২০০৯ জাতীয় · জুনিয়র ১০/১০ EN

প্রশ্ন ১০

কম্বিনেটরিক্স · যুক্তি BDMO ২০০৯ জাতীয়

একটি অদ্ভূত ভাষায় মাত্র দুটি বর্ণ আছে, a আর b। আবার মেনে নেওয়া হয়েছে যে, বর্ণ a একটি শব্দও বটে। নিচের নিয়ম মেনে সেখানে নতুন শব্দ তৈরি করা যায় -

(i) যেকোন শব্দের ডানপাশে একটি b বসালে নতুন শব্দ তৈরি হয়, (ii) যদি কোন শব্দে aaa থাকে তবে সেটিকে b দ্বারা প্রতিস্থাপিত করলে নতুন শব্দ হয়, (iii) যদি কোন শব্দে bbb থাকে তবে তা একেবারে ফেলে দিলেও শব্দ হয়, (iv) কোন শব্দে বর্ণগুলি যেভাবে থাকে সেগুলোকে ক্রম ঠিক রেখে পরপর দুইবার লিখলেও নতুন শব্দ হবে।

উদাহরণ হিসাবে বলা যায়, (iv) নিয়ম অনুসারে aa শব্দ (কারণ, a একটি শব্দ যা মেনে নেওয়া হয়েছে শুরুতেই), আবার (iv) অনুসারে aaaa-ও একটি শব্দ। সুতরাং, (ii) নং নিয়ম অনুসারে ba একটি শব্দ, যাতে (i) নং নিয়ম প্রয়োগ করলে bab-ও একটি শব্দ। আবার যদি (i) নং নিয়ম প্রয়োগ করি তাহলে babb শব্দ পাবো। এখন আবার (iv) নং নিয়মে babbbabb হচ্ছে একটি নতুন শব্দ। সবশেষ (iii) নিয়মে baabb একটি শব্দ।

প্রমাণ করো যে, এই ভাষায়, baabaabaa কোন শব্দ নয়।

সমাধান করতে পেরেছ?

এই প্রশ্নপত্রের উত্তর এখনো যোগ হয়নি, তাই নিজেই চিহ্ন দাও।

অগ্রগতি সংরক্ষণ করতে লগ ইন করো।
ভুল জানাতে লগ ইন করো