প্রশ্ন ৩
পাটিগণিত · যুক্তি BDMO ২০১৪ জাতীয়
রুবাই আর বিদুষীর কাছে কিছু মার্বেল আছে। বিদুষী রুবাইকে বলল, “তুমি আমাকে যতগুলো মার্বেল দেবে আমি তোমাকে তার চেয়ে একটা মার্বেল বেশি ফেরত দেব।” রুবাই বলল, “ঠিক আছে আমি তোমাকে প্রথমে 6 টা মার্বেল দেব।” এরপর, রুবাই বিদুষীকে 6 টা মার্বেল দিল এবং, বিদুষী রুবাইকে 7টা মার্বেল ফেরত দিল। এভাবে, 5বার মার্বেল দেওয়া নেওয়ার পর বিদুষীর কাছে আর কোন মার্বেল থাকল না। শুরুতে বিদুষীর কাছে কয়টি মার্বেল ছিল?