কম্বিনেটরিক্স

১,০৫৫টি প্রশ্ন

  1. জ্যোতি এবং আজগর (2n+1)×(2n+1)(2n + 1) \times (2n + 1) বোর্ডে একটি গেম খেলছে এবং জ্যোতি প্রথমে চাল দিবে। শুরুতে বোর্ডটির প্রতিটি ঘর সাদা রঙ করা হয়। জ্যোতি তার চালে, যেকোনো একটি সাদা ঘরকে সবুজ রঙ করবে এবং আজগর তার চালে, যেকোনো একটি সাদা ঘরকে লাল রঙ করবে। বোর্ডের প্রতিটি ঘর রঙ করা শেষ হলে গেম শেষ হয়ে যাবে। বোর্ডের দুইটি ঘরকে সন্নিহিত বলা হবে যদি ঘর দুইটির মাঝে অন্তত একটি সাধারণ শীর্ষবিন্দু থাকে। বোর্ডের দুইটি সবুজ রঙের ঘরকে কানেক্টেড বলা হবে যদি ঐ দুইটি ঘরের মাঝে একটি পথ থাকে যেই পথের সবগুলো ঘরের রঙ সবুজ এবং পরপর দুইটি ঘর সন্নিহিত। গেমটি জ্যোতি জিতবে যদি সবুজ ঘরগুলো কানেক্টেড হয়। অন্যথায় আজগর জিতবে। কার জেতার স্ট্র্যাটেজি আছে নির্ণয় করো।

    ২০২৪ জাতীয় · প্রশ্ন ১০
  2. ধরো a1,a2,…,a11a_1, a_2, \dots, a_{11} কতগুলো পূর্ণসংখ্যা। প্রমাণ করো যে, এমন কিছু পূর্ণসংখ্যা b1,b2,…,b11b_1, b_2, \dots, b_{11} আছে যেন,

    • bib_i এর মান −1,0-1, 0 অথবা 11 যেখানে i∈{1,2,…,11}i \in \{1, 2, \dots, 11\}।
    • সবগুলো সংখ্যা একই সাথে 0 হতে পারবে না।
    • N=a1b1+a2b2+⋯+a11b11N = a_1 b_1 + a_2 b_2 + \dots + a_{11} b_{11} সংখ্যাটি 2024 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে।
    ২০২৪ জাতীয় · প্রশ্ন ৪
  3. দুইটি বুক ক্লাব AA এবং BB। AA ক্লাবে 9 জন সদস্য আছে এবং তাদের প্রত্যেকের কাছে থাকা বইয়ের সংখ্যা ভিন্ন, যা প্রথম 9 টি মৌলিক সংখ্যা। BB ক্লাবে থাকা সদস্যদের প্রত্যেকের বইয়ের সংখ্যাও ভিন্ন এবং তা 123 থেকে 231 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো। একদিন যেকোনো ক্লাবের যেকোনো একজন সদস্য অপর ক্লাবে চলে যায়। যার ফলে উভয় ক্লাবের গড় বইয়ের সংখ্যা বৃদ্ধি পায়। কতভাবে যেকোনো ক্লাবের যেকোনো একজন সদস্য অপর ক্লাবে চলে যেতে পারে?

    ২০২৪ জাতীয় · প্রশ্ন ৪
  4. সামিন একটি সুষম 17-ভুজের শীর্ষবিন্দুগুলো রঙ করছে। সে রঙ হিসেবে লাল, নীল এবং হলুদ ব্যবহার করছে। সে শীর্ষবিন্দুগুলোকে এমনভাবে রঙ করলো যেন লাল, নীল এবং হলুদ রঙ করা শীর্ষবিন্দুগুলোর সংখ্যা বিজোড় সংখ্যা হয়। সামিন এখন তাহমিদকে বললো এই 17 টি শীর্ষবিন্দু থেকে এমন তিনটি শীর্ষবিন্দু বাছাই করতে যেন তিনটি শীর্ষবিন্দু মিলে একটি সমদ্বিবাহু ত্রিভুজ তৈরি করে এবং তিনটি শীর্ষবিন্দু আলাদা আলাদা রঙের হয়। তাহমিদ কি এমন তিনটি শীর্ষবিন্দু বাছাই করতে পারবে? গাণিতিকভাবে দেখাও।

    ২০২৪ জাতীয় · প্রশ্ন ৭
  5. কিছু শহরের মধ্যে রাস্তা বানানো হচ্ছে। রাস্তাগুলো এমনভাবে বানানো হচ্ছে যেন একটি শহর থেকে যেকোনো রাস্তা দিয়ে আবার ঐ শহরে ফিরতে হলে মাঝে কমপক্ষে অন্য আরেকটি শহর পড়ে। যদি দুইটি রাস্তা মিলে যায় এবং তাদের সংযোগস্থল থেকে চার দিকে গেলে চারটা ভিন্ন শহর পাওয়া যায়, তাহলে তাকে আমরা “চৌরাস্তা” বলি। রাস্তাগুলো বানানো শেষে 5 টি চৌরাস্তা পাওয়া গেল। যদি রাস্তাগুলো শুধুমাত্র চৌরাস্তা তৈরি করে, তাহলে সর্বনিম্ন কতটি শহর থাকতে পারে?

    ২০২৪ জাতীয় · প্রশ্ন ৪
  6. P=29×38×47×56×65P = 2^9 \times 3^8 \times 4^7 \times 5^6 \times 6^5

    a) PP কে কতভাবে দুইটি ধনাত্মক পূর্ণসংখ্যার গুণফল আকারে লেখা যায়? (এখানে a×ba \times b এবং b×ab \times a কে একই জোড়া বিবেচনা করো।) b) PP এর কতগুলো উৎপাদক আছে যারা পূর্ণবর্গ সংখ্যা?

    ২০২৪ জাতীয় · প্রশ্ন ৬
  7. ধরো a1,a2,a3a_1, a_2, a_3 কতগুলো পূর্ণসংখ্যা। প্রমান করো যে, এমন কিছু পূর্ণসংখ্যা b1,b2,b3b_1, b_2, b_3 আছে যেন:

    • bib_i এর মান −1,0-1, 0 অথবা 11 যেখানে i∈{1,2,3}i \in \{1, 2, 3\}
    • সবগুলো সংখ্যা একই সাথে 00 হতে পারবে না।
    • N=a1b1+a2b2+a3b3N = a_1 b_1 + a_2 b_2 + a_3 b_3 সংখ্যাটি 7 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে।
    ২০২৪ জাতীয় · প্রশ্ন ৪
  8. a1,a2,…,a2024a_1, a_2, \dots, a_{2024} হলো 1 থেকে 2024 পর্যন্ত পূর্ণসংখ্যাগুলোর একটি বিন্যাস। নিম্নোক্ত রাশিটির সর্বনিম্ন মান নির্ণয় করো: ∑i=12023[(ai+ai+1)(1ai+1ai+1)+1aiai+1]\sum_{i=1}^{2023} \left[(a_i + a_{i+1})\left(\frac{1}{a_i} + \frac{1}{a_{i+1}}\right) + \frac{1}{a_i a_{i+1}}\right]

    ২০২৪ জাতীয় · প্রশ্ন ৬ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  9. কোনো সমতলে nn সংখ্যক বিন্দুর একটি সেটকে “বসন্তি nn-বিন্দু” বলা হবে যদি উক্ত সেটের যেকোনো 3টি বিন্দু একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু হয়। সকল ধনাত্মক পূর্ণসংখ্যা nn নির্ণয় করো, যেন উক্ত nn এর জন্য একটি “বসন্তি nn-বিন্দু”-র সেট পাওয়া যায়।

    ২০২৪ জাতীয় · প্রশ্ন ৮
  10. লিপ ইয়ার হলে সেই বছরে ফেব্রুয়ারি মাস উনত্রিশ দিনে হয়। এরকম কোনো লিপ ইয়ারে 53 টি শুক্রবার থাকার সম্ভাবনাকে ab\frac{a}{b} আকারে লেখা যায়। a+ba + b এর সর্বনিম্ন মান নির্ণয় করো।

    ২০২৪ আঞ্চলিক · বরিশাল · প্রশ্ন ২
  11. জ্যোতির কাছে একটি বহুভুজ আছে যার বাহু সংখ্যা 2024। সে বহুভুজটির প্রতিটি শীর্ষু হতে বাকি সকল শীর্ষ পর্যন্ত সরলরেখা আঁকতে চায়, তাকে কতটি সরলরেখা আঁকতে হবে?

    ২০২৪ আঞ্চলিক · বরিশাল · প্রশ্ন ৩
  12. একটি 8×88 \times 8 দাবা বোর্ডের প্রতিটি ঘরে 1 থেকে 64 পর্যন্ত সংখ্যাগুলি ক্রম না মেনে বসানো হল। এরপর ইশরাক প্রতিটি সংখ্যাকে 32 দ্বারা ভাগ করে ভাগশেষ দ্বারা প্রতিস্থাপন করে। তারপর সে না দেখে এমন একটি বর্গ কেটে নেয় যেন ওই বর্গের সংখ্যাগুলোর মধ্যে কমপক্ষে একটি সংখ্যা দুইবার থাকে। বর্গটির সর্বনিম্ন ক্ষেত্রফল পুরো বোর্ডের ab\frac{a}{b} অংশ, যেখানে aa ও bb সহমৌলিক। a+ba + b এর মান নির্ণয় করো।

    ২০২৪ আঞ্চলিক · বরিশাল · প্রশ্ন ৬
  13. একটি কেক-কে সরলরৈখিকভাবে 2 বার কেটে সর্বোচ্চ কত ভাগে ভাগ করা যাবে?

    ২০২৪ আঞ্চলিক · বরিশাল · প্রশ্ন ১
  14. মোমার কাছে 32 টা আপেল আছে। আপেলগুলো সে কতভাবে সাদিয়া ও মিথিলার সাথে ভাগাভাগি করতে পারে যেন তিনজনের প্রত্যেকেই কমপক্ষে 5 টি করে আপেল পায়?

    ২০২৪ আঞ্চলিক · বরিশাল · প্রশ্ন ৬
  15. একটি কাগজে কিছু সরলরেখা আঁকা হলো যাদের কেউই কারোও সমান্তরাল নয় এবং এমন কোনো ছেদবিন্দু নেই যেগুলোতে দুইয়ের অধিক রেখা ছেদ করেছে। সর্বনিম্ন কতটি রেখা আঁকলে নিশ্চিত হওয়া যাবে যে কাগজটি অন্তত 2024 টি ক্ষেত্রে বিভক্ত হয়েছে?

    ২০২৪ আঞ্চলিক · বরিশাল · প্রশ্ন ৭
  16. অঙ্কপুর একটি বিশাল এলাকা। সেখানে পানির ট্যাঙ্কের মাধ্যমে পানি সরবরাহ করা হয়। এলাকার মাঝে একটি বড় ট্যাঙ্ক আছে, বাকিগুলো ছোট। বড় ট্যাঙ্ক থেকে শুরু করে ছোট ট্যাঙ্ক, সেগুলো থেকে অন্য ট্যাঙ্ক– এভাবে ক্রমান্বয়ে পানি সরবরাহ হয়। সিস্টেমটি এমনভাবে সাজানো হয়েছে যেন একটি ট্যাঙ্কে (বড় ট্যাঙ্ক বাদে) শুধু অন্য একটা ট্যাঙ্ক থেকেই পানি আসে; আর একটি ট্যাঙ্ক হয় অন্য 7 টি ট্যাঙ্কে পানি সরবরাহ করে, নাহয় কাউকেই করেনা। এলাকায় মোট 2024 টি ট্যাঙ্ক থাকলে, পানি সরবরাহ করে এমন কয়টি ট্যাঙ্ক আছে?

    ২০২৪ আঞ্চলিক · বগুড়া · প্রশ্ন ৬ · আরও ২টি প্রশ্নপত্রে আছে
  17. কতগুলো ক্রমিক টাপল (a,b,c,d)(a, b, c, d) পাওয়া সম্ভব যেন 5∣(ad−bc+2024)5 \mid (ad - bc + 2024), যেখানে a,b,c,d∈{0,1,2,3…24}a, b, c, d \in \{0, 1, 2, 3 \dots 24\}?

    ২০২৪ আঞ্চলিক · বগুড়া · প্রশ্ন ৮ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  18. 220×310×582^{20} \times 3^{10} \times 5^8 সংখ্যাটির কতগুলো পূর্ণ ঘন উৎপাদক আছে?

    ২০২৪ আঞ্চলিক · বগুড়া · প্রশ্ন ৩ · আরও ২টি প্রশ্নপত্রে আছে
  19. একটি অন্ধকার ঘরের একটি ড্রয়ারে যথাক্রমে 90, 80, 70, 60 এবং 50 টি লাল, গোলাপি, সবুজ, কালো এবং নীল মোজা রয়েছে। জোড়া বলতে যদি একই রঙের দুটি মোজা বোঝানো হয়, তবে এখান থেকে সর্বনিম্ন কয়টি মোজা তুলে নিলে নিশ্চিত হওয়া যাবে যে কমপক্ষে 20 জোড়া মোজা তোলা হয়েছে?

    ২০২৪ আঞ্চলিক · বগুড়া · প্রশ্ন ১ · আরও ২টি প্রশ্নপত্রে আছে
  20. মহাজাগতিক কুইডিচ 26 জন খেলতে পারে, প্রতি দলে 13 জন। এদের অর্ধেক লাল এবং বাকি অর্ধেক কালো। তাদের প্রত্যেকে স্পেসশিপ ব্যবহার করে, যা 1 থেকে 26 পর্যন্ত সংখ্যাযুক্ত। একটি ম্যাচে 3 জন আহত হয়। তাদের স্পেসশিপ নম্বরের যোগফল 39 এবং সবার লাল দলের হওয়ার সম্ভাবনা ab\frac{a}{b} হলে, a+ba + b এর মান নির্ণয় করো। (যেখানে a,ba, b পরস্পর সহমৌলিক)

    ২০২৪ আঞ্চলিক · বগুড়া · প্রশ্ন ৪ · আরও ২টি প্রশ্নপত্রে আছে
  21. পায়েল একটি কাজ 6 বার করলে 3 বার ভুল করে। আবার শাকুর কাজটি 7 বার করলে 3 বার ভুল করে। অন্যদিকে তিহাম কাজটি 8 বার করলে 1 বার ভুল করে। কোনো একটি কাজ তারা একত্রে করলে কাজটি সঠিক হওয়ার সম্ভবনা কত শতাংশ?

    ২০২৪ আঞ্চলিক · বগুড়া · প্রশ্ন ৬ · আরও ২টি প্রশ্নপত্রে আছে
  22. অঙ্কপুর একটি বিশাল এলাকা। সেখানে পানির ট্যাঙ্কের মাধ্যমে পানি সরবরাহ করা হয়। এলাকার মাঝে একটি বড় ট্যাঙ্ক আছে, বাকিগুলো ছোট। বড় ট্যাঙ্ক থেকে শুরু করে ছোট ট্যাঙ্ক, সেগুলো থেকে অন্য ট্যাঙ্ক – এভাবে ক্রমান্বয়ে পানি সরবরাহ হয়। সিস্টেমটি এমনভাবে সাজানো হয়েছে যেন একটি ট্যাঙ্কে (বড় ট্যাঙ্ক বাদে) শুধু অন্য একটি ট্যাঙ্ক থেকেই পানি আসে; আর একটি ট্যাঙ্ক হয় অন্য 7 টি ট্যাঙ্কে পানি সরবরাহ করে, নাহয় কাউকেই করেনা। এলাকায় মোট 2024 টি ট্যাঙ্ক থাকলে, এমন কয়টি ট্যাঙ্ক আছে যেগুলো পানি সরবরাহ করে না?

    ২০২৪ আঞ্চলিক · বগুড়া · প্রশ্ন ৮ · আরও ২টি প্রশ্নপত্রে আছে
  23. তিন বন্ধু শাহরিয়ার, সাকিব আর সাদিয়া। শাহরিয়ারের কাছে 1 থেকে 10 পর্যন্ত সকল পূর্ণসংখ্যা আছে। সাকিবের কাছে 11 থেকে 20 পর্যন্ত সকল পূর্ণসংখ্যা আছে। সাদিয়ার কাছে 21 থেকে 30 পর্যন্ত সকল পূর্ণসংখ্যা আছে। মিথিলা প্রত্যেক বন্ধুর কাছ থেকে এমনভাবে 1 টি করে সংখ্যা নিতে চায় যেন সংখ্যা তিনটির যোগফল 3 দ্বারা বিভাজ্য হয়। মিথিলা কতভাবে ঐ সংখ্যা তিনটি নিতে পারবে?

    ২০২৪ আঞ্চলিক · চট্টগ্রাম · প্রশ্ন ৩ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  24. সাদা রঙের একটি 6×66 \times 6 গ্রিড থেকে দৈবভাবে দুইটি ঘর কালো রঙ করা হলো। দুইটি পাশাপাশি ঘর 11 একক দূরত্বে আছে। দুইটি ঘরের মধ্যবর্তী দূরত্ব বলতে বর্গের ভরকেন্দ্র দুইটির মধ্যবর্তী দূরত্বকে বোঝায়। কালো ঘরদুইটি পরস্পর থেকে 33 একক বা তার বেশি দূরত্বে থাকার সম্ভাবনা pq\frac{p}{q}, যেখানে pp ও qq পরস্পর সহমৌলিক সংখ্যা। p+qp + q এর মান নির্ণয় করো।

    ২০২৪ আঞ্চলিক · চট্টগ্রাম · প্রশ্ন ৫ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  25. জ্যোতির পরীক্ষায় 66 টি প্রশ্ন এসেছে এবং তার কাছে 66 টি প্রশ্নেরই উত্তর আছে কিন্তু সে জানে না, কোন প্রশ্নের উত্তর কোনটা। প্রতিটি প্রশ্নের পাশে তার কাছে থাকা 66 টি উত্তরের মধ্যে সঠিক উত্তরটি লিখলে সে 11 নম্বর করে পাবে। ঐ পরীক্ষায় তার 00 পাবার সম্ভাবনাকে ab\frac{a}{b} আকারে প্রকাশ করা যায়, যেখানে a,ba, b সহমৌলিক। a+ba + b এর মান বের কর।

    ২০২৪ আঞ্চলিক · চট্টগ্রাম · প্রশ্ন ৬ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  26. পায়েল ও প্রত্যয় একটি সংখ্যার গেম খেলছে। প্রতি চালে পায়েল নিজের ইচ্ছামত একটি ধনাত্মক পূর্ণসংখ্যা নেয়, এবং সেটির বর্গের শেষ অঙ্কটি একটি গোপন খাতায় লিখে রাখে। সর্বনিম্ন কত চাল পর প্রত্যয় নিশ্চিতভাবে বলতে পারবে পায়েলের গোপন খাতায় অন্তত একটি অংক একাধিকবার লেখা হয়েছে?

    ২০২৪ আঞ্চলিক · চট্টগ্রাম · প্রশ্ন ৭ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  27. 16 জনের একটি দাবা টুর্নামেন্টে প্রতি রাউন্ডে প্রত্যেকে একে অপরের সাথে 3 বার করে খেলে। যদি প্রতি রাউন্ডে অর্ধেক প্রতিযোগী বাদ পরে যায় তবে টুর্নামেন্টে বিজয়ী নির্বাচনে মোট কতটি ম্যাচ হবে?

    ২০২৪ আঞ্চলিক · চট্টগ্রাম · প্রশ্ন ৭ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  28. নিলয় লাল ও নীল রঙের দুইটি ছক্কা ফেললো যাদের প্রতিটির 6 টি পার্শ্ব আছে এবং পার্শ্বগুলোতে 1-6 পর্যন্ত সংখ্যা লেখা আছে। নিলয় ছক্কা নিক্ষেপের পরে দুইটি ছক্কা থেকে প্রাপ্ত দুটি সংখ্যাকে যোগ করে মৌলিক সংখ্যা পেলে ঐ জোড়াকে “চমৎকার জোড়া” বলে। নিলয় কতটি “চমৎকার জোড়া” পেতে পারে?

    ২০২৪ আঞ্চলিক · চট্টগ্রাম · প্রশ্ন ২ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  29. একটি 5×55 \times 5 দাবাবোর্ডে কতভাবে দুইটি হাতি (Bishop) বসানো যাবে যেন তারা একটিমাত্র চালে একে অপরকে আক্রমণ না করে? (উল্লেখ্য, দাবাবোর্ডে হাতি কোণাকুণি পথে যেকোনো সংখ্যক ঘর অতিক্রম করতে পারে।)

    ২০২৪ আঞ্চলিক · চট্টগ্রাম · প্রশ্ন ৭ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  30. মাজেদের স্কুলে বই আদানপ্রদান অনুষ্ঠানে ৪ জন শিক্ষার্থীর প্রত্যেকে একটি করে বই নিয়ে এসেছে। প্রত্যেক শিক্ষার্থী তার নিয়ে আসা বইটি অন্য একজন শিক্ষার্থীকে দিয়ে দিবে এবং কোনো শিক্ষার্থী একটির বেশি বই পাবে না। মোট কতভাবে এই বই আদানপ্রদান সম্পন্ন করা যায়?

    ২০২৪ আঞ্চলিক · চট্টগ্রাম · প্রশ্ন ৮ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  31. চারটি এলাচ দিয়ে এক ডিশ কাচ্চি বিরিয়ানি রান্না করে সেটা ইমন, মোমা ও সাদিয়ার মাঝে সমানভাবে ভাগ করে দেয়া হলো। মোমার প্লেটে তিনটি এলাচ পড়ার সম্ভাবনা pq\frac{p}{q} হলে, p+qp + q এর সর্বনিম্ন মান নির্ণয় করো।

    ২০২৪ আঞ্চলিক · কুমিল্লা · প্রশ্ন ৭ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  32. তাহমিদ একটা আজব দেশে গিয়েছে, যেখানে সবাই 3 অংকের পাসওয়ার্ড নম্বর ব্যবহার করা হয়। পাসওয়ার্ড ব্যবহারকারী মেয়ে হলে প্রথম অংক হবে 2 এবং ছেলে হলে প্রথম অংকটি হবে 1। বাকি ডিজিট গুলিতে 0,1,20, 1, 2 ব্যবহার করা যাবে না। তাহলে সেই দেশে মোট কতগুলি পাসওয়ার্ড ব্যবহার করা সম্ভব?

    ২০২৪ আঞ্চলিক · কুমিল্লা · প্রশ্ন ৩ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  33. এমন কতগুলো ধনাত্মক পূর্ণসংখ্যা আছে যারা 121212^{12}, 141214^{12} এবং 18918^9 এর অন্তত যেকোনো একটি সংখ্যার উৎপাদক?

    ২০২৪ আঞ্চলিক · কুমিল্লা · প্রশ্ন ৫ · আরও ৩টি প্রশ্নপত্রে আছে
  34. 1,2,3,41,2,3,4 অংকগুলো একবারমাত্র ব্যাবহার করে কতগুলো 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা বানানো যায়?

    ২০২৪ আঞ্চলিক · কুমিল্লা · প্রশ্ন ২ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  35. তাহমিদ, জ্যোতি ও নিলয় একটি মজার কার্ড গেম খেলছে যেখানে A−JA - J পর্যন্ত নাম লেখা। প্রতিটি নামের কার্ড 4 টি ভিন্ন রঙের করে মোট 40 টি কার্ড রয়েছে। খেলার নিয়মে প্রত্যেকে 2 টি করে কার্ড নিবে এবং 2 টি কার্ড একই নামের হলে সে পয়েন্ট পাবে। প্রথমে তাহমিদ ও নিলয় 2 টি করে কার্ড নিলো এবং দেখলো 4 টি কার্ডই ভিন্ন ভিন্ন। এখন জ্যোতির পয়েন্ট পাওয়ার সম্ভাবনাকে mn\frac{m}{n} আকারে লেখা যায়, যেখানে mm ও nn পরস্পর সহমৌলিক সংখ্যা। m+nm + n এর মান কত?

    ২০২৪ আঞ্চলিক · কুমিল্লা · প্রশ্ন ৭ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  36. 12 ঘন্টা ফরম্যাটের একটি ডিজিটাল ঘড়িতে বর্তমান সময় 11:57 AM11:57\text{ AM}। এখানে ঘন্টার ও মিনিটের অঙ্কগুলোর যোগফলের গুনফল 24; ((1+1)×(5+7))((1 + 1) \times (5 + 7))। দিনের যেকোনো সময় এই গুণফল জোড় সংখ্যা হওয়ার সম্ভাবনা ab\frac{a}{b}, যেখানে aa ও bb পরস্পর সহমৌলিক। a+ba + b এর মান নির্ণয় করো।

    ২০২৪ আঞ্চলিক · ঢাকা · প্রশ্ন ২
  37. কোনো শ্রেণির 37\frac{3}{7} অংশ শিক্ষার্থী সংখ্যাতত্ত্ব এবং 45\frac{4}{5} অংশ শিক্ষার্থী জ্যামিতি পছন্দ করে। উভয়ই পছন্দ করে এমন শিক্ষার্থীর সর্বনিম্ন সংখ্যা কত?

    ২০২৪ আঞ্চলিক · ঢাকা · প্রশ্ন ১
  38. 2024 এর চেয়ে ছোট কতগুলো ধনাত্মক পূর্ণসংখ্যাকে 2x−2y2^x - 2^y আকারে লেখা যায়, যেখানে xx ও yy অঋণাত্মক পূর্ণসংখ্যা? (যেমনঃ 24−21=142^4 - 2^1 = 14; তাই 14 হলো এমন একটি সংখ্যা)

    ২০২৪ আঞ্চলিক · ঢাকা · প্রশ্ন ২
  39. ফুয়াদের কাছে একটি বর্গাকার কাগজ ছিল। সে চিত্রের মত করে কাগজটিকে মোট নয়বার ভাঁজ করলো। এরপর সে ভাঁজ করা কাগজটির ঠিক মাঝামাঝি একটি ফুটো করে দিলো। কাগজটির ভাঁজ খোলার পর ফুয়াদ কাগজটিতে মোট কতটি ফুটো দেখতে পাবে? (চিত্রে দুইবার ভাঁজ দিয়ে দেখানো হয়েছে)

    ২০২৪ আঞ্চলিক · ঢাকা · প্রশ্ন ৪
  40. একটি বাক্সে 100 টি কার্ড আছে। প্রতিটি কার্ডে যথাক্রমে 1 থেকে 100 পর্যন্ত পূর্ণসংখ্যাগুলোর মধ্যে ঠিক একটি করে ভিন্ন পূর্ণসংখ্যা লেখা আছে। বাক্সটি থেকে যেকোনো দুইটি কার্ড উঠানো হল এবং সংখ্যা দুইটি গুণ করে গুণফল একটি পূর্ণ ঘনসংখ্যা পাওয়া গেল। এরকম কতগুলো ভিন্ন গুণফল পাওয়া সম্ভব? (দুইটি কার্ড তোলার পর আবার বাক্সে রেখে দেওয়া হয়)

    ২০২৪ আঞ্চলিক · ঢাকা · প্রশ্ন ৬
  41. এমন কয়টি ধনাত্মক পূর্ণসংখ্যা রয়েছে যাদের অঙ্কগুলোর যোগফল 12, অঙ্কগুলোর গড় 2 এবং সকল অঙ্ক অশূন্য?

    ২০২৪ আঞ্চলিক · ঢাকা · প্রশ্ন ৭
  42. একটি ফুটবল খেলায় ফাইনাল স্কোর 3-2। খেলার হাফটাইমে স্কোরগুলো কত রকম হতে পারে যেন সর্বদাই গোলের ব্যবধান 1 হয়?

    ২০২৪ আঞ্চলিক · দিনাজপুর · প্রশ্ন ১ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  43. কোনো ধনাত্মক পূর্ণসংখ্যা xx এর অংকগুলোকে উল্টিয়ে লিখলে যে সংখ্যা পাওয়া যায়, সেটাকে আমরা rev(x)rev(x) বলি। অর্থাৎ, rev(123)=321rev(123) = 321; দুটো ভিন্ন ধনাত্মক পূর্ণসংখ্যা xx ও yy এর জন্য x+rev(y)=rev(x)+yx + rev(y) = rev(x) + y হলে, আমরা বলবো, তাদের মধ্যে বন্ধুত্ব রয়েছে। দুই অঙ্কের সংখ্যাগুলোর মধ্যে সর্বোচ্চ কতগুলো বন্ধুত্ব সম্ভব? (এখানে (a,b)(a,b) ও (b,a)(b,a) কে একই জোড়া হিসেবে বিবেচনা করো)

    ২০২৪ আঞ্চলিক · দিনাজপুর · প্রশ্ন ৪
  44. একটি গাছের জীবনের শুরুতে একটি পাতা থাকে। যেকোনো সময়ে, যেকোনো পাতা ধ্বংস হয় এবং সেখানে দুটি অনন্য ডাল তৈরি হয়, যাদের প্রত্যেকের একটি করে পাতা থাকে। এভাবে এক সময় পাতার সংখ্যা 7 হয়। গাছটি কতভাবে ঐ পর্যায়ে যেতে পারবে?

    ২০২৪ আঞ্চলিক · দিনাজপুর · প্রশ্ন ৫ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  45. কোনো ধনাত্মক পূর্ণসংখ্যা xx এর অংকগুলোকে উল্টিয়ে লিখলে যে সংখ্যা পাওয়া যায়, সেটাকে আমরা rev(x)\text{rev}(x) বলি। অর্থাৎ, rev(123)=321\text{rev}(123) = 321; দুটো ভিন্ন ধনাত্মক পূর্ণসংখ্যা xx ও yy এর জন্য x+rev(y)=rev(x)+yx + \text{rev}(y) = \text{rev}(x) + y হলে, আমরা বলবো, তাদের মধ্যে বন্ধুত্ব রয়েছে। দুই অঙ্কের সংখ্যাগুলোর মধ্যে সর্বোচ্চ কতগুলো বন্ধুত্ব সম্ভব? (এখানে (a,b)(a,b) ও (b,a)(b,a) কে একই জোড়া হিসেবে বিবেচনা করো)

    ২০২৪ আঞ্চলিক · গাজীপুর · প্রশ্ন ৪
  46. 100C50^{100}C_{50} এর দুই অংক বিশিষ্ট সবচেয়ে বড় মৌলিক উৎপাদক নির্ণয় করো।

    ২০২৪ আঞ্চলিক · যশোর · প্রশ্ন ৩ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  47. "Dream" নামে 16 পর্বের একটি মজাদার নন-লিনিয়ার ওয়েব সিরিজ বের হয়েছে যেটি দেখার নিয়ম হলো দ্বিতীয় পর্ব দিয়ে শুরু করে বাকি পর্বগুলো যেকোনো অর্ডার/সিরিয়ালে দেখে শেষ পর্বটি দেখতে হয়। কিন্তু শর্ত হলো মৌলিক সাংখ্যিক পর্বগুলো সব একসাথে দেখতে হবে এবং জোড় সাংখ্যিক পর্বগুলো সব একসাথে দেখতে হবে (22 এর পরে যেকোনো পর্ব দেখা যাবে)। এইভাবে যতভাবে সিরিজটি দেখা সম্ভব সেটিকে (a!)3×b(a!)^3 \times b আকারে লেখা গেলে a+ba + b এর সর্বনিম্ন সম্ভাব্য মান কত, যেখানে aa ও bb পূর্ণসংখ্যা?

    ২০২৪ আঞ্চলিক · যশোর · প্রশ্ন ৭ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  48. একটি গ্রামে 6টি বাড়ি আছে যেগুলোকে 1,2,3,4,5,1, 2, 3, 4, 5, এবং 66 হিসেবে লেবেল করা হয়েছে। প্রতিটি বাড়ি একে অপরের সাথে রাস্তার মাধ্যমে সংযুক্ত এবং যে কোন দুটি বাড়ি শুধুমাত্র একটি রাস্তা দিয়েই একে অপরের সাথে সংযুক্ত আছে। প্রতিটি রাস্তার নির্মাণ খরচ হচ্ছে ওই রাস্তাটি সংযুক্তকারী দুটি বাড়ির লেবেলের মধ্যে বৃহত্তর লেবেলের মানের সমান। ওই গ্রামের সকল রাস্তা বানাতে মোট খরচ নির্ণয় কর।

    ২০২৪ আঞ্চলিক · যশোর · প্রশ্ন ৩ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  49. সামিরা বর্ণমালা এবং সংখ্যা ব্যবহার করে মজার কিছু করতে চাচ্ছিলো। তাই সে সমস্ত ইংরেজি বর্ণমালার জন্য 1 থেকে 26 পর্যন্ত সংখ্যা নির্ধারণ করেছে। এভাবে A=1,B=2,…,Z=26A = 1, B = 2, \dots, Z = 26। তারপর সে তার নামকে (SAMIRA) সংখ্যায় রূপান্তর করে। রূপান্তরিত সংখ্যার অংকগুলো ব্যবহার করে সে 7 অংকের একটি প্যালিনড্রোম সংখ্যা তৈরি করে। প্যালিনড্রোম সংখ্যাটির সর্বনিম্ন মান কত? [বিঃদ্রঃ- একটি অংক যতবার পাবে সর্বোচ্চ ততবার ই ব্যবহার করতে পারবে। যেমন 6 অংকটি 3 বার পেলে সেটি সর্বোচ্চ 3 বার ই ব্যবহার করতে পারবে। প্রতিটি অংক ব্যবহার করার প্রয়োজন নেই]

    ২০২৪ আঞ্চলিক · যশোর · প্রশ্ন ৮ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  50. একটি গ্রামে 8 টি বাড়ি আছে যেগুলোকে 1,2,3,4,5,6,71, 2, 3, 4, 5, 6, 7 এবং 8 হিসাবে চিহ্নিত করা হয়েছে। প্রতিটি বাড়ি অন্য সমস্ত বাড়ির সাথে সংযুক্ত এবং যে কোনো দুটি বাড়ি শুধুমাত্র একটি রাস্তা দিয়ে একে অপরের সাথে সংযুক্ত থাকে। প্রতিটি রাস্তার নির্মাণ খরচ হচ্ছে ওই রাস্তাটি যে দুটি বাড়িকে সংযুক্ত করে, তাদের মধ্যে বড়টির চিহ্নিত মানের সমান। ওই গ্রামের সব রাস্তা বানাতে মোট খরচ কত?

    ২০২৪ আঞ্চলিক · যশোর · প্রশ্ন ১ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  51. A,B,CA, B, C তিনটি স্ট্যান্ড। AA স্ট্যান্ড থেকে 2 টি ডিস্ক BB স্ট্যান্ডে সরাতে 3 টি মুভ, 3 টি ডিস্ক থাকলে 7 টি মুভ, 4 টি ডিস্ক থাকলে 15 টি মুভ লাগে। তাহলে AA স্ট্যান্ড থেকে 10 টি ডিস্ক BB স্ট্যান্ডে সরাতে কয়টি মুভ লাগে?

    ২০২৪ আঞ্চলিক · যশোর · প্রশ্ন ৫ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  52. চিত্রের মত করে কত উপায়ে 1 থেকে 7 চিহ্নিত সাতটি বল-কে সাজানো যায়?

    ২০২৪ আঞ্চলিক · কুষ্টিয়া · প্রশ্ন ২ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  53. S={2,6,12,24,25,30,40}S = \{2, 6, 12, 24, 25, 30, 40\}, SS এর 4 টি করে উপাদান নিয়ে গঠিত সকল সাবসেটের তালিকা করা হলো। তালিকার প্রতিটি সাবসেটের সর্বোচ্চ সংখ্যাগুলোর যোগফল কত হবে?

    ২০২৪ আঞ্চলিক · কুষ্টিয়া · প্রশ্ন ৪ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  54. চিংকু একটা মেশিন বানিয়েছে, যেখানে একটা ইংরেজি শব্দ (অর্থপূর্ণ হওয়া জরুরি না) ইনপুট দিলে প্রতিটা অক্ষর ধারাবাহিকভাবে অক্ষরের ক্রমের যেই সংখ্যা নির্দেশ করে সেই সংখ্যাগুলো পাশাপাশি লিখে আউটপুট হিসেবে দেখায়। যেমন, “abc” ইনপুট দিলে আউটপুট আসে 123, ইনপুট “dydx” হলে আউটপুট হয় 425424। চিংকুর পক্ষে মোট কতগুলো শব্দ ইনপুট দেয়া সম্ভব যেন আউটপুট 21121221 আসে?

    ২০২৪ আঞ্চলিক · কুষ্টিয়া · প্রশ্ন ৫ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  55. একটি হলরুমে সর্বনিম্ন কত জন থাকলে নিশ্চিত ভাবে বলা যাবে তাদের মধ্যে সর্বনিম্ন 13 জন একই মাসে জন্মগ্রহণ করেছেন?

    ২০২৪ আঞ্চলিক · কুষ্টিয়া · প্রশ্ন ২ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  56. দাবা খেলায় ঘোড়ার চাল “L” আকৃতির। এইভাবে 4টি চাল দিয়ে দিয়ে কত উপায়ে ঘোড়াটি ঐ গোল করা বর্গটিতে যেতে পারবে?

    ২০২৪ আঞ্চলিক · কুষ্টিয়া · প্রশ্ন ৪ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  57. চিংকু একটা মেশিন বানিয়েছে, যেখানে একটা ইংরেজি শব্দ (অর্থপূর্ণ হওয়া জরুরি না) ইনপুট দিলে প্রতিটা অক্ষর ধারাবাহিকভাবে অক্ষরের ক্রমের যেই সংখ্যা নির্দেশ করে সেই সংখ্যাগুলো পাশাপাশি লিখে আউটপুট হিসেবে দেখায়। যেমন, “abc” ইনপুট দিলে আউটপুট আসে 123, ইনপুট “dydx” হলে আউটপুট হয় 425424। চিংকুর পক্ষে মোট কতগুলো শব্দ ইনপুট দেয়া সম্ভব যেন আউটপুট 212121 আসে?

    ২০২৪ আঞ্চলিক · কুষ্টিয়া · প্রশ্ন ৬ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  58. S={2,6,12,24,25,30}S = \{2, 6, 12, 24, 25, 30\}, SS এর 3 টি করে উপাদান নিয়ে গঠিত সকল সাবসেটের তালিকা করা হলো। তালিকার প্রতিটি সাবসেটের সর্বোচ্চ সংখ্যাগুলোর যোগফল কত হবে?

    ২০২৪ আঞ্চলিক · কুষ্টিয়া · প্রশ্ন ৮ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  59. 12 টি সরলরেখা সর্বোচ্চ কতটি বিন্দুতে ছেদ করবে যেখানে 4 টি সরলরেখা পরস্পর সমান্তরাল?

    ২০২৪ আঞ্চলিক · ময়মনসিংহ · প্রশ্ন ২
  60. 9!×10!×11!9! \times 10! \times 11! পূর্ণসংখ্যাটি কতগুলো n5n^5 আকারের পূর্ণসংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য, যেখানে nn একটি ধনাত্মক পূর্ণসংখ্যা?

    ২০২৪ আঞ্চলিক · ময়মনসিংহ · প্রশ্ন ৫
  61. তোমার কাছে অসীম সংখ্যক 1,21, 2 এবং 3 টাকার নোট রয়েছে। তোমাকে 12 টাকা মূল্যের একটি কলম কিনতে হবে। সেই নোটগুলি ব্যবহার করে ঠিক 12 টাকা দিয়ে তুমি কত উপায়ে সেই কলমটি কিনতে পারবে?

    ২০২৪ আঞ্চলিক · ময়মনসিংহ · প্রশ্ন ৪
  62. সাদিয়া তার জন্মদিনের বর্গাকার একটি কেক এমনভাবে কাটলো যেন সে সর্বোচ্চ সংখ্যক টুকরা পায়। (কেকের টুকরা সমান না হলেও সমস্যা নেই এবং কেক মাঝ বরাবর কাটতে হবে এমন কোনো কথা নেই)। সে কয়েকবার কেকটি কেটে দেখলো, সকল অতিথিকে এক টুকরা করে দিলে একটি টুকরা অবশিষ্ট থাকে। সে আরও 3 বার কাটার পর দেখল, প্রত্যেকে 2 টুকরো করে কেক পেল। এখন জন্মদিনে সর্বনিম্ন কতজন অতিথি ছিল?

    ২০২৪ আঞ্চলিক · ময়মনসিংহ · প্রশ্ন ৫
  63. প্রথম আলো অফিসে 1000 জন কর্মচারী কর্মরত অবস্থায় আছে। এদের প্রত্যেকের ID নাম্বার 1 থেকে 1000 পর্যন্ত। যাদের ID নাম্বারের ঠিক 3 টি ডিজিট বিজোড়, তারা ঢাকায় কর্মরত। যাদের ID নাম্বারের ঠিক 2 টি ডিজিট বিজোড়, তারা রাজশাহীতে কর্মরত। আর বাকি সবাই অন্যান্য স্থানে কর্মরত। অন্যান্য স্থানে কর্মরতদের সংখ্যা কত?

    ২০২৪ আঞ্চলিক · ময়মনসিংহ · প্রশ্ন ৬
  64. পায়েলের বিয়েতে মরিচবাতি এমনভাবে সাজানো হলো যেন পরপর 2 টি সবুজ বাতির মাঝে ঠিক 3 টি লাল বাতি থাকে। যদি ঐ বিয়ে বাড়িতে মোট 2026 টি বাতি থাকে (লাল ও সবুজ মিলিয়ে) এবং 74তম বাতিটি সবুজ হয় তাহলে সেখানে সর্বোচ্চ কতগুলো সবুজ বাতি থাকবে?

    ২০২৪ আঞ্চলিক · ময়মনসিংহ · প্রশ্ন ৫
  65. তোমার কাছে অসীম সংখ্যক 2,32, 3 এবং 4 টাকার নোট রয়েছে। তোমাকে 12 টাকা মূল্যের একটি কলম কিনতে হবে। উক্ত নোটগুলি ব্যবহার করে ঠিক 12 টাকা দিয়ে তুমি কত উপায়ে ঐ কলমটি কিনতে পারবে?

    ২০২৪ আঞ্চলিক · ময়মনসিংহ · প্রশ্ন ৭
  66. 2024=a3×b×c2024 = a^3 \times b \times c

    bb ও cc দুইটি দুই অংকের ভিন্ন ভিন্ন মৌলিক সংখ্যা। bb ও cc কে পরিবর্তন করে 2024 এর মতো নতুন কতটি সংখ্যা পাওয়া সম্ভব যাদেরকে a3×b×ca^3 \times b \times c আকারে প্রকাশ করা যায়? (পরিবর্তিত bb ও cc উভয়ই দুই অংকের ভিন্ন ভিন্ন মৌলিক সংখ্যা।)

    ২০২৪ আঞ্চলিক · ময়মনসিংহ · প্রশ্ন ৩
  67. একটি 8×88 \times 8 দাবা বোর্ডের প্রতিটি ঘরে একটি তীর চিহ্ন রয়েছে যারা বোর্ডের যেকোনো ধার(side) নির্দেশ করে। একটি তীর চিহ্ন যে দিক নির্দেশ করে বোর্ডটি তার বিপরীত দিকে 1 মিটার যায়। এভাবে বোর্ডটি তার আদি অবস্থান থেকে সর্বোচ্চ a2ba^2\sqrt{b} দূরত্ব অতিক্রম করলে, a+ba + b এর সর্বনিম্ন মান নির্ণয় করো।

    ২০২৪ আঞ্চলিক · ময়মনসিংহ · প্রশ্ন ৬
  68. একটি বক্সে কিছু লাল এবং নীল বল রয়েছে। যদি আরও একটি লাল বল যোগ করা হয়, তাহলে একটি লাল বল পাওয়ার সম্ভাবনা একটি নীল বল পাওয়ার সম্ভাবনার সমান হয়ে যায়। যদি তিনটি নীল বল যোগ করা হয়, তাহলে একটি নীল বল পাওয়ার সম্ভাবনা একটি লাল বল পাওয়ার সম্ভাবনার দ্বিগুণ হয়ে যায়। বক্সে কতগুলি বল আছে?

    ২০২৪ আঞ্চলিক · ময়মনসিংহ · প্রশ্ন ৭
  69. 1 থেকে 200 পর্যন্ত যেকোনো দুটি মৌলিক সংখ্যা PP ও QQ দিয়ে PQ\frac{P}{Q} আকারে কতটি সংখ্যা বানানো সম্ভব, যাদের মান 1 এর চেয়ে ছোট হয়?

    ২০২৪ আঞ্চলিক · নারায়ণগঞ্জ · প্রশ্ন ৪
  70. একটি বর্গের কর্ণের দুইটি প্রান্তবিন্দুর স্থানাঙ্ক (11,11)(11, 11) ও (2024,2024)(2024, 2024) । x=y+11x = y + 11 সরলরেখার উপর কতগুলো বিন্দু আছে যাদের স্থানাঙ্ক পূর্ণসংখ্যা এবং বিন্দুগুলো বর্গের ভিতরে অথবা উপরে অবস্থিত।

    ২০২৪ আঞ্চলিক · নারায়ণগঞ্জ · প্রশ্ন ৭
  71. প্যালিনড্রোম সংখ্যা হলো সেসব সংখ্যা যাদের উল্টো করে লিখলেও একই থাকে – যেমন 2112 বা 66. তাহলে 1 থেকে 2024 পর্যন্ত কয়টি সংখ্যা আছে যে সংখ্যাগুলোর শেষে ঐ সংখ্যাগুলোর প্রথম অংকটি বসিয়ে তাদেরকে প্যালিনড্রোম সংখ্যা বানানো যায়? (যেমন 133 সংখ্যাটির প্রথম অংক 1 কে 133 এর পরে বসালে 1331 হয়, যা একটি প্যালিনড্রোম সংখ্যা)

    ২০২৪ আঞ্চলিক · নারায়ণগঞ্জ · প্রশ্ন ৬
  72. পায়েল বাইরে গেলে একটি শার্ট এবং একটি প্যান্ট পরে। তার কাছে একটি লাল, একটি কালো ও একটি নীল রঙের শার্ট এবং একটি লাল, একটি কালো ও একটি নীল রঙের প্যান্ট আছে। সে একটি নির্দিষ্ট নিয়মে শার্ট-প্যান্ট পরিধান করে। সে যেই কালারের শার্ট পরে, ঐ একই কালারের প্যান্ট পরে না (যেমন ধর লাল শার্টের সাথে লাল প্যান্ট পরে না)। এখন সে কতভাবে শার্ট ও প্যান্ট পরিধান করতে পারবে?

    ২০২৪ আঞ্চলিক · নারায়ণগঞ্জ · প্রশ্ন ২
  73. তিন অংকের কতগুলি সংখ্যা আছে যাদের অংকগুলোর যোগফল 5?

    ২০২৪ আঞ্চলিক · নারায়ণগঞ্জ · প্রশ্ন ১
  74. নিলয়, তাহমিদ ও জ্যোতি প্রত্যেকে যথাক্রমে লাল, নীল ও হলুদ রঙের একটি করে ছক্কা নিলো। তারা প্রত্যেকে ছক্কাগুলোর চাল দিলে, কতভাবে ছক্কা তিনটিতে আসা সংখ্যাগুলোর যোগফল 11 হতে পারে?

    ২০২৪ আঞ্চলিক · নারায়ণগঞ্জ · প্রশ্ন ৭
  75. কতগুলো ক্রমিক টাপল (a,b,c,d)(a, b, c, d) পাওয়া সম্ভব যেন 5∣(ad−bc+2024)5|(ad - bc + 2024), যেখানে a,b,c,d∈{0,1,2,3…24}a, b, c, d \in \{0, 1, 2, 3\dots 24\}?

    ২০২৪ আঞ্চলিক · রাজশাহী · প্রশ্ন ৮
  76. মাহতাব ও শুভ 3×33 \times 3 ক্রমের “Tic-Tac-Toe” খেলতে চায়, যেখানে ঘরগুলো নাম্বারিং করা। টসে জিতে মাহতাব ক্রসের মাধ্যমে খেলা শুরু করার সিদ্ধান্ত নিলো। এক্ষেত্রে 3×33 \times 3 গ্রিডটিতে মোট কয়টি বিন্যাস থাকা সম্ভব যেখানে মাহতাব 3 টি বা 4 টি ক্রস দিয়ে জিততে পারবে?

    ২০২৪ আঞ্চলিক · সিলেট · প্রশ্ন ৪
  77. 24-hour format এর একটি ডিজিটাল ঘড়ির 6 টি ঘর 6 টি পরস্পর অনির্ভরশীল আউটপুট দেয়, যেখানে 1,2,3,4,51, 2, 3, 4, 5 ও 66-তম ঘরে যথাক্রমে a2−2a+3a^2 - 2a + 3, 2b2−3b+4,2c2−c+42b^2 - 3b + 4, 2c^2 - c + 4, 2d−d2+1,1+4e−2e22d - d^2 + 1, 1 + 4e - 2e^2 এবং 2f2−4f+52f^2 - 4f + 5 ফাংশন অনুযায়ী আউটপুট আসে। 1≤a,b,c,d,e,f≤121 \le a, b, c, d, e, f \le 12 এবং a,b,c,d,e,fa, b, c, d, e, f প্রত্যেকে পূর্ণসংখ্যা হলে, এই ঘড়িতে কতগুলো ভিন্ন যথাযথ সময় পাওয়া যাবে?

    ২০২৪ আঞ্চলিক · সিলেট · প্রশ্ন ৫
  78. একটি রুমে কিছু সংখ্যক মানুষ ছিলো যারা নিজেদের মধ্যে সবাই সবার সাথে করমর্দন করায় মোট করমর্দন সংখ্যা হয় 45। যদি রুমে আরও মানুষ প্রবেশ করে, তাহলে করমর্দনের সংখ্যা আগের 22 গুণ হয়। রুমে কতজন মানুষ প্রবেশ করতে হবে?

    ২০২৪ আঞ্চলিক · সিলেট · প্রশ্ন ৩
  79. A5B‾\overline{A5B} রূপের কয়টি ভিন্ন তিন-অঙ্কের সংখ্যা 4 দ্বারা বিভাজ্য? (AA এবং BB একই অঙ্ক হতে পারে)

    ২০২৪ আঞ্চলিক · সিলেট · প্রশ্ন ৫
  80. একটি গাছ প্রতি বছর 2 টি করে বীজ দেয়। প্রত্যেক নতুন বীজকে গাছ হয়ে প্রথমবার বীজ দিতে 2 বছর সময় লাগে। তাহলে একটি গাছ প্রথমবার বীজ দেয়ার 10 বছর পর মোট কতগুলো বীজদানকারী গাছ থাকবে?

    ২০২৪ আঞ্চলিক · সিলেট · প্রশ্ন ৭
  81. একটি ক্লাসরুমে 7 জন শিক্ষার্থী আছে। তাদের মধ্য থেকে 5 জনের একটি কমিটি তৈরি করা হবে। কিন্তু কমিটি গঠন করার সময় কিছু সমস্যা দেখা দিল। ইমন ও মাজেদ একসাথে কমিটিতে থাকতে চায়না। তিহাম বলল যে শাকুর কে কমিটিতে নেওয়া না হলে, সে ও কমিটিতে থাকবে না। জ্যোতি বলল যে সে তখনই কমিটিতে থাকবে যদি তাহমিদ অথবা নিলয় কে কমিটিতে নেওয়া হয়। কিন্তু তাহমিদ ও নিলয় কে একসাথে নিলে, জ্যোতি কমিটিতে থাকবে না। উপরোক্ত শর্তগুলো মেনে কতভাবে কমিটি গঠন করা সম্ভব?

    ২০২৪ আঞ্চলিক · সিলেট · প্রশ্ন ৮
  82. মাহতাব ও শুভ 3×33 \times 3 ক্রমের “Tic-Tac-Toe” খেলতে চায়, যেখানে ঘরগুলো নাম্বারিং করা। টসে জিতে মাহতাব ক্রসের মাধ্যমে খেলা শুরু করার সিদ্ধান্ত নিলো। এক্ষেত্রে 3×33 \times 3 গ্রিডটিতে মোট কয়টি বিন্যাস থাকা সম্ভব যেখানে মাহতাব 4 টি ক্রস দিয়েই জিততে পারবে?

    ২০২৪ আঞ্চলিক · সিলেট · প্রশ্ন ৬
  83. a1=1a2=11a3=101a4=1111a5=10001\begin{aligned} a_1 &= 1 \\ a_2 &= 1 \quad 1 \\ a_3 &= 1 \quad 0 \quad 1 \\ a_4 &= 1 \quad 1 \quad 1 \quad 1 \\ a_5 &= 1 \quad 0 \quad 0 \quad 0 \quad 1 \end{aligned}

    প্যাসকেলের ছোট ভাই ক্যাসকেল একটি ত্রিভুজ বের করলো যেখানে দুটি পদের যোগফলের পরিবর্তে অন্তরফল বের করা হয়। এখানে দেখা যাচ্ছে, যদি n=2in = 2^i হয় (যেখানে, i∈Ni \in N), তাহলে ana_n সারিতে সবগুলো 1 থাকে। যদি a20a_{20} তে আটটি 1 থাকে, তাহলে a52a_{52} তে কতগুলো 1 থাকবে?

    ২০২৪ আঞ্চলিক · সিলেট · প্রশ্ন ৭
  84. কিবরিয়া একটি n×nn \times n আকারের বর্গাকৃতির বোর্ড আছে। প্রতি ধাপে সে বোর্ডের একটি ঘর রং করে। সে একটি ঘর একবারের বেশি রং করতে পারেনা। এছাড়াও, সে রঙ করার সময় পয়েন্ট গোনে। প্রথমে তার 0 পয়েন্ট থাকে। প্রতি ধাপে সে একটি ঘর cc কে রং করে। এরপর সে সবচেয়ে বড় সেট SS নেয়, যাতে cc ঘরটি সেই সেটে থাকে, আর সবচেয়ে বড় পরপর রং করা সেট যাতে প্রতিটি ঘর cc যেই সারিতে আছে সেই সারি অথবা cc যেই কলামে আছে সেই কলামে থাকে। এই সেটটি সবচেয়ে বড় সেট যেটি '++' আকৃতির, যাতে cc ঘরটি এর কেন্দ্রে থাকে। তারপর, সে SS সেটের উপাদান সংখ্যা কে পয়েন্ট হিসেবে পায়। পুরো n×nn \times n বোর্ডটি রং করার পর, সবচেয়ে বেশি কত পয়েন্ট পাওয়া সম্ভব?

    ২০২৩ জাতীয় · প্রশ্ন ৮
  85. ফুয়াদের কাছে 6টি কলম আছে। এর মধ্যে 3টি কলম একই রকমের এবং বাকি 3টি কলম ভিন্ন ভিন্ন রকমের। ফুয়াদ কতভাবে এই 6টি কলম 3 জনের মাঝে ভাগ করে দিতে পারবে যেন, প্রত্যেকে কমপক্ষে একটি করে কলম পায়?

    ২০২৩ জাতীয় · প্রশ্ন ৪
  86. তিহামের কাছে 1 থেকে 2023 পর্যন্ত 2023 টি ধনাত্মক পূর্ণসংখ্যা আছে। সে প্রতিবারে দুইটি ভিন্ন সংখ্যার একটি জোড়া নেয় এবং জোড়াটি একটি ডায়েরিতে লিখে রাখে। সে এভাবে সম্ভাব্য সকল জোড়া ডায়েরিতে লিখে রাখে। প্রমাণ করো যে, তিহামের কাছে এমন অন্তত 867 টি ভিন্ন জোড়া আছে যেন, জোড়ার সংখ্যা দুইটির যোগফল 7 যারা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়। [(a,b)(a, b) এবং (b,a)(b, a) একই জোড়া হিসেবে গণ্য হবে]

    ২০২৩ জাতীয় · প্রশ্ন ৫
  87. সাব্বির তার জন্মদিনের অনুষ্ঠানে সিদ্ধার্থ, জয়দীপ আর সৌধকে দাওয়াত দিয়েছে। যদি তারা আসে তাহলে উপহার হিসেবে সিদ্ধার্থ একটি বই, জয়দীপ একটি ঘড়ি আর সৌধ একটি মগ আনবে। দুঃখজনকভাবে, যতই চেষ্টা করুক সিদ্ধার্থ আর সৌধ একসাথে অনুষ্ঠানে আসতে পারবে না। আবার এটা জানা আছে যে তাদের তিনজনের অন্তত একজন সাব্বিরের জন্মদিনের অনুষ্ঠানে আসবে। কতগুলো ভিন্ন উপায়ে সাব্বির উপহার পেতে পারে? উদাহরণস্বরূপ, একটা উপায় হল যে সে একটা বই আর একটা ঘড়ি পেতে পারে।

    ২০২৩ জাতীয় · প্রশ্ন ৩
  88. তাহনিক কাছে একটি অদ্ভুত ছক্কা রয়েছে। ছক্কার ছয়টি তলের প্রতিটিতে একটি করে ধনাত্মক পূর্ণসংখ্যা লেখা রয়েছে যেন, যেকোন দুটি নিকটবর্তী তলের সংখ্যাদ্বয়ের মধ্যে পার্থক্য অন্তত 5 হয়। সংখ্যা 6 টি ভিন্ন ভিন্ন নাও হতে পারে। 6 টি সংখ্যার সম্ভাব্য ক্ষুদ্রতম সমষ্টি কত?

    ২০২৩ জাতীয় · প্রশ্ন ৪
  89. একটি পিকনিকে 7 জন বন্ধু মিলে গোল টেবিলে বসে শব্দের খেলা খেলছিল। পরে সেখানে আরও 3 জন বন্ধু এসে পৌঁছালো। সবাই তাদেরকে চেয়ার নিয়ে তাদের মাঝে বসতে বললো। তারা যেকোন স্থানে যেকোন সম্ভাব্য সংখ্যায় বসতে পারে। সেই 3 বন্ধু সর্বমোট কত উপায়ে গোলটেবিলে চেয়ার বসিয়ে সেখানে নিজেরা বসতে পারবে?

    ২০২৩ জাতীয় · প্রশ্ন ৭
  90. জয় একটি n×nn \times n আকারের বর্গাকৃতির বোর্ড আছে। প্রতি ধাপে সে বোর্ডের একটি ঘর রং করে। সে একটি ঘর একবারের বেশি রং করতে পারেনা। এছাড়াও, সে রঙ করার সময় পয়েন্ট গোনে। প্রথমে তার 00 পয়েন্ট থাকে। প্রতি ধাপে সে একটি ঘর cc কে রং করে। এরপর সে সবচেয়ে বড় সেট SS নেয়, যাতে cc ঘরটি সেই সেটে থাকে, আর সবচেয়ে বড় পরপর রং করা সেট যাতে প্রতিটি ঘর cc যেই সারিতে আছে সেই সারি অথবা cc যেই কলামে আছে সেই কলামে থাকে। এই সেটটি সবচেয়ে বড় সেট যেটি '++' আকৃতির, যাতে cc ঘরটি এর কেন্দ্রে থাকে। তারপর, সে SS সেটের উপাদান সংখ্যা কে পয়েন্ট হিসেবে পায়। পুরো n×nn \times n বোর্ডটি রং করার পর, সবচেয়ে বেশি কত পয়েন্ট পাওয়া সম্ভব?

    ২০২৩ জাতীয় · প্রশ্ন ১০
  91. কতগুলো বালতিতে 2023 টি বল রাখা হলো যেন কোনো বালতিতে 99 টির বেশি বল না থাকে। আমরা যতবার ইচ্ছা ততবার বালতি থেকে কতগুলো বল তুলে নিতে পারি অথবা পুরো একটি বালতি সরিয়ে ফেলতে পারি। প্রমাণ করো যে, আমরা সবসময়েই বল অথবা বালতিগুলো এমনভাবে সরিয়ে ফেলতে পারবো যেন বাকি বালতিগুলোতে সর্বদাই সমান সংখ্যক বল থাকে এবং বালতিগুলোতে সব মিলিয়ে অন্তত 100 টি বল বাকি থাকে।

    ২০২৩ জাতীয় · প্রশ্ন ৪
  92. সংখ্যারেখার উপর nn টি ব্যবধি দেয়া আছে: [l1,r1],[l2,r2],[l3,r3],⋯ ,[ln,rn][l_1, r_1], [l_2, r_2], [l_3, r_3], \cdots, [l_n, r_n]। ব্যবধিগুলোকে আমরা দুইটি সেট এ ভাগ করতে পারি যেন একই সেট এর কোনও দুইটি ব্যবধির মাঝে সাধারণ কোন অংশ না থাকে। প্রমাণ কর যে সর্বোচ্চ n−1n - 1 সংখ্যক জোড়া ব্যবধি আছে যাদের মাঝে সাধারণ অংশ বিদ্যমান।

    ২০২৩ জাতীয় · প্রশ্ন ৮ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  93. NN টি সরলরেখা একটি সমতলকে সর্বোচ্চ MM টি ভাগে ভাগ করতে পারে। যেমন 0 টি সরলরেখা একটি তলকে 1 টি ভাগে ভাগ করে। এমন সকল MM এর সমষ্টি নির্ণয় কর যাদের জন্য NN এর মান 10 বা তার চেয়ে ছোটো।

    ২০২৩ আঞ্চলিক · বরিশাল · প্রশ্ন ৪ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  94. 8 টি দলের একটি টুর্নামেন্টে, প্রতিটি দল একে অপরের বিপক্ষে 2 বার করে মুখোমুখি হয়। প্রতিটি জয়ের জন্য 2 পয়েন্ট, ড্র এর জন্য 1 পয়েন্ট এবং হারের জন্য 0 পয়েন্ট রয়েছে। টুর্নামেন্ট শেষে পয়েন্ট তালিকার প্রথম 4 টি দল পরের রাউন্ডে উন্নীত হয়। যদি কোন ম্যাচ ড্র না হয়, তাহলে সর্বোচ্চ কত পয়েন্ট পেলে সর্বদাই নিশ্চিতভাবে বলা যাবে একটি দল পরের রাউন্ডে উন্নীত হবে না? (উল্লেখ্য যে একাধিক দলের পয়েন্ট একই হয়ে গেলে পয়েন্ট তালিকায় অবস্থান সমান হবে না, বরং নির্ধারিত কোন মাধ্যমে 1-8 পর্যন্ত পয়েন্ট তালিকায় সকল দলের একক অবস্থান নির্ধারণ করা হবে)

    ২০২৩ আঞ্চলিক · বরিশাল · প্রশ্ন ৬ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  95. ওয়াছিমকে বলা হলো একটি খাতায় দৈবভাবে একের পর এক স্বাভাবিক সংখ্যা লিখতে। সর্বনিম্ন কতটি সংখ্যা লেখার পর সে নিশ্চিতভাবে বলতে পারবে খাতায় থাকা সংখ্যাগুলোর মধ্যে কোনো না কোনো দুটি সংখ্যার যোগফল 2022 দ্বারা নিঃশেষে বিভাজ্য?

    ২০২৩ আঞ্চলিক · বরিশাল · প্রশ্ন ৪ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  96. একটি ক্রিকেট খেলায় শাকুর 25 রান করে। সে একটি বলে হয় 4 অথবা 6 মেরেছে, নতুবা 1 রান নিয়েছে। শুধুমাত্র 1, 4 এবং 6 এর সাহায্যে কত উপায়ে সে 25 রান করতে পারে?

    ২০২৩ আঞ্চলিক · বরিশাল · প্রশ্ন ৭ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  97. 8 টি দলের একটি টুর্নামেন্টে, প্রতিটি দল একে অপরের বিপক্ষে 2 বার করে মুখোমুখি হয়। প্রতিটি জয়ের জন্য 2 পয়েন্ট, ড্র এর জন্য 1 পয়েন্ট এবং হারের জন্য 0 পয়েন্ট রয়েছে। টুর্নামেন্ট শেষে পয়েন্ট তালিকার প্রথম 4 টি দল পরের রাউন্ডে উন্নীত হয়। যদি কোন ম্যাচ ড্র না হয়, তাহলে সর্বনিম্ন কত পয়েন্ট পেয়েও একটি দল পরের রাউন্ডে উন্নীত হতে পারে? (উল্লেখ্য যে একাধিক দলের পয়েন্ট একই হয়ে গেলে পয়েন্ট তালিকায় অবস্থান সমান হবে না, বরং নির্ধারিত কোন মাধ্যমে 1-8 পর্যন্ত পয়েন্ট তালিকায় সকল দলের একক অবস্থান নির্ধারণ করা হবে)

    ২০২৩ আঞ্চলিক · বরিশাল · প্রশ্ন ৮ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  98. শাকুরের কাছে তিনটি ছক্কা রয়েছে। দুইটি সাদা এবং একটি লাল, এই তিনটা ছক্কা দিয়ে শাকুর একটি খেলা খেলবে। যদি সে সাদা ছক্কা দুইটি নিক্ষেপ করে এবং দুইটি ছক্কাতেই ছয় সংখ্যাটি উঠে তাহলে সে বিজয়ী হবে। অন্যথায় হেরে যাবে। শাকুর লাল ছক্কা নিক্ষেপ করে যদি 1 সংখ্যাটি পায় তাহলে সে মিথ্যা কথা বলবে। অর্থাৎ সে খেলাটিতে জিতেছে নাকি হেরেছে সে ব্যাপারে মিথ্যা কথা বলবে। আর যদি লাল ছক্কা নিক্ষেপ করে অন্য কোনো সংখ্যা পায় তাহলে সে সত্য কথা বলবে। শাকুর তিনটি ছক্কা নিক্ষেপ করে নাফিসকে জানালো যে সে আমি খেলাটিতে জিতেছে। শাকুর আসলেই খেলাটিতে জিতেছে এর সম্ভাবনা ab\frac{a}{b} যেখানে এবং aa ও bb পরস্পর সহমৌলিক। তাহলে a2+b2a^2 + b^2 এর মান কত?

    ২০২৩ আঞ্চলিক · বরিশাল · প্রশ্ন ৮ · আরও ৩টি প্রশ্নপত্রে আছে
  99. A={a1,a2,a3,⋯ ,a7}A = \{a_1, a_2, a_3, \cdots, a_7\} A1={a1+a2,a2+a3,a3+a4,⋯ ,a6+a7}A_1 = \{a_1 + a_2, a_2 + a_3, a_3 + a_4, \cdots, a_6 + a_7\} A2={a1+a2+a2+a3,a2+a3+a3+a4,⋯ ,a5+a6+a6+a7}A_2 = \{a_1 + a_2 + a_2 + a_3, a_2 + a_3 + a_3 + a_4, \cdots, a_5 + a_6 + a_6 + a_7\} ⋯⋯⋯⋯\cdots \cdots \cdots \cdots ⋯⋯⋯⋯\cdots \cdots \cdots \cdots

    যেখানে AA সেটের উপাদানগুলো ধনাত্মক পূর্ণসংখ্যা। এভাবে ক্রামান্বয়ে AmA_m সেট গঠন করা হলো যার উপাদান একটি। mm এর মান কত? AA সেটের সর্বোচ্চ সংখ্যা কত হতে পারে যাতে AmA_m সেট এর একমাত্র উপাদান এর মান 2022 অতিক্রম না করে।

    ২০২৩ আঞ্চলিক · বগুড়া · প্রশ্ন ৮
  100. একটি বইয়ে মলাট বাদে 677 টি পৃষ্ঠা আছে। পৃষ্ঠা নম্বর লিখতে সব মিলিয়ে কতগুলি অংক ব্যবহৃত হয়েছে?

    ২০২৩ আঞ্চলিক · বগুড়া · প্রশ্ন ৭ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  101. চার অংকের এমন কতগুলো সংখ্যা বানানো যায় যারা কেবল বিজোড় অংক দিয়ে গঠিত?

    ২০২৩ আঞ্চলিক · বগুড়া · প্রশ্ন ৮ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  102. আমরা যদি সূচক ব্যবহার না করে "uu" বীজগাণিতিক রাশিটিকে লিখতে চাই, তাহলে এভাবে লিখতে পারি "uuuuuuuuuu"। তাহলে কতগুলো ভিন্ন উপায়ে "a2b2c3a^2b^2c^3" বীজগাণিতিক রাশিটিকে সূচক ছাড়া লেখা যায়? [একটা সম্ভাব্য উপায় হলো "abbccacabbccac"]

    ২০২৩ আঞ্চলিক · বগুড়া · প্রশ্ন ৩ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  103. চখাম অনুক্রম হচ্ছে এমন অনুক্রম যেখানে প্রতিটি উপাদান হয় 0 অথবা 1. চরম চখাম অনুক্রম হচ্ছে সেইসব চখাম অনুক্রম যেখানে প্রতিটি উপাদানগুলোর মধ্যে কমপক্ষে একটি 1 আছে। যেমন 01100111 হচ্ছে একটি চরম চখাম অনুক্রম। PP যদি nn টি উপাদান দিয়ে সর্বোচ্চ কতগুলো চরম চখাম অনুক্রম বানানো যায় তা নির্দেশ করে, তাহলে nn এর সর্বনিম্ন কোন মানের জন্য P>100P > 100 হবে?

    ২০২৩ আঞ্চলিক · বগুড়া · প্রশ্ন ৭ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  104. 444 জন মানুষের একটি লাইন আছে। স্বর্গ সেই লাইনে এমনভাবে দাঁড়াতে চায় যেন তার পেছনে 200 জন মানুষের কম না দাঁড়ায় এবং সামনে 150 জন মানুষের বেশি না দাঁড়ায়। তিনি কতভাবে দাঁড়াতে পারেন?

    ২০২৩ আঞ্চলিক · ব্রাহ্মণবাড়িয়া · প্রশ্ন ৪
  105. 44 জন মানুষের একটি লাইন আছে। ফুয়াদ সেই লাইনে এমনভাবে দাঁড়াতে চা্ন যেন তার পেছনে 20 জন মানুষের কম না দাঁড়ায় এবং সামনে 15 জন মানুষের বেশি না দাঁড়ায়। তিনি কতভাবে দাঁড়াতে পারেন?

    ২০২৩ আঞ্চলিক · ব্রাহ্মণবাড়িয়া · প্রশ্ন ৫
  106. যাদের কোনো 3টি বিন্দুই একই সরলরেখায় নয়, এমন 5টি বিন্দু দ্বারা যতোগুলো বদ্ধক্ষেত্র তৈরি করা সম্ভব তাদের মধ্যে সর্বোচ্চ কতটি সূক্ষ্মকোণী ত্রিভুজ পাওয়া যাবে?

    ২০২৩ আঞ্চলিক · ব্রাহ্মণবাড়িয়া · প্রশ্ন ৩
  107. একটি 2023×20232023 \times 2023 দাবার বোর্ড রয়েছে। সেখানে সর্বোচ্চ কতটি নৌকা থাকতে পারে যেন একটি আরেকটিকে না খেতে পারে?

    ২০২৩ আঞ্চলিক · ব্রাহ্মণবাড়িয়া · প্রশ্ন ৭
  108. 71 জন মানুষের একটি লাইন আছে। কায়েস সেই লাইনে এমনভাবে দাঁড়াতে চায় যেন তার পেছনে 30 জন মানুষের কম না দাঁড়ায় এবং সামনে 25 জন মানুষের বেশি না দাঁড়ায়। তিনি কতভাবে দাঁড়াতে পারেন?

    ২০২৩ আঞ্চলিক · ব্রাহ্মণবাড়িয়া · প্রশ্ন ৩
  109. ইমন কোনো একদিন লিফটে করে উপরে ওঠার সময় দেখতে পায় যে, লিফট কোনো ফ্লোরে থামলে সেখানে 10 সেকেন্ডের জন্য থেমে থাকে। লিফট খুলতে এবং বন্ধ হতে মোট 5 সেকেন্ড সময় লাগে। এক ফ্লোর থেকে তার উপরের ফ্লোরে যেতে সময় লাগে 1.5 সেকেন্ড। লিফটে করে ইমন 1 তলা থেকে 10 তলায় গেলে, 1 মিনিটের মধ্যে পৌঁছানোর সম্ভাবনা কত শতাংশ?

    ২০২৩ আঞ্চলিক · ব্রাহ্মণবাড়িয়া · প্রশ্ন ৬
  110. 5,6,7,8,9,10,11,125, 6, 7, 8, 9, 10, 11, 12 মিটার উচ্চতার 8 টি দৈত্য একটি বৃত্ত বানিয়ে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলো। তারা এমনভাবে দাঁড়াতে চায় যেন একটি লম্বা দৈত্যের উভয়পাশে তুলনামূলকভাবে খাটো 2 জন দৈত্য দাঁড়ায়, এবং একটি খাটো দৈত্যের উভয়পাশে তুলনামূলকভাবে লম্বা 2 জন দৈত্য দাঁড়ায়। তারা মোট কতভাবে দাঁড়াতে পারে?

    ২০২৩ আঞ্চলিক · ব্রাহ্মণবাড়িয়া · প্রশ্ন ৭ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  111. 5 দ্বারা বিভাজ্য 4 অংকের কতগুলো ধনাত্মক পূর্ণসংখ্যা আছে, যাদের প্রথম 2 অংকের যোগফল 6?

    ২০২৩ আঞ্চলিক · কুমিল্লা · প্রশ্ন ৮
  112. তোমার কাছে একটি বৃত্তের উপর 2023টি দৈব বিন্দু আছে। দৈবভাবে দুইটি জ্যা নির্বাচন করো যাদের বৃত্তের উপর কোন সাধারণ বিন্দু নেই জ্যা দুটির পরস্পরকে বৃত্তের ভেতরে ছেদ না করার সম্ভাবনা ab\frac{a}{b} হলে, a2+b2a^2 + b^2 এর মান কত?

    ২০২৩ আঞ্চলিক · কুমিল্লা · প্রশ্ন ৪ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  113. 1,2,3,…,20231,2,3,\dots,2023 নাম্বার দেয়া 2023 টি লাইট বালব শুরুতে বন্ধ অবস্থায় আছে। জাহিন 2 দিয়ে ভাগ যায় এমন লাইট বালব গুলা অন করে দেয়। পরের ধাপে, 4 দিয়ে ভাগ যায় এমন লাইট বালব গুলা অফ থাকলে অন করে, অন থাকলে অফ করে দেয়। সে এই কাজটি ততক্ষণ করতে থাকে যতক্ষণ অফ/অন করার মত লাইট বালব থাকে। (kk তম ধাপে, যেসব বালব 2k2^k দিয়ে ভাগ যায়, সেগুলা শুধু অফ/অন করে)। জাহিন এর কাজ শেষে, কতটি লাইট বালব অন অবস্থায় থাকবে?

    ২০২৩ আঞ্চলিক · ঢাকা · প্রশ্ন ৬
  114. 1 থেকে 2023 পর্যন্ত পূর্ণসংখ্যাগুলি মাঝখানে কোনো ফাকা জায়গা না রেখে একটি দীর্ঘ সারিতে ক্রমানুসারে লেখা হয়েছে। 1234567891011…202220231234567891011\dots20222023 তাহলে এই পুরো সংখ্যাটির ঠিক মাঝখানে কোন অংকটি রয়েছে তার বর্গ কত?

    ২০২৩ আঞ্চলিক · ঢাকা · প্রশ্ন ২
  115. বাংলাদেশে যান্ত্রিক যানবাহনের নম্বর ফলকে সাধারণত 3 টি অংশ থাকে। প্রথম অংশে জেলার নাম, দ্বিতীয় অংশে 1টি বাংলা বর্ণ এবং তৃতীয় অংশে 6 অংকের একটি সংখ্যা থাকে। দ্বিতীয় অংশে বসতে পারে এমন বর্ণের সংখ্যা 31 টি। ধরে নেয়া যাক, তৃতীয় অংশের প্রথম 2 অংকের ঘরে শুধুমাত্র 1-9 বসতে পারে এবং বাকি অংকগুলো 0-9 হতে পারে। ঢাকা থেকে মাওয়া যাওয়ার পথে পায়েল একটি যানের নম্বর ফলকে 161516 নম্বরটি দেখলো। যানটি ঢাকা জেলার ছিল। পায়েল নিলয়ের কাছে জানতে চাইলো শুধুমাত্র ঢাকা জেলার জন্য এরকম আর কতগুলো যানবাহন থাকতে পারে যেন নম্বর ফলকের তৃতীয় অংশ, অর্থাৎ 6 অংকের সংখ্যাটির মাঝের 2 টি অংক নিয়ে গঠিত সংখ্যা এর আগের 2 টি অংক নিয়ে গঠিত সংখ্যা এবং পরের 2 টি অংক নিয়ে গঠিত সংখ্যার চেয়ে 1 কম হয়। নিলয় ভেবে উত্তর দিল 98। সঠিক উত্তর হতে নিলয়ের উত্তরের ধনাত্মক পার্থক্য কত?

    ২০২৩ আঞ্চলিক · ঢাকা · প্রশ্ন ৪
  116. তিন অংকের এমন কতগুলো ধনাত্মক পূর্ণসংখ্যা আছে যাদের অংকগুলোর গসাগু 1?

    ২০২৩ আঞ্চলিক · ঢাকা · প্রশ্ন ৭
  117. সংখ্যাভাবুক শাকুর ধনাত্মক পূর্ণসংখ্যার Digital Root নিয়ে চিন্তা করছে। কোন একটি ধনাত্মক পূর্ণসংখ্যার Digital Root হলো একটি এক অংকের সংখ্যা যা কিনা ঐ সংখ্যার প্রতিটি অংক যোগ করে বের করা হয় যতক্ষণ না যোগফলটি একটি এক অংকের সংখ্যা হচ্ছে। যে কোন ধনাত্মক পূর্ণসংখ্যার Digital Root কে আমরা প্রকাশ করছি DR(number)DR(number) হিসেবে। যেমন: DR(38)=DR(3+8)=DR(11)=DR(1+1)=2DR(38) = DR(3 + 8) = DR(11) = DR(1 + 1) = 2 ; অর্থাৎ 2 , 11 কিংবা 38 এই সংখ্যাগুলোর Digital Root হলো 2.

    শাকুর বের করতে চাচ্ছে যে 2023 এর চেয়ে ছোট কতগুলো সংখ্যা আছে যাদের Digital Root হলো 7?

    ২০২৩ আঞ্চলিক · ঢাকা · প্রশ্ন ৭
  118. একটি 45 ভুজের সবগুলো কর্ণ আকা হলো। একটি পিঁপড়া ঐ বহুভুজের একটি শীর্ষ থেকে বাহু বরাবর হাটা শুরু করলো। পিঁপড়াটি কোনো শীর্ষতে যাওয়া মাত্র ঐ শীর্ষের সাথে যুক্ত কর্ণগুলো গায়েব হয়ে যায়। পিঁপড়াটি 25 টি শীর্ষ অতিক্রম করার পর বহুভুজটিতে কতটি কর্ণ থাকবে ?

    ২০২৩ আঞ্চলিক · ঢাকা · প্রশ্ন ৮
  119. এমন কতগুলো 4 অংকের সংখ্যা আছে, যাদের ন্যূনতম একটি অংক বাম দিক থেকে সেই স্থানের সমান হয়? (1201 এমন একটি সংখ্যা। এর 2 নম্বর স্থানে 2 অংকটি আছে)

    ২০২৩ আঞ্চলিক · কুমিল্লা · প্রশ্ন ২ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  120. মিরাজের কাছে 16 ক্ষেত্রফলবিশিষ্ট বড় বর্গক্ষেত্র আছে। সে চায় বর্গক্ষেত্রটি কিছু ছোট বর্গক্ষেত্র দিয়ে পূরণ করতে। ছোট বর্গক্ষেত্রগুলোর মোট ক্ষেত্রফল, বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। সে কতভাবে সেটা করতে পারবে? (এখানে, ছোট বর্গক্ষেত্রগুলো কিভাবে বা কি ক্রমে সাজানো আছে সেটা বিবেচ্য নয়)

    ২০২৩ আঞ্চলিক · কক্সবাজার · প্রশ্ন ৫ · আরও ৫টি প্রশ্নপত্রে আছে
  121. কামাল একটি নিশানা লক্ষ্য করে গুলি করছে। 14 টি ভিন্ন নিশানা বরাবর গুলি করার পর দেখলো গুলির চিহ্নগুলো দ্বারা একটি ডিম্বাকৃতি তৈরি হয়েছে। সবগুলো নিশানা একটা থেকে আরেকটা ভিন্ন। গুলির চিহ্নগুলো যোগ করে কয়টি বহুভুজ গঠন করা যাবে?

    ২০২৩ আঞ্চলিক · কক্সবাজার · প্রশ্ন ৮ · আরও ৫টি প্রশ্নপত্রে আছে
  122. তিন অংকের কতগুলো ধনাত্মক পূর্ণসংখ্যা আছে যাদের অংকগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য?

    ২০২৩ আঞ্চলিক · কক্সবাজার · প্রশ্ন ৮ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  123. দুই অংকের কতগুলো ধনাত্মক পূর্ণসংখ্যা আছে যাদের অংকগুলোর গড় একটি মৌলিক সংখ্যা? যেমন, 51 এর অংকগুলোর গড় 3, যা একটি মৌলিক সংখ্যা।

    ২০২৩ আঞ্চলিক · কক্সবাজার · প্রশ্ন ২ · আরও ৩টি প্রশ্নপত্রে আছে
  124. 1, 2, 3 এবং 4 একবার করে ব্যবহার করে এমন কয়টি চার অঙ্কের পূর্ণসংখ্যা বানানো যাবে, যাতে পাশাপাশি দুটি অঙ্কের পার্থক্য 2 এর বেশি না হয়?

    ২০২৩ আঞ্চলিক · ফরিদপুর · প্রশ্ন ১ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  125. AA থেকে BB বিন্দুতে কতভাবে যাওয়া যাবে? (তুমি কোনো বিন্দু থেকে নিচে বা বামে সরতে পারবে না)

    ২০২৩ আঞ্চলিক · ফরিদপুর · প্রশ্ন ৬ · আরও ৩টি প্রশ্নপত্রে আছে
  126. 1 থেকে 9 পর্যন্ত এই 9 টি সংখ্যার মধ্যে যেকোনো ভিন্ন ভিন্ন 2 টি সংখ্যা নেওয়া হলো যেন এদের যোগফল একটি মৌলিক সংখ্যা হয়। এমন কয়টি ভিন্ন ভিন্ন জোড়া সম্ভব?

    ২০২৩ আঞ্চলিক · ফরিদপুর · প্রশ্ন ৪ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  127. চিত্রের প্রতিটি ছোট চতুর্ভুজ যদি একটি বর্গ হয়, তাহলে চিত্রে সর্বমোট কতগুলো বর্গ আছে?

    ২০২৩ আঞ্চলিক · ফরিদপুর · প্রশ্ন ৫ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  128. একটি বইয়ে মলাট বাদে 677 টি পৃষ্ঠা আছে। পৃষ্ঠা নম্বর লিখতে সব মিলিয়ে কতগুলি অংকে ব্যবহৃত হয়েছে?

    ২০২৩ আঞ্চলিক · ফরিদপুর · প্রশ্ন ৮ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  129. A={a1,a2,a3,⋯ ,a7}A = \{a_1, a_2, a_3, \cdots, a_7\} A1={a1+a2,a2+a3,a3+a4,⋯ ,a6+a7}A_1 = \{a_1 + a_2, a_2 + a_3, a_3 + a_4, \cdots, a_6 + a_7\} A2={a1+a2+a2+a3,a2+a3+a3+a4,⋯ ,a5+a6+a6+a7}A_2 = \{a_1 + a_2 + a_2 + a_3, a_2 + a_3 + a_3 + a_4, \cdots, a_5 + a_6 + a_6 + a_7\} ⋯⋯⋯⋯⋯\cdots \cdots \cdots \cdots \cdots ⋯⋯⋯⋯⋯\cdots \cdots \cdots \cdots \cdots

    যেখানে AA সেটের উপাদানগুলো ধনাত্মক পূর্ণসংখ্যা। এভাবে ক্রমান্বয়ে AmA_m সেট গঠন করা হলো যার উপাদান একটি। mm এর মান কত? AA সেটের সর্বোচ্চ সংখ্যা কত হতে পারে যাতে AmA_m সেট এর একমাত্র উপাদান এর মান 20222022 অতিক্রম না করে।

    ২০২৩ আঞ্চলিক · ফেনী · প্রশ্ন ৮
  130. 1 থেকে 2023 সংখ্যা গুলোর মধ্যে কতগুলোতে একটি অথবা দুইটি শূন্য আছে?

    ২০২৩ আঞ্চলিক · গাজীপুর · প্রশ্ন ২
  131. জ্যোতি মালপোয়া পছন্দ করে আর নিলয় ভাপা পিঠা পছন্দ করে। 9 টি ভাপা পিঠা ও 12 টি মালপোয়া পিঠা কতভাবে দুইজনের মধ্যে ভাগ করা যাবে যেখানে সকলে দুই প্রকারের অন্তত একটি পিঠা পাবে এবং অন্তত একজন তার পছন্দের পিঠা অপরজনের তুলনায় অধিক সংখ্যায় পাবে?

    ২০২৩ আঞ্চলিক · গাজীপুর · প্রশ্ন ৮
  132. একটি ক্রিকেট খেলায় শান মোট 47 বল খেলে 71 রান করে। সে একটি বলে হয় 4 রান অথবা 1 রান নিয়েছে, নতুবা কোন রান নেয় নি। কত উপায়ে উপায়ে সে উপরোক্ত রান করতে পারে?

    ২০২৩ আঞ্চলিক · গাজীপুর · প্রশ্ন ৩
  133. তিন অংকের কতগুলো জোড় ধনাত্মক পূর্ণসংখ্যা আছে যাদের অংকগুলোর যোগফল 9?

    ২০২৩ আঞ্চলিক · গাজীপুর · প্রশ্ন ৪
  134. “গড় মিটার” নামক একটি যন্ত্রে 1 অংকের সবগুলো ধনাত্মক পূর্ণসংখ্যা ইনপুট দেওয়া আছে। এই যন্ত্রটি প্রতিবারে 2 টি করে ভিন্ন সংখ্যা নেয় এবং তাদের গড় আউটপুট হিসেবে দেয়। যদি কোন গড় দশমিক সংখ্যায় আসে তাহলে সেইগুলো আউটপুট হিসেবে গণ্য হয় না। এই যন্ত্রটি কতগুলো আউটপুট দিবে যারা 3 দ্বারা বিভাজ্য?

    ২০২৩ আঞ্চলিক · গাজীপুর · প্রশ্ন ৩
  135. একটি টেস্ট ক্রিকেট ম্যাচ সাধারণত একটানা 5 দিনের হয়। তাহমিদের স্কুলের সাপ্তাহিক ছুটি শুক্রবার। বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট ম্যাচটির অন্তত একটি দিন শুক্রবার হওয়ার সম্ভাবনা abab, হলে a+ba+b এর মান কত? (aa ও bb পরস্পর সহমৌলিক)

    ২০২৩ আঞ্চলিক · গাজীপুর · প্রশ্ন ৩
  136. চার অংকের কতগুলো জোড় ধনাত্মক পূর্ণসংখ্যা আছে যাদের অংকগুলোর যোগফল 12?

    ২০২৩ আঞ্চলিক · গাজীপুর · প্রশ্ন ৬
  137. প্রত্যয় কমলা পছন্দ করে আর নিলয় আপেল পছন্দ করে। 7 টি কমলা ও 10 টি আপেল কতভাবে দুইজনের মধ্যে ভাগ করে দেওয়া যাবে, যেন তাদের মধ্যে কমপক্ষে একজন তাদের পছন্দের ফলটি বেশি পায়?

    ২০২৩ আঞ্চলিক · গাজীপুর · প্রশ্ন ৭
  138. পায়েল একটি সংখ্যারেখার 0 বিন্দুতে দাঁড়িয়ে আছে। সে প্রতি লাফে সর্বোচ্চ 2 ঘর ডানে অথবা বামে যেতে পারে। টানা 2022 টি লাফ দেয়ার পর পায়েল সংখ্যারেখার কতটি ভিন্ন ভিন্ন বিন্দুতে অবস্থান করতে পারে?

    ২০২৩ আঞ্চলিক · যশোর · প্রশ্ন ৪ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  139. অনিন্দ্য এবং তার বান্ধবী ফারিয়া একদিন একটি মজার খেলা খেলছিল। খেলাটির প্রত্যেক রাউন্ডে তারা দুজনেই একটি করে ধনাত্মক পূর্ণসংখ্যা বাছাই করে এমনভাবে যাতে ফারিয়ার বাছাইকৃত সংখ্যাটি অনিন্দ্যর বাছাইকৃত সংখ্যার চেয়ে বড় হয়। এরপর ওই দুইটি সংখ্যার গ.সা.গু (গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক) যত হয়, তারা ওই রাউন্ডে ততো পয়েন্ট পায়। তাদের বাছাইকৃত সংখ্যার সর্বোচ্চ মান 100, খেলাতে রাউন্ডের সংখ্যা 50 টি এবং কেউ একই সংখ্যা একাধিক রাউন্ডে বাছাই করতে পারবে না। তারা এমনভাবে সংখ্যাগুলো বাছাই করলো যাতে সকল রাউন্ড মিলিয়ে তাদের প্রাপ্ত পয়েন্টের যোগফল সর্বোচ্চ হয়। তাদের প্রাপ্ত সর্বমোট পয়েন্ট কত হবে নির্ণয় করো।

    ২০২৩ আঞ্চলিক · যশোর · প্রশ্ন ৮
  140. দুই অংকের কতগুলো সংখ্যা আছে যাদের অংকগুলোর গুণফল একটি বর্গ সংখ্যা?

    ২০২৩ আঞ্চলিক · যশোর · প্রশ্ন ৪
  141. একটি প্যাটার্ন চিত্রের মতো চলতে থাকলে, 9ম চিত্রে কতটি বৃত্ত থাকবে?

    ২০২৩ আঞ্চলিক · যশোর · প্রশ্ন ৭
  142. একটি বালতিতে লাল, নীল এবং সবুজ রঙের যথাক্রমে 1971, 1952 এবং 2022 টি বল রয়েছে। জয়ের চোখ বেধে কিছু বল বালতি থেকে তুলতে বলা হলো। নূন্যতম কয়টি বল তুললে জয় নিশ্চিতভাবে বলতে পারবে যে, সে প্রত্যেকটি রঙের কমপক্ষে একটি বল তুলেছে?

    ২০২৩ আঞ্চলিক · যশোর · প্রশ্ন ১
  143. অনিন্দ্য এবং প্লাবন দুই বন্ধু সংখ্যাতত্ত্ব নিয়ে অনেক আগ্রহী। তারা একদিন উভয়ে একটি করে ধনাত্মক পূর্ণসংখ্যা বাছাই করলো এবং সেই দুইটি সংখ্যা দিয়ে একটি জোড়া বানালো। অনিন্দ্যর বাছাই করা সংখ্যাটিএর গুণনীয়কের সংখ্যা সবচেয়ে মৌলিক সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। প্লাবনের বাছাই করা সংখ্যার সর্বোচ্চ মান 100। এরকম কতটি ভিন্ন ভিন্ন জোড়া তারা বানাতে পারবে তার সংখ্যা নির্ণয় করো।

    ২০২৩ আঞ্চলিক · যশোর · প্রশ্ন ৪
  144. সৌরভ দৈবচয়নে 1952×19711952\times 1971 সংখ্যাটির একটি উৎপাদক বাছাই করলো। বাছাইকৃত উৎপাদকটি মৌলিক হওয়ার সম্ভাবনাকে ab\frac{a}{b} আকারে প্রকাশ করা হলো যেখানে a,ba, b উভয়েই স্বাভাবিক সংখ্যা। a+ba + b এর সম্ভাব্য সর্বনিম্ন মান কত?

    ২০২৩ আঞ্চলিক · খুলনা · প্রশ্ন ৮ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  145. 0,1,2,30, 1, 2, 3 এই অংকগুলো ঠিক একবার ব্যবহার করে 3 অংকের কতগুলো সংখ্যা গঠন করা যাবে যারা 3 দ্বারা বিভাজ্য?

    ২০২৩ আঞ্চলিক · খুলনা · প্রশ্ন ৪ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  146. aa একটি দুই অংকবিশিষ্ট স্বাভাবিক সংখ্যা। aa এর অংকদ্বয়ের স্থান পরিবর্তন করে প্রাপ্ত সংখ্যাটিকে aa এর সাথে যোগ করায় যোগফল পাওয়া গেল 154। aa এর সর্বোচ্চ কতটি ভিন্ন মান থাকা সম্ভব?

    ২০২৩ আঞ্চলিক · খুলনা · প্রশ্ন ৫ · আরও ৫টি প্রশ্নপত্রে আছে
  147. সাদিক একটি ঘনক আঁকিয়ে তার শীর্ষবিন্দুগুলোকে 1,2,3,4,5,6,71, 2, 3, 4, 5, 6, 7 এবং 88 সংখ্যাগুলো দিয়ে এমনভাবে চিহ্নিত করলো যেন কোনো পৃষ্ঠের যেকোনো তিনটি সংখ্যার যোগফল 10 অপেক্ষা ছোট না হয়। তাহলে কোনো পৃষ্ঠে 4 টি সংখ্যার সর্বনিম্ন যোগফল কত?

    ২০২৩ আঞ্চলিক · খুলনা · প্রশ্ন ৮ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  148. নিচের 3×33 \times 3 গ্রিডে 1 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটি সংখ্যা কতভাবে বসানো যাবে, যেন প্রথম সারির গসাগু 1, দ্বিতীয় সারির গসাগু 2 এবং তৃতীয় সারির গসাগু 3 হয়?

    ২০২৩ আঞ্চলিক · খুলনা · প্রশ্ন ৭ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  149. একটি মেশিন প্রথম শট লক্ষ্য ভেদ করে কিন্তু দ্বিতীয় শট লক্ষ্য ভেদ করে না। মেশিনটির পরবর্তী লক্ষ্য ভেদ করার সম্ভাবনা তার পূর্ববর্তী লক্ষ্য ভেদ এর সংখ্যার করার অনুপাতের সমান। যেমন যদি মেশিনটি 8 টি শটের মধ্যে 5 টি শট লক্ষ্য ভেদ করে তাহলে 9 তম শটে লক্ষ্য ভেদ করার সম্ভাবনা 58\frac{5}{8}। যদি, মেশিনটির 100 টি শটের মধ্যে 50 টি শট লক্ষ্য ভেদ হবার সম্ভাবনাকে যদি ab\frac{a}{b} আকারে প্রকাশ করা হয়, যেখানে aa এবং bb সহমৌলিক সংখ্যা, a+ba + b এর মান কত?

    ২০২৩ আঞ্চলিক · খুলনা · প্রশ্ন ৭ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  150. এমন কতগুলো 4 অংকের সংখ্যা রয়েছে যাদের যোগফল 15?

    ২০২৩ আঞ্চলিক · ময়মনসিংহ · প্রশ্ন ৫
  151. 100 থেকে 999 এর মধ্যে (100 এবং 999 গণনার সময় গণ্য করতে হবে) কতগুলো তিন অংকবিশিষ্ট সংখ্যা রয়েছে যেন সংখ্যাগুলোর শুধুমাত্র দুটি অংক ভিন্ন হয়? (121 এমন একটি সংখ্যা)

    ২০২৩ আঞ্চলিক · ময়মনসিংহ · প্রশ্ন ২
  152. গণিত উৎসবের কোনো একটি অঞ্চলে যোগ দিতে নিলয় ঢাকা থেকে রাত্রে রওনা দিলো। মাঝরাতে খাওয়ার জন্য তাকে একটি নির্দিষ্ট হোটেলে থামতেই হবে। সে হিসাব করে দেখলো সে মোট 12 উপায়ে ঢাকা থেকে হোটেলে এসে আবার তার গন্তব্যে পৌঁছাতে পারে। ধরা যাক, ঢাকা থেকে হোটেলে যাওয়ার mm টি রাস্তা আর হোটেল থেকে তার গন্তব্যে যাওয়ার nn টি রাস্তা আছে। mm এর মোট কতটি মানের জন্য নিলয়ের হিসাবটি সঠিক থাকবে?

    ২০২৩ আঞ্চলিক · ময়মনসিংহ · প্রশ্ন ৬
  153. 100 থেকে 999 এর মধ্যে (100 এবং 999 গণনার সময় গণ্য করতে হবে) কতগুলো তিন অংকবিশিষ্ট সংখ্যা রয়েছে যেন সংখ্যাগুলোর প্রত্যেকটি অংক ভিন্ন হয়? (123 এমন একটি সংখ্যা)

    ২০২৩ আঞ্চলিক · ময়মনসিংহ · প্রশ্ন ৬
  154. একটি বাক্সে বিভিন্ন (একাধিক) রঙের একইসংখ্যক করে মোট 2023টি বল রয়েছে। জ্যোতি সেখান থেকে 1 সেকেন্ডে একটি করে বল তুলতে পারে। সেখানে কতটি ভিন্ন রঙের বল থাকলে জ্যোতি সবচেয়ে কম সময়ের মধ্যে নিশ্চিত হতে পারবে যে তার কাছে একই রঙের অন্তত দুটি বল রয়েছে?

    ২০২৩ আঞ্চলিক · ময়মনসিংহ · প্রশ্ন ৮
  155. 5 অংকের কতগুলো স্বাভাবিক সংখ্যা আছে যাদের একটিমাত্র অংক 5, কিন্তু পুরো সংখ্যাটি 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়?

    ২০২৩ আঞ্চলিক · ময়মনসিংহ · প্রশ্ন ৮ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  156. তুমি 15 টি কেক কিনার জন্য একটি দোকানে গেলে , তবে দোকানটিতে চকলেট কেক মাত্র 5 টি আছে আর অন্য দুই ধরনের অসংখ্য কেক আছে। তুমি কত ভাবে 15টি কেক কিনতে পারবে ?

    ২০২৩ আঞ্চলিক · নারায়ণগঞ্জ · প্রশ্ন ৫
  157. প্রথম 50 টি সংখ্যা থেকে কতভাবে 3টি সংখ্যা নেয়া যাবে, যেন সংখ্যা 3টির যোগফল 3 দ্বারা বিভাজ্য হয়?

    ২০২৩ আঞ্চলিক · নারায়ণগঞ্জ · প্রশ্ন ৮
  158. দ্বারা প্যালিনড্রোম সংখ্যা হল, এমন এক ধরণের সংখ্যা যেগুলোকে উলটো করে লিখলেও একই থাকে (যেমন 16461)। 4,5,9 এবং 0 আছে, এমন 7-অংকের ক্ষুদ্রতম প্যালিনড্রোম সংখ্যা নির্ণয় করো।

    ২০২৩ আঞ্চলিক · ব্রাহ্মণবাড়িয়া · প্রশ্ন ৭ · আরও ৩টি প্রশ্নপত্রে আছে
  159. 2023 থেকে ছোট এমন কতগুলো সংখ্যা আছে যেগুলো জোড় কিন্তু 4 অথবা 6 দিয়ে বিভাজ্য নয়?

    ২০২৩ আঞ্চলিক · নারায়ণগঞ্জ · প্রশ্ন ৪
  160. তুমি 10 টি কেক কিনার জন্য একটি দোকানে গেলে , তবে দোকানটিতে চকলেট কেক মাত্র 2 টি আছে আর অন্য দুই ধরনের অসংখ্য কেক আছে। তুমি কত ভাবে 10টি কেক কিনতে পারবে ?

    ২০২৩ আঞ্চলিক · নারায়ণগঞ্জ · প্রশ্ন ৪
আরও দেখাও