প্রশ্ন ৬
পাটিগণিত · বীজগণিত BDMO ২০২০ জাতীয়
রুবাব একজন অলস দোকানদার। এজন্য পয়সার হিসেব না করে সে দাম থেকে বাকি পয়সা বাদ দিয়ে দিবে। যেমন কারো যদি দাম আসে 11 টাকা 30 পয়সা, রুবাব সেটিকে 11 টাকা ধরে হিসেব করে। রুবাবের দোকানের পাচঁটি চকলেটের দাম রুবাবের হিসেবে 13Tk এবং ছয়টি চকলেটের দাম রুবাবের হিসেবে 16Tk. যদি প্রত্যেক চকলেটের দাম সমান এবং পয়সায় প্রকাশ করলে দামটি পূর্ণসংখ্যা হয়, তাহলে একটি চকলেটের ভিন্ন ভিন্ন কতটি দাম হতে পারে?