যুক্তি
৩–৫ শ্রেণি ১১৩টি প্রশ্ন
নিচের অনুক্রমটির শূন্যস্থানে কত বসবে?
২০২৪ আঞ্চলিক · বরিশাল · প্রশ্ন ২একটি ক্লাসরুমে কিছু শিক্ষার্থী আছে। প্রতিটা শিক্ষার্থীর কাছে সমান সংখ্যক একাধিক চকলেট আছে। ক্লাসরুমে মোট চকলেটের সংখ্যা 300 হতে 400 এর মাঝে। তোমাকে যদি মোট চকলেটের সংখ্যা বলে দেয়া হয়, তাহলে তুমি কতজন শিক্ষার্থী আছে এটা বের করতে পারবে এবং সবার কাছে কতটি করে চকলেট আছে এটাও নিশ্চিতভাবে বলতে পারবে। রুমে কতজন শিক্ষার্থী আছে?
২০২৪ আঞ্চলিক · কুমিল্লা · প্রশ্ন ৭ · আরও ১টি প্রশ্নপত্রে আছেনিচের প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি বের করো।
২০২৪ আঞ্চলিক · কুষ্টিয়া · প্রশ্ন ১ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
একটি ক্লাসরুমে 7 জন শিক্ষার্থী আছে। তাদের মধ্য থেকে 5 জনের একটি কমিটি তৈরি করা হবে। কিন্তু কমিটি গঠন করার সময় কিছু সমস্যা দেখা দিল। ইমন ও মাজেদ একসাথে কমিটিতে থাকতে চায়না। তিহাম বলল যে শাকুর কে কমিটিতে নেওয়া না হলে, সে ও কমিটিতে থাকবে না। জ্যোতি বলল যে সে তখনই কমিটিতে থাকবে যদি তাহমিদ অথবা নিলয় কে কমিটিতে নেওয়া হয়। কিন্তু তাহমিদ ও নিলয় কে একসাথে নিলে, জ্যোতি কমিটিতে থাকবে না। উপরোক্ত শর্তগুলো মেনে কতভাবে কমিটি গঠন করা সম্ভব?
২০২৪ আঞ্চলিক · সিলেট · প্রশ্ন ৮একটি তলে 5 টি বিন্দু আছে যেন কোনো 3 টি বিন্দুই সমরেখ নয়। এই 5 টি বিন্দুর মধ্যে তিনটি বিন্দু নিয়ে একটি ত্রিভুজ গঠন করলে বাকি দুইটি বিন্দু ত্রিভুজের মধ্যে অবস্থান করে। কিন্তু লেবেল দেখে বুঝার উপায় নেই কোন বিন্দুগুলো ত্রিভুজের শীর্ষ এবং কোনগুলো ভিতরে অবস্থান করে। তবে তুমি যেকোন তিনটি বিন্দু এবং নির্বাচন করে এর ক্ষেত্রফল জিজ্ঞেস করতে পারো। এটাই এই তিনটি বিন্দু সম্পর্কে তথ্য পাবার একমাত্র উপায়। প্রমাণ করো যে, 7 টি প্রশ্ন করেই নির্ণয় করা সম্ভব যে কোন বিন্দুগুলো শীর্ষ এবং কোনগুলো ত্রিভুজের মধ্যে অবস্থান করে।
২০২৩ জাতীয় · প্রশ্ন ৮8 টি দলের একটি টুর্নামেন্টে, প্রতিটি দল একে অপরের বিপক্ষে 2 বার করে মুখোমুখি হয়। প্রতিটি জয়ের জন্য 2 পয়েন্ট, ড্র এর জন্য 1 পয়েন্ট এবং হারের জন্য 0 পয়েন্ট রয়েছে। টুর্নামেন্ট শেষে পয়েন্ট তালিকার প্রথম 4 টি দল পরের রাউন্ডে উন্নীত হয়। যদি কোন ম্যাচ ড্র না হয়, তাহলে সর্বনিম্ন কত পয়েন্ট পেয়েও একটি দল পরের রাউন্ডে উন্নীত হতে পারে? (উল্লেখ্য যে একাধিক দলের পয়েন্ট একই হয়ে গেলে পয়েন্ট তালিকায় অবস্থান সমান হবে না, বরং নির্ধারিত কোন মাধ্যমে 1-8 পর্যন্ত পয়েন্ট তালিকায় সকল দলের একক অবস্থান নির্ধারণ করা হবে)
২০২৩ আঞ্চলিক · বরিশাল · প্রশ্ন ৮সাধারণত ক্রিকেট খেলায় একটি বৈধ বলে সর্বোচ্চ 6 রান হতে পারে। বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের একটি খেলায় সাকিব 100 বল খেলে 151 রান সংগ্রহ করেন। শতাধিক রান/শতক সম্পন্ন করতে সাকিবের সর্বোচ্চ কত বল লেগে থাকতে পারে?
২০২৩ আঞ্চলিক · কুমিল্লা · প্রশ্ন ৪8 টি দলের একটি টুর্নামেন্টে, প্রতিটি দল একে অপরের বিপক্ষে 2 বার করে মুখোমুখি হয়। প্রতিটি জয়ের জন্য 2 পয়েন্ট, ড্র এর জন্য 1 পয়েন্ট এবং হারের জন্য 0 পয়েন্ট রয়েছে। টুর্নামেন্ট শেষে পয়েন্ট তালিকার প্রথম 4 টি দল পরের রাউন্ডে উন্নীত হয়। যদি কোন ম্যাচ ড্র না হয়, তাহলে ন্যূনতম কত পয়েন্ট পেলে সর্বদাই নিশ্চিতভাবে বলা যাবে একটি দল পরের রাউন্ডে উন্নীত হয়? (উল্লেখ্য যে একাধিক দলের পয়েন্ট একই হয়ে গেলে পয়েন্ট তালিকায় অবস্থান সমান হবে না, বরং নির্ধারিত কোন মাধ্যমে 1-8 পর্যন্ত পয়েন্ট তালিকায় সকল দলের একক অবস্থান নির্ধারণ করা হবে)
২০২৩ আঞ্চলিক · সিলেট · প্রশ্ন ৮30 থেকে কতো বার 5 বিয়োগ করা যায় যাতে সর্বশেষ বিয়োগফল ধনাত্মক পূর্সংণখ্যা হয়?
২০২৩ বাছাই · প্রশ্ন ৭একটি লাইনে 50 জন মানুষ দাঁড়িয়ে আছে, এদের কয়েকজন সত্যবাদী যারা সবসময় সত্য বলে এবং বাকিরা মিথ্যাবাদী যারা সবসময় মিথ্যা বলে। লাইনের পিছন থেকে প্রথম জন বলল, “আমার সামনে সবাই মিথ্যাবাদী”, দ্বিতীয় জন বলল “আমার পিছনে সবাই মিথ্যাবাদী”, তৃতীয় জন বলল, “আমার সামনে সবাই মিথ্যাবাদী”, চতুর্থ জন বলল, “আমার পিছনে সবাই মিথ্যাবাদী” ...। অর্থাৎ পেছন থেকে প্রথম, তৃতীয়, পঞ্চম, , 49-তম সবাই বলল “আমার সামনে সবাই মিথ্যাবাদী” এবং পেছন থেকে দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ, , 50-তম সবাই বলল “আমার পিছনে সবাই মিথ্যাবাদী”। সর্বোচ্চ কত জন সত্যবাদী, সেক্ষেত্রে সত্যবাদী কারা কারা?
২০২২ জাতীয় · প্রশ্ন ১ইকারাস পিঠে মোমের ডানা লাগিয়ে উড়ার চেষ্টা করল। সে ডানা ঝাপটে প্রতি 3 মিনিটে 5 মিটার উপরে উঠে, কিন্তু ক্লান্ত হয়ে পরের 2 মিনিটে 2 মিটার নেমে আসে। 2027 মিটার উচ্চতায় উঠতে তার কত মিনিট লাগবে?
২০২২ আঞ্চলিক · প্রশ্ন ৪একটা ধনাত্মক পূর্ণসংখ্যা। সংখ্যাগুলো একটা সারিতে এই ক্রমে সাজানো আছে। জয়দীপ আর মুরসালিন একটা খেলা খেলছে যেখানে তারা পালাক্রমে সারির যেকোনো দুটো পরপর সংখ্যা বাছাই করে, মুছে দেয় এবং তাদের যোগফল বা গুণফলটা লিখে দেয়। ফলে প্রতি চালে সংখ্যাগুলোর সংখ্যা ঠিক এক করে কমে যায়। খেলায় প্রথম চালটা জয়দীপ দেয়। খেলাটা শেষ হয় যখন খালি একটা সংখ্যা বাকি থাকে এবং জয়দীপ জেতে যদি আর কেবল যদি সেই সংখ্যাটা বিজোড় হয়। -এর সম্ভাব্য যেসব মানের জন্য জয়দীপের একটা জেতার স্ট্র্যাটেজি আছে, তাদের যোগফল কত?
২০২১ জাতীয় · প্রশ্ন ১২এককালে, একটা দূরের গ্রামে 42 জন মানুষ বাস করত। তাদের প্রত্যেকেই হয় সব সময় সত্যি বলত অথবা সব সময় মিথ্যা বলত। একদিন এক আগন্তুক তাদের প্রত্যেককে জিজ্ঞেস করল, "তোমাদের মধ্যে কতজন মিথ্যাবাদী?" তারা কেউই সরাসরি উত্তর দিল না। কিন্তু তাদের মধ্যে 26 জন বলল যে মিথ্যাবাদীর সংখ্যা বিজোড় আর বাকি 16 জন বলল মিথ্যাবাদীর সংখ্যা জোড়। তাদের মধ্যে কতজন মিথ্যাবাদী?
২০২১ জাতীয় · প্রশ্ন ১সমুদ্রের কাছে একটা টেবিলের ওপর -টা গ্লাসের বাক্স আছে যেখানে । বাক্সগুলোর প্রত্যেকটাতেই ঠিক 2021-টা করে বল আছে। সৌধ আর রাফি একটা খেলা খেলছে যেখানে সৌধ প্রথম চাল দেয়। কোনো চালে একজন যেকোনো একটা বলসহ বাক্স বাছাই করে এবং তারপর বাক্সটা থেকে এক বা তার চেয়ে বেশি সংখ্যক বল বের করে সমুদ্রে ফেলে দেয়। কেউ চাইলে একটা বাক্স বাছাই করে তার সবগুলো বলই ফেলে দিতে পারে। এই খেলায় যে সবার শেষের বলটা ফেলতে পারে, সে জেতে। -এর সম্ভাব্য যেসব মানের জন্য সৌধর এই খেলায় একটা জেতার স্ট্র্যাটেজি আছে, তাদের যোগফল । -এর সম্ভাব্য যেসব মানের জন্য রাফির এই খেলায় একটা জেতার স্ট্র্যাটেজি আছে, তাদের যোগফল । -এর মান কত?
২০২১ জাতীয় · প্রশ্ন ১১একটা ভোজে সতেরোজন মানুষ একটা গোলটেবিলে বসে আছে। তাদের মধ্যে কেউ কেউ সব সময় মিথ্যা বলে। আর বাকিরা সব সময় সত্যি বলে। তাদের সবাইকে প্রশ্ন করার পর তাদের প্রত্যেকেই বলল যে গোলটেবিলে তাদের পাশে বসা দুইজনই মিথ্যাবাদী। এদের মধ্যে সর্বোচ্চ কতজন মিথ্যাবাদী হতে পারে?
২০২১ জাতীয় · প্রশ্ন ৮মনে করো, তোমার কাছে কিছু বর্ণের একটা ক্রম দেয়া আছে: । কোনো এক ধাপে তুমি এই ক্রমটাকে নিচে বলা দুটো উপায়ের যেকোনো একটা উপায়ে পরিবর্তন করতে পারো:
- তুমি দুটো পাশাপাশি বর্ণের জায়গা পরিবর্তন করতে পারো, অথবা
- তুমি পুরো ক্রমটাকে বিপরীতক্রমে সাজিয়ে লিখতে পারো।
যেমন, একধাপে ওপরের ক্রমটাকে তুমি হয় অথবা বানিয়ে ফেলতে পারো। -কে বানাতে তোমার সর্বনিম্ন কতগুলো ধাপ লাগবে?
২০২১ আঞ্চলিক · প্রশ্ন ৪তোমার সামনে কয়েনের 2020টা পাইল আছে। প্রথম পাইলে আছে 1টা কয়েন, দ্বিতীয় পাইলে আছে 2টা কয়েন, তৃতীয় পাইলে আছে 3টা কয়েন। এভাবে 2020তম পাইলে আছে 2020টা কয়েন। এক চালে তুমি একটা ধনাত্মক পূর্ণসংখ্যা বাছাই করো এবং যেসব পাইলে কমপক্ষে টা কয়েন আছে, সেসব পাইলের প্রত্যেকটা থেকে ঠিক সংখ্যক কয়েন সরিয়ে নাও। সবগুলো কয়েন সরিয়ে ফেলতে তোমার সর্বনিম্ন কয়টা চাল লাগবে?
২০২০ জাতীয় · প্রশ্ন ২০নীল, লাল ও সবুজ তিন বন্ধু। তারা একটি রেস্তোরায় গিয়েছে। তাদের একজন নীল শার্ট, একজন লাল শার্ট এবং আরেকজন সবুজ শার্ট পরে আছে।
নীল বললো, "দেখ, আমরা সবাই আমাদের নাম থেকে ভিন্ন রঙের শার্ট পরেছি!"
লাল শার্ট পরা ছেলেটি বললো, "ঠিক বলেছ, নীল!"
সবার শার্টের রঙ বের করো। সবুজ , নীল এবং লাল ধরে নাও। তোমার উত্তর হবে (লালের শার্টের রঙ) (নীলের শার্টের রঙ) (সবুজের শার্টের রঙ)।
২০২০ জাতীয় · প্রশ্ন ৩শাকুর আর তিহাম কয়েন নিয়ে একটা খেলা খেলছে। একটা টেবিলে -টা কয়েন আছে যেখানে একটা ধনাত্মক পূর্ণসংখ্যা। তারা পালাক্রমে টেবিল থেকে দুইয়ের পূর্ণসাংখ্যিক পাওয়ার (যেমন ) সংখ্যক কয়েন টেবিল থেকে সরিয়ে ফেলে। যে টেবিল থেকে শেষ কয়েনটা সরিয়ে ফেলতে পারবে, সে জিতে যাবে। যদি শাকুর প্রথম চাল দেয় এবং হয়, তাহলে -এর কয়টা মানের জন্য শাকুরের জেতার স্ট্র্যাটেজি আছে (যদি তিহাম নিখুঁতভাবে খেলে)?
২০২০ জাতীয় · প্রশ্ন ৭স্বর্গর মোট 2 জন বোন এবং 4 জন ভাই রয়েছে। স্বর্গর বোন মনিসার সংখ্যক বোন এবং সংখ্যক ভাই রয়েছে। তাহলে ও এর গুণফল কত (ধরে নেও স্বর্গ একজন ছেলে)?
২০২০ আঞ্চলিক · প্রশ্ন ১২