প্রশ্ন ৭
সংখ্যাতত্ত্ব · যুক্তি BDMO ২০১৩ আঞ্চলিক · যশোর
কামরুল, ছুমিত, সাকিব, জয়া ও কাজল পাঁচ ভাইবোনের বয়স 2 বছর থেকে 19 বছরের মধ্যে (2 ও 19 সহ এবং অবশ্যই পূর্ণসংখ্যা) এবং ভিন্ন ভিন্ন। (ক) কামরুলের বয়স দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা। যার একটি অঙ্ক মৌলিক এবং অঙ্ক দুটির যোগফলও একটি মৌলিক সংখ্যা। (খ) ছুমিতের বয়স 5 এর গুণিতক। (গ) সাকিবের বয়স একটি বিজোড় সংখ্যা কিন্তু মৌলিক নয়। (ঘ) জয়ার বয়স একটি বেজোড় মৌলিক সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে প্রাপ্ত গুণফল। (ঙ) কাজলের বয়স একটি মৌলিক সংখ্যা এবং কামরুল ও ছুমিতের বয়সের গড়ের সমান। কে সবার মধ্যে বয়সে বড়?