২০১৯ আঞ্চলিক · চট্টগ্রাম · সেকেন্ডারি ২/১০ EN

প্রশ্ন ২

যুক্তি · সংখ্যাতত্ত্ব BDMO ২০১৯ আঞ্চলিক · চট্টগ্রাম

ফুয়াদ, স্বর্গ এবং নিশাত নিজেদের মধ্যে তাদের পরিক্ষায় প্রাপ্ত নম্বর নিয়ে আলোচনা করছে। তাদের প্রত্যেকের প্রাপ্ত নম্বর ভিন্ন ভিন্ন এবং একটি এক অঙ্কের বিজোড় মৌলিক সংখ্যা । ফুয়াদ তার নিজের প্রাপ্ত নম্বর বাকিদেরকে জানিয়েছে কিন্তু বাকিরা কেউ কাউকে কিছু বলে নি।

স্বর্গঃ আমাদের তিন জনের মধ্যে আমি সর্বনিম্ন নম্বর পাই নি। নিশাতঃ আমাদের তিন জনের মধ্যে আমি সর্বোচ্চ নম্বর পাই নি। তাহলে নিশাত কত নম্বর পেয়েছে?

সমাধান করতে পেরেছ?

এই প্রশ্নপত্রের উত্তর এখনো যোগ হয়নি, তাই নিজেই চিহ্ন দাও।

অগ্রগতি সংরক্ষণ করতে লগ ইন করো।
ভুল জানাতে লগ ইন করো