কম্বিনেটরিক্স
৩–৫ শ্রেণি ২৫১টি প্রশ্ন
কিছু শহরের মধ্যে রাস্তা বানানো হচ্ছে। রাস্তাগুলো এমনভাবে বানানো হচ্ছে যেন একটি শহর থেকে যেকোনো রাস্তা দিয়ে আবার ঐ শহরে ফিরতে হলে মাঝে কমপক্ষে অন্য আরেকটি শহর পড়ে। যদি দুইটি রাস্তা মিলে যায় এবং তাদের সংযোগস্থল থেকে চার দিকে গেলে চারটা ভিন্ন শহর পাওয়া যায়, তাহলে তাকে আমরা “চৌরাস্তা” বলি। রাস্তাগুলো বানানো শেষে 5 টি চৌরাস্তা পাওয়া গেল। যদি রাস্তাগুলো শুধুমাত্র চৌরাস্তা তৈরি করে, তাহলে সর্বনিম্ন কতটি শহর থাকতে পারে?
২০২৪ জাতীয় · প্রশ্ন ৪a) কে কতভাবে দুইটি ধনাত্মক পূর্ণসংখ্যার গুণফল আকারে লেখা যায়? (এখানে এবং কে একই জোড়া বিবেচনা করো।) b) এর কতগুলো উৎপাদক আছে যারা পূর্ণবর্গ সংখ্যা?
২০২৪ জাতীয় · প্রশ্ন ৬16 জনের একটি দাবা টুর্নামেন্টে প্রতি রাউন্ডে প্রত্যেকে একে অপরের সাথে 3 বার করে খেলে। যদি প্রতি রাউন্ডে অর্ধেক প্রতিযোগী বাদ পরে যায় তবে টুর্নামেন্টে বিজয়ী নির্বাচনে মোট কতটি ম্যাচ হবে?
২০২৪ আঞ্চলিক · চট্টগ্রাম · প্রশ্ন ৭ · আরও ১টি প্রশ্নপত্রে আছেফুয়াদের কাছে একটি বর্গাকার কাগজ ছিল। সে চিত্রের মত করে কাগজটিকে মোট নয়বার ভাঁজ করলো। এরপর সে ভাঁজ করা কাগজটির ঠিক মাঝামাঝি একটি ফুটো করে দিলো। কাগজটির ভাঁজ খোলার পর ফুয়াদ কাগজটিতে মোট কতটি ফুটো দেখতে পাবে? (চিত্রে দুইবার ভাঁজ দিয়ে দেখানো হয়েছে)
২০২৪ আঞ্চলিক · ঢাকা · প্রশ্ন ৪একটি বাক্সে 100 টি কার্ড আছে। প্রতিটি কার্ডে যথাক্রমে 1 থেকে 100 পর্যন্ত পূর্ণসংখ্যাগুলোর মধ্যে ঠিক একটি করে ভিন্ন পূর্ণসংখ্যা লেখা আছে। বাক্সটি থেকে যেকোনো দুইটি কার্ড উঠানো হল এবং সংখ্যা দুইটি গুণ করে গুণফল একটি পূর্ণ ঘনসংখ্যা পাওয়া গেল। এরকম কতগুলো ভিন্ন গুণফল পাওয়া সম্ভব? (দুইটি কার্ড তোলার পর আবার বাক্সে রেখে দেওয়া হয়)
২০২৪ আঞ্চলিক · ঢাকা · প্রশ্ন ৬এমন কয়টি ধনাত্মক পূর্ণসংখ্যা রয়েছে যাদের অঙ্কগুলোর যোগফল 12, অঙ্কগুলোর গড় 2 এবং সকল অঙ্ক অশূন্য?
২০২৪ আঞ্চলিক · ঢাকা · প্রশ্ন ৭সামিরা বর্ণমালা এবং সংখ্যা ব্যবহার করে মজার কিছু করতে চাচ্ছিলো। তাই সে সমস্ত ইংরেজি বর্ণমালার জন্য 1 থেকে 26 পর্যন্ত সংখ্যা নির্ধারণ করেছে। এভাবে । তারপর সে তার নামকে (SAMIRA) সংখ্যায় রূপান্তর করে। রূপান্তরিত সংখ্যার অংকগুলো ব্যবহার করে সে 7 অংকের একটি প্যালিনড্রোম সংখ্যা তৈরি করে। প্যালিনড্রোম সংখ্যাটির সর্বনিম্ন মান কত? [বিঃদ্রঃ- একটি অংক যতবার পাবে সর্বোচ্চ ততবার ই ব্যবহার করতে পারবে। যেমন 6 অংকটি 3 বার পেলে সেটি সর্বোচ্চ 3 বার ই ব্যবহার করতে পারবে। প্রতিটি অংক ব্যবহার করার প্রয়োজন নেই]
২০২৪ আঞ্চলিক · যশোর · প্রশ্ন ৮ · আরও ১টি প্রশ্নপত্রে আছেপায়েলের বিয়েতে মরিচবাতি এমনভাবে সাজানো হলো যেন পরপর 2 টি সবুজ বাতির মাঝে ঠিক 3 টি লাল বাতি থাকে। যদি ঐ বিয়ে বাড়িতে মোট 2026 টি বাতি থাকে (লাল ও সবুজ মিলিয়ে) এবং 74তম বাতিটি সবুজ হয় তাহলে সেখানে সর্বোচ্চ কতগুলো সবুজ বাতি থাকবে?
২০২৪ আঞ্চলিক · ময়মনসিংহ · প্রশ্ন ৫তোমার কাছে অসীম সংখ্যক এবং 4 টাকার নোট রয়েছে। তোমাকে 12 টাকা মূল্যের একটি কলম কিনতে হবে। উক্ত নোটগুলি ব্যবহার করে ঠিক 12 টাকা দিয়ে তুমি কত উপায়ে ঐ কলমটি কিনতে পারবে?
২০২৪ আঞ্চলিক · ময়মনসিংহ · প্রশ্ন ৭পায়েল বাইরে গেলে একটি শার্ট এবং একটি প্যান্ট পরে। তার কাছে একটি লাল, একটি কালো ও একটি নীল রঙের শার্ট এবং একটি লাল, একটি কালো ও একটি নীল রঙের প্যান্ট আছে। সে একটি নির্দিষ্ট নিয়মে শার্ট-প্যান্ট পরিধান করে। সে যেই কালারের শার্ট পরে, ঐ একই কালারের প্যান্ট পরে না (যেমন ধর লাল শার্টের সাথে লাল প্যান্ট পরে না)। এখন সে কতভাবে শার্ট ও প্যান্ট পরিধান করতে পারবে?
২০২৪ আঞ্চলিক · নারায়ণগঞ্জ · প্রশ্ন ২রূপের কয়টি ভিন্ন তিন-অঙ্কের সংখ্যা 4 দ্বারা বিভাজ্য? ( এবং একই অঙ্ক হতে পারে)
২০২৪ আঞ্চলিক · সিলেট · প্রশ্ন ৫একটি গাছ প্রতি বছর 2 টি করে বীজ দেয়। প্রত্যেক নতুন বীজকে গাছ হয়ে প্রথমবার বীজ দিতে 2 বছর সময় লাগে। তাহলে একটি গাছ প্রথমবার বীজ দেয়ার 10 বছর পর মোট কতগুলো বীজদানকারী গাছ থাকবে?
২০২৪ আঞ্চলিক · সিলেট · প্রশ্ন ৭একটি ক্লাসরুমে 7 জন শিক্ষার্থী আছে। তাদের মধ্য থেকে 5 জনের একটি কমিটি তৈরি করা হবে। কিন্তু কমিটি গঠন করার সময় কিছু সমস্যা দেখা দিল। ইমন ও মাজেদ একসাথে কমিটিতে থাকতে চায়না। তিহাম বলল যে শাকুর কে কমিটিতে নেওয়া না হলে, সে ও কমিটিতে থাকবে না। জ্যোতি বলল যে সে তখনই কমিটিতে থাকবে যদি তাহমিদ অথবা নিলয় কে কমিটিতে নেওয়া হয়। কিন্তু তাহমিদ ও নিলয় কে একসাথে নিলে, জ্যোতি কমিটিতে থাকবে না। উপরোক্ত শর্তগুলো মেনে কতভাবে কমিটি গঠন করা সম্ভব?
২০২৪ আঞ্চলিক · সিলেট · প্রশ্ন ৮সাব্বির তার জন্মদিনের অনুষ্ঠানে সিদ্ধার্থ, জয়দীপ আর সৌধকে দাওয়াত দিয়েছে। যদি তারা আসে তাহলে উপহার হিসেবে সিদ্ধার্থ একটি বই, জয়দীপ একটি ঘড়ি আর সৌধ একটি মগ আনবে। দুঃখজনকভাবে, যতই চেষ্টা করুক সিদ্ধার্থ আর সৌধ একসাথে অনুষ্ঠানে আসতে পারবে না। আবার এটা জানা আছে যে তাদের তিনজনের অন্তত একজন সাব্বিরের জন্মদিনের অনুষ্ঠানে আসবে। কতগুলো ভিন্ন উপায়ে সাব্বির উপহার পেতে পারে? উদাহরণস্বরূপ, একটা উপায় হল যে সে একটা বই আর একটা ঘড়ি পেতে পারে।
২০২৩ জাতীয় · প্রশ্ন ৩তাহনিক কাছে একটি অদ্ভুত ছক্কা রয়েছে। ছক্কার ছয়টি তলের প্রতিটিতে একটি করে ধনাত্মক পূর্ণসংখ্যা লেখা রয়েছে যেন, যেকোন দুটি নিকটবর্তী তলের সংখ্যাদ্বয়ের মধ্যে পার্থক্য অন্তত 5 হয়। সংখ্যা 6 টি ভিন্ন ভিন্ন নাও হতে পারে। 6 টি সংখ্যার সম্ভাব্য ক্ষুদ্রতম সমষ্টি কত?
২০২৩ জাতীয় · প্রশ্ন ৪একটি পিকনিকে 7 জন বন্ধু মিলে গোল টেবিলে বসে শব্দের খেলা খেলছিল। পরে সেখানে আরও 3 জন বন্ধু এসে পৌঁছালো। সবাই তাদেরকে চেয়ার নিয়ে তাদের মাঝে বসতে বললো। তারা যেকোন স্থানে যেকোন সম্ভাব্য সংখ্যায় বসতে পারে। সেই 3 বন্ধু সর্বমোট কত উপায়ে গোলটেবিলে চেয়ার বসিয়ে সেখানে নিজেরা বসতে পারবে?
২০২৩ জাতীয় · প্রশ্ন ৭ওয়াছিমকে বলা হলো একটি খাতায় দৈবভাবে একের পর এক স্বাভাবিক সংখ্যা লিখতে। সর্বনিম্ন কতটি সংখ্যা লেখার পর সে নিশ্চিতভাবে বলতে পারবে খাতায় থাকা সংখ্যাগুলোর মধ্যে কোনো না কোনো দুটি সংখ্যার যোগফল 2022 দ্বারা নিঃশেষে বিভাজ্য?
২০২৩ আঞ্চলিক · বরিশাল · প্রশ্ন ৪ · আরও ১টি প্রশ্নপত্রে আছেএকটি ক্রিকেট খেলায় শাকুর 25 রান করে। সে একটি বলে হয় 4 অথবা 6 মেরেছে, নতুবা 1 রান নিয়েছে। শুধুমাত্র 1, 4 এবং 6 এর সাহায্যে কত উপায়ে সে 25 রান করতে পারে?
২০২৩ আঞ্চলিক · বরিশাল · প্রশ্ন ৭ · আরও ১টি প্রশ্নপত্রে আছে8 টি দলের একটি টুর্নামেন্টে, প্রতিটি দল একে অপরের বিপক্ষে 2 বার করে মুখোমুখি হয়। প্রতিটি জয়ের জন্য 2 পয়েন্ট, ড্র এর জন্য 1 পয়েন্ট এবং হারের জন্য 0 পয়েন্ট রয়েছে। টুর্নামেন্ট শেষে পয়েন্ট তালিকার প্রথম 4 টি দল পরের রাউন্ডে উন্নীত হয়। যদি কোন ম্যাচ ড্র না হয়, তাহলে সর্বনিম্ন কত পয়েন্ট পেয়েও একটি দল পরের রাউন্ডে উন্নীত হতে পারে? (উল্লেখ্য যে একাধিক দলের পয়েন্ট একই হয়ে গেলে পয়েন্ট তালিকায় অবস্থান সমান হবে না, বরং নির্ধারিত কোন মাধ্যমে 1-8 পর্যন্ত পয়েন্ট তালিকায় সকল দলের একক অবস্থান নির্ধারণ করা হবে)
২০২৩ আঞ্চলিক · বরিশাল · প্রশ্ন ৮একটি বইয়ে মলাট বাদে 677 টি পৃষ্ঠা আছে। পৃষ্ঠা নম্বর লিখতে সব মিলিয়ে কতগুলি অংক ব্যবহৃত হয়েছে?
২০২৩ আঞ্চলিক · বগুড়া · প্রশ্ন ৭ · আরও ১টি প্রশ্নপত্রে আছে