প্রশ্ন ৬
সংখ্যাতত্ত্ব · পাটিগণিত BDMO ২০১৯ আঞ্চলিক · চট্টগ্রাম
“বাগানবাড়ি” থেকে “মণিহার” পর্যন্ত 2000 একক দৈর্ঘ্যের একটি সোজা রাস্তা আছে। ঐ রাস্তায় 50 একক পরপর ওভারব্রিজ এবং 40 একক পরপর জেব্রাক্রসিং আছে। রাস্তার শেষ মাথায় যদি একত্রে ওভারব্রিজ এবং জেব্রাক্রসিং থাকে, তাহলে শেষ মাথাকে বাদ দিয়ে ঐ রাস্তায় এমন কতটি জায়গা রয়েছে যেখানে পুনরায় ওভারব্রিজ এবং জেব্রাক্রসিং একত্রে থাকবে?