যুক্তি
২৫২টি প্রশ্ন
জ্যোতি এবং আজগর বোর্ডে একটি গেম খেলছে এবং জ্যোতি প্রথমে চাল দিবে। শুরুতে বোর্ডটির প্রতিটি ঘর সাদা রঙ করা হয়। জ্যোতি তার চালে, যেকোনো একটি সাদা ঘরকে সবুজ রঙ করবে এবং আজগর তার চালে, যেকোনো একটি সাদা ঘরকে লাল রঙ করবে। বোর্ডের প্রতিটি ঘর রঙ করা শেষ হলে গেম শেষ হয়ে যাবে। বোর্ডের দুইটি ঘরকে সন্নিহিত বলা হবে যদি ঘর দুইটির মাঝে অন্তত একটি সাধারণ শীর্ষবিন্দু থাকে। বোর্ডের দুইটি সবুজ রঙের ঘরকে কানেক্টেড বলা হবে যদি ঐ দুইটি ঘরের মাঝে একটি পথ থাকে যেই পথের সবগুলো ঘরের রঙ সবুজ এবং পরপর দুইটি ঘর সন্নিহিত। গেমটি জ্যোতি জিতবে যদি সবুজ ঘরগুলো কানেক্টেড হয়। অন্যথায় আজগর জিতবে। কার জেতার স্ট্র্যাটেজি আছে নির্ণয় করো।
২০২৪ জাতীয় · প্রশ্ন ১০একটি রেস্টুরেন্টে 112 টি ডিম এবং 2 জন মানুষ আছে। ডিমগুলো সরাসরি খাওয়া যায় না। এজন্য বিশেষ 2 টি বাটন আছে, বাটন এবং বাটন । বাটন চাপলে, ডিমসংখ্যা কমে পরিমাণ হয়ে যায়। ( হচ্ছে ডিমসংখ্যাকে মানুষের সংখ্যা দিয়ে ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় সেটা। অর্থাৎ, শুরুতে বাটনটি চাপলে এর মান হবে । খেয়াল রাখতে হবে, ভাগফল দশমিক এ আসলে শুধুমাত্র পূর্ণসংখ্যাটি নিতে হবে। যেমন: হলে, এর মান হবে 2)
আবার, বাটন চাপলে মানুষ এর সংখ্যা 1 জন বৃদ্ধি পায়। তুমি অথবা বাটন ইচ্ছামতো যতবার খুশি চাপতে পারো। তুমি চাইলে এবং দুইটি বাটন ও ব্যবহার করতে পারো বা যেকোনো একটি বাটন ও ব্যবহার করতে পারো। সর্বনিম্ন কতবার এই বাটন চাপার মাধ্যমে ডিমসংখ্যা শূন্য (0) করা যাবে?
২০২৪ জাতীয় · প্রশ্ন ১নিচের অনুক্রমটির শূন্যস্থানে কত বসবে?
২০২৪ আঞ্চলিক · বরিশাল · প্রশ্ন ২শুধুমাত্র 16 সংখ্যাটি ব্যবহার করে 61 বানাতে হবে। সহায়ক হিসেবে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং বর্গমূল ব্যবহার করা যাবে। এটা করতে সর্বনিম্ন কয়টি 16 প্রয়োজন হবে? (ঋণাত্মক সংখ্যা উপেক্ষা করো)
২০২৪ আঞ্চলিক · বগুড়া · প্রশ্ন ২ · আরও ২টি প্রশ্নপত্রে আছেচার বন্ধু প্রত্যয়, পিয়াল, বিন্দু ও ফুয়াদ বনে ক্যাম্পিং করতে গেলো। এখন তাদের কাছে যে তাবু আছে, সেখানে একবারে একজন ঘুমাতে পারে। অন্ধকার হওয়ার পর সিদ্ধান্ত হলো প্রতি ঘন্টায় যেকোনো একজন ঘুমাবে, বাকি তিনজন পাহারা দিবে, যতক্ষণ অন্ধকার থাকে। হিসাব করে দেখা গেলো, প্রত্যয় 7 ঘন্টা পাহারা দিয়েছে, যা বাকি তিনজনের প্রত্যেকের থেকে বেশি। ফুয়াদ 4 ঘন্টা পাহারা দিয়েছে, যা বাকি তিনজনের প্রত্যেকের থেকে কম। যদি প্রত্যেকের পাহারা দেওয়ার সময় পূর্ণসংখ্যা হয়, তাহলে কতক্ষণ অন্ধকার ছিল?
২০২৪ আঞ্চলিক · বগুড়া · প্রশ্ন ৭ · আরও ২টি প্রশ্নপত্রে আছেএকটি ক্লাসরুমে কিছু শিক্ষার্থী আছে। প্রতিটা শিক্ষার্থীর কাছে সমান সংখ্যক একাধিক চকলেট আছে। ক্লাসরুমে মোট চকলেটের সংখ্যা 300 হতে 400 এর মাঝে। তোমাকে যদি মোট চকলেটের সংখ্যা বলে দেয়া হয়, তাহলে তুমি কতজন শিক্ষার্থী আছে এটা বের করতে পারবে এবং সবার কাছে কতটি করে চকলেট আছে এটাও নিশ্চিতভাবে বলতে পারবে। রুমে কতজন শিক্ষার্থী আছে?
২০২৪ আঞ্চলিক · কুমিল্লা · প্রশ্ন ৭ · আরও ১টি প্রশ্নপত্রে আছেএকটি ফুটবল খেলায় ফাইনাল স্কোর 3-2। খেলার হাফটাইমে স্কোরগুলো কত রকম হতে পারে যেন সর্বদাই গোলের ব্যবধান 1 হয়?
২০২৪ আঞ্চলিক · দিনাজপুর · প্রশ্ন ১ · আরও ১টি প্রশ্নপত্রে আছেএমোল্যান্ডে এক নতুন জীবাণুর সংক্রমণ দেখা দিয়েছে। জীবাণুগুলোর সংখ্যা 100 বা তার কম হলে প্রতিদিন সংখ্যায় দ্বিগুণ হয়। আবার তাদের সংখ্যা এর মধ্যে হলে প্রতিদিন সংখ্যা 170 টি করে বৃদ্ধি পায় এবং 1000 এর বেশি হলে প্রতিদিন সংখ্যা 130 টি করে বৃদ্ধি পায়। বিজ্ঞানীরা একটি জীবাণু নাশক আবিস্কার করেছে যা প্রতি দিনের শেষে 210 টি করে জীবাণু ধ্বংস করতে পারে, জীবাণুর সংখ্যা বৃদ্ধির পর। আজকে জীবাণুর সংখ্যা 4048 টি। এমোল্যান্ডকে জীবাণুমুক্ত করতে মোট কতদিন লাগবে?
২০২৪ আঞ্চলিক · যশোর · প্রশ্ন ৭ · আরও ১টি প্রশ্নপত্রে আছেনিচের প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি বের করো।
২০২৪ আঞ্চলিক · কুষ্টিয়া · প্রশ্ন ১ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
একটা ঘড়ি অদ্ভুতভাবে নষ্ট হয়ে গেল। রাত এগারোটা বাজার পর প্রতিবার ঘন্টার কাঁটা একবার সম্পূর্ণ ঘুরে আসলে ঘড়ির গতি অর্ধেক হয়ে যায়। ঠিক যেই মুহূর্তে ঘড়িটার অবস্থা এমন হবে, যে এক মিনিট অতিবাহিত হতে 2024 মিনিটের বেশি সময় লাগবে, তখন ঘড়িতে কয়টা বাজবে?
২০২৪ আঞ্চলিক · নারায়ণগঞ্জ · প্রশ্ন ৫একটি ক্লাসরুমে 7 জন শিক্ষার্থী আছে। তাদের মধ্য থেকে 5 জনের একটি কমিটি তৈরি করা হবে। কিন্তু কমিটি গঠন করার সময় কিছু সমস্যা দেখা দিল। ইমন ও মাজেদ একসাথে কমিটিতে থাকতে চায়না। তিহাম বলল যে শাকুর কে কমিটিতে নেওয়া না হলে, সে ও কমিটিতে থাকবে না। জ্যোতি বলল যে সে তখনই কমিটিতে থাকবে যদি তাহমিদ অথবা নিলয় কে কমিটিতে নেওয়া হয়। কিন্তু তাহমিদ ও নিলয় কে একসাথে নিলে, জ্যোতি কমিটিতে থাকবে না। উপরোক্ত শর্তগুলো মেনে কতভাবে কমিটি গঠন করা সম্ভব?
২০২৪ আঞ্চলিক · সিলেট · প্রশ্ন ৮একটি তলে 5 টি বিন্দু আছে যেন কোনো 3 টি বিন্দুই সমরেখ নয়। এই 5 টি বিন্দুর মধ্যে তিনটি বিন্দু নিয়ে একটি ত্রিভুজ গঠন করলে বাকি দুইটি বিন্দু ত্রিভুজের মধ্যে অবস্থান করে। কিন্তু লেবেল দেখে বুঝার উপায় নেই কোন বিন্দুগুলো ত্রিভুজের শীর্ষ এবং কোনগুলো ভিতরে অবস্থান করে। তবে তুমি যেকোন তিনটি বিন্দু এবং নির্বাচন করে এর ক্ষেত্রফল জিজ্ঞেস করতে পারো। এটাই এই তিনটি বিন্দু সম্পর্কে তথ্য পাবার একমাত্র উপায়। প্রমাণ করো যে, 7 টি প্রশ্ন করেই নির্ণয় করা সম্ভব যে কোন বিন্দুগুলো শীর্ষ এবং কোনগুলো ত্রিভুজের মধ্যে অবস্থান করে।
২০২৩ জাতীয় · প্রশ্ন ৮8 টি দলের একটি টুর্নামেন্টে, প্রতিটি দল একে অপরের বিপক্ষে 2 বার করে মুখোমুখি হয়। প্রতিটি জয়ের জন্য 2 পয়েন্ট, ড্র এর জন্য 1 পয়েন্ট এবং হারের জন্য 0 পয়েন্ট রয়েছে। টুর্নামেন্ট শেষে পয়েন্ট তালিকার প্রথম 4 টি দল পরের রাউন্ডে উন্নীত হয়। যদি কোন ম্যাচ ড্র না হয়, তাহলে সর্বোচ্চ কত পয়েন্ট পেলে সর্বদাই নিশ্চিতভাবে বলা যাবে একটি দল পরের রাউন্ডে উন্নীত হবে না? (উল্লেখ্য যে একাধিক দলের পয়েন্ট একই হয়ে গেলে পয়েন্ট তালিকায় অবস্থান সমান হবে না, বরং নির্ধারিত কোন মাধ্যমে 1-8 পর্যন্ত পয়েন্ট তালিকায় সকল দলের একক অবস্থান নির্ধারণ করা হবে)
২০২৩ আঞ্চলিক · বরিশাল · প্রশ্ন ৬ · আরও ১টি প্রশ্নপত্রে আছে8 টি দলের একটি টুর্নামেন্টে, প্রতিটি দল একে অপরের বিপক্ষে 2 বার করে মুখোমুখি হয়। প্রতিটি জয়ের জন্য 2 পয়েন্ট, ড্র এর জন্য 1 পয়েন্ট এবং হারের জন্য 0 পয়েন্ট রয়েছে। টুর্নামেন্ট শেষে পয়েন্ট তালিকার প্রথম 4 টি দল পরের রাউন্ডে উন্নীত হয়। যদি কোন ম্যাচ ড্র না হয়, তাহলে সর্বনিম্ন কত পয়েন্ট পেয়েও একটি দল পরের রাউন্ডে উন্নীত হতে পারে? (উল্লেখ্য যে একাধিক দলের পয়েন্ট একই হয়ে গেলে পয়েন্ট তালিকায় অবস্থান সমান হবে না, বরং নির্ধারিত কোন মাধ্যমে 1-8 পর্যন্ত পয়েন্ট তালিকায় সকল দলের একক অবস্থান নির্ধারণ করা হবে)
২০২৩ আঞ্চলিক · বরিশাল · প্রশ্ন ৮ · আরও ১টি প্রশ্নপত্রে আছেশাকুরের কাছে তিনটি ছক্কা রয়েছে। দুইটি সাদা এবং একটি লাল, এই তিনটা ছক্কা দিয়ে শাকুর একটি খেলা খেলবে। যদি সে সাদা ছক্কা দুইটি নিক্ষেপ করে এবং দুইটি ছক্কাতেই ছয় সংখ্যাটি উঠে তাহলে সে বিজয়ী হবে। অন্যথায় হেরে যাবে। শাকুর লাল ছক্কা নিক্ষেপ করে যদি 1 সংখ্যাটি পায় তাহলে সে মিথ্যা কথা বলবে। অর্থাৎ সে খেলাটিতে জিতেছে নাকি হেরেছে সে ব্যাপারে মিথ্যা কথা বলবে। আর যদি লাল ছক্কা নিক্ষেপ করে অন্য কোনো সংখ্যা পায় তাহলে সে সত্য কথা বলবে। শাকুর তিনটি ছক্কা নিক্ষেপ করে নাফিসকে জানালো যে সে আমি খেলাটিতে জিতেছে। শাকুর আসলেই খেলাটিতে জিতেছে এর সম্ভাবনা যেখানে এবং ও পরস্পর সহমৌলিক। তাহলে এর মান কত?
২০২৩ আঞ্চলিক · বরিশাল · প্রশ্ন ৮ · আরও ৩টি প্রশ্নপত্রে আছেএকটি গোলটেবিলের চারপাশে 16টি চেয়ার রাখা আছে এবং প্রতিটি চেয়ারে একটি করে নাম্বার দেওয়া আছে। এখানে যেকোনো তিনটি পাশাপাশি রাখা চেয়ারের সংখ্যার গুণফল সমান। চিত্রে উল্লেখিত তিনটি চেয়ারের নাম্বার যথাক্রমে 1, 2, 3। প্রশ্নচিহ্নিত চেয়ারের নাম্বার কত?
২০২৩ আঞ্চলিক · চট্টগ্রাম · প্রশ্ন ৫ · আরও ১টি প্রশ্নপত্রে আছেসাধারণত ক্রিকেট খেলায় একটি বৈধ বলে সর্বোচ্চ 6 রান হতে পারে। বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের একটি খেলায় সাকিব 100 বল খেলে 151 রান সংগ্রহ করেন। শতাধিক রান/শতক সম্পন্ন করতে সাকিবের সর্বোচ্চ কত বল লেগে থাকতে পারে?
২০২৩ আঞ্চলিক · কুমিল্লা · প্রশ্ন ৪এবং প্রত্যেকটি বর্ণ 1 থেকে 6 পর্যন্ত ঠিক একটি করে সংখ্যা নির্দেশ করে। নিচের তথ্যগুলোর উপর ভিত্তি করে এর মান কত?
২০২৩ আঞ্চলিক · যশোর · প্রশ্ন ৫তাহনিক আর থামিম দুইজন মিলে মজার খেলা খেলছে। প্রথমে তাহনিক মনে মনে একটি সংখ্যা চিন্তা করবে যা থামিম বের করার চেষ্টা করবে। থামিম শুধু মাত্র বিভাজ্যতা সম্পর্কিত প্রশ্ন করতে পারবে অজানা সংখ্যাটি খুজে বের করার জন্য । যেমন থামিম জিজ্ঞেস করতে পারে থানিক তোমার সংখ্যাটি কি দ্বারা বিভাজ্য (যেখানে, যেকোনো সংখ্যা)? খেলার নিয়ম হলো থামিম প্রথমে তাহনিককে অনেকগুলো প্রশ্ন করবে, পরে তাহনিক সবগুলোর উত্তর হিসেবে হ্যাঁ অথবা না বলবে । তাহনিকের তথ্যে ভিত্তিতে থামিমকে সংখ্যাটি বলতে হবে। থামিম মাত্র 21 টি প্রশ্ন করে তাহনিকের সংখ্যাটি খুজে পেয়েছে, তাহনিক মনে মনে যে সংখ্যাটি চিন্তা করেছে তার সর্বোচ্চ মান কত?
২০২৩ আঞ্চলিক · ময়মনসিংহ · প্রশ্ন ৫8 টি দলের একটি টুর্নামেন্টে, প্রতিটি দল একে অপরের বিপক্ষে 2 বার করে মুখোমুখি হয়। প্রতিটি জয়ের জন্য 2 পয়েন্ট, ড্র এর জন্য 1 পয়েন্ট এবং হারের জন্য 0 পয়েন্ট রয়েছে। টুর্নামেন্ট শেষে পয়েন্ট তালিকার প্রথম 4 টি দল পরের রাউন্ডে উন্নীত হয়। যদি কোন ম্যাচ ড্র না হয়, তাহলে ন্যূনতম কত পয়েন্ট পেলে সর্বদাই নিশ্চিতভাবে বলা যাবে একটি দল পরের রাউন্ডে উন্নীত হয়? (উল্লেখ্য যে একাধিক দলের পয়েন্ট একই হয়ে গেলে পয়েন্ট তালিকায় অবস্থান সমান হবে না, বরং নির্ধারিত কোন মাধ্যমে 1-8 পর্যন্ত পয়েন্ট তালিকায় সকল দলের একক অবস্থান নির্ধারণ করা হবে)
২০২৩ আঞ্চলিক · সিলেট · প্রশ্ন ৮ · আরও ২টি প্রশ্নপত্রে আছেকোন এক সালের ফেব্রুয়ারী মাসে 5টি বৃহস্পতিবার ও 4টি শনিবার আছে। ঐ বছরের মার্চ মাসের প্রথম সোমবার কত তারিখ হবে?
২০২৩ বাছাই · প্রশ্ন ১২30 থেকে কতো বার 5 বিয়োগ করা যায় যাতে সর্বশেষ বিয়োগফল ধনাত্মক পূর্সংণখ্যা হয়?
২০২৩ বাছাই · প্রশ্ন ৭তন্ময় ও নিসর্গ 15 কাঠির একটি খেলা খেলছে। খেলার নিয়ম এমনঃ যে কাঠি নিবে, সে 1/2/3 টা কাঠি নিবে। যেমনঃ প্রথমে তন্ময় কাঠি নিলে 1/2/3 টা নিবে। এর পর নিসর্গ 1/2/3 টা কাঠি নিবে। এভাবে শেষ কাঠিটি নিতে যে বাধ্য হবে সে পরাজিত হবে। এখন তন্ময় প্রথমে খেলা শুরু করলে কয়টি কাঠি নিলে সে তার জয় নিশ্চিত করতে পারবে?
২০২৩ বাছাই · প্রশ্ন ১শচীন টেন্ডুলকার 7 বলে 2টি কাভার ড্রাইভ মারে এবং প্রতি 4টি কাভার ড্রাইভে 3টি চার হয়। শচীন টেন্ডুলকার কাভার ড্রাইভ ছাড়া রান করতে পারে না। কোনো ম্যাচে জেতার জন্য 57 রান দরকার হলে খেলা শেষ হওয়ার ন্যূনতম কত বল আগে শচীনকে ব্যাটিং এ নামতে হবে?
২০২২ বিভাগীয় · প্রশ্ন ৪সৌধের মা সৌধকে একটি চকলেটের বাক্স গিফট দিয়েছে। বাক্সটিতে টি চকলেট রয়েছে যেখানে । সৌধ প্রতিদিন নিম্নের পদ্ধতিতে চকলেট খায়:
- যদি বাক্সে বাকি চকলেটের সংখ্যা বেজোড় হয় এবং 7 থেকে সমান বা বড় হয়, তবে সে 7টি চকলেট খায়।
- যদি বাক্সে বাকি চকলেটের সংখ্যা জোড় হয় এবং 4 দ্বারা বিভাজ্য হয়, তবে সে বাকি চকলেটের অংশ খেয়ে ফেলে।
- যদি বাক্সে বাকি চকলেটের সংখ্যা জোড় হয় এবং 4 দ্বারা বিভাজ্য না হয়, তবে সে বাকি চকলেটের অর্ধেক অংশ খেয়ে ফেলে।
সৌধ এভাবে সবগুলো চকলেট খেতে চায়। কোন কোন এর জন্য সে সবগুলো চকলেট শেষ করতে পারবে?
২০২২ জাতীয় · প্রশ্ন ৬একটি আকারের ত্রিভুজ হচ্ছে অনেকগুলো বৃত্তাকার কয়েনের সমষ্টি যাদের একটি সমবাহু ত্রিভুজাকারে রাখা হয়েছে এবং প্রতি বাহু বরাবর টি কয়েন রয়েছে। যেমন চিত্রে 5 আকারের ত্রিভুজ দেখানো হয়েছে। শুরুতে সবগুলো কয়েনের হেডস সাইডটি উপরের দিকে রয়েছে। তুমি একবারে পরস্পর স্পর্শ করে এমন তিনটি কয়েনকে উল্টিয়ে রাখতে পারো।
A. প্রমাণ কর, হলে, তুমি এভাবে বেশ কয়েকবার তিনটি করে কয়েন উল্টিয়ে সবগুলো কয়েনের টেইলস সাইড উপরে আনতে পারবে।
B. প্রমাণ কর, সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হলে, তুমি এভাবে বেশ কয়েকবার তিনটি করে কয়েন উল্টিয়ে সবগুলো কয়েনের টেইলস সাইড উপরে আনতে পারবে।
২০২২ জাতীয় · প্রশ্ন ৭একটি লাইনে 50 জন মানুষ দাঁড়িয়ে আছে, এদের কয়েকজন সত্যবাদী যারা সবসময় সত্য বলে এবং বাকিরা মিথ্যাবাদী যারা সবসময় মিথ্যা বলে। লাইনের পিছন থেকে প্রথম জন বলল, “আমার সামনে সবাই মিথ্যাবাদী”, দ্বিতীয় জন বলল “আমার পিছনে সবাই মিথ্যাবাদী”, তৃতীয় জন বলল, “আমার সামনে সবাই মিথ্যাবাদী”, চতুর্থ জন বলল, “আমার পিছনে সবাই মিথ্যাবাদী” ...। অর্থাৎ পেছন থেকে প্রথম, তৃতীয়, পঞ্চম, , 49-তম সবাই বলল “আমার সামনে সবাই মিথ্যাবাদী” এবং পেছন থেকে দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ, , 50-তম সবাই বলল “আমার পিছনে সবাই মিথ্যাবাদী”। সর্বোচ্চ কত জন সত্যবাদী, সেক্ষেত্রে সত্যবাদী কারা কারা?
২০২২ জাতীয় · প্রশ্ন ১দুইটি দল ডজবল খেলছে, যেখানে খেলোয়াড়রা অপর দলের খেলোয়াড়দের গায়ে বল ছুঁড়ে মারে। প্রতি দল নির্দিষ্ট সংখ্যক বার বল ছোড়ার সুযোগ পায়। প্রথমে এক দল তাদের সবগুলো বল ছুড়ে দেয় তারপর অন্য দল । কোনো দল অপর দলের যেকোনো একজন খেলোয়াড়ের গায়ে বল লাগাতে পারলে তারা 2 পয়েন্ট পায়। আবার প্রতিটি টানা পর পর লাগানো বলের জন্যে অতিরিক্ত 3 পয়েন্ট পায়। যদি প্রতিটি দলকে 3 বার করে বল ছোড়ার সুযোগ দেয়া হয় তাহলে একটি দল সর্বোচ্চ কত পয়েন্ট অর্জন করতে পারবে?
২০২২ আঞ্চলিক · প্রশ্ন ৮ইকারাস পিঠে মোমের ডানা লাগিয়ে উড়ার চেষ্টা করল। সে ডানা ঝাপটে প্রতি 3 মিনিটে 5 মিটার উপরে উঠে, কিন্তু ক্লান্ত হয়ে পরের 2 মিনিটে 2 মিটার নেমে আসে। 2027 মিটার উচ্চতায় উঠতে তার কত মিনিট লাগবে?
২০২২ আঞ্চলিক · প্রশ্ন ৪শাকুর আর তিহাম একটা খেলা খেলছে। প্রথমে, শাকুর 1000-এর চেয়ে বড় না এমন একটা ধনাত্মক পূর্ণসংখ্যা বাছাই করে। তারপরে তিহাম তার থেকে ছোট আরেকটা ধনাত্মক পূর্ণসংখ্যা বাছাই করে। তারা এভাবে পালাক্রমে ছোট থেকে ছোটতর পূর্ণসংখ্যা বাছাই করতে থাকে যতক্ষণ পর্যন্ত কেউ 1 বাছাই না করে। কেউ 1 বাছাই করার পর ওই পর্যন্ত বাছাইকৃত সবগুলো সংখ্যা যোগ করা হয়। যে 1 বাছাই করে সে জেতে যদি আর কেবল যদি এই যোগফলটা একটা পূর্ণবর্গ সংখ্যা হয়। যদি যোগফলটা পূর্ণবর্গ না হয়, তাহলে অপরজন জেতে। এমন সম্ভাব্য সব -এর যোগফল কত যেন যদি শাকুর বলে খেলাটা শুরু করে, তাহলে তার একটা জেতার স্ট্র্যাটেজি আছে?
২০২১ জাতীয় · প্রশ্ন ৮একটা ধনাত্মক পূর্ণসংখ্যা। সংখ্যাগুলো একটা সারিতে এই ক্রমে সাজানো আছে। জয়দীপ আর মুরসালিন একটা খেলা খেলছে যেখানে তারা পালাক্রমে সারির যেকোনো দুটো পরপর সংখ্যা বাছাই করে, মুছে দেয় এবং তাদের যোগফল বা গুণফলটা লিখে দেয়। ফলে প্রতি চালে সংখ্যাগুলোর সংখ্যা ঠিক এক করে কমে যায়। খেলায় প্রথম চালটা জয়দীপ দেয়। খেলাটা শেষ হয় যখন খালি একটা সংখ্যা বাকি থাকে এবং জয়দীপ জেতে যদি আর কেবল যদি সেই সংখ্যাটা বিজোড় হয়। -এর সম্ভাব্য যেসব মানের জন্য জয়দীপের একটা জেতার স্ট্র্যাটেজি আছে, তাদের যোগফল কত?
২০২১ জাতীয় · প্রশ্ন ১২ · আরও ১টি প্রশ্নপত্রে আছেএককালে, একটা দূরের গ্রামে 42 জন মানুষ বাস করত। তাদের প্রত্যেকেই হয় সব সময় সত্যি বলত অথবা সব সময় মিথ্যা বলত। একদিন এক আগন্তুক তাদের প্রত্যেককে জিজ্ঞেস করল, "তোমাদের মধ্যে কতজন মিথ্যাবাদী?" তারা কেউই সরাসরি উত্তর দিল না। কিন্তু তাদের মধ্যে 26 জন বলল যে মিথ্যাবাদীর সংখ্যা বিজোড় আর বাকি 16 জন বলল মিথ্যাবাদীর সংখ্যা জোড়। তাদের মধ্যে কতজন মিথ্যাবাদী?
২০২১ জাতীয় · প্রশ্ন ১সমুদ্রের কাছে একটা টেবিলের ওপর -টা গ্লাসের বাক্স আছে যেখানে । বাক্সগুলোর প্রত্যেকটাতেই ঠিক 2021-টা করে বল আছে। সৌধ আর রাফি একটা খেলা খেলছে যেখানে সৌধ প্রথম চাল দেয়। কোনো চালে একজন যেকোনো একটা বলসহ বাক্স বাছাই করে এবং তারপর বাক্সটা থেকে এক বা তার চেয়ে বেশি সংখ্যক বল বের করে সমুদ্রে ফেলে দেয়। কেউ চাইলে একটা বাক্স বাছাই করে তার সবগুলো বলই ফেলে দিতে পারে। এই খেলায় যে সবার শেষের বলটা ফেলতে পারে, সে জেতে। -এর সম্ভাব্য যেসব মানের জন্য সৌধর এই খেলায় একটা জেতার স্ট্র্যাটেজি আছে, তাদের যোগফল । -এর সম্ভাব্য যেসব মানের জন্য রাফির এই খেলায় একটা জেতার স্ট্র্যাটেজি আছে, তাদের যোগফল । -এর মান কত?
২০২১ জাতীয় · প্রশ্ন ১১ · আরও ১টি প্রশ্নপত্রে আছেএকটা ভোজে সতেরোজন মানুষ একটা গোলটেবিলে বসে আছে। তাদের মধ্যে কেউ কেউ সব সময় মিথ্যা বলে। আর বাকিরা সব সময় সত্যি বলে। তাদের সবাইকে প্রশ্ন করার পর তাদের প্রত্যেকেই বলল যে গোলটেবিলে তাদের পাশে বসা দুইজনই মিথ্যাবাদী। এদের মধ্যে সর্বোচ্চ কতজন মিথ্যাবাদী হতে পারে?
২০২১ জাতীয় · প্রশ্ন ৮তন্ময় আর রাইয়্যান একটা খেলা খেলছে। প্রথমে, তন্ময় একটা ধনাত্মক পূর্ণসংখ্যা বাছাই করে যেন । এরপরে রাইয়্যান একটা ধনাত্মক পূর্ণসংখ্যা বাছাই করে যেন হয়। হলো সবচেয়ে ছোট ধনাত্মক পূর্ণসংখ্যা যার জন্য সংখ্যাটা দিয়ে বিভাজ্য হয়। তন্ময়ের লক্ষ্য হচ্ছে -কে যত বড় সম্ভব বানানো। আর রাইয়্যানের লক্ষ্য হলো -কে যত ছোট সম্ভব বানানো। হিসেবে তন্ময়ের কোন সংখ্যাটা বাছাই করা উচিৎ?
২০২১ আঞ্চলিক · প্রশ্ন ৪ · আরও ১টি প্রশ্নপত্রে আছেমনে করো, তোমার কাছে কিছু বর্ণের একটা ক্রম দেয়া আছে: । কোনো এক ধাপে তুমি এই ক্রমটাকে নিচে বলা দুটো উপায়ের যেকোনো একটা উপায়ে পরিবর্তন করতে পারো:
- তুমি দুটো পাশাপাশি বর্ণের জায়গা পরিবর্তন করতে পারো, অথবা
- তুমি পুরো ক্রমটাকে বিপরীতক্রমে সাজিয়ে লিখতে পারো।
যেমন, একধাপে ওপরের ক্রমটাকে তুমি হয় অথবা বানিয়ে ফেলতে পারো। -কে বানাতে তোমার সর্বনিম্ন কতগুলো ধাপ লাগবে?
২০২১ আঞ্চলিক · প্রশ্ন ৪একটা দ্বীপে আনা আর বানানা নামের দুই বন্ধু বাস করে। তাদের মধ্যে একজন সব সময় সত্যি কথা বলে আর অপরজন সব সময় মিথ্যা কথা বলে। ওদের মধ্যে কে মিথ্যাবাদী, এটা জিজ্ঞেস করাতে ওরা বলল: আনা: ‘‘বানানা গতকাল দশটা আপেল খেয়েছে এবং সে সত্যি কথা বলছে।’’ বানানা: ‘‘না, আমি গতকাল পাঁচটা আপেল খেয়েছি এবং আনা মিথ্যা বলছে।’’ বানানা গতকাল কয়টা আপেল খেয়েছিল?
২০২১ বাছাই · ঢাকা · প্রশ্ন ১একটা হোটেলে এক সারি বরাবর 100-টা রুম আছে। রুমগুলোর নম্বর 1 থেকে 100 পর্যন্ত। শুরুতে সবগুলো রুমের দরজাই বন্ধ আছে আর হোটেলের ম্যানেজার সবগুলো দরজাই খুলে দিতে চায়। কিন্তু সে এই কাজটা বেশ অদ্ভূতভাবে করে। প্রথমে, সে একটা দরজা পরপর খুলে দিতে থাকে। অর্থাৎ, সে দরজা -এভাবে খুলে দিতে থাকে। তারপরে সে আবার শুরুতে ফিরে আসে আর যে দরজাগুলো এখনো খোলা হয়নি, সেগুলোর মধ্যে একটা দরজা পরপর খুলে দিতে থাকে। অর্থাৎ, দ্বিতীয়বারে সে দরজা খুলে দিতে থাকে। সে এভাবে তার কাজ চালিয়ে যেতে থাকে যতক্ষণ না পর্যন্ত সবগুলো দরজা খুলে যায়। ম্যানেজার সবার শেষে যে দরজাটা খুলবে, তার নম্বর কত?
২০২১ বাছাই · ঢাকা · প্রশ্ন ৯তোমার সামনে কয়েনের 2020টা পাইল আছে। প্রথম পাইলে আছে 1টা কয়েন, দ্বিতীয় পাইলে আছে 2টা কয়েন, তৃতীয় পাইলে আছে 3টা কয়েন। এভাবে 2020তম পাইলে আছে 2020টা কয়েন। এক চালে তুমি একটা ধনাত্মক পূর্ণসংখ্যা বাছাই করো এবং যেসব পাইলে কমপক্ষে টা কয়েন আছে, সেসব পাইলের প্রত্যেকটা থেকে ঠিক সংখ্যক কয়েন সরিয়ে নাও। সবগুলো কয়েন সরিয়ে ফেলতে তোমার সর্বনিম্ন কয়টা চাল লাগবে?
২০২০ জাতীয় · প্রশ্ন ২০নীল, লাল ও সবুজ তিন বন্ধু। তারা একটি রেস্তোরায় গিয়েছে। তাদের একজন নীল শার্ট, একজন লাল শার্ট এবং আরেকজন সবুজ শার্ট পরে আছে।
নীল বললো, "দেখ, আমরা সবাই আমাদের নাম থেকে ভিন্ন রঙের শার্ট পরেছি!"
লাল শার্ট পরা ছেলেটি বললো, "ঠিক বলেছ, নীল!"
সবার শার্টের রঙ বের করো। সবুজ , নীল এবং লাল ধরে নাও। তোমার উত্তর হবে (লালের শার্টের রঙ) (নীলের শার্টের রঙ) (সবুজের শার্টের রঙ)।
২০২০ জাতীয় · প্রশ্ন ৩শাকুর আর তিহাম কয়েন নিয়ে একটা খেলা খেলছে। একটা টেবিলে -টা কয়েন আছে যেখানে একটা ধনাত্মক পূর্ণসংখ্যা। তারা পালাক্রমে টেবিল থেকে দুইয়ের পূর্ণসাংখ্যিক পাওয়ার (যেমন ) সংখ্যক কয়েন টেবিল থেকে সরিয়ে ফেলে। যে টেবিল থেকে শেষ কয়েনটা সরিয়ে ফেলতে পারবে, সে জিতে যাবে। যদি শাকুর প্রথম চাল দেয় এবং হয়, তাহলে -এর কয়টা মানের জন্য শাকুরের জেতার স্ট্র্যাটেজি আছে (যদি তিহাম নিখুঁতভাবে খেলে)?
২০২০ জাতীয় · প্রশ্ন ৭সকাল দা ফিফা'19 খেলার সময় গোল দেওয়ার চেষ্টা করছে। প্রথমে তার গোল দেওয়ার সম্ভাবনা 20%. আর প্রতিবার গোল মিস করলে সকাল দার সম্ভাবনা 5% বেড়ে যায়। অর্থাৎ প্রথম বারে যদি সকাল দা গোল মিস করে তাহলে দ্বিতীয় বারে গোল দেবার সম্ভাবনা 25% হয়ে যায়। ন্যূনতম কতবার চেষ্টা করলে সকাল দা নিশ্চিতভাবে ফিফা'19 এ গোল দিতে পারবে?
২০২০ প্রাথমিক · প্রশ্ন ৩মনে কর তোমার কাছে 256 টি ভিন্ন ভিন্ন ওজনের বাক্স আছে। তুমি এদের মধ্য থেকে সবচেয়ে বেশি ওজন এমন প্রথম দুইটি বাক্স বের করতে চাচ্ছ। তুমি একবারে কেবল দুইটি বাক্স তুলনা করতে পারো । প্রথম দুইটি বাক্স বের করার জন্য তোমাকে ন্যূনতম কতবার তুলনা করতে হবে?
২০২০ আঞ্চলিক · প্রশ্ন ১৮সাদমান ও স্বর্গ একটি খেলা খেলছে। যেখানে তারা প্রতি দানে একটি সুষম 2020-ভুজের কর্ণগুলো এমনভাবে আঁকার চেষ্টা করে, যেন কর্ণগুলো একটি অপরটিকে ছেদ না করে। তারা খেলাটি একেবারে শেষ পর্যন্ত খেলতে চায়, যেন আর নতুন কোনো কর্ণ আঁকা না যায়। এই খেলা শেষে 2020-ভুজটিতে মোট কতগুলি কর্ণ থাকবে?
২০২০ আঞ্চলিক · প্রশ্ন ২০নওশাদ বোর্ডে 1 থেকে 3039 এর মধ্যে সংখ্যা লিখলো যাদের মধ্যক হলো 2020 এরপর ফুয়াদ বোর্ডে লেখা সংখ্যাগুলো থেকে চারটি সংখ্যা মুছে দিল, কিন্তু বোর্ডে লেখা অবশিষ্ট সংখ্যাগুলোর মধ্যক অপরিবর্তিত থাকে। চারটি সংখ্যার যোগফল সর্বোচ্চ কত হতে পারে?
২০২০ আঞ্চলিক · প্রশ্ন ২৪এই ধারার পরবর্তী পদ কী?
২০২০ আঞ্চলিক · প্রশ্ন ১৭একটি ছয় পৃষ্ঠবিশিষ্ট ছক্কায় 1 থেকে 6 এই ছয়টি সংখ্যা এমন ভাবে লেখা আছে যেন যেকোন একটি পৃষ্ঠ এবং তার অপর পৃষ্ঠের সংখ্যার যোগফল 7 হয়। পাশের চিত্রে দুইটি একই রকম ছক্কা পাশাপাশি রয়েছে। যে দুইটি পৃষ্ঠ একে অপরের সাথে স্পর্শে রয়েছে তাদের যোগফল কত?
২০২০ আঞ্চলিক · প্রশ্ন ৩৩ · আরও ১টি প্রশ্নপত্রে আছেস্বর্গর মোট 2 জন বোন এবং 4 জন ভাই রয়েছে। স্বর্গর বোন মনিসার সংখ্যক বোন এবং সংখ্যক ভাই রয়েছে। তাহলে ও এর গুণফল কত (ধরে নেও স্বর্গ একজন ছেলে)?
২০২০ আঞ্চলিক · প্রশ্ন ১২4,5,6 ,8,14,38,............... এই ধারার পরবর্তী পদ কী?
২০২০ আঞ্চলিক · প্রশ্ন ২১এভাবে 99টি সংখ্যা দেয়া আছে। 5জন বন্ধু মিলে তুমি এই সংখ্যাগুলো নিয়ে খেলছো। প্রথমে তুমি 2এর সব গুণিতক বাদ দিয়ে দাও,এরপরের বন্ধু এসে অবশিষ্ট সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটির সবগুলো গুণিতক বাদ দিয়ে দেয়, তারপরের বন্ধু অবশিষ্ট সংখ্যাগুলোর মাঝে ক্ষুদ্রতম সংখ্যাটির সবগুলো গুণিতক বাদ দিয়ে দেয় এভাবে খেলাটি চলতে থাকে। তোমাদের মাঝে যার কাছে এসে আর বাদ দিয়ে দেবার মত সংখ্যা থাকবে না সে খেলাটিতে জিতে যায়। এই খেলাটিতে কততম ব্যাক্তি জিতে যাবে?
২০২০ আঞ্চলিক · প্রশ্ন ৩০ধর একটা কলম এলিনা 10 টাকায় কিনল। কিনে হিমুকে 20 টাকায় বিক্রি করল।এবার হিমু সেটা 40 টাকায় রিফাতকে বিক্রি করল।রিফাত সেটা আবার 80 টাকায় এলিনাকে বিক্রি করল।এলিনার কত লাভ হল?
২০১৯ বাছাই · দিনাজপুর · প্রশ্ন ৬ · আরও ১টি প্রশ্নপত্রে আছেফারহান তার পরীক্ষার নম্বর মুয়াজ, বৃষ্টি আর মুরসালিনকে দেখালো, কিন্তু অন্য সবাই তাদের নিজেদেরটা লুকিয়ে রাখলো। মুয়াজ মনে করলো, “কমপক্ষে আমাদের মধ্যে দুইজনের নম্বর সমান।” বৃষ্টি মনে করলো, “আমি সবচেয়ে কম নম্বর পাইনি।” মুরসালিন মনে করলো, “আমি সবচেয়ে বেশি নম্বর পাইনি।”
- সবচেয়ে বেশি নম্বর কে পেয়েছে?
- সবচেয়ে কম নম্বর কে পেয়েছে?
ছয় বন্ধু একসাথে ডার্ট ছুঁড়ে মারার প্রতিযোগিতায় অংশ নেয়। ডার্ট খেলায় একটি বৃত্তাকার টার্গেটের দিকে ছুঁড়ে মারতে হয়, এবং কোন অংশে পরেছে তা অনুযায়ী স্কোর পাওয়া যায়। ডার্টের বোর্ডটিতে 12-টি অংশ আছে, যাদের মান 1 থেকে 12 পর্যন্ত পূর্ণসংখ্যাগুলো। আমাদের ছয় বন্ধুর প্রত্যেকের কাছে দুটি করে ডার্ট ছিল এবং ছোড়ার পর প্রতিটি ডার্ট ভিন্ন ভিন্ন অংশে গিয়ে পড়েছে। স্কোরগুলো হল:
তিহাম 16 points দীপ্ত 4 points সামিউর 7 points সাব্বির 11 points আশরাফুল 21 points - মাহির স্কোর কত?
- 9 পয়েন্ট যে অংশে ছিল সেটিতে কার ডার্ট পড়েছে?
ছয় বন্ধু একসাথে ডার্ট ছুঁড়ে মারার প্রতিযোগিতায় অংশ নেয়। ডার্ট খেলায় একটি বৃত্তাকার টার্গেটের দিকে ছুঁড়ে মারতে হয়, এবং কোন অংশে পরেছে তা অনুযায়ী স্কোর পাওয়া যায়। ডার্টের বোর্ডটিতে 12-টি অংশ আছে, যাদের মান 1 থেকে 12 পর্যন্ত পূর্ণসংখ্যাগুলো। আমাদের ছয় বন্ধুর প্রত্যেকের কাছে দুটি করে ডার্ট ছিল এবং ছোড়ার পর প্রতিটি ডার্ট ভিন্ন ভিন্ন অংশে গিয়ে পড়েছে। স্কোরগুলো হল:
২০১৯ জাতীয় · প্রশ্ন ৪তিহাম 16 points দীপ্ত 4 points সামিউর 7 points সাব্বির 11 points আশরাফুল 21 points - মাহির স্কোর কত?
- 9 পয়েন্ট যে অংশে ছিল সেটিতে কার ডার্ট পড়েছে?
4 টি দলের একটি টুর্নামেন্টে প্রতিটি দল নিজেদের মধ্যে দুবার করে মুখোমুখি হয়। একদিনে সর্বোচ্চ 2 টি খেলা এবং সর্বনিম্ন 0 টি খেলা অনুষ্ঠিত হতে পারে। তবে পরপর দুদিন 0 টি খেলা রয়েছে, এমন ঘটনা ঘটবে না। আবার একটি দল পরপর দুদিন খেলবে না কিন্তু ১ দিনে ২ টা ম্যাচ খেলতে পারবে। টুর্নামেন্টটি শেষ করতে ন্যূনতম কতদিন লাগবে?
২০১৯ আঞ্চলিক · বাগেরহাট · প্রশ্ন ৮ · আরও ৭টি প্রশ্নপত্রে আছেতিনজন ফুটবলার এর মধ্যে নিজেদের জার্সি নাম্বার নিয়ে কথা হচ্ছে
মেসিঃ আমি মাত্র বুঝতে পারলাম যে আমাদের তিনজন জার্সি নাম্বার গুলো সব দুই অঙ্কের মৌলিক সংখ্যা।
রোনাল্ডোঃ তোমাদের দুই জনের জার্সি নাম্বার এর যোগফল আমার জন্মদিনের তারিখ এর সাথে মিলে যায় আর আমার জন্মদিন এই মাসের কয়েকদিন আগে ছিল।
নেইমারঃ আরে আজব তো। তোমাদের দুই জনের জার্সি নাম্বার এর যোগফল আমার জন্মদিনের তারিখ এর সাথে মিলে যায়।আর কয়েকদিন পরে আমার জন্মদিন এই মাসে।
মেসিঃ আর তোমাদের দুই জনের জার্সি নাম্বার এর যোগফল আজকের তারিখ এর সাথে মিলে যায়.
তাহলে মেসির জার্সি নাম্বার কত?
২০১৯ আঞ্চলিক · বাগেরহাট · প্রশ্ন ১০ · আরও ৭টি প্রশ্নপত্রে আছেতিনজন ফুটবলার এর মধ্যে নিজেদের জার্সি নাম্বার নিয়ে কথা হচ্ছে
মেসিঃ আমি মাত্র বুঝতে পারলাম যে আমাদের তিনজন জার্সি নাম্বার গুলো সব দুই অঙ্কের মৌলিক সংখ্যা।
রোনাল্ডোঃ তোমাদের দুই জনের জার্সি নাম্বার এর যোগফল আমার জন্মদিনের তারিখ এর সাথে মিলে যায়। আর আমার জন্মদিন গত মাসে ছিল।
নেইমারঃ আরে আজব তো তোমাদের দুই জনের জার্সি নাম্বার এর যোগফল আমার জন্মদিনের তারিখ এর সাথে মিলে যায়। আর আমার জন্মদিন পরের মাসে।
মেসিঃ আর তোমাদের দুই জনের জার্সি নাম্বার এর যোগফল আজকের তারিখ এর সাথে মিলে যায়
তাহলে রোনাল্ডোর জার্সি নাম্বার কত?
২০১৯ আঞ্চলিক · বাগেরহাট · প্রশ্ন ৯ · আরও ৭টি প্রশ্নপত্রে আছেফুয়াদ, স্বর্গ এবং নিশাত নিজেদের মধ্যে তাদের পরিক্ষায় প্রাপ্ত নম্বর নিয়ে আলোচনা করছে। তাদের প্রত্যেকের প্রাপ্ত নম্বর ভিন্ন ভিন্ন এবং একটি এক অঙ্কের বিজোড় মৌলিক সংখ্যা । ফুয়াদ তার নিজের প্রাপ্ত নম্বর বাকিদেরকে জানিয়েছে কিন্তু বাকিরা কেউ কাউকে কিছু বলে নি।
স্বর্গঃ আমাদের তিন জনের মধ্যে আমি সর্বনিম্ন নম্বর পাই নি। নিশাতঃ আমাদের তিন জনের মধ্যে আমি সর্বোচ্চ নম্বর পাই নি। তাহলে ফুয়াদ কত নম্বর পেয়েছে?
২০১৯ আঞ্চলিক · চট্টগ্রাম · প্রশ্ন ৮ · আরও ৫টি প্রশ্নপত্রে আছেফুয়াদ, স্বর্গ এবং নিশাত নিজেদের মধ্যে তাদের পরিক্ষায় প্রাপ্ত নম্বর নিয়ে আলোচনা করছে। তাদের প্রত্যেকের প্রাপ্ত নম্বর ভিন্ন ভিন্ন এবং একটি এক অঙ্কের বিজোড় মৌলিক সংখ্যা । ফুয়াদ তার নিজের প্রাপ্ত নম্বর বাকিদেরকে জানিয়েছে কিন্তু বাকিরা কেউ কাউকে কিছু বলে নি।
স্বর্গঃ আমাদের তিন জনের মধ্যে আমি সর্বনিম্ন নম্বর পাই নি। নিশাতঃ আমাদের তিন জনের মধ্যে আমি সর্বোচ্চ নম্বর পাই নি। তাহলে নিশাত কত নম্বর পেয়েছে?
২০১৯ আঞ্চলিক · চট্টগ্রাম · প্রশ্ন ২ · আরও ৫টি প্রশ্নপত্রে আছেপিয়াল তার দলের একমাত্র স্ট্রাইকার তাকে দেওয়া প্রতি পাঁচটি পাসের একটি সে ধরতে পারে এবং পাস পেলেই সে শট নেয় তার প্রতি চার শটের একটি গোলপোষ্টের ভিতর ঢুকতে যায়, কিন্তু প্রতিপক্ষ গোলকীপার গোলপোষ্টে ঢুকতে যাওয়ার প্রতি দুটি শটের একটি ঠেকিয়ে দেয়।তাহলে পিয়ালকে ন্যূনতম কতটি পাস দিলে অন্তত একটি গোল হবে?
২০১৯ বাছাই · পঞ্চগড় · প্রশ্ন ৩ইমার 15টি চকলেটের মধ্যে কিছু চকলেট জেরিনকে দিলো যাতে জেরিনের চকলেট বেশি থাকে, জেরিন তার চকলেট থেকে কিছু চকলেট ঐশ্বর্য কে দিলো যাতে তার চকলেট সংখ্যা জেরিন থেকে বেশি হয়। তিনজনের বর্তমানে সর্বমোট চকলেট সংখ্যা কত?
২০১৯ বাছাই · পঞ্চগড় · প্রশ্ন ১ · আরও ৩টি প্রশ্নপত্রে আছেইমার 17 টি চকলেটের মধ্যে কিছু চকলেট জেরিনকে দিলো যাতে জেরিনের চকলেট বেশি থাকে, জেরিন তার চকলেট থেকে কিছু চকলেট ঐশ্বর্য কে দিলো যাতে তার চকলেট সংখ্যা জেরিন থেকে বেশি হয়। তিনজনের বর্তমানে সর্বমোট চকলেট সংখ্যা কত?
২০১৯ বাছাই · নমুনা ১ · প্রশ্ন ১ · আরও ১টি প্রশ্নপত্রে আছেপাঁচটি সংখ্যার মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট সংখ্যার ব্যবধান 0 দ্বিতীয় বৃহত্তম সংখ্যা এবং তৃতীয় বৃহত্তম সংখ্যার ব্যবধান কত ?
২০১৯ বাছাই · ঠাকুরগাঁও · প্রশ্ন ৪পিয়ালের 20 টি চকলেটের মধ্যে অর্ধেক সংখ্যক চকলেট জুনায়েদকে দিলো যাতে জুনায়েদের চকলেট বেশি থাকে, জুনায়েদ তার চকলেট সংখ্যার অর্ধেক বিন্দুকে দিলো যাতে তার চকলেট সংখ্যা জুনায়েদ থেকে বেশি হয়। তিনজনের বর্তমানে সর্বমোট চকলেট সংখ্যা কত?
২০১৮ আঞ্চলিক · সেট ১ · প্রশ্ন ১পিয়ালের 16 টি চকলেটের মধ্যে অর্ধেক সংখ্যক চকলেট জুনায়েদকে দিলো যাতে জুনায়েদের চকলেট বেশি থাকে, জুনায়েদ তার চকলেট সংখ্যার অর্ধেক বিন্দুকে দিলো যাতে তার চকলেট সংখ্যা জুনায়েদ থেকে বেশি হয়। তিনজনের বর্তমানে সর্বমোট চকলেট সংখ্যা কত?
২০১৮ আঞ্চলিক · সেট ১ · প্রশ্ন ২একটি যাদুর বাক্সে টি বল আছে ।এই বাক্স থেকে 1 টা বল নিলে 2 টা বল গায়েব হয়ে যায় ।যদি হয়, (যেখানে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা) বাক্সটি থেকে কয়বার বল নেয়া যাবে ? তাকে এর সাপেক্ষে প্রকাশ কর।
২০১৮ আঞ্চলিক · সেট ২ · প্রশ্ন ৪পাশের চিত্রে 1 নম্বর গিয়ারে দাঁত সংখ্যা 8 টি, 2 নম্বর গিয়ারে দাঁত সংখ্যা 24 টি এবং 3 নম্বর গিয়ারে দাঁত সংখ্যা 16 টি। 1 নম্বর গিয়ারটি 12 বার ঘুরলে 3 নম্বর গিয়ারটি কয়বার ঘুরবে?
২০১৮ আঞ্চলিক · সেট ৫ · প্রশ্ন ৬কোন এক বছরের মার্চ মাসে চারটি রবিবার এবং চারটি বৃহস্পতিবার ছিল। ঐ বছরের মার্চের এক তারিখ কী বার ছিল?
২০১৭ আঞ্চলিক · বরিশাল · প্রশ্ন ১কোন এক বছরের জানুয়ারি মাসে চারটি মঙ্গলবার এবং চারটি শনিবার ছিল। ঐ বছরের জানুয়ারির 1 তারিখ কী বার ছিল?
২০১৭ আঞ্চলিক · বরিশাল · প্রশ্ন ১তোমার দুই বন্ধু শনি আর সোম। তাদের ঠিক আগের জন্মদিন ছিল 2016 সালের জানুয়ারি মাসের আর ফেব্রুয়ারী মাসের প্রথম সোম আর শনিবারে। এখন বল, 2017 সালে সোম আর শনির জন্মদিন কত তারিখে ?
২০১৭ আঞ্চলিক · চট্টগ্রাম · প্রশ্ন ১একটি যাদুর বাক্সে দশটি বল আছে। এই বাক্স থেকে একটা বল নিলে দুটা বল গায়েব হয়ে যায়। সর্বোচ্চ কতবার বাক্সটি থেকে বল নেয়া যাবে?
২০১৭ আঞ্চলিক · চট্টগ্রাম · প্রশ্ন ২দাবার বোর্ডে সর্বোচ্চ কতগুলো ঘোড়া রাখা যাবে যেন একে অপরকে আক্রমন না করে?
২০১৭ আঞ্চলিক · চট্টগ্রাম · প্রশ্ন ৪এ ধারাটির পরবর্তী পদটি কত?
২০১৭ আঞ্চলিক · কক্সবাজার · প্রশ্ন ৬ছবিতে দুটি ক্ষেত্র পরস্পর কিছু অংশে উপরিপাতিত হয়েছে। একটির বাহুগুলোর দৈর্ঘ্যের যোগফল 2017একক এবং ক্ষেত্রফল 2017 বর্গ একক। অপরটির বাহুগুলোর যোগফল 7102 একক এবং ক্ষেত্রফল 7102 বর্গ একক। এদের প্রত্যেকের যে সাদা অংশ অর্থাৎ যে অংশ সাধারন নয়, তাদের ক্ষেত্রফলের পার্থক্য কত?
২০১৭ আঞ্চলিক · কুমিল্লা · প্রশ্ন ৬একটি বাক্সে 317 টি মার্বেল আছে। শান এবং নাফিস এই মার্বেলগুলো নিয়ে একটি খেলা খেলছে। খেলাটির নিয়ম হল একজন যদি বাক্স থেকে জোড় সংখ্যক মার্বেল তুলে তাহলে পরের চালে অন্যজনকে বেজোড়সংখ্যক মার্বেল তুলতে হবে , এবং কেউ 2 টির বেশি মার্বেল তুলতে পারবে না। শান যদি প্রথম মার্বেলটি তুলে তাহলে শেষবার কতটি মার্বেল তোলা হবে?
২০১৭ আঞ্চলিক · ফরিদপুর · প্রশ্ন ৩ · আরও ১টি প্রশ্নপত্রে আছেএকটি বাক্সে 217 টি মার্বেল আছে। শান এবং নাফিস এই মার্বেলগুলো নিয়ে একটি খেলা খেলছে। খেলাটির নিয়ম হল একজন যদি বাক্স থেকে জোড় সংখ্যক মার্বেল তুলে তাহলে পরের চালে অন্যজনকে বেজোড়সংখ্যক মার্বেল তুলতে হবে , এবং কেউ 2 টির বেশি মার্বেল তুলতে পারবে না। শান যদি প্রথম মার্বেলটি তুলে তাহলে শেষবার কতটি মার্বেল তোলা হবে?
২০১৭ আঞ্চলিক · ফরিদপুর · প্রশ্ন ৫ · আরও ১টি প্রশ্নপত্রে আছেএকটা থলিতে 4টা কমলা, 2টা আপেল আর 1টা লেবু রাখা আছে। চোখ বন্ধ করে কমপক্ষে কয়টা ফল তুললে নিশ্চিতভাবে সেগুলোর একটা কমলা হবে?
২০১৭ আঞ্চলিক · ফরিদপুর · প্রশ্ন ৭ · আরও ১টি প্রশ্নপত্রে আছেএকটি বাক্সে 2017 টি মার্বেল আছে। শান এবং নাফিস এই মার্বেলগুলো নিয়ে একটি খেলা খেলছে। খেলাটির নিয়ম হল একজন যদি বাক্স থেকে জোড় সংখ্যক মার্বেল তুলে তাহলে পরের চালে অন্যজনকে বেজোড়সংখ্যক মার্বেল তুলতে হবে, এবং কেউ 2 টির বেশি মার্বেল তুলতে পারবে না। শান যদি প্রথম মার্বেলটি তুলে তাহলে শেষবার কতটি মার্বেল তোলা হবে?
২০১৭ আঞ্চলিক · ফরিদপুর · প্রশ্ন ১ · আরও ৩টি প্রশ্নপত্রে আছেএকটি বাক্সে 316 টি মার্বেল আছে । শান এবং নাফিস এই মার্বেলগুলো নিয়ে একটি খেলা খেলছে । খেলাটির নিয়ম হল একজন যদি বাক্স থেকে জোড় সংখ্যক মার্বেল তুলে তাহলে পরের চালে অন্যজনকে বেজোড়সংখ্যক মার্বেল তুলতে হবে , এবং কেউ 2 টির বেশি মার্বেল তুলতে পারবে না । শান যদি প্রথম মার্বেলটি তুলে তাহলে শেষবার কতটি মার্বেল তোলা হবে?
২০১৭ আঞ্চলিক · যশোর · প্রশ্ন ৫ · আরও ১টি প্রশ্নপত্রে আছেকোন এক বছরের মার্চ মাসে চারটি রবিবার এবং চারটি বৃহস্পতিবার ছিল। ঐ বছরের মার্চের এক তারিখ কী বার ছিল?
২০১৭ আঞ্চলিক · ময়মনসিংহ · প্রশ্ন ১কোন এক বছরের জানুয়ারি মাসে চারটি মঙ্গলবার এবং চারটি শনিবার ছিল। ঐ বছরের জানুয়ারির এক তারিখ কী বার ছিল?
২০১৭ আঞ্চলিক · ময়মনসিংহ · প্রশ্ন ১অভীকের কাছে চারটি বর্গাকৃতির Red, Green, Blue ও White রঙের কাগজ রয়েছে। অভীকে সেগুলোকে টেবিলের ওপর এমনভাবে সাজিয়ে রাখল যেন তারা চিত্রের মত বর্গাকৃতি তৈরি করে। সবার নিচে থাকা কাগজের রঙের নাম থেকে শুরু করে ক্রমানুসারে সবচেয়ে উপরে থাকা কাগজের রঙের নামগুলো লিখ।
২০১৬ আঞ্চলিক · সেট ১ · প্রশ্ন ১লাবিব, মিম, প্রিতম ও রুবাবা কে মনে মনে চারটি ধনাত্মক পূর্ণসংখ্যা বেছে নিতে বলা হল। লাবিব, মিম ও প্রীতম এর সংখ্যা তিনটি মৌলিক। লাবিব ও রুবাবার সংখ্যা দুটি জোড়। মিম ও রুবাবার সংখ্যা দুটির গুণফল একটি বর্গ সংখ্যা। লাবিবের সংখ্যা কত?
২০১৬ আঞ্চলিক · সেট ১ · প্রশ্ন ২চিত্রের গ্রীডটিতে এমনভাবে সংখ্যা লিখতে হয় যাতে একই কলামে পাশাপাশি থাকা যেকোন দুটি সংখ্যার মধ্যে পার্থক্য একই থাকে। যেমনঃ প্রথম কলামে পাশাপাশি থাকা দুটি সংখ্যার পার্থক্য সবক্ষেত্রে 3। সারির ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য।
২০১৬ আঞ্চলিক · সেট ১ · প্রশ্ন ৫কোন মাসে 30 দিন থাকলে ওই মাসে কোন একটি বার সর্বোচ্চ কতবার আসতে পারে?
২০১৬ আঞ্চলিক · সেট ৪ · প্রশ্ন ৭কামরুল তার জন্মদিনে বন্ধুদের 1000টা পিজ্জা খাইয়েছে। প্রতিটি বন্ধুই কমপক্ষে একটি পিজ্জা খেয়েছে। এবং কেউই জোড় সংখ্যক পিজ্জা খায় নাই। তাহলে কামরুলের বন্ধুর সংখ্যা সর্বোচ্চ কত হতে পারে?
২০১৬ আঞ্চলিক · সেট ৫ · প্রশ্ন ৪ · আরও ১টি প্রশ্নপত্রে আছেকোন এক বছরে জুলাই মাসে বুধবার 5 টি । ঐ বছরে আগস্ট মাসে কোন বারটি নিশ্চিতভাবে 5 বার থাকবে?
২০১৫ আঞ্চলিক · বরগুনা · প্রশ্ন ২ · আরও ২টি প্রশ্নপত্রে আছেকোন এক বছরে জুলাই মাসে সোমবার 5 টি। ঐ বছরে আগস্ট মাসে কোন বারটি নিশ্চিতভাবে 5 বার থাকবে?
২০১৫ আঞ্চলিক · বরগুনা · প্রশ্ন ৫ · আরও ২টি প্রশ্নপত্রে আছেবৃষ্টি বাসে উঠে দেখলো, এক সারিতে 10 টা আসন। সবগুলো আসন ফাঁকা। সে প্রথম আসনে বসল। যাত্রীরা সবসময় অন্যান্য যাত্রীদের থেকে সর্বোচ্চ দূরত্ব বজায় রেখে যে আসনে বসা সম্ভব, সে আসনেই বসে। আরো কমপক্ষে কতজন যাত্রী আসন গ্রহণ করলে পরপর দুটো সিটে অবশ্যই একজন করে যাত্রী থাকবেন?
২০১৫ আঞ্চলিক · বরগুনা · প্রশ্ন ৬ · আরও ২টি প্রশ্নপত্রে আছেকোন এক বছরে জুলাই মাসে রবিবার 5 টি। ঐ বছরে আগস্ট মাসে কোন বারটি নিশ্চিতভাবে 5 বার থাকবে?
২০১৫ আঞ্চলিক · বরগুনা · প্রশ্ন ৬ · আরও ২টি প্রশ্নপত্রে আছেকিছু সংখ্যা দেয়া আছে : । প্রথম 4 টা সংখ্যার যোগফল 21, শেষ 3 টা সংখ্যার যোগফল 23। এই দুটো উত্তরের সমষ্টি 44। দেওয়া সংখ্যাগুলোকে ইচ্ছেমত সাজিয়ে উত্তরগুলোর সমষ্টি আর কত বাড়ানো সম্ভব? (যেমন, এইভাবে সাজালে প্রথম 4টা সংখ্যার যোগফল 28, শেষ 3 টি সংখ্যার যোগফল 13। তাহলে উত্তরগুলোর সমষ্টি হবে 41, কিন্তু এটি 44 এর চেয়ে 3 কম।)
২০১৫ আঞ্চলিক · বরগুনা · প্রশ্ন ৭ · আরও ২টি প্রশ্নপত্রে আছেকোন এক বছরে জুলাই মাসে মঙ্গলবার 5 টি । ঐ বছরে আগস্ট মাসে কোন বারটি নিশ্চিতভাবে 5 বার থাকবে?
২০১৫ আঞ্চলিক · বরগুনা · প্রশ্ন ৩ · আরও ২টি প্রশ্নপত্রে আছেকোন একটি বছরে 31 ডিসেম্বর শুক্রবার। ঐ বছরে 53টি বৃহস্পতিবার থাকলে ঐ বছরে দিনসংখ্যা কত?
২০১৫ আঞ্চলিক · বগুড়া · প্রশ্ন ২ · আরও ২টি প্রশ্নপত্রে আছেহুমায়রা ও ইমার কাছে কিটক্যাট, ডেইরি মিল্ক এবং ক্রাঞ্চ চকলেট প্রত্যেকটি একাধিক করে আছে। তাদের দুজনের মোট চকলেট সংখ্যা 17 টি, হুমায়রার চকলেট সংখ্যা জোড় এবং প্রত্যেক রকম চকলেট সমান সংখ্যক থাকলে ইমার চকলেট সংখ্যা কত?
২০১৫ আঞ্চলিক · চাঁদপুর · প্রশ্ন ৭ · আরও ১টি প্রশ্নপত্রে আছেএকটি দোকানে 4টি চকলেটের মোড়ক ফেরত দিলে 1টি চকলেট পাওয়া যায়। 1টি চকলেটের দাম 1টাকা। তোমার কাছে 40 টাকা থাকলে তুমি সর্বোচ্চ কয়টি চকলেট খেতে পারবে?
২০১৫ আঞ্চলিক · চট্টগ্রাম · প্রশ্ন ৩ · আরও ২টি প্রশ্নপত্রে আছেএকটি দোকানে 4টি চকলেটের মোড়ক ফেরত দিলে 1টি চকলেট পাওয়া যায়। 1টি চকলেটের দাম 1টাকা। তোমার কাছে 28 টাকা থাকলে তুমি সর্বোচ্চ কয়টি চকলেট খেতে পারবে?
২০১৫ আঞ্চলিক · চট্টগ্রাম · প্রশ্ন ৪ · আরও ২টি প্রশ্নপত্রে আছেএকটি বেঞ্চে 5টি সিট আছে। , এর ঠিক বামপাশের সিট এ বসে এবং এর ডানপাশে। আবার , এর বামপাশে বসে। যদি এবং পাশাপাশি বসে তাহলে কে সব থেকে বামপাশে বসেছিল।
২০১৫ আঞ্চলিক · চট্টগ্রাম · প্রশ্ন ৫ · আরও ১টি প্রশ্নপত্রে আছে২০১৫ আঞ্চলিক · ঝালকাঠি · প্রশ্ন ১
প্যাসকেল সাহেব তার গুণ করার সুবিধার জন্য একটি কম্পিউটার তৈরি করেছেন যার নাম দিয়েছেন রামানুজান । কিন্তু রামানুজান , , এবং কে গুণ করে যথাক্রমে 17, 10, 14 এবং 34 বানায় । রামানুজান কে গুণ করে কত বানাবে ?
২০১৫ আঞ্চলিক · ঝিনাইদহ · প্রশ্ন ৬ · আরও ২টি প্রশ্নপত্রে আছেপ্যাসকেল সাহেব তার গুণ করার সুবিধার জন্য একটি কম্পিউটার তৈরি করেছেন যার নাম দিয়েছেন রামানুজান । কিন্তু রামানুজান , , এবং কে গুণ করে যথাক্রমে 17, 10, 14 এবং 34 বানায় । রামানুজান কে গুণ করে কত বানাবে ?
২০১৫ আঞ্চলিক · ঝিনাইদহ · প্রশ্ন ১০ · আরও ২টি প্রশ্নপত্রে আছেএকটি বৃত্তকে তার 8টি ভিন্ন ভিন্ন ব্যাস দিয়ে বিভক্ত করা হল । এখন বলা হল প্রত্যেকটা ভাগে একটা করে ধনাত্মক পূর্ণ সংখ্যা বসাতে যেন যেকোনো একটি সংখ্যা তার পাশের সংখ্যা দুটোর কোনটার চেয়েই ছোট না হয় । সংখ্যাগুলোর যোগফল সর্বনিম্ন কত হতে পারে ?
২০১৫ আঞ্চলিক · ঝিনাইদহ · প্রশ্ন ৬ · আরও ২টি প্রশ্নপত্রে আছেপ্যাসকেল সাহেব তার গুণ করার সুবিধার জন্য একটি কম্পিউটার তৈরি করেছেন যার নাম দিয়েছেন রামানুজান । কিন্তু রামানুজান , , এবং কে গুণ করে যথাক্রমে 17, 10, 14 এবং 34 বানায় । রামানুজান কে গুণ করে কত বানাবে ?
২০১৫ আঞ্চলিক · ঝিনাইদহ · প্রশ্ন ৮ · আরও ২টি প্রশ্নপত্রে আছেকোন এক মাসে 5টি শুক্রবার, 4টি মঙ্গলবার এবং 5টি বুধবার। ঐ মাসে বৃহস্পতিবার কয়টি?
২০১৫ আঞ্চলিক · খুলনা · প্রশ্ন ১ · আরও ৬টি প্রশ্নপত্রে আছেকোন এক মাসে 5টি শুক্রবার, 4টি মঙ্গলবার এবং 5টি বুধবার। ঐ মাসে বৃহস্পতিবার কয়টি?
২০১৫ আঞ্চলিক · খুলনা · প্রশ্ন ৩ · আরও ৪টি প্রশ্নপত্রে আছেরুবাই আর বিদুষীর কাছে কিছু মার্বেল আছে। বিদুষী রুবাইকে বলল, “তুমি আমাকে যতগুলো মার্বেল দেবে আমি তোমাকে তার চেয়ে একটা মার্বেল বেশি ফেরত দেব।” রুবাই বলল, “ঠিক আছে আমি তোমাকে প্রথমে 6 টা মার্বেল দেব।” এরপর, রুবাই বিদুষীকে 6 টা মার্বেল দিল এবং, বিদুষী রুবাইকে 7টা মার্বেল ফেরত দিল। এভাবে, 5বার মার্বেল দেওয়া নেওয়ার পর বিদুষীর কাছে আর কোন মার্বেল থাকল না। শুরুতে বিদুষীর কাছে কয়টি মার্বেল ছিল?
২০১৪ জাতীয় · প্রশ্ন ৩এক শিয়াল প্রতিদিন 6 টা করে কুমির ধরে একটা গুহার মধ্যে আটকে রাখে। সে প্রতিদিন যেকোনো একটা কুমির কে বের করে বলে, “আমাকে বাকি কুমির গুলোকে সাত ভাগে ভাগ করে দিতে পারলে তোমাকে ছেড়ে দেব এবং বাকিগুলো খেয়ে ফেলব। আর যদি না পারো, তাহলে তোমাকে খেয়ে ফেলবো, বাকিরা বেঁচে থাকবে।” 31 দিনে মাস হলে, একমাস পর গুহার মধ্যে কয়টি কুমির থাকবে?
২০১৪ আঞ্চলিক · চট্টগ্রাম · প্রশ্ন ৩এক শিয়াল প্রতিদিন 7 টা করে কুমির ধরে একটা গুহার মধ্যে আটকে রাখে। সে প্রতিদিন যেকোনো একটা কুমির কে বের করে বলে, “আমাকে বাকি কুমির গুলোকে সাত ভাগে ভাগ করে দিতে পারলে তোমাকে ছেড়ে দেব এবং বাকিগুলো খেয়ে ফেলব। আর যদি না পারো, তাহলে তোমাকে খেয়ে ফেলবো, বাকিরা বেঁচে থাকবে।” 31 দিনে মাস হলে, একমাস পর গুহার মধ্যে কয়টি কুমির থাকবে?
২০১৪ আঞ্চলিক · চট্টগ্রাম · প্রশ্ন ৫এক শিয়াল প্রতিদিন 5 টা করে কুমির ধরে একটা গুহার মধ্যে আটকে রাখে। সে প্রতিদিন যেকোনো একটা কুমির কে বের করে বলে, “আমাকে বাকি কুমির গুলোকে সাত ভাগে ভাগ করে দিতে পারলে তোমাকে ছেড়ে দেব এবং বাকিগুলো খেয়ে ফেলব। আর যদি না পারো, তাহলে তোমাকে খেয়ে ফেলবো, বাকিরা বেঁচে থাকবে।” 31 দিনে মাস হলে, একমাস পর গুহার মধ্যে কয়টি কুমির থাকবে?
২০১৪ আঞ্চলিক · চট্টগ্রাম · প্রশ্ন ২একটি রেলস্টেশনের ওয়েটিং রুমে কয়েক জন যাত্রী ট্রেন আসার জন্য অপেক্ষা করছে। যাত্রীদের 7 জনকে প্রশ্ন করা হল “ওয়েটিং রুমের কত জন যাত্রী আপনার সাথে একই স্টেশনে নামবে?” তাদের উত্তর ছিল যথাক্রমে 1, 1, 2, 1, 3, 2, 2। ওয়েটিং রুমে ন্যূনতম কত জন যাত্রী বসে আছে?
২০১৪ আঞ্চলিক · কক্সবাজার · প্রশ্ন ৯কামরুল, অভিক, রুশো, তুষার চার ভাই। এদের কোন প্রশ্ন করা হলে তারা প্রশ্নটির সরাসরি কোন উত্তর দেয় না। আবার উত্তর দেয়ার সময় তিনজন পুরোপুরি সঠিক উত্তর দিলেও বাকি একজন পুরোপুরি ভুল উত্তর দেয়। এদেরকে প্রশ্ন করা হল, বয়সের ভিত্তিতে তাদের ভিতর কে বড় আর কে ছোট। কামরুল বলল যে, সে তুষারের চেয়ে বড়। তুষার আবার বলল, কামরুল যা বলেছে সত্য বলেছে কিন্তু কামরুল সবার চেয়ে বড় নয়, আবার সে নিজেও সবার চেয়ে ছোট নয়। অভিক বলল যে, সে কামরুলের জমজ এবং রুশো বলল, সে কামরুলের চেয়ে ছোট। এখন বয়সের ঊর্ধ্বক্রম অনুসারে এদের নাম লিখ।
২০১৪ আঞ্চলিক · ফরিদপুর · প্রশ্ন ৩তিনজন ছেলের জন্মদিন একই দিনে অর্থাৎ দিন ও মাস একই কিন্তু সাল ভিন্ন। কোনও এক জন্মদিনে হিসাব করে দেখা গেল, তাদের গড় বয়স 6 বছর। সবচেয়ে বেশি বয়সের ছেলেটি সবচেয়ে ছোট বয়সের ছেলেটির চেয়ে ন্যূনতম কত বছরের বড়?
২০১৪ আঞ্চলিক · ফরিদপুর · প্রশ্ন ৩তিনজন ছেলের জন্মদিন একই দিনে অর্থাৎ দিন ও মাস একই কিন্তু সাল ভিন্ন। কোনও এক জন্মদিনে হিসাব করে দেখা গেল, তাদের গড় বয়স 4 বছর। সবচেয়ে বেশি বয়সের ছেলেটি সবচেয়ে ছোট বয়সের ছেলেটির চেয়ে ন্যূনতম কত বছরের বড়?
২০১৪ আঞ্চলিক · ফরিদপুর · প্রশ্ন ৬কামরুল, অভিক, রুশো, তুষার চার ভাই। এদের কোন প্রশ্ন করা হলে তারা প্রশ্নটির সরাসরি কোন উত্তর দেয় না। আবার উত্তর দেয়ার সময় তিনজন পুরোপুরি সঠিক উত্তর দিলেও বাকি একজন পুরোপুরি ভুল উত্তর দেয়। এদেরকে প্রশ্ন করা হল, বয়সের ভিত্তিতে তাদের ভিতর কে বড় আর কে ছোট। কামরুল বলল যে, সে তুষারের চেয়ে বড়। তুষার আবার বলল, কামরুল যা বলেছে সত্য বলেছে কিন্তু কামরুল সবার চেয়ে বড় নয়, আবার সে নিজেও সবার চেয়ে ছোট নয়। অভিক বলল যে, সে কামরুলের জমজ এবং রুশো বলল, সে কামরুলের চেয়ে ছোট। এখন বয়সের অধঃক্রম অনুসারে এদের নাম লিখ।
২০১৪ আঞ্চলিক · ফরিদপুর · প্রশ্ন ৭পাশের 9 টি সংখ্যা থেকে স্নেহা প্রথমে চারটি সংখ্যা নিল এবং তার বন্ধু পরে চারটি সংখ্যা নিল, স্নেহার কাছে থাকা সংখ্যাগুলোর যোগফল তার বন্ধুর কাছে থাকা সংখ্যাগুলোর যোগফলের তিনগুণ হলে সর্বশেষ কোন সংখ্যাটি বাকি ছিল?
২০১৪ আঞ্চলিক · ময়মনসিংহ · প্রশ্ন ২4 12 8 13 24 14 7 5 23 শিশির, আরাফা, অভীক, সেঁজুতি, সুব্রত ও রুপন্তির কাছে 20টি চকলেট আছে, সেখান থেকে শিশির 1টি, অভীক 2টি ও আরাফা 3টি চকলেট খায়। সুব্রত সবচেয়ে বেশি চকলেট খেয়ে থাকলে সে সর্বনিম্ন কতগুলো চকলেট খেয়েছিল?
২০১৪ আঞ্চলিক · ময়মনসিংহ · প্রশ্ন ৫শিশির দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা মনে মনে ধরে । সকাল সেটা অনুমান করার চেষ্টা করে এবং প্রতিটি ভুল অনুমানের জন্য এক টাকা দেয়। সকালের কাছে সর্বনিম্ন কত টাকা থাকলে সে অবশ্যই সংখ্যাটি অনুমান করতে পারবে?
২০১৪ আঞ্চলিক · নারায়ণগঞ্জ · প্রশ্ন ৭শিশির তিন অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা মনে মনে ধরে। সকাল সেটা অনুমান করার চেষ্টা করে এবং প্রতিটি ভুল অনুমানের জন্য এক টাকা দেয়। সকালের কাছে সর্বনিম্ন কত টাকা থাকলে সে অবশ্যই সংখ্যাটি অনুমান করতে পারবে?
২০১৪ আঞ্চলিক · নারায়ণগঞ্জ · প্রশ্ন ২কোনো জাদুর দেশের লোকসংখ্যা 100 জনের চাইতে কম। এখানে প্রত্যেকে ঠিক যতগণকে চেনে, আবার ঠিক সমান সংখ্যক জনকেই চেনে না। তুমি যদি আমাকে চেনো, তাহলে আমিও তোমাকে চিনি, কিন্তু তুমি যদি আমাকে না চেনো, আমিও তোমাকে চিনি না। যদি তুমি 10 জনকে চেনো, তাহলে আরো 10 জন আছে, যাদেরকে তুমি চেনো না। জাদুর দেশের সর্বোচ্চ লোকসংখ্যা কত হতে পারে?
২০১৪ আঞ্চলিক · রাজশাহী · প্রশ্ন ৭একটি দৌড় প্রতিযোগিতায় তুমি দৌড় শেষ করার আগের মুহূর্তে তোমার সামনে থাকা প্রতিযোগীকে পিছে ফেললে। তুমি অতিক্রম করার আগে তোমার সামনে থাকা প্রতিযোগীর অবস্থান ছিল সামনে থেকে দশম। প্রতিযোগিতা শেষে তোমার অবস্থান কত?
২০১৪ আঞ্চলিক · রাজশাহী · প্রশ্ন ১একটি আকারের আয়তাকার ঘন বস্তুকে কেটে কতগুলো ঘনকে রুপান্তর করা হল। যদি আয়তাকার ঘনবস্তুটিকে কয়েকটি স্তরে ভাগ না করে প্রত্যেকটি ঘনককে আলাদা করে কাটা হয় তাহলে সর্বমোট কতবার কাটতে হবে?
২০১৪ আঞ্চলিক · রাজশাহী · প্রশ্ন ২তোমার সামনে 9টি বাক্সে 20টি করে মোট 180টি বিড়ালছানা প্রতিটি পাশাপাশি বসে আছে। তুমি নিজের বাড়িতে পোষার জন্য এখান থেকে কিছু বিড়ালছানা নিতে চাও। বিড়ালছানাগুলো ভীতু প্রকৃতির। তুমি একটা বাক্স থেকে যে বাচ্চাটাকে পছন্দ করবে সাথে সাথে ঐ বাক্সে ওর বাম পাশের বাচ্চাগুলো ভয় পেয়ে বামের বাক্সে ও ডানপাশের বাচ্চাগুলো ডানের বাক্সে চলে যায়। যেদিকে যাওয়ার কথা সেদিকে কোন বাক্স না থাকলে তারা ভয়ে পালিয়ে যায়। কয়েকটি বাচ্চা নেওয়ার পর তুমি দেখলে সবগুলি বিড়ালছানা পালিয়ে গেছে। তুমি কমপক্ষে কয়টি বিড়ালছানা নিয়েছ?
২০১৪ আঞ্চলিক · রংপুর · প্রশ্ন ১তোমার সামনে 7টি বাক্সে 20টি করে মোট 140টি বিড়ালছানা প্রতিটি পাশাপাশি বসে আছে। তুমি নিজের বাড়িতে পোষার জন্য এখান থেকে কিছু বিড়ালছানা নিতে চাও। বিড়ালছানাগুলো ভীতু প্রকৃতির। তুমি একটা বাক্স থেকে যে বাচ্চাটাকে পছন্দ করবে সাথে সাথে ঐ বাক্সে ওর বাম পাশের বাচ্চাগুলো ভয় পেয়ে বামের বাক্সে ও ডানপাশের বাচ্চাগুলো ডানের বাক্সে চলে যায়। যেদিকে যাওয়ার কথা সেদিকে কোন বাক্স না থাকলে তারা ভয়ে পালিয়ে যায়। কয়েকটি বাচ্চা নেওয়ার পর তুমি দেখলে সবগুলি বিড়ালছানা পালিয়ে গেছে। তুমি কমপক্ষে কয়টি বিড়ালছানা নিয়েছ?
২০১৪ আঞ্চলিক · রংপুর · প্রশ্ন ২টুর্নামেন্টে প্রতিযোগীর সংখ্যা 6। প্রত্যেক প্রতিযোগী বাকি সবার সাথে 1 টি করে ম্যাচ খেলবে। প্রতিটি ম্যাচে জিতলে 2, ড্র করলে 1, হারলে 0 পয়েন্ট। একজন প্রতিযোগী কোন ম্যাচ না খেলায় সেই ম্যাচগুলোতে তার প্রতিপক্ষকে 1 পয়েন্ট করে দেয়া হল। টুর্নামেন্ট শেষে সব প্রতিযোগীর প্রাপ্ত পয়েন্ট যোগ করলে যোগফল কত হবে?
২০১৪ আঞ্চলিক · রংপুর · প্রশ্ন ৮তোমার সামনে 5টি বাক্সে 10টি করে মোট 50টি বিড়ালছানা প্রতিটি পাশাপাশি বসে আছে। তুমি নিজের বাড়িতে পোষার জন্য এখান থেকে কিছু বিড়ালছানা নিতে চাও। বিড়ালছানাগুলো ভীতু প্রকৃতির। তুমি একটা বাক্স থেকে যে বাচ্চাটাকে পছন্দ করবে সাথে সাথে ঐ বাক্সে ওর বাম পাশের বাচ্চাগুলো ভয় পেয়ে বামের বাক্সে ও ডানপাশের বাচ্চাগুলো ডানের বাক্সে চলে যায়। যেদিকে যাওয়ার কথা সেদিকে কোন বাক্স না থাকলে তারা ভয়ে পালিয়ে যায়। কয়েকটি বাচ্চা নেওয়ার পর তুমি দেখলে সবগুলি বিড়ালছানা পালিয়ে গেছে। তুমি কমপক্ষে কয়টি বিড়ালছানা নিয়েছ?
২০১৪ আঞ্চলিক · রংপুর · প্রশ্ন ৩এখানে এর মান কত? (প্রত্যেকের মান ভিন্ন ভিন্ন অংক)
২০১৪ আঞ্চলিক · রংপুর · প্রশ্ন ৬তোমার সামনে 8টি বাক্সে 8টি করে মোট 64টি বিড়ালছানা প্রতিটি পাশাপাশি বসে আছে। তুমি নিজের বাড়িতে পোষার জন্য এখান থেকে কিছু বিড়ালছানা নিতে চাও। বিড়ালছানাগুলো ভীতু প্রকৃতির। তুমি একটা বাক্স থেকে যে বাচ্চাটাকে পছন্দ করবে সাথে সাথে ঐ বাক্সে ওর বাম পাশের বাচ্চাগুলো ভয় পেয়ে বামের বাক্সে ও ডানপাশের বাচ্চাগুলো ডানের বাক্সে চলে যায়। যেদিকে যাওয়ার কথা সেদিকে কোন বাক্স না থাকলে তারা ভয়ে পালিয়ে যায়। কয়েকটি বাচ্চা নেওয়ার পর তুমি দেখলে সবগুলি বিড়ালছানা পালিয়ে গেছে। তুমি কমপক্ষে কয়টি বিড়ালছানা নিয়েছ?
২০১৪ আঞ্চলিক · রংপুর · প্রশ্ন ১প্রাণন প্রতি তিনটার মধ্যে একটা সত্যি কথা বলে। নাভেদ এদিক থেকে একটু ভাল; সে প্রতি তিনটার মধ্যে দুইটি সত্যি কথা বলে। প্রাণন তোমাকে বলল ও চতুর্থ শ্রেণীতে পড়ে না। নাভেদ আবার ওর কথায় সায় দিল। ওর চতুর্থ শ্রেনীতে পড়ার সম্ভাবনা কত?
২০১৩ আঞ্চলিক · বরিশাল · প্রশ্ন ৪একটি গোলাকার দেয়াল ঘড়ির ভিতরে চারপাশে 1 থেকে 7 পর্যন্ত সকল ধনাত্মক পূর্ণসংখ্যা লেখা আছে এবং ঘড়িতে একটিমাত্র কাঁটা আছে। শুরুতে ঘড়ির কাঁটাটি একটি সংখ্যার ওপর থকে। এটি প্রত্যেক বার ঘুরার সময় ততটি ঘরই যায়, যে সংখ্যার ওপর সে ঘুরার শুরুতে ছিল। যেমন- কোন একসময় ঘড়ির কাঁটাটি যদি 4 এর ওপর এসে থামে তবে পরেরবার সে ঘুরার ক্ষেত্রে 4 ঘর অতিক্রম করবে অর্থাৎ 1 এর ওপর এসে থামবে এবং তার পরের বার 1 ঘর যাবে এবং এভাবে চলতে থাকবে। যদি ঘড়িটি চালু করার পর কাঁটাটি তার 21তম ঘূর্ণনের পর 6 এর ওপর এসে থামে তবে সে প্রথম ঘূর্ণনের পর কোন সংখ্যার ওপর ছিল?
২০১৩ আঞ্চলিক · বরিশাল · প্রশ্ন ১০পাশের ছকটিতে সারি, কলাম ও কর্ণ বরাবর গুণফল সমান। খালি ঘরের সংখ্যা দুটির পার্থক্য কত?
২০১৩ আঞ্চলিক · বরিশাল · প্রশ্ন ৮অপু, তপু, দিপু আর শিপু চার ভাই। তাদের মধ্যে দুজন যমজ। প্রত্যেকের বয়স মৌলিক সংখ্যা। চারজনের বয়সের যোগফল 23। যমজ দুইভাইয়ের বয়সের যোগফল কত?
২০১৩ আঞ্চলিক · চট্টগ্রাম · প্রশ্ন ১লিলি, মিলি আর পলি তিন বোন। এদের মধ্যে লিলি সপ্তাহে 6 দিনই সত্য কথা বলে। পলি সপ্তাহে 1 দিন আর মিলি সপ্তাহে 2 দিন সত্য কথা বলে। তবে পলি সত্য বললে মিলিও সত্য বলে। শুক্রবার লিলি মিলিকে বলল, “আজ পলির সত্য বলার দিন।” কিন্তু মিলি বলল, “না, আগামিকাল পলির সত্য বলার দিন।” তখন পলি বলল, “আসলে লিলিই সত্য বলছে।”
পলি সপ্তাহে কোনদিন সত্য কথা বলে?
২০১৩ আঞ্চলিক · চট্টগ্রাম · প্রশ্ন ২ · আরও ১টি প্রশ্নপত্রে আছেরাক্ষস রাজপুত্রের একটি অদ্ভুত শখ রয়েছে। সে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর একটি করে কাঁঠাল খায়। রাক্ষসপুরীর সবগুলো কাঁঠালই অনেক বড় বড়, কোনটিতেই 100টির কম কোষ থাকে না, তবে প্রতিটি কাঁঠালেই ভিন্ন ভিন্ন সংখ্যক কোষ থাকে। একদিন রাক্ষস রাজপুত্র হিসাব করে দেখল যে সে গত তিন দিনের প্রতিদিন গড়ে 135 টা করে কাঁঠালের কোষ খেয়েছে। কিন্তু পরে জানা গেল যে সে আসলে গুনতে ভুল করে একটি কাঁঠালের কোষসংখ্যাকে দুইবার হিসাব করে ফেলেছে। অন্য কাঁঠাল দুটোয় থাকা কোষের সংখ্যার যোগফল সর্বনিম্ন কত হতে পারে?
২০১৩ আঞ্চলিক · চট্টগ্রাম · প্রশ্ন ৫পাঁচজন লোক, এবং একটি লাইনে পরপর দাঁড়িয়ে আছে। তাদের প্রত্যেককে জিজ্ঞেস করা হল, তাদের সামনে দাঁড়ানো কয়জন তাদের চেয়ে লম্বা। তাদের কাছ থেকে উত্তর আসলো যথাক্রমে, 0, 1, 0, 0, 1. তাদেরকে তাদের উচ্চতার ক্রম অনুসারে সাজাও।
২০১৩ আঞ্চলিক · ঢাকা ১ · প্রশ্ন ৫পাঁচজন লোক, এবং একটি লাইনে পরপর দাঁড়িয়ে আছে। তাদের প্রত্যেককে জিজ্ঞেস করা হল, তাদের সামনে দাঁড়ানো কয়জন তাদের চেয়ে লম্বা। তাদের কাছ থেকে উত্তর আসলো যথাক্রমে, 0, 1, 1, 0, 1. তাদেরকে তাদের উচ্চতার ক্রম অনুসারে সাজাও।
২০১৩ আঞ্চলিক · ঢাকা ১ · প্রশ্ন ৯এ যোগটিতে প্রতিটি অঙ্ক একটি করে ইংরেজি বর্ণ দিয়ে বদলে দেওয়া হয়েছে। নির্ণয় কর।
২০১৩ আঞ্চলিক · ঢাকা ২ · প্রশ্ন ৩চিত্রে বৃত্তগুলোর মধ্যে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো এমন ভাবে বসানো হল যেন একই সরলরেখায় থাকা সংখ্যাগুলোর যোগফল 18 হয়। চিত্রে 6 এবং 1 বসানো আছে। দ্বারা নির্দেশিত সংখ্যাটি কত?
২০১৩ আঞ্চলিক · ফরিদপুর · প্রশ্ন ৭ · আরও ২টি প্রশ্নপত্রে আছেSohag(S), Chamok(C) এবং Kamrul(K) তিন ভাই যাদের বয়স ভিন্ন।
নিচের যে কোন একটি বিবৃতি সত্য হলে, (a) Chamok(C) সব থেকে ছোট নয় , (b) Kamrul(K) সব থেকে বড়, (c) Sohag(S) সব থেকে বড় নয় তাদেরকে ছোট থেকে বড় অনুসারে সাজাও।
২০১৩ আঞ্চলিক · ফরিদপুর · প্রশ্ন ১০ · আরও ১টি প্রশ্নপত্রে আছেএকটি ক্রিকেট লিগে এই 6 টি দল অংশগ্রহন করে। প্রতিটি দল অন্য দলের সাথে মাত্র একবার করে খেলবে। এখন পর্যন্ত, মাত্র একটি ম্যাচ খেলেছে , খেলেছে 2 টি ম্যাচ , খেলেছে 3 টি ম্যাচ , খেলেছে 4 টি ম্যাচ এবং খেলেছে 5 টি ম্যাচ। কতটি ম্যাচ খেলেছে?
২০১৩ আঞ্চলিক · যশোর · প্রশ্ন ৬চিত্রে 1ও 2 নং দাঁড়িপাল্লা দুটি সাম্যাবস্থায় (দুই পাশে ওজন সমান) আছে। 3 নং দাঁড়িপাল্লাটিকে সাম্যাবস্থায় রাখতে এর ডানপাশে শুধুমাত্র গোলাকৃতির ও বর্গাকৃতির বস্তু প্রতিটি অন্তত একটি করে রাখতে হবে। সর্বনিম্ন কতটি গোলাকৃতির ও কতটি বর্গাকৃতির বস্তু রাখতে হবে?
২০১৩ আঞ্চলিক · যশোর · প্রশ্ন ৩কামরুল, ছুমিত, সাকিব, জয়া ও কাজল পাঁচ ভাইবোনের বয়স 2 বছর থেকে 19 বছরের মধ্যে (2 ও 19 সহ এবং অবশ্যই পূর্ণসংখ্যা) এবং ভিন্ন ভিন্ন। (ক) কামরুলের বয়স দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা। যার একটি অঙ্ক মৌলিক এবং অঙ্ক দুটির যোগফলও একটি মৌলিক সংখ্যা। (খ) ছুমিতের বয়স 5 এর গুণিতক। (গ) সাকিবের বয়স একটি বিজোড় সংখ্যা কিন্তু মৌলিক নয়। (ঘ) জয়ার বয়স একটি বেজোড় মৌলিক সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে প্রাপ্ত গুণফল। (ঙ) কাজলের বয়স একটি মৌলিক সংখ্যা এবং কামরুল ও ছুমিতের বয়সের গড়ের সমান। কে সবার মধ্যে বয়সে বড়?
২০১৩ আঞ্চলিক · যশোর · প্রশ্ন ৭একটি রেস্টুরেন্টে সকালে 5 ধরনের খাবার পাওয়া যায়। সকালে যা যা পাওয়া যায় তার কয়েকটি দুপুরে পাওয়া যায়, অন্যগুলো রাতে পাওয়া যায়। দুপুরে পাওয়া যায় এমন খাবারগুলোর মধ্যে যেগুলো সকালে পাওয়া যায় না সেগুলো রাতে পাওয়া যায়। রাতে পাওয়া যায় এমন সকল খাবারই সকালে বা দুপুরে পাওয়া যায়। দুপুরে 7 ধরনের এবং রাতে 10 ধরনের খাবার পাওয়া গেলে এমন কত ধরনের খাবার আছে যেটা দুপুরে এবং রাতে পাওয়া যায়?
২০১৩ আঞ্চলিক · খুলনা · প্রশ্ন ৭স্নেহার কাছে কত গুলো চকলেট আছে । সে প্রতি দিন চকলেট গুলো সমান দুই ভাগ করে এবং এক ভাগ সে খেয়ে ফেলে অন্য ভাগ পরের দিনের জন্য রেখে দেয় । যদি সমান দুই ভাগে ভাগ না করতে পারে তাহলে সে একটি চকলেট তার বিড়াল কে দিয়ে দেয় । যদি স্নেহার চকলেট গুলো 11 তম দিনে শেষ হয়ে যায় এবং সে প্রথম দুই দিন এবং 5 তম দিন তার বিড়াল কে চকলেট দিয়ে তাহলে তার কাছে কতগুলো চকলেট ছিল ?
২০১৩ আঞ্চলিক · ময়মনসিংহ · প্রশ্ন ৭স্নেহার কাছে কত গুলো চকলেট আছে । সে প্রতি দিন চকলেট গুলো সমান দুই ভাগ করে এবং এক ভাগ সে খেয়ে ফেলে অন্য ভাগ পরের দিনের জন্য রেখে দেয় । যদি সমান দুই ভাগে ভাগ না করতে পারে তাহলে সে একটি চকলেট তার বিড়াল কে দিয়ে দেয় । যদি স্নেহার চকলেট গুলো 6 তম দিনে শেষ হয়ে যায় এবং সে প্রথম দুই দিন তার বিড়াল কে চকলেট দিয়ে তাহলে তার কাছে কতগুলো চকলেট ছিল ?
২০১৩ আঞ্চলিক · ময়মনসিংহ · প্রশ্ন ৬পল্টুর বাবা তার জন্য কিছু চকলেট কিনল । পল্টু প্রতি দিন চকলেট গুলো সমান দুই ভাগে ভাগ করে। এক ভাগ সে খেয়ে ফেলে এবং অন্যভাগ সে পরবর্তী দিনের জন্য রেখে দেয় । 6 দিন পরে পল্টুর চকলেট শেষ হয়ে যায়।তার বাবা তার জন্য কতগুলো চকলেট কিনেছিল ?
২০১৩ আঞ্চলিক · ময়মনসিংহ · প্রশ্ন ৫স্নেহার কাছে কত গুলো চকলেট আছে । সে প্রতি দিন চকলেট গুলো সমান দুই ভাগ করে এবং এক ভাগ সে খেয়ে ফেলে অন্য ভাগ পরের দিনের জন্য রেখে দেয় । যদি সমান দুই ভাগে ভাগ না করতে পারে তাহলে সে একটি চকলেট তার বিড়াল কে দিয়ে দেয় । যদি স্নেহার চকলেট গুলো ৪ তম দিনে শেষ হয়ে যায় এবং সে প্রথম দুই দিন তার বিড়াল কে চকলেট দিয়ে তাহলে তার কাছে কতগুলো চকলেট ছিল ?
২০১৩ আঞ্চলিক · ময়মনসিংহ · প্রশ্ন ৭একটি গ্রামের লোকেরা কখন সত্যি বা কখন মিথ্যা বলে কোন ঠিক নাই। তুমি কোন একদিন ঐ গ্রামে গিয়ে একজনকে জিজ্ঞেস করলে যে আজ কী বার। সে উত্তর দিল রবিবার। ঐদিন রবিবার হওয়ার সম্ভাবনা কত?
২০১৩ আঞ্চলিক · রাজশাহী · প্রশ্ন ১52 টি তাসের অর্ধেক সোজা করা আরবাকি অর্ধেক উলটা করা। ভালভাবে শাফল করার পর তাসগুলো সমান দুভাগে ভাগ করা হল এবং একভাগের সব তাস ঘুরিয়ে ফেলা হল। এখন এই অর্ধেকে যদি 10 টি তাস সোজা অবস্থায় থাকে তাহলে অপর অর্ধেকে কয়টি তাস উলটানো অবস্থায় আছে?
২০১৩ আঞ্চলিক · রাজশাহী · প্রশ্ন ৭কামরুল একদিন বাসায় একটি ফুলের গাছ নিয়ে আসল এবং তার ভাইদের না দেখে বলতে বলল গাছটি কোন রঙের কোন ফুলের। শিশির বলল সাদা গোলাপ,সকাল বলল লাল জবা,সাকিব বলল কালো গোলাপ। সবাই ফুলের ধরন বা রঙের যেকোনো একটি ঠিক বলেছে। কামরুল তাহলে কি ফুলের গাছ এনেছিল?
২০১৩ আঞ্চলিক · রাঙামাটি · প্রশ্ন ১কামরুল একদিন বাসায় একটি ফুলের গাছ নিয়ে আসল এবং তার ভাইদের না দেখে বলতে বলল গাছটি কোন রঙের কোন ফুলের। শিশির বলল সাদা গোলাপ,সকাল বলল লাল জবা,সাকিব বলল সাদা কৃষ্ণচূড়া। সবাই ফুলের ধরন বা রঙের যেকোনো একটি ঠিক বলেছে। কামরুল তাহলে কি ফুলের গাছ এনেছিল?
২০১৩ আঞ্চলিক · রাঙামাটি · প্রশ্ন ১সুব্রত অভিকের থেকে বেশী খায়।জুয়েল কামরুলের থেকে কম খায়।কামরুল আভিকের থেকে কম খায় কিন্তু তুষারের থেকে বেশী খায়।এদের মধ্যে কে বেশী খাওয়ার দিক থেকে তৃতীয়?
২০১৩ আঞ্চলিক · রাঙামাটি · প্রশ্ন ২কামরুল একদিন বাসায় একটি ফুলের গাছ নিয়ে আসল এবং তার ভাইদের না দেখে বলতে বলল গাছটি কোন রঙের কোন ফুলের। শিশির বলল লাল গোলাপ,সকাল বলল সাদা জবা,সাকিব বলল লাল কৃষ্ণচূড়া। সবাই ফুলের ধরন বা রঙের যেকোনো একটি ঠিক বলেছে। কামরুল তাহলে কি ফুলের গাছ এনেছিল?
২০১৩ আঞ্চলিক · রাঙামাটি · প্রশ্ন ২সুব্রত অভিকের থেকে বেশী খায়।জুয়েল কামরুলের থেকে কম খায়।কামরুল অভিকের থেকে কম খায় কিন্তু তুষারের থেকে বেশী খায়।এদের মধ্যে কে বেশী খাওয়ার দিক থেকে দ্বিতীয়?
২০১৩ আঞ্চলিক · রাঙামাটি · প্রশ্ন ৩কামরুল একদিন বাসায় একটি ফুলের গাছ নিয়ে আসল এবং তার ভাইদের না দেখে বলতে বলল গাছটি কোন রঙের কোন ফুলের। শিশির বলল লাল গোলাপ, সকাল বলল সাদা জবা, সাকিব বলল কালো গোলাপ। সবাই ফুলের ধরন বা রঙের যেকোনো একটি ঠিক বলেছে। কামরুল তাহলে কি ফুলের গাছ এনেছিল?
২০১৩ আঞ্চলিক · রাঙামাটি · প্রশ্ন ১সংখ্যক পয়সার টসের মাধ্যমে একটা সিদ্ধান্ত নেওয়া হবে। যদি বেশিরভাগ ক্ষেত্রে হেড আসে তাহলে একটি সিদ্ধান্ত, আর যদি টেল আসে তাহলে অপর সিদ্ধান্তটি নেওয়া হবে। শুরুতে সবগুলো পয়সারই হেড ও টেল পড়ার সম্ভাবনা ছিল সমান সমান। কিন্তু একজন বুদ্ধিমান গণিতবিদ জোড়া পয়সাকে পরিবর্তন করে এমন জোড়া পয়সা রেখে দিলেন যেগুলোর কোন একটি কয়েনে হেড ও টেল পড়ার সম্ভাবনা সমান নয়, তবে প্রতিটি জোড়ায় একটি পয়সায় হেড আসার সম্ভাবনা জোড়ার অন্য পয়সাটিতে টেল আসার সম্ভাবনার সমান। এই পরিবর্তনের কারণে কি কোন একটি সিদ্ধান্তের প্রতি পক্ষপাতিত্ব সৃষ্টি হবে? যুক্তি সহকারে ব্যাখ্যা কর।
২০১২ জাতীয় · প্রশ্ন ৮তানভীর তাজিংডং পাহাড়ে উঠার সময় মোট 11 দিন বৃষ্টি হতে দেখেছে। বৃষ্টির দিন হয় সকালে না হয় বিকালে বৃষ্টি হয়, তবে একই দিনে সকালে ও বিকালে বৃষ্টি হয় না। তানভীর মোট 16 টি সকাল এবং 13 টি বিকাল বৃষ্টি ছাড়া কাটিয়ে থাকে তাহলে তাজিংডং পাহাড়ে উঠতে তার কতদিন সময় লেগেছে?
২০১২ জাতীয় · প্রশ্ন ৭ · আরও ২টি প্রশ্নপত্রে আছেকাগজে একটি সংখ্যাকে ইংরেজিতে লিখ। এবার কাগজটিকে উলটো করে ধর (উপরের দিকটা নিচে নিয়ে আসো)। এরপর যেটা পাওয়া গেল সেটা যদি মূল সংখ্যার সমান হয় তাহলে আমরা এটাকে একটা 'সুন্দর সংখ্যা' বলবো। যেমন 986 একটি সুন্দর সংখ্যা। পাঁচ অংকের সবচেয়ে বড় সুন্দর সংখ্যাটা কত?
২০১২ জাতীয় · প্রশ্ন ৪সুব্রত কোরিয়া থেকে রুপন্তিকে প্রতিদিন (24 ঘণ্টা পরপর) একটি চিঠি লেখে। তবে রুপন্তি চিঠিগুলো 25 ঘণ্টা পরপর পায়। রুপন্তি 25 তম দিনে যে চিঠিটি পায় সেটি সুব্রতর পাঠানো কত নম্বর চিঠি?
২০১২ জাতীয় · প্রশ্ন ১–এই ধারাটির পরবর্তী পদটি কি?
২০১২ আঞ্চলিক · বরিশাল · প্রশ্ন ৭অর্থী নিজের ঘড়ির সময় অনুসারে সকাল 9 টায় ক্লাসের জন্য বের হয়। যাওয়ার পথে 15 মিনিট পরে তার ঘড়ি বন্ধ হয়ে যায়। ক্লাসে পৌঁছে সে শৈলীর ঘড়িতে সময় দেখে 09:30। সঠিক সময় অনুসারে ওদের ক্লাস 10:45 মিনিটে শেষ হওয়ার কথা, কিন্তু ক্লাস শেষ হবার সময় শৈলীর ঘড়িতে সময় ছিল 10:41 মিনিট। বাসা থেকে ক্লাসে যেতে অর্থীর কত মিনিট সময় লেগেছিল?
২০১২ আঞ্চলিক · চট্টগ্রাম · প্রশ্ন ৩অর্থী নিজের ঘড়ির সময় অনুসারে সকাল 9 টায় ক্লাসের জন্য বের হয়। যাওয়ার পথে 15 মিনিট পরে তার ঘড়ি বন্ধ হয়ে যায়। ক্লাসে পৌঁছে সে শৈলীর ঘড়িতে সময় দেখে 09:30 । সঠিক সময় অনুসারে ওদের ক্লাস 10:45 মিনিটে শেষ হওয়ার কথা, কিন্তু ক্লাস শেষ হবার সময় শৈলীর ঘড়িতে সময় ছিল 10:48 মিনিট। বাসা থেকে ক্লাসে যেতে অর্থীর কত মিনিট সময় লেগেছিল?
২০১২ আঞ্চলিক · চট্টগ্রাম · প্রশ্ন ৫একটি বাক্সে 2012টি চিরকুট আছে। প্রতিটি চিরকুটে একটি সংখ্যা লেখা রয়েছে। যেকোন দুটি চিরকুটে লেখা সংখ্যা দুটির যোগফল 236। ঐ বাক্সে থাকা সবচেয়ে বড় সংখ্যাটি কত?
২০১২ আঞ্চলিক · কুমিল্লা · প্রশ্ন ১একটি বাক্সে 2012টি চিরকুট আছে। প্রতিটি চিরকুটে একটি সংখ্যা লেখা রয়েছে। যেকোন দুটি চিরকুটে লেখা সংখ্যা দুটির যোগফল 96। ঐ বাক্সে থাকা সবচেয়ে বড় সংখ্যাটি কত?
২০১২ আঞ্চলিক · কুমিল্লা · প্রশ্ন ১একটি বাক্সে 2012টি চিরকুট আছে। প্রতিটি চিরকুটে একটি সংখ্যা লেখা রয়েছে। যেকোন দুটি চিরকুটে লেখা সংখ্যা দুটির যোগফল 34। ঐ বাক্সে থাকা সবচেয়ে বড় সংখ্যাটি কত?
২০১২ আঞ্চলিক · কুমিল্লা · প্রশ্ন ১কোন এক বছরে ফেব্রুয়ারি মাসের বাইশ তারিখ বুধবার এবং মার্চ মাসের আট তারিখ বৃহস্পতিবার, ঐ বছরে ফেব্রুয়ারি মাসে কত দিন?
২০১২ আঞ্চলিক · ঢাকা ১ · প্রশ্ন ১একটি বাক্সে কয়েকটি নুড়ি পাথর আছে। সেগুলোর প্রতিটির ওজন একেকটি পূর্ণ সংখ্যা (গ্রাম এককে), যেকোন দুটি পাথরের ওজন ভিন্ন এবং সেগুলোকে দাঁড়িপাল্লার একপাশে ব্যবহার করে 2012 গ্রাম পর্যন্ত পূর্ণ সংখ্যার যেকোন ওজন মাপা সম্ভব। বাক্সে থাকা সবচেয়ে ভারী পাথরটার ওজন কত গ্রাম?
২০১২ আঞ্চলিক · ঢাকা ১ · প্রশ্ন ৯ · আরও ১টি প্রশ্নপত্রে আছেএকটি বাক্স থেকে দুটি কয়েন তুলে নিলে সেই কয়েন দুটো মিলে কমপক্ষে 6 টাকা হবে। ঐ বাক্সে 1 টাকা, 2 টাকা কিংবা 5 টাকার কয়েন থাকতে পারে। ঐ বাক্সে 1 টাকা এবং 2 টাকার কয়েন মিলিয়ে মোট কতগুলো কয়েন আছে?
২০১২ আঞ্চলিক · ঢাকা ১ · প্রশ্ন ৮সাদিয়া’র কাছে সমাধান করার মত 63 টি সমস্যা আছে। সে যখন সমস্যা সমাধান করতে বসে সে হয় 4 টি সমস্যা একত্রে সমাধান করে অথবা একটাও করে না। তাহলে তার সবগুলো সমস্যা কতদিন পরে সমাধান করা হবে?
২০১২ আঞ্চলিক · ঢাকা · প্রশ্ন ১লাইব্রেরি থেকে বই নিয়ে সময় মতো ফেরত না দিলে অতিরিক্ত প্রতিদিনের জন্য 2 টাকা করে জরিমানা দিতে হয়। তবে শুক্রবার আর শনিবারের জন্য কোন জরিমানা দেওয়ার প্রয়োজন হয় না। লাইব্রেরিয়ান তোমাকে বললেন যে ফেব্রুয়ারি মাসের 21 থেকে 26 তারিখের মধ্যে তোমার 10 টাকা জরিমানা হয়েছে। ফেব্রুয়ারি মাসের শেষ দিনটি হলো শনিবার। মাসের শেষ বুধবার কত তারিখে ছিল?
২০১২ আঞ্চলিক · দিনাজপুর · প্রশ্ন ১০ · আরও ৫টি প্রশ্নপত্রে আছেএকজন রাখাল একটি গরুর পাল নিয়ে যাচ্ছে। সেখানে মোট 82 টা পা রয়েছে। ঐ পালে কয়টি গরু ছিল?
২০১২ আঞ্চলিক · গোপালগঞ্জ · প্রশ্ন ১ · আরও ১টি প্রশ্নপত্রে আছেএকটি গোল টেবিলকে ঘিরে 2012 জন লোক বসে আছে। প্রত্যেকেই দেখলো যে তার দুই পাশে থাকা দুজন লোকের মাঝে একজনের জামার রং তার জামার রঙের সাথে মিলে যায়, কিন্তু অন্যজনের জামার রঙ ভিন্ন। ঐ টেবিলে কতগুলো ভিন্ন ভিন্ন রঙের জামা পড়া লোক বসেছিল?
২০১২ আঞ্চলিক · যশোর · প্রশ্ন ৫ · আরও ১টি প্রশ্নপত্রে আছেএকটি গোল টেবিলকে ঘিরে 40 জন লোক বসে আছে। প্রত্যেকেই দেখলো যে তার দুই পাশে থাকা দুজন লোকের মাঝে একজনের জামার রং তার জামার রঙের সাথে মিলে যায়, কিন্তু অন্যজনের জামার রঙ ভিন্ন। ঐ টেবিলে কতগুলো ভিন্ন ভিন্ন রঙের জামা পড়া লোক বসেছিল?
২০১২ আঞ্চলিক · যশোর · প্রশ্ন ৬ · আরও ১টি প্রশ্নপত্রে আছেএ মাসের প্রথম দিন থেকেই পল্টু একটি বাক্সে প্রতিদিন 2 টাকার একটি করে কয়েন জমানো শুরু করেছে। বাক্সটির বৈশিষ্ট্য হলো- এর ভেতরে যদি পঞ্চাশ টাকা বা তার বেশি থাকে তাহলে একটি লাল বাতি জ্বলে থাকবে। নয় তারিখে পল্টুর বাবা পল্টুকে না জানিয়ে 2 টাকার 15টি অতিরিক্ত কয়েন ঐ বাক্সে ফেলে আসেন। এদিকে পল্টু আবার মাঝখানে কয়েকদিন কয়েন ফেলতে ভুলে যায়। 17 তারিখে কয়েন ফেলার পর বাক্সটির লালবাতি জ্বলে ওঠে। যে দিনগুলোতে পল্টু কয়েন ফেলতে ভুলে যায় সেই তারিখগুলোর যোগফল কত?
২০১২ আঞ্চলিক · যশোর · প্রশ্ন ৩ · আরও ১টি প্রশ্নপত্রে আছেতামিম ইকবাল এক ওভার ব্যাটং করে 42 রান করেছে। ঐ ওভারে বাংলাদেশ দল কমপক্ষে কত রান করেছে?
২০১২ আঞ্চলিক · খাগড়াছড়ি · প্রশ্ন ২ · আরও ৩টি প্রশ্নপত্রে আছেএকটি ফুটবল দলের তিনজন স্ট্রাইকারই ডান দিকে খেলতে পছন্দ করে। মিডফিল্ডার তিনজন পছন্দ করে বাম দিকে খেলতে আর চারজন ডিফেন্ডারই চায় সেন্টারে খেলতে। কিন্তু একটি পজিশনে কেবল একজনই খেলতে পারে। প্রত্যেককেই তার পছন্দের পজিসনে কমপক্ষে একবার খেলানোর জন্য কতগুলো ম্যাচ খেলতে হবে?
২০১২ আঞ্চলিক · ময়মনসিংহ · প্রশ্ন ৬একটি গোল টেবিলে আটজন লোক সমান দূরত্বে বসে আছে। যেকোন একজন থেকে গোনা শুরু করলে ঠিক তার উলটো দিকের লোকটা কত নম্বর লোক হবে?
২০১২ আঞ্চলিক · ময়মনসিংহ · প্রশ্ন ১ · আরও ২টি প্রশ্নপত্রে আছেএকটি ফুটবল দলের তিনজন স্ট্রাইকারই ডান দিকে খেলতে পছন্দ করে। মিডফিল্ডার তিনজন পছন্দ করে বাম দিকে খেলতে আর চারজন ডিফেন্ডারই চায় সেন্টারে খেলতে। কিন্তু একটি পজিশনে কেবল একজনই খেলতে পারে। প্রত্যেককেই তার পছন্দের পজিসনে কমপক্ষে একবার খেলানোর জন্য কতগুলো ম্যাচ খেলতে হবে?
২০১২ আঞ্চলিক · ময়মনসিংহ · প্রশ্ন ৬একটি গোল টেবিলে আটজন লোক সমান দূরত্বে বসে আছে। যেকোন একজন থেকে গোনা শুরু করলে ঠিক তার উলটো দিকের লোকটা কত নম্বর লোক হবে?
২০১২ আঞ্চলিক · ময়মনসিংহ · প্রশ্ন ১একটি কারখানার তিনটি মেশিন প্রতিদিন গড়ে 70 টি করে সাবান তৈরি করে। তবে প্রতিটি মেশিনের উৎপাদন ক্ষমতা ভিন্ন। একটি সপ্তাহের প্রথম দুই দিনে যথাক্রমে এবং মেশিন বন্ধ ছিল। তৃতীয় দিনও একটি মেশিন বন্ধ ছিল। এতে ঐ তিনদিনে মোট 210 টি সাবান কম তৈরি হয়। তৃতীয় দিন কোন মেশিনটি বন্ধ ছিল?
২০১২ আঞ্চলিক · নোয়াখালী · প্রশ্ন ৮ · আরও ১টি প্রশ্নপত্রে আছেবাঁটুল নিজের পরীক্ষার নম্বর তার ছোট ভাই নন্টেকে বলেছে। যেকোন সংখ্যা পেলেই নন্টে সেটাকে 4 গুণ করে বলে ফন্টেকে। ফন্টে 6 সংখ্যাটাকে পছন্দ করে না বলে সে কোন নম্বরে 6 দেখলেই সেটিকে 5 দিয়ে বদলে দেয়। বদলে দিয়ে সে সেই নম্বরটি বলে তার বাবা-মা কে। তার বাবা-মা ফন্টের কাছে শোনে নম্বর 58। তাহলে বাঁটুল আসলে পেয়েছে কত?
২০১২ আঞ্চলিক · সিলেট · প্রশ্ন ৭একটা সারিতে একটি কমলার বামপাশে 5 টি আম এবং একটি আপেলের ডানপাশে 12 টি আনারস আছে। আপেলটিকে কমলার ঠিক ডানপাশে রাখা হয়েছে। ঐ সারিতে মোট কতটি ফল আছে?
২০১১ আঞ্চলিক · বরিশাল · প্রশ্ন ১একটি ঘরে জানুয়ারি মাসে জন্ম নেওয়া 32 জন লোক রয়েছে। এদের মাঝে 2 জনের জন্মতারিখ 5 জানুয়ারি বাকি সবার জন্মতারিখ ভিন্ন ভিন্ন। ঐ ঘরে জানুয়ারি মাসের 27 তারিখে জন্ম নেওয়া লোকের সংখ্যা কত?
২০১১ আঞ্চলিক · কুমিল্লা · প্রশ্ন ২হাবলুকে বলা হল একটি আলমারির বামদিক থেকে চতুর্থ বইটি নিয়ে আসতে। কিন্তু হাবলু ডানদিক থেকে চতুর্থ বইটি নিয়ে আসল। কিন্তু দেখা গেল যে সে আসলে ঠিক বইটিই এনেছে। আলমারিতে কতগুলো বই ছিল?
২০১১ আঞ্চলিক · কুমিল্লা · প্রশ্ন ১ · আরও ১টি প্রশ্নপত্রে আছেতোমার কাছে 2 টাকার 15 টি কয়েন এবং 1 টাকার 10 টি কয়েন আছে। সর্বোচ্চ কতজন লোকের মাঝে তুমি এই কয়েনগুলোকে ভাগ করে দিতে পারবে যেন সবাই সমান পরিমাণ টাকা পায়?
২০১১ আঞ্চলিক · কুমিল্লা · প্রশ্ন ৪একটি ঘরে জুন মাসে জন্ম নেওয়া 31 জন লোক রয়েছে। এদের মাঝে 2 জনের জন্মতারিখ 5 জুন বাকি সবার জন্মতারিখ ভিন্ন ভিন্ন। ঐ ঘরে জুন মাসের 27 তারিখে জন্ম নেওয়া লোকের সংখ্যা কত?
২০১১ আঞ্চলিক · কুমিল্লা · প্রশ্ন ১ · আরও ১টি প্রশ্নপত্রে আছেডালিমকুমারের কাছে দুটি পাথরের বস্তা আছে। দুটো বস্তাতেই 100 টি করে পাথর আছে। অলস সময়ে সে এক অদ্ভুত খেলা খেলতে লাগল। প্রথমে সে প্রথম বস্তা থেকে 1 টি পাথর নিয়ে সে দ্বিতীয় বস্তায় রাখে, এরপর দ্বিতীয় বস্তা থেকে 2 টি পাথর নিয়ে প্রথম বস্তায় রাখে। এরপর আবার প্রথম বস্তা থকে 3 টি পাথর নিয়ে দ্বিতীয় বস্তায় রাখে, তারপর দ্বিতীয় বস্তা থেকে 4 টি পাথর নিয়ে প্রথম বস্তায় রাখে। এভাবে তার খেলা চলতে থাকে। এভাবে কতবার পাথর আদান প্রদান করার পর খেলাটি চালিয়ে যাওয়া সম্ভব হবে না?
২০১১ আঞ্চলিক · কুমিল্লা · প্রশ্ন ৩ · আরও ১টি প্রশ্নপত্রে আছেযদি তোমার দুটি চোখ থাকে তাহলে আমার কয়টি কান আছে? (আমি কিন্তু একজন মানুষ!!!)
২০১১ আঞ্চলিক · ঢাকা · প্রশ্ন ১একটা সারিতে গাবলুর বামপাশে দশজন এবং ডাবলুর ডানপাশে দশজন মানুষ আছে। গাবলু ও ডাবলু পাশাপাশি দাড়িয়ে আছে। ঐ সারিতে মোট কতজন মানুষ আছে?
২০১১ আঞ্চলিক · গোপালগঞ্জ · প্রশ্ন ১একটা সারিতে গাবলুর বামপাশে এগারজন এবং ডাবলুর ডানপাশে দশজন মানুষ আছে। গাবলু ও ডাবলু পাশাপাশি দাড়িয়ে আছে। ঐ সারিতে মোট কতজন মানুষ আছে?
২০১১ আঞ্চলিক · গোপালগঞ্জ · প্রশ্ন ১একটি ঘরে অগাস্ট মাসে জন্ম নেওয়া 32 জন লোক রয়েছে। এদের মাঝে 2 জনের জন্মতারিখ 5 অগাস্ট, বাকি সবার জন্মতারিখ ভিন্ন ভিন্ন। ঐ ঘরে অগাস্ট মাসের 27 তারিখে জন্ম নেওয়া লোকের সংখ্যা কত?
২০১১ আঞ্চলিক · গোপালগঞ্জ · প্রশ্ন ২ · আরও ১টি প্রশ্নপত্রে আছেএকটা সারিতে একটি আপেলের বামপাশে 5 টি আম এবং একটি কমলার ডানপাশে 12 টি আনারস আছে। আপেলটিকে কমলার ঠিক পাশে রাখা হয়েছে। ঐ সারিতে মোট কতটি ফল আছে?
২০১১ আঞ্চলিক · গোপালগঞ্জ · প্রশ্ন ১একটি বাক্সে 21 টি ভিন্ন ভিন্ন রঙের 420 টি বল আছে। কমপক্ষে কতগুলো বল তুললে তুমি নিশ্চিত হতে পারবে যে তোমার কাছে অন্তত দুটি ভিন্ন ভিন্ন রঙের বল আছে?
২০১১ আঞ্চলিক · সিলেট · প্রশ্ন ১পাশের সুডোকুটিতে 1 থেকে 4 পর্যন্ত সংখ্যাগুলো প্রত্যেক সারি, কলাম এবং ছোট বর্গগুলোতে ঠিক একবার করেই থাকবে। এর মান বের কর।
২০১১ আঞ্চলিক · সিলেট · প্রশ্ন ১০পাশের সুডোকুটিতে 1 থেকে 4 পর্যন্ত সংখ্যাগুলো প্রত্যেক সারি, কলাম এবং ছোট বর্গগুলোতে ঠিক একবার করেই থাকবে। এর মান বের কর।
২০১১ আঞ্চলিক · সিলেট · প্রশ্ন ১০চারটি অশূন্য সেট এর জন্য নিচের সম্পর্কগুলো সত্যি- হলে সেটটিকে কতভাবে গঠন করা যেতে পারে?
২০১১ আঞ্চলিক · সিলেট · প্রশ্ন ৯ · আরও ১টি প্রশ্নপত্রে আছেব্ল্যাকবোর্ডে লেখা ছিল 1, 3, 4, 6, 8, 9, 11, 12, 16। কোথা থেকে হাজির হলো টম আর জেরি। প্রথমে টম একটি নম্বর মুছে ফেললো। তখন জেরিও একটা মুছলো। আবার টম, আবার জেরি। এভাবে প্রত্যেকে 4টি করে নম্বর মুছলো। দেখা গেল টমের মুছে ফেলা নম্বরগুলোর যোগফল জেরির মুছে ফেলা নম্বরগুলোর যোগফলের তিনগুন। প্রশ্ন হলো সব শেষে কোন সংখ্যাটি ব্ল্যাকবোর্ডে রয়ে গেল?
২০১০ জাতীয় · প্রশ্ন ৬পাঁচ জন লোক হয় নীল অথবা লাল টুপি পড়েছে। যদি এদের কেউ কথা বলে তাহলে নীল টুপির লোকেরা সবসময় সত্য কথা বলে এবং লাল টুপির লোকেরা কেবল মিথ্যা কথা বলে। তাদের প্রত্যেকে অন্য চারজনের টুপি দেখতে পায়। A বলল “ আমি 4 টি নীল টুপি দেখছি।” B বলল “ আমি 3 টি নীল টুপি ও 1 টি লাল টুপি দেখছি।” C বলল “ আমি দেখছি 1টি নীল আর 3 টি লাল টুপি ।” D বলল “ আমি 4 টি লাল টুপি দেখছি।” E কিছুই বলল না। ওরা কে কোন রঙ এর টুপি পড়ে আছে।
২০১০ জাতীয় · প্রশ্ন ৭যে কোন একটি চিহ্ন পরিবর্তন করে সঠিকভাবে লিখ।
২০১০ আঞ্চলিক · বরিশাল · প্রশ্ন ১
অভীক, মিলন, সুব্রত ও হেলাল অন্ধকার রাতে একটি সেতু পার হবে। সেতু পার হতে তাদের যথাক্রমে 10, 11, 12 ও 13 মিনিট সময় লাগে। তাদের হাতে যে টর্চলাইটটি আছে সেটির আলোতে বড়জোড় দুইজন একসাথে সেতু পার হতে পারে। চারজনের সেতুটি পার হতে সর্বনিম্ন কত সময় লাগবে?
২০১০ আঞ্চলিক · বরিশাল · প্রশ্ন ৬ · আরও ২টি প্রশ্নপত্রে আছেআমার কাছে তিনটি হাতঘড়ি আছে। প্রথমটি 10 মিনিট ধীরে চলে, দ্বিতীয়টি নষ্ট এবং তৃতীয়টি প্রতি মিনিটে 1 সেকেন্ড করে পিছিয়ে পড়ে। আমার মাথায় ভাবনা আসল যে, এর মধ্যে থেকে এমন একটি ঘড়ি পরে বাইরে বের হব যেটা সারাদিনে সবচেয়ে বেশি সময় সঠিক সময় দেখাবে। তবে আমার কাছে ঘড়ি ঠিক করার কোন উপায় আপাতত নেই। তুমি আমাকে কোন ঘড়িটি পরতে পরামর্শ দেবে?
২০১০ আঞ্চলিক · বরিশাল · প্রশ্ন ১১ · আরও ২টি প্রশ্নপত্রে আছেএকটি ঘরে 4 জন অতিথি বসে আছে। এদের প্রত্যেকে হয় রসমালাই পছন্দ করে, না হয় রাজভোগ পছন্দ করে। তবে অন্তত একজন রাজভোগ পছন্দ করে। যদি যেকোন দুইজনের অন্তত একজন রসমালাই পছন্দ করে তাহলে অতিথিদের মোট কতজন রসমালাই পছন্দ করে?
২০১০ আঞ্চলিক · বরিশাল · প্রশ্ন ১১ · আরও ২টি প্রশ্নপত্রে আছেআমার কাছে তিনটি হাতঘড়ি আছে। প্রথমটি 20 মিনিট ধীরে চলে, দ্বিতীয়টি নষ্ট এবং তৃতীয়টি প্রতি মিনিটে 1 সেকেন্ড করে পিছিয়ে পড়ে। আমার মাথায় ভাবনা আসল যে, এর মধ্যে থেকে এমন একটি ঘড়ি পরে বাইরে বের হব যেটা সারাদিনে সবচেয়ে বেশি সময় সঠিক সময় দেখাবে। তবে আমার কাছে ঘড়ি ঠিক করার কোন উপায় আপাতত নেই। তুমি আমাকে কোন ঘড়িটি পরতে পরামর্শ দেবে?
২০১০ আঞ্চলিক · বরিশাল · প্রশ্ন ৭ · আরও ২টি প্রশ্নপত্রে আছেঅভীক, সুব্রত ও হেলাল অন্ধকার রাতে একটি সেতু পার হবে। সেতু পার হতে তাদের যথাক্রমে 11, 14 ও 13 মিনিট সময় লাগে। তাদের হাতে যে টর্চলাইটটি আছে সেটির আলোতে বড়জোড় দুইজন একসাথে সেতু পার হতে পারে। তিনজনের সেতুটি পার হতে সর্বনিম্ন কত সময় লাগবে?
২০১০ আঞ্চলিক · বরিশাল · প্রশ্ন ৮ · আরও ১টি প্রশ্নপত্রে আছেএকটি ঘরে 4 জন অতিথি বসে আছে। এদের প্রত্যেকে হয় রসমালাই পছন্দ করে, না হয় রাজভোগ পছন্দ করে। তবে অন্তত একজন রাজভোগ পছন্দ করে। যদি যেকোন দুইজনের অন্তত একজন রসমালাই পছন্দ করে তাহলে অতিথিদের মোট কতজন রাজভোগ পছন্দ করে?
২০১০ আঞ্চলিক · কুমিল্লা · প্রশ্ন ১০ · আরও ২টি প্রশ্নপত্রে আছে30টি বাক্সের প্রতি তৃতীয় বাক্সে একটি ফুল, প্রতি পঞ্চম বাক্সে একটি চকলেট এবং প্রতি দশম বাক্সে একটি বই রাখা আছে। এমন কতগুলো বাক্স আছে যেগুলোতে বই এবং একটি ফুল আছে কিন্তু কোন চকলেট নেই?
২০১০ আঞ্চলিক · কুমিল্লা · প্রশ্ন ৩ · আরও ৩টি প্রশ্নপত্রে আছেছারপোকা জন্মের পরদিন থেকেই প্রতিদিন একটি করে বাচ্চা দেওয়া শুরু করে। ছারপোকা গবেষক মি: প্রাণন 27 ফেব্রুয়ারি একটি বাক্সে সদ্য জন্ম নেওয়া একটি ছারপোকা রেখে দিলেন। 2 মার্চ শেষে ঐ বাক্সে 16 টি ছারপোকা থাকলে 3 মার্চ শেষে ঐ বাক্সে কয়টি ছারপোকা থাকবে? [বছরটি 2005 থেকে 2010 এর মধ্যে]
২০১০ আঞ্চলিক · কুমিল্লা · প্রশ্ন ৪ · আরও ২টি প্রশ্নপত্রে আছেএকটি ঘরে 5 জন অতিথি বসে আছে। এদের প্রত্যেকে হয় রসমালাই পছন্দ করে না হয় রাজভোগ পছন্দ করে। তবে অন্তত একজন রাজভোগ পছন্দ করে। যদি যেকোন দুইজনের অন্তত একজন রসমালাই পছন্দ করে তাহলে অতিথিদের মোট কতজন রাজভোগ পছন্দ করে?
২০১০ আঞ্চলিক · ফরিদপুর · প্রশ্ন ১ · আরও ১টি প্রশ্নপত্রে আছেএকটি ঘরে 300 জন শিক্ষার্থী বসে আছে। এদের প্রত্যেকে হয় রসমালাই পছন্দ করে অথবা রাজভোগ পছন্দ করে। তবে কমপক্ষে একজন রাজভোগ পছন্দ করে। যদি যেকোন দুইজনের অন্তত একজন রসমালাই পছন্দ করে তাহলে শিক্ষার্থীদের কতজন রসমালাই পছন্দ করে?
২০১০ আঞ্চলিক · গাইবান্ধা · প্রশ্ন ১একটি ঘরে 100 জন শিক্ষার্থী বসে আছে। এদের প্রত্যেকে হয় রসমালাই পছন্দ করে অথবা রাজভোগ পছন্দ করে। তবে কমপক্ষে একজন রাজভোগ পছন্দ করে। যদি যেকোন দুইজনের অন্তত একজন রসমালাই পছন্দ করে তাহলে শিক্ষার্থীদের মোট কতজন রসমালাই পছন্দ করে?
২০১০ আঞ্চলিক · গাইবান্ধা · প্রশ্ন ১১আমার কাছে তিনটি হাতঘড়ি আছে। প্রথমটি 10 মিনিট ধীরে চলে, দ্বিতীয়টি নষ্ট এবং তৃতীয়টি প্রতি মিনিটে 1 সেকেন্ড করে পিছিয়ে পড়ে। আমার মাথায় ভাবনা আসল যে, এর মধ্যে থেকে এমন একটি ঘড়ি পড়ে বাইরে বের হব যেটা সারাদিনে সবচেয়ে বেশি সংখ্যক বার সঠিক সময় দেখাবে। তবে আমার কাছে ঘড়ি ঠিক করার কোন উপায় আপাতত নেই। তুমি আমাকে কোন ঘড়িটি পরতে পরামর্শ দেবে?
২০১০ আঞ্চলিক · খুলনা · প্রশ্ন ১১অভীক, সুদীপ্ত ও ফরসাদ অন্ধকার রাতে একটি সেতু পার হবে। সেতু পার হতে তাদের যথাক্রমে , ও মিনিট সময় লাগে। তাদের হাতে যে টর্চলাইটটি আছে সেটির আলোতে বড়জোড় দুইজন একসাথে সেতু পার হতে পারে। তিনজনের সেতুটি পার হতে সর্বনিম্ন কত সময় লাগবে?
২০১০ আঞ্চলিক · কুষ্টিয়া · প্রশ্ন ৪ · আরও ১টি প্রশ্নপত্রে আছেঅভীক, সুদীপ্ত ও ফরসাদ অন্ধকার রাতে একটি সেতু পার হবে। সেতু পার হতে তাদের যথাক্রমে , ও মিনিট সময় লাগে। তাদের হাতে যে টর্চলাইটটি আছে সেটির আলোতে বড়জোড় দুইজন একসাথে সেতু পার হতে পারে। তিনজনের সেতুটি পার হতে সর্বনিম্ন কত সময় লাগবে?
২০১০ আঞ্চলিক · ময়মনসিংহ · প্রশ্ন ৪একটি ঘরে 6 জন অতিথি বসে আছে। এদের প্রত্যেকে হয় রসমালাই পছন্দ করে, না হয় রাজভোগ পছন্দ করে। তবে অন্তত একজন রসমালাই পছন্দ করে। যদি যেকোন দুইজনের অন্তত একজন রাজভোগ পছন্দ করে তাহলে অতিথিদের মোট কতজন রাজভোগ পছন্দ করে?
২০১০ আঞ্চলিক · ময়মনসিংহ · প্রশ্ন ১০ · আরও ১টি প্রশ্নপত্রে আছেঅভীক, সুব্রত ও হেলাল অন্ধকার রাতে একটি সেতু পার হবে। সেতু পার হতে তাদের যথাক্রমে 10, 12 ও 13 মিনিট সময় লাগে। তাদের হাতে যে টর্চলাইটটি আছে সেটির আলোতে বড়জোড় দুইজন একসাথে সেতু পার হতে পারে। তিনজনের সেতুটি পার হতে সর্বনিম্ন কত সময় লাগবে?
২০১০ আঞ্চলিক · রাজশাহী · প্রশ্ন ৪কোন একটা দেশের মানুষ তাদের প্রধানমন্ত্রীকে 5 বছরের জন্য ক্ষমতায় নিয়োগ করে। এই 5 বছর শেষ হলে তারা নতুন একজনকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করে। এদের মধ্যে কেউ একবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারে না। যেকোন 30 বছর সময়ের মধ্যে ঐ দেশে সর্বোচ্চ কত জন প্রধানমন্ত্রী থাকা সম্ভব?
২০০৯ বিভাগীয় · ঢাকা · প্রশ্ন ৩একটি ঘরে জন রাজনীতিবিদ বসে আছেন। এদের প্রত্যেকে হয় সৎ অথবা দুর্নীতিবাজ। তবে, কমপক্ষে একজন সৎ। আবার যেকোন দুইজনের মধ্যে একজন অসৎ। রাজনীতিবিদদের মধ্যে কতোজন সৎ আর কতোজন দুর্নীতিবাজ?
২০০৯ জাতীয় · প্রশ্ন ১ · আরও ১টি প্রশ্নপত্রে আছেএকটি অদ্ভূত ভাষায় মাত্র দুটি বর্ণ আছে, a আর b। আবার মেনে নেওয়া হয়েছে যে, বর্ণ a একটি শব্দও বটে। নিচের নিয়ম মেনে সেখানে নতুন শব্দ তৈরি করা যায় -
(i) যেকোন শব্দের ডানপাশে একটি b বসালে নতুন শব্দ তৈরি হয়, (ii) যদি কোন শব্দে aaa থাকে তবে সেটিকে b দ্বারা প্রতিস্থাপিত করলে নতুন শব্দ হয়, (iii) যদি কোন শব্দে bbb থাকে তবে তা একেবারে ফেলে দিলেও শব্দ হয়, (iv) কোন শব্দে বর্ণগুলি যেভাবে থাকে সেগুলোকে ক্রম ঠিক রেখে পরপর দুইবার লিখলেও নতুন শব্দ হবে।
উদাহরণ হিসাবে বলা যায়, (iv) নিয়ম অনুসারে aa শব্দ (কারণ, a একটি শব্দ যা মেনে নেওয়া হয়েছে শুরুতেই), আবার (iv) অনুসারে aaaa-ও একটি শব্দ। সুতরাং, (ii) নং নিয়ম অনুসারে ba একটি শব্দ, যাতে (i) নং নিয়ম প্রয়োগ করলে bab-ও একটি শব্দ। আবার যদি (i) নং নিয়ম প্রয়োগ করি তাহলে babb শব্দ পাবো। এখন আবার (iv) নং নিয়মে babbbabb হচ্ছে একটি নতুন শব্দ। সবশেষ (iii) নিয়মে baabb একটি শব্দ।
প্রমাণ করো যে, এই ভাষায়, baabaabaa কোন শব্দ নয়।
২০০৯ জাতীয় · প্রশ্ন ১০কোন একদিন তোমার 5 বন্ধু একটি ক্যাফেতে গেল কেক খেতে। ঐ ক্যাফে মোট 4 রকমের কেক তৈরি করে। প্রত্যেক বন্ধু দুইটি ভিন্ন রকমের কেক পছন্দ করে। তাদের বিল হলো যথাক্রমে 6 টাকা, 9 টাকা, 11 টাকা, 12 টাকা ও 15 টাকা। পরেরদিন তুমি নিজে ঐ দোকানে গিয়ে 4 রকমের কেক একটি করে খেলে। তোমাকে কতো টাকা বিল দিতে হবে?
২০০৯ জাতীয় · প্রশ্ন ১০একটি দ্বীপের বাসিন্দারা তিনবারের মধ্যে একবার সত্য কথা বলে। তাদের মিথ্যা কথা বলার সম্ভাবনা । কোন একদিন একজন বাসিন্দা একটি বক্তব্য দেওয়ার পর অন্য একজন সঙ্গে সঙ্গে বক্তব্যটি সত্য বলে অভিমত দিল। প্রথম বাসিন্দার বক্তব্য সত্য হওয়ার সম্ভাবনা কতো?
২০০৯ আঞ্চলিক · বগুড়া · প্রশ্ন ১২ · আরও ৭টি প্রশ্নপত্রে আছেকোন একটা দেশের মানুষ তাদের প্রধানমন্ত্রীকে 5 বছরের জন্য ক্ষমতায় নিয়োগ করে। এই 5 বছর শেষ হলে তারা নতুন একজনকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করে। এদের মধ্যে কেউ একবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারে না। যেকোন 30 বছর সময়ের মধ্যে ঐ দেশে সর্বোচ্চ কত জন প্রধানমন্ত্রী থাকা সম্ভব?
২০০৯ আঞ্চলিক · চট্টগ্রাম · প্রশ্ন ১একটি দাবা প্রতিযোগীতায় 99 জন খেলোয়াড় অংশগ্রহন করে। প্রত্যেকে একে অপরের সাথে একবার খেলার কথা থাকলেও একজন খেলোয়াড় অসুস্থ হয়ে যাওয়ায় কোন ম্যাচ খেলতে পারে নি। এই অবস্থায় সর্বোচ্চ কত জন খেলোয়াড়ের পক্ষে সব ম্যাচ খেলা সম্ভব?
২০০৯ আঞ্চলিক · চট্টগ্রাম · প্রশ্ন ২ · আরও ১টি প্রশ্নপত্রে আছেএকটি দাবা প্রতিযোগিতায় 101 জন খেলোয়াড় অংশগ্রহণ করে। প্রত্যেকে একে অপরের সাথে একবার খেলার কথা থাকলেও একজন খেলোয়াড় অসুস্থ হয়ে যাওয়ায় কোন ম্যাচ খেলতে পারে নি। এই অবস্থায় সর্বোচ্চ কত জন খেলোয়াড়ের পক্ষে সব ম্যাচ খেলা সম্ভব?
২০০৯ বিভাগীয় · ঢাকা · প্রশ্ন ১১ · আরও ২টি প্রশ্নপত্রে আছেপিনাকি ঠিক করলো যে, সে চিহ্ন ব্যবহার করে কিছু বাইনারি অপারেশনের কাজ করবে। নিচর উদাহরণগুলো দেখো এবং পিনাকির ভাগ্যবান নম্বরটি বের করো যা অপারেশনে পাওয়া যাবে।
; ; ;
২০০৯ আঞ্চলিক · কুমিল্লা · প্রশ্ন ৩ · আরও ১টি প্রশ্নপত্রে আছেনিচের ছবিতে একটি যাদুবর্গ দেখানো হয়েছে। “” চিহ্নিত স্থানের সংখ্যাটি বের কর। (যাদুবর্গের কোনাকুনি, উপরনীচ ও আড়াআড়ি সংখ্যাগুলোর যোগফল একই).
২০০৮ বিভাগীয় · ঢাকা · প্রশ্ন ৫What is the next number 1,7,19,37,61,91
২০০৮ বিভাগীয় · ঢাকা · প্রশ্ন ১৩কোনো স্কুলের 300 শিক্ষার্থীর মধ্যে 150 জন রসায়ন ও 130 জন পদার্থবিজ্ঞান প্রতিযোগিতায় অংশ নিয়েছে। কতোজন উভয় বিষয়ে অংশগ্রহণ করেছে।
২০০৮ বিভাগীয় · ফরিদপুর · প্রশ্ন ৩ · আরও ২টি প্রশ্নপত্রে আছেএকটি বাক্সে সকল বিজোড় সংখ্যা ও অপর একটি বাক্সে সকল জোড় সংখ্যা রাখা হল।এমন কয়টি সংখ্যা আছে যেগুলো দুটো বাক্সেই আছে?
২০০৮ বিভাগীয় · খাগড়াছড়ি · প্রশ্ন ৪ · আরও ২টি প্রশ্নপত্রে আছেসৌমেন সোমবার, মঙ্গলবার ও বুধবার মিথ্যা কথা বলে। নাজিয়া বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার মিথ্যা কথা বলে।একদিন সৌমেন নাজিয়া দুজনেই বলল আমরা কাল মিথ্যা কথা বলব।কোনদিন তারা একথা বলেছিল?
২০০৮ বিভাগীয় · রংপুর · প্রশ্ন ১৩একদিন আইনস্টাইন, নিউটন ও মারজেন পদ্মানদীর পারে বসে গল্প করছিলেন। আইনস্টাইন বললেন আমাদের মধ্যে কমপক্ষে দুইজন মিথ্যাবাদী। মারজেন বললেন নিউটন সত্যবাদী। তাদের মধ্যে কয়জন মিথ্যাবাদী?
২০০৮ বিভাগীয় · রংপুর · প্রশ্ন ৩উত্তম বলল “আমাদের তিনজনই মিথ্যাবাদী”
আরিফ বলল “আমাদের তিনজনের মধ্যে একমাত্র তুমিই মিথ্যাবাদী”
মিতালী বলল “তোমরা দুইজনই মিথ্যাবাদী”
যদি তাদের প্রত্যেকে সবসময় সত্য অথবা মিথ্যা বলে তাহলে কে সত্য বলছে?
২০০৮ বিভাগীয় · রংপুর · প্রশ্ন ১আসমা ও তার ভাই আহমেদ দাবা খেলোয়াড়। আসমার ছেলে শামীম ও মেয়ে শারমীনও দাবা খেলে। সবচেয়ে খারাপ খেলোয়াড়ের যমজ (ঐ চারজনের একজন)
এবং সেরা খেলোয়াড় পরস্পর বিপরীত লিঙ্গের। খারাপ এবং সেরা খেলোয়াড়ের একই বয়স। সবচেয়ে খারাপ খেলে কে?
২০০৮ জাতীয় · প্রশ্ন ৫ · আরও ১টি প্রশ্নপত্রে আছেএকটি ঘনকের পৃষ্ঠদেশগুলো ভিন্ন ভিন্ন রঙ (A, B, C, D এবং E) দেয়া হয়েছে। ঘনকের তিনটি ভিন্ন ভিন্ন দিক থেকে এইরকম দেখা গেলে প্রথম ছবিতে নিচের পৃষ্ঠের রঙ কি?
২০০৭ জাতীয় · প্রশ্ন ১১একটি ঘড়ির ডায়ালকে 5 টি রেখা টেনে এমনভাবে 6 টি ভাগে ভাগ কর যাতে প্রতিটি ভাগের সংখ্যা গুলোর যোগফল সমান হয়।
২০০৭ জাতীয় · প্রশ্ন ৫4 5 9 ? ? ? 16 ? 7 2 2 4 ? 5 7 ? 1 ? 2 3 5 6 ? 8 ? ? 4 4 6 20 42 25 ? 63 2 ? প্রশ্নবোধক চিহ্নের জায়গায় সঠিক সংখ্যা বসাও।
২০০৭ জাতীয় · প্রশ্ন ৯64 জন বন্ধু একটা গোল টেবিলে খেতে বসেছে। এদের মধ্যে প্রতিটি মেয়েই বলল সে একজন ছেলের পাশে বসেছে। যদি ছেলেদের সংখ্যা মেয়েদের অর্ধেক হয় তাহলে কতজন মেয়ে মিথ্যা বলেছিল?
২০০৭ আঞ্চলিক · বরিশাল · প্রশ্ন ৭ · আরও ২টি প্রশ্নপত্রে আছেতুমি একটি দৌড় প্রতিযোগিতায় অংশ নিচ্ছ। একসময় যে ৩য় স্থানে ছিল তাকে তুমি অতিক্রম করে গেলে। প্রতিযোগিতায় এখন তোমার অবস্থান কততম?
২০০৭ আঞ্চলিক · বগুড়া · প্রশ্ন ১ · আরও ৩টি প্রশ্নপত্রে আছে24 জন বন্ধু একটা গোল টেবিলে খেতে বসেছে। এদের মধ্যে প্রতিটি মেয়েই বলল সে একজন ছেলের পাশে বসেছে। যদি ছেলেদের সংখ্যা মেয়েদের অর্ধেক হয় তাহলে কতজন মেয়ে মিথ্যা বলেছিল?
২০০৭ আঞ্চলিক · কুমিল্লা · প্রশ্ন ১২ · আরও ১টি প্রশ্নপত্রে আছেতুমি একটি দৌড় প্রতিযোগিতায় অংশ নিচ্ছ। একসময় যে ২য় স্থানে ছিল তাকে তুমি অতিক্রম করে গেলে। প্রতিযোগিতায় এখন তোমার অবস্থান কততম?
২০০৭ আঞ্চলিক · কুমিল্লা · প্রশ্ন ১২ · আরও ১টি প্রশ্নপত্রে আছেএকটি বর্গক্ষেত্র ও এর অর্ধেকের সংযোগের ফলে উৎপন্ন জ্যামিতিক চিত্রটিকে সমান চার ভাগে ভাগ করো। চিত্র একে দেখাও।
২০০৭ আঞ্চলিক · দিনাজপুর · প্রশ্ন ৩42 জন বন্ধু একটা গোল টেবিলে খেতে বসেছে। এদের মধ্যে প্রতিটি মেয়েই বলল সে একজন ছেলের পাশে বসেছে। যদি ছেলেদের সংখ্যা মেয়েদের অর্ধেক হয় তাহলে কতজন মেয়ে মিথ্যা বলেছিল?
২০০৭ আঞ্চলিক · দিনাজপুর · প্রশ্ন ৬48 জন বন্ধু একটা গোল টেবিলে খেতে বসেছে। এদের মধ্যে প্রতিটি মেয়েই বলল সে একজন ছেলের পাশে বসেছে। যদি ছেলেদের সংখ্যা মেয়েদের অর্ধেক হয় তাহলে কতজন মেয়ে মিথ্যা বলেছিল?
২০০৭ আঞ্চলিক · যশোর · প্রশ্ন ৭36 জন বন্ধু একটা গোল টেবিলে খেতে বসেছে। এদের মধ্যে প্রতিটি মেয়েই বলল সে একজন ছেলের পাশে বসেছে। যদি ছেলেদের সংখ্যা মেয়েদের অর্ধেক হয় তাহলে কতজন মেয়ে মিথ্যা বলেছিল?
২০০৭ আঞ্চলিক · সিলেট · প্রশ্ন ৬একটি দাবা টুর্নামেন্টে মোট 1024জন প্রতিযোগী অংশ নিয়েছে। নিয়ম হলো যে হারবে সে বাদ যাবে। যদি কোনো খেলা ড্র না হয় তাহলে চ্যাম্পিয়ন নির্ধারণ করতে মোট কতটি খেলার আয়োজন করতে হবে?
২০০৬ বিভাগীয় · বগুড়া · প্রশ্ন ৯ · আরও ৪টি প্রশ্নপত্রে আছেমিনা ব্যাগ ভর্তি আপেল বহন করছে। রাজু নিয়ে যাচ্ছে 10টি ব্যাগ। মিনা আর রাজুর ব্যাগগুলো একই আকারের। কিন্তু মিনা রাজুর চেয়ে 30গুন বেশি ওজন বহন করছে। কেন?
২০০৬ বিভাগীয় · বগুড়া · প্রশ্ন ১ · আরও ৭টি প্রশ্নপত্রে আছেএকটি বুক শেলফে পরপর 4টি বই রয়েছে। প্রতিটি বই-এ মোট 248 পৃষ্ঠা আছে। প্রথম ও শেষ বই-এর মাঝখানে মোট কত পৃষ্ঠা?
২০০৬ বিভাগীয় · বগুড়া · প্রশ্ন ২ · আরও ৬টি প্রশ্নপত্রে আছেএকটি দাবা টুর্নামেন্টে মোট 64 জন প্রতিযোগী অংশ নিয়েছে। নিয়ম হলো যে হারবে সে বাদ যাবে। যদি কোনো খেলা ড্র না হয় তাহলে চ্যাম্পিয়ন নির্ধারণ করতে মোট কতটি খেলার আয়োজন করতে হবে?
২০০৬ বিভাগীয় · বগুড়া · প্রশ্ন ১২ · আরও ৫টি প্রশ্নপত্রে আছেএকটি বুক শেলফে পরপর 5টি বই রয়েছে। প্রতিটি বই-এ মোট 248 পৃষ্ঠা আছে। প্রথম ও শেষ বই-এর মাঝখানে মোট কত পৃষ্ঠা?
২০০৬ বিভাগীয় · ঢাকা · প্রশ্ন ২একটি দাবা টুর্নামেন্টে মোট 256জন প্রতিযোগী অংশ নিয়েছে। নিয়ম হলো যে হারবে সে বাদ যাবে। যদি কোনো খেলা ড্র না হয় তাহলে চ্যাম্পিয়ন নির্ধারণ করতে মোট কতটি খেলার আয়োজন করতে হবে?
২০০৬ বিভাগীয় · যশোর · প্রশ্ন ৯একটি কাঠ একবার টুকরো করতে 1 মিনিট সময়ের প্রয়োজন হয়। 7 ফুট দৈর্ঘের একটি কাঠের টুকরাকে সমান 7ভাগে ভাগ করতে কত সময়ের প্রয়োজন হবে?
২০০৬ বিভাগীয় · যশোর · প্রশ্ন ২এক পরিবারে বেশ ক’জন ছেলে ও মেয়ে। ঐ পরিবারে ছেলেদের প্রত্যেকের যতজন ভাই ততজন বোন। কিন্তু বোনদের প্রত্যেকের যতজন বোন তার দ্বিগুন ভাই। ঐ পরিবারের ভাই এবং বোনের সংখ্যা কত?
২০০৬ বিভাগীয় · যশোর · প্রশ্ন ১ · আরও ১টি প্রশ্নপত্রে আছেএকটি দাবা টুর্নামেন্টে মোট 32জন প্রতিযোগী অংশ নিয়েছে। নিয়ম হলো যে হারবে সে বাদ যাবে। যদি কোনো খেলা ড্র না হয় তাহলে চ্যাম্পিয়ন নির্ধারণ করতে মোট কতটি খেলার আয়োজন করতে হবে?
২০০৬ বিভাগীয় · খুলনা · প্রশ্ন ৯ · আরও ৩টি প্রশ্নপত্রে আছেতোমার কাছে 18টি পেন্সিল ছিল। 5টি তুমি নিজের জন্য রেখে তোমার বোনকে 3টি দিলে। বাকীগুলো তোমার দুই বন্ধুকে সমানভাগে ভাগ করে দিলে। তোমার কাছে কয়টি পেন্সিল আছে?
২০০৬ বিভাগীয় · রাঙামাটি · প্রশ্ন ৩