সংখ্যাতত্ত্ব

৯–১০ শ্রেণি ৫৩৪টি প্রশ্ন

  1. সকল অঋণাত্মক পূর্ণসংখ্যা x,yx, y খুঁজে বের করো যেন x3y+x+y=xy+2xy2x^3 y + x + y = xy + 2xy^2 হয়।

    ২০২৪ জাতীয় · প্রশ্ন ১
  2. ধরো a1,a2,a3a_1, a_2, a_3 কতগুলো পূর্ণসংখ্যা। প্রমান করো যে, এমন কিছু পূর্ণসংখ্যা b1,b2,b3b_1, b_2, b_3 আছে যেন:

    • bib_i এর মান −1,0-1, 0 অথবা 11 যেখানে i∈{1,2,3}i \in \{1, 2, 3\}
    • সবগুলো সংখ্যা একই সাথে 00 হতে পারবে না।
    • N=a1b1+a2b2+a3b3N = a_1 b_1 + a_2 b_2 + a_3 b_3 সংখ্যাটি 7 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে।
    ২০২৪ জাতীয় · প্রশ্ন ৪
  3. সকল ধনাত্মক পূর্ণসংখ্যার জোড়া (k,m)(k, m) নির্ণয় করো, যেন যেকোনো ধনাত্মক পূর্ণসংখ্যা nn এর জন্য (n+m)(n+2m)⋯(n+km)(n + m)(n + 2m) \cdots (n + km) সংখ্যাটি k!k! দ্বারা বিভাজ্য হয়।

    ২০২৪ জাতীয় · প্রশ্ন ৯
  4. nn সংখ্যক ক্রমিক পূর্ণসংখ্যার যোগফল nn দ্বারা বিভাজ্য হলে nn কে একটি ম্যাজিক নম্বর বলা হবে। 1 থেকে 2024 এর মধ্যে এরূপ কতটি ম্যাজিক নম্বর রয়েছে?

    ২০২৪ আঞ্চলিক · বরিশাল · প্রশ্ন ১
  5. 4 টি ক্রমিক পূর্ণসংখ্যার যোগফল 634 হলে, সবচেয়ে বড় সংখ্যাটি নির্ণয় করো।

    ২০২৪ আঞ্চলিক · বরিশাল · প্রশ্ন ২
  6. 1 থেকে 100 (1 ও 100 সহ) এর মধ্যে এমন যতগুলো পূর্ণসংখ্যা kk আছে, যাদের সব উৎপাদকের গুণফলকে “k92k^{\frac{9}{2}}” আকারে লেখা যায়, তাদের যোগফল নির্ণয় করো।

    ২০২৪ আঞ্চলিক · বরিশাল · প্রশ্ন ৩
  7. 114+214+314+⋯+2024141^{14} + 2^{14} + 3^{14} + \dots + 2024^{14} এর সাথে সর্বনিম্ন কোন ধনাত্মক পূর্ণসংখ্যা যোগ করলে যোগফল 7 দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে?

    ২০২৪ আঞ্চলিক · বরিশাল · প্রশ্ন ৪
  8. ছয় অংকবিশিষ্ট সবচেয়ে বড় প্যালিনড্রোম সংখ্যা কোনটি যা 8 দ্বারা বিভাজ্য?

    ২০২৪ আঞ্চলিক · বরিশাল · প্রশ্ন ৫
  9. কতগুলো পূর্ণ সংখ্যার সমাধান (p,q)(p, q) রয়েছে যেন pq+q2+2024=(p−q)2pq + q^2 + 2024 = (p - q)^2 হয়?

    ২০২৪ আঞ্চলিক · বগুড়া · প্রশ্ন ৩ · আরও ২টি প্রশ্নপত্রে আছে
  10. XX এবং YY দুইটি মৌলিক সংখ্যা। এদের বর্গের পার্থক্য 40 হলে, সংখ্যা দুটির যোগফল কত?

    ২০২৪ আঞ্চলিক · চট্টগ্রাম · প্রশ্ন ১ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  11. নিলয় লাল ও নীল রঙের দুইটি ছক্কা ফেললো যাদের প্রতিটির 6 টি পার্শ্ব আছে এবং পার্শ্বগুলোতে 1-6 পর্যন্ত সংখ্যা লেখা আছে। নিলয় ছক্কা নিক্ষেপের পরে দুইটি ছক্কা থেকে প্রাপ্ত দুটি সংখ্যাকে যোগ করে মৌলিক সংখ্যা পেলে ঐ জোড়াকে “চমৎকার জোড়া” বলে। নিলয় কতটি “চমৎকার জোড়া” পেতে পারে?

    ২০২৪ আঞ্চলিক · চট্টগ্রাম · প্রশ্ন ২ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  12. ইমনের কাছে 6561 একক ব্যাসার্ধের একটি বিশাল নিরেট সিলিন্ডার আছে। সে সিলিন্ডারকে বাইরে থেকে এমনভাবে কাটতে চায় যেন শেষে একটিমাত্র নিরেট সিলিন্ডার থাকে এবং কাটার পর যে কয়েকটি পাইপ পাওয়া যায় তাদের বহিঃব্যাসার্ধ ক্রমান্বয়ে এক-তৃতীয়াংশ হতে থাকে। যদি পাইপ এবং সিলিন্ডারের ব্যাসার্ধ পূর্ণসংখ্যা হয়, তাহলে সর্বোচ্চ কয়টি পাইপ পাওয়া সম্ভব?

    ২০২৪ আঞ্চলিক · চট্টগ্রাম · প্রশ্ন ৩ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  13. f(x)+2f(−x)=2xf(x) + 2f(-x) = 2x ; 2f(x)+f(−x)=x22f(x) + f(-x) = x^2 ; 1 হতে 2024 পর্যন্ত xx এর কয়টি মান আছে, যার জন্য xx এবং f(x)f(x) উভয়ই পূর্ণসংখ্যা হবে?

    ২০২৪ আঞ্চলিক · চট্টগ্রাম · প্রশ্ন ৫ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  14. এমন কতগুলো ধনাত্মক পূর্ণসংখ্যা আছে যারা 121212^{12}, 141214^{12} এবং 18918^9 এর অন্তত যেকোনো একটি সংখ্যার উৎপাদক?

    ২০২৪ আঞ্চলিক · কুমিল্লা · প্রশ্ন ৩ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  15. যেকোনো পূর্ণসংখ্যা nn এর জন্য, n4−kn3−n2+2nn^4 - kn^3 - n^2 + 2n রাশিটি 4 দ্বারা বিভাজ্য, যেখানে kk একটি ধনাত্মক পূর্ণসংখ্যা। kk এর সর্বনিম্ন মান কত?

    ২০২৪ আঞ্চলিক · কুমিল্লা · প্রশ্ন ৪ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  16. তুন্নার কাছে 8n−18n - 1 টা আপেল ও 5n+15n + 1 টা কমলা রয়েছে। সে আপেল ও কমলাগুলো সমানভাবে তার কয়েকজন বন্ধুর মাঝে ভাগ করে দিতে চায়, যাতে প্রত্যেকে pp টা করে আপেল ও qq টা করে কমলা পায়। nn এর সর্বনিম্ন মানের জন্য p+qp + q এর মান বের কর।

    ২০২৪ আঞ্চলিক · কুমিল্লা · প্রশ্ন ৫ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  17. ধরো f(x)=x67−x67−x67−⋯f(x) = x^{67-x^{67-x^{67-\cdots}}}, যেখানে x≠0x \neq 0। যদি f(n)=64f(n) = 64 হয়, তাহলে nnn^n কে 11 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে?

    ২০২৪ আঞ্চলিক · ঢাকা · প্রশ্ন ২
  18. 2024P1430^{2024}P_{1430} সংখ্যাটিকে k×11xk \times 11^x আকারে লেখা হলো যেখানে xx ও kk উভয়ে অঋণাত্মক পূর্ণসংখ্যা। xx এর মান সর্বোচ্চ কত হওয়া সম্ভব? যেখানে, nPr=n!(n−r)!^nP_r = \frac{n!}{(n-r)!}

    ২০২৪ আঞ্চলিক · ঢাকা · প্রশ্ন ৩
  19. এমন সম্ভাব্য সকল ধনাত্মক পূর্ণসংখ্যা xx এর যোগফল নির্ণয় করো যেন x2−23x+127x^2 - 23x + 127 একটি পূর্ণবর্গ সংখ্যা হয়।

    ২০২৪ আঞ্চলিক · ঢাকা · প্রশ্ন ৪
  20. w,x,y,zw, x, y, z এমন চারটি বিজোড় সংখ্যা যেন w!×x!×y!×z!=10!w! \times x! \times y! \times z! = 10! হয়। w×x×y×zw \times x \times y \times z এর মান নির্ণয় কর।

    ২০২৪ আঞ্চলিক · দিনাজপুর · প্রশ্ন ২ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
আরও দেখাও