প্রশ্ন ৭
কম্বিনেটরিক্স · জ্যামিতি BDMO ২০২৪ জাতীয়
সামিন একটি সুষম 17-ভুজের শীর্ষবিন্দুগুলো রঙ করছে। সে রঙ হিসেবে লাল, নীল এবং হলুদ ব্যবহার করছে। সে শীর্ষবিন্দুগুলোকে এমনভাবে রঙ করলো যেন লাল, নীল এবং হলুদ রঙ করা শীর্ষবিন্দুগুলোর সংখ্যা বিজোড় সংখ্যা হয়। সামিন এখন তাহমিদকে বললো এই 17 টি শীর্ষবিন্দু থেকে এমন তিনটি শীর্ষবিন্দু বাছাই করতে যেন তিনটি শীর্ষবিন্দু মিলে একটি সমদ্বিবাহু ত্রিভুজ তৈরি করে এবং তিনটি শীর্ষবিন্দু আলাদা আলাদা রঙের হয়। তাহমিদ কি এমন তিনটি শীর্ষবিন্দু বাছাই করতে পারবে? গাণিতিকভাবে দেখাও।