প্রশ্ন ৬
পাটিগণিত · সংখ্যাতত্ত্ব BDMO ২০২৩ আঞ্চলিক · বগুড়া
ইমন কোনো একদিন লিফটে করে উপরে ওঠার সময় দেখতে পায় যে, লিফটের লাইট 7 সেকেন্ড পরে অফ হয়ে যায়। আবার 8 সেকেন্ড পরে লাইট 7 সেকেন্ডের জন্য অন হয় এবং এভাবেই চলতে থাকে। লিফট কোনো ফ্লোরে থামলে সেখানে 22 সেকেন্ডের জন্য থেমে থাকে। লিফট খুলতে এবং বন্ধ হতে মোট 3 সেকেন্ড সময় লাগে। এক ফ্লোর থেকে তার উপরের ফ্লোরে যেতে সময় লাগে 5 সেকেন্ড। লিফট করে ইমন 1 তলা থেকে 10 তলায় গেলে, লিফট সর্বোচ্চ কতবার থামলেও 10তম তলায় লাইট অন থাকবে?