প্রশ্ন ১০
সংখ্যাতত্ত্ব · যুক্তি BDMO ২০১৩ আঞ্চলিক · বরিশাল
একটি গোলাকার দেয়াল ঘড়ির ভিতরে চারপাশে 1 থেকে 7 পর্যন্ত সকল ধনাত্মক পূর্ণসংখ্যা লেখা আছে এবং ঘড়িতে একটিমাত্র কাঁটা আছে। শুরুতে ঘড়ির কাঁটাটি একটি সংখ্যার ওপর থকে। এটি প্রত্যেক বার ঘুরার সময় ততটি ঘরই যায়, যে সংখ্যার ওপর সে ঘুরার শুরুতে ছিল। যেমন- কোন একসময় ঘড়ির কাঁটাটি যদি 4 এর ওপর এসে থামে তবে পরেরবার সে ঘুরার ক্ষেত্রে 4 ঘর অতিক্রম করবে অর্থাৎ 1 এর ওপর এসে থামবে এবং তার পরের বার 1 ঘর যাবে এবং এভাবে চলতে থাকবে। যদি ঘড়িটি চালু করার পর কাঁটাটি তার 21তম ঘূর্ণনের পর 6 এর ওপর এসে থামে তবে সে প্রথম ঘূর্ণনের পর কোন সংখ্যার ওপর ছিল?