প্রশ্ন ৭
যুক্তি BDMO ২০১০ জাতীয়
পাঁচ জন লোক হয় নীল অথবা লাল টুপি পড়েছে। যদি এদের কেউ কথা বলে তাহলে নীল টুপির লোকেরা সবসময় সত্য কথা বলে এবং লাল টুপির লোকেরা কেবল মিথ্যা কথা বলে। তাদের প্রত্যেকে অন্য চারজনের টুপি দেখতে পায়। A বলল “ আমি 4 টি নীল টুপি দেখছি।” B বলল “ আমি 3 টি নীল টুপি ও 1 টি লাল টুপি দেখছি।” C বলল “ আমি দেখছি 1টি নীল আর 3 টি লাল টুপি ।” D বলল “ আমি 4 টি লাল টুপি দেখছি।” E কিছুই বলল না। ওরা কে কোন রঙ এর টুপি পড়ে আছে।