প্রশ্ন ১
বীজগণিত BDMO ২০২৩ আঞ্চলিক · ব্রাহ্মণবাড়িয়া
পায়েল গণিত অলিম্পিয়াডের আঞ্চলিক পর্বে অংশ নেবে। তখন তার বড় ভাই পিয়াল তাকে বললেন, যদি পায়েল গণিত অলিম্পিয়াডের জাতীয় পর্বের জন্য উত্তীর্ণ হয়, তাহলে তিনি প্রতিদিন তাঁকে চকলেট উপহার দেবেন। তবে তাঁর চকলেট প্রদানের নিয়মটি একটু অদ্ভুত। তিনি প্রথমে পায়েলকে 1 টি চকলেট দেবেন, 1 ঘণ্টা পরে 3 টি চকলেট দেবেন, এর 1 ঘণ্টা পরে 5 টি চকলেট দেবেন। এই ধারায় ঘুমের সময় বাদে প্রতি ঘণ্টায় পায়েলকে তিনি চকলেট দিয়ে যাবেন যতক্ষণ না পর্যন্ত 2023 টি চকলেট দেয়া হচ্ছে। তাহলে পায়েল তার ভাইয়ের কাছ থেকে মোট কতটি চকলেট পেতে পারে?