প্রশ্ন ২
যুক্তি BDMO ২০১৩ আঞ্চলিক · চট্টগ্রাম
লিলি, মিলি আর পলি তিন বোন। এদের মধ্যে লিলি সপ্তাহে 6 দিনই সত্য কথা বলে। পলি সপ্তাহে 1 দিন আর মিলি সপ্তাহে 2 দিন সত্য কথা বলে। তবে পলি সত্য বললে মিলিও সত্য বলে। শুক্রবার লিলি মিলিকে বলল, “আজ পলির সত্য বলার দিন।” কিন্তু মিলি বলল, “না, আগামিকাল পলির সত্য বলার দিন।” তখন পলি বলল, “আসলে লিলিই সত্য বলছে।”
পলি সপ্তাহে কোনদিন সত্য কথা বলে?