২০১২ আঞ্চলিক · যশোর · সেকেন্ডারি ৩/১০ EN

প্রশ্ন ৩

পাটিগণিত · যুক্তি BDMO ২০১২ আঞ্চলিক · যশোর

এ মাসের প্রথম দিন থেকেই পল্টু একটি বাক্সে প্রতিদিন 2 টাকার একটি করে কয়েন জমানো শুরু করেছে। বাক্সটির বৈশিষ্ট্য হলো- এর ভেতরে যদি পঞ্চাশ টাকা বা তার বেশি থাকে তাহলে একটি লাল বাতি জ্বলে থাকবে। নয় তারিখে পল্টুর বাবা পল্টুকে না জানিয়ে 2 টাকার 15টি অতিরিক্ত কয়েন ঐ বাক্সে ফেলে আসেন। এদিকে পল্টু আবার মাঝখানে কয়েকদিন কয়েন ফেলতে ভুলে যায়। 17 তারিখে কয়েন ফেলার পর বাক্সটির লালবাতি জ্বলে ওঠে। যে দিনগুলোতে পল্টু কয়েন ফেলতে ভুলে যায় সেই তারিখগুলোর যোগফল কত?

সমাধান করতে পেরেছ?

এই প্রশ্নপত্রের উত্তর এখনো যোগ হয়নি, তাই নিজেই চিহ্ন দাও।

অগ্রগতি সংরক্ষণ করতে লগ ইন করো।
ভুল জানাতে লগ ইন করো