প্রশ্ন ৮
পাটিগণিত · বীজগণিত BDMO ২০২৩ আঞ্চলিক · খুলনা
আতিয়াবের কাছে কিছু চকলেট ছিল। সে প্রথমে তার 5 জন বন্ধুকে চকলেটগুলো সমানভাবে ভাগ করে দিতে গিয়ে দেখলো 2 টি চকলেট অবশিষ্ট থেকে যায়। কিছুক্ষণ পর আরো 2 জন বন্ধু তাদের সাথে যোগ দিল। এবার আতিয়াব এই 7 জন বন্ধুর মধ্যে সেই চকলেটগুলো আবার সমানভাবে ভাগ করে দিতে গিয়ে দেখলো এবার 1 টি চকলেট অবশিষ্ট থেকে যাচ্ছে এবং প্রত্যেকে আগের তুলনায় 1 টি চকলেট কম পাচ্ছে। আতিয়াবের কাছে কতটি চকলেট ছিল?