পাটিগণিত

১,০৪০টি প্রশ্ন

  1. একটি রেস্টুরেন্টে 112 টি ডিম এবং 2 জন মানুষ আছে। ডিমগুলো সরাসরি খাওয়া যায় না। এজন্য বিশেষ 2 টি বাটন আছে, বাটন AA এবং বাটন BB। বাটন AA চাপলে, ডিমসংখ্যা কমে xx পরিমাণ হয়ে যায়। (xx হচ্ছে ডিমসংখ্যাকে মানুষের সংখ্যা দিয়ে ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় সেটা। অর্থাৎ, শুরুতে AA বাটনটি চাপলে xx এর মান হবে 112÷2=56112 \div 2 = 56। খেয়াল রাখতে হবে, ভাগফল দশমিক এ আসলে শুধুমাত্র পূর্ণসংখ্যাটি নিতে হবে। যেমন: 7÷3=2.33337 \div 3 = 2.3333 হলে, xx এর মান হবে 2)

    আবার, বাটন BB চাপলে মানুষ এর সংখ্যা 1 জন বৃদ্ধি পায়। তুমি AA অথবা BB বাটন ইচ্ছামতো যতবার খুশি চাপতে পারো। তুমি চাইলে AA এবং BB দুইটি বাটন ও ব্যবহার করতে পারো বা যেকোনো একটি বাটন ও ব্যবহার করতে পারো। সর্বনিম্ন কতবার এই বাটন চাপার মাধ্যমে ডিমসংখ্যা শূন্য (0) করা যাবে?

    ২০২৪ জাতীয় · প্রশ্ন ১
  2. দুইটি বুক ক্লাব AA এবং BB। AA ক্লাবে 9 জন সদস্য আছে এবং তাদের প্রত্যেকের কাছে থাকা বইয়ের সংখ্যা ভিন্ন, যা প্রথম 9 টি মৌলিক সংখ্যা। BB ক্লাবে থাকা সদস্যদের প্রত্যেকের বইয়ের সংখ্যাও ভিন্ন এবং তা 123 থেকে 231 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো। একদিন যেকোনো ক্লাবের যেকোনো একজন সদস্য অপর ক্লাবে চলে যায়। যার ফলে উভয় ক্লাবের গড় বইয়ের সংখ্যা বৃদ্ধি পায়। কতভাবে যেকোনো ক্লাবের যেকোনো একজন সদস্য অপর ক্লাবে চলে যেতে পারে?

    ২০২৪ জাতীয় · প্রশ্ন ৪
  3. একটি ড্রাগন প্রতি 10 তম মিনিটে 5 টা গাছ পুড়িয়ে দেয়। মাজেদ এবং ইমন- দুজন যোদ্ধা বন্দুক হাতে দাঁড়িয়ে আছে। মাজেদ প্রতি 6 মিনিটে এবং ইমন প্রতি 14 মিনিটে গুলি করতে পারে। সমস্যা হচ্ছে, দুজন একই সাথে গুলি না করলে ড্রাগন টি আঘাত প্রাপ্ত হয় না। যদি 3 বার আঘাত প্রাপ্ত হয়ে ড্রাগনটি উড়ে যায়, তাহলে ড্রাগনটি মোট কতগুলো গাছ পুড়িয়ে ফেলেছে?

    ২০২৪ আঞ্চলিক · বরিশাল · প্রশ্ন ৪
  4. 2020 সালের, 21 জুলাই, মঙ্গলবার নিলয়ের জন্মদিন ছিল। পরের নিকটতম কোন বছরে তার জন্মদিন শনিবারে হবে?

    ২০২৪ আঞ্চলিক · বরিশাল · প্রশ্ন ৫
  5. দুই ভাইয়ের বয়সের পার্থক্য 5 বছর। বর্তমানে বড় ভাইয়ের বয়স 24 বছর হলে, 10 বছর পর ছোট ভাইয়ের বয়স কত হবে?

    ২০২৪ আঞ্চলিক · বরিশাল · প্রশ্ন ১
  6. মঙ্গলবার, 22 জুলাই, 2008 সালে নিলয়ের জন্মদিন ছিল। পরের নিকটতম কোন বছরে তার জন্মদিন শনিবারে হবে?

    ২০২৪ আঞ্চলিক · বরিশাল · প্রশ্ন ৬
  7. একটি ড্রাগন প্রতি 10 তম মিনিটে 5 টা গাছ পুড়িয়ে দেয়। মাজেদ এবং ইমন দুজন যোদ্ধা বন্দুক হাতে দাঁড়িয়ে আছে। মাজেদ প্রতি 3 মিনিটে এবং ইমন প্রতি 13 মিনিটে গুলি করতে পারে। সমস্যা হচ্ছে, দুজন একই সাথে গুলি না করলে ড্রাগন টি আঘাত প্রাপ্ত হয় না। যদি 2 বার আঘাত প্রাপ্ত হয়ে ড্রাগনটি উড়ে যায়, তাহলে ড্রাগনটি মোট কতগুলো গাছ পুড়িয়ে ফেলেছে?

    ২০২৪ আঞ্চলিক · বরিশাল · প্রশ্ন ৮
  8. মাজেদের হাতে দুইটি জাদুর পাথর আছে। এদেরকে একবার ঘষা দিলে প্রত্যেকটি পাথর থেকে একটি করে পাথর বের হয়। পাথর সংখ্যা 100 হওয়ার জন্য কতবার পাথর ঘষতে হয়েছিল?

    ২০২৪ আঞ্চলিক · বগুড়া · প্রশ্ন ১ · আরও ২টি প্রশ্নপত্রে আছে
  9. শুধুমাত্র 16 সংখ্যাটি ব্যবহার করে 61 বানাতে হবে। সহায়ক হিসেবে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং বর্গমূল ব্যবহার করা যাবে। এটা করতে সর্বনিম্ন কয়টি 16 প্রয়োজন হবে? (ঋণাত্মক সংখ্যা উপেক্ষা করো)

    ২০২৪ আঞ্চলিক · বগুড়া · প্রশ্ন ২ · আরও ২টি প্রশ্নপত্রে আছে
  10. 5 থেকে 15 পর্যন্ত সকল জোড় সংখ্যার যোগফল নির্ণয় করো।

    ২০২৪ আঞ্চলিক · বগুড়া · প্রশ্ন ১ · আরও ২টি প্রশ্নপত্রে আছে
  11. জ্যোতি একটি রেস্টুরেন্টে গিয়েছে, যেখানে ওয়াইফাই সুবিধা আছে। সে ওয়েটারকে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডের ব্যাপারে জিজ্ঞেস করায়, তিনি নিচের চিরকুটটি দিলেন এবং বললেন যে পাসওয়ার্ডটি একটি সংখ্যা। *(স্টার) চিহ্নিত সংখ্যাটি পাসওয়ার্ড হলে এবং প্রতিটি ইংরেজি বর্ণ একটি করে অঙ্ক নির্দেশ করলে, পাসওয়ার্ডের সংখ্যাটি নির্ণয় করো।

    P A+ R Y1 4 9Y P R A+ A R P Y∗ ∗ ∗ ∗ ∗\begin{array}{r} \text{P A} \\ + \text{ R Y} \\ \hline 1\ 4\ 9 \end{array} \qquad \begin{array}{r} \text{Y P R A} \\ + \text{ A R P Y} \\ \hline *\ *\ *\ *\ * \end{array}

    ২০২৪ আঞ্চলিক · বগুড়া · প্রশ্ন ৩ · আরও ২টি প্রশ্নপত্রে আছে
  12. পায়েল একটি কাজ 6 বার করলে 3 বার ভুল করে। আবার শাকুর কাজটি 7 বার করলে 3 বার ভুল করে। অন্যদিকে তিহাম কাজটি 8 বার করলে 1 বার ভুল করে। কোনো একটি কাজ তারা একত্রে করলে কাজটি সঠিক হওয়ার সম্ভবনা কত শতাংশ?

    ২০২৪ আঞ্চলিক · বগুড়া · প্রশ্ন ৬ · আরও ২টি প্রশ্নপত্রে আছে
  13. মনে করো, একটি ডিজিটাল ঘড়িতে ঘণ্টা, মিনিট আর সেকেন্ডের সময় দেখায়। এটি চব্বিশ ঘণ্টায় সেট করা আছে, অর্থাৎ দুপুর 2:302:30 এ ঐ ঘড়িতে 14:30:0014:30:00 দেখা যায়। ঐ ঘড়িতে সারাদিনে মোট কতোগুলো ভিন্ন ভিন্ন সময় দেখা যায়?

    ২০২৪ আঞ্চলিক · চট্টগ্রাম · প্রশ্ন ২ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  14. জিহান কাগজ ও কলম কিনতে দোকানে গেলো। কাগজের দাম 9 টাকা এবং কলমের দাম 4 টাকা। জিহানের কাছে 97 টাকা থাকলে সে সর্বোচ্চ কতটি কাগজ কিনতে পারবে যেন তার কাছে 12 টাকা বাকি থাকে?

    ২০২৪ আঞ্চলিক · চট্টগ্রাম · প্রশ্ন ১ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  15. AA হলো BB এর 70%70\% , BB হলো CC এর 50%50\% , CC হলো DD এর 40%40\% । তাহলে AA, DD এর কত শতাংশ?

    ২০২৪ আঞ্চলিক · চট্টগ্রাম · প্রশ্ন ২ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  16. ইমনের কাছে 512 একক ব্যাসার্ধের একটি বিশাল নিরেট সিলিন্ডার আছে। সে সিলিন্ডারকে বাইরে থেকে এমনভাবে কাটতে চায় যেন শেষে একটিমাত্র নিরেট সিলিন্ডার থাকে, এবং কাটার পর যে কয়েকটি পাইপ পাওয়া যায় তাদের বহিঃব্যাসার্ধ ক্রমান্বয়ে অর্ধেক হতে থাকে। যদি পাইপ এবং সিলিন্ডারের ব্যাসার্ধ পূর্ণসংখ্যা হয়, তাহলে সর্বোচ্চ কয়টি পাইপ পাওয়া সম্ভব?

    ২০২৪ আঞ্চলিক · চট্টগ্রাম · প্রশ্ন ৪ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  17. একটি ভগ্নাংশের 4 গুণ হলো 83\frac{8}{3}। তাহলে ভগ্নাংশটির 3 গুণ কত হবে?

    ২০২৪ আঞ্চলিক · চট্টগ্রাম · প্রশ্ন ১ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  18. তোমার কাছে 5 টি ধনাত্মক পূর্ণসংখ্যা আছে যাদের গড় 7। তুমি এর মাঝে 3 টি সংখ্যা তোমার প্রথম বন্ধুকে দিলে এবং এই সংখ্যা তিনটির গড় 5। বাকি দুইটি সংখ্যা দ্বিতীয় বন্ধুকে দিলে। দ্বিতীয় বন্ধুর কাছে থাকা সংখ্যা দুইটির গড় কত?

    ২০২৪ আঞ্চলিক · চট্টগ্রাম · প্রশ্ন ২ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  19. একদিন তোমার মনে হল, তুমি খেজুরের রস খেতে চাও। কিন্তু তা খাওয়ার জন্য তোমাকে গ্রামে যেতে হবে। তোমার বাসা হতে গ্রামে আসা-যাওয়ার একমাত্র মাধ্যম হলো বাস। একদিন তুমি বেরিয়ে পড়লে এবং সেখানে 4 গ্লাস রস খেয়ে বাসায় ফিরে এসে দেখলে তোমার 132 টাকা খরচ হল। আরেকদিন তুমি তোমার বন্ধুর সাথে গিয়ে দুইজন মিলে 10 গ্লাস রস খেলে এবং ফিরে এসে দেখলে তোমাদের মোট 294 টাকা খরচ হয়েছে। তোমার বাসা হতে গ্রামে যাওয়ার বাসভাড়া কত?

    ২০২৪ আঞ্চলিক · চট্টগ্রাম · প্রশ্ন ৫ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  20. একটি বইয়ের একটি অধ্যায়ের পৃষ্ঠা সংখ্যার যোগফল 75। অধ্যায়-এ 5 টি পৃষ্ঠা থাকলে, অধ্যায়টি কোন পৃষ্ঠায় শেষ হয়?

    ২০২৪ আঞ্চলিক · কুমিল্লা · প্রশ্ন ১ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  21. পায়েল ও প্রত্যয়ের বাসার দূরত্ব 21 কি.মি.। তারা চাইলো তারা একসঙ্গে দেখা করবে। সেজন্য পায়েল তার বাসা থেকে বেরিয়ে পড়ার কিছু সময় পর প্রত্যয়ও তার বাসা থেকে বেরিয়ে পড়লো। পায়েল তাদের বাসার মধ্যবর্তী মোট দূরত্বের 57\frac{5}{7} অংশ যাবার পর প্রত্যয়ের সঙ্গে দেখা হলো। প্রত্যয় তার বাসা থেকে কত কি.মি. দূরত্ব অতিক্রম করেছে?

    ২০২৪ আঞ্চলিক · কুমিল্লা · প্রশ্ন ২ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  22. একটি বৃত্তাকার পথে, চার বন্ধু - রাইসা, সাদমান, ফারিহা এবং সামিরা - একই স্থান থেকে একই সাথে দৌড়াতে শুরু করে। তাদের প্রত্যেকের দৌড়ানোর গতি ভিন্ন ভিন্ন এবং তারা ছুটতে থাকে যতক্ষণ না তারা সবাই শুরুর বিন্দুতে প্রথমবার মিলিত হয়। বৃত্তাকার পথে একবার ঘুরে আসতে রাইসার 60 সেকেন্ড, সাদমানের 90 সেকেন্ড, ফারিহার 120 সেকেন্ড এবং সামিরার 150 সেকেন্ড সময় লাগে। তাহলে সর্বনিম্ন কত সেকেন্ড পরে তারা সবাই আবার শুরুর স্থানে মিলিত হবে?

    ২০২৪ আঞ্চলিক · কুমিল্লা · প্রশ্ন ৩ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  23. 2023 সালের নভেম্বরের 21 তারিখ মঙ্গলবার হলে, 2024 সালের ফেব্রুয়ারি মাসের প্রথম মঙ্গলবার কত তারিখ?

    ২০২৪ আঞ্চলিক · কুমিল্লা · প্রশ্ন ১ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  24. কোনো শ্রেণির 37\frac{3}{7} অংশ শিক্ষার্থী সংখ্যাতত্ত্ব এবং 45\frac{4}{5} অংশ শিক্ষার্থী জ্যামিতি পছন্দ করে। উভয়ই পছন্দ করে এমন শিক্ষার্থীর সর্বনিম্ন সংখ্যা কত?

    ২০২৪ আঞ্চলিক · ঢাকা · প্রশ্ন ১
  25. তাহমিদ দুপুর 12 টায় একটি আপেল খেয়ে ফেলে। এরপর সে 10 মিনিট বিরতি নিয়ে পরবর্তী আপেলটি খায়। তারপর প্রতিটি আপেল খাওয়ার পূর্বে সে আগের বারের দ্বিগুণ সময় বিরতি নেয়। রাত 12 টার মধ্যে সে কয়টি আপেল খেতে পারবে?

    ২০২৪ আঞ্চলিক · ঢাকা · প্রশ্ন ৩
  26. পায়েল তার ক্ষমতা বৃদ্ধির জন্যে একটি পায়েলরোবট তৈরি করে, যা পায়েলের একদিনের কাজ nn দিনে করতে পারে। পায়েলরোবট আবার নিজে পায়েলরোবট-2 তৈরি করে যা পায়েলরোবটের একদিনের কাজ nn দিনে করতে পারে। এভাবে প্রত্যেক পায়েলরোবট তার কপি তৈরি করে। পায়েল কখনই চাইবে না পায়েলরোবটরা একত্রিত হয়ে তার চেয়ে দক্ষ হয়ে তার বিরুদ্ধে বিদ্রোহ করে। nn এর মান সর্বনিম্ন কত রাখলে তার পরিকল্পনা সফল হবে?

    ২০২৪ আঞ্চলিক · ঢাকা · প্রশ্ন ৫
  27. একটি 20 ওভারের ক্রিকেট ম্যাচে বাংলাদেশের মোট রান 160। সেই ম্যাচে প্রতি ওভারে গড়ে কত রান করা হয়েছিল?

    ২০২৪ আঞ্চলিক · দিনাজপুর · প্রশ্ন ১ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  28. শিথিল জুস খুব পছন্দ করে। সে তিনটি গ্লাসে আলাদাভাবে আমের জুস, কমলার জুস এবং লিচুর জুস নিয়ে বসেছে। সে 600 মিলি আমের জুস, 320 মিলি কমলার জুস, 300 মিলি লিচুর জুস নিয়ে একটি মিশ্রণ তৈরি করলো। এখানে মিশ্রণে আমের জুস, কমলার জুস ও লিচুর জুসের অনুপাত 12:7:612:7:6 করতে চাইলে কত মিলি অতিরিক্ত কমলার জুস যোগ করতে হবে?

    ২০২৪ আঞ্চলিক · দিনাজপুর · প্রশ্ন ২ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  29. পায়েল ছুটিতে দিনাজপুরে বেড়াতে গেল। সেখানে সে 2 সপ্তাহ 3 দিন অবস্থান করে। তাহলে সে মোট কত দিন দিনাজপুরে অবস্থান করে?

    ২০২৪ আঞ্চলিক · দিনাজপুর · প্রশ্ন ১ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  30. তাহমিদের কাছে 295 টাকা আছে। সে 30 টাকা দিয়ে একটি জুস এবং 10 টাকা দিয়ে একটি বিস্কুটের প্যাকেট কিনে। এক প্যাকেট চিপসের দাম 15 টাকা হলে সে বাকি টাকা দিয়ে মোট কত প্যাকেট চিপস কিনতে পারবে?

    ২০২৪ আঞ্চলিক · দিনাজপুর · প্রশ্ন ২ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  31. তোমাকে এক জাদুকর প্রথমদিন কিছু সংখ্যক কলম দিলো। এরপর থেকে জাদুকর প্রতিদিন তোমাকে আগের দিন দেওয়া কলম সংখ্যার দ্বিগুণ সংখ্যক কলম দেয়। তুমি চতুর্থ দিন দেখলে যে তোমার কাছে 60 টি কলম আছে, তাহলে প্রথম দিন তোমাকে জাদুকর কতগুলো কলম দিয়েছিল?

    ২০২৪ আঞ্চলিক · দিনাজপুর · প্রশ্ন ৩ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  32. শিথিল জুস খুব পছন্দ করে। সে তিনটি গ্লাসে আলাদাভাবে আমের জুস, কমলার জুস এবং লিচুর জুস নিয়ে বসেছে। সে 600 মিলি আমের জুস, 360 মিলি কমলার জুস, 200 মিলি লিচুর জুস নিয়ে একটি মিশ্রণ তৈরি করলো। এখানে মিশ্রণে আমের জুস, কমলার জুস ও লিচুর জুসের অনুপাত 15:9:615:9:6 করতে চাইলে কত মিলি অতিরিক্ত লিচুর জুস যোগ করতে হবে?

    ২০২৪ আঞ্চলিক · দিনাজপুর · প্রশ্ন ৫ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  33. ইমনের কাছে 5 টি গল্পের বই আছে যাদের গড় পৃষ্ঠা সংখ্যা 485। সে আরো দুইটি বই কিনলো যাদের পৃষ্ঠা সংখ্যা যথাক্রমে 380 ও 665। সে একদিনে সর্বোচ্চ 25 টি পৃষ্ঠা পড়তে পারলে, সবগুলো বই পড়ে শেষ করতে তার সর্বনিম্ন কতদিন সময় লাগবে?

    ২০২৪ আঞ্চলিক · দিনাজপুর · প্রশ্ন ৭ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  34. একটি বইয়ের মূল্য 76 টাকা। তুমি বইটি 25%25\% ছাড়ে কিনলে। ছাড় দেওয়ার পর তুমি কত টাকা দিয়ে বইটি কিনেছিলে?

    ২০২৪ আঞ্চলিক · দিনাজপুর · প্রশ্ন ১ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  35. একটি পরীক্ষায় 12 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরের গড় 57। একজন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরের কিছু সংশোধন হওয়ায় শিক্ষার্থীদের গড় নম্বর 1 কমে গেলো। ঐ শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর কতটুকু কমেছিলো?

    ২০২৪ আঞ্চলিক · যশোর · প্রশ্ন ১ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  36. তুমি কিছু সংখ্যক চকলেট ও আইসক্রিম কিনলে, যেখানে প্রতিটি চকলেটের দাম 270 টাকা এবং প্রতিটি আইসক্রিমের দাম 180 টাকা। চকলেট আর আইসক্রিমের পেছনে তোমার খরচ পরস্পর সমান। গড়ে প্রতিটি আইটেমের পেছনে তোমাকে কত টাকা খরচ করতে হয়েছে?

    ২০২৪ আঞ্চলিক · যশোর · প্রশ্ন ৫ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  37. এক হাজার সাতাত্তর এর সাথে তেত্রিশ যোগ করলে যোগফল কত হবে?

    ২০২৪ আঞ্চলিক · যশোর · প্রশ্ন ১ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  38. 6789 কে 43 দ্বারা ভাগ করলে ভাগফলে দশমিকের চতুর্থ ঘরের অংকটি কত?

    ২০২৪ আঞ্চলিক · যশোর · প্রশ্ন ২ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  39. একটি পরীক্ষায় 12 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরের গড় 90। একজন শিক্ষার্থীর নম্বরের সংশোধন হওয়ায় গড় 2 নম্বর বৃদ্ধি পেলো । ঐ শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর কতটুকু বেড়েছিলো?

    ২০২৪ আঞ্চলিক · যশোর · প্রশ্ন ৪ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  40. একটি পরিবারে 8 (আট) জন সদস্যের জন্য 9 দিনে 6 কেজি চালের ভাত রান্না করা হয়। যদি ঐ বাড়িতে 4 জন অতিথি 15 দিন থাকে, তাহলে 15 দিনের জন্য মোট কত কেজি চালের প্রয়োজন হবে?

    ২০২৪ আঞ্চলিক · যশোর · প্রশ্ন ৫ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  41. এমোল্যান্ডে এক নতুন জীবাণুর সংক্রমণ দেখা দিয়েছে। জীবাণুগুলোর সংখ্যা 100 বা তার কম হলে প্রতিদিন সংখ্যায় দ্বিগুণ হয়। আবার তাদের সংখ্যা 101−1000101 - 1000 এর মধ্যে হলে প্রতিদিন সংখ্যা 170 টি করে বৃদ্ধি পায় এবং 1000 এর বেশি হলে প্রতিদিন সংখ্যা 130 টি করে বৃদ্ধি পায়। বিজ্ঞানীরা একটি জীবাণু নাশক আবিস্কার করেছে যা প্রতি দিনের শেষে 210 টি করে জীবাণু ধ্বংস করতে পারে, জীবাণুর সংখ্যা বৃদ্ধির পর। আজকে জীবাণুর সংখ্যা 4048 টি। এমোল্যান্ডকে জীবাণুমুক্ত করতে মোট কতদিন লাগবে?

    ২০২৪ আঞ্চলিক · যশোর · প্রশ্ন ৭ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  42. জেবার একটা রহস্য সংখ্যা আছে। যখন সে এটিকে 5 দ্বারা গুণ করে এবং তারপর 3 যোগ করে, তখন সে 18 পায়। জেবার রহস্য সংখ্যাটি কত?

    ২০২৪ আঞ্চলিক · কুষ্টিয়া · প্রশ্ন ১ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  43. সাইফ গণিত নিয়ে নতুন নতুন আবিস্কার করতে খুব পছন্দ করে। সে যোগ, বিয়োগ, গুণ, ভাগের মতো নতুন একটি অপারেটর আবিস্কার করলো। এই অপারেটরটির সে নাম দিল ডায়মন্ড অপারেটর (⋄\diamond)। ডায়মন্ড অপারেটরের কাজ হলো দুইটি সংখ্যার মাঝখানে ডায়মন্ড অপারেটর দিলে, সংখ্যা দুইটির যোগফল ও বিয়োগফলের গুণফল পাওয়া যাবে। যেমনঃ 5⋄3=(5+3)×(5−3)5 \diamond 3 = (5+3) \times (5-3). তাহলে একইভাবে সাইফ (12⋄11)⋄2(12 \diamond 11) \diamond 2 এর মান বের করলে কত পাবে?

    ২০২৪ আঞ্চলিক · কুষ্টিয়া · প্রশ্ন ৩ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  44. তাহমিদের কাছে তিনটি হজম ক্যান্ডির জার আছে। প্রথম জারে 12 টি হজম ক্যান্ডি, দ্বিতীয় জারে 18 টি হজম ক্যান্ডি এবং তৃতীয় জারে 24 টি হজম ক্যান্ডি রয়েছে। সে তার বন্ধুদের মধ্যে সবগুলো হজম ক্যান্ডি সমানভাবে বিতরণ করতে চায়। তাহলে তাহমিদের সর্বোচ্চ কতজন বন্ধু থাকতে পারে?

    ২০২৪ আঞ্চলিক · কুষ্টিয়া · প্রশ্ন ২ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  45. সুবাহ 3 অঙ্কের এমন সংখ্যা নির্বাচন করল যাদের প্রতিটি অংকই ভিন্ন ভিন্ন মৌলিক সংখ্যা। সে এমন বৈশিষ্ট্যের সংখ্যাগুলোর নাম দিল 'চমৎকার সংখ্যা'। দুটি ভিন্ন চমৎকার সংখ্যার সর্বনিম্ন পার্থক্য কত?

    ২০২৪ আঞ্চলিক · কুষ্টিয়া · প্রশ্ন ৩ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  46. একটি গণিত ক্লাব একটি গণিত উৎসবের আয়োজন করছে। গণিত উৎসবে 15 টি স্কুলের প্রতিটি স্কুল থেকে 16 জন করে শিক্ষার্থীকে আমন্ত্রণ জানানো হয়। গণিত ক্লাব পর্যাপ্ত পিৎজা অর্ডার করতে চায় যাতে প্রত্যেক ছাত্রের জন্য 2 টি করে স্লাইস থাকে। যদি একটি পিৎজায় 12 টি স্লাইস থাকে, তাহলে গণিত ক্লাবকে অবশ্যই কতগুলো পিৎজা অর্ডার করতে হবে?

    ২০২৪ আঞ্চলিক · কুষ্টিয়া · প্রশ্ন ৫ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  47. মাজেদ গণিত নিয়ে নতুন নতুন আবিষ্কার করতে খুব পছন্দ করে। সে যোগ, বিয়োগ, গুণ, ভাগের মতো নতুন একটি অপারেটর আবিষ্কার করলো। এই অপারেটরটির সে নাম দিল ডায়মন্ড অপারেটর (⋄\diamond)। ডায়মন্ড অপারেটরের কাজ হলো দুইটি সংখ্যার মাঝখানে ডায়মন্ড অপারেটর দিলে, সংখ্যা দুইটির যোগফল ও বিয়োগফলের গুণফল পাওয়া যাবে। যেমনঃ 5⋄3=(5+3)×(5−3)5 \diamond 3 = (5+3) \times (5-3). তাহলে একইভাবে মাজেদ (9⋄7)⋄5(9 \diamond 7) \diamond 5 এর মান বের করলে কত পাবে?

    ২০২৪ আঞ্চলিক · কুষ্টিয়া · প্রশ্ন ৬ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  48. তিনটি ভিন্ন ভিন্ন ধনাত্মক পূর্ণসংখ্যার গড় 5। সংখ্যা তিনটির মধ্যে সম্ভাব্য সর্বোচ্চ সংখ্যাটি কত?

    ২০২৪ আঞ্চলিক · ময়মনসিংহ · প্রশ্ন ১
  49. নিলয় তার ব্যাগে 100 টি পেন্সিল অথবা 120 টি কলম অথবা 150 টি রাবার রাখতে পারে। সে তার ব্যাগে 25 টি পেন্সিল এবং 30 টি কলম রাখার পর সর্বোচ্চ কতটি রাবার রাখতে পারবে?

    ২০২৪ আঞ্চলিক · ময়মনসিংহ · প্রশ্ন ২
  50. 4 টি কলার দাম 32 টাকা হলে, 1 ডজন কলার দাম নির্ণয় করো।

    ২০২৪ আঞ্চলিক · ময়মনসিংহ · প্রশ্ন ১
  51. 30 টি ধনাত্মক পূর্ণসংখ্যার গড় 40 এবং অপর 40 টি ধনাত্মক পূর্ণসংখ্যার গড় 12। তাহলে মোট 70 টি পূর্ণসংখ্যার গড় নির্ণয় করো।

    ২০২৪ আঞ্চলিক · ময়মনসিংহ · প্রশ্ন ২
  52. নিলয় তার ব্যাগে 100 টি পেন্সিল অথবা 120 টি কলম রাখতে পারে। সে তার ব্যাগে 60 টি কলম রাখার পর সর্বোচ্চ কতটি পেন্সিল রাখতে পারবে?

    ২০২৪ আঞ্চলিক · ময়মনসিংহ · প্রশ্ন ৩
  53. কোনো এক দেশে 80 মিটারের ছক্কায় 10 রান এবং 100 মিটারের ছক্কায় 12 রান দেওয়া হয়। একটি ওভারের প্রত্যেকটি বল বৈধ হলে ঐ ওভারে 3 ছক্কা মেরে সর্বোচ্চ কত রান নেওয়া যাবে যদি সব রান শুধু চার ও ছয় থেকেই হয়?

    ২০২৪ আঞ্চলিক · নারায়ণগঞ্জ · প্রশ্ন ১
  54. 2023 বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত সর্বমোট 213 রান করেন। অন্যদিকে তাওহিদ হৃদয় সর্বমোট 115 রান করেন। তানজিদ হাসান তামিম সর্বমোট 97 রান করেন। শান্ত 9 ম্যাচ, হৃদয় 5 ম্যাচ এবং তানজিদ 9 ম্যাচ খেলেন। বিশ্বকাপে বাংলাদেশ দল সর্বমোট 2125 রান করে। শান্ত, হৃদয় এবং তানজিদ মিলে দলের মোট রানের ab\frac{a}{b} অংশ করলে, a+7b−17a + 7b - 17 এর মান কত হবে?

    ২০২৪ আঞ্চলিক · নারায়ণগঞ্জ · প্রশ্ন ৪
  55. একটা ঘড়ি অদ্ভুতভাবে নষ্ট হয়ে গেল। রাত এগারোটা বাজার পর প্রতিবার ঘন্টার কাঁটা একবার সম্পূর্ণ ঘুরে আসলে ঘড়ির গতি অর্ধেক হয়ে যায়। ঠিক যেই মুহূর্তে ঘড়িটার অবস্থা এমন হবে, যে এক মিনিট অতিবাহিত হতে 2024 মিনিটের বেশি সময় লাগবে, তখন ঘড়িতে কয়টা বাজবে?

    ২০২৪ আঞ্চলিক · নারায়ণগঞ্জ · প্রশ্ন ৫
  56. একটা ঘড়ি অদ্ভুতভাবে নষ্ট হয়ে গেল। রাত নয়টা বাজার পর প্রতিবার ঘন্টার কাঁটা একবার সম্পূর্ণ ঘুরে আসলে ঘড়ির গতি অর্ধেক হয়ে যায়। ঠিক যেই মুহূর্তে ঘড়িটার অবস্থা এমন হবে, যে এক মিনিট অতিবাহিত হতে 2024 মিনিটের বেশি সময় লাগবে, তখন ঘড়িতে কয়টা বাজবে?

    ২০২৪ আঞ্চলিক · নারায়ণগঞ্জ · প্রশ্ন ৭
  57. তাহমিদ, নিলয়, মাজেদ তিন ভাই নদীতে মাছ ধরতে অনেক পছন্দ করে। কিন্তু নদী অনেক দূরে থাকায় তাদের মধ্য থেকে যেকোনো একজন, শুধু মঙ্গলবার মাছ ধরতে যায়। তারা তাহমিদ, মাজেদ, নিলয়, তারপর আবার তাহমিদ এই ক্রমে মাছ ধরে। 2024 সালের 2 জানুয়ারি মঙ্গলবার এবং ঐ দিন নিলয় মাছ ধরতে গেলে ঐ বছর তাহমিদ কতবার মাছ ধরতে যাবে?

    ২০২৪ আঞ্চলিক · নারায়ণগঞ্জ · প্রশ্ন ৮
  58. পায়েল তার বাড়ির সামনের উঠানের কিছু অংশ রং করবে ঠিক করলো। সে দরজা থেকে বের হয়ে সোজা 12 মিটার গেলো, তারপর 6 মিটার ডান দিকে গেলো। অতঃপর সোজা দরজার কাছে ফিরে আসলো। এতে যে ক্ষেত্রটি তৈরি হলো, তার পুরোটা রং করা হবে। প্রতি 6 বর্গমিটার ক্ষেত্রফল রং করতে 1 টি রঙের বাক্স প্রয়োজন হলে, সম্পূর্ণ ক্ষেত্রটি রং করতে কয়টি রঙের বাক্স প্রয়োজন?

    ২০২৪ আঞ্চলিক · সিলেট · প্রশ্ন ২
  59. সাদিয়া ও মোমা ক্যাফেতে নাস্তা করতে এসেছে। এখানে অর্ডার করলে প্রতি বক্সে 9 টি করে চকলেট পরিবেশন করা হয়। সাদিয়াকে মোমা চ্যালেঞ্জ দিলো যে, “তুমি যদি 15 টির বেশি চকলেট খেতে পারো, 15 টির পর প্রতিটির জন্য আমি তোমাকে 30 টাকা করে দিবো”। সাদিয়া চ্যালেঞ্জ পূরণ করায় মোমার কাছ থেকে 120 টাকা পেল। চ্যালেঞ্জ পূরণ করতে সাদিয়াকে সর্বনিম্ন কত বক্স চকলেট অর্ডার করতে হয়েছে?

    ২০২৪ আঞ্চলিক · সিলেট · প্রশ্ন ৩
  60. নিলয় তোমাকে একটি টাকা উৎপাদনকারী মেশিন দিলো। যদি তুমি এই মেশিনে কিছু টাকা জমা দাও তাহলে এই মেশিনও তোমাকে কিছু টাকা ফেরত দিবে। তুমি যদি এই মেশিনে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দাও এবং তার সাথে আরো 7 টাকা দাও তাহলে এই মেশিন ঐ নির্দিষ্ট পরিমাণ টাকা দ্বিগুণ করে ফেরত দিবে। তোমার কাছে যদি 2023 টাকা থাকে তাহলে এই মেশিন থেকে তুমি সর্বোচ্চ কতো টাকা ফেরত পেতে পারো?

    ২০২৩ জাতীয় · প্রশ্ন ১
  61. নিচের রাশিতে বন্ধনী যুক্ত করো যেন রাশিটি সত্যি হয়: 8−3×2−1+1=08 - 3 \times 2 - 1 + 1 = 0 (উদাহরণস্বরূপ, 3+5×2+3=403 + 5 \times 2 + 3 = 40 রাশিটিকে সত্য বানাতে হলে আমরা প্রদত্ত উপায়ে বন্ধনী যুক্ত করি: (3+5)×(2+3)=40(3 + 5) \times (2 + 3) = 40)

    ২০২৩ জাতীয় · প্রশ্ন ১
  62. জ্যোতি তোমাকে একটি টাকা উৎপাদনকারী মেশিন দিলো। যদি তুমি এই মেশিনে কিছু টাকা জমা দাও তাহলে এই মেশিনও তোমাকে কিছু টাকা ফেরত দিবে। তুমি যদি এই মেশিনে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দাও এবং তার সাথে আরো 7 টাকা দাও তাহলে এই মেশিন ঐ নির্দিষ্ট পরিমাণ টাকা দ্বিগুণ করে ফেরত দিবে। তোমার কাছে যদি 2023 টাকা থাকে তাহলে এই মেশিন থেকে তুমি সর্বোচ্চ কতো টাকা ফেরত পেতে পারো? (উল্লেখ্য মেশিন থেকে প্রাপ্ত কোন টাকা সে মেশিনে পুনর্বার ব্যবহার করতে পারবে না।)

    ২০২৩ জাতীয় · প্রশ্ন ২
  63. প্রত্যয় একটি 50 তলা ভবনের 49 তম তলায় থাকে। ভবনটিতে দুইটি লিফট আছে। পায়েল প্রত্যয়ের সাথে দেখা করতে ভবনের নিচ তলা (লিফটের 0) থেকে লিফটে উঠল। লিফটটি প্রতি দুই তলা যাওয়ার পরে খোলে এবং 20 সেকেন্ডের বিরতি দেয়। একই সাথে প্রত্যয় অফিসের কাজে অপর একটি লিফটে করে নামা শুরু করল। লিফটিতে যান্ত্রিক সমস্যার কারণে প্রতি তলায় 10 সেকেন্ডের জন্য খুলে। পায়েল ও প্রত্যয়ের যদি দেখা হয় তাহলে তা কততম তলায় এবং কখন হবে? লিফট দুইটির একটি তলা থেকে নিকটবর্তী তলায় যেতে সময় লাগে 30 সেকেন্ড।

    ২০২৩ জাতীয় · প্রশ্ন ৫
  64. আকাশ পিকনিকে গিয়ে দুটি ক্রিকেট খেলায় অংশ নেয়। সে খেলা দুটিতে যা রান করে তাদের গসাগু 2 এবং লসাগু 480। তার গড় রান সর্বনিম্ন কত হতে পারে?

    ২০২৩ আঞ্চলিক · বরিশাল · প্রশ্ন ৬ · আরও ৩টি প্রশ্নপত্রে আছে
  65. মাজেদুরের বই এর পরিমাণ সুমাইয়া ও ইফাজের মোট বই এর পরিমাণের 8 গুণের থেকে 56 বেশি। আবার সুমাইয়ার বই এর পরিমাণ ইফাজের চেয়ে 3 গুণের থেকে 2 কম। মাজেদুরের বই এর পরিমাণ 2008 হলে ইফাজের বই এর পরিমাণ কত?

    ২০২৩ আঞ্চলিক · বগুড়া · প্রশ্ন ১ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  66. 30 ডিসেম্বর 2022 দুপুর 12 টা এর 2023 মিনিট পরে তারিখ ও সময় কত হবে?

    ২০২৩ আঞ্চলিক · বগুড়া · প্রশ্ন ২ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  67. 1+2+3+4+5+6+⋯+89+90=?1 + 2 + 3 + 4 + 5 + 6 + \dots + 89 + 90 = ?

    ২০২৩ আঞ্চলিক · বগুড়া · প্রশ্ন ৩
  68. দুইটি সংখ্যা যোগ করলে যোগফলের মান বেড়ে যায়। এমন কোন সংখ্যা বা সংখ্যাগুলো যোগ করলে যোগফলের মান স্থির থাকবে?

    ২০২৩ আঞ্চলিক · বগুড়া · প্রশ্ন ৪ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  69. অনিন্দ্য এক সকালে তার বন্ধুদের জন্য কিছু ফল সংগ্রহ করতে বের হলো। তার সংগ্রহ করা ফল সে কিছু বন্ধুদের মাঝে সমানভাবে বন্টন করতে চায় এমন শর্তে যে প্রত্যেক বন্ধুর প্রাপ্ত ফল সংখ্যা এবং যতজন বন্ধুদের মাঝে ফল বিতরণ করা হচ্ছে সেই সংখ্যা দুটি পরস্পর সমান হয়। অনিন্দ্যর সংগ্রহকৃত ফলসংখ্যা 100 এর বেশি নয়। অনিন্দ্য মোট কতটি ভিন্ন উপায়ে ফলগুলি সংগ্রহ করতে পারবে?

    ২০২৩ আঞ্চলিক · বগুড়া · প্রশ্ন ৫ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  70. একটি বইয়ে মলাট বাদে 677 টি পৃষ্ঠা আছে। পৃষ্ঠা নম্বর লিখতে সব মিলিয়ে কতগুলি অংক ব্যবহৃত হয়েছে?

    ২০২৩ আঞ্চলিক · বগুড়া · প্রশ্ন ৭ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  71. ইমন কোনো একদিন লিফটে করে উপরে ওঠার সময় দেখতে পায় যে, লিফটের লাইট 7 সেকেন্ড পরে অফ হয়ে যায়। আবার 8 সেকেন্ড পরে লাইট 7 সেকেন্ডের জন্য অন হয় এবং এভাবেই চলতে থাকে। লিফট কোনো ফ্লোরে থামলে সেখানে 22 সেকেন্ডের জন্য থেমে থাকে। লিফট খুলতে এবং বন্ধ হতে মোট 3 সেকেন্ড সময় লাগে। এক ফ্লোর থেকে তার উপরের ফ্লোরে যেতে সময় লাগে 5 সেকেন্ড। লিফট করে ইমন 1 তলা থেকে 10 তলায় গেলে, লিফট সর্বোচ্চ কতবার থামলেও 10তম তলায় লাইট অন থাকবে?

    ২০২৩ আঞ্চলিক · বগুড়া · প্রশ্ন ৬ · আরও ৩টি প্রশ্নপত্রে আছে
  72. বিন্দু সাহেবের একটি খামার রয়েছে। তাঁর খামারে 20 টি গরু, 12 টি মহিষ, 18 টি ছাগল, কয়েকটি মোরগ-মুরগি এবং সাহায্যকারী হিসেবে একটি কুকুর রয়েছে। বিন্দু সাহেব জানেন যে তাঁর খামারে থাকা প্রাণিগুলোর মোট পা-এর সংখ্যা 304 টি। এখন তাঁর প্রতিটি মুরগিই দিনে একটি করে ডিম পাড়ে। 7 দিনে বিন্দু সাহেব তাঁর খামার থেকে 112 টি ডিম পেলেন। বিন্দু সাহেবের খামারে মুরগির সংখ্যা ও মোরগের সংখ্যার মাঝে পার্থক্য কত?

    ২০২৩ আঞ্চলিক · ব্রাহ্মণবাড়িয়া · প্রশ্ন ২
  73. 444 জন মানুষের একটি লাইন আছে। স্বর্গ সেই লাইনে এমনভাবে দাঁড়াতে চায় যেন তার পেছনে 200 জন মানুষের কম না দাঁড়ায় এবং সামনে 150 জন মানুষের বেশি না দাঁড়ায়। তিনি কতভাবে দাঁড়াতে পারেন?

    ২০২৩ আঞ্চলিক · ব্রাহ্মণবাড়িয়া · প্রশ্ন ৪
  74. পায়েল গণিত অলিম্পিয়াডের আঞ্চলিক পর্বে অংশ নেবে। তখন তার বড় ভাই পিয়াল তাকে বললেন, যদি পায়েল গণিত অলিম্পিয়াডের জাতীয় পর্বের জন্য উত্তীর্ণ হয়, তাহলে তিনি প্রতিদিন তাঁকে চকলেট উপহার দেবেন। তবে তাঁর চকলেট প্রদানের নিয়মটি একটু অদ্ভূত। তিনি পায়েলকে প্রথমদিন 1 টি চকলেট দেবেন। পরবর্তী দিন তিনি 3 টি চকলেট দেবেন, পরবর্তী দিন 5 টি চকলেট দেবেন। এভাবে মোট 10 দিন চকলেট দেবেন। তাহলে পায়েল তার ভাইয়ের কাছ থেকে মোট কতটি চকলেট পেতে পারে?

    ২০২৩ আঞ্চলিক · ব্রাহ্মণবাড়িয়া · প্রশ্ন ১
  75. শাকুর এর অনেকগুলো গরু, মহিষ, ভেড়া এবং ছাগল আছে । সে একদিন 2 টি ভেড়া এবং 5 টি মহিষ নিয়ে মাঠে যাওয়ার সময় খেয়াল করে তার মোট মহিষের পা সংখ্যা তার মোট গরুর পায়ের দিগুণের চেয়ে 20 টি কম । ভেড়া ও ছাগলের মোট পা সংখ্যা 44 টি । তার কাছে একই সংখ্যক ছাগল ও মহিষ আছে। শাকুর যখন পাল নিয়ে বের হয়েছে সেখানে মোট কয়টি পা আছে?

    ২০২৩ আঞ্চলিক · ব্রাহ্মণবাড়িয়া · প্রশ্ন ২
  76. একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে যদি এর বাহুর দৈর্ঘ্য 21 গুণ করা হয়?

    ২০২৩ আঞ্চলিক · ব্রাহ্মণবাড়িয়া · প্রশ্ন ৩
  77. 44 জন মানুষের একটি লাইন আছে। ফুয়াদ সেই লাইনে এমনভাবে দাঁড়াতে চা্ন যেন তার পেছনে 20 জন মানুষের কম না দাঁড়ায় এবং সামনে 15 জন মানুষের বেশি না দাঁড়ায়। তিনি কতভাবে দাঁড়াতে পারেন?

    ২০২৩ আঞ্চলিক · ব্রাহ্মণবাড়িয়া · প্রশ্ন ৫
  78. পায়েল গণিত অলিম্পিয়াডের আঞ্চলিক পর্বে অংশ নেবে। তখন তার বড় ভাই পিয়াল তাকে বললেন, যদি পায়েল গণিত অলিম্পিয়াডের জাতীয় পর্বের জন্য উত্তীর্ণ হয়, তাহলে তিনি প্রতিদিন তাঁকে চকলেট উপহার দেবেন। তবে তাঁর চকলেট প্রদানের নিয়মটি একটু অদ্ভুত। তিনি পায়েলকে প্রথমদিন 1 টি চকলেট দেবেন। পরবর্তী দিন তিনি 3 টি চকলেট দেবেন, পরবর্তী দিন 5 টি চকলেট দেবেন। এভাবে মোট 5 দিন চকলেট দেবেন। তাহলে পায়েল তার ভাইয়ের কাছ থেকে মোট কতটি চকলেট পেতে পারে?

    ২০২৩ আঞ্চলিক · ব্রাহ্মণবাড়িয়া · প্রশ্ন ১
  79. নিবির সাহেবের একটি খামার রয়েছে। তাঁর খামারে 10 টি গরু, 6 টি মহিষ, 5 টি ছাগল, 6 টি মুরগি, 2 টি মোরগ এবং সাহায্যকারী হিসেবে একটি কুকুর রয়েছে। তাহলে তাঁর খামারে থাকা প্রাণিগুলোর মোট পা-এর সংখ্যা কত?

    ২০২৩ আঞ্চলিক · ব্রাহ্মণবাড়িয়া · প্রশ্ন ২
  80. ইমন কোনো একদিন লিফটে করে উপরে ওঠার সময় দেখতে পায় যে, লিফট কোনো ফ্লোরে থামলে সেখানে 10 সেকেন্ডের জন্য থেমে থাকে। লিফট খুলতে এবং বন্ধ হতে মোট 5 সেকেন্ড সময় লাগে। এক ফ্লোর থেকে তার উপরের ফ্লোরে যেতে সময় লাগে 1.5 সেকেন্ড। লিফটে করে ইমন 1 তলা থেকে 10 তলায় গেলে, লিফট সর্বোচ্চ কতবার থামলেও ইমন 2 মিনিটের মধ্যে 10ম তলায় পৌঁছাতে পারবে?

    ২০২৩ আঞ্চলিক · ব্রাহ্মণবাড়িয়া · প্রশ্ন ৪
  81. একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে যদি এর বাহুর দৈর্ঘ্য 10 গুণ করা হয়?

    ২০২৩ আঞ্চলিক · ব্রাহ্মণবাড়িয়া · প্রশ্ন ৬
  82. দেবাশিষ এর অনেকগুলো গরু, মহিষ, ভেড়া এবং ছাগল আছে । সে একদিন 4 টি ভেড়া এবং 7 টি মহিষ নিয়ে মাঠে যাওয়ার সময় খেয়াল করে তার মোট মহিষের পা সংখ্যা তার মোট গরুর পায়ের দ্বিগুণের চেয়ে 40 টি কম । ভেড়া ও ছাগলের মোট পা সংখ্যা 84 টি । তার কাছে একই সংখ্যক ছাগল ও মহিষ আছে । দেবাশিষ যখন পাল নিয়ে বের হয়েছে সেখানে মোট কয়টি পা আছে ?

    ২০২৩ আঞ্চলিক · ব্রাহ্মণবাড়িয়া · প্রশ্ন ২
  83. 71 জন মানুষের একটি লাইন আছে। কায়েস সেই লাইনে এমনভাবে দাঁড়াতে চায় যেন তার পেছনে 30 জন মানুষের কম না দাঁড়ায় এবং সামনে 25 জন মানুষের বেশি না দাঁড়ায়। তিনি কতভাবে দাঁড়াতে পারেন?

    ২০২৩ আঞ্চলিক · ব্রাহ্মণবাড়িয়া · প্রশ্ন ৩
  84. ইমন কোনো একদিন লিফটে করে উপরে ওঠার সময় দেখতে পায় যে, লিফট কোনো ফ্লোরে থামলে সেখানে 10 সেকেন্ডের জন্য থেমে থাকে। লিফট খুলতে এবং বন্ধ হতে মোট 5 সেকেন্ড সময় লাগে। এক ফ্লোর থেকে তার উপরের ফ্লোরে যেতে সময় লাগে 1.5 সেকেন্ড। লিফটে করে ইমন 1 তলা থেকে 10 তলায় গেলে, 1 মিনিটের মধ্যে পৌঁছানোর সম্ভাবনা কত শতাংশ?

    ২০২৩ আঞ্চলিক · ব্রাহ্মণবাড়িয়া · প্রশ্ন ৬
  85. আন্তর্জাতিক সময় হল সময় প্রকাশের এমন একটি মাধ্যম যে সময় ব্যবস্থায় AM বা PM এর কোন উপস্থিতি নেই। বরং দুপুর 12 টার পরবর্তী ঘণ্টাগুলো, 13,14,15,…,22,2313, 14, 15, \dots, 22, 23 এই ক্রমে যায়। রাত 12 টার ঘণ্টাকে 0 হিসেবে ধরা হয় তার পরবর্তী ঘণ্টাগুলো আবার স্বাভাবিক সংখ্যার ক্রমে (01,02,⋯ ,12)(01, 02, \cdots, 12) বাড়ে এবং এভাবে প্রতিদিন চক্র সম্পন্ন হয়। 11:11 হতে 22:22 এর মধ্যকার সময় পার্থক্য hh ঘণ্টা mm মিনিট হলে, h×mh \times m এর মান কত?

    ২০২৩ আঞ্চলিক · কুমিল্লা · প্রশ্ন ৩
  86. দুইটি ভিন্ন ধনাত্মক পূর্ণসংখ্যার গড় 6। সংখ্যা দুইটির গসাগু সর্বোচ্চ কত হতে পারে?

    ২০২৩ আঞ্চলিক · কুমিল্লা · প্রশ্ন ২
  87. সাধারণত ক্রিকেট খেলায় একটি বৈধ বলে সর্বোচ্চ 6 রান হতে পারে। বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের একটি খেলায় সাকিব 100 বল খেলে 151 রান সংগ্রহ করেন। শতাধিক রান/শতক সম্পন্ন করতে সাকিবের সর্বোচ্চ কত বল লেগে থাকতে পারে?

    ২০২৩ আঞ্চলিক · কুমিল্লা · প্রশ্ন ৪
  88. আন্তর্জাতিক সময় হল সময় প্রকাশের এমন একটি মাধ্যম যে সময় ব্যবস্থায় AM বা PM এর কোন উপস্থিতি নেই। বরং দুপুর 12 টার পরবর্তী ঘণ্টাগুলো, 13,14,15,…,22,2313, 14, 15, \dots, 22, 23 এই ক্রমে যায়। রাত 12 টার ঘণ্টাকে 0 হিসেবে ধরা হয় তার পরবর্তী ঘন্টাগুলো আবার স্বাভাবিক সংখ্যার ক্রমে (01,02,⋯ ,12)(01, 02, \cdots, 12) বাড়ে এবং এভাবে প্রতিদিন চক্র সম্পন্ন হয়। 11:11 হতে 22:23 এর মধ্যকার সময় পার্থক্য hh ঘণ্টা mm মিনিট হলে, h×mh \times m এর মান কত?

    ২০২৩ আঞ্চলিক · কুমিল্লা · প্রশ্ন ৫
  89. তাহমিদ সাহেবের 48 জন বন্ধু রয়েছে। সেই সকল বন্ধুর মাঝে তাহমিদ সাহেব কয়েকজনকে “বিশেষ” বন্ধু বলেন। আবার বিশেষ বন্ধুদের মাঝে কয়েকজনকে তাহমিদ সাহেব “অতি-বিশেষ” বন্ধু বলেন। তাহমিদ সাহেবের মোট বন্ধুসংখ্যার 4 ভাগের 1 ভাগ হলো “বিশেষ” বন্ধু। অপরদিকে “বিশেষ” বন্ধুদের সংখ্যার 3 ভাগের 1 ভাগ হলো “অতি-বিশেষ” বন্ধু। তাহমিদ সাহেবের “বিশেষ” বন্ধু ও “অতি-বিশেষ” বন্ধু এর সংখ্যার সমষ্টি কত?

    ২০২৩ আঞ্চলিক · ঢাকা · প্রশ্ন ১
  90. গণিতগড়ে ব্যবহৃত মুদ্রার নাম গগো। গণিতগড়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেই ক্ষয়ক্ষতি কাটানোর লক্ষ্যে গণিতগড়ের 20231 গগোর প্রয়োজন।, বিভিন্ন ব্যাক্তি বিভিন্নভাবে অনুদান প্রদান করলেন। এর মাঝে সকাল 2100 গগো, নিবিড় 1750 গগো, পায়েল 1220 গগো, পিয়াল 1750 গগো, শাকুর 1600 গগো, ফুয়াদ 1010 গগো, সাব্বির 1000 গগো, তিহাম 1600 গগো, বিন্দু 1760 গগো এবং প্রত্যয় 1000 গগো অনুদান হিসেবে দান করেন। এমন অবস্থায় মুনির হাসান বললেন, বাকি যে গগো অনুদান হিসেবে প্রয়োজন সেটি তিনি প্রদান করবেন। মুনির হাসানকে অনুদান হিসেবে কত গগো প্রদান করতে হবে?

    ২০২৩ আঞ্চলিক · ঢাকা · প্রশ্ন ১
  91. জ্যোতি আন্তঃবিভাগ টুর্নামেন্টের প্রথম 4 রাউন্ড থেকে 201 পয়েন্ট সংগ্রহ করে। বাকি 3 ম্যাচে ন্যূনতম যত পয়েন্ট পেলে তার প্রাপ্ত পয়েন্টের গড় একটি পূর্ণসংখ্যা হবে সেটি pp এবং যত পয়েন্ট পেলে তার প্রাপ্ত পয়েন্টের গড় ঠিক 50 হবে সেটি qq হলে, q−pq - p এর মান কত?

    ২০২৩ আঞ্চলিক · ঢাকা · প্রশ্ন ৩
  92. পায়েল ও ফুয়াদ ভাল বন্ধু। কামরুল সাহেব, পায়েল ও ফুয়াদকে যথাক্রমে 2021 টি ও 2022 টি কড়ি দিলেন। পরেরদিন কামরুল সাহেব প্রত্যয়কে ও শানকে যথাক্রমে 2023 টি ও 2024 টি কড়ি দিলেন। সেদিন রাতে প্রত্যেকেই স্বপ্নে দেখলো, কামরুল সাহেব তাদের বলছেন, যদি 4 জনের কড়ির সংখ্যাকে গুণ করা হয়, তাহলে গুণফলের অংকগুলোর যোগফল যা হবে, কামরুল সাহেব তাদের সকলকে আলাদাভাবে সেই পরিমাণ স্বর্ণমুদ্রা প্রদান করবেন। তারা 4 জন মোট কতটি স্বর্ণমুদ্রা পেতে পারে?

    ২০২৩ আঞ্চলিক · কুমিল্লা · প্রশ্ন ১ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  93. ইকড়ি, হালুম আর শিকু কিছু বল কিনলো। তারা বলগুলো এমনভাবে ভাগ করলো যেখানে –

    1. হালুমের কাছে শিকুর চাইতে 6 টি বল বেশি আছে;
    2. শিকুর কাছে ইকড়ির চাইতে 16 টি বল বেশি আছে;
    3. ইকড়ির কাছে হালুমের চাইতে দ্বিগুণ বল আছে;

    তারা কতগুলো বল কিনেছিলো?

    ২০২৩ আঞ্চলিক · কক্সবাজার · প্রশ্ন ৫ · আরও ৩টি প্রশ্নপত্রে আছে
  94. আকিব, সাকিব এবং রাকিবের বয়স সমান। তাদের বয়সের গুণফল 343 হলে, তাদের বয়সের যোগফল কতো?

    ২০২৩ আঞ্চলিক · ফরিদপুর · প্রশ্ন ১ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  95. একটি বইয়ে মলাট বাদে 677 টি পৃষ্ঠা আছে। পৃষ্ঠা নম্বর লিখতে সব মিলিয়ে কতগুলি অংকে ব্যবহৃত হয়েছে?

    ২০২৩ আঞ্চলিক · ফরিদপুর · প্রশ্ন ৮ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  96. একটি পুরনো অ্যানালগ ঘড়ি প্রতি ঘণ্টায় 5 মিনিট ধীরে চলে। শনিবার দপুর 12 টায় ঘড়ির সময় ঠিক করে দেয়া হল। এরপরে কোন বারে কয়টার সময় আবার ঘড়িটি সঠিক সময় দেখাবে?

    ২০২৩ আঞ্চলিক · ফরিদপুর · প্রশ্ন ১ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  97. মনে করো তোমাকে একদিন এক জাদুকর কিছুসংখ্যক কলম দিলেন, এরপর থেকে প্রতিদিন তোমার কলম সংখ্যা আগের দিনের দ্বিগুণ হয়ে যায়। তুমি চার নম্বর দিন দেখলে যে তোমার কাছে 32 টি কলম আছে, তাহলে প্রথম দিন তোমাকে কতগুলো কলম দিয়েছিলেন?

    ২০২৩ আঞ্চলিক · ফরিদপুর · প্রশ্ন ৩ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  98. সংখ্যাগুলির যোগফল নির্ণয় করো। 1−2+3−4+5−6+7−8+⋯+991 - 2 + 3 - 4 + 5 - 6 + 7 - 8 + \cdots + 99

    ২০২৩ আঞ্চলিক · ফরিদপুর · প্রশ্ন ৬ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  99. ইমন কোনো একদিন লিফটে করে উপরে ওঠার সময় দেখতে পায় যে, লিফট কোনো ফ্লোরে থামলে সেখানে 10 সেকেন্ডের জন্য থেমে থাকে। লিফট খুলতে এবং বন্ধ হতে মোট 5 সেকেন্ড সময় লাগে। এক ফ্লোর থেকে তার উপরের ফ্লোরে যেতে সময় লাগে 1.5 সেকেন্ড। লিফটে করে ইমন 1 তলা থেকে 10 তলায় গেলে, লিফট সর্বোচ্চ কতবার থামলেও ইমন 90 সেকেন্ডের মধ্যে 10তম তলায় পৌছাতে পারবে?

    ২০২৩ আঞ্চলিক · ফরিদপুর · প্রশ্ন ১ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  100. 2023 সালের জানুয়ারির 1 তারিখ রবিবার এবং 2023 সালে রবিবার 53 টি থাকবে। তাহলে পরবর্তী কত সালে রবিবার 53 টি থাকবে?

    ২০২৩ আঞ্চলিক · ফরিদপুর · প্রশ্ন ৩ · আরও ৩টি প্রশ্নপত্রে আছে
আরও দেখাও