পাটিগণিত

১,০৪০টি প্রশ্ন

  1. একটি রেস্টুরেন্টে 112 টি ডিম এবং 2 জন মানুষ আছে। ডিমগুলো সরাসরি খাওয়া যায় না। এজন্য বিশেষ 2 টি বাটন আছে, বাটন AA এবং বাটন BB। বাটন AA চাপলে, ডিমসংখ্যা কমে xx পরিমাণ হয়ে যায়। (xx হচ্ছে ডিমসংখ্যাকে মানুষের সংখ্যা দিয়ে ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় সেটা। অর্থাৎ, শুরুতে AA বাটনটি চাপলে xx এর মান হবে 112÷2=56112 \div 2 = 56। খেয়াল রাখতে হবে, ভাগফল দশমিক এ আসলে শুধুমাত্র পূর্ণসংখ্যাটি নিতে হবে। যেমন: 7÷3=2.33337 \div 3 = 2.3333 হলে, xx এর মান হবে 2)

    আবার, বাটন BB চাপলে মানুষ এর সংখ্যা 1 জন বৃদ্ধি পায়। তুমি AA অথবা BB বাটন ইচ্ছামতো যতবার খুশি চাপতে পারো। তুমি চাইলে AA এবং BB দুইটি বাটন ও ব্যবহার করতে পারো বা যেকোনো একটি বাটন ও ব্যবহার করতে পারো। সর্বনিম্ন কতবার এই বাটন চাপার মাধ্যমে ডিমসংখ্যা শূন্য (0) করা যাবে?

    ২০২৪ জাতীয় · প্রশ্ন ১
  2. দুইটি বুক ক্লাব AA এবং BB। AA ক্লাবে 9 জন সদস্য আছে এবং তাদের প্রত্যেকের কাছে থাকা বইয়ের সংখ্যা ভিন্ন, যা প্রথম 9 টি মৌলিক সংখ্যা। BB ক্লাবে থাকা সদস্যদের প্রত্যেকের বইয়ের সংখ্যাও ভিন্ন এবং তা 123 থেকে 231 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো। একদিন যেকোনো ক্লাবের যেকোনো একজন সদস্য অপর ক্লাবে চলে যায়। যার ফলে উভয় ক্লাবের গড় বইয়ের সংখ্যা বৃদ্ধি পায়। কতভাবে যেকোনো ক্লাবের যেকোনো একজন সদস্য অপর ক্লাবে চলে যেতে পারে?

    ২০২৪ জাতীয় · প্রশ্ন ৪
  3. একটি ড্রাগন প্রতি 10 তম মিনিটে 5 টা গাছ পুড়িয়ে দেয়। মাজেদ এবং ইমন- দুজন যোদ্ধা বন্দুক হাতে দাঁড়িয়ে আছে। মাজেদ প্রতি 6 মিনিটে এবং ইমন প্রতি 14 মিনিটে গুলি করতে পারে। সমস্যা হচ্ছে, দুজন একই সাথে গুলি না করলে ড্রাগন টি আঘাত প্রাপ্ত হয় না। যদি 3 বার আঘাত প্রাপ্ত হয়ে ড্রাগনটি উড়ে যায়, তাহলে ড্রাগনটি মোট কতগুলো গাছ পুড়িয়ে ফেলেছে?

    ২০২৪ আঞ্চলিক · বরিশাল · প্রশ্ন ৪
  4. 2020 সালের, 21 জুলাই, মঙ্গলবার নিলয়ের জন্মদিন ছিল। পরের নিকটতম কোন বছরে তার জন্মদিন শনিবারে হবে?

    ২০২৪ আঞ্চলিক · বরিশাল · প্রশ্ন ৫
  5. দুই ভাইয়ের বয়সের পার্থক্য 5 বছর। বর্তমানে বড় ভাইয়ের বয়স 24 বছর হলে, 10 বছর পর ছোট ভাইয়ের বয়স কত হবে?

    ২০২৪ আঞ্চলিক · বরিশাল · প্রশ্ন ১
  6. মঙ্গলবার, 22 জুলাই, 2008 সালে নিলয়ের জন্মদিন ছিল। পরের নিকটতম কোন বছরে তার জন্মদিন শনিবারে হবে?

    ২০২৪ আঞ্চলিক · বরিশাল · প্রশ্ন ৬
  7. একটি ড্রাগন প্রতি 10 তম মিনিটে 5 টা গাছ পুড়িয়ে দেয়। মাজেদ এবং ইমন দুজন যোদ্ধা বন্দুক হাতে দাঁড়িয়ে আছে। মাজেদ প্রতি 3 মিনিটে এবং ইমন প্রতি 13 মিনিটে গুলি করতে পারে। সমস্যা হচ্ছে, দুজন একই সাথে গুলি না করলে ড্রাগন টি আঘাত প্রাপ্ত হয় না। যদি 2 বার আঘাত প্রাপ্ত হয়ে ড্রাগনটি উড়ে যায়, তাহলে ড্রাগনটি মোট কতগুলো গাছ পুড়িয়ে ফেলেছে?

    ২০২৪ আঞ্চলিক · বরিশাল · প্রশ্ন ৮
  8. মাজেদের হাতে দুইটি জাদুর পাথর আছে। এদেরকে একবার ঘষা দিলে প্রত্যেকটি পাথর থেকে একটি করে পাথর বের হয়। পাথর সংখ্যা 100 হওয়ার জন্য কতবার পাথর ঘষতে হয়েছিল?

    ২০২৪ আঞ্চলিক · বগুড়া · প্রশ্ন ১ · আরও ২টি প্রশ্নপত্রে আছে
  9. শুধুমাত্র 16 সংখ্যাটি ব্যবহার করে 61 বানাতে হবে। সহায়ক হিসেবে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং বর্গমূল ব্যবহার করা যাবে। এটা করতে সর্বনিম্ন কয়টি 16 প্রয়োজন হবে? (ঋণাত্মক সংখ্যা উপেক্ষা করো)

    ২০২৪ আঞ্চলিক · বগুড়া · প্রশ্ন ২ · আরও ২টি প্রশ্নপত্রে আছে
  10. 5 থেকে 15 পর্যন্ত সকল জোড় সংখ্যার যোগফল নির্ণয় করো।

    ২০২৪ আঞ্চলিক · বগুড়া · প্রশ্ন ১ · আরও ২টি প্রশ্নপত্রে আছে
  11. জ্যোতি একটি রেস্টুরেন্টে গিয়েছে, যেখানে ওয়াইফাই সুবিধা আছে। সে ওয়েটারকে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডের ব্যাপারে জিজ্ঞেস করায়, তিনি নিচের চিরকুটটি দিলেন এবং বললেন যে পাসওয়ার্ডটি একটি সংখ্যা। *(স্টার) চিহ্নিত সংখ্যাটি পাসওয়ার্ড হলে এবং প্রতিটি ইংরেজি বর্ণ একটি করে অঙ্ক নির্দেশ করলে, পাসওয়ার্ডের সংখ্যাটি নির্ণয় করো।

    P A+ R Y1 4 9Y P R A+ A R P Y∗ ∗ ∗ ∗ ∗\begin{array}{r} \text{P A} \\ + \text{ R Y} \\ \hline 1\ 4\ 9 \end{array} \qquad \begin{array}{r} \text{Y P R A} \\ + \text{ A R P Y} \\ \hline *\ *\ *\ *\ * \end{array}

    ২০২৪ আঞ্চলিক · বগুড়া · প্রশ্ন ৩ · আরও ২টি প্রশ্নপত্রে আছে
  12. পায়েল একটি কাজ 6 বার করলে 3 বার ভুল করে। আবার শাকুর কাজটি 7 বার করলে 3 বার ভুল করে। অন্যদিকে তিহাম কাজটি 8 বার করলে 1 বার ভুল করে। কোনো একটি কাজ তারা একত্রে করলে কাজটি সঠিক হওয়ার সম্ভবনা কত শতাংশ?

    ২০২৪ আঞ্চলিক · বগুড়া · প্রশ্ন ৬ · আরও ২টি প্রশ্নপত্রে আছে
  13. মনে করো, একটি ডিজিটাল ঘড়িতে ঘণ্টা, মিনিট আর সেকেন্ডের সময় দেখায়। এটি চব্বিশ ঘণ্টায় সেট করা আছে, অর্থাৎ দুপুর 2:302:30 এ ঐ ঘড়িতে 14:30:0014:30:00 দেখা যায়। ঐ ঘড়িতে সারাদিনে মোট কতোগুলো ভিন্ন ভিন্ন সময় দেখা যায়?

    ২০২৪ আঞ্চলিক · চট্টগ্রাম · প্রশ্ন ২ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  14. জিহান কাগজ ও কলম কিনতে দোকানে গেলো। কাগজের দাম 9 টাকা এবং কলমের দাম 4 টাকা। জিহানের কাছে 97 টাকা থাকলে সে সর্বোচ্চ কতটি কাগজ কিনতে পারবে যেন তার কাছে 12 টাকা বাকি থাকে?

    ২০২৪ আঞ্চলিক · চট্টগ্রাম · প্রশ্ন ১ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  15. AA হলো BB এর 70%70\% , BB হলো CC এর 50%50\% , CC হলো DD এর 40%40\% । তাহলে AA, DD এর কত শতাংশ?

    ২০২৪ আঞ্চলিক · চট্টগ্রাম · প্রশ্ন ২ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  16. ইমনের কাছে 512 একক ব্যাসার্ধের একটি বিশাল নিরেট সিলিন্ডার আছে। সে সিলিন্ডারকে বাইরে থেকে এমনভাবে কাটতে চায় যেন শেষে একটিমাত্র নিরেট সিলিন্ডার থাকে, এবং কাটার পর যে কয়েকটি পাইপ পাওয়া যায় তাদের বহিঃব্যাসার্ধ ক্রমান্বয়ে অর্ধেক হতে থাকে। যদি পাইপ এবং সিলিন্ডারের ব্যাসার্ধ পূর্ণসংখ্যা হয়, তাহলে সর্বোচ্চ কয়টি পাইপ পাওয়া সম্ভব?

    ২০২৪ আঞ্চলিক · চট্টগ্রাম · প্রশ্ন ৪ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  17. একটি ভগ্নাংশের 4 গুণ হলো 83\frac{8}{3}। তাহলে ভগ্নাংশটির 3 গুণ কত হবে?

    ২০২৪ আঞ্চলিক · চট্টগ্রাম · প্রশ্ন ১ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  18. তোমার কাছে 5 টি ধনাত্মক পূর্ণসংখ্যা আছে যাদের গড় 7। তুমি এর মাঝে 3 টি সংখ্যা তোমার প্রথম বন্ধুকে দিলে এবং এই সংখ্যা তিনটির গড় 5। বাকি দুইটি সংখ্যা দ্বিতীয় বন্ধুকে দিলে। দ্বিতীয় বন্ধুর কাছে থাকা সংখ্যা দুইটির গড় কত?

    ২০২৪ আঞ্চলিক · চট্টগ্রাম · প্রশ্ন ২ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  19. একদিন তোমার মনে হল, তুমি খেজুরের রস খেতে চাও। কিন্তু তা খাওয়ার জন্য তোমাকে গ্রামে যেতে হবে। তোমার বাসা হতে গ্রামে আসা-যাওয়ার একমাত্র মাধ্যম হলো বাস। একদিন তুমি বেরিয়ে পড়লে এবং সেখানে 4 গ্লাস রস খেয়ে বাসায় ফিরে এসে দেখলে তোমার 132 টাকা খরচ হল। আরেকদিন তুমি তোমার বন্ধুর সাথে গিয়ে দুইজন মিলে 10 গ্লাস রস খেলে এবং ফিরে এসে দেখলে তোমাদের মোট 294 টাকা খরচ হয়েছে। তোমার বাসা হতে গ্রামে যাওয়ার বাসভাড়া কত?

    ২০২৪ আঞ্চলিক · চট্টগ্রাম · প্রশ্ন ৫ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  20. একটি বইয়ের একটি অধ্যায়ের পৃষ্ঠা সংখ্যার যোগফল 75। অধ্যায়-এ 5 টি পৃষ্ঠা থাকলে, অধ্যায়টি কোন পৃষ্ঠায় শেষ হয়?

    ২০২৪ আঞ্চলিক · কুমিল্লা · প্রশ্ন ১ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  21. পায়েল ও প্রত্যয়ের বাসার দূরত্ব 21 কি.মি.। তারা চাইলো তারা একসঙ্গে দেখা করবে। সেজন্য পায়েল তার বাসা থেকে বেরিয়ে পড়ার কিছু সময় পর প্রত্যয়ও তার বাসা থেকে বেরিয়ে পড়লো। পায়েল তাদের বাসার মধ্যবর্তী মোট দূরত্বের 57\frac{5}{7} অংশ যাবার পর প্রত্যয়ের সঙ্গে দেখা হলো। প্রত্যয় তার বাসা থেকে কত কি.মি. দূরত্ব অতিক্রম করেছে?

    ২০২৪ আঞ্চলিক · কুমিল্লা · প্রশ্ন ২ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  22. একটি বৃত্তাকার পথে, চার বন্ধু - রাইসা, সাদমান, ফারিহা এবং সামিরা - একই স্থান থেকে একই সাথে দৌড়াতে শুরু করে। তাদের প্রত্যেকের দৌড়ানোর গতি ভিন্ন ভিন্ন এবং তারা ছুটতে থাকে যতক্ষণ না তারা সবাই শুরুর বিন্দুতে প্রথমবার মিলিত হয়। বৃত্তাকার পথে একবার ঘুরে আসতে রাইসার 60 সেকেন্ড, সাদমানের 90 সেকেন্ড, ফারিহার 120 সেকেন্ড এবং সামিরার 150 সেকেন্ড সময় লাগে। তাহলে সর্বনিম্ন কত সেকেন্ড পরে তারা সবাই আবার শুরুর স্থানে মিলিত হবে?

    ২০২৪ আঞ্চলিক · কুমিল্লা · প্রশ্ন ৩ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  23. 2023 সালের নভেম্বরের 21 তারিখ মঙ্গলবার হলে, 2024 সালের ফেব্রুয়ারি মাসের প্রথম মঙ্গলবার কত তারিখ?

    ২০২৪ আঞ্চলিক · কুমিল্লা · প্রশ্ন ১ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  24. কোনো শ্রেণির 37\frac{3}{7} অংশ শিক্ষার্থী সংখ্যাতত্ত্ব এবং 45\frac{4}{5} অংশ শিক্ষার্থী জ্যামিতি পছন্দ করে। উভয়ই পছন্দ করে এমন শিক্ষার্থীর সর্বনিম্ন সংখ্যা কত?

    ২০২৪ আঞ্চলিক · ঢাকা · প্রশ্ন ১
  25. তাহমিদ দুপুর 12 টায় একটি আপেল খেয়ে ফেলে। এরপর সে 10 মিনিট বিরতি নিয়ে পরবর্তী আপেলটি খায়। তারপর প্রতিটি আপেল খাওয়ার পূর্বে সে আগের বারের দ্বিগুণ সময় বিরতি নেয়। রাত 12 টার মধ্যে সে কয়টি আপেল খেতে পারবে?

    ২০২৪ আঞ্চলিক · ঢাকা · প্রশ্ন ৩
  26. পায়েল তার ক্ষমতা বৃদ্ধির জন্যে একটি পায়েলরোবট তৈরি করে, যা পায়েলের একদিনের কাজ nn দিনে করতে পারে। পায়েলরোবট আবার নিজে পায়েলরোবট-2 তৈরি করে যা পায়েলরোবটের একদিনের কাজ nn দিনে করতে পারে। এভাবে প্রত্যেক পায়েলরোবট তার কপি তৈরি করে। পায়েল কখনই চাইবে না পায়েলরোবটরা একত্রিত হয়ে তার চেয়ে দক্ষ হয়ে তার বিরুদ্ধে বিদ্রোহ করে। nn এর মান সর্বনিম্ন কত রাখলে তার পরিকল্পনা সফল হবে?

    ২০২৪ আঞ্চলিক · ঢাকা · প্রশ্ন ৫
  27. একটি 20 ওভারের ক্রিকেট ম্যাচে বাংলাদেশের মোট রান 160। সেই ম্যাচে প্রতি ওভারে গড়ে কত রান করা হয়েছিল?

    ২০২৪ আঞ্চলিক · দিনাজপুর · প্রশ্ন ১ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  28. শিথিল জুস খুব পছন্দ করে। সে তিনটি গ্লাসে আলাদাভাবে আমের জুস, কমলার জুস এবং লিচুর জুস নিয়ে বসেছে। সে 600 মিলি আমের জুস, 320 মিলি কমলার জুস, 300 মিলি লিচুর জুস নিয়ে একটি মিশ্রণ তৈরি করলো। এখানে মিশ্রণে আমের জুস, কমলার জুস ও লিচুর জুসের অনুপাত 12:7:612:7:6 করতে চাইলে কত মিলি অতিরিক্ত কমলার জুস যোগ করতে হবে?

    ২০২৪ আঞ্চলিক · দিনাজপুর · প্রশ্ন ২ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  29. পায়েল ছুটিতে দিনাজপুরে বেড়াতে গেল। সেখানে সে 2 সপ্তাহ 3 দিন অবস্থান করে। তাহলে সে মোট কত দিন দিনাজপুরে অবস্থান করে?

    ২০২৪ আঞ্চলিক · দিনাজপুর · প্রশ্ন ১ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  30. তাহমিদের কাছে 295 টাকা আছে। সে 30 টাকা দিয়ে একটি জুস এবং 10 টাকা দিয়ে একটি বিস্কুটের প্যাকেট কিনে। এক প্যাকেট চিপসের দাম 15 টাকা হলে সে বাকি টাকা দিয়ে মোট কত প্যাকেট চিপস কিনতে পারবে?

    ২০২৪ আঞ্চলিক · দিনাজপুর · প্রশ্ন ২ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  31. তোমাকে এক জাদুকর প্রথমদিন কিছু সংখ্যক কলম দিলো। এরপর থেকে জাদুকর প্রতিদিন তোমাকে আগের দিন দেওয়া কলম সংখ্যার দ্বিগুণ সংখ্যক কলম দেয়। তুমি চতুর্থ দিন দেখলে যে তোমার কাছে 60 টি কলম আছে, তাহলে প্রথম দিন তোমাকে জাদুকর কতগুলো কলম দিয়েছিল?

    ২০২৪ আঞ্চলিক · দিনাজপুর · প্রশ্ন ৩ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  32. শিথিল জুস খুব পছন্দ করে। সে তিনটি গ্লাসে আলাদাভাবে আমের জুস, কমলার জুস এবং লিচুর জুস নিয়ে বসেছে। সে 600 মিলি আমের জুস, 360 মিলি কমলার জুস, 200 মিলি লিচুর জুস নিয়ে একটি মিশ্রণ তৈরি করলো। এখানে মিশ্রণে আমের জুস, কমলার জুস ও লিচুর জুসের অনুপাত 15:9:615:9:6 করতে চাইলে কত মিলি অতিরিক্ত লিচুর জুস যোগ করতে হবে?

    ২০২৪ আঞ্চলিক · দিনাজপুর · প্রশ্ন ৫ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  33. ইমনের কাছে 5 টি গল্পের বই আছে যাদের গড় পৃষ্ঠা সংখ্যা 485। সে আরো দুইটি বই কিনলো যাদের পৃষ্ঠা সংখ্যা যথাক্রমে 380 ও 665। সে একদিনে সর্বোচ্চ 25 টি পৃষ্ঠা পড়তে পারলে, সবগুলো বই পড়ে শেষ করতে তার সর্বনিম্ন কতদিন সময় লাগবে?

    ২০২৪ আঞ্চলিক · দিনাজপুর · প্রশ্ন ৭ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  34. একটি বইয়ের মূল্য 76 টাকা। তুমি বইটি 25%25\% ছাড়ে কিনলে। ছাড় দেওয়ার পর তুমি কত টাকা দিয়ে বইটি কিনেছিলে?

    ২০২৪ আঞ্চলিক · দিনাজপুর · প্রশ্ন ১ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  35. একটি পরীক্ষায় 12 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরের গড় 57। একজন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরের কিছু সংশোধন হওয়ায় শিক্ষার্থীদের গড় নম্বর 1 কমে গেলো। ঐ শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর কতটুকু কমেছিলো?

    ২০২৪ আঞ্চলিক · যশোর · প্রশ্ন ১ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  36. তুমি কিছু সংখ্যক চকলেট ও আইসক্রিম কিনলে, যেখানে প্রতিটি চকলেটের দাম 270 টাকা এবং প্রতিটি আইসক্রিমের দাম 180 টাকা। চকলেট আর আইসক্রিমের পেছনে তোমার খরচ পরস্পর সমান। গড়ে প্রতিটি আইটেমের পেছনে তোমাকে কত টাকা খরচ করতে হয়েছে?

    ২০২৪ আঞ্চলিক · যশোর · প্রশ্ন ৫ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  37. এক হাজার সাতাত্তর এর সাথে তেত্রিশ যোগ করলে যোগফল কত হবে?

    ২০২৪ আঞ্চলিক · যশোর · প্রশ্ন ১ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  38. 6789 কে 43 দ্বারা ভাগ করলে ভাগফলে দশমিকের চতুর্থ ঘরের অংকটি কত?

    ২০২৪ আঞ্চলিক · যশোর · প্রশ্ন ২ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  39. একটি পরীক্ষায় 12 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরের গড় 90। একজন শিক্ষার্থীর নম্বরের সংশোধন হওয়ায় গড় 2 নম্বর বৃদ্ধি পেলো । ঐ শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর কতটুকু বেড়েছিলো?

    ২০২৪ আঞ্চলিক · যশোর · প্রশ্ন ৪ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  40. একটি পরিবারে 8 (আট) জন সদস্যের জন্য 9 দিনে 6 কেজি চালের ভাত রান্না করা হয়। যদি ঐ বাড়িতে 4 জন অতিথি 15 দিন থাকে, তাহলে 15 দিনের জন্য মোট কত কেজি চালের প্রয়োজন হবে?

    ২০২৪ আঞ্চলিক · যশোর · প্রশ্ন ৫ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  41. এমোল্যান্ডে এক নতুন জীবাণুর সংক্রমণ দেখা দিয়েছে। জীবাণুগুলোর সংখ্যা 100 বা তার কম হলে প্রতিদিন সংখ্যায় দ্বিগুণ হয়। আবার তাদের সংখ্যা 101−1000101 - 1000 এর মধ্যে হলে প্রতিদিন সংখ্যা 170 টি করে বৃদ্ধি পায় এবং 1000 এর বেশি হলে প্রতিদিন সংখ্যা 130 টি করে বৃদ্ধি পায়। বিজ্ঞানীরা একটি জীবাণু নাশক আবিস্কার করেছে যা প্রতি দিনের শেষে 210 টি করে জীবাণু ধ্বংস করতে পারে, জীবাণুর সংখ্যা বৃদ্ধির পর। আজকে জীবাণুর সংখ্যা 4048 টি। এমোল্যান্ডকে জীবাণুমুক্ত করতে মোট কতদিন লাগবে?

    ২০২৪ আঞ্চলিক · যশোর · প্রশ্ন ৭ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  42. জেবার একটা রহস্য সংখ্যা আছে। যখন সে এটিকে 5 দ্বারা গুণ করে এবং তারপর 3 যোগ করে, তখন সে 18 পায়। জেবার রহস্য সংখ্যাটি কত?

    ২০২৪ আঞ্চলিক · কুষ্টিয়া · প্রশ্ন ১ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  43. সাইফ গণিত নিয়ে নতুন নতুন আবিস্কার করতে খুব পছন্দ করে। সে যোগ, বিয়োগ, গুণ, ভাগের মতো নতুন একটি অপারেটর আবিস্কার করলো। এই অপারেটরটির সে নাম দিল ডায়মন্ড অপারেটর (⋄\diamond)। ডায়মন্ড অপারেটরের কাজ হলো দুইটি সংখ্যার মাঝখানে ডায়মন্ড অপারেটর দিলে, সংখ্যা দুইটির যোগফল ও বিয়োগফলের গুণফল পাওয়া যাবে। যেমনঃ 5⋄3=(5+3)×(5−3)5 \diamond 3 = (5+3) \times (5-3). তাহলে একইভাবে সাইফ (12⋄11)⋄2(12 \diamond 11) \diamond 2 এর মান বের করলে কত পাবে?

    ২০২৪ আঞ্চলিক · কুষ্টিয়া · প্রশ্ন ৩ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  44. তাহমিদের কাছে তিনটি হজম ক্যান্ডির জার আছে। প্রথম জারে 12 টি হজম ক্যান্ডি, দ্বিতীয় জারে 18 টি হজম ক্যান্ডি এবং তৃতীয় জারে 24 টি হজম ক্যান্ডি রয়েছে। সে তার বন্ধুদের মধ্যে সবগুলো হজম ক্যান্ডি সমানভাবে বিতরণ করতে চায়। তাহলে তাহমিদের সর্বোচ্চ কতজন বন্ধু থাকতে পারে?

    ২০২৪ আঞ্চলিক · কুষ্টিয়া · প্রশ্ন ২ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  45. সুবাহ 3 অঙ্কের এমন সংখ্যা নির্বাচন করল যাদের প্রতিটি অংকই ভিন্ন ভিন্ন মৌলিক সংখ্যা। সে এমন বৈশিষ্ট্যের সংখ্যাগুলোর নাম দিল 'চমৎকার সংখ্যা'। দুটি ভিন্ন চমৎকার সংখ্যার সর্বনিম্ন পার্থক্য কত?

    ২০২৪ আঞ্চলিক · কুষ্টিয়া · প্রশ্ন ৩ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  46. একটি গণিত ক্লাব একটি গণিত উৎসবের আয়োজন করছে। গণিত উৎসবে 15 টি স্কুলের প্রতিটি স্কুল থেকে 16 জন করে শিক্ষার্থীকে আমন্ত্রণ জানানো হয়। গণিত ক্লাব পর্যাপ্ত পিৎজা অর্ডার করতে চায় যাতে প্রত্যেক ছাত্রের জন্য 2 টি করে স্লাইস থাকে। যদি একটি পিৎজায় 12 টি স্লাইস থাকে, তাহলে গণিত ক্লাবকে অবশ্যই কতগুলো পিৎজা অর্ডার করতে হবে?

    ২০২৪ আঞ্চলিক · কুষ্টিয়া · প্রশ্ন ৫ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  47. মাজেদ গণিত নিয়ে নতুন নতুন আবিষ্কার করতে খুব পছন্দ করে। সে যোগ, বিয়োগ, গুণ, ভাগের মতো নতুন একটি অপারেটর আবিষ্কার করলো। এই অপারেটরটির সে নাম দিল ডায়মন্ড অপারেটর (⋄\diamond)। ডায়মন্ড অপারেটরের কাজ হলো দুইটি সংখ্যার মাঝখানে ডায়মন্ড অপারেটর দিলে, সংখ্যা দুইটির যোগফল ও বিয়োগফলের গুণফল পাওয়া যাবে। যেমনঃ 5⋄3=(5+3)×(5−3)5 \diamond 3 = (5+3) \times (5-3). তাহলে একইভাবে মাজেদ (9⋄7)⋄5(9 \diamond 7) \diamond 5 এর মান বের করলে কত পাবে?

    ২০২৪ আঞ্চলিক · কুষ্টিয়া · প্রশ্ন ৬ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  48. তিনটি ভিন্ন ভিন্ন ধনাত্মক পূর্ণসংখ্যার গড় 5। সংখ্যা তিনটির মধ্যে সম্ভাব্য সর্বোচ্চ সংখ্যাটি কত?

    ২০২৪ আঞ্চলিক · ময়মনসিংহ · প্রশ্ন ১
  49. নিলয় তার ব্যাগে 100 টি পেন্সিল অথবা 120 টি কলম অথবা 150 টি রাবার রাখতে পারে। সে তার ব্যাগে 25 টি পেন্সিল এবং 30 টি কলম রাখার পর সর্বোচ্চ কতটি রাবার রাখতে পারবে?

    ২০২৪ আঞ্চলিক · ময়মনসিংহ · প্রশ্ন ২
  50. 4 টি কলার দাম 32 টাকা হলে, 1 ডজন কলার দাম নির্ণয় করো।

    ২০২৪ আঞ্চলিক · ময়মনসিংহ · প্রশ্ন ১
  51. 30 টি ধনাত্মক পূর্ণসংখ্যার গড় 40 এবং অপর 40 টি ধনাত্মক পূর্ণসংখ্যার গড় 12। তাহলে মোট 70 টি পূর্ণসংখ্যার গড় নির্ণয় করো।

    ২০২৪ আঞ্চলিক · ময়মনসিংহ · প্রশ্ন ২
  52. নিলয় তার ব্যাগে 100 টি পেন্সিল অথবা 120 টি কলম রাখতে পারে। সে তার ব্যাগে 60 টি কলম রাখার পর সর্বোচ্চ কতটি পেন্সিল রাখতে পারবে?

    ২০২৪ আঞ্চলিক · ময়মনসিংহ · প্রশ্ন ৩
  53. কোনো এক দেশে 80 মিটারের ছক্কায় 10 রান এবং 100 মিটারের ছক্কায় 12 রান দেওয়া হয়। একটি ওভারের প্রত্যেকটি বল বৈধ হলে ঐ ওভারে 3 ছক্কা মেরে সর্বোচ্চ কত রান নেওয়া যাবে যদি সব রান শুধু চার ও ছয় থেকেই হয়?

    ২০২৪ আঞ্চলিক · নারায়ণগঞ্জ · প্রশ্ন ১
  54. 2023 বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত সর্বমোট 213 রান করেন। অন্যদিকে তাওহিদ হৃদয় সর্বমোট 115 রান করেন। তানজিদ হাসান তামিম সর্বমোট 97 রান করেন। শান্ত 9 ম্যাচ, হৃদয় 5 ম্যাচ এবং তানজিদ 9 ম্যাচ খেলেন। বিশ্বকাপে বাংলাদেশ দল সর্বমোট 2125 রান করে। শান্ত, হৃদয় এবং তানজিদ মিলে দলের মোট রানের ab\frac{a}{b} অংশ করলে, a+7b−17a + 7b - 17 এর মান কত হবে?

    ২০২৪ আঞ্চলিক · নারায়ণগঞ্জ · প্রশ্ন ৪
  55. একটা ঘড়ি অদ্ভুতভাবে নষ্ট হয়ে গেল। রাত এগারোটা বাজার পর প্রতিবার ঘন্টার কাঁটা একবার সম্পূর্ণ ঘুরে আসলে ঘড়ির গতি অর্ধেক হয়ে যায়। ঠিক যেই মুহূর্তে ঘড়িটার অবস্থা এমন হবে, যে এক মিনিট অতিবাহিত হতে 2024 মিনিটের বেশি সময় লাগবে, তখন ঘড়িতে কয়টা বাজবে?

    ২০২৪ আঞ্চলিক · নারায়ণগঞ্জ · প্রশ্ন ৫
  56. একটা ঘড়ি অদ্ভুতভাবে নষ্ট হয়ে গেল। রাত নয়টা বাজার পর প্রতিবার ঘন্টার কাঁটা একবার সম্পূর্ণ ঘুরে আসলে ঘড়ির গতি অর্ধেক হয়ে যায়। ঠিক যেই মুহূর্তে ঘড়িটার অবস্থা এমন হবে, যে এক মিনিট অতিবাহিত হতে 2024 মিনিটের বেশি সময় লাগবে, তখন ঘড়িতে কয়টা বাজবে?

    ২০২৪ আঞ্চলিক · নারায়ণগঞ্জ · প্রশ্ন ৭
  57. তাহমিদ, নিলয়, মাজেদ তিন ভাই নদীতে মাছ ধরতে অনেক পছন্দ করে। কিন্তু নদী অনেক দূরে থাকায় তাদের মধ্য থেকে যেকোনো একজন, শুধু মঙ্গলবার মাছ ধরতে যায়। তারা তাহমিদ, মাজেদ, নিলয়, তারপর আবার তাহমিদ এই ক্রমে মাছ ধরে। 2024 সালের 2 জানুয়ারি মঙ্গলবার এবং ঐ দিন নিলয় মাছ ধরতে গেলে ঐ বছর তাহমিদ কতবার মাছ ধরতে যাবে?

    ২০২৪ আঞ্চলিক · নারায়ণগঞ্জ · প্রশ্ন ৮
  58. পায়েল তার বাড়ির সামনের উঠানের কিছু অংশ রং করবে ঠিক করলো। সে দরজা থেকে বের হয়ে সোজা 12 মিটার গেলো, তারপর 6 মিটার ডান দিকে গেলো। অতঃপর সোজা দরজার কাছে ফিরে আসলো। এতে যে ক্ষেত্রটি তৈরি হলো, তার পুরোটা রং করা হবে। প্রতি 6 বর্গমিটার ক্ষেত্রফল রং করতে 1 টি রঙের বাক্স প্রয়োজন হলে, সম্পূর্ণ ক্ষেত্রটি রং করতে কয়টি রঙের বাক্স প্রয়োজন?

    ২০২৪ আঞ্চলিক · সিলেট · প্রশ্ন ২
  59. সাদিয়া ও মোমা ক্যাফেতে নাস্তা করতে এসেছে। এখানে অর্ডার করলে প্রতি বক্সে 9 টি করে চকলেট পরিবেশন করা হয়। সাদিয়াকে মোমা চ্যালেঞ্জ দিলো যে, “তুমি যদি 15 টির বেশি চকলেট খেতে পারো, 15 টির পর প্রতিটির জন্য আমি তোমাকে 30 টাকা করে দিবো”। সাদিয়া চ্যালেঞ্জ পূরণ করায় মোমার কাছ থেকে 120 টাকা পেল। চ্যালেঞ্জ পূরণ করতে সাদিয়াকে সর্বনিম্ন কত বক্স চকলেট অর্ডার করতে হয়েছে?

    ২০২৪ আঞ্চলিক · সিলেট · প্রশ্ন ৩
  60. নিলয় তোমাকে একটি টাকা উৎপাদনকারী মেশিন দিলো। যদি তুমি এই মেশিনে কিছু টাকা জমা দাও তাহলে এই মেশিনও তোমাকে কিছু টাকা ফেরত দিবে। তুমি যদি এই মেশিনে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দাও এবং তার সাথে আরো 7 টাকা দাও তাহলে এই মেশিন ঐ নির্দিষ্ট পরিমাণ টাকা দ্বিগুণ করে ফেরত দিবে। তোমার কাছে যদি 2023 টাকা থাকে তাহলে এই মেশিন থেকে তুমি সর্বোচ্চ কতো টাকা ফেরত পেতে পারো?

    ২০২৩ জাতীয় · প্রশ্ন ১
  61. নিচের রাশিতে বন্ধনী যুক্ত করো যেন রাশিটি সত্যি হয়: 8−3×2−1+1=08 - 3 \times 2 - 1 + 1 = 0 (উদাহরণস্বরূপ, 3+5×2+3=403 + 5 \times 2 + 3 = 40 রাশিটিকে সত্য বানাতে হলে আমরা প্রদত্ত উপায়ে বন্ধনী যুক্ত করি: (3+5)×(2+3)=40(3 + 5) \times (2 + 3) = 40)

    ২০২৩ জাতীয় · প্রশ্ন ১
  62. জ্যোতি তোমাকে একটি টাকা উৎপাদনকারী মেশিন দিলো। যদি তুমি এই মেশিনে কিছু টাকা জমা দাও তাহলে এই মেশিনও তোমাকে কিছু টাকা ফেরত দিবে। তুমি যদি এই মেশিনে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দাও এবং তার সাথে আরো 7 টাকা দাও তাহলে এই মেশিন ঐ নির্দিষ্ট পরিমাণ টাকা দ্বিগুণ করে ফেরত দিবে। তোমার কাছে যদি 2023 টাকা থাকে তাহলে এই মেশিন থেকে তুমি সর্বোচ্চ কতো টাকা ফেরত পেতে পারো? (উল্লেখ্য মেশিন থেকে প্রাপ্ত কোন টাকা সে মেশিনে পুনর্বার ব্যবহার করতে পারবে না।)

    ২০২৩ জাতীয় · প্রশ্ন ২
  63. প্রত্যয় একটি 50 তলা ভবনের 49 তম তলায় থাকে। ভবনটিতে দুইটি লিফট আছে। পায়েল প্রত্যয়ের সাথে দেখা করতে ভবনের নিচ তলা (লিফটের 0) থেকে লিফটে উঠল। লিফটটি প্রতি দুই তলা যাওয়ার পরে খোলে এবং 20 সেকেন্ডের বিরতি দেয়। একই সাথে প্রত্যয় অফিসের কাজে অপর একটি লিফটে করে নামা শুরু করল। লিফটিতে যান্ত্রিক সমস্যার কারণে প্রতি তলায় 10 সেকেন্ডের জন্য খুলে। পায়েল ও প্রত্যয়ের যদি দেখা হয় তাহলে তা কততম তলায় এবং কখন হবে? লিফট দুইটির একটি তলা থেকে নিকটবর্তী তলায় যেতে সময় লাগে 30 সেকেন্ড।

    ২০২৩ জাতীয় · প্রশ্ন ৫
  64. আকাশ পিকনিকে গিয়ে দুটি ক্রিকেট খেলায় অংশ নেয়। সে খেলা দুটিতে যা রান করে তাদের গসাগু 2 এবং লসাগু 480। তার গড় রান সর্বনিম্ন কত হতে পারে?

    ২০২৩ আঞ্চলিক · বরিশাল · প্রশ্ন ৬ · আরও ৩টি প্রশ্নপত্রে আছে
  65. মাজেদুরের বই এর পরিমাণ সুমাইয়া ও ইফাজের মোট বই এর পরিমাণের 8 গুণের থেকে 56 বেশি। আবার সুমাইয়ার বই এর পরিমাণ ইফাজের চেয়ে 3 গুণের থেকে 2 কম। মাজেদুরের বই এর পরিমাণ 2008 হলে ইফাজের বই এর পরিমাণ কত?

    ২০২৩ আঞ্চলিক · বগুড়া · প্রশ্ন ১ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  66. 30 ডিসেম্বর 2022 দুপুর 12 টা এর 2023 মিনিট পরে তারিখ ও সময় কত হবে?

    ২০২৩ আঞ্চলিক · বগুড়া · প্রশ্ন ২ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  67. 1+2+3+4+5+6+⋯+89+90=?1 + 2 + 3 + 4 + 5 + 6 + \dots + 89 + 90 = ?

    ২০২৩ আঞ্চলিক · বগুড়া · প্রশ্ন ৩
  68. দুইটি সংখ্যা যোগ করলে যোগফলের মান বেড়ে যায়। এমন কোন সংখ্যা বা সংখ্যাগুলো যোগ করলে যোগফলের মান স্থির থাকবে?

    ২০২৩ আঞ্চলিক · বগুড়া · প্রশ্ন ৪ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  69. অনিন্দ্য এক সকালে তার বন্ধুদের জন্য কিছু ফল সংগ্রহ করতে বের হলো। তার সংগ্রহ করা ফল সে কিছু বন্ধুদের মাঝে সমানভাবে বন্টন করতে চায় এমন শর্তে যে প্রত্যেক বন্ধুর প্রাপ্ত ফল সংখ্যা এবং যতজন বন্ধুদের মাঝে ফল বিতরণ করা হচ্ছে সেই সংখ্যা দুটি পরস্পর সমান হয়। অনিন্দ্যর সংগ্রহকৃত ফলসংখ্যা 100 এর বেশি নয়। অনিন্দ্য মোট কতটি ভিন্ন উপায়ে ফলগুলি সংগ্রহ করতে পারবে?

    ২০২৩ আঞ্চলিক · বগুড়া · প্রশ্ন ৫ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  70. একটি বইয়ে মলাট বাদে 677 টি পৃষ্ঠা আছে। পৃষ্ঠা নম্বর লিখতে সব মিলিয়ে কতগুলি অংক ব্যবহৃত হয়েছে?

    ২০২৩ আঞ্চলিক · বগুড়া · প্রশ্ন ৭ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  71. ইমন কোনো একদিন লিফটে করে উপরে ওঠার সময় দেখতে পায় যে, লিফটের লাইট 7 সেকেন্ড পরে অফ হয়ে যায়। আবার 8 সেকেন্ড পরে লাইট 7 সেকেন্ডের জন্য অন হয় এবং এভাবেই চলতে থাকে। লিফট কোনো ফ্লোরে থামলে সেখানে 22 সেকেন্ডের জন্য থেমে থাকে। লিফট খুলতে এবং বন্ধ হতে মোট 3 সেকেন্ড সময় লাগে। এক ফ্লোর থেকে তার উপরের ফ্লোরে যেতে সময় লাগে 5 সেকেন্ড। লিফট করে ইমন 1 তলা থেকে 10 তলায় গেলে, লিফট সর্বোচ্চ কতবার থামলেও 10তম তলায় লাইট অন থাকবে?

    ২০২৩ আঞ্চলিক · বগুড়া · প্রশ্ন ৬ · আরও ৩টি প্রশ্নপত্রে আছে
  72. বিন্দু সাহেবের একটি খামার রয়েছে। তাঁর খামারে 20 টি গরু, 12 টি মহিষ, 18 টি ছাগল, কয়েকটি মোরগ-মুরগি এবং সাহায্যকারী হিসেবে একটি কুকুর রয়েছে। বিন্দু সাহেব জানেন যে তাঁর খামারে থাকা প্রাণিগুলোর মোট পা-এর সংখ্যা 304 টি। এখন তাঁর প্রতিটি মুরগিই দিনে একটি করে ডিম পাড়ে। 7 দিনে বিন্দু সাহেব তাঁর খামার থেকে 112 টি ডিম পেলেন। বিন্দু সাহেবের খামারে মুরগির সংখ্যা ও মোরগের সংখ্যার মাঝে পার্থক্য কত?

    ২০২৩ আঞ্চলিক · ব্রাহ্মণবাড়িয়া · প্রশ্ন ২
  73. 444 জন মানুষের একটি লাইন আছে। স্বর্গ সেই লাইনে এমনভাবে দাঁড়াতে চায় যেন তার পেছনে 200 জন মানুষের কম না দাঁড়ায় এবং সামনে 150 জন মানুষের বেশি না দাঁড়ায়। তিনি কতভাবে দাঁড়াতে পারেন?

    ২০২৩ আঞ্চলিক · ব্রাহ্মণবাড়িয়া · প্রশ্ন ৪
  74. পায়েল গণিত অলিম্পিয়াডের আঞ্চলিক পর্বে অংশ নেবে। তখন তার বড় ভাই পিয়াল তাকে বললেন, যদি পায়েল গণিত অলিম্পিয়াডের জাতীয় পর্বের জন্য উত্তীর্ণ হয়, তাহলে তিনি প্রতিদিন তাঁকে চকলেট উপহার দেবেন। তবে তাঁর চকলেট প্রদানের নিয়মটি একটু অদ্ভূত। তিনি পায়েলকে প্রথমদিন 1 টি চকলেট দেবেন। পরবর্তী দিন তিনি 3 টি চকলেট দেবেন, পরবর্তী দিন 5 টি চকলেট দেবেন। এভাবে মোট 10 দিন চকলেট দেবেন। তাহলে পায়েল তার ভাইয়ের কাছ থেকে মোট কতটি চকলেট পেতে পারে?

    ২০২৩ আঞ্চলিক · ব্রাহ্মণবাড়িয়া · প্রশ্ন ১
  75. শাকুর এর অনেকগুলো গরু, মহিষ, ভেড়া এবং ছাগল আছে । সে একদিন 2 টি ভেড়া এবং 5 টি মহিষ নিয়ে মাঠে যাওয়ার সময় খেয়াল করে তার মোট মহিষের পা সংখ্যা তার মোট গরুর পায়ের দিগুণের চেয়ে 20 টি কম । ভেড়া ও ছাগলের মোট পা সংখ্যা 44 টি । তার কাছে একই সংখ্যক ছাগল ও মহিষ আছে। শাকুর যখন পাল নিয়ে বের হয়েছে সেখানে মোট কয়টি পা আছে?

    ২০২৩ আঞ্চলিক · ব্রাহ্মণবাড়িয়া · প্রশ্ন ২
  76. একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে যদি এর বাহুর দৈর্ঘ্য 21 গুণ করা হয়?

    ২০২৩ আঞ্চলিক · ব্রাহ্মণবাড়িয়া · প্রশ্ন ৩
  77. 44 জন মানুষের একটি লাইন আছে। ফুয়াদ সেই লাইনে এমনভাবে দাঁড়াতে চা্ন যেন তার পেছনে 20 জন মানুষের কম না দাঁড়ায় এবং সামনে 15 জন মানুষের বেশি না দাঁড়ায়। তিনি কতভাবে দাঁড়াতে পারেন?

    ২০২৩ আঞ্চলিক · ব্রাহ্মণবাড়িয়া · প্রশ্ন ৫
  78. পায়েল গণিত অলিম্পিয়াডের আঞ্চলিক পর্বে অংশ নেবে। তখন তার বড় ভাই পিয়াল তাকে বললেন, যদি পায়েল গণিত অলিম্পিয়াডের জাতীয় পর্বের জন্য উত্তীর্ণ হয়, তাহলে তিনি প্রতিদিন তাঁকে চকলেট উপহার দেবেন। তবে তাঁর চকলেট প্রদানের নিয়মটি একটু অদ্ভুত। তিনি পায়েলকে প্রথমদিন 1 টি চকলেট দেবেন। পরবর্তী দিন তিনি 3 টি চকলেট দেবেন, পরবর্তী দিন 5 টি চকলেট দেবেন। এভাবে মোট 5 দিন চকলেট দেবেন। তাহলে পায়েল তার ভাইয়ের কাছ থেকে মোট কতটি চকলেট পেতে পারে?

    ২০২৩ আঞ্চলিক · ব্রাহ্মণবাড়িয়া · প্রশ্ন ১
  79. নিবির সাহেবের একটি খামার রয়েছে। তাঁর খামারে 10 টি গরু, 6 টি মহিষ, 5 টি ছাগল, 6 টি মুরগি, 2 টি মোরগ এবং সাহায্যকারী হিসেবে একটি কুকুর রয়েছে। তাহলে তাঁর খামারে থাকা প্রাণিগুলোর মোট পা-এর সংখ্যা কত?

    ২০২৩ আঞ্চলিক · ব্রাহ্মণবাড়িয়া · প্রশ্ন ২
  80. ইমন কোনো একদিন লিফটে করে উপরে ওঠার সময় দেখতে পায় যে, লিফট কোনো ফ্লোরে থামলে সেখানে 10 সেকেন্ডের জন্য থেমে থাকে। লিফট খুলতে এবং বন্ধ হতে মোট 5 সেকেন্ড সময় লাগে। এক ফ্লোর থেকে তার উপরের ফ্লোরে যেতে সময় লাগে 1.5 সেকেন্ড। লিফটে করে ইমন 1 তলা থেকে 10 তলায় গেলে, লিফট সর্বোচ্চ কতবার থামলেও ইমন 2 মিনিটের মধ্যে 10ম তলায় পৌঁছাতে পারবে?

    ২০২৩ আঞ্চলিক · ব্রাহ্মণবাড়িয়া · প্রশ্ন ৪
  81. একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে যদি এর বাহুর দৈর্ঘ্য 10 গুণ করা হয়?

    ২০২৩ আঞ্চলিক · ব্রাহ্মণবাড়িয়া · প্রশ্ন ৬
  82. দেবাশিষ এর অনেকগুলো গরু, মহিষ, ভেড়া এবং ছাগল আছে । সে একদিন 4 টি ভেড়া এবং 7 টি মহিষ নিয়ে মাঠে যাওয়ার সময় খেয়াল করে তার মোট মহিষের পা সংখ্যা তার মোট গরুর পায়ের দ্বিগুণের চেয়ে 40 টি কম । ভেড়া ও ছাগলের মোট পা সংখ্যা 84 টি । তার কাছে একই সংখ্যক ছাগল ও মহিষ আছে । দেবাশিষ যখন পাল নিয়ে বের হয়েছে সেখানে মোট কয়টি পা আছে ?

    ২০২৩ আঞ্চলিক · ব্রাহ্মণবাড়িয়া · প্রশ্ন ২
  83. 71 জন মানুষের একটি লাইন আছে। কায়েস সেই লাইনে এমনভাবে দাঁড়াতে চায় যেন তার পেছনে 30 জন মানুষের কম না দাঁড়ায় এবং সামনে 25 জন মানুষের বেশি না দাঁড়ায়। তিনি কতভাবে দাঁড়াতে পারেন?

    ২০২৩ আঞ্চলিক · ব্রাহ্মণবাড়িয়া · প্রশ্ন ৩
  84. ইমন কোনো একদিন লিফটে করে উপরে ওঠার সময় দেখতে পায় যে, লিফট কোনো ফ্লোরে থামলে সেখানে 10 সেকেন্ডের জন্য থেমে থাকে। লিফট খুলতে এবং বন্ধ হতে মোট 5 সেকেন্ড সময় লাগে। এক ফ্লোর থেকে তার উপরের ফ্লোরে যেতে সময় লাগে 1.5 সেকেন্ড। লিফটে করে ইমন 1 তলা থেকে 10 তলায় গেলে, 1 মিনিটের মধ্যে পৌঁছানোর সম্ভাবনা কত শতাংশ?

    ২০২৩ আঞ্চলিক · ব্রাহ্মণবাড়িয়া · প্রশ্ন ৬
  85. আন্তর্জাতিক সময় হল সময় প্রকাশের এমন একটি মাধ্যম যে সময় ব্যবস্থায় AM বা PM এর কোন উপস্থিতি নেই। বরং দুপুর 12 টার পরবর্তী ঘণ্টাগুলো, 13,14,15,…,22,2313, 14, 15, \dots, 22, 23 এই ক্রমে যায়। রাত 12 টার ঘণ্টাকে 0 হিসেবে ধরা হয় তার পরবর্তী ঘণ্টাগুলো আবার স্বাভাবিক সংখ্যার ক্রমে (01,02,⋯ ,12)(01, 02, \cdots, 12) বাড়ে এবং এভাবে প্রতিদিন চক্র সম্পন্ন হয়। 11:11 হতে 22:22 এর মধ্যকার সময় পার্থক্য hh ঘণ্টা mm মিনিট হলে, h×mh \times m এর মান কত?

    ২০২৩ আঞ্চলিক · কুমিল্লা · প্রশ্ন ৩
  86. দুইটি ভিন্ন ধনাত্মক পূর্ণসংখ্যার গড় 6। সংখ্যা দুইটির গসাগু সর্বোচ্চ কত হতে পারে?

    ২০২৩ আঞ্চলিক · কুমিল্লা · প্রশ্ন ২
  87. সাধারণত ক্রিকেট খেলায় একটি বৈধ বলে সর্বোচ্চ 6 রান হতে পারে। বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের একটি খেলায় সাকিব 100 বল খেলে 151 রান সংগ্রহ করেন। শতাধিক রান/শতক সম্পন্ন করতে সাকিবের সর্বোচ্চ কত বল লেগে থাকতে পারে?

    ২০২৩ আঞ্চলিক · কুমিল্লা · প্রশ্ন ৪
  88. আন্তর্জাতিক সময় হল সময় প্রকাশের এমন একটি মাধ্যম যে সময় ব্যবস্থায় AM বা PM এর কোন উপস্থিতি নেই। বরং দুপুর 12 টার পরবর্তী ঘণ্টাগুলো, 13,14,15,…,22,2313, 14, 15, \dots, 22, 23 এই ক্রমে যায়। রাত 12 টার ঘণ্টাকে 0 হিসেবে ধরা হয় তার পরবর্তী ঘন্টাগুলো আবার স্বাভাবিক সংখ্যার ক্রমে (01,02,⋯ ,12)(01, 02, \cdots, 12) বাড়ে এবং এভাবে প্রতিদিন চক্র সম্পন্ন হয়। 11:11 হতে 22:23 এর মধ্যকার সময় পার্থক্য hh ঘণ্টা mm মিনিট হলে, h×mh \times m এর মান কত?

    ২০২৩ আঞ্চলিক · কুমিল্লা · প্রশ্ন ৫
  89. তাহমিদ সাহেবের 48 জন বন্ধু রয়েছে। সেই সকল বন্ধুর মাঝে তাহমিদ সাহেব কয়েকজনকে “বিশেষ” বন্ধু বলেন। আবার বিশেষ বন্ধুদের মাঝে কয়েকজনকে তাহমিদ সাহেব “অতি-বিশেষ” বন্ধু বলেন। তাহমিদ সাহেবের মোট বন্ধুসংখ্যার 4 ভাগের 1 ভাগ হলো “বিশেষ” বন্ধু। অপরদিকে “বিশেষ” বন্ধুদের সংখ্যার 3 ভাগের 1 ভাগ হলো “অতি-বিশেষ” বন্ধু। তাহমিদ সাহেবের “বিশেষ” বন্ধু ও “অতি-বিশেষ” বন্ধু এর সংখ্যার সমষ্টি কত?

    ২০২৩ আঞ্চলিক · ঢাকা · প্রশ্ন ১
  90. গণিতগড়ে ব্যবহৃত মুদ্রার নাম গগো। গণিতগড়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেই ক্ষয়ক্ষতি কাটানোর লক্ষ্যে গণিতগড়ের 20231 গগোর প্রয়োজন।, বিভিন্ন ব্যাক্তি বিভিন্নভাবে অনুদান প্রদান করলেন। এর মাঝে সকাল 2100 গগো, নিবিড় 1750 গগো, পায়েল 1220 গগো, পিয়াল 1750 গগো, শাকুর 1600 গগো, ফুয়াদ 1010 গগো, সাব্বির 1000 গগো, তিহাম 1600 গগো, বিন্দু 1760 গগো এবং প্রত্যয় 1000 গগো অনুদান হিসেবে দান করেন। এমন অবস্থায় মুনির হাসান বললেন, বাকি যে গগো অনুদান হিসেবে প্রয়োজন সেটি তিনি প্রদান করবেন। মুনির হাসানকে অনুদান হিসেবে কত গগো প্রদান করতে হবে?

    ২০২৩ আঞ্চলিক · ঢাকা · প্রশ্ন ১
  91. জ্যোতি আন্তঃবিভাগ টুর্নামেন্টের প্রথম 4 রাউন্ড থেকে 201 পয়েন্ট সংগ্রহ করে। বাকি 3 ম্যাচে ন্যূনতম যত পয়েন্ট পেলে তার প্রাপ্ত পয়েন্টের গড় একটি পূর্ণসংখ্যা হবে সেটি pp এবং যত পয়েন্ট পেলে তার প্রাপ্ত পয়েন্টের গড় ঠিক 50 হবে সেটি qq হলে, q−pq - p এর মান কত?

    ২০২৩ আঞ্চলিক · ঢাকা · প্রশ্ন ৩
  92. পায়েল ও ফুয়াদ ভাল বন্ধু। কামরুল সাহেব, পায়েল ও ফুয়াদকে যথাক্রমে 2021 টি ও 2022 টি কড়ি দিলেন। পরেরদিন কামরুল সাহেব প্রত্যয়কে ও শানকে যথাক্রমে 2023 টি ও 2024 টি কড়ি দিলেন। সেদিন রাতে প্রত্যেকেই স্বপ্নে দেখলো, কামরুল সাহেব তাদের বলছেন, যদি 4 জনের কড়ির সংখ্যাকে গুণ করা হয়, তাহলে গুণফলের অংকগুলোর যোগফল যা হবে, কামরুল সাহেব তাদের সকলকে আলাদাভাবে সেই পরিমাণ স্বর্ণমুদ্রা প্রদান করবেন। তারা 4 জন মোট কতটি স্বর্ণমুদ্রা পেতে পারে?

    ২০২৩ আঞ্চলিক · কুমিল্লা · প্রশ্ন ১ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  93. ইকড়ি, হালুম আর শিকু কিছু বল কিনলো। তারা বলগুলো এমনভাবে ভাগ করলো যেখানে –

    1. হালুমের কাছে শিকুর চাইতে 6 টি বল বেশি আছে;
    2. শিকুর কাছে ইকড়ির চাইতে 16 টি বল বেশি আছে;
    3. ইকড়ির কাছে হালুমের চাইতে দ্বিগুণ বল আছে;

    তারা কতগুলো বল কিনেছিলো?

    ২০২৩ আঞ্চলিক · কক্সবাজার · প্রশ্ন ৫ · আরও ৩টি প্রশ্নপত্রে আছে
  94. আকিব, সাকিব এবং রাকিবের বয়স সমান। তাদের বয়সের গুণফল 343 হলে, তাদের বয়সের যোগফল কতো?

    ২০২৩ আঞ্চলিক · ফরিদপুর · প্রশ্ন ১ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  95. একটি বইয়ে মলাট বাদে 677 টি পৃষ্ঠা আছে। পৃষ্ঠা নম্বর লিখতে সব মিলিয়ে কতগুলি অংকে ব্যবহৃত হয়েছে?

    ২০২৩ আঞ্চলিক · ফরিদপুর · প্রশ্ন ৮ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  96. একটি পুরনো অ্যানালগ ঘড়ি প্রতি ঘণ্টায় 5 মিনিট ধীরে চলে। শনিবার দপুর 12 টায় ঘড়ির সময় ঠিক করে দেয়া হল। এরপরে কোন বারে কয়টার সময় আবার ঘড়িটি সঠিক সময় দেখাবে?

    ২০২৩ আঞ্চলিক · ফরিদপুর · প্রশ্ন ১ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  97. মনে করো তোমাকে একদিন এক জাদুকর কিছুসংখ্যক কলম দিলেন, এরপর থেকে প্রতিদিন তোমার কলম সংখ্যা আগের দিনের দ্বিগুণ হয়ে যায়। তুমি চার নম্বর দিন দেখলে যে তোমার কাছে 32 টি কলম আছে, তাহলে প্রথম দিন তোমাকে কতগুলো কলম দিয়েছিলেন?

    ২০২৩ আঞ্চলিক · ফরিদপুর · প্রশ্ন ৩ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  98. সংখ্যাগুলির যোগফল নির্ণয় করো। 1−2+3−4+5−6+7−8+⋯+991 - 2 + 3 - 4 + 5 - 6 + 7 - 8 + \cdots + 99

    ২০২৩ আঞ্চলিক · ফরিদপুর · প্রশ্ন ৬ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  99. ইমন কোনো একদিন লিফটে করে উপরে ওঠার সময় দেখতে পায় যে, লিফট কোনো ফ্লোরে থামলে সেখানে 10 সেকেন্ডের জন্য থেমে থাকে। লিফট খুলতে এবং বন্ধ হতে মোট 5 সেকেন্ড সময় লাগে। এক ফ্লোর থেকে তার উপরের ফ্লোরে যেতে সময় লাগে 1.5 সেকেন্ড। লিফটে করে ইমন 1 তলা থেকে 10 তলায় গেলে, লিফট সর্বোচ্চ কতবার থামলেও ইমন 90 সেকেন্ডের মধ্যে 10তম তলায় পৌছাতে পারবে?

    ২০২৩ আঞ্চলিক · ফরিদপুর · প্রশ্ন ১ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  100. 2023 সালের জানুয়ারির 1 তারিখ রবিবার এবং 2023 সালে রবিবার 53 টি থাকবে। তাহলে পরবর্তী কত সালে রবিবার 53 টি থাকবে?

    ২০২৩ আঞ্চলিক · ফরিদপুর · প্রশ্ন ৩ · আরও ৩টি প্রশ্নপত্রে আছে
  101. 5 কিলোমিটার লম্বা একটি নদীতের স্রোতের বেগ 6 kmh−1\sqrt{6}\text{ kmh}^{-1}। ওয়াছিম একটি নৌকা নিয়ে নদীটির দৈর্ঘ্য বরাবর একপ্রান্ত থেকে যাত্রা শুরু করে নদীর ঠিক বিপরীত প্রান্তে পৌঁছে আবার উল্টোদিকে যাত্রা করে যাত্রা শুরুর স্থানে ফিরে এলো। (নদীটিকে ABAB দ্বারা চিহ্নিত করা হলে সে A→B→AA \to B \to A পথে ভ্রমণ করেছে।) এতে তার মোট 2 ঘণ্টা সময় ব্যয় হলো। ওয়াছিমের নৌকার বেগ কত ছিল?

    ২০২৩ আঞ্চলিক · ফরিদপুর · প্রশ্ন ৮ · আরও ৩টি প্রশ্নপত্রে আছে
  102. 1+3+5+⋯+99=?1 + 3 + 5 + \dots + 99 = ?

    ২০২৩ আঞ্চলিক · ফেনী · প্রশ্ন ১
  103. 1+2+3+4+5+6+⋯+89+90=?1 + 2 + 3 + 4 + 5 + 6 + \cdots + 89 + 90 = ?

    ২০২৩ আঞ্চলিক · ফেনী · প্রশ্ন ৩
  104. একটি গণিতবিদ ব্যাঙ গণিতের ভিত্তিতে লাফ দেয়। প্রথম সেকেন্ড থেকে সে প্রতি বিজোড় সেকেন্ডে 1 টি লাফ দেয় এবং জোড় সেকেন্ডে 2 টি লাফ দেয়। এভাবে সে এগিয়ে যায়। আবার একটি লাফে সে 2 ফুট করে যায়। তবে 1 মিনিট সম্পন্ন হওয়ার পরবর্তী সেকেন্ড থেকে সে উলটো কাজ করে। সে তখন প্রতি বিজোড় সেকেন্ডে 2 টি লাফ দেয় এবং জোড় সেকেন্ডে 1 টি লাফ দেয়। এভাবে 100 তম সেকেন্ড সম্পন্ন হওয়ার পর তার দম শেষ হয়ে যায় এবং সে বসে পড়ে। ব্যাঙটির অতিক্রান্ত মোট দুরত্ব কত?

    ২০২৩ আঞ্চলিক · গাজীপুর · প্রশ্ন ২
  105. দুটি সংখ্যার গ.সা.গু. 4 এবং ল.সা.গু. 80। সংখ্যা দুটির গড় 18 হলে সংখ্যা দুটির যোগফল কত?

    ২০২৩ আঞ্চলিক · গাজীপুর · প্রশ্ন ৭
  106. একটি গণিতবিদ ব্যাঙ গণিতের ভিত্তিতে লাফ দেয়। প্রথম সেকেন্ড থেকে সে প্রতি বিজোড় সেকেন্ডে 1 টি লাফ দেয় এবং জোড় সেকেন্ডে 2 টি লাফ দেয়। এভাবে সে এগিয়ে যায়। আবার একটি লাফে সে 2 ফুট করে যায়। তবে 1 মিনিট সম্পন্ন হওয়ার পরবর্তী সেকেন্ড থেকে সে উলটো কাজ করে। সে তখন প্রতি বিজোড় সেকেন্ডে 2 টি লাফ দেয় এবং জোড় সেকেন্ডে 1 টি লাফ দেয়। এভাবে 100 তম সেকেন্ড সম্পন্ন হওয়ার পর তার দম শেষ হয়ে যায় এবং সে বসে পড়ে। 100 সেকেন্ড পর তার লাফের মোট সংখ্যা কত?

    ২০২৩ আঞ্চলিক · গাজীপুর · প্রশ্ন ১
  107. 3 টি ভিন্ন ধনাত্মক পূর্ণসংখ্যার গড় 2 হলে, এদের মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটি কত?

    ২০২৩ আঞ্চলিক · যশোর · প্রশ্ন ১
  108. আদিয়ান এর নিকট থাকা 815 টি মার্বেল বক্সে ঢুকিয়ে রাখছিল। তার কাছে 10,25,50 অথবা 100 মার্বেল ধারণ করতে পারে এমন বক্স রয়েছে। যদি আদিয়ান প্রতিটি আকারের সর্বোচ্চ 5 টি বক্স ব্যবহার করতে পারে এবং তার ব্যবহার করা প্রতিটি বক্সই মার্বেল দ্বারা পূর্ণ করতে হয়, তাহলে সর্বনিম্ন কতটি বক্স ব্যবহার করে আদিয়ান তার কাছে থাকা মার্বেল বক্সে রাখতে পারবে?

    ২০২৩ আঞ্চলিক · যশোর · প্রশ্ন ৬ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  109. 10 টি সংখ্যার গড় 49 । প্রতিটি সংখ্যাকে 7 দিয়ে ভাগ করে ভাগফলের সাথে 5 যোগ করা হলে পরিবর্তিত গড় কত হবে?

    ২০২৩ আঞ্চলিক · চট্টগ্রাম · প্রশ্ন ৫ · আরও ২টি প্রশ্নপত্রে আছে
  110. রিমিল ৩য় শ্রেণিতে পড়ে। সে ৫ম শ্রেণির গণিত বই পাশাপাশি পড়তে চাচ্ছে। সপ্তাহে ৪ দিন সে গণিত পড়ে। এরমধ্যে সর্বোচ্চ দুইদিন সে ৫ম শ্রেণির বই পড়তে পারবে এবং একদিনে 3 পৃষ্ঠার বেশি পড়তে পারে না। বইটিতে 150 পৃষ্ঠা থাকলে সে জানুয়ারীর 10 তারিখ থেকে শুরু করলে সর্বনিম্ন যে তারিখে বইটি পড়ে শেষ করতে পারবে তা নির্ণয় কর।

    ২০২৩ আঞ্চলিক · যশোর · প্রশ্ন ৫
  111. আদিয়ান এর নিকট থাকা 815 টি মার্বেল বক্সে ঢুকিয়ে রাখছিল। তার কাছে 10, 25, 50 অথবা 100 মার্বেল ধারণ করতে পারে এমন বক্স রয়েছে। যদি আদিয়ান প্রতিটি আকারের সর্বোচ্চ 5 টি বক্স ব্যবহার করতে পারে এবং তার ব্যবহার করা প্রতিটি বক্সই মার্বেল দ্বারা পূর্ণ করতে হয়, তাহলে সর্বনিম্ন কতটি বক্স ব্যবহার করে আদিয়ান তার কাছে থাকা মার্বেল বক্সে রাখতে পারবে?

    ২০২৩ আঞ্চলিক · যশোর · প্রশ্ন ৭
  112. রফিকের কাছে 219 এবং শফিকের কাছে 133 টি চকলেট আছে। রফিক প্রতিদিন 5 টি এবং শফিক প্রতিদিন 3টি চকলেট খেয়ে ফেলে। কিছুদিন পরে একদিন দেখা গেলো দুজনের কাছেই চকলেটের সংখ্যা সমান। ওইদিন প্রত্যেকের কাছে কয়টি চকলেট ছিল?

    ২০২৩ আঞ্চলিক · যশোর · প্রশ্ন ৮
  113. ইমন কোনো একদিন লিফটে কক্রে উপরে ওঠার সময় দেখতে পায় যে, লিফট কোনো ফ্লোরে থামলে সেখানে 10 সেকেন্ডের জন্য থেমে থাকে। লিফট খুলতে এবং বন্ধ হতে মোট 5 সেকেন্ড সময় লাগে। এক ফ্লোর থেকে তার উপরের ফ্লোরে যেতে সময় লাগে 1.5 সেকেন্ড । লিফটে করে ইমন 1 তলা থেকে 10 তলায় গেলে, লিফট সর্বনিম্ন কতবার থামলে ইমনের 10ম তলায় পৌছাতে 2 মিনিটের বেশি সময় লাগবে?

    ২০২৩ আঞ্চলিক · যশোর · প্রশ্ন ১ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  114. একটি অ্যানালগ ঘড়িতে 2 টা 15 মিনিট থেকে 3 টা 15 মিনিট পর্যন্ত ঘড়ির কাটা ও মিনিটের কাটা কয়বার একে অপরকে অতিক্রম করবে?

    ২০২৩ আঞ্চলিক · খুলনা · প্রশ্ন ২ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  115. রফিক এবং শফিকের যথাক্রমে 219 ও 133 টি চকলেট আছে। প্রতিদিন রফিক 5 টি চকলেট এবং শফিক 3 টি চকলেট খায়। কিছুদিন পরে একদিন লক্ষ্য করল দেখল তাদের দুইজনের কাছে সমান সংখ্যাক চকলেট আছে। ঐ দিন তাদের কাছে কয়টি চকলেট ছিল?

    ২০২৩ আঞ্চলিক · খুলনা · প্রশ্ন ৩ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  116. আতিয়াবের কাছে কিছু চকলেট ছিল। সে প্রথমে তার 5 জন বন্ধুকে চকলেটগুলো সমানভাবে ভাগ করে দিতে গিয়ে দেখলো 2 টি চকলেট অবশিষ্ট থেকে যায়। কিছুক্ষণ পর আরো 2 জন বন্ধু তাদের সাথে যোগ দিল। এবার আতিয়াব এই 7 জন বন্ধুর মধ্যে সেই চকলেটগুলো আবার সমানভাবে ভাগ করে দিতে গিয়ে দেখলো এবার 1 টি চকলেট অবশিষ্ট থেকে যাচ্ছে এবং প্রত্যেকে আগের তুলনায় 1 টি চকলেট কম পাচ্ছে। আতিয়াবের কাছে কতটি চকলেট ছিল?

    ২০২৩ আঞ্চলিক · খুলনা · প্রশ্ন ৮ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  117. একটি 2025 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র থেকে কয়টি 36 একক পরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্র বানানো যাবে?

    ২০২৩ আঞ্চলিক · ময়মনসিংহ · প্রশ্ন ২
  118. রাইসা একটি হল ঘরের চারদিকে 1-17 টি ঘর দেখতে পেল। প্রথম ঘরে গিয়ে সে মাথার উপর তিন পাখাবিশিষ্ট একটি বড় ফ্যান দেখতে পেল। ২য় ঘরে গিয়ে সে চারটি ফ্যান দেখল। ৩য় ঘরে গিয়ে সাতটি ফ্যান দেখতে পেল। এভাবে পর্যায়ক্রমে সে ঘরগুলো ঘুরতে থাকলো। 13 তম ঘরে রাইসা মোট কয়টি পাখা দেখতে পেয়েছে?

    ২০২৩ আঞ্চলিক · ময়মনসিংহ · প্রশ্ন ৫
  119. শাকুর অদ্ভুতভাবে হাতের সাহায্যে সংখ্যা গণনা করে। সে প্রথমে বাম হাতের 4 আঙ্গুল ব্যবহার করে গণনা করে, পরবর্তীতে একইভাবে ডান হাতের 4 আঙ্গুল ব্যবহার করে। তবে এরপর সে একটি মজার কাজ করে। সে আবার ডান হাতের 5 আঙ্গুল ব্যবহার করে গণনা করে এবং পরবর্তীতে বাম হাতের 5 আঙ্গুল ব্যবহার করে গণনা করে । এরপর পুনরায় আবার শুরুর উপায়ে গণনা করে এবং এভাবেই চলতে থাকে। সে এভাবে 2021 পর্যন্ত গুনলে, ডান হাত কতবার ব্যবহার করেছে? (উল্লেখ্য প্রতিটি আঙ্গুল একক হিসেবে গণনা করে সে)

    ২০২৩ আঞ্চলিক · ময়মনসিংহ · প্রশ্ন ৭
  120. সকাল একজন ক্রিকেট খেলোয়াড়। তিনি নিজের 23 তম খেলায় 4 রান করে আউট হয়ে গেলেন। এতে 23 টি খেলা শেষে তাঁর গড় হলো 99। সকাল 23 তম খেলায় কত রান করে আউট হলে, সেই খেলা শেষে তাঁর গড় ঠিক 100 হত?

    ২০২৩ আঞ্চলিক · নারায়ণগঞ্জ · প্রশ্ন ১
  121. একটি টুর্নামেন্টে 18 টি খেলা শেষে দেখা গেল, ব্রাজিল ফুটবল দল প্রতি খেলায় গড়ে 2 টি করে গোল করেছে। ওই টুর্নামেন্টে ব্রাজিল দল মোট কতটি গোল করেছে?

    ২০২৩ আঞ্চলিক · নারায়ণগঞ্জ · প্রশ্ন ১
  122. a,b,c,d,e,f,g,h,ia, b, c, d, e, f, g, h, i এমন 9 টি ধনাত্মক পূর্ণ সংখ্যা যেন এদের প্রথম 6 টি সংখ্যার গড় 55 এবং শেষ 6 টি সংখ্যার গড় 69 তাহলে (g−a)−(b−h)+(i−c)=?(g - a) - (b - h) + (i - c) = ?

    ২০২৩ আঞ্চলিক · নারায়ণগঞ্জ · প্রশ্ন ৫
  123. প্রত্যয়কে তার মামা প্রতিদিন 3 টি করে মার্বেল দেন। 7 দিন পর প্রত্যয়ের মোট মার্বেল সংখ্যা কত?

    ২০২৩ আঞ্চলিক · নারায়ণগঞ্জ · প্রশ্ন ১
  124. a,b,c,d,e,f,ga, b, c, d, e, f, g এমন 7 টি ধনাত্মক পূর্ণ সংখ্যা যেন এদের প্রথম 5 টি সংখ্যার গড় 33 এবং শেষ 5 টি সংখ্যার গড় 45 তাহলে (f−a)−(b−g)=?(f - a) - (b - g) = ?

    ২০২৩ আঞ্চলিক · নারায়ণগঞ্জ · প্রশ্ন ৭
  125. জুনায়েদ একজন ফুটবল কোচ। তিনি চান যেকোন টুর্নামেন্ট শেষে তাঁর দলের ম্যাচপ্রতি গোল সংখ্যা বা গোল গড় অন্তত 3 থাকুক। একবার তাঁর 42 ম্যাচের একটি ফুটবল লীগে অংশগ্রহণ করে। 41 টি খেলা শেষে দেখা গেল, ওই টুর্নামেন্টে তাঁর দলের মোট গোল সংখ্যা 121। শেষ খেলায় জুনায়েদের দল, ঠিক কতটি গোল করলে, দলটির গোল গড় ঠিক 3 হবে?

    ২০২৩ আঞ্চলিক · নারায়ণগঞ্জ · প্রশ্ন ১
  126. একটি 9-ভিত্তিক সংখ্যাব্যবস্থা কল্পনা কর যার অংকগুলো হলো 0,1,2,3,4,5,6,8,90, 1, 2, 3, 4, 5, 6, 8, 9। ওই সংখ্যা ব্যবস্থায় (129+210)(129 + 210) করলে তা দশভিত্তিক সংখ্যাব্যবস্থায় কত হবে?

    ২০২৩ আঞ্চলিক · চট্টগ্রাম · প্রশ্ন ৬ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  127. মায়িশা এমন একটি ক্যালকুলেটর বানালো যেটি শুধু যোগ ও যোগের সাহায্যে গুণের কাজ করতে পারে। যেমন 3×23 \times 2 করতে দেওয়া হলে ক্যালকুলেটরটি প্রথমে 3×23 \times 2 কে 3+33 + 3 এ রূপান্তর করে এবং পরবর্তীতে 6 উত্তর প্রকাশ করে। প্রতিটি রূপান্তরে 0.2 সেকেন্ড সময় এবং প্রতি দুটি সংখ্যার যোগে 0.1 সেকেন্ড সময় দরকার হয়। ক্যালকুলেটরটিতে 10(9+1)10^{(9+1)} হিসাব করতে দিলে উত্তর প্রকাশ করতে কত সময় লাগবে?

    ২০২৩ আঞ্চলিক · চট্টগ্রাম · প্রশ্ন ১ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  128. সংখ্যাগুলির যোগফল নির্ণয় করো: 1−2+3−4+5−6+7−8+⋯+991 - 2 + 3 - 4 + 5 - 6 + 7 - 8 + \dots + 99

    ২০২৩ আঞ্চলিক · চট্টগ্রাম · প্রশ্ন ২ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  129. একজন ছাত্র সকাল 8 টা থেকে 11 টা পর্যন্ত ক্লাস করে এবং সন্ধ্যা 7 টা থেকে রাত 9 টা পর্যন্ত নিজে পড়ালেখা করে। বৃহস্পতিবার ও শুক্রবার সে কোনো পড়ালেখা করে না। সপ্তাহে সে মোট কত ঘন্টা পড়ালেখা করে?

    ২০২৩ আঞ্চলিক · চট্টগ্রাম · প্রশ্ন ৩ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  130. স্বরূপের কাছে কিছুসংখ্যক কমলা ছিল। স্বরূপ তার বন্ধু প্রমি ও সৌধর সাথে কমলাগুলো সমানভাবে ভাগ করে নিতে গিয়ে দেখল একটি কমলা বেচে যায়। স্বরূপ তখন একটি কমলা বাদে বাকিগুলো তিনজনের মধ্যে ভাগ করল। বাড়ি ফিরে স্বরূপ তার ভাগের অর্ধেক কমলা তার মাকে দিল, আর বাকি অর্ধেক নিজের জন্য রাখল, আর একটি অবশিষ্ট কমলা ফেলে দিল। অবশেষে সে কমলা খেতে যাবে ঠিক এমন সময়েই তার দুই ছোট ভাই দিব্য ও কাব্য এসে কমলার জন্য কান্না করতে লাগল। বাধ্য হয়ে স্বরূপ নিজের জন্য মাত্র দুটি রেখে বাকি কমলাগুলো দিব্য ও কাব্যর মধ্যে ভাগ করে দিল। স্বরূপের কাছে শুরুতে সর্বনিম্ন কয়টা কমলা ছিল?

    ২০২৩ আঞ্চলিক · বগুড়া · প্রশ্ন ৬ · আরও ৩টি প্রশ্নপত্রে আছে
  131. বিডিএমও অ্যাকাডেমিক টিমের মিটিং এ বিকালের নাস্তা হিসেবে পিজ্জা খাওয়ানোর সিদ্ধান্ত নেয়া হলো। হিসেব করে করে দেখা গেলো মোট 9টি 14 ইঞ্চি ব্যাসবিশিষ্ট পিজ্জা অর্ডার করতে হবে। কিন্তু পিজ্জা শপটিতে একই পুরুত্বের শুধুমাত্র 7 ইঞ্চি ব্যাসবিশিষ্ট পিজ্জা রয়েছে। এখন সমপরিমাণ পিজ্জা পেতে হলে তাদেরকে মোট কতটি 7 ইঞ্চি ব্যাসের পিজ্জা অর্ডার করতে হবে?

    ২০২৩ আঞ্চলিক · চট্টগ্রাম · প্রশ্ন ৬ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  132. সাফিনকে একটি সংখ্যার সাথে 6 যোগ করে 8 দিয়ে ভাগ করতে বলা হল।কিন্তু সে ভুলে 8 যোগ করে 6 দিয়ে ভাগ করে ফেললো। এতে ভাগফল যা আসার কথা তার থেকে 4 বেশি আসলো। সাফিনকে কোন সংখ্যা দেওয়া হয়েছিলো?

    ২০২৩ আঞ্চলিক · চট্টগ্রাম · প্রশ্ন ৭ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  133. 10, 11 এবং 12 এর গড় কতো?

    ২০২৩ বাছাই · প্রশ্ন ১০
  134. কোন এক সালের ফেব্রুয়ারী মাসে 5টি বৃহস্পতিবার ও 4টি শনিবার আছে। ঐ বছরের মার্চ মাসের প্রথম সোমবার কত তারিখ হবে?

    ২০২৩ বাছাই · প্রশ্ন ১২
  135. 1,2,4,01,2,4,0 অংকগুলো একবার ব্যবহার করে তিন অংকের সবচেয়ে বড় ও সবচেয়ে ছোট সংখ্যার পার্থক্য কত?

    ২০২৩ বাছাই · প্রশ্ন ৫
  136. a:b=5:2,b:c=3:4,c:d=3:1,d:e=2:1,a : b = 5 : 2, b : c = 3 : 4, c : d = 3 : 1, d : e = 2 : 1, এবং e:f=3:4.e : f = 3 : 4. যদি b:fb : f এর মান x:yx:y হয় তাহলে x+yx + y এর সর্বনিম্ন মান কত?

    ২০২৩ বাছাই · প্রশ্ন ৭
  137. চারটি ধনাত্মক পূর্ণসংখ্যার গড় হলো 4. এদের মাঝে একটি সংখ্যাকে 5 দ্বারা গুণ করা হলে গড় বেড়ে 7 হয়। কোন সংখ্যাটিকে গুণ করা হয়েছে?

    ২০২৩ বাছাই · প্রশ্ন ১১
  138. (2050−2022)×(2049−2022)×(2048−2022)×⋯×(2001−2022)(2050 - 2022) \times (2049 - 2022) \times (2048 - 2022) \times \cdots \times (2001 - 2022) এর মান বের কর।

    ২০২৩ বাছাই · প্রশ্ন ১৩
  139. তিথী সকাল 9 টায় ঘুম থেকে উঠে, এরপর 2 ঘণ্টা পড়াশুনা করে, তারপর 1 ঘণ্টা গোসল করে, তারপর 1 ঘণ্টায় দুপুরের খাবার খায়। পরেরদিন সকাল 9 টার আগে তিথীর কাছে কত ঘণ্টা বাকি থাকবে?

    ২০২৩ বাছাই · প্রশ্ন ১৪
  140. 10 বছর আগের ক এর বয়স খ এর অর্ধেক ছিল । বর্তমানে তাদের বয়সের অনুপাত 3:43 : 4 হলে তাদের বয়সের সমষ্টি কত?

    ২০২৩ বাছাই · প্রশ্ন ৩
  141. 5 টি ধনাত্মক পূর্ণসংখ্যার গড় 100 হলে, এদের মধ্যে বড় সংখ্যাটি সর্ব্বোচ্চ কত হতে পারে?

    ২০২৩ বাছাই · প্রশ্ন ৬
  142. 30 থেকে কতো বার 5 বিয়োগ করা যায় যাতে সর্বশেষ বিয়োগফল ধনাত্মক পূর্সংণখ্যা হয়?

    ২০২৩ বাছাই · প্রশ্ন ৭
  143. শচীন টেন্ডুলকার 7 বলে 2টি কাভার ড্রাইভ মারে এবং প্রতি 4টি কাভার ড্রাইভে 3টি চার হয়। শচীন টেন্ডুলকার কাভার ড্রাইভ ছাড়া রান করতে পারে না। কোনো ম্যাচে জেতার জন্য 57 রান দরকার হলে খেলা শেষ হওয়ার ন্যূনতম কত বল আগে শচীনকে ব্যাটিং এ নামতে হবে?

    ২০২২ বিভাগীয় · প্রশ্ন ৪
  144. যদি প্রতিটি বর্ণের মান ভিন্ন-ভিন্ন অশূন্য অঙ্ক হয়, তাহলে X+Y+ZX + Y + Z এর মান কত হবে?

    XXYY+ ZZXYZ\begin{array}{r} XX \\ YY \\ +\ ZZ \\ \hline XYZ \end{array}

    ২০২২ বিভাগীয় · প্রশ্ন ৯
  145. যদি 3টি ভিন্ন ধনাত্মক পূর্ণসংখ্যার গড় 70 হয়, তাহলে তাদের মধ্যে যেকোনো দুইটি সংখ্যার পার্থক্য সর্বোচ্চ কত হবে?

    ২০২২ বিভাগীয় · প্রশ্ন ১
  146. পায়েল তার জন্মদিনে প্রত্যয়কে পিজ্জা খাওয়াবে। পায়েল, মাসুদের হাতে পিজ্জা দিলে মাসুদ পিজ্জার 14\frac{1}{4} অংশ খেয়ে সেটা মেসিকে দেয়। মেসি যতটুকু পিজ্জা পায়, তার অর্ধেক খেয়ে প্রত্যয়কে দেয়। পুরো পিজ্জাটির ওজন 2000 গ্রাম হলে প্রত্যয় কত গ্রাম পিজ্জা পেয়েছিল?

    ২০২২ বিভাগীয় · প্রশ্ন ২
  147. চারজন বন্ধু আবুল, কাবুল, বাবুল, ডাবুল এর মোট ওজন 70 কেজি। ব্যায়ামাগারে গিয়ে তারা যথাক্রমে 1, 2, 3, 4 কেজি করে ওজন কমিয়ে ফেলার পর সকলের ওজন সমান হয়ে যায়। বাবুলের পূর্বের ওজন কত কেজি?

    ২০২২ বিভাগীয় · প্রশ্ন ৬
  148. দুইটি দল ডজবল খেলছে, যেখানে খেলোয়াড়রা অপর দলের খেলোয়াড়দের গায়ে বল ছুঁড়ে মারে। প্রতি দল নির্দিষ্ট সংখ্যক বার বল ছোড়ার সুযোগ পায়। প্রথমে এক দল তাদের সবগুলো বল ছুড়ে দেয় তারপর অন্য দল । কোনো দল অপর দলের যেকোনো একজন খেলোয়াড়ের গায়ে বল লাগাতে পারলে তারা 2 পয়েন্ট পায়। আবার প্রতিটি টানা পর পর লাগানো বলের জন্যে অতিরিক্ত 3 পয়েন্ট পায়। যদি প্রতিটি দলকে 3 বার করে বল ছোড়ার সুযোগ দেয়া হয় তাহলে একটি দল সর্বোচ্চ কত পয়েন্ট অর্জন করতে পারবে?

    ২০২২ আঞ্চলিক · প্রশ্ন ৮
  149. ইকারাস পিঠে মোমের ডানা লাগিয়ে উড়ার চেষ্টা করল। সে ডানা ঝাপটে প্রতি 3 মিনিটে 5 মিটার উপরে উঠে, কিন্তু ক্লান্ত হয়ে পরের 2 মিনিটে 2 মিটার নেমে আসে। 2027 মিটার উচ্চতায় উঠতে তার কত মিনিট লাগবে?

    ২০২২ আঞ্চলিক · প্রশ্ন ৪
  150. একটি বর্গের পরিসীমা 48। বর্গটির পরিসীমা পূর্বের চেয়ে 4 গুণ হলে বর্গটির ক্ষেত্রফল পূর্বের চেয়ে কতগুন হবে?

    ২০২২ আঞ্চলিক · প্রশ্ন ৬
  151. ঢাকাগ্রাম শহরে এখন বাসের সংখ্যা 30 টি এবং গড়ে প্রতি বাস দৈনিক 400 জন যাত্রী পরিবহন করে। জনগণের ভোগান্তি কমানোর জন্য সরকার বাসের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিল। কিন্তু পরিসংখ্যান অনুযায়ী বাসের সংখ্যা একটি বাড়ালে বাসপ্রতি গড়ে দৈনিক 10 জন করে যাত্রী কমে যায়। ঠিক কতটি অতিরিক্ত বাস নামালে দৈনিক সর্বোচ্চ পরিমাণ যাত্রী বহন করা যাবে?

    ২০২২ বাছাই · প্রশ্ন ৬ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  152. বিডিমোল্যান্ড সাম্রাজ্যের রাজা তুন্নার উপর অনেক খুশি হয়ে তুন্না যা চাইবে, তাই দিতে রাজি হলেন। সে রাজার কাছে 1 টাকা চাইল, তবে শর্ত হল যে, প্রতিদিন রাজা হতে তুন্নার প্রাপ্য অর্থ আগের দিনের সাম্ভাব্য প্রাপ্ত অর্থের দ্বিগুণ হবে। তুন্না নিজেকে লোভী হিসেবে উপস্থাপন করতে চায় না, তাই সে প্রতিদিন টাকা না নিয়ে মাঝে কিছুদিন টাকা নিতে যায় নি। 6 দিন পর দেখা গেল, তুন্নার কাছে মোট 31 টাকা আছে। তাহলে তুন্না রাজার কাছে কয়দিন টাকা নিয়েছিল?

    ২০২২ বাছাই · প্রশ্ন ৯
  153. কোনো সালের জানুয়ারি মাসের 1 তারিখ রবিবার হলে, ঐ জানুয়ারির শেষ মঙ্গলবার কত তারিখ?

    ২০২২ বাছাই · প্রশ্ন ১
  154. বিডিএমও বিজ্ঞানীরা 2004 সালের ডিসেম্বরে নতুন একটি গ্রহ আবিষ্কার করেছিলেন। গ্রহটি পর্যবেক্ষণের পর তাঁরা এই সিদ্ধান্তে উপনীত হলেন যে, প্রতি তৃতীয় বছরের জানুয়ারিতে গ্রহের জনসংখ্যা দ্বিগুণ হয় এবং প্রতি 6 বছর পর পর মার্চে প্রাকৃতিক দুর্যোগে জনসংখ্যা কমে এক ষষ্ঠাংশ হয়ে যায়। 2022 সালের ডিসেম্বরে জনসংখ্যা 512 হলে, যখন তারা গ্রহটি আবিষ্কার করেছিলেন, তখন জনসংখ্যা কত ছিল?

    ২০২২ বাছাই · প্রশ্ন ৮
  155. জয়দীপের উঠানে তিনটা কল আছে: AA, BB আর CC। সে যদি তিনটা কলই একসাথে খুলে দেয়, তাহলে তার পুলটা 100 মিনিটে পরিপূর্ণ হয়ে যায়। সে যদি খালি AA আর BB কল একসাথে খুলে দেয়, তাহলে তার পুলটা 150 মিনিটে পরিপূর্ণ হয়ে যায়। সে যদি খালি BB আর CC কলটা একসাথে খুলে দেয়, তাহলে তার পুলটা 200 মিনিটে পরিপূর্ণ হয়ে যায়। সে যদি খালি AA আর CC কলটা একসাথে খুলে দেয়, তাহলে তার পুলটা পরিপূর্ণ হতে কত মিনিট সময় লাগবে?

    ২০২১ জাতীয় · প্রশ্ন ২
  156. ববের স্মৃতিশক্তি পরীক্ষা করার জন্যে অ্যালিস তাকে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো কোনো একটা ক্রমে বলে, কিন্তু বলার সময় সে একটা সংখ্যা বাদ দিয়ে বলে। ববের কাজ হল অ্যালিসকে তার বাদ দেওয়া সংখ্যাটা বলা। ববের স্মৃতিশক্তি খুব একটা ভালো না, কিন্তু সে বেশ বুদ্ধিমান। তাই সে অ্যালিসের বলা সংখ্যাগুলো যোগ করতে থাকে। যদি সবশেষে বব যোগফল হিসেবে 50 পায়, তাহলে অ্যালিসের বাদ দেওয়া সংখ্যাটা কত ছিল?

    ২০২১ আঞ্চলিক · প্রশ্ন ২ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  157. একটা দাবা টুর্নামেন্টে 2008 সালে 15 জন এবং 2012 সালে 22 জন অংশগ্রহণ করে। যদি টুর্নামেন্টটাতে প্রতিবছর অংশগ্রহণকারীদের সংখ্যা একই হারে বাড়তে থাকে, তবে কত সালে টুর্নামেন্টটাতে 1989 জন অংশগ্রহণ করবে?

    ২০২১ আঞ্চলিক · প্রশ্ন ৫
  158. সকাল এবং রায়ের প্রত্যেকের 50-টা আপেল ভর্তি একটা বস্তা আছে। প্রত্যেকটা আপেলই হয় লাল অথবা সবুজ। যদি রায়ের তুলনায় সকালের তিনগুণ লাল আপেল আর অর্ধেক সংখ্যক সবুজ আপেল থাকে, তাহলে সকালের কয়টা লাল আপেল আছে?

    ২০২১ বাছাই · ঢাকা · প্রশ্ন ১
  159. সাহসী অভিযাত্রী মারুফ তার কালো বন্দুক নিয়ে গণিতরাক্ষসের সাথে লড়াই করছে। মারুফের কালো বন্দুক থেকে ছুঁড়ে মারা প্রতি তিনটা গুলির দুটো সঠিক দিকে যায়। অন্য দিকে, গণিতরাক্ষস তার দিকে ছুটে আসা প্রতি সাতটা গুলির পাঁচটাকে জাদুর বলে থামিয়ে দিতে পারে। গণিতরাক্ষসকে মারতে হলে তার গায়ে মোট আশিটা গুলি সফলভাবে লাগাতে হবে। তাহলে মারুফকে কমপক্ষে কতগুলো গুলি করতে হবে?

    ২০২১ বাছাই · ঢাকা · প্রশ্ন ৩
  160. একটা বড় বর্গের পাশ থেকে একটা ছোট বর্গ কেটে নেওয়া হয়েছে। এতে বর্গের পরিধি 10%10\% বেড়েছে। তবে বর্গের ক্ষেত্রফল কত শতাংশ কমেছে?

    ২০২১ বাছাই · ঢাকা · প্রশ্ন ৮
  161. একটা গাড়িতে পাঁচটা চাকা রয়েছে যেগুলোর মধ্যে ঠিক চারটা কোনো এক সময়ে সচল থাকে। গাড়ির মালিক চিন্তা করে দেখলেন প্রতিটা চাকাই তিনি সমানভাবে ব্যবহার করবেন। যদি গাড়িটা 20000 কিলোমিটার ভ্রমণ করে থাকে, তাহলে প্রতিটা চাকা কত কিলোমিটারের জন্য সচল ছিল?

    ২০২১ বাছাই · ঢাকা · প্রশ্ন ২
  162. প্রতি বছর একটা শহরের গণিত অলিম্পিয়াডে প্রতিযোগী সংখ্যা 140 করে বাড়ে। কিন্তু প্রতি পঞ্চম বছরে প্রতিযোগী সংখ্যা 140 না বেড়ে 160 করে বাড়ে। এই অলিম্পিয়াডে 2020 সালে প্রতিযোগী সংখ্যা ছিল 1800। আর 2019 সালে প্রতিযোগী সংখ্যা ছিল 1640। 2050 সালে, অলিম্পিয়াডটা তার স্বর্ণজয়ন্তী (50 বছর পূর্তি) পালন করবে। এই স্বর্ণজয়ন্তীতে অলিম্পিয়াডের প্রতিযোগী সংখ্যা কত হবে?

    ২০২১ বাছাই · ঢাকা · প্রশ্ন ৫
  163. যেসব দুই অঙ্কের সংখ্যার অঙ্ক দুটো জায়গা পরিবর্তন করলে মান পরিবর্তন হয় না, তাদের গড় কত?

    ২০২১ বাছাই · ঢাকা · প্রশ্ন ৬
  164. তোমার কাছে দুটো সমান উচ্চতার মোমবাতি আছে যার মধ্যে একটা পুড়ে শেষ হতে 6 ঘণ্টা লাগে আর অপরটা পুড়ে শেষ হতে 9 ঘণ্টা লাগে। এক রাতে তুমি দুটো মোমবাতি জ্বালিয়ে ঘুমিয়ে গেলে। ঘুম থেকে উঠে দেখলে একটা মোমবাতির উচ্চতা অপরটার অর্ধেক হয়ে গিয়েছে। তুমি কত মিনিট ঘুমিয়ে ছিলে?

    ২০২১ বাছাই · ঢাকা · প্রশ্ন ৩
  165. এখন রমজান মাস, সাদ বের হয়েছে ইফতারি কিনতে। দোকানে গিয়ে দেখে, সে 53 টাকা দিয়ে 3kg জিলাপি এবং 4kg হালিম কিনতে পারে অথবা, 37 টাকা দিয়ে সে 5kg জিলাপি এবং 2kg হালিম কিনতে পারে। কিন্তু, সাদ হালিম খুবই পছন্দ করে এবং জিলাপি একদমই পছন্দ করে না। তাহলে, 10kg হালিম আর 1kg জিলাপি কিনতে সাদ-এর কত টাকা প্রয়োজন?

    ২০২০ জাতীয় · প্রশ্ন ১
  166. একটি এনালগ ঘড়ির ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা একই সাইজের। যা দেখে তুমি দুই কাঁটা আলাদা করতে পারবে না। কাঁটা গুলো অনবরত ঘুরতে থাকে। দুপুর এবং মধ্যরাতের মধ্যে কতগুলো সময় আছে যখন তুমি ঘড়ির তথ্য দিয়ে সঠিক সময় যাচাই করতে পারবে না?

    ২০২০ জাতীয় · প্রশ্ন ১১
  167. রুবাব একজন অলস দোকানদার। এজন্য পয়সার হিসেব না করে সে দাম থেকে বাকি পয়সা বাদ দিয়ে দিবে। যেমন কারো যদি দাম আসে 11 টাকা 30 পয়সা, রুবাব সেটিকে 11 টাকা ধরে হিসেব করে। রুবাবের দোকানের পাচঁটি চকলেটের দাম রুবাবের হিসেবে 13Tk এবং ছয়টি চকলেটের দাম রুবাবের হিসেবে 16Tk. যদি প্রত্যেক চকলেটের দাম সমান এবং পয়সায় প্রকাশ করলে দামটি পূর্ণসংখ্যা হয়, তাহলে একটি চকলেটের ভিন্ন ভিন্ন কতটি দাম হতে পারে?

    ২০২০ জাতীয় · প্রশ্ন ৬
  168. সকাল দা ফিফা'19 খেলার সময় গোল দেওয়ার চেষ্টা করছে। প্রথমে তার গোল দেওয়ার সম্ভাবনা 20%. আর প্রতিবার গোল মিস করলে সকাল দার সম্ভাবনা 5% বেড়ে যায়। অর্থাৎ প্রথম বারে যদি সকাল দা গোল মিস করে তাহলে দ্বিতীয় বারে গোল দেবার সম্ভাবনা 25% হয়ে যায়। ন্যূনতম কতবার চেষ্টা করলে সকাল দা নিশ্চিতভাবে ফিফা'19 এ গোল দিতে পারবে?

    ২০২০ প্রাথমিক · প্রশ্ন ৩
  169. নওশাদের থেকে জয়দীপের 21 টাকা বেশী আছে এবং নওশাদের থেকে রুবারের 15 টাকা কম আছে। তিনজন সিদ্ধান্ত নিল যে টাকাগুলো নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করে নিবে। সমবন্টনের ফলে জয়দীপের কত টাকা কমে গেল?

    ২০২০ প্রাথমিক · প্রশ্ন ১৬
  170. নিচের সংখ্যাগুলোর মধ্যে যেগুলো মৌলিক সংখ্যা তাঁদের সমষ্টি কত? 2, 3, 6, 7, 9, 10

    ২০২০ প্রাথমিক · প্রশ্ন ৫
  171. 10 বছর বয়সে জুনায়েদের উচ্চতা ছিল 50 সেমি এবং 20 বছর বয়সে জুনায়েদের উচ্চতা হয়েছে 63 সেমি। 10 বছরে জুনায়েদের উচ্চতা কতটুকু বেড়েছে?

    ২০২০ প্রাথমিক · প্রশ্ন ১
  172. চিত্রে 1 থেকে শুরু করে ক্রমিক সংখ্যাগুলো একটি ত্রিভুজাকার টেবিলে লেখা হয়েছে। প্রতিটি সারিতে আগের সারির চেয়ে একটি সংখ্যা বেশী রয়েছে। যে সারিতে 11 সংখ্যাটি রয়েছে সেই সারির সংখ্যাগুলোর যোগফল কত?

    ২০২০ প্রাথমিক · প্রশ্ন ২
  173. একটি ব্যাক্টেরিয়া প্রতি সেকেন্ডে নিজের 3 টি কপি তৈরী করে। এভাবে ব্যাক্টেরিয়া প্রতি সেকেন্ডে নিজের নতুন কপি তৈরী করতে থাকে। একটি বাক্সে একটি ব্যাকটেরিয়া রেখে দেওয়া হলে 1 সেকেন্ড পরে বাক্সে মোট 4 টি ব্যাক্টেরিয়া হয়ে যায়। 5 সেকেন্ড পরে বাক্সে কয়টি ব্যাক্টেরিয়া থাকবে ?

    ২০২০ প্রাথমিক · প্রশ্ন ৪
  174. একটি 3 মিটার ব্যাসার্ধের বৃত্তের পরিধিকে সরলরেখা বানানো হল। প্রত্যয় সেই রেখা বরাবর দৌঁড়ানো শুরু করলো 3π3\pi মিটার প্রতি সেকেন্ড সমবেগে । রেখাটির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে তার প্রয়োজনীয় সময় কত সেকেন্ড?

    ২০২০ প্রাথমিক · প্রশ্ন ৭
  175. নওশাদ বোর্ডে 1 থেকে 3039 এর মধ্যে সংখ্যা লিখলো যাদের মধ্যক হলো 2020 এরপর ফুয়াদ বোর্ডে লেখা সংখ্যাগুলো থেকে চারটি সংখ্যা মুছে দিল, কিন্তু বোর্ডে লেখা অবশিষ্ট সংখ্যাগুলোর মধ্যক অপরিবর্তিত থাকে। চারটি সংখ্যার যোগফল সর্বোচ্চ কত হতে পারে?

    ২০২০ আঞ্চলিক · প্রশ্ন ২৪
  176. পাঁচটি সংখ্যার গড় 50, মধ্যক 51, প্রচুরক 53। এদের মধ্যে সবচেয়ে ছোট দুটি সংখ্যার যোগফল কত?

    ২০২০ আঞ্চলিক · প্রশ্ন ৬
  177. পাঁচটি সংখ্যার গড় 7 এদের মধ্যে কোন সংখ্যাটিকে 3 দিয়ে গুণ করা হলে সংখ্যাগুলোর গড় 11 হবে?

    ২০২০ আঞ্চলিক · প্রশ্ন ১০
  178. 2310 এর সাথে 5 যোগ করে প্রাপ্ত যোগফলকে কে 1/51/5 দিয়ে ভাগ করে প্রাপ্ত সংখ্যাকে আবার 5 দিয়ে গুণ করলে কত পাওয়া যাবে?

    ২০২০ আঞ্চলিক · প্রশ্ন ৩
  179. একটি সিনেমা হলের প্রথম সারিতে 11 টি আসন আছে।পর্যায়ক্রমে প্রতিটি সারিতে তার সামনের সারির চেয়ে একটি আসন বেশি আছে।যদি মোট সারি সংখ্যা 30 টি হয় তাহলে সিনেমা হলটিতে মোট কতটি আসন আছে?

    ২০২০ আঞ্চলিক · প্রশ্ন ৪
  180. তোমার দশটি পোষা কবুতর ছিল। তুমি তোমার কয়েকজন বন্ধুকে সেগুলো ভাগ করে দিতে চাও। প্রথম বন্ধু ইচ্ছামতো কয়েকটি কবুতর নিল। এরপর যতগুলো কবুতর বাকি আছে, সেগুলো বাকি বন্ধুদের প্রত্যেককে 3টি করে দিলে 5টি অবশিষ্ট থাকে এবং 5টি করে দিলে 3টি অবশিষ্ট থাকে। প্রথম বন্ধু কয়টি কবুতর নিয়েছিল?

    ২০২০ আঞ্চলিক · প্রশ্ন ৭
  181. স্বর্গর মোট 2 জন বোন এবং 4 জন ভাই রয়েছে। স্বর্গর বোন মনিসার xx সংখ্যক বোন এবং yy সংখ্যক ভাই রয়েছে। তাহলে xx ও yy এর গুণফল কত (ধরে নেও স্বর্গ একজন ছেলে)?

    ২০২০ আঞ্চলিক · প্রশ্ন ১২
  182. 12 টি ভিন্ন ভিন্ন ধনাত্মক পূর্ণসংখ্যার গড় 12 হলে এদের মধ্যে সর্বোচ্চ সংখ্যার মান কত হতে পারে?

    ২০২০ আঞ্চলিক · প্রশ্ন ১৩
  183. বসুন্ধরা কিংস তাদের প্রথম 6টি ম্যাচের মধ্যে 5টিতে জয় লাভ করে। পরবর্তী 30 টি ম্যাচের মধ্যে কতটি ম্যাচে জয় লাভ করলে সব খেলার শেষে বসুন্ধরা কিংসের জয়ের সংখ্যা হারের সংখ্যার দ্বিগুণ হবে?(ধরে নেই কোনো খেলার ফল অমীমাংসিত ছিল না)

    ২০২০ আঞ্চলিক · প্রশ্ন ১৫
  184. তোমার দশটি পোষা কবুতর ছিল। তুমি তোমার কয়েকজন বন্ধুকে সেগুলো ভাগ করে দিতে চাও। প্রথম বন্ধু ইচ্ছামতো কয়েকটি কবুতর নিল। এরপর যতগুলো কবুতর বাকি আছে, সেগুলো বাকি বন্ধুদের প্রত্যেককে 3টি করে দিলে 5টি অবশিষ্ট থাকে এবং 5টি করে দিলে 3টি অবশিষ্ট থাকে। প্রথম বন্ধু কয়টি কবুতর নিয়েছিল?

    ২০২০ আঞ্চলিক · প্রশ্ন ১৮
  185. 231 কে 1/31/3 দিয়ে ভাগ করে প্রাপ্ত সংখ্যাকে আবার 3 দিয়ে গুণ করলে কত পাওয়া যাবে?

    ২০২০ আঞ্চলিক · প্রশ্ন ৪ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  186. a=(2020−2019+2018−2017+....+4−3+2−1)a = (2020 - 2019 + 2018 - 2017 + \text{....} + 4 - 3 + 2 - 1) b=(1−2+3−4+5−6+....+2017−2018+2019)b = (1 - 2 + 3 - 4 + 5 - 6 + \text{....} + 2017 - 2018 + 2019) a÷b=?a \div b = ?

    ২০২০ আঞ্চলিক · প্রশ্ন ৬
  187. পাশের দাগ দেয়া রেখাটিকে ‘সংখ্যারেখা’ বলা হয়, যেখানে একটি নির্দিষ্ট দূরত্ব পরপর সংখ্যা বসানো থাকে। দূরত্ব দ্বারা সংখ্যাটি কতটা বড় তা বুঝা যায়। চিত্রের সংখ্যা রেখায় পরপর দুইটি দাগের মাঝে দূরত্ব একই হলে xx এর মান কত?

    ২০২০ আঞ্চলিক · প্রশ্ন ৭
  188. যদি (8+9+10+11+12)/10(8 + 9 + 10 + 11 + 12)/10 এর মান (2018+2019+2020+2021+2022)/x(2018 + 2019 + 2020 + 2021 + 2022)/x এর সমান হয় তাহলে xx এর মান কত?

    ২০২০ আঞ্চলিক · প্রশ্ন ৮
  189. পাঁচটি সংখ্যার গড় 7 এদের মধ্যে কোন সংখ্যাটিকে 3 দিয়ে গুণ করা হলে সংখ্যাগুলোর গড় 11 হবে?

    ২০২০ আঞ্চলিক · প্রশ্ন ১
  190. তুমি তোমার বাসা থেকে 10 কিমি .উত্তর, তারপর 10 কি.মি .পূর্ব, তারপর 5 কি.মি .দক্ষিণ এবং সবশেষে 10 কি.মি .পশ্চিমে গেলে। তুমি বাসা থেকে কত কি. মি. দূরে আছো?

    ২০১৯ বাছাই · নমুনা ৩ · প্রশ্ন ৫ · আরও ২টি প্রশ্নপত্রে আছে
  191. বিন্দু আর শাদ সেনাপতি, যারা নিজেদের সৈন্যদলকে এমনভাবে সাজাতে পছন্দ করে যে সারি ও কলামে সমানসংখ্যক সৈন্য থাকে। বিন্দুর সৈন্যদলে প্রতি সারিতে 3 জন সৈন্য এবং শাদের সৈন্যদলে প্রতি কলামে 5 জন সৈন্য আছে। বিন্দু আর শাদ তাদের সৈন্যদলকে একসাথে সাজাতে গেলে তাদের কমপক্ষে আরো কতজন নতুন সৈন্য লাগবে?

    ২০১৯ বাছাই · নমুনা ২ · প্রশ্ন ৭ · আরও ৪টি প্রশ্নপত্রে আছে
  192. nn সংখ্যক ক্রমিক সংখ্যার গড় তাদের মধ্যকার চতুর্থ সংখ্যাটির সমান। nn এর মান কত?

    ২০১৯ বাছাই · পঞ্চগড় · প্রশ্ন ৫ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  193. ধর একটা কলম এলিনা 10 টাকায় কিনল। কিনে হিমুকে 20 টাকায় বিক্রি করল।এবার হিমু সেটা 40 টাকায় রিফাতকে বিক্রি করল।রিফাত সেটা আবার 80 টাকায় এলিনাকে বিক্রি করল।এলিনার কত লাভ হল?

    ২০১৯ বাছাই · দিনাজপুর · প্রশ্ন ৬ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  194. ছয় বন্ধু একসাথে ডার্ট ছুঁড়ে মারার প্রতিযোগিতায় অংশ নেয়। ডার্ট খেলায় একটি বৃত্তাকার টার্গেটের দিকে ছুঁড়ে মারতে হয়, এবং কোন অংশে পরেছে তা অনুযায়ী স্কোর পাওয়া যায়। ডার্টের বোর্ডটিতে 12-টি অংশ আছে, যাদের মান 1 থেকে 12 পর্যন্ত পূর্ণসংখ্যাগুলো। আমাদের ছয় বন্ধুর প্রত্যেকের কাছে দুটি করে ডার্ট ছিল এবং ছোড়ার পর প্রতিটি ডার্ট ভিন্ন ভিন্ন অংশে গিয়ে পড়েছে। স্কোরগুলো হল:

    তিহাম 16 points
    দীপ্ত 4 points
    সামিউর 7 points
    সাব্বির 11 points
    আশরাফুল 21 points
    • মাহির স্কোর কত?
    • 9 পয়েন্ট যে অংশে ছিল সেটিতে কার ডার্ট পড়েছে?
    ২০১৯ জাতীয় · প্রশ্ন ২
  195. তিহাম 16 points
    দীপ্ত 4 points
    সামিউর 7 points
    সাব্বির 11 points
    আশরাফুল 21 points
    • মাহির স্কোর কত?
    • 9 পয়েন্ট যে অংশে ছিল সেটিতে কার ডার্ট পড়েছে?
    ২০১৯ জাতীয় · প্রশ্ন ৫
  196. অদ্ভুত একটি দেশে, ডায়াবেটিসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গবেষণা করে দেখা গেছে, তাদের মোট জনসংখ্যার অর্ধেকই আক্রান্ত। এই আক্রান্তদের অর্ধেকই জানে না যে, তাদের ডায়াবেটিস আছে। আবার যারা জানে তাদের মধ্যে অর্ধেক সংখ্যক ব্যাক্তি রোগটির চিকিৎসা নেয় না। যারা চিকিৎসা নেয় তাদের অর্ধেকই যথাযথ চিকিৎসা হয় না। দেশটির জনসংখ্যা সর্বনিম্ন কতো থেকে কম হলে যথাযথ চিকিৎসা পায়, এমন লোক খুজে পাওয়া যাবে না?

    ২০১৯ আঞ্চলিক · বাগেরহাট · প্রশ্ন ৭ · আরও ৫টি প্রশ্নপত্রে আছে
  197. তোমার কাছে সর্বনিম্ন কত টাকা থাকলে 6 বা 8 বা 11 বা 13 জনকে সেই টাকা তুমি সমান ভাগ করে দিতে পারবে?

    ২০১৯ আঞ্চলিক · বাগেরহাট · প্রশ্ন ৫ · আরও ৩টি প্রশ্নপত্রে আছে
  198. দুটি সংখ্যার যোগফল 15 এবং বিয়োগফল 5 হলে তাদের গুণফল কত?

    ২০১৯ আঞ্চলিক · বাগেরহাট · প্রশ্ন ২ · আরও ৩টি প্রশ্নপত্রে আছে
  199. তোমার কাছে সর্বনিম্ন কত টাকা থাকলে 2 বা 3 বা 4 বা 5 জনকে সেই টাকা তুমি সমান ভাগ করে দিতে পারবে?

    ২০১৯ আঞ্চলিক · বাগেরহাট · প্রশ্ন ৫ · আরও ৩টি প্রশ্নপত্রে আছে
  200. ধরে নাও রাইড শেয়ারিং অ্যাপ “পাঠাও” তোমাকে 60%60\% ডিসকাউন্ট দিয়েছে সর্বোচ্চ 60 টাকা পর্যন্ত। তুমি যদি এমন রাইড নাও যার স্বাভাবিক খরচ 290 টাকা, ডিসকাউন্ট এর পরে তার খরচ কত হবে?

    ২০১৯ আঞ্চলিক · বাগেরহাট · প্রশ্ন ১ · আরও ৭টি প্রশ্নপত্রে আছে
  201. একটি ব্যাক্টেরিয়া প্রতি সেকেন্ডে নিজের 2টি কপি তৈরী করে। এভাবে ব্যাক্টেরিয়া প্রতি সেকেন্ডে নিজের নতুন কপি তৈরী করতে থাকে। একটি বাক্সে একটি ব্যাকটেরিয়া রেখে দেওয়া হলে 1 সেকেন্ড পরে বাক্সে 3টি ব্যাক্টেরিয়া হয়ে যায়। ব্যাক্টেরিয়ার সংখ্যা 1000 হতে কমপক্ষে পূর্ণ সংখ্যায় কয় সেকেন্ড লাগবে?

    ২০১৯ আঞ্চলিক · বরিশাল · প্রশ্ন ১ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  202. একটি ক্ষুধার্ত সাপ কোনো খাবার না পেয়ে নিজেকে বৃত্তাকার করে নিজের লেজ খাওয়া শুরু করলো। এর প্রাথমিক দৈর্ঘ্য 1 মিটার এবং প্রতি মিনিটে 5cm5\text{cm} লেজ খেলে বৃত্তের ব্যাসার্ধ অর্ধেক হতে কত সময় লাগবে?

    ২০১৯ আঞ্চলিক · বরিশাল · প্রশ্ন ৪
  203. 51+52+54+58+⋯=?\frac{5}{1} + \frac{5}{2} + \frac{5}{4} + \frac{5}{8} + \dots = ?

    ২০১৯ আঞ্চলিক · বরিশাল · প্রশ্ন ১ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  204. প্রথম 10 টি মৌলিক সংখ্যার গড় অপেক্ষা ছোট মৌলিক সংখ্যা কতটি?

    ২০১৯ আঞ্চলিক · বরিশাল · প্রশ্ন ৪ · আরও ২টি প্রশ্নপত্রে আছে
  205. গণিত অলিম্পিয়াডের ভলান্টিয়ার দুই ধরণের হয়। তা হল মুভার্স এবং একাডেমিক টিম মেম্বার। একবার ঢাকার আঞ্চলিক গণিত অলিম্পিয়াডের মুভার্স ও একাডেমিক টিম মেম্বারদের থাকার ব্যবস্থা করতে গিয়ে এমন এক দালানের খোঁজ পাওয়া গেলো যে, দালানের 1 তলায় রুম আছে 2টি , 2 তলায় 6টি , 3 তলায় আছে 12টি ,4 তলায় আছে 20টি,............,9 তলায় আছে 90টি , 10 তলায় আছে 110 টি রুম। যদি মুনির হাসান প্রতি রুমে একজন মুভার্স ও একজন একাডেমিক টিম মেম্বারের থাকার ব্যবস্থা করতে পারেন, তাহলে, ঢাকার আঞ্চলিক অলিম্পিয়াডের জন্য কতজন মুভার্স ও একাডেমিক টিম মেম্বার রয়েছেন?

    ২০১৯ আঞ্চলিক · বরিশাল · প্রশ্ন ৮ · আরও ২টি প্রশ্নপত্রে আছে
  206. একটি ক্ষুধার্ত সাপ কোনো খাবার না পেয়ে নিজেকে বৃত্তাকার করে নিজের লেজ খাওয়া শুরু করলো। এর প্রাথমিক দৈর্ঘ্য 1 মিটার এবং প্রতি মিনিটে 5cm5\text{cm} লেজ খেলে বৃত্তের ব্যাসার্ধ অর্ধেক হতে কত সময় লাগবে ?

    ২০১৯ আঞ্চলিক · বরিশাল · প্রশ্ন ৫ · আরও ৩টি প্রশ্নপত্রে আছে
  207. 2!=2∗1=22! = 2 * 1 = 2 3!=3∗2∗1=63! = 3 * 2 * 1 = 6 যদি 3!∗5!∗n!=10!3! * 5! * n! = 10! তাহলে n=?n = ?

    ২০১৯ আঞ্চলিক · বগুড়া · প্রশ্ন ৩
  208. পলাশ 1 থেকে 1000 এর মধ্যে বিদ্যমান স্বাভাবিক সংখ্যার মধ্য যে কোনো একটি সংখ্যা মনে মনে বেছে নিয়ে ঐ সংখ্যা থেকে যথাক্রমে 1,2,3,4…998,999,10001,2,3,4\dots 998,999,1000 বিয়োগ করলো এবং সবশেষে সবগুলো বিয়োগফলগুলো একত্রে গুণ করলো। বলোতো, পলাশ গুণফল কতো পেল?

    ২০১৯ আঞ্চলিক · চট্টগ্রাম · প্রশ্ন ১ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  209. মুরসালিনের কাছে 10 টা লাল বল, 30 টা হলুদ বল এবং 50টা নীল বল আছে। মুরসালিন সর্বোচ্চ কতজনের মধ্যে বলগুলো ভাগ করে দিতে পারবে, যাতে সবাই কমপক্ষে 2 টা নীল বল পায়?

    ২০১৯ আঞ্চলিক · চট্টগ্রাম · প্রশ্ন ২ · আরও ২টি প্রশ্নপত্রে আছে
  210. পাশের চিত্রে, 8×88 \times 8 দাবার বোর্ড দেওয়া আছে। বোর্ডের মোট ক্ষেত্রফল, কালো রঙ করা অংশের ক্ষেত্রফলের কত গুণ?

    ২০১৯ আঞ্চলিক · চট্টগ্রাম · প্রশ্ন ১
  211. পলাশ 1 থেকে 500 এর মধ্যে বিদ্যমান স্বাভাবিক সংখ্যার মধ্য যে কোনো একটি সংখ্যা মনে মনে বেছে নিয়ে ঐ সংখ্যা থেকে যথাক্রমে 1,2,3,4…498,499,5001, 2, 3, 4 \dots 498, 499, 500 বিয়োগ করলো এবং সবশেষে সবগুলো বিয়োগফলগুলো একত্রে গুণ করলো। বলোতো, পলাশ গুণফল কতো পেল?

    ২০১৯ আঞ্চলিক · চট্টগ্রাম · প্রশ্ন ২ · আরও ২টি প্রশ্নপত্রে আছে
  212. একটি 3 মিটার ব্যাসার্ধের বৃত্তের পরিধিকে সরলরেখা বানানো হল। প্রত্যয় সেই রেখা বরাবর দৌড়ানো শুরু করলো π\pi মিটার প্রতি সেকেন্ড সমবেগে। রেখাটির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে তার প্রয়োজনীয় সময় কত?

    ২০১৯ আঞ্চলিক · চট্টগ্রাম · প্রশ্ন ৩ · আরও ২টি প্রশ্নপত্রে আছে
  213. একজন বিক্রেতা বাজারে 1189 টাকায় একাধিক শার্ট এমন ভাবে বিক্রি করতে চাচ্ছেন যেন প্রতিটি শার্টের সমান এবং বিক্রয়কৃত শার্টের সংখ্যা থেকে বেশি হয়। প্রতিটি শার্টের বিক্রয়মূল্য কতো?

    ২০১৯ আঞ্চলিক · চট্টগ্রাম · প্রশ্ন ৪ · আরও ২টি প্রশ্নপত্রে আছে
  214. “বাগানবাড়ি” থেকে “মণিহার” পর্যন্ত 2000 একক দৈর্ঘ্যের একটি সোজা রাস্তা আছে। ঐ রাস্তায় 50 একক পরপর ওভারব্রিজ এবং 40 একক পরপর জেব্রাক্রসিং আছে। রাস্তার শেষ মাথায় যদি একত্রে ওভারব্রিজ এবং জেব্রাক্রসিং থাকে, তাহলে শেষ মাথাকে বাদ দিয়ে ঐ রাস্তায় এমন কতটি জায়গা রয়েছে যেখানে পুনরায় ওভারব্রিজ এবং জেব্রাক্রসিং একত্রে থাকবে?

    ২০১৯ আঞ্চলিক · চট্টগ্রাম · প্রশ্ন ৬ · আরও ২টি প্রশ্নপত্রে আছে
  215. একটি ব্যাক্টেরিয়া প্রতি সেকেন্ডে নিজের 2টি কপি তৈরী করে। এভাবে ব্যাক্টেরিয়া প্রতি সেকেন্ডে নিজের নতুন কপি তৈরী করতে থাকে। একটি বাক্সে একটি ব্যাকটেরিয়া রেখে দেওয়া হলে 1 সেকেন্ড পরে বাক্সে মোট 3টি ব্যাক্টেরিয়া হয়ে যায়। 6 সেকেন্ড পরে বাক্সে কয়টি ব্যাক্টেরিয়া থাকবে?

    ২০১৯ আঞ্চলিক · চট্টগ্রাম · প্রশ্ন ৯ · আরও ২টি প্রশ্নপত্রে আছে
  216. মুরসালিনের কাছে 1000 টা লাল বল, 500 টা হলুদ বল এবং 100টা নীল বল আছে। মুরসালিন সর্বোচ্চ কতজনের মধ্যে বলগুলো ভাগকরে দিতে পারবে, যাতে সবাই কমপক্ষে 5টা নীল বল পায়?

    ২০১৯ আঞ্চলিক · চট্টগ্রাম · প্রশ্ন ১ · আরও ৫টি প্রশ্নপত্রে আছে
  217. যে সকল স্বাভাবিক সংখ্যার একক স্থানীয় ঘরে 1 নেই তাদেরকে ননোন সংখ্যা (non one or nonone) বলা হয় । xx - তম ননোন সংখ্যা (non one number or nonone number) এর মান 2019 . তাহলে xx এর মান কত?

    ২০১৯ আঞ্চলিক · চট্টগ্রাম · প্রশ্ন ৭ · আরও ৫টি প্রশ্নপত্রে আছে
  218. একজন ছাত্রকে ইংরেজি বর্ণমালা গুলো লিখতে বলায় সে aAabBbCcDdDeEe..............zZzaAabBb..... এভাবে লিখা শুরু করলো, অর্থাৎ প্রথমে Small letter তারপরে Capital letter, আবার Small letter লিখতে লিখতে z দিয়ে শেষ হবার পরে আবার a থেকে শুরু করে। এমন করে লিখতে থাকলে 2019 তম বর্ণটি কি হবে এবং সেটি Capital letter নাকি Small letter হবে?

    ২০১৯ আঞ্চলিক · ঢাকা · প্রশ্ন ৭
  219. মঙ্গল গ্রহে এক প্রজাতির 2 টি জীবাণু রেখে আসা হল, প্রতি 20 দিনে যাদের সংখ্যা দ্বিগুণ হয়। সেখানে 8 মাস পর পর প্রাকৃতিক দুর্যোগ আসে, যাতে জীবাণুর সংখ্যা অর্ধেক হয়ে যায়। 6 বছর পর জীবাণুর সংখ্যা কত হবে? ধরে নেও এক মাসে 30 দিন। 12 মাসে এক বছর।

    ২০১৯ আঞ্চলিক · ঢাকা · প্রশ্ন ৯ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  220. প্রথম 2019 টি ধনাত্মক জোড় সংখ্যার যোগফল ও প্রথম 2019 টি ধনাত্মক বিজোড় সংখ্যার যোগফলের মধ্যে পার্থক্য কত? (1,2,3,4,5… )(1, 2, 3, 4, 5\dots)

    ২০১৯ আঞ্চলিক · কুষ্টিয়া · প্রশ্ন ৩
  221. নাজিয়া আপুর শখ চকলেট খেয়ে চকলেটের প্যাকেট জমা করা। আপু পরপর ছয়দিনে মোট 603 টি চকলেটের প্যাকেট জমা করলেন। আপু আগের দিন যে পরিমাণ চকলেট খেয়েছেন, তার পরের দিন তার চেয়ে তিনটি করে চকলেট বেশ খেতেন। ষষ্ঠ দিনে আপু মোট কতটিন চকলেট খেয়েছিলেন?

    ২০১৯ আঞ্চলিক · কুষ্টিয়া · প্রশ্ন ৪
  222. একটি বর্গক্ষেত্র এবং একটি ত্রিভুজের পরিসীমা সমান। ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য 9.55 cm9.55\text{ cm}, 7.30 cm7.30\text{ cm}, 7.15 cm7.15\text{ cm} হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?

    ২০১৯ আঞ্চলিক · কুষ্টিয়া · প্রশ্ন ১
  223. নাজিয়া আপুর শখ চকলেট খেয়ে চকলেটের প্যাকেট জমা করা। আপু পরপর ছয়দিনে মোট 57 টি চকলেটের প্যাকেট জমা করলেন। আপু আগের দিন যে পরিমাণ চকলেট খেয়েছেন, তার পরের দিন তার চেয়ে তিনটি করে চকলেট বেশ খেতেন। ষষ্ঠ দিনে আপু মোট কতটিন চকলেট খেয়েছিলেন?

    ২০১৯ আঞ্চলিক · কুষ্টিয়া · প্রশ্ন ৫
  224. প্রথম 2019 টি ধনাত্নক জোড় সংখ্যার যোগফল ও প্রথম 2019 টি ধনাত্নক বিজোড় সংখ্যার যোগফলের মধ্যে পার্থক্য কত? (1,2,3,4,5.....)(1, 2, 3, 4, 5.....)

    ২০১৯ আঞ্চলিক · কুষ্টিয়া · প্রশ্ন ৮
  225. প্রথম 2020 টি ধনাত্মক বিজোড় সংখ্যার যোগফল ও প্রথম 2019 টি ধনাত্মক জোড় সংখ্যার যোগফলের মধ্যে পার্থক্য কত? (1,2,3,4,5… )(1, 2, 3, 4, 5\dots)

    ২০১৯ আঞ্চলিক · কুষ্টিয়া · প্রশ্ন ২ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  226. প্রথম 2019 টি ধনাত্নক জোড় সংখ্যার যোগফল ও প্রথম 2018 টি ধনাত্নক 3 দ্বারা বিভাজ্য সংখ্যার যোগফলের মধ্যে পার্থক্য কত? (1,2,3,4,5.....)(1, 2, 3, 4, 5.....)

    ২০১৯ আঞ্চলিক · ময়মনসিংহ · প্রশ্ন ৩
  227. নাজিয়া আপুর শখ চকলেট খেয়ে চকলেটের প্যাকেট জমা করা। আপু পরপর ছয়দিনে মোট 78 টি চকলেটের প্যাকেট জমা করলেন। আপু আগের দিন যে পরিমাণ চকলেট খেয়েছেন, তার পরের দিন তার চেয়ে চারটি করে চকলেট বেশ খেতেন। ষষ্ঠ দিনে আপু মোট কতটিন চকলেট খেয়েছিলেন?

    ২০১৯ আঞ্চলিক · ময়মনসিংহ · প্রশ্ন ৪
  228. পাশের চিত্রে, 8×88\times 8 দাবার বোর্ড দেওয়া আছে। বোর্ডের মোট ক্ষেত্রফল, কালো রঙ করা অংশের ক্ষেত্রফলের কত গুণ?

    ২০১৯ আঞ্চলিক · রাজশাহী · প্রশ্ন ১ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  229. পলাশ 1 থেকে 1000 এর মধ্যে বিদ্যমান স্বাভাবিক সংখ্যার মধ্য যে কোনো একটি সংখ্যা মনে মনে বেছে নিয়ে ঐ সংখ্যা থেকে যথাক্রমে 1,2,3,4................998,999,10001, 2, 3, 4 \text{................} 998, 999, 1000 বিয়োগ করলো এবং সবশেষে সবগুলো বিয়োগফলগুলো একত্রে গুণ করলো। বলোতো, পলাশ গুণফল কতো পেল?

    ২০১৯ আঞ্চলিক · রংপুর · প্রশ্ন ১
  230. একজন ছাত্রকে ইংরেজি বর্ণমালা গুলো লিখতে বলায় সে aaAbBbCcDdDeEe...............zZzaAabBb..... এভাবে লিখা শুরু করলো, অর্থাৎ প্রথমে Small letter তারপরে Capital letter, আবার Small letter লিখতে লিখতে z দিয়ে শেষ হবার পরে আবার a থেকে শুরু করে। এমন করে লিখতে থাকলে 2019 তম বর্ণটি কি হবে এবং সেটি Capital letter নাকি Small letter হবে?

    ২০১৯ আঞ্চলিক · সিলেট · প্রশ্ন ৭
  231. নাজিয়া আপুর শখ চকলেট খেয়ে চকলেটের প্যাকেট জমা করা। আপু পরপর ছয়দিনে মোট 603 টি চকলেটের প্যাকেট জমা করলেন। আপু প্রতিদিন তার আগের দিনের চেয়ে তিনটি করে চকলেট বেশী খেতেন. ষষ্ঠ দিনে আপু মোট কতটি চকলেট খেয়েছিলেন?

    ২০১৯ বাছাই · ঢাকা · প্রশ্ন ৩
  232. একটি বর্গক্ষেত্র এবং একটি ত্রিভুজের পরিসীমা সমান। ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য 9.55 cm, 7.30 cm, 7.15 cm হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?

    ২০১৯ বাছাই · ঢাকা · প্রশ্ন ২
  233. দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত 25:925:9 হলে, তাদের বাহুর দৈর্ঘ্যের অনুপাত যদি a:ba:b হয়, তাহলে a−b=?a - b = ?

    ২০১৯ বাছাই · ঢাকা · প্রশ্ন ৪ · আরও ৪টি প্রশ্নপত্রে আছে
  234. নাজিয়া আপুর শখ চকলেট খেয়ে চকলেটের প্যাকেট জমা করা। আপু পরপর ছয়দিনে মোট 57 টি চকলেটের প্যাকেট জমা করলেন। আপু প্রতিদিন তার আগের দিনের চেয়ে তিনটি করে চকলেট বেশী খেতেন। ষষ্ঠ দিনে আপু মোট কতটি চকলেট খেয়েছিলেন?

    ২০১৯ বাছাই · ঢাকা · প্রশ্ন ৫
  235. 17110\frac{17}{110} কে যদি দশমিক এ প্রকাশ করা হয় তাহলে এর দশমিকের পর 100 তম অঙ্কটি কত ?

    ২০১৯ বাছাই · ঢাকা · প্রশ্ন ৭
  236. আজকে বাছাই পর্ব অনুষ্ঠিত হবার দিন থেকে 365365 দিন পরে কোন সাল হবে ?

    ২০১৯ বাছাই · ঢাকা · প্রশ্ন ৮ · আরও ৩টি প্রশ্নপত্রে আছে
  237. একটি স্কুলে কিছু শিক্ষার্থী আছে। তাদের 25 জন ভাল গাইতে পারে 15 জন ভাল আঁকাতে পারে, 5 জন এই দুইটাই খুব ভাল পারে, এদের বাদে বাকি যারা আছে তাদের সংখ্যা 45 জন। তারা ভাল আঁকাতে বা গাইতে না পারলেও তারা কবিতা আবৃত্তি পারে ভাল। মোট শিক্ষার্থী কতজন ?

    ২০১৯ বাছাই · দিনাজপুর · প্রশ্ন ৩
  238. রিজভী একটি বর্গাকার পথ 1 মিনিটে অতিক্রম করল। আদনান একটি আয়তকার পথ 3 মিনিটে অতিক্রম করল। দুইজনেরই বেগ সমান। বর্গাকার পথের দৈর্ঘ্য 20 মিটার, আয়তকার পথের দৈর্ঘ্য 80 মিটার। আয়তকার পথটির প্রস্থ কত?

    ২০১৯ বাছাই · দিনাজপুর · প্রশ্ন ৪ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  239. পিয়াল তার দলের একমাত্র স্ট্রাইকার তাকে দেওয়া প্রতি পাঁচটি পাসের একটি সে ধরতে পারে এবং পাস পেলেই সে শট নেয় তার প্রতি চার শটের একটি গোলপোষ্টের ভিতর ঢুকতে যায়, কিন্তু প্রতিপক্ষ গোলকীপার গোলপোষ্টে ঢুকতে যাওয়ার প্রতি দুটি শটের একটি ঠেকিয়ে দেয়।তাহলে পিয়ালকে ন্যূনতম কতটি পাস দিলে অন্তত একটি গোল হবে?

    ২০১৯ বাছাই · পঞ্চগড় · প্রশ্ন ৩
  240. একটি বল একবার পরপর দুইবার মাটি স্পর্শ করার আগে 10 মিটার করে আগায় এবং প্রতিবার মাটি স্পর্শ করলে আগের উচ্চতার অর্ধেক উঠে। শুরুতে বলটি 1024 মিটার উচ্চতায় থাকলে তাকে ছেড়ে দিলে 8মিটার উচ্চতার কোন বাস্কেট এ ঢুকার আগে সেটি কত দূরত্ব অতিক্রম করবে?

    ২০১৯ বাছাই · পঞ্চগড় · প্রশ্ন ৬
  241. দুই অংকের ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা এবং দুই অংকের ক্ষুদ্রতম পূর্ণসংখ্যার মধ্যে পার্থক্য কত ?

    ২০১৯ বাছাই · পঞ্চগড় · প্রশ্ন ৩ · আরও ৫টি প্রশ্নপত্রে আছে
  242. আজকে বাছাই পর্ব অনুষ্ঠিত হবার দিন থেকে 3650000 দিন পরে কোন সাল হবে ?

    ২০১৯ বাছাই · পঞ্চগড় · প্রশ্ন ৪ · আরও ৩টি প্রশ্নপত্রে আছে
  243. nn পূর্ণসংখ্যা যেন n=2k+1n=2k+1. nn সংখ্যক ক্রমিক সংখ্যার গড় ওই সংখ্যা গুলোর কত তম সংখ্যার সমান ?

    ২০১৯ বাছাই · পঞ্চগড় · প্রশ্ন ৬
  244. ইমার 15টি চকলেটের মধ্যে কিছু চকলেট জেরিনকে দিলো যাতে জেরিনের চকলেট বেশি থাকে, জেরিন তার চকলেট থেকে কিছু চকলেট ঐশ্বর্য কে দিলো যাতে তার চকলেট সংখ্যা জেরিন থেকে বেশি হয়। তিনজনের বর্তমানে সর্বমোট চকলেট সংখ্যা কত?

    ২০১৯ বাছাই · পঞ্চগড় · প্রশ্ন ১ · আরও ৩টি প্রশ্নপত্রে আছে
  245. 20192018201700000 কে 400000 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে?

    ২০১৯ বাছাই · পঞ্চগড় · প্রশ্ন ২ · আরও ৩টি প্রশ্নপত্রে আছে
  246. আজকে বাছাই পর্ব অনুষ্ঠিত হবার দিন থেকে 365000 দিন পরে কোন সাল হবে ?

    ২০১৯ বাছাই · পঞ্চগড় · প্রশ্ন ৩
  247. কোন একটি দিনের ঠিক মধ্যরাত থেকে পরের দিন ঠিক মধ্যরাত পর্যন্ত কয়বার ঘড়ির মিনিট ও ঘন্টার কাঁটার মধ্যবর্তী কোণ 44 ডিগ্রী হয় ?

    ২০১৯ বাছাই · পঞ্চগড় · প্রশ্ন ৪ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  248. কোন একটি দিনের ঠিক মধ্যরাত থেকে পরের দিন ঠিক মধ্যরাত পর্যন্ত কয়বার ঘড়ির মিনিট ও ঘন্টার কাঁটার মধ্যবর্তী কোণ এক সরল কোণ হয় ?

    ২০১৯ বাছাই · পঞ্চগড় · প্রশ্ন ৪ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  249. তিনাম তার দলের একমাত্র স্ট্রাইকার তাকে দেওয়া প্রতি পাঁচটি পাসের একটি সে ধরতে পারে এবং পাস পেলেই সে শট নেয় তার প্রতি চার শটের একটি গোলপোষ্টের ভিতর ঢুকতে যায়, কিন্তু প্রতিপক্ষ গোলকীপার গোলপোষ্টে ঢুকতে যাওয়ার প্রতি দুটি শটের একটি ঠেকিয়ে দেয় তাহলে তিনামকে ন্যূনতম কতটি পাস দিলে অন্তত একটি গোল হবে?

    ২০১৯ বাছাই · পঞ্চগড় · প্রশ্ন ৬
  250. ইমার 17 টি চকলেটের মধ্যে কিছু চকলেট জেরিনকে দিলো যাতে জেরিনের চকলেট বেশি থাকে, জেরিন তার চকলেট থেকে কিছু চকলেট ঐশ্বর্য কে দিলো যাতে তার চকলেট সংখ্যা জেরিন থেকে বেশি হয়। তিনজনের বর্তমানে সর্বমোট চকলেট সংখ্যা কত?

    ২০১৯ বাছাই · নমুনা ১ · প্রশ্ন ১ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  251. তিনটি ক্রমিক সংখ্যার গড় 2019। এদের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটি কত?

    ২০১৯ বাছাই · নমুনা ২ · প্রশ্ন ৩
  252. A,B,CA, B, C তিন বন্ধুর মধ্যে BB ও CC বার্ষিক পরীক্ষায় সমান নম্বর পেয়েছে। B,CB, C এর মোট নম্বর AA এর নম্বরের 2 গুণ।। A,CA, C এর মোট নম্বর BB এর নম্বরের থেকে 50 বেশি। A,BA, B এবং CC মোট কত নম্বর পেয়েছিল?

    ২০১৯ বাছাই · নমুনা ২ · প্রশ্ন ৭
  253. কামরুল তার জন্মদিনে বন্ধুদের 2019 টা পিজ্জা খাইয়েছে। প্রতিটি বন্ধুই কমপক্ষে একটি পিজ্জা খেয়েছে। এবং কেউই জোড় সংখ্যক পিজ্জা খায় নাই।তাহলে কামরুলের বন্ধুর সংখ্যা সর্বোচ্চ কত হতে পারে?

    ২০১৯ বাছাই · নমুনা ৩ · প্রশ্ন ২
  254. 1 থেকে প্রথম nn সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড়, nn অপেক্ষা 2019 কম. তাহলে nn এর মান কত?

    ২০১৯ বাছাই · নমুনা ৪ · প্রশ্ন ২
  255. 2000 সালে লাগানো একটি 1মিটার দৈর্ঘ্যের চারা প্রতি বিজোড় বছরে 4 মিটার করে বাড়ে,4 দ্বারা বিভাজ্য বছরে 3 মিটার করে বাড়ে, আর 4 দ্বারা অবিভাজ্য জোড় বছরে 2 মিটার করে বাড়ে। 2019 এর শেষে গাছের দৈর্ঘ্য কত হবে?

    ২০১৯ বাছাই · নমুনা ৪ · প্রশ্ন ৬ · আরও ২টি প্রশ্নপত্রে আছে
  256. 1 থেকে প্রথম nn সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড়, nn অপেক্ষা 20 কম. তাহলে nn এর মান কত?

    ২০১৯ বাছাই · নমুনা ৪ · প্রশ্ন ৩
  257. 2010 সালে লাগানো একটি 1 মিটার দৈর্ঘ্যের চারা প্রতি বিজোড় বছরে 4 মিটার করে বাড়ে,4 দ্বারা বিভাজ্য বছরে 3 মিটার করে বাড়ে, আর 4 দ্বারা অবিভাজ্য জোড় বছরে 2 মিটার করে বাড়ে। 2019 এর শেষে গাছের দৈর্ঘ্য কত হবে?

    ২০১৯ বাছাই · নমুনা ৪ · প্রশ্ন ৫
  258. একটি বর্গক্ষেত্র এবং একটি ত্রিভুজের পরিসীমা সমান। ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য 6.2 cm, 8.3 cm, 9.5 cm হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?

    ২০১৯ বাছাই · নমুনা ৪ · প্রশ্ন ১
  259. 2013 সালে লাগানো একটি 1 মিটার দৈর্ঘ্যের চারা প্রতি বিজোড় বছরে 4 মিটার করে বাড়ে, 4 দ্বারা বিভাজ্য বছরে 3 মিটার করে বাড়ে, আর 4 দ্বারা অবিভাজ্য জোড় বছরে 2 মিটার করে বাড়ে। 2019 এর শেষে গাছের দৈর্ঘ্য কত হবে?

    ২০১৯ বাছাই · নমুনা ৪ · প্রশ্ন ৪
  260. 1 থেকে প্রথম nn সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড়, nn অপেক্ষা 120 কম. তাহলে nn এর মান কত?

    ২০১৯ বাছাই · নমুনা ৪ · প্রশ্ন ৩
  261. 2009 সালে লাগানো একটি 1মিটার দৈর্ঘ্যের চারা প্রতি বিজোড় বছরে 4 মিটার করে বাড়ে,4 দ্বারা বিভাজ্য বছরে 3 মিটার করে বাড়ে, আর 4 দ্বারা অবিভাজ্য জোড় বছরে 2 মিটার করে বাড়ে। 2019 এর শেষে গাছের দৈর্ঘ্য কত হবে?

    ২০১৯ বাছাই · নমুনা ৪ · প্রশ্ন ৫
  262. 1+2+3+⋯+99+100=?1+2+3+\dots+99+100=?

    ২০১৯ বাছাই · নমুনা ৫ · প্রশ্ন ৩ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  263. কোন একটি দিনের ঠিক মধ্যরাত থেকে পরের দিন ঠিক মধ্যরাত পর্যন্ত কয়বার ঘড়ির মিনিট ও ঘন্টার কাঁটার মধ্যবর্তী কোণ 49 ডিগ্রী হয় ?

    ২০১৯ বাছাই · নমুনা ৬ · প্রশ্ন ২ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  264. 2+4+⋯+198+200=?2+4+\dots+198+200=?

    ২০১৯ বাছাই · নমুনা ৬ · প্রশ্ন ৩
  265. রিজভী একটি বর্গাকার পথ 1 মিনিটে অতিক্রম করল।আদনান একটি আয়তকার পথ 3 মিনিটে অতিক্রম করল। দুইজনেরই বেগ সমান।বর্গাকার পথের দৈর্ঘ্য 20 মিটার, আয়তকার পথের দৈর্ঘ্য 70 মিটার।আয়তকার পথটির প্রস্থ কত?

    ২০১৯ বাছাই · নমুনা ৬ · প্রশ্ন ৫
  266. 1 থেকে প্রথম nn সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড়, nn অপেক্ষা 19 কম. তাহলে nn এর মান কত?

    ২০১৯ বাছাই · নমুনা ৬ · প্রশ্ন ৭
  267. nn একটি স্বাভাবিক সংখ্যা। nn সংখ্যাটির চেয়ে ছোট এবং 6 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে 5 টি। আবার nn সংখ্যাটির চেয়ে ছোট এবং 6 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে 5 টি। nn এর যত গুলি মান সম্ভব, তাদের গড় কত ?

    ২০১৯ বাছাই · নমুনা ৭ · প্রশ্ন ১
  268. 3 টি ক্রমিক সংখ্যার সমষ্টি 2019। এদের মধ্যে বৃহত্তম সংখ্যাটি কত ?

    ২০১৯ বাছাই · নমুনা ৭ · প্রশ্ন ৩ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  269. 2010 সালের শুরুতে লাগানো একটি 1 মিটার দৈর্ঘ্যের চারা প্রতি বিজোড় বছরে 3 মিটার করে বাড়ে, 4 দ্বারা বিভাজ্য বছরে 4 মিটার করে বাড়ে, আর 4 দ্বারা অবিভাজ্য জোড় বছরে 2 মিটার করে বাড়ে। 2019 এর শেষে গাছের দৈর্ঘ্য কত হবে?

    ২০১৯ বাছাই · নমুনা ৭ · প্রশ্ন ৬
  270. নদীর জন্মদিনে তার পাঁচজন বন্ধু তাকে সমান সংখ্যক চকলেট দেয়। সে চকলেট পাওয়ার সাথে সাথে এক তৃতীয়াংশ খেয়ে ফেলে। দিনশেষে 30 টি চকলেট অবশিষ্ট থাকে? তার বন্ধুরা প্রত্যেকে তাকে কতটি করে চকলেট দিয়েছিল?

    ২০১৯ বাছাই · নমুনা ৮ · প্রশ্ন ২
  271. nn একটি স্বাভাবিক সংখ্যা। nn সংখ্যাটির চেয়ে ছোট এবং 3 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে 5 টি। আবার nn সংখ্যাটির চেয়ে ছোট এবং 5 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে 3 টি। nn এর যত গুলি মান সম্ভব, তাদের গড় কত ?

    ২০১৯ বাছাই · নমুনা ৮ · প্রশ্ন ৬
  272. প্রথম nn সংখ্যক ধণাত্বক পূর্ণসংখ্যার গড় 2018 হলে nn এর মান কত?

    ২০১৮ জাতীয় · প্রশ্ন ২
  273. সৌম্য, ঐন্দ্রী এবং এষা 1 থেকে শুরু করে নাম্বার বলছে যেন প্রত্যেকে আগেরজনের বলা সংখ্যা থেকে একটি সংখ্যা বেশি বলে। সৌম্য শুরু করে “1” বলে, ঐন্দ্রী বলে “1, 2” এবং এষা বলে “1, 2, 3”। এরপর আবার সৌম্য বলে “1, 2, 3, 4” এবং এভাবে চলতে থাকে। তাদের বলা 50 তম সংখ্যাটা কত? (যেমন এখানে শেষে বলা সৌম্যের 3,4 হল যথাক্রমে নবম এবং দশম সংখ্যা।)

    ২০১৮ জাতীয় · প্রশ্ন ৩
  274. 5,6,7,8 অংকগুলো ব্যবহার করে যতগুলো 4 অংকের সংখ্যা গঠন করা যায়, সেগুলোকে ছোট থেকে বড় আকারে সাজানো হল। একই ভাবে, 3,4,5,6 অংকগুলো ব্যবহার করে যতগুলো চার অংকের সংখ্যা তৈরি করা যায়, সেগুলো ছোট থেকে বড় আকারে সাজানো হল। এবার আগের সংখ্যাগুলোর প্রথমটি থেকে, পরের সংখ্যাগুলোর প্রথমটি, দ্বিতীয়টি থেকে দ্বিতীয়টি এভাবে পর্যায়ক্রমে সংখ্যাগলো বিয়োগ করা হল। এই বিয়োগফলগুলোর সমষ্টি কত হবে?

    ২০১৮ জাতীয় · প্রশ্ন ৭
  275. একটি ঘরের 5 জনের বয়সের গড় 30 এবং আরেকটি ঘরের 10 জনের বয়সের গড় 24। তাদের একসাথে করা হলে মোট গড় কত হবে?

    ২০১৮ জাতীয় · প্রশ্ন ১
  276. একটি ঘরের দুই- তৃতীয়াংশ লোক সেখানকার মোট চেয়ারের তিন- চতুর্থাংশ চেয়ারে বসল। বাকিরা দাঁড়িয়ে থাকল। বসার পরে যদি 6 টি চেয়ার খালি থেকে থাকে, তাহলে সেখানে মোট কতজন লোক ছিল?

    ২০১৮ জাতীয় · প্রশ্ন ২
  277. একটি টুর্নামেন্টে ছয় জন খেলোয়াড় আছে। প্রত্যেকে অপর খেলোয়াড়ের সঙ্গে একবার করে খেলে এবং খেলায় কোন টাই হয়না। যদি প্রিতম 3 টি, মনীষা 2 টি, সাদমান 3 টি, রিচিতা 3 টি, সোমলতা 2 টি খেলায় জয়লাভ করে তাহলে জুবায়ের কয়টি খেলায় জয়লাভ করবে?

    ২০১৮ জাতীয় · প্রশ্ন ৫
  278. তিহাম তার দলের একমাত্র স্ট্রাইকার। তাকে দেওয়া প্রতি চারটি পাসের একটি সে ধরতে পারে এবং পাস পেলেই সে শট নেয়। তার প্রতি চার শটের একটি গোলপোষ্টের ভিতর ঢুকতে যায়, কিন্তু প্রতিপক্ষ গোলকীপার গোলপোষ্টে ঢুকতে যাওয়ার প্রতি দুটি শটের একটি ঠেকিয়ে দেয়। তাহলে তিহামকে ন্যূনতম কতটি পাস দিলে অন্তত একটি গোল হবে?

    ২০১৮ আঞ্চলিক · সেট ১ · প্রশ্ন ১
  279. পিয়ালের 20 টি চকলেটের মধ্যে অর্ধেক সংখ্যক চকলেট জুনায়েদকে দিলো যাতে জুনায়েদের চকলেট বেশি থাকে, জুনায়েদ তার চকলেট সংখ্যার অর্ধেক বিন্দুকে দিলো যাতে তার চকলেট সংখ্যা জুনায়েদ থেকে বেশি হয়। তিনজনের বর্তমানে সর্বমোট চকলেট সংখ্যা কত?

    ২০১৮ আঞ্চলিক · সেট ১ · প্রশ্ন ১
  280. 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো পরপর লিখলে, ‘1’ অংকটি কতবার লিখতে হবে?

    ২০১৮ আঞ্চলিক · সেট ১ · প্রশ্ন ৩
আরও দেখাও