বীজগণিত

৩–৫ শ্রেণি ২৩২টি প্রশ্ন

  1. 3 টি ক্রমিক পূর্ণসংখ্যার যোগফল 216 হলে, সবচেয়ে ছোট সংখ্যাটি কত?

    ২০২৪ আঞ্চলিক · বরিশাল · প্রশ্ন ৩
  2. প্রতিটি লাইন বরাবর চারটি বিন্দুর সংখ্যাগুলোর যোগফল 20242024। যদি a<b<c<da < b < c < d , b=a+c2b = \frac{a+c}{2} এবং d=c+5d = c + 5 হয়, তাহলে dd এর মান নির্ণয় করো।

    ২০২৪ আঞ্চলিক · বগুড়া · প্রশ্ন ৫ · আরও ২টি প্রশ্নপত্রে আছে
  3. একটি ধারার nn তম পদ হতে (n−1)(n - 1) তম পদের বিয়োগফলকে পদ দুইটির গুণফল থেকে বিয়োগ করলে (n+1)(n + 1) তম পদ পাওয়া যায়। ধারাটির প্রথম দুইটি পদ 11 ও 22 হলে, 999999 তম পদ নির্ণয় করো।

    ২০২৪ আঞ্চলিক · বগুড়া · প্রশ্ন ৭ · আরও ২টি প্রশ্নপত্রে আছে
  4. একদিন তোমার মনে হল, তুমি খেজুরের রস খেতে চাও। কিন্তু তা খাওয়ার জন্য তোমাকে গ্রামে যেতে হবে। তোমার বাসা হতে গ্রামে আসা-যাওয়ার একমাত্র মাধ্যম হলো বাস। একদিন তুমি বেরিয়ে পড়লে এবং সেখানে 4 গ্লাস রস খেয়ে বাসায় ফিরে এসে দেখলে তোমার 132 টাকা খরচ হল। আরেকদিন তুমি তোমার বন্ধুর সাথে গিয়ে দুইজন মিলে 10 গ্লাস রস খেলে এবং ফিরে এসে দেখলে তোমাদের মোট 294 টাকা খরচ হয়েছে। তোমার বাসা হতে গ্রামে যাওয়ার বাসভাড়া কত?

    ২০২৪ আঞ্চলিক · চট্টগ্রাম · প্রশ্ন ৫ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  5. 2,5,8,11,……2, 5, 8, 11, \dots \dots এই ধারাটির 100 তম পদের মান নির্ণয় করো।

    ২০২৪ আঞ্চলিক · ঢাকা · প্রশ্ন ২
  6. পায়েল তার ক্ষমতা বৃদ্ধির জন্যে একটি পায়েলরোবট তৈরি করে, যা পায়েলের একদিনের কাজ nn দিনে করতে পারে। পায়েলরোবট আবার নিজে পায়েলরোবট-2 তৈরি করে যা পায়েলরোবটের একদিনের কাজ nn দিনে করতে পারে। এভাবে প্রত্যেক পায়েলরোবট তার কপি তৈরি করে। পায়েল কখনই চাইবে না পায়েলরোবটরা একত্রিত হয়ে তার চেয়ে দক্ষ হয়ে তার বিরুদ্ধে বিদ্রোহ করে। nn এর মান সর্বনিম্ন কত রাখলে তার পরিকল্পনা সফল হবে?

    ২০২৪ আঞ্চলিক · ঢাকা · প্রশ্ন ৫
  7. তোমাকে এক জাদুকর প্রথমদিন কিছু সংখ্যক কলম দিলো। এরপর থেকে জাদুকর প্রতিদিন তোমাকে আগের দিন দেওয়া কলম সংখ্যার দ্বিগুণ সংখ্যক কলম দেয়। তুমি চতুর্থ দিন দেখলে যে তোমার কাছে 60 টি কলম আছে, তাহলে প্রথম দিন তোমাকে জাদুকর কতগুলো কলম দিয়েছিল?

    ২০২৪ আঞ্চলিক · দিনাজপুর · প্রশ্ন ৩ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  8. পঞ্চভুজ হলো পাঁচটি বাহু এবং পাঁচটি কোণ দ্বারা সীমাবদ্ধ একটি জ্যামিতিক আকৃতি। একটি পঞ্চভুজের পাঁচটি কোণের মান ক্রমিক পূর্ণসংখ্যা হলে, পঞ্চভুজটির সর্বোচ্চ কোণের মান কত?

    ২০২৪ আঞ্চলিক · দিনাজপুর · প্রশ্ন ৬ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  9. একটি ত্রিভুজের তিনটি কোণ যথাক্রমে 4x−84x - 8, 3x−73x - 7 ও 2x+62x + 6 ডিগ্রি। বৃহত্তম ও ক্ষুদ্রতম কোণের পার্থক্য নির্ণয় কর।

    ২০২৪ আঞ্চলিক · যশোর · প্রশ্ন ৩ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  10. নিচের প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি বের করো।

    50,49,46,41,…50, 49, 46, 41, \dots

    ২০২৪ আঞ্চলিক · কুষ্টিয়া · প্রশ্ন ১ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  11. মাজেদ গণিত নিয়ে নতুন নতুন আবিষ্কার করতে খুব পছন্দ করে। সে যোগ, বিয়োগ, গুণ, ভাগের মতো নতুন একটি অপারেটর আবিষ্কার করলো। এই অপারেটরটির সে নাম দিল ডায়মন্ড অপারেটর (⋄\diamond)। ডায়মন্ড অপারেটরের কাজ হলো দুইটি সংখ্যার মাঝখানে ডায়মন্ড অপারেটর দিলে, সংখ্যা দুইটির যোগফল ও বিয়োগফলের গুণফল পাওয়া যাবে। যেমনঃ 5⋄3=(5+3)×(5−3)5 \diamond 3 = (5+3) \times (5-3). তাহলে একইভাবে মাজেদ (9⋄7)⋄5(9 \diamond 7) \diamond 5 এর মান বের করলে কত পাবে?

    ২০২৪ আঞ্চলিক · কুষ্টিয়া · প্রশ্ন ৬ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  12. একটি ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে 7, 10 এবং 11 একক। অপর একটি সমদ্বিবাহু ত্রিভুজের অসমান বাহুর দৈর্ঘ্য সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্যের দ্বিগুন। যদি দুইটি ত্রিভুজের পরিসীমা একই হয় তবে সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর দৈর্ঘ্য কত?

    ২০২৪ আঞ্চলিক · কুষ্টিয়া · প্রশ্ন ৮ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  13. 3 অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার সামনে ‘5’ অঙ্কটি লেখা হলো। নতুন 4 অঙ্কবিশিষ্ট সংখ্যাটির দ্বিগুণ, প্রথম 3 অঙ্কবিশিষ্ট সংখ্যাটির 82 গুণ হলে, 3 অঙ্কবিশিষ্ট সংখ্যাটি নির্ণয় করো।

    ২০২৪ আঞ্চলিক · সিলেট · প্রশ্ন ৪
  14. একটি গাছ প্রতি বছর 2 টি করে বীজ দেয়। প্রত্যেক নতুন বীজকে গাছ হয়ে প্রথমবার বীজ দিতে 2 বছর সময় লাগে। তাহলে একটি গাছ প্রথমবার বীজ দেয়ার 10 বছর পর মোট কতগুলো বীজদানকারী গাছ থাকবে?

    ২০২৪ আঞ্চলিক · সিলেট · প্রশ্ন ৭
  15. জ্যোতি তোমাকে একটি টাকা উৎপাদনকারী মেশিন দিলো। যদি তুমি এই মেশিনে কিছু টাকা জমা দাও তাহলে এই মেশিনও তোমাকে কিছু টাকা ফেরত দিবে। তুমি যদি এই মেশিনে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দাও এবং তার সাথে আরো 7 টাকা দাও তাহলে এই মেশিন ঐ নির্দিষ্ট পরিমাণ টাকা দ্বিগুণ করে ফেরত দিবে। তোমার কাছে যদি 2023 টাকা থাকে তাহলে এই মেশিন থেকে তুমি সর্বোচ্চ কতো টাকা ফেরত পেতে পারো? (উল্লেখ্য মেশিন থেকে প্রাপ্ত কোন টাকা সে মেশিনে পুনর্বার ব্যবহার করতে পারবে না।)

    ২০২৩ জাতীয় · প্রশ্ন ২
  16. একটি ক্লাসরুমে কিছু ছেলে এবং কিছু মেয়ে আছে। ক্লাসরুমটির মানুষদের মধ্যে অর্ধেক শিক্ষার্থী একটি করে বিড়াল এবং এক-পঞ্চমাংশ একটি করে কুকুর ক্লাসরুমে নিয়ে এসেছে। একটি বাক্সে 2023 টি বিস্কুট ছিল। বাক্সটি থেকে প্রত্যেক ছেলে 18 টি করে, প্রত্যেক মেয়ে 25 টি করে, প্রত্যেক বিড়াল 4 টি করে এবং প্রত্যেক কুকুর 5 টি করে বিস্কুট নিল। এরপর বাক্সটিতে 777 টা বিস্কুট বাকি থাকল। ক্লাসরুমটিতে কয়জন ছেলে আছে?

    ২০২৩ জাতীয় · প্রশ্ন ৬
  17. a+b=2023a + b = 2023, a>ba > b এবং (a,b)(a, b) এর গসাগু 1। (a−b)×(a−b)(a - b) \times (a - b) এর সর্বনিম্ন মান নির্ণয় করো।

    ২০২৩ আঞ্চলিক · বরিশাল · প্রশ্ন ৫ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  18. মাজেদুরের বই এর পরিমাণ সুমাইয়া ও ইফাজের মোট বই এর পরিমাণের 8 গুণের থেকে 56 বেশি। আবার সুমাইয়ার বই এর পরিমাণ ইফাজের চেয়ে 3 গুণের থেকে 2 কম। মাজেদুরের বই এর পরিমাণ 2008 হলে ইফাজের বই এর পরিমাণ কত?

    ২০২৩ আঞ্চলিক · বগুড়া · প্রশ্ন ১ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  19. 1+2+3+4+5+6+⋯+89+90=?1 + 2 + 3 + 4 + 5 + 6 + \dots + 89 + 90 = ?

    ২০২৩ আঞ্চলিক · বগুড়া · প্রশ্ন ৩
  20. ইকড়ি, হালুম আর শিকু কিছু বল কিনলো। তারা বলগুলো এমনভাবে ভাগ করলো যেখানে –

    1. হালুমের কাছে শিকুর চাইতে 6 টি বল বেশি আছে;
    2. শিকুর কাছে ইকড়ির চাইতে 16 টি বল বেশি আছে;
    3. ইকড়ির কাছে হালুমের চাইতে দ্বিগুণ বল আছে;

    তারা কতগুলো বল কিনেছিলো?

    ২০২৩ আঞ্চলিক · কক্সবাজার · প্রশ্ন ৫ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
আরও দেখাও