বীজগণিত

১,২৮১টি প্রশ্ন

  1. সকল বহুপদী P(x)P(x) নির্ণয় করো, যার জন্য অন্তত একটি বাস্তব সংখ্যার অনুক্রম a1,a2,a3,…a_1, a_2, a_3, \dots থাকে যেন সকল ধনাত্মক পূর্ণসংখ্যা mm এবং nn এর জন্য am+an=P(mn)a_m + a_n = P(mn) হয়।

    ২০২৪ জাতীয় · প্রশ্ন ৬
  2. ধরো N\mathbb{N} হলো সকল ধনাত্মক পূর্ণসংখ্যার সেট। এমন সকল ফাংশন f:N→Nf : \mathbb{N} \to \mathbb{N} নির্ণয় করো যেন সকল m,n∈Nm, n \in \mathbb{N} এর জন্য f(⌈f(m)n⌉)=⌈mf(n)⌉f\left(\left\lceil \frac{f(m)}{n} \right\rceil\right) = \left\lceil \frac{m}{f(n)} \right\rceil

    বি. দ্র.: ⌈x⌉\lceil x \rceil দিয়ে সবচেয়ে ছোট এমন পূর্ণসংখ্যা বোঝায় যা xx এর চেয়ে বড় অথবা সমান। যেমন: ⌈2.5⌉=3\lceil 2.5 \rceil = 3, ⌈π⌉=4\lceil \pi \rceil = 4, ⌈5⌉=5\lceil 5 \rceil = 5.

    ২০২৪ জাতীয় · প্রশ্ন ৭
  3. xx এর সকল ধনাত্মক পূর্ণসাংখ্যিক মানের জন্য 4x4−8x3+12x2−8x+44x^4 - 8x^3 + 12x^2 - 8x + 4 এর মান একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। গাণিতিকভাবে যাচাই করো।

    ২০২৪ জাতীয় · প্রশ্ন ২
  4. এমন সকল বাস্তবসংখ্যা xx বের করো যেন ⌊x⌊x⌋⌋=2024\lfloor x\lfloor x\rfloor \rfloor = 2024 হয়।

    বি. দ্র.: ⌊x⌋\lfloor x \rfloor দিয়ে সবচেয়ে বড় এমন পূর্ণসংখ্যা বোঝায় যা xx এর চেয়ে ছোট অথবা সমান। যেমন, ⌊2.5⌋=2\lfloor 2.5 \rfloor = 2, ⌊π⌋=3\lfloor \pi \rfloor = 3, ⌊24⌋=24\lfloor 24 \rfloor = 24, ⌊5.73⌋=5\lfloor 5.73 \rfloor = 5 ইত্যাদি।

    ২০২৪ জাতীয় · প্রশ্ন ৫
  5. f(n)=10n−(5+17)n−(5−17)nf(n) = 10^n - (5 + \sqrt{17})^n - (5 - \sqrt{17})^n একটি ফাংশন যা 1 থেকে বড় সকল পূর্ণসংখ্যা nn এর জন্য প্রযোজ্য। প্রমাণ করো যে, f(n)f(n) কে 2n+12^{n+1} দ্বারা ভাগ করলে তা সবসময় নিঃশেষে বিভাজ্য হয়।

    ২০২৪ জাতীয় · প্রশ্ন ৮
  6. সকল অঋণাত্মক পূর্ণসংখ্যা x,yx, y খুঁজে বের করো যেন x3y+x+y=xy+2xy2x^3 y + x + y = xy + 2xy^2 হয়।

    ২০২৪ জাতীয় · প্রশ্ন ১
  7. aa2−5=b5−b2=aba2b2−5\frac{a}{a^2-5} = \frac{b}{5-b^2} = \frac{ab}{a^2b^2-5}, যেখানে a+b≠0a + b \neq 0 এবং a,ba, b বাস্তব সংখ্যা। a4+b4=?a^4 + b^4 = ?

    ২০২৪ জাতীয় · প্রশ্ন ৩
  8. a1,a2,…,a2024a_1, a_2, \dots, a_{2024} হলো 1 থেকে 2024 পর্যন্ত পূর্ণসংখ্যাগুলোর একটি বিন্যাস। নিম্নোক্ত রাশিটির সর্বনিম্ন মান নির্ণয় করো: ∑i=12023[(ai+ai+1)(1ai+1ai+1)+1aiai+1]\sum_{i=1}^{2023} \left[(a_i + a_{i+1})\left(\frac{1}{a_i} + \frac{1}{a_{i+1}}\right) + \frac{1}{a_i a_{i+1}}\right]

    ২০২৪ জাতীয় · প্রশ্ন ৬ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  9. একটি ধনাত্মক পূর্ণবর্গসংখ্যায় nn টি অঙ্ক আছে। সংখ্যাটিকে বর্গ করা হলে সংখ্যাটির অঙ্ক সংখ্যা n+8n + 8 হয়। সংখ্যাটির বর্গমূলে n−kn - k সংখ্যক অঙ্ক থাকলে kk এর মান নির্ণয় করো।

    ২০২৪ আঞ্চলিক · বরিশাল · প্রশ্ন ৮
  10. 3 টি ক্রমিক পূর্ণসংখ্যার যোগফল 216 হলে, সবচেয়ে বড় সংখ্যাটি কত?

    ২০২৪ আঞ্চলিক · বরিশাল · প্রশ্ন ২
  11. একটি ত্রিভুজের বৃহত্তম কোণ 80∘80^\circ হলে, ক্ষুদ্রতম কোণের সর্বনিম্ন সম্ভাব্য মান নির্ণয় কর।

    ২০২৪ আঞ্চলিক · বরিশাল · প্রশ্ন ৩
  12. 3 টি ক্রমিক পূর্ণসংখ্যার যোগফল 216 হলে, সবচেয়ে ছোট সংখ্যাটি কত?

    ২০২৪ আঞ্চলিক · বরিশাল · প্রশ্ন ৩
  13. 4 টি ক্রমিক পূর্ণসংখ্যার যোগফল 634 হলে, সবচেয়ে বড় সংখ্যাটি নির্ণয় করো।

    ২০২৪ আঞ্চলিক · বরিশাল · প্রশ্ন ২
  14. একটি কাঠের কিউবের এক বাহু nn একক। তার সবগুলো তলে লাল রঙ করা হলো এবং n3n^3 টি একক কিউব করে কাটা হয়। একক কিউবগুলোর তলের মোট ক্ষেত্রফলের ঠিক এক-অষ্টমাংশ লাল। যদি বড় কিউবের কর্ণের দৈর্ঘ্য aa হয়, তাহলে 3a\sqrt{3}a এর মান নির্ণয় করো।

    ২০২৪ আঞ্চলিক · বগুড়া · প্রশ্ন ২ · আরও ২টি প্রশ্নপত্রে আছে
  15. নিলয় চিত্রের মতো প্যাটার্ন আঁকলে MM বিন্দু এবং NN বিন্দুর মাঝে পাশাপাশি দূরত্ব aa এবং উপরে নিচে দূরত্ব bb পায়। এই প্যাটার্নে 1 থেকে 2028 পর্যন্ত আঁকা হলো এবং a,ba, b এর মান বের করা হলো। পরবর্তী ক্ষেত্রে ba\frac{b}{a} এর মান নির্ণয় করো।

    ২০২৪ আঞ্চলিক · বগুড়া · প্রশ্ন ৩
  16. 1−3!2!1!21+4!2!2!22−5!2!3!23+⋯1 - \frac{3!}{2!1!2^1} + \frac{4!}{2!2!2^2} - \frac{5!}{2!3!2^3} + \cdots

    ধারাটির অসীমতক সমষ্টিকে mn\frac{m}{n} আকারে প্রকাশ করা গেলে, mnmn এর মান নির্ণয় করো। (যেখানে m,nm, n পরস্পর সহমৌলিক)

    ২০২৪ আঞ্চলিক · বগুড়া · প্রশ্ন ৭ · আরও ২টি প্রশ্নপত্রে আছে
  17. একটি কাঠের কিউব, যার এক বাহু nn একক, তার সবগুলো তলে লাল রঙ করা হলো এবং n3n^3 টি একক কিউব করে কাটা হলো। একক কিউবগুলোর তলের মোট ক্ষেত্রফলের ঠিক এক-অষ্টমাংশ লাল। একক কিউবগুলোর কত পাশে নতুন করে লাল রঙ করতে হবে, যেন সেগুলোর মোট পাশের এক-চতুর্থাংশ লাল হয়?

    ২০২৪ আঞ্চলিক · বগুড়া · প্রশ্ন ৭ · আরও ২টি প্রশ্নপত্রে আছে
  18. নিলয় চিত্রের মতো প্যাটার্ন আঁকলে MM বিন্দু এবং NN বিন্দুর মাঝে পাশাপাশি দূরত্ব aa এবং উপরে নিচে দূরত্ব bb পায়। এই প্যাটার্নে 1 থেকে 2024 পর্যন্ত আঁকা হলো এবং a,ba, b এর মান বের করা হলো। পরবর্তী ক্ষেত্রে ba\frac{b}{a} এর মান নির্ণয় করো।

    ২০২৪ আঞ্চলিক · বগুড়া · প্রশ্ন ৮ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  19. প্রতিটি লাইন বরাবর চারটি বিন্দুর সংখ্যাগুলোর যোগফল 20242024। যদি a<b<c<da < b < c < d , b=a+c2b = \frac{a+c}{2} এবং d=c+5d = c + 5 হয়, তাহলে dd এর মান নির্ণয় করো।

    ২০২৪ আঞ্চলিক · বগুড়া · প্রশ্ন ৫ · আরও ২টি প্রশ্নপত্রে আছে
  20. একটি ধারার nn তম পদ হতে (n−1)(n - 1) তম পদের বিয়োগফলকে পদ দুইটির গুণফল থেকে বিয়োগ করলে (n+1)(n + 1) তম পদ পাওয়া যায়। ধারাটির প্রথম দুইটি পদ 11 ও 22 হলে, 999999 তম পদ নির্ণয় করো।

    ২০২৪ আঞ্চলিক · বগুড়া · প্রশ্ন ৭ · আরও ২টি প্রশ্নপত্রে আছে
  21. কতগুলো পূর্ণ সংখ্যার সমাধান (p,q)(p, q) রয়েছে যেন pq+q2+2024=(p−q)2pq + q^2 + 2024 = (p - q)^2 হয়?

    ২০২৪ আঞ্চলিক · বগুড়া · প্রশ্ন ৩ · আরও ২টি প্রশ্নপত্রে আছে
  22. চার বন্ধু প্রত্যয়, পিয়াল, বিন্দু ও ফুয়াদ বনে ক্যাম্পিং করতে গেলো। এখন তাদের কাছে যে তাবু আছে, সেখানে একবারে একজন ঘুমাতে পারে। অন্ধকার হওয়ার পর সিদ্ধান্ত হলো প্রতি ঘন্টায় যেকোনো একজন ঘুমাবে, বাকি তিনজন পাহারা দিবে, যতক্ষণ অন্ধকার থাকে। হিসাব করে দেখা গেলো, প্রত্যয় 7 ঘন্টা পাহারা দিয়েছে, যা বাকি তিনজনের প্রত্যেকের থেকে বেশি। ফুয়াদ 4 ঘন্টা পাহারা দিয়েছে, যা বাকি তিনজনের প্রত্যেকের থেকে কম। যদি প্রত্যেকের পাহারা দেওয়ার সময় পূর্ণসংখ্যা হয়, তাহলে কতক্ষণ অন্ধকার ছিল?

    ২০২৪ আঞ্চলিক · বগুড়া · প্রশ্ন ৭ · আরও ২টি প্রশ্নপত্রে আছে
  23. একটি সমান্তর ধারার প্রথম 3 টি পদের যোগফল 6, যেখানে ধারাটির প্রতিটি পদই ধনাত্মক পূর্ণসংখ্যা। ধারাটির প্রথম 7 টি পদের যোগফল কত?

    ২০২৪ আঞ্চলিক · চট্টগ্রাম · প্রশ্ন ১ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  24. f(n)=3×f(n+1)−2×f(n−1),f(0)=0f(n) = 3 \times f(n + 1) - 2 \times f(n - 1), f(0) = 0 ও f(1)=1f(1) = 1 হলে, 2×f(2023)+3×f(2024)2 \times f(2023) + 3 \times f(2024) এর মান নির্ণয় কর।

    ২০২৪ আঞ্চলিক · চট্টগ্রাম · প্রশ্ন ৮ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  25. f(x+1,y)−f(x,y)=x,f(x,y)−f(x,y+1)=y,f(0,0)=0f(x + 1, y) - f(x, y) = x, f(x, y) - f(x, y + 1) = y, f(0, 0) = 0। f(a,b)=101f(a, b) = 101 হলে, a+ba + b এর সর্বনিম্ন মান বের করো।

    ২০২৪ আঞ্চলিক · চট্টগ্রাম · প্রশ্ন ৮ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  26. একদিন তোমার মনে হল, তুমি খেজুরের রস খেতে চাও। কিন্তু তা খাওয়ার জন্য তোমাকে গ্রামে যেতে হবে। তোমার বাসা হতে গ্রামে আসা-যাওয়ার একমাত্র মাধ্যম হলো বাস। একদিন তুমি বেরিয়ে পড়লে এবং সেখানে 4 গ্লাস রস খেয়ে বাসায় ফিরে এসে দেখলে তোমার 132 টাকা খরচ হল। আরেকদিন তুমি তোমার বন্ধুর সাথে গিয়ে দুইজন মিলে 10 গ্লাস রস খেলে এবং ফিরে এসে দেখলে তোমাদের মোট 294 টাকা খরচ হয়েছে। তোমার বাসা হতে গ্রামে যাওয়ার বাসভাড়া কত?

    ২০২৪ আঞ্চলিক · চট্টগ্রাম · প্রশ্ন ৫ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  27. f(x)+2f(−x)=2xf(x) + 2f(-x) = 2x ; 2f(x)+f(−x)=x22f(x) + f(-x) = x^2 ; 1 হতে 2024 পর্যন্ত xx এর কয়টি মান আছে, যার জন্য xx এবং f(x)f(x) উভয়ই পূর্ণসংখ্যা হবে?

    ২০২৪ আঞ্চলিক · চট্টগ্রাম · প্রশ্ন ৫ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  28. শাকুর একটি অনুক্রম তৈরী করলো যার nn-তম পদ হচ্ছে প্রথম nn টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি। শাকুরের অনুক্রমের প্রথম 99 টি পদের সমষ্টি কত?

    ২০২৪ আঞ্চলিক · চট্টগ্রাম · প্রশ্ন ৬ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  29. 1+12+14+18+116+⋯1 + \frac{1}{2} + \frac{1}{4} + \frac{1}{8} + \frac{1}{16} + \cdots ধারাটি একটি গুণোত্তর ধারা। ধারাটির 81 তম পদ থেকে শুরু করে 100 তম পদের যোগফলকে যদি 2x−12y\frac{2^x - 1}{2^y} আকারে লিখা যায়, তবে xx ও yy এর ধনাত্মক পার্থক্য কত?

    ২০২৪ আঞ্চলিক · কুমিল্লা · প্রশ্ন ৩ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  30. f(0)=0f(0) = 0 ; f(1)=1f(1) = 1 ;

    f(n)=f(n−1)−f(n−2)f(n) = f(n - 1) - f(n - 2) ;

    f(0)+f(1)+f(2)+⋯+f(2024)f(0) + f(1) + f(2) + \dots + f(2024) এর মান বের কর।

    ২০২৪ আঞ্চলিক · কুমিল্লা · প্রশ্ন ৬ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  31. 22024−2202022020−22016\frac{2^{2024}-2^{2020}}{2^{2020}-2^{2016}} এর মান নির্ণয় করো।

    ২০২৪ আঞ্চলিক · কুমিল্লা · প্রশ্ন ৪ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  32. 13+23+33+⋯+n31^3 + 2^3 + 3^3 + \dots + n^3 যদি n+3n + 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়। nn এর সর্বোচ্চ মান নির্ণয় করো।

    ২০২৪ আঞ্চলিক · কুমিল্লা · প্রশ্ন ৮ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  33. চিত্রে কিছু ফাঁপা আর কিছু নিরেট বৃত্তাকার আকৃতি দেখানো হয়েছে। একটি ফাঁপা আকৃতির বহিঃস্থ পরিসীমা তার আগের ফাঁপা আকৃতির বহিঃস্থ পরিসীমার দ্বিগুণ। ফাঁপা আকৃতিগুলোর অন্তঃব্যাসার্ধ ও বহিঃব্যাসার্ধের অনুপাত 1:21:2। যেকোনো নিরেট আকৃতির পরিসীমা তার দুইপাশের ফাঁপা আকৃতির বহিঃস্থ পরিসীমা এর গড়ের মানের সমান। 2020 তম এবং 2025 তম চিত্রের ক্ষেত্রফলের অনুপাত pqq\frac{p^q}{q} হলে, p+qp + q এর মান নির্ণয় করো।

    ২০২৪ আঞ্চলিক · কুমিল্লা · প্রশ্ন ৬ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  34. f(x,y)=y−x2;∣x∣+∣y∣≤21f(x, y) = y - x^2; |x| + |y| \le 21 ফাংশনটির সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের পার্থক্য নির্ণয় করো। (xx এবং yy উভয়ই পূর্ণসংখ্যা)

    ২০২৪ আঞ্চলিক · ঢাকা · প্রশ্ন ১
  35. x,yx, y এবং zz এমন বাস্তব সংখ্যা যেন (4x+1)(4y+8)(4z+32)=2x+y+z+7(4^x + 1)(4^y + 8)(4^z + 32) = 2^{x+y+z+7} হয়। x+y+zx + y + z এর মান নির্ণয় করো।

    ২০২৪ আঞ্চলিক · ঢাকা · প্রশ্ন ৭
  36. (a+b)+(c+d)=6250\sqrt{(a + b)} + \sqrt{(c + d)} = \sqrt{6250} সমীকরণটিতে a,b,c,da, b, c, d পূর্ণসংখ্যা হলে, a+b+c+da + b + c + d এর সর্বনিম্ন মান নির্ণয় করো।

    ২০২৪ আঞ্চলিক · ঢাকা · প্রশ্ন ৬
  37. 2,5,8,11,……2, 5, 8, 11, \dots \dots এই ধারাটির 100 তম পদের মান নির্ণয় করো।

    ২০২৪ আঞ্চলিক · ঢাকা · প্রশ্ন ২
  38. পায়েল তার ক্ষমতা বৃদ্ধির জন্যে একটি পায়েলরোবট তৈরি করে, যা পায়েলের একদিনের কাজ nn দিনে করতে পারে। পায়েলরোবট আবার নিজে পায়েলরোবট-2 তৈরি করে যা পায়েলরোবটের একদিনের কাজ nn দিনে করতে পারে। এভাবে প্রত্যেক পায়েলরোবট তার কপি তৈরি করে। পায়েল কখনই চাইবে না পায়েলরোবটরা একত্রিত হয়ে তার চেয়ে দক্ষ হয়ে তার বিরুদ্ধে বিদ্রোহ করে। nn এর মান সর্বনিম্ন কত রাখলে তার পরিকল্পনা সফল হবে?

    ২০২৪ আঞ্চলিক · ঢাকা · প্রশ্ন ৫
  39. 1+3+5+⋯+(2n+1)(12+16+112+⋯+1342)=342\frac{1 + 3 + 5 + \cdots + (2n + 1)}{\left(\frac{1}{2} + \frac{1}{6} + \frac{1}{12} + \cdots + \frac{1}{342}\right)} = 342

    nn এর মান নির্ণয় করো।

    ২০২৪ আঞ্চলিক · ঢাকা · প্রশ্ন ১
  40. ধরো f(x)=x67−x67−x67−⋯f(x) = x^{67-x^{67-x^{67-\cdots}}}, যেখানে x≠0x \neq 0। যদি f(n)=64f(n) = 64 হয়, তাহলে nnn^n কে 11 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে?

    ২০২৪ আঞ্চলিক · ঢাকা · প্রশ্ন ২
  41. এমন সম্ভাব্য সকল ধনাত্মক পূর্ণসংখ্যা xx এর যোগফল নির্ণয় করো যেন x2−23x+127x^2 - 23x + 127 একটি পূর্ণবর্গ সংখ্যা হয়।

    ২০২৪ আঞ্চলিক · ঢাকা · প্রশ্ন ৪
  42. x2+45y−2025=0x^2 + 45y - 2025 = 0 এবং y2−45x−2025=0y^2 - 45x - 2025 = 0 সমীকরণজোটের চারটি বাস্তব সমাধান (x1,y1),(x2,y2),(x3,y3)(x_1, y_1), (x_2, y_2), (x_3, y_3) এবং (x4,y4)(x_4, y_4), যেখানে x1>x2>x3>x4x_1 > x_2 > x_3 > x_4 এবং y2>y3>y4>y1y_2 > y_3 > y_4 > y_1। যদি x1+y2x_1 + y_2 কে a+bcd\frac{a+b\sqrt{c}}{d} আকারে প্রকাশ করা যায়, তাহলে a+b+c+da + b + c + d এর মান নির্ণয় করো।

    ২০২৪ আঞ্চলিক · ঢাকা · প্রশ্ন ৫
  43. ধরো, f:N→Rf: N \to R যেখানে f(x)=log⁡2024xf(x) = \log_{2024} x। তাহলে kk এর সর্বনিম্ন মান নির্ণয় করো, যখন ∑n=1kf(n)≥2\sum_{n=1}^{k} f(n) \ge 2

    ২০২৪ আঞ্চলিক · ঢাকা · প্রশ্ন ৭
  44. F(x+1)=1F(x)−1F(x + 1) = \frac{1}{F(x)-1} ; F(1)=0F(1) = 0 ;

    ∏i=219F(i)=ab\prod_{i=2}^{19} F(i) = \frac{a}{b}

    যদি aa এবং bb পরস্পর সহমৌলিক হয়, তাহলে a+ba + b এর মান নির্ণয় করো।

    ২০২৪ আঞ্চলিক · দিনাজপুর · প্রশ্ন ৬ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  45. f(x+1)=f(x)+x2+x+1;f(x+1) = f(x) + x^2 + x + 1;

    f(1)=1;f(1) = 1;

    f(55)=?f(55) = ?

    ২০২৪ আঞ্চলিক · দিনাজপুর · প্রশ্ন ৫
  46. তোমাকে এক জাদুকর প্রথমদিন কিছু সংখ্যক কলম দিলো। এরপর থেকে জাদুকর প্রতিদিন তোমাকে আগের দিন দেওয়া কলম সংখ্যার দ্বিগুণ সংখ্যক কলম দেয়। তুমি চতুর্থ দিন দেখলে যে তোমার কাছে 60 টি কলম আছে, তাহলে প্রথম দিন তোমাকে জাদুকর কতগুলো কলম দিয়েছিল?

    ২০২৪ আঞ্চলিক · দিনাজপুর · প্রশ্ন ৩ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  47. পঞ্চভুজ হলো পাঁচটি বাহু এবং পাঁচটি কোণ দ্বারা সীমাবদ্ধ একটি জ্যামিতিক আকৃতি। একটি পঞ্চভুজের পাঁচটি কোণের মান ক্রমিক পূর্ণসংখ্যা হলে, পঞ্চভুজটির সর্বোচ্চ কোণের মান কত?

    ২০২৪ আঞ্চলিক · দিনাজপুর · প্রশ্ন ৬ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  48. x>2x > 2 হলে, xx এর সর্বনিম্ন কোন পূর্ণসাংখ্যিক মানের জন্য x2−5x+3x^2 - 5x + 3 রাশিকে 11 দিয়ে ভাগ করলে ভাগশেষ 8 হবে?

    ২০২৪ আঞ্চলিক · দিনাজপুর · প্রশ্ন ৪ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  49. ACAC ব্যাসের অর্ধবৃত্তের উপর BB এমন একটি বিন্দু যেন AB<ACAB < AC হয়। DD, ACAC এর মধ্যবিন্দু এবং EE, BCBC এর উপর এমন একটি বিন্দু যেন EDED, ACAC এর উপর লম্ব। যদি AC=20AC = 20 হয় তবে ত্রিভুজ BDEBDE এর সর্বোচ্চ ক্ষেত্রফল কত?

    ২০২৪ আঞ্চলিক · দিনাজপুর · প্রশ্ন ৮ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  50. নিলয় চিত্রের মতো প্যাটার্ন আঁকলে MM বিন্দু এবং NN বিন্দুর মাঝে পাশাপাশি দূরত্ব aa এবং উপরে নিচে দূরত্ব bb পায়। এই প্যাটার্নে 1 থেকে 2028 পর্যন্ত আঁকা হলো এবং a,ba, b এর মান বের করা হলো। পরবর্তী ক্ষেত্রে ba\frac{b}{a} এর মান নির্ণয় করো।

    ২০২৪ আঞ্চলিক · ফেনী · প্রশ্ন ৩ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  51. f(x+1)=f(x)+x2+x+1;f(x+1) = f(x) + x^2 + x + 1; f(1)=1;f(1) = 1; f(55)=?f(55) = ?

    ২০২৪ আঞ্চলিক · গাজীপুর · প্রশ্ন ৫
  52. যদি f(x)=2562−(x+1)f(x) = 256^{2^{-(x+1)}} হয়, তাহলে ∏i=1∞f(i)\prod_{i=1}^{\infty} f(i) এর মান নির্ণয় কর।

    ২০২৪ আঞ্চলিক · যশোর · প্রশ্ন ২ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  53. চার অংক বিশিষ্ট একটি সংখ্যার প্রথম ও শেষ অংক যথাক্রমে 1,41, 4। মধ্যবর্তী 2 টি অংকের গুণফল একটি দুই অংক বিশিষ্ট জোড় সংখ্যা এবং এদের যোগফল এক অংক বিশিষ্ট বিজোড় সংখ্যা। একই সাথে অংক দুটির গুণফল তাদের যোগফলের দ্বিগুণ। এই চার অংকের কোন অংকই একের অধিক বার বসতে পারে না। বড় সংখ্যাটি নির্ণয় কর।

    ২০২৪ আঞ্চলিক · যশোর · প্রশ্ন ৪ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  54. একটি ত্রিভুজের তিনটি কোণ যথাক্রমে 4x−84x - 8, 3x−73x - 7 ও 2x+62x + 6 ডিগ্রি। বৃহত্তম ও ক্ষুদ্রতম কোণের পার্থক্য নির্ণয় কর।

    ২০২৪ আঞ্চলিক · যশোর · প্রশ্ন ৩ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  55. A,B,CA, B, C তিনটি স্ট্যান্ড। AA স্ট্যান্ড থেকে 2 টি ডিস্ক BB স্ট্যান্ডে সরাতে 3 টি মুভ, 3 টি ডিস্ক থাকলে 7 টি মুভ, 4 টি ডিস্ক থাকলে 15 টি মুভ লাগে। তাহলে AA স্ট্যান্ড থেকে 10 টি ডিস্ক BB স্ট্যান্ডে সরাতে কয়টি মুভ লাগে?

    ২০২৪ আঞ্চলিক · যশোর · প্রশ্ন ৫ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  56. কোনো চার বা তার কম অঙ্কের সংখ্যা xx কে 1000a+100b+10c+d1000a+100b+10c+d আকারে প্রকাশ করা যায়, যেখানে a,b,c,da, b, c, d সবাই এক অঙ্কের অঋণাত্মক পূর্ণসংখ্যা। এমন একটি চার বা তার কম অঙ্কের সংখ্যা xx কে তুমি f(x)=a4+b3+c2+df(x)=a^4+b^3+c^2+d নিয়মে অন্য একটি সংখ্যায় পরিণত করলে। এখন f(2024)=f(x)f(2024)=f(x) হলে, xx এর বৃহত্তম ও ক্ষুদ্রতম মানের মধ্যবর্তী পার্থক্য নির্ণয় করো।

    ২০২৪ আঞ্চলিক · কুষ্টিয়া · প্রশ্ন ৮ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  57. সাইফ গণিত নিয়ে নতুন নতুন আবিস্কার করতে খুব পছন্দ করে। সে যোগ, বিয়োগ, গুণ, ভাগের মতো নতুন একটি অপারেটর আবিস্কার করলো। এই অপারেটরটির সে নাম দিল ডায়মন্ড অপারেটর (⋄\diamond)। ডায়মন্ড অপারেটরের কাজ হলো দুইটি সংখ্যার মাঝখানে ডায়মন্ড অপারেটর দিলে, সংখ্যা দুইটির যোগফল ও বিয়োগফলের গুণফল পাওয়া যাবে। যেমনঃ 5⋄3=(5+3)×(5−3)5 \diamond 3 = (5+3) \times (5-3). তাহলে একইভাবে সাইফ (12⋄11)⋄2(12 \diamond 11) \diamond 2 এর মান বের করলে কত পাবে?

    ২০২৪ আঞ্চলিক · কুষ্টিয়া · প্রশ্ন ৩ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  58. একটি দেয়ালের xx মিটার সামনে yy মিটার লম্বা একটি লাঠি খাড়াভাবে রাখা আছে। দেয়ালের গোড়া থেকে 5 মিটার উপরে একটি লাইট জ্বালালে মাটিতে লাঠির ছায়ার দৈর্ঘ্য হয় 3 মিটার। লাইটটি আরও 1 মিটার উপরে তুললে লাঠির ছায়ার দৈর্ঘ্য 1 মিটার কমে যায়। x+y=?x+y = ?

    ২০২৪ আঞ্চলিক · কুষ্টিয়া · প্রশ্ন ৫ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  59. নিচের প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি বের করো।

    50,49,46,41,…50, 49, 46, 41, \dots

    ২০২৪ আঞ্চলিক · কুষ্টিয়া · প্রশ্ন ১ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  60. মাজেদ গণিত নিয়ে নতুন নতুন আবিষ্কার করতে খুব পছন্দ করে। সে যোগ, বিয়োগ, গুণ, ভাগের মতো নতুন একটি অপারেটর আবিষ্কার করলো। এই অপারেটরটির সে নাম দিল ডায়মন্ড অপারেটর (⋄\diamond)। ডায়মন্ড অপারেটরের কাজ হলো দুইটি সংখ্যার মাঝখানে ডায়মন্ড অপারেটর দিলে, সংখ্যা দুইটির যোগফল ও বিয়োগফলের গুণফল পাওয়া যাবে। যেমনঃ 5⋄3=(5+3)×(5−3)5 \diamond 3 = (5+3) \times (5-3). তাহলে একইভাবে মাজেদ (9⋄7)⋄5(9 \diamond 7) \diamond 5 এর মান বের করলে কত পাবে?

    ২০২৪ আঞ্চলিক · কুষ্টিয়া · প্রশ্ন ৬ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  61. একটি ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে 7, 10 এবং 11 একক। অপর একটি সমদ্বিবাহু ত্রিভুজের অসমান বাহুর দৈর্ঘ্য সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্যের দ্বিগুন। যদি দুইটি ত্রিভুজের পরিসীমা একই হয় তবে সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর দৈর্ঘ্য কত?

    ২০২৪ আঞ্চলিক · কুষ্টিয়া · প্রশ্ন ৮ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  62. পায়েল ও প্রত্যয় সংখ্যার অনুক্রম নিয়ে খেলছে। তারা 3 সংখ্যাটি দিয়ে শুরু করে এবং তারপর ক্রমানুসারে পরবর্তী সংখ্যা তৈরি করতে একটি নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে। নিয়মটি নিম্নরূপ: পরবর্তী সংখ্যা পেতে, পূর্ববর্তী সংখ্যাটিকে 2 দ্বারা গুণ করে, তারপর 1 বিয়োগ করতে হবে । উদাহরণস্বরূপ: 3 দিয়ে শুরু, পরবর্তী সংখ্যাটি (3×2)−1=5(3 \times 2) - 1 = 5 অনুক্রমের 10 তম সংখ্যাটি কী?

    ২০২৪ আঞ্চলিক · কুষ্টিয়া · প্রশ্ন ১ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  63. f(x+y)=f(x)+f(y)f(x+y) = f(x) + f(y)

    f(1)=3f(1) = 3 হলে, f(30)f(30) এর মান নির্ণয় করো।

    ২০২৪ আঞ্চলিক · কুষ্টিয়া · প্রশ্ন ৩ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  64. x+y+z=0x + y + z = 0 এবং (x+y)(y+z)(z+x)=−20(x + y)(y + z)(z + x) = -20 হলে, xyzxyz এর মান নির্ণয় করো।

    ২০২৪ আঞ্চলিক · ময়মনসিংহ · প্রশ্ন ১
  65. যদি a=3a = 3 এবং r=13r = \frac{1}{3} হয়, তাহলে ∏i=06(a×ri)=cd\prod_{i=0}^{6} (a \times r^i) = c^d এখানে cc মৌলিক সংখ্যা হলে, c−dc - d এর মান নির্ণয় করো।

    ∑\sum দ্বারা যেভাবে যোগফলকে বোঝায়, একইভাবে ∏\prod দ্বারা গুণফলকে বোঝায়। যেমন: ∏i=14(2×i)=2×4×6×8\prod_{i=1}^{4} (2 \times i) = 2 \times 4 \times 6 \times 8

    ২০২৪ আঞ্চলিক · ময়মনসিংহ · প্রশ্ন ৩
  66. একটি কুইজ প্রতিযোগিতায় প্রতিটি ছোট প্রশ্নের জন্য 6 পয়েন্ট এবং প্রতিটি বড় প্রশ্নের জন্য 10 পয়েন্ট থাকে। 2024 পয়েন্ট স্কোর করার জন্য কতগুলো ভিন্ন সংখ্যক প্রশ্নের উত্তর দেওয়া যেতে পারে?

    ২০২৪ আঞ্চলিক · ময়মনসিংহ · প্রশ্ন ৬
  67. সাদিয়া তার জন্মদিনের বর্গাকার একটি কেক এমনভাবে কাটলো যেন সে সর্বোচ্চ সংখ্যক টুকরা পায়। (কেকের টুকরা সমান না হলেও সমস্যা নেই এবং কেক মাঝ বরাবর কাটতে হবে এমন কোনো কথা নেই)। সে কয়েকবার কেকটি কেটে দেখলো, সকল অতিথিকে এক টুকরা করে দিলে একটি টুকরা অবশিষ্ট থাকে। সে আরও 3 বার কাটার পর দেখল, প্রত্যেকে 2 টুকরো করে কেক পেল। এখন জন্মদিনে সর্বনিম্ন কতজন অতিথি ছিল?

    ২০২৪ আঞ্চলিক · ময়মনসিংহ · প্রশ্ন ৫
  68. 23+332+233+334+235+336+⋯\frac{2}{3} + \frac{3}{3^2} + \frac{2}{3^3} + \frac{3}{3^4} + \frac{2}{3^5} + \frac{3}{3^6} + \cdots

    প্রদত্ত ধারাটির যোগফলকে ab\frac{a}{b} আকারে প্রকাশ করা যায়, যেখানে aa ও bb পরস্পর সহমৌলিক সংখ্যা। a+ba + b এর মান নির্ণয় করো।

    ২০২৪ আঞ্চলিক · ময়মনসিংহ · প্রশ্ন ৪
  69. একটি বক্সে কিছু লাল এবং নীল বল রয়েছে। যদি আরও একটি লাল বল যোগ করা হয়, তাহলে একটি লাল বল পাওয়ার সম্ভাবনা একটি নীল বল পাওয়ার সম্ভাবনার সমান হয়ে যায়। যদি তিনটি নীল বল যোগ করা হয়, তাহলে একটি নীল বল পাওয়ার সম্ভাবনা একটি লাল বল পাওয়ার সম্ভাবনার দ্বিগুণ হয়ে যায়। বক্সে কতগুলি বল আছে?

    ২০২৪ আঞ্চলিক · ময়মনসিংহ · প্রশ্ন ৭
  70. f(n)=nf(n) = n সংখ্যাটির অংকগুলোর সমষ্টির বর্গ।

    f2(n)=f(f(n)),f3(n)=f(f(f(n))),f4(n)=f(f(f(f(n)))),…f_2(n) = f(f(n)), f_3(n) = f(f(f(n))), f_4(n) = f(f(f(f(n)))), \dots

    f2024(2)f_{2024}(2) এর মান কত?

    ২০২৪ আঞ্চলিক · নারায়ণগঞ্জ · প্রশ্ন ৩
  71. ⌈n+(n+1)n+2⌉+⌈(n+1)+(n+2)n+3⌉+⌈(n+2)+(n+3)n+4⌉+⋯+⌈(n+m−2)+(n+m−1)(n+m)⌉=201,\left\lceil \frac{n+(n+1)}{n+2} \right\rceil + \left\lceil \frac{(n+1)+(n+2)}{n+3} \right\rceil + \left\lceil \frac{(n+2)+(n+3)}{n+4} \right\rceil + \dots + \left\lceil \frac{(n+m-2)+(n+m-1)}{(n+m)} \right\rceil = 201, যেখানে 0<n<10 < n < 1 । mm এর মান নির্ণয় কর।

    ⌈ ⌉\lceil \ \rceil দ্বারা সিলিং ফাংশন বুঝায়, যার মান কোনো দশমিক সংখ্যার পরবর্তী পূর্ণসংখ্যা বুঝায়। যেমন, ⌈2.1⌉=3,⌈3⌉=3,⌈2.6⌉=3\lceil 2.1 \rceil = 3, \lceil 3 \rceil = 3, \lceil 2.6 \rceil = 3

    ২০২৪ আঞ্চলিক · নারায়ণগঞ্জ · প্রশ্ন ৫
  72. চিত্রে ছোট সাদা বৃত্তের ব্যাসার্ধ 1 এবং বড় সাদা বৃত্তের ব্যাসার্ধ 9। কালো বৃত্ত দুটি এবং ডোরাকাটাকৃত দুটি বৃত্তের ব্যাসার্ধ সমান। কালো বৃত্ত দুটি বড় সাদা বৃত্ত এবং অপর দুটি ডোরাকাটাকৃত বৃত্তকে স্পর্শ করে। ডোরাকাটাকৃত দুটি বৃত্ত ছোট সাদা বৃত্ত এবং অপর দুটি কালো বৃত্তকে স্পর্শ করে। কালো বৃত্তের ব্যাসার্ধকে a+ba + \sqrt{b} আকারে লিখা গেলে, a+ba + b এর মান নির্ণয় করো।

    ২০২৪ আঞ্চলিক · নারায়ণগঞ্জ · প্রশ্ন ৮
  73. 11+181+1881+18881+⋯11 + 181 + 1881 + 18881 + \cdots ধারাটির প্রথম 20 টি পদের যোগফলের বামদিক থেকে প্রথম তিনটি অংকের সমষ্টি কত?

    ২০২৪ আঞ্চলিক · নারায়ণগঞ্জ · প্রশ্ন ৩
  74. ‘aa’ একটি ছয় অংকের সংখ্যা। ‘aa’ এর শেষে 6 লিখে একটি সাত অংকের সংখ্যা ‘bb’ পাওয়া যায়। ‘aa’ এর শুরুতে 2 লিখে একটি সাত অংকের সংখ্যা ‘cc’ পাওয়া যায়। যদি 3c=b3c = b হয় তবে ‘aa’ এর মান কত?

    ২০২৪ আঞ্চলিক · নারায়ণগঞ্জ · প্রশ্ন ৪
  75. ত্রিভুজ সংখ্যা বলতে ঐসব সংখ্যাগুলোকে বোঝায় যেগুলোর সমান সংখ্যক বল নিয়ে ত্রিভুজাকৃতি বানানো যায়। যেমন: 1 টি বলের নিচে 2 টি বল রাখলে সেটি ত্রিভুজাকৃতি হবে। তার নিচে আরো 3 টি বল রাখলেও ত্রিভুজাকৃতি হবে। তারপর 4 টি, 5 টি, 6 টি, ...... বল রেখে এইভাবে ত্রিভুজ সংখ্যা গঠন করা যায়। এই ত্রিভুজ সংখ্যাগুলোকে অনুক্রম হিসেবে লিখলে হবে 1,3,6,10,15,...1, 3, 6, 10, 15, ... । প্রথম 50 টি ত্রিভুজ সংখ্যার যোগফল কত হবে?

    ২০২৪ আঞ্চলিক · নারায়ণগঞ্জ · প্রশ্ন ৫
  76. ⌈n+(n+1)n+2⌉+⌈(n+1)+(n+2)n+3⌉+⌈(n+2)+(n+3)n+4⌉+⋯+⌈(n+m−2)+(n+m−1)(n+m)⌉=301,\left\lceil \frac{n+(n+1)}{n+2} \right\rceil + \left\lceil \frac{(n+1)+(n+2)}{n+3} \right\rceil + \left\lceil \frac{(n+2)+(n+3)}{n+4} \right\rceil + \cdots + \left\lceil \frac{(n+m-2)+(n+m-1)}{(n+m)} \right\rceil = 301,

    যেখানে 0<n<10 < n < 1 । mm এর মান নির্ণয় কর।

    ⌈ ⌉\lceil \ \rceil দ্বারা সিলিং ফাংশন বোঝায়, যার মান কোনো দশমিক সংখ্যার পরবর্তী পূর্ণসংখ্যা বুঝায়। যেমন, ⌈2.1⌉=3,⌈3⌉=3,⌈2.6⌉=3\lceil 2.1 \rceil = 3, \lceil 3 \rceil = 3, \lceil 2.6 \rceil = 3

    ২০২৪ আঞ্চলিক · নারায়ণগঞ্জ · প্রশ্ন ৮
  77. নিলয় চিত্রের মতো প্যাটার্ন আঁকলে MM বিন্দু এবং NN বিন্দুর মাঝে পাশাপাশি দূরত্ব aa এবং উপরে নিচে দূরত্ব bb পায়। এই প্যাটার্নে 1 থেকে 2024 পর্যন্ত আঁকা হলো এবং a,ba, b এর মান বের করা হলো। পরবর্তী ক্ষেত্রে ba\frac{b}{a} এর মান নির্ণয় করো।

    ২০২৪ আঞ্চলিক · রাজশাহী · প্রশ্ন ৮
  78. একটি বিল্ডিংয়ে 1st,2nd,3rd,…,7th1st, 2nd, 3rd, \dots, 7th পর্যন্ত 7 টি তলা আছে। প্রতি তলায় রুম সংখ্যা 2n2^n টি, যেখানে, n=n = তলার সংখ্যা। প্রতিটি রুম সাজাতে (2n−1)(2^n - 1) সংখ্যক ফুল লাগে। সবগুলো রুম সাজাতে মোট কয়টি ফুল লাগবে?

    ২০২৪ আঞ্চলিক · সিলেট · প্রশ্ন ৩
  79. 24-hour format এর একটি ডিজিটাল ঘড়ির 6 টি ঘর 6 টি পরস্পর অনির্ভরশীল আউটপুট দেয়, যেখানে 1,2,3,4,51, 2, 3, 4, 5 ও 66-তম ঘরে যথাক্রমে a2−2a+3a^2 - 2a + 3, 2b2−3b+4,2c2−c+42b^2 - 3b + 4, 2c^2 - c + 4, 2d−d2+1,1+4e−2e22d - d^2 + 1, 1 + 4e - 2e^2 এবং 2f2−4f+52f^2 - 4f + 5 ফাংশন অনুযায়ী আউটপুট আসে। 1≤a,b,c,d,e,f≤121 \le a, b, c, d, e, f \le 12 এবং a,b,c,d,e,fa, b, c, d, e, f প্রত্যেকে পূর্ণসংখ্যা হলে, এই ঘড়িতে কতগুলো ভিন্ন যথাযথ সময় পাওয়া যাবে?

    ২০২৪ আঞ্চলিক · সিলেট · প্রশ্ন ৫
  80. Sn=∑k=150(−1)kk4k2−1S_n = \sum_{k=1}^{50} \frac{(-1)^k k}{4k^2 - 1}

    SnS_n কে −ab-\frac{a}{b} আকারে লেখা যায়, যেখানে aa ও bb পরস্পর সহমৌলিক। a+ba + b এর মান নির্ণয় করো।

    ২০২৪ আঞ্চলিক · সিলেট · প্রশ্ন ৭
  81. ff ও gg দুটি ফাংশন, যেন f(n)=n37f(n) = \sqrt[7]{n^3}, g(n)=n25g(n) = \sqrt[5]{n^2} এবং f1=f(n)f_1 = f(n), f2=f(f(n))f_2 = f(f(n)), f3=f(f(f(n)))f_3 = f(f(f(n)))। অনুরূপভাবে, g1=g(n)g_1 = g(n), g2=g(g(n))g_2 = g(g(n)), g3=g(g(g(n)))g_3 = g(g(g(n))) হলে, g1(f1.f2…f∞(25))g2(f1.f2…f∞(25))……g∞(f1.f2…f∞(25))g_1(f_1 . f_2 \dots f_\infty(25))g_2(f_1 . f_2 \dots f_\infty(25)) \dots \dots g_\infty(f_1 . f_2 \dots f_\infty(25)) এর মান নির্ণয় করো।

    ২০২৪ আঞ্চলিক · সিলেট · প্রশ্ন ৮
  82. 3 অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার সামনে ‘6’ অঙ্কটি লেখা হল। নতুন 4 অঙ্কের সংখ্যাটির দ্বিগুণ, প্রথম সংখ্যাটির 50 গুণ হলে, 3 অঙ্কবিশিষ্ট সংখ্যাটি নির্ণয় করো।

    ২০২৪ আঞ্চলিক · সিলেট · প্রশ্ন ১
  83. একটি রুমে কিছু সংখ্যক মানুষ ছিলো যারা নিজেদের মধ্যে সবাই সবার সাথে করমর্দন করায় মোট করমর্দন সংখ্যা হয় 45। যদি রুমে আরও মানুষ প্রবেশ করে, তাহলে করমর্দনের সংখ্যা আগের 22 গুণ হয়। রুমে কতজন মানুষ প্রবেশ করতে হবে?

    ২০২৪ আঞ্চলিক · সিলেট · প্রশ্ন ৩
  84. একটি গাছের ডালগুলো অদ্ভুতভাবে বিভাজিত হচ্ছে। একদম শুরুতে গাছটিতে একটিমাত্র ডাল ছিলো। প্রথমবার বিভাজনে ডাল সংখ্যা দ্বিগুণ, তার পরেরবার বিভাজনে ডালসংখ্যা তিনগুণ- এভাবে ডালসংখ্যা ক্রমাগত দ্বিগুণ, তিনগুণ হচ্ছে। 2024 বার বিভাজন শেষে গাছটির প্রতিটা ডালে একটি করে পাতা গজালো। পাতার সংখ্যাকে aba^b আকারে লেখা যায় যেখানে a,ba, b পূর্ণসংখ্যা এবং 20<a<4020 < a < 40। a+ba + b এর মান নির্ণয় করো।

    ২০২৪ আঞ্চলিক · সিলেট · প্রশ্ন ৪
  85. (2+1)(22+1)(222+1)……(2210+1)+1=2n(2 + 1)(2^2 + 1)(2^{2^2} + 1) \dots \dots (2^{2^{10}} + 1) + 1 = 2^n হলে, nn এর মান নির্ণয় করো।

    ২০২৪ আঞ্চলিক · সিলেট · প্রশ্ন ৫
  86. 3 অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার সামনে ‘5’ অঙ্কটি লেখা হলো। নতুন 4 অঙ্কবিশিষ্ট সংখ্যাটির দ্বিগুণ, প্রথম 3 অঙ্কবিশিষ্ট সংখ্যাটির 82 গুণ হলে, 3 অঙ্কবিশিষ্ট সংখ্যাটি নির্ণয় করো।

    ২০২৪ আঞ্চলিক · সিলেট · প্রশ্ন ৪
  87. একটি গাছ প্রতি বছর 2 টি করে বীজ দেয়। প্রত্যেক নতুন বীজকে গাছ হয়ে প্রথমবার বীজ দিতে 2 বছর সময় লাগে। তাহলে একটি গাছ প্রথমবার বীজ দেয়ার 10 বছর পর মোট কতগুলো বীজদানকারী গাছ থাকবে?

    ২০২৪ আঞ্চলিক · সিলেট · প্রশ্ন ৭
  88. (4×7+2)(6×9+2)(8×11+2)......(100×103+2)(5×8+2)(7×10+2)(9×12+2)......(99×102+2)\frac{(4\times 7+2)(6\times 9+2)(8\times 11+2)......(100\times 103+2)}{(5\times 8+2)(7\times 10+2)(9\times 12+2)......(99\times 102+2)} এর মান নির্ণয় করো।

    ২০২৪ আঞ্চলিক · সিলেট · প্রশ্ন ২
  89. 2023 ঘাতের বাস্তব সহগবিশিষ্ট সকল বহুপদী: P(x)=x2023+a1x2022+a2x2021+⋯+a2022x+a2023P(x) = x^{2023} + a_1 x^{2022} + a_2 x^{2021} + \cdots + a_{2022} x + a_{2023} যেখানে P(0)+P(1)=0P(0) + P(1) = 0, এবং বহুপদীটির 2023 টি বাস্তব মূল r1,r2,⋯ ,r2023r_1, r_2, \cdots, r_{2023} [সবগুলো ভিন্ন নাও হতে পারে] থাকে যেন 0≤r1,r2,⋯ ,r2023≤10 \le r_1, r_2, \cdots, r_{2023} \le 1। r1r2⋯r2023r_1 r_2 \cdots r_{2023} এর সর্বোচ্চ মান কত?

    ২০২৩ জাতীয় · প্রশ্ন ১০
  90. ধরো, {a1,a2,…,an}\{a_1, a_2, \dots, a_n\} হল nn সংখ্যক বাস্তব সংখ্যার একটি সেট যার সদস্যগুলোর সমষ্টি SS। এটি জানা রয়েছে যে, সেটের প্রতিটি উপাদানই Sn−1\frac{S}{n-1} এর চেয়ে ছোট। প্রমাণ করো যে, সেটটির যেকোন তিনটি উপাদান ai,aja_i, a_j এবং aka_k এর জন্য ai+aj>aka_i + a_j > a_k।

    ২০২৩ জাতীয় · প্রশ্ন ২
  91. f:R→Rf: R \to R এমন একটি যোগজীকরণযোগ্য ফাংশন যেন af(a)+bf(b)=0af(a) + bf(b) = 0 হয়, যখন ab=1ab = 1. নিচের অন্তরীকরণের মান বের কর: ∫0∞f(x)dx\int_0^\infty f(x)dx

    ২০২৩ জাতীয় · প্রশ্ন ৫
  92. নিলয় তোমাকে একটি টাকা উৎপাদনকারী মেশিন দিলো। যদি তুমি এই মেশিনে কিছু টাকা জমা দাও তাহলে এই মেশিনও তোমাকে কিছু টাকা ফেরত দিবে। তুমি যদি এই মেশিনে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দাও এবং তার সাথে আরো 7 টাকা দাও তাহলে এই মেশিন ঐ নির্দিষ্ট পরিমাণ টাকা দ্বিগুণ করে ফেরত দিবে। তোমার কাছে যদি 2023 টাকা থাকে তাহলে এই মেশিন থেকে তুমি সর্বোচ্চ কতো টাকা ফেরত পেতে পারো?

    ২০২৩ জাতীয় · প্রশ্ন ১
  93. x2−12y+4=0x^2 - 12y + 4 = 0 এই সমীকরণের সকল পূর্ণসাংখ্যিক সমাধান নির্ণয় করো।

    ২০২৩ জাতীয় · প্রশ্ন ৩
  94. একটি দেশে 1 ডলার হল 100 সেন্ট সমমূল্যের। এই দেশে কয়েনগুলো 1, 2, 5, 10, 20, 50 এবং 100 সেন্ট শ্রেণিতে বিভক্ত। কেউ যদি ঠিক BB সংখ্যক কয়েন ব্যবহার করে AA সমমূল্যের সেন্ট বানাতে পারে তাহলে প্রমান করো যে, ঠিক AA সংখ্যক কয়েন ব্যবহার করে BB সমমূল্যের ডলার বানানো সম্ভব।

    ২০২৩ জাতীয় · প্রশ্ন ৯
  95. জ্যোতি তোমাকে একটি টাকা উৎপাদনকারী মেশিন দিলো। যদি তুমি এই মেশিনে কিছু টাকা জমা দাও তাহলে এই মেশিনও তোমাকে কিছু টাকা ফেরত দিবে। তুমি যদি এই মেশিনে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দাও এবং তার সাথে আরো 7 টাকা দাও তাহলে এই মেশিন ঐ নির্দিষ্ট পরিমাণ টাকা দ্বিগুণ করে ফেরত দিবে। তোমার কাছে যদি 2023 টাকা থাকে তাহলে এই মেশিন থেকে তুমি সর্বোচ্চ কতো টাকা ফেরত পেতে পারো? (উল্লেখ্য মেশিন থেকে প্রাপ্ত কোন টাকা সে মেশিনে পুনর্বার ব্যবহার করতে পারবে না।)

    ২০২৩ জাতীয় · প্রশ্ন ২
  96. একটি ক্লাসরুমে কিছু ছেলে এবং কিছু মেয়ে আছে। ক্লাসরুমটির মানুষদের মধ্যে অর্ধেক শিক্ষার্থী একটি করে বিড়াল এবং এক-পঞ্চমাংশ একটি করে কুকুর ক্লাসরুমে নিয়ে এসেছে। একটি বাক্সে 2023 টি বিস্কুট ছিল। বাক্সটি থেকে প্রত্যেক ছেলে 18 টি করে, প্রত্যেক মেয়ে 25 টি করে, প্রত্যেক বিড়াল 4 টি করে এবং প্রত্যেক কুকুর 5 টি করে বিস্কুট নিল। এরপর বাক্সটিতে 777 টা বিস্কুট বাকি থাকল। ক্লাসরুমটিতে কয়জন ছেলে আছে?

    ২০২৩ জাতীয় · প্রশ্ন ৬
  97. নিচের সমীকরণটির ধনাত্মক পূর্ণসাংখ্যিক সমাধান নির্ণয় করো: (x+2y)2+2x+5y+9=(y+z)2(x + 2y)^2 + 2x + 5y + 9 = (y + z)^2

    ২০২৩ জাতীয় · প্রশ্ন ৩
  98. m,nm, n এবং pp হল এমন বাস্তব সংখ্যা যেন (m+n+p)(1m+1n+1p)=1(m + n + p)\left(\frac{1}{m} + \frac{1}{n} + \frac{1}{p}\right) = 1 হয়।

    1(m+n+p)2023−1m2023−1n2023−1p2023\frac{1}{(m + n + p)^{2023}} - \frac{1}{m^{2023}} - \frac{1}{n^{2023}} - \frac{1}{p^{2023}} এর সকল সম্ভাব্য মান নির্ণয় করো।

    ২০২৩ জাতীয় · প্রশ্ন ৫
  99. x2+ax+2023=0 (a∈Z)x^2 + ax + 2023 = 0 \ (a \in \mathbb{Z}) কতগুলো aa এর জন্য সমীকরণটির মূলগুলোও পূর্ণসংখ্যা হয়?

    ২০২৩ আঞ্চলিক · বরিশাল · প্রশ্ন ৭
  100. f(1)=2,f(2n)=f(2n−1)+1f(1) = 2, f(2n) = f(2n - 1) + 1 এবং f(2n−1)=f(2n−3)+2f(2n - 1) = f(2n - 3) + 2 (যেখানে nn একটি স্বাভাবিক সংখ্যা) ™f(2023)f(2023) এর মান নির্ণয় করো।

    ২০২৩ আঞ্চলিক · বরিশাল · প্রশ্ন ৫ · আরও ৩টি প্রশ্নপত্রে আছে
  101. a+b=2023a + b = 2023, a>ba > b এবং (a,b)(a, b) এর গসাগু 1। (a−b)×(a−b)(a - b) \times (a - b) এর সর্বনিম্ন মান নির্ণয় করো।

    ২০২৩ আঞ্চলিক · বরিশাল · প্রশ্ন ৫ · আরও ৭টি প্রশ্নপত্রে আছে
  102. x2+y2=x3+y3x^2 + y^2 = x^3 + y^3 সমীকরণে xx এর সম্ভাব্য সকল মানের যোগফল pp এবং yy এর সম্ভাব্য সকল মানের যোগফল qq হলে, p2+pq+q2p^2 + pq + q^2 এর মান কত? (x,y∈Z)(x, y \in \mathbb{Z})

    ২০২৩ আঞ্চলিক · বরিশাল · প্রশ্ন ৫ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  103. aba^b এর বৃহত্তম মান বের করো যেখানে ধনাত্মক পূর্ণসংখ্যা a,b>1a, b > 1, ba+1ab=5330−ba−ababb^a + \frac{1}{a^b} = \frac{5330 - b^a - a^b}{a^b} কে সিদ্ধ করে।

    ২০২৩ আঞ্চলিক · বগুড়া · প্রশ্ন ৩ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  104. আট অংকের সংখ্যা 2575a5682575a568 যা 54 ও 87 দ্বারা বিভাজ্য। যদি a=b+ca = b + c এবং bc=134bc = \frac{13}{4} হয় তাহলে 8b3−344c\sqrt{8b^3 - 344c} এর মান বের কর।

    ২০২৩ আঞ্চলিক · বগুড়া · প্রশ্ন ৬ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  105. A={a1,a2,a3,⋯ ,a7}A = \{a_1, a_2, a_3, \cdots, a_7\} A1={a1+a2,a2+a3,a3+a4,⋯ ,a6+a7}A_1 = \{a_1 + a_2, a_2 + a_3, a_3 + a_4, \cdots, a_6 + a_7\} A2={a1+a2+a2+a3,a2+a3+a3+a4,⋯ ,a5+a6+a6+a7}A_2 = \{a_1 + a_2 + a_2 + a_3, a_2 + a_3 + a_3 + a_4, \cdots, a_5 + a_6 + a_6 + a_7\} ⋯⋯⋯⋯\cdots \cdots \cdots \cdots ⋯⋯⋯⋯\cdots \cdots \cdots \cdots

    যেখানে AA সেটের উপাদানগুলো ধনাত্মক পূর্ণসংখ্যা। এভাবে ক্রামান্বয়ে AmA_m সেট গঠন করা হলো যার উপাদান একটি। mm এর মান কত? AA সেটের সর্বোচ্চ সংখ্যা কত হতে পারে যাতে AmA_m সেট এর একমাত্র উপাদান এর মান 2022 অতিক্রম না করে।

    ২০২৩ আঞ্চলিক · বগুড়া · প্রশ্ন ৮
  106. 1+3+5+⋯+99=?1 + 3 + 5 + \cdots + 99 = ?

    ২০২৩ আঞ্চলিক · বগুড়া · প্রশ্ন ১
  107. যদি 3 থেকে 3072 এর মধ্যে 4 টি গুণোত্তর ধারার মান বিদ্যমান থাকে। যার প্রথম পদ 3 ও পঞ্চম পদ 3072। মাঝের চারটি পদের সমষ্টি কত?

    ২০২৩ আঞ্চলিক · বগুড়া · প্রশ্ন ২ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  108. উক্ত ধারাটির চতুর্থ পদের হরের অঙ্কগুলোর সমষ্টি নির্ণয় কর। (1+15)(1+125)(1+1625)…(1+152n)\left(1 + \frac{1}{5}\right)\left(1 + \frac{1}{25}\right)\left(1 + \frac{1}{625}\right)\dots\left(1 + \frac{1}{5^{2^n}}\right)

    ২০২৩ আঞ্চলিক · বগুড়া · প্রশ্ন ৪ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  109. যেকোনো বাস্তব সংখ্যা a,ba, b ও cc । যদি c=334c = 33\sqrt{4} হয়, তবে a+ba + b এর মান নির্ণয় কর যখন প্রদত্ত বহুপদীটির সর্বোচ্চ সম্ভাব্য মান দিবে: 3a2−18ab+30b2+12c2−12bc+24b−48c+1203a^2 - 18ab + 30b^2 + 12c^2 - 12bc + 24b - 48c + 120

    ২০২৩ আঞ্চলিক · বগুড়া · প্রশ্ন ৫ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  110. দুইজন বন্ধু একটি খেলা খেলছে। দুইজন দুইটি ভিন্ন সংখ্যা নিয়েছে। প্রথম বন্ধু তার কাছে থাকা সংখ্যাকে 2 দ্বারা গুণ করে 3 বিয়োগ করে। দ্বিতীয় বন্ধু তার কাছে থাকা সংখ্যাকে 3 দ্বারা গুণ করে 2 বিয়োগ করে। দুইজন বন্ধুই তিন ধাপে খেলাটি খেলে। তিন ধাপ পর তাদের কাছে থাকা সংখ্যা দুইটি সমান হয়। দুই বন্ধুর প্রথমে নেওয়া সংখ্যা দুইটির পার্থক্য সর্বনিম্ন হতে হবে। দুই বন্ধুর প্রথমে নেওয়া সংখ্যা দুইটির যোগফল কত?

    ২০২৩ আঞ্চলিক · বগুড়া · প্রশ্ন ৭ · আরও ৩টি প্রশ্নপত্রে আছে
  111. 1,3,7,15,30,56,98,⋯1, 3, 7, 15, 30, 56, 98, \cdots এই ধারার পরবর্তী পদ কত?

    ২০২৩ আঞ্চলিক · বগুড়া · প্রশ্ন ৮ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  112. মাজেদুরের বই এর পরিমাণ সুমাইয়া ও ইফাজের মোট বই এর পরিমাণের 8 গুণের থেকে 56 বেশি। আবার সুমাইয়ার বই এর পরিমাণ ইফাজের চেয়ে 3 গুণের থেকে 2 কম। মাজেদুরের বই এর পরিমাণ 2008 হলে ইফাজের বই এর পরিমাণ কত?

    ২০২৩ আঞ্চলিক · বগুড়া · প্রশ্ন ১ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  113. 1+2+3+4+5+6+⋯+89+90=?1 + 2 + 3 + 4 + 5 + 6 + \dots + 89 + 90 = ?

    ২০২৩ আঞ্চলিক · বগুড়া · প্রশ্ন ৩
  114. nn এর সর্বোচ্চ কত মানের জন্য n3−2023n^3 - 2023 সংখ্যাটি n+14n + 14 দ্বারা বিভাজ্য হবে।

    ২০২৩ আঞ্চলিক · বগুড়া · প্রশ্ন ৪ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  115. প্রত্যয় ও সকাল একটি চকলেটের কারখানায় গিয়েছে। সেখানে অনেক রকমের অসংখ্য চকলেট তৈরি হচ্ছে। ঘোরার এক পর্যায়ে তারা একটি খেলার কথা চিন্তা করলো। খেলাটি এরকম, প্রত্যয় প্রথমে সকালকে 1টি ক্যান্ডি দেবে। পরবর্তীতে সকাল প্রত্যয়কে 3 টি ক্যান্ডি দেবে। পরবর্তীতে প্রত্যয় সকালকে 5 টি ক্যান্ডি দেবে, আবার সকাল প্রত্যয়কে 7 টি ক্যান্ডি দেবে এবং এভাবে চলতে থাকবে এবং যখন 2023 টি ক্যান্ডি কেউ দেবে, তখন খেলা শেষ হয়ে যাবে। সকালকে দেয়া ক্যান্ডি বাদে শেষপর্যন্ত প্রত্যয়ের কাছে মোট কতটি ক্যান্ডি থাকবে?

    ২০২৩ আঞ্চলিক · ব্রাহ্মণবাড়িয়া · প্রশ্ন ১
  116. f(x)=1+2x+x3+5x5+8x11f(x) = 1 + 2x + x^3 + 5x^5 + 8x^{11}; ফাংশনটির কতগুলো বাস্তব মূল আছে?

    ২০২৩ আঞ্চলিক · ব্রাহ্মণবাড়িয়া · প্রশ্ন ৫
  117. পায়েল গণিত অলিম্পিয়াডের আঞ্চলিক পর্বে অংশ নেবে। তখন তার বড় ভাই পিয়াল তাকে বললেন, যদি পায়েল গণিত অলিম্পিয়াডের জাতীয় পর্বের জন্য উত্তীর্ণ হয়, তাহলে তিনি প্রতিদিন তাঁকে চকলেট উপহার দেবেন। তবে তাঁর চকলেট প্রদানের নিয়মটি একটু অদ্ভূত। তিনি পায়েলকে প্রথমদিন 1 টি চকলেট দেবেন। পরবর্তী দিন তিনি 3 টি চকলেট দেবেন, পরবর্তী দিন 5 টি চকলেট দেবেন। এভাবে মোট 10 দিন চকলেট দেবেন। তাহলে পায়েল তার ভাইয়ের কাছ থেকে মোট কতটি চকলেট পেতে পারে?

    ২০২৩ আঞ্চলিক · ব্রাহ্মণবাড়িয়া · প্রশ্ন ১
  118. শাকুর এর অনেকগুলো গরু, মহিষ, ভেড়া এবং ছাগল আছে । সে একদিন 2 টি ভেড়া এবং 5 টি মহিষ নিয়ে মাঠে যাওয়ার সময় খেয়াল করে তার মোট মহিষের পা সংখ্যা তার মোট গরুর পায়ের দিগুণের চেয়ে 20 টি কম । ভেড়া ও ছাগলের মোট পা সংখ্যা 44 টি । তার কাছে একই সংখ্যক ছাগল ও মহিষ আছে। শাকুর যখন পাল নিয়ে বের হয়েছে সেখানে মোট কয়টি পা আছে?

    ২০২৩ আঞ্চলিক · ব্রাহ্মণবাড়িয়া · প্রশ্ন ২
  119. পায়েল গণিত অলিম্পিয়াডের আঞ্চলিক পর্বে অংশ নেবে। তখন তার বড় ভাই পিয়াল তাকে বললেন, যদি পায়েল গণিত অলিম্পিয়াডের জাতীয় পর্বের জন্য উত্তীর্ণ হয়, তাহলে তিনি প্রতিদিন তাঁকে চকলেট উপহার দেবেন। তবে তাঁর চকলেট প্রদানের নিয়মটি একটু অদ্ভুত। তিনি প্রথমে পায়েলকে 1 টি চকলেট দেবেন, 1 ঘণ্টা পরে 3 টি চকলেট দেবেন, এর 1 ঘণ্টা পরে 5 টি চকলেট দেবেন। এই ধারায় ঘুমের সময় বাদে প্রতি ঘণ্টায় পায়েলকে তিনি চকলেট দিয়ে যাবেন যতক্ষণ না পর্যন্ত 2023 টি চকলেট দেয়া হচ্ছে। তাহলে পায়েল তার ভাইয়ের কাছ থেকে মোট কতটি চকলেট পেতে পারে?

    ২০২৩ আঞ্চলিক · ব্রাহ্মণবাড়িয়া · প্রশ্ন ১
  120. দেবাশিষ এর অনেকগুলো গরু, মহিষ, ভেড়া এবং ছাগল আছে । সে একদিন 4 টি ভেড়া এবং 7 টি মহিষ নিয়ে মাঠে যাওয়ার সময় খেয়াল করে তার মোট মহিষের পা সংখ্যা তার মোট গরুর পায়ের দ্বিগুণের চেয়ে 40 টি কম । ভেড়া ও ছাগলের মোট পা সংখ্যা 84 টি । তার কাছে একই সংখ্যক ছাগল ও মহিষ আছে । দেবাশিষ যখন পাল নিয়ে বের হয়েছে সেখানে মোট কয়টি পা আছে ?

    ২০২৩ আঞ্চলিক · ব্রাহ্মণবাড়িয়া · প্রশ্ন ২
আরও দেখাও