যুক্তি
২৫২টি প্রশ্ন
জ্যোতি এবং আজগর বোর্ডে একটি গেম খেলছে এবং জ্যোতি প্রথমে চাল দিবে। শুরুতে বোর্ডটির প্রতিটি ঘর সাদা রঙ করা হয়। জ্যোতি তার চালে, যেকোনো একটি সাদা ঘরকে সবুজ রঙ করবে এবং আজগর তার চালে, যেকোনো একটি সাদা ঘরকে লাল রঙ করবে। বোর্ডের প্রতিটি ঘর রঙ করা শেষ হলে গেম শেষ হয়ে যাবে। বোর্ডের দুইটি ঘরকে সন্নিহিত বলা হবে যদি ঘর দুইটির মাঝে অন্তত একটি সাধারণ শীর্ষবিন্দু থাকে। বোর্ডের দুইটি সবুজ রঙের ঘরকে কানেক্টেড বলা হবে যদি ঐ দুইটি ঘরের মাঝে একটি পথ থাকে যেই পথের সবগুলো ঘরের রঙ সবুজ এবং পরপর দুইটি ঘর সন্নিহিত। গেমটি জ্যোতি জিতবে যদি সবুজ ঘরগুলো কানেক্টেড হয়। অন্যথায় আজগর জিতবে। কার জেতার স্ট্র্যাটেজি আছে নির্ণয় করো।
২০২৪ জাতীয় · প্রশ্ন ১০একটি রেস্টুরেন্টে 112 টি ডিম এবং 2 জন মানুষ আছে। ডিমগুলো সরাসরি খাওয়া যায় না। এজন্য বিশেষ 2 টি বাটন আছে, বাটন এবং বাটন । বাটন চাপলে, ডিমসংখ্যা কমে পরিমাণ হয়ে যায়। ( হচ্ছে ডিমসংখ্যাকে মানুষের সংখ্যা দিয়ে ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় সেটা। অর্থাৎ, শুরুতে বাটনটি চাপলে এর মান হবে । খেয়াল রাখতে হবে, ভাগফল দশমিক এ আসলে শুধুমাত্র পূর্ণসংখ্যাটি নিতে হবে। যেমন: হলে, এর মান হবে 2)
আবার, বাটন চাপলে মানুষ এর সংখ্যা 1 জন বৃদ্ধি পায়। তুমি অথবা বাটন ইচ্ছামতো যতবার খুশি চাপতে পারো। তুমি চাইলে এবং দুইটি বাটন ও ব্যবহার করতে পারো বা যেকোনো একটি বাটন ও ব্যবহার করতে পারো। সর্বনিম্ন কতবার এই বাটন চাপার মাধ্যমে ডিমসংখ্যা শূন্য (0) করা যাবে?
২০২৪ জাতীয় · প্রশ্ন ১নিচের অনুক্রমটির শূন্যস্থানে কত বসবে?
২০২৪ আঞ্চলিক · বরিশাল · প্রশ্ন ২শুধুমাত্র 16 সংখ্যাটি ব্যবহার করে 61 বানাতে হবে। সহায়ক হিসেবে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং বর্গমূল ব্যবহার করা যাবে। এটা করতে সর্বনিম্ন কয়টি 16 প্রয়োজন হবে? (ঋণাত্মক সংখ্যা উপেক্ষা করো)
২০২৪ আঞ্চলিক · বগুড়া · প্রশ্ন ২ · আরও ২টি প্রশ্নপত্রে আছেচার বন্ধু প্রত্যয়, পিয়াল, বিন্দু ও ফুয়াদ বনে ক্যাম্পিং করতে গেলো। এখন তাদের কাছে যে তাবু আছে, সেখানে একবারে একজন ঘুমাতে পারে। অন্ধকার হওয়ার পর সিদ্ধান্ত হলো প্রতি ঘন্টায় যেকোনো একজন ঘুমাবে, বাকি তিনজন পাহারা দিবে, যতক্ষণ অন্ধকার থাকে। হিসাব করে দেখা গেলো, প্রত্যয় 7 ঘন্টা পাহারা দিয়েছে, যা বাকি তিনজনের প্রত্যেকের থেকে বেশি। ফুয়াদ 4 ঘন্টা পাহারা দিয়েছে, যা বাকি তিনজনের প্রত্যেকের থেকে কম। যদি প্রত্যেকের পাহারা দেওয়ার সময় পূর্ণসংখ্যা হয়, তাহলে কতক্ষণ অন্ধকার ছিল?
২০২৪ আঞ্চলিক · বগুড়া · প্রশ্ন ৭ · আরও ২টি প্রশ্নপত্রে আছেএকটি ক্লাসরুমে কিছু শিক্ষার্থী আছে। প্রতিটা শিক্ষার্থীর কাছে সমান সংখ্যক একাধিক চকলেট আছে। ক্লাসরুমে মোট চকলেটের সংখ্যা 300 হতে 400 এর মাঝে। তোমাকে যদি মোট চকলেটের সংখ্যা বলে দেয়া হয়, তাহলে তুমি কতজন শিক্ষার্থী আছে এটা বের করতে পারবে এবং সবার কাছে কতটি করে চকলেট আছে এটাও নিশ্চিতভাবে বলতে পারবে। রুমে কতজন শিক্ষার্থী আছে?
২০২৪ আঞ্চলিক · কুমিল্লা · প্রশ্ন ৭ · আরও ১টি প্রশ্নপত্রে আছেএকটি ফুটবল খেলায় ফাইনাল স্কোর 3-2। খেলার হাফটাইমে স্কোরগুলো কত রকম হতে পারে যেন সর্বদাই গোলের ব্যবধান 1 হয়?
২০২৪ আঞ্চলিক · দিনাজপুর · প্রশ্ন ১ · আরও ১টি প্রশ্নপত্রে আছেএমোল্যান্ডে এক নতুন জীবাণুর সংক্রমণ দেখা দিয়েছে। জীবাণুগুলোর সংখ্যা 100 বা তার কম হলে প্রতিদিন সংখ্যায় দ্বিগুণ হয়। আবার তাদের সংখ্যা এর মধ্যে হলে প্রতিদিন সংখ্যা 170 টি করে বৃদ্ধি পায় এবং 1000 এর বেশি হলে প্রতিদিন সংখ্যা 130 টি করে বৃদ্ধি পায়। বিজ্ঞানীরা একটি জীবাণু নাশক আবিস্কার করেছে যা প্রতি দিনের শেষে 210 টি করে জীবাণু ধ্বংস করতে পারে, জীবাণুর সংখ্যা বৃদ্ধির পর। আজকে জীবাণুর সংখ্যা 4048 টি। এমোল্যান্ডকে জীবাণুমুক্ত করতে মোট কতদিন লাগবে?
২০২৪ আঞ্চলিক · যশোর · প্রশ্ন ৭ · আরও ১টি প্রশ্নপত্রে আছেনিচের প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি বের করো।
২০২৪ আঞ্চলিক · কুষ্টিয়া · প্রশ্ন ১ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
একটা ঘড়ি অদ্ভুতভাবে নষ্ট হয়ে গেল। রাত এগারোটা বাজার পর প্রতিবার ঘন্টার কাঁটা একবার সম্পূর্ণ ঘুরে আসলে ঘড়ির গতি অর্ধেক হয়ে যায়। ঠিক যেই মুহূর্তে ঘড়িটার অবস্থা এমন হবে, যে এক মিনিট অতিবাহিত হতে 2024 মিনিটের বেশি সময় লাগবে, তখন ঘড়িতে কয়টা বাজবে?
২০২৪ আঞ্চলিক · নারায়ণগঞ্জ · প্রশ্ন ৫একটি ক্লাসরুমে 7 জন শিক্ষার্থী আছে। তাদের মধ্য থেকে 5 জনের একটি কমিটি তৈরি করা হবে। কিন্তু কমিটি গঠন করার সময় কিছু সমস্যা দেখা দিল। ইমন ও মাজেদ একসাথে কমিটিতে থাকতে চায়না। তিহাম বলল যে শাকুর কে কমিটিতে নেওয়া না হলে, সে ও কমিটিতে থাকবে না। জ্যোতি বলল যে সে তখনই কমিটিতে থাকবে যদি তাহমিদ অথবা নিলয় কে কমিটিতে নেওয়া হয়। কিন্তু তাহমিদ ও নিলয় কে একসাথে নিলে, জ্যোতি কমিটিতে থাকবে না। উপরোক্ত শর্তগুলো মেনে কতভাবে কমিটি গঠন করা সম্ভব?
২০২৪ আঞ্চলিক · সিলেট · প্রশ্ন ৮একটি তলে 5 টি বিন্দু আছে যেন কোনো 3 টি বিন্দুই সমরেখ নয়। এই 5 টি বিন্দুর মধ্যে তিনটি বিন্দু নিয়ে একটি ত্রিভুজ গঠন করলে বাকি দুইটি বিন্দু ত্রিভুজের মধ্যে অবস্থান করে। কিন্তু লেবেল দেখে বুঝার উপায় নেই কোন বিন্দুগুলো ত্রিভুজের শীর্ষ এবং কোনগুলো ভিতরে অবস্থান করে। তবে তুমি যেকোন তিনটি বিন্দু এবং নির্বাচন করে এর ক্ষেত্রফল জিজ্ঞেস করতে পারো। এটাই এই তিনটি বিন্দু সম্পর্কে তথ্য পাবার একমাত্র উপায়। প্রমাণ করো যে, 7 টি প্রশ্ন করেই নির্ণয় করা সম্ভব যে কোন বিন্দুগুলো শীর্ষ এবং কোনগুলো ত্রিভুজের মধ্যে অবস্থান করে।
২০২৩ জাতীয় · প্রশ্ন ৮8 টি দলের একটি টুর্নামেন্টে, প্রতিটি দল একে অপরের বিপক্ষে 2 বার করে মুখোমুখি হয়। প্রতিটি জয়ের জন্য 2 পয়েন্ট, ড্র এর জন্য 1 পয়েন্ট এবং হারের জন্য 0 পয়েন্ট রয়েছে। টুর্নামেন্ট শেষে পয়েন্ট তালিকার প্রথম 4 টি দল পরের রাউন্ডে উন্নীত হয়। যদি কোন ম্যাচ ড্র না হয়, তাহলে সর্বোচ্চ কত পয়েন্ট পেলে সর্বদাই নিশ্চিতভাবে বলা যাবে একটি দল পরের রাউন্ডে উন্নীত হবে না? (উল্লেখ্য যে একাধিক দলের পয়েন্ট একই হয়ে গেলে পয়েন্ট তালিকায় অবস্থান সমান হবে না, বরং নির্ধারিত কোন মাধ্যমে 1-8 পর্যন্ত পয়েন্ট তালিকায় সকল দলের একক অবস্থান নির্ধারণ করা হবে)
২০২৩ আঞ্চলিক · বরিশাল · প্রশ্ন ৬ · আরও ১টি প্রশ্নপত্রে আছে8 টি দলের একটি টুর্নামেন্টে, প্রতিটি দল একে অপরের বিপক্ষে 2 বার করে মুখোমুখি হয়। প্রতিটি জয়ের জন্য 2 পয়েন্ট, ড্র এর জন্য 1 পয়েন্ট এবং হারের জন্য 0 পয়েন্ট রয়েছে। টুর্নামেন্ট শেষে পয়েন্ট তালিকার প্রথম 4 টি দল পরের রাউন্ডে উন্নীত হয়। যদি কোন ম্যাচ ড্র না হয়, তাহলে সর্বনিম্ন কত পয়েন্ট পেয়েও একটি দল পরের রাউন্ডে উন্নীত হতে পারে? (উল্লেখ্য যে একাধিক দলের পয়েন্ট একই হয়ে গেলে পয়েন্ট তালিকায় অবস্থান সমান হবে না, বরং নির্ধারিত কোন মাধ্যমে 1-8 পর্যন্ত পয়েন্ট তালিকায় সকল দলের একক অবস্থান নির্ধারণ করা হবে)
২০২৩ আঞ্চলিক · বরিশাল · প্রশ্ন ৮ · আরও ১টি প্রশ্নপত্রে আছেশাকুরের কাছে তিনটি ছক্কা রয়েছে। দুইটি সাদা এবং একটি লাল, এই তিনটা ছক্কা দিয়ে শাকুর একটি খেলা খেলবে। যদি সে সাদা ছক্কা দুইটি নিক্ষেপ করে এবং দুইটি ছক্কাতেই ছয় সংখ্যাটি উঠে তাহলে সে বিজয়ী হবে। অন্যথায় হেরে যাবে। শাকুর লাল ছক্কা নিক্ষেপ করে যদি 1 সংখ্যাটি পায় তাহলে সে মিথ্যা কথা বলবে। অর্থাৎ সে খেলাটিতে জিতেছে নাকি হেরেছে সে ব্যাপারে মিথ্যা কথা বলবে। আর যদি লাল ছক্কা নিক্ষেপ করে অন্য কোনো সংখ্যা পায় তাহলে সে সত্য কথা বলবে। শাকুর তিনটি ছক্কা নিক্ষেপ করে নাফিসকে জানালো যে সে আমি খেলাটিতে জিতেছে। শাকুর আসলেই খেলাটিতে জিতেছে এর সম্ভাবনা যেখানে এবং ও পরস্পর সহমৌলিক। তাহলে এর মান কত?
২০২৩ আঞ্চলিক · বরিশাল · প্রশ্ন ৮ · আরও ৩টি প্রশ্নপত্রে আছেএকটি গোলটেবিলের চারপাশে 16টি চেয়ার রাখা আছে এবং প্রতিটি চেয়ারে একটি করে নাম্বার দেওয়া আছে। এখানে যেকোনো তিনটি পাশাপাশি রাখা চেয়ারের সংখ্যার গুণফল সমান। চিত্রে উল্লেখিত তিনটি চেয়ারের নাম্বার যথাক্রমে 1, 2, 3। প্রশ্নচিহ্নিত চেয়ারের নাম্বার কত?
২০২৩ আঞ্চলিক · চট্টগ্রাম · প্রশ্ন ৫ · আরও ১টি প্রশ্নপত্রে আছেসাধারণত ক্রিকেট খেলায় একটি বৈধ বলে সর্বোচ্চ 6 রান হতে পারে। বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের একটি খেলায় সাকিব 100 বল খেলে 151 রান সংগ্রহ করেন। শতাধিক রান/শতক সম্পন্ন করতে সাকিবের সর্বোচ্চ কত বল লেগে থাকতে পারে?
২০২৩ আঞ্চলিক · কুমিল্লা · প্রশ্ন ৪এবং প্রত্যেকটি বর্ণ 1 থেকে 6 পর্যন্ত ঠিক একটি করে সংখ্যা নির্দেশ করে। নিচের তথ্যগুলোর উপর ভিত্তি করে এর মান কত?
২০২৩ আঞ্চলিক · যশোর · প্রশ্ন ৫তাহনিক আর থামিম দুইজন মিলে মজার খেলা খেলছে। প্রথমে তাহনিক মনে মনে একটি সংখ্যা চিন্তা করবে যা থামিম বের করার চেষ্টা করবে। থামিম শুধু মাত্র বিভাজ্যতা সম্পর্কিত প্রশ্ন করতে পারবে অজানা সংখ্যাটি খুজে বের করার জন্য । যেমন থামিম জিজ্ঞেস করতে পারে থানিক তোমার সংখ্যাটি কি দ্বারা বিভাজ্য (যেখানে, যেকোনো সংখ্যা)? খেলার নিয়ম হলো থামিম প্রথমে তাহনিককে অনেকগুলো প্রশ্ন করবে, পরে তাহনিক সবগুলোর উত্তর হিসেবে হ্যাঁ অথবা না বলবে । তাহনিকের তথ্যে ভিত্তিতে থামিমকে সংখ্যাটি বলতে হবে। থামিম মাত্র 21 টি প্রশ্ন করে তাহনিকের সংখ্যাটি খুজে পেয়েছে, তাহনিক মনে মনে যে সংখ্যাটি চিন্তা করেছে তার সর্বোচ্চ মান কত?
২০২৩ আঞ্চলিক · ময়মনসিংহ · প্রশ্ন ৫8 টি দলের একটি টুর্নামেন্টে, প্রতিটি দল একে অপরের বিপক্ষে 2 বার করে মুখোমুখি হয়। প্রতিটি জয়ের জন্য 2 পয়েন্ট, ড্র এর জন্য 1 পয়েন্ট এবং হারের জন্য 0 পয়েন্ট রয়েছে। টুর্নামেন্ট শেষে পয়েন্ট তালিকার প্রথম 4 টি দল পরের রাউন্ডে উন্নীত হয়। যদি কোন ম্যাচ ড্র না হয়, তাহলে ন্যূনতম কত পয়েন্ট পেলে সর্বদাই নিশ্চিতভাবে বলা যাবে একটি দল পরের রাউন্ডে উন্নীত হয়? (উল্লেখ্য যে একাধিক দলের পয়েন্ট একই হয়ে গেলে পয়েন্ট তালিকায় অবস্থান সমান হবে না, বরং নির্ধারিত কোন মাধ্যমে 1-8 পর্যন্ত পয়েন্ট তালিকায় সকল দলের একক অবস্থান নির্ধারণ করা হবে)
২০২৩ আঞ্চলিক · সিলেট · প্রশ্ন ৮ · আরও ২টি প্রশ্নপত্রে আছেকোন এক সালের ফেব্রুয়ারী মাসে 5টি বৃহস্পতিবার ও 4টি শনিবার আছে। ঐ বছরের মার্চ মাসের প্রথম সোমবার কত তারিখ হবে?
২০২৩ বাছাই · প্রশ্ন ১২30 থেকে কতো বার 5 বিয়োগ করা যায় যাতে সর্বশেষ বিয়োগফল ধনাত্মক পূর্সংণখ্যা হয়?
২০২৩ বাছাই · প্রশ্ন ৭তন্ময় ও নিসর্গ 15 কাঠির একটি খেলা খেলছে। খেলার নিয়ম এমনঃ যে কাঠি নিবে, সে 1/2/3 টা কাঠি নিবে। যেমনঃ প্রথমে তন্ময় কাঠি নিলে 1/2/3 টা নিবে। এর পর নিসর্গ 1/2/3 টা কাঠি নিবে। এভাবে শেষ কাঠিটি নিতে যে বাধ্য হবে সে পরাজিত হবে। এখন তন্ময় প্রথমে খেলা শুরু করলে কয়টি কাঠি নিলে সে তার জয় নিশ্চিত করতে পারবে?
২০২৩ বাছাই · প্রশ্ন ১শচীন টেন্ডুলকার 7 বলে 2টি কাভার ড্রাইভ মারে এবং প্রতি 4টি কাভার ড্রাইভে 3টি চার হয়। শচীন টেন্ডুলকার কাভার ড্রাইভ ছাড়া রান করতে পারে না। কোনো ম্যাচে জেতার জন্য 57 রান দরকার হলে খেলা শেষ হওয়ার ন্যূনতম কত বল আগে শচীনকে ব্যাটিং এ নামতে হবে?
২০২২ বিভাগীয় · প্রশ্ন ৪সৌধের মা সৌধকে একটি চকলেটের বাক্স গিফট দিয়েছে। বাক্সটিতে টি চকলেট রয়েছে যেখানে । সৌধ প্রতিদিন নিম্নের পদ্ধতিতে চকলেট খায়:
- যদি বাক্সে বাকি চকলেটের সংখ্যা বেজোড় হয় এবং 7 থেকে সমান বা বড় হয়, তবে সে 7টি চকলেট খায়।
- যদি বাক্সে বাকি চকলেটের সংখ্যা জোড় হয় এবং 4 দ্বারা বিভাজ্য হয়, তবে সে বাকি চকলেটের অংশ খেয়ে ফেলে।
- যদি বাক্সে বাকি চকলেটের সংখ্যা জোড় হয় এবং 4 দ্বারা বিভাজ্য না হয়, তবে সে বাকি চকলেটের অর্ধেক অংশ খেয়ে ফেলে।
সৌধ এভাবে সবগুলো চকলেট খেতে চায়। কোন কোন এর জন্য সে সবগুলো চকলেট শেষ করতে পারবে?
২০২২ জাতীয় · প্রশ্ন ৬একটি আকারের ত্রিভুজ হচ্ছে অনেকগুলো বৃত্তাকার কয়েনের সমষ্টি যাদের একটি সমবাহু ত্রিভুজাকারে রাখা হয়েছে এবং প্রতি বাহু বরাবর টি কয়েন রয়েছে। যেমন চিত্রে 5 আকারের ত্রিভুজ দেখানো হয়েছে। শুরুতে সবগুলো কয়েনের হেডস সাইডটি উপরের দিকে রয়েছে। তুমি একবারে পরস্পর স্পর্শ করে এমন তিনটি কয়েনকে উল্টিয়ে রাখতে পারো।
A. প্রমাণ কর, হলে, তুমি এভাবে বেশ কয়েকবার তিনটি করে কয়েন উল্টিয়ে সবগুলো কয়েনের টেইলস সাইড উপরে আনতে পারবে।
B. প্রমাণ কর, সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হলে, তুমি এভাবে বেশ কয়েকবার তিনটি করে কয়েন উল্টিয়ে সবগুলো কয়েনের টেইলস সাইড উপরে আনতে পারবে।
২০২২ জাতীয় · প্রশ্ন ৭একটি লাইনে 50 জন মানুষ দাঁড়িয়ে আছে, এদের কয়েকজন সত্যবাদী যারা সবসময় সত্য বলে এবং বাকিরা মিথ্যাবাদী যারা সবসময় মিথ্যা বলে। লাইনের পিছন থেকে প্রথম জন বলল, “আমার সামনে সবাই মিথ্যাবাদী”, দ্বিতীয় জন বলল “আমার পিছনে সবাই মিথ্যাবাদী”, তৃতীয় জন বলল, “আমার সামনে সবাই মিথ্যাবাদী”, চতুর্থ জন বলল, “আমার পিছনে সবাই মিথ্যাবাদী” ...। অর্থাৎ পেছন থেকে প্রথম, তৃতীয়, পঞ্চম, , 49-তম সবাই বলল “আমার সামনে সবাই মিথ্যাবাদী” এবং পেছন থেকে দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ, , 50-তম সবাই বলল “আমার পিছনে সবাই মিথ্যাবাদী”। সর্বোচ্চ কত জন সত্যবাদী, সেক্ষেত্রে সত্যবাদী কারা কারা?
২০২২ জাতীয় · প্রশ্ন ১দুইটি দল ডজবল খেলছে, যেখানে খেলোয়াড়রা অপর দলের খেলোয়াড়দের গায়ে বল ছুঁড়ে মারে। প্রতি দল নির্দিষ্ট সংখ্যক বার বল ছোড়ার সুযোগ পায়। প্রথমে এক দল তাদের সবগুলো বল ছুড়ে দেয় তারপর অন্য দল । কোনো দল অপর দলের যেকোনো একজন খেলোয়াড়ের গায়ে বল লাগাতে পারলে তারা 2 পয়েন্ট পায়। আবার প্রতিটি টানা পর পর লাগানো বলের জন্যে অতিরিক্ত 3 পয়েন্ট পায়। যদি প্রতিটি দলকে 3 বার করে বল ছোড়ার সুযোগ দেয়া হয় তাহলে একটি দল সর্বোচ্চ কত পয়েন্ট অর্জন করতে পারবে?
২০২২ আঞ্চলিক · প্রশ্ন ৮ইকারাস পিঠে মোমের ডানা লাগিয়ে উড়ার চেষ্টা করল। সে ডানা ঝাপটে প্রতি 3 মিনিটে 5 মিটার উপরে উঠে, কিন্তু ক্লান্ত হয়ে পরের 2 মিনিটে 2 মিটার নেমে আসে। 2027 মিটার উচ্চতায় উঠতে তার কত মিনিট লাগবে?
২০২২ আঞ্চলিক · প্রশ্ন ৪শাকুর আর তিহাম একটা খেলা খেলছে। প্রথমে, শাকুর 1000-এর চেয়ে বড় না এমন একটা ধনাত্মক পূর্ণসংখ্যা বাছাই করে। তারপরে তিহাম তার থেকে ছোট আরেকটা ধনাত্মক পূর্ণসংখ্যা বাছাই করে। তারা এভাবে পালাক্রমে ছোট থেকে ছোটতর পূর্ণসংখ্যা বাছাই করতে থাকে যতক্ষণ পর্যন্ত কেউ 1 বাছাই না করে। কেউ 1 বাছাই করার পর ওই পর্যন্ত বাছাইকৃত সবগুলো সংখ্যা যোগ করা হয়। যে 1 বাছাই করে সে জেতে যদি আর কেবল যদি এই যোগফলটা একটা পূর্ণবর্গ সংখ্যা হয়। যদি যোগফলটা পূর্ণবর্গ না হয়, তাহলে অপরজন জেতে। এমন সম্ভাব্য সব -এর যোগফল কত যেন যদি শাকুর বলে খেলাটা শুরু করে, তাহলে তার একটা জেতার স্ট্র্যাটেজি আছে?
২০২১ জাতীয় · প্রশ্ন ৮একটা ধনাত্মক পূর্ণসংখ্যা। সংখ্যাগুলো একটা সারিতে এই ক্রমে সাজানো আছে। জয়দীপ আর মুরসালিন একটা খেলা খেলছে যেখানে তারা পালাক্রমে সারির যেকোনো দুটো পরপর সংখ্যা বাছাই করে, মুছে দেয় এবং তাদের যোগফল বা গুণফলটা লিখে দেয়। ফলে প্রতি চালে সংখ্যাগুলোর সংখ্যা ঠিক এক করে কমে যায়। খেলায় প্রথম চালটা জয়দীপ দেয়। খেলাটা শেষ হয় যখন খালি একটা সংখ্যা বাকি থাকে এবং জয়দীপ জেতে যদি আর কেবল যদি সেই সংখ্যাটা বিজোড় হয়। -এর সম্ভাব্য যেসব মানের জন্য জয়দীপের একটা জেতার স্ট্র্যাটেজি আছে, তাদের যোগফল কত?
২০২১ জাতীয় · প্রশ্ন ১২ · আরও ১টি প্রশ্নপত্রে আছেএককালে, একটা দূরের গ্রামে 42 জন মানুষ বাস করত। তাদের প্রত্যেকেই হয় সব সময় সত্যি বলত অথবা সব সময় মিথ্যা বলত। একদিন এক আগন্তুক তাদের প্রত্যেককে জিজ্ঞেস করল, "তোমাদের মধ্যে কতজন মিথ্যাবাদী?" তারা কেউই সরাসরি উত্তর দিল না। কিন্তু তাদের মধ্যে 26 জন বলল যে মিথ্যাবাদীর সংখ্যা বিজোড় আর বাকি 16 জন বলল মিথ্যাবাদীর সংখ্যা জোড়। তাদের মধ্যে কতজন মিথ্যাবাদী?
২০২১ জাতীয় · প্রশ্ন ১সমুদ্রের কাছে একটা টেবিলের ওপর -টা গ্লাসের বাক্স আছে যেখানে । বাক্সগুলোর প্রত্যেকটাতেই ঠিক 2021-টা করে বল আছে। সৌধ আর রাফি একটা খেলা খেলছে যেখানে সৌধ প্রথম চাল দেয়। কোনো চালে একজন যেকোনো একটা বলসহ বাক্স বাছাই করে এবং তারপর বাক্সটা থেকে এক বা তার চেয়ে বেশি সংখ্যক বল বের করে সমুদ্রে ফেলে দেয়। কেউ চাইলে একটা বাক্স বাছাই করে তার সবগুলো বলই ফেলে দিতে পারে। এই খেলায় যে সবার শেষের বলটা ফেলতে পারে, সে জেতে। -এর সম্ভাব্য যেসব মানের জন্য সৌধর এই খেলায় একটা জেতার স্ট্র্যাটেজি আছে, তাদের যোগফল । -এর সম্ভাব্য যেসব মানের জন্য রাফির এই খেলায় একটা জেতার স্ট্র্যাটেজি আছে, তাদের যোগফল । -এর মান কত?
২০২১ জাতীয় · প্রশ্ন ১১ · আরও ১টি প্রশ্নপত্রে আছেএকটা ভোজে সতেরোজন মানুষ একটা গোলটেবিলে বসে আছে। তাদের মধ্যে কেউ কেউ সব সময় মিথ্যা বলে। আর বাকিরা সব সময় সত্যি বলে। তাদের সবাইকে প্রশ্ন করার পর তাদের প্রত্যেকেই বলল যে গোলটেবিলে তাদের পাশে বসা দুইজনই মিথ্যাবাদী। এদের মধ্যে সর্বোচ্চ কতজন মিথ্যাবাদী হতে পারে?
২০২১ জাতীয় · প্রশ্ন ৮তন্ময় আর রাইয়্যান একটা খেলা খেলছে। প্রথমে, তন্ময় একটা ধনাত্মক পূর্ণসংখ্যা বাছাই করে যেন । এরপরে রাইয়্যান একটা ধনাত্মক পূর্ণসংখ্যা বাছাই করে যেন হয়। হলো সবচেয়ে ছোট ধনাত্মক পূর্ণসংখ্যা যার জন্য সংখ্যাটা দিয়ে বিভাজ্য হয়। তন্ময়ের লক্ষ্য হচ্ছে -কে যত বড় সম্ভব বানানো। আর রাইয়্যানের লক্ষ্য হলো -কে যত ছোট সম্ভব বানানো। হিসেবে তন্ময়ের কোন সংখ্যাটা বাছাই করা উচিৎ?
২০২১ আঞ্চলিক · প্রশ্ন ৪ · আরও ১টি প্রশ্নপত্রে আছেমনে করো, তোমার কাছে কিছু বর্ণের একটা ক্রম দেয়া আছে: । কোনো এক ধাপে তুমি এই ক্রমটাকে নিচে বলা দুটো উপায়ের যেকোনো একটা উপায়ে পরিবর্তন করতে পারো:
- তুমি দুটো পাশাপাশি বর্ণের জায়গা পরিবর্তন করতে পারো, অথবা
- তুমি পুরো ক্রমটাকে বিপরীতক্রমে সাজিয়ে লিখতে পারো।
যেমন, একধাপে ওপরের ক্রমটাকে তুমি হয় অথবা বানিয়ে ফেলতে পারো। -কে বানাতে তোমার সর্বনিম্ন কতগুলো ধাপ লাগবে?
২০২১ আঞ্চলিক · প্রশ্ন ৪একটা দ্বীপে আনা আর বানানা নামের দুই বন্ধু বাস করে। তাদের মধ্যে একজন সব সময় সত্যি কথা বলে আর অপরজন সব সময় মিথ্যা কথা বলে। ওদের মধ্যে কে মিথ্যাবাদী, এটা জিজ্ঞেস করাতে ওরা বলল: আনা: ‘‘বানানা গতকাল দশটা আপেল খেয়েছে এবং সে সত্যি কথা বলছে।’’ বানানা: ‘‘না, আমি গতকাল পাঁচটা আপেল খেয়েছি এবং আনা মিথ্যা বলছে।’’ বানানা গতকাল কয়টা আপেল খেয়েছিল?
২০২১ বাছাই · ঢাকা · প্রশ্ন ১একটা হোটেলে এক সারি বরাবর 100-টা রুম আছে। রুমগুলোর নম্বর 1 থেকে 100 পর্যন্ত। শুরুতে সবগুলো রুমের দরজাই বন্ধ আছে আর হোটেলের ম্যানেজার সবগুলো দরজাই খুলে দিতে চায়। কিন্তু সে এই কাজটা বেশ অদ্ভূতভাবে করে। প্রথমে, সে একটা দরজা পরপর খুলে দিতে থাকে। অর্থাৎ, সে দরজা -এভাবে খুলে দিতে থাকে। তারপরে সে আবার শুরুতে ফিরে আসে আর যে দরজাগুলো এখনো খোলা হয়নি, সেগুলোর মধ্যে একটা দরজা পরপর খুলে দিতে থাকে। অর্থাৎ, দ্বিতীয়বারে সে দরজা খুলে দিতে থাকে। সে এভাবে তার কাজ চালিয়ে যেতে থাকে যতক্ষণ না পর্যন্ত সবগুলো দরজা খুলে যায়। ম্যানেজার সবার শেষে যে দরজাটা খুলবে, তার নম্বর কত?
২০২১ বাছাই · ঢাকা · প্রশ্ন ৯তোমার সামনে কয়েনের 2020টা পাইল আছে। প্রথম পাইলে আছে 1টা কয়েন, দ্বিতীয় পাইলে আছে 2টা কয়েন, তৃতীয় পাইলে আছে 3টা কয়েন। এভাবে 2020তম পাইলে আছে 2020টা কয়েন। এক চালে তুমি একটা ধনাত্মক পূর্ণসংখ্যা বাছাই করো এবং যেসব পাইলে কমপক্ষে টা কয়েন আছে, সেসব পাইলের প্রত্যেকটা থেকে ঠিক সংখ্যক কয়েন সরিয়ে নাও। সবগুলো কয়েন সরিয়ে ফেলতে তোমার সর্বনিম্ন কয়টা চাল লাগবে?
২০২০ জাতীয় · প্রশ্ন ২০নীল, লাল ও সবুজ তিন বন্ধু। তারা একটি রেস্তোরায় গিয়েছে। তাদের একজন নীল শার্ট, একজন লাল শার্ট এবং আরেকজন সবুজ শার্ট পরে আছে।
নীল বললো, "দেখ, আমরা সবাই আমাদের নাম থেকে ভিন্ন রঙের শার্ট পরেছি!"
লাল শার্ট পরা ছেলেটি বললো, "ঠিক বলেছ, নীল!"
সবার শার্টের রঙ বের করো। সবুজ , নীল এবং লাল ধরে নাও। তোমার উত্তর হবে (লালের শার্টের রঙ) (নীলের শার্টের রঙ) (সবুজের শার্টের রঙ)।
২০২০ জাতীয় · প্রশ্ন ৩শাকুর আর তিহাম কয়েন নিয়ে একটা খেলা খেলছে। একটা টেবিলে -টা কয়েন আছে যেখানে একটা ধনাত্মক পূর্ণসংখ্যা। তারা পালাক্রমে টেবিল থেকে দুইয়ের পূর্ণসাংখ্যিক পাওয়ার (যেমন ) সংখ্যক কয়েন টেবিল থেকে সরিয়ে ফেলে। যে টেবিল থেকে শেষ কয়েনটা সরিয়ে ফেলতে পারবে, সে জিতে যাবে। যদি শাকুর প্রথম চাল দেয় এবং হয়, তাহলে -এর কয়টা মানের জন্য শাকুরের জেতার স্ট্র্যাটেজি আছে (যদি তিহাম নিখুঁতভাবে খেলে)?
২০২০ জাতীয় · প্রশ্ন ৭সকাল দা ফিফা'19 খেলার সময় গোল দেওয়ার চেষ্টা করছে। প্রথমে তার গোল দেওয়ার সম্ভাবনা 20%. আর প্রতিবার গোল মিস করলে সকাল দার সম্ভাবনা 5% বেড়ে যায়। অর্থাৎ প্রথম বারে যদি সকাল দা গোল মিস করে তাহলে দ্বিতীয় বারে গোল দেবার সম্ভাবনা 25% হয়ে যায়। ন্যূনতম কতবার চেষ্টা করলে সকাল দা নিশ্চিতভাবে ফিফা'19 এ গোল দিতে পারবে?
২০২০ প্রাথমিক · প্রশ্ন ৩মনে কর তোমার কাছে 256 টি ভিন্ন ভিন্ন ওজনের বাক্স আছে। তুমি এদের মধ্য থেকে সবচেয়ে বেশি ওজন এমন প্রথম দুইটি বাক্স বের করতে চাচ্ছ। তুমি একবারে কেবল দুইটি বাক্স তুলনা করতে পারো । প্রথম দুইটি বাক্স বের করার জন্য তোমাকে ন্যূনতম কতবার তুলনা করতে হবে?
২০২০ আঞ্চলিক · প্রশ্ন ১৮সাদমান ও স্বর্গ একটি খেলা খেলছে। যেখানে তারা প্রতি দানে একটি সুষম 2020-ভুজের কর্ণগুলো এমনভাবে আঁকার চেষ্টা করে, যেন কর্ণগুলো একটি অপরটিকে ছেদ না করে। তারা খেলাটি একেবারে শেষ পর্যন্ত খেলতে চায়, যেন আর নতুন কোনো কর্ণ আঁকা না যায়। এই খেলা শেষে 2020-ভুজটিতে মোট কতগুলি কর্ণ থাকবে?
২০২০ আঞ্চলিক · প্রশ্ন ২০নওশাদ বোর্ডে 1 থেকে 3039 এর মধ্যে সংখ্যা লিখলো যাদের মধ্যক হলো 2020 এরপর ফুয়াদ বোর্ডে লেখা সংখ্যাগুলো থেকে চারটি সংখ্যা মুছে দিল, কিন্তু বোর্ডে লেখা অবশিষ্ট সংখ্যাগুলোর মধ্যক অপরিবর্তিত থাকে। চারটি সংখ্যার যোগফল সর্বোচ্চ কত হতে পারে?
২০২০ আঞ্চলিক · প্রশ্ন ২৪এই ধারার পরবর্তী পদ কী?
২০২০ আঞ্চলিক · প্রশ্ন ১৭একটি ছয় পৃষ্ঠবিশিষ্ট ছক্কায় 1 থেকে 6 এই ছয়টি সংখ্যা এমন ভাবে লেখা আছে যেন যেকোন একটি পৃষ্ঠ এবং তার অপর পৃষ্ঠের সংখ্যার যোগফল 7 হয়। পাশের চিত্রে দুইটি একই রকম ছক্কা পাশাপাশি রয়েছে। যে দুইটি পৃষ্ঠ একে অপরের সাথে স্পর্শে রয়েছে তাদের যোগফল কত?
২০২০ আঞ্চলিক · প্রশ্ন ৩৩ · আরও ১টি প্রশ্নপত্রে আছেস্বর্গর মোট 2 জন বোন এবং 4 জন ভাই রয়েছে। স্বর্গর বোন মনিসার সংখ্যক বোন এবং সংখ্যক ভাই রয়েছে। তাহলে ও এর গুণফল কত (ধরে নেও স্বর্গ একজন ছেলে)?
২০২০ আঞ্চলিক · প্রশ্ন ১২4,5,6 ,8,14,38,............... এই ধারার পরবর্তী পদ কী?
২০২০ আঞ্চলিক · প্রশ্ন ২১এভাবে 99টি সংখ্যা দেয়া আছে। 5জন বন্ধু মিলে তুমি এই সংখ্যাগুলো নিয়ে খেলছো। প্রথমে তুমি 2এর সব গুণিতক বাদ দিয়ে দাও,এরপরের বন্ধু এসে অবশিষ্ট সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটির সবগুলো গুণিতক বাদ দিয়ে দেয়, তারপরের বন্ধু অবশিষ্ট সংখ্যাগুলোর মাঝে ক্ষুদ্রতম সংখ্যাটির সবগুলো গুণিতক বাদ দিয়ে দেয় এভাবে খেলাটি চলতে থাকে। তোমাদের মাঝে যার কাছে এসে আর বাদ দিয়ে দেবার মত সংখ্যা থাকবে না সে খেলাটিতে জিতে যায়। এই খেলাটিতে কততম ব্যাক্তি জিতে যাবে?
২০২০ আঞ্চলিক · প্রশ্ন ৩০ধর একটা কলম এলিনা 10 টাকায় কিনল। কিনে হিমুকে 20 টাকায় বিক্রি করল।এবার হিমু সেটা 40 টাকায় রিফাতকে বিক্রি করল।রিফাত সেটা আবার 80 টাকায় এলিনাকে বিক্রি করল।এলিনার কত লাভ হল?
২০১৯ বাছাই · দিনাজপুর · প্রশ্ন ৬ · আরও ১টি প্রশ্নপত্রে আছেফারহান তার পরীক্ষার নম্বর মুয়াজ, বৃষ্টি আর মুরসালিনকে দেখালো, কিন্তু অন্য সবাই তাদের নিজেদেরটা লুকিয়ে রাখলো। মুয়াজ মনে করলো, “কমপক্ষে আমাদের মধ্যে দুইজনের নম্বর সমান।” বৃষ্টি মনে করলো, “আমি সবচেয়ে কম নম্বর পাইনি।” মুরসালিন মনে করলো, “আমি সবচেয়ে বেশি নম্বর পাইনি।”
- সবচেয়ে বেশি নম্বর কে পেয়েছে?
- সবচেয়ে কম নম্বর কে পেয়েছে?
ছয় বন্ধু একসাথে ডার্ট ছুঁড়ে মারার প্রতিযোগিতায় অংশ নেয়। ডার্ট খেলায় একটি বৃত্তাকার টার্গেটের দিকে ছুঁড়ে মারতে হয়, এবং কোন অংশে পরেছে তা অনুযায়ী স্কোর পাওয়া যায়। ডার্টের বোর্ডটিতে 12-টি অংশ আছে, যাদের মান 1 থেকে 12 পর্যন্ত পূর্ণসংখ্যাগুলো। আমাদের ছয় বন্ধুর প্রত্যেকের কাছে দুটি করে ডার্ট ছিল এবং ছোড়ার পর প্রতিটি ডার্ট ভিন্ন ভিন্ন অংশে গিয়ে পড়েছে। স্কোরগুলো হল:
তিহাম 16 points দীপ্ত 4 points সামিউর 7 points সাব্বির 11 points আশরাফুল 21 points - মাহির স্কোর কত?
- 9 পয়েন্ট যে অংশে ছিল সেটিতে কার ডার্ট পড়েছে?
ছয় বন্ধু একসাথে ডার্ট ছুঁড়ে মারার প্রতিযোগিতায় অংশ নেয়। ডার্ট খেলায় একটি বৃত্তাকার টার্গেটের দিকে ছুঁড়ে মারতে হয়, এবং কোন অংশে পরেছে তা অনুযায়ী স্কোর পাওয়া যায়। ডার্টের বোর্ডটিতে 12-টি অংশ আছে, যাদের মান 1 থেকে 12 পর্যন্ত পূর্ণসংখ্যাগুলো। আমাদের ছয় বন্ধুর প্রত্যেকের কাছে দুটি করে ডার্ট ছিল এবং ছোড়ার পর প্রতিটি ডার্ট ভিন্ন ভিন্ন অংশে গিয়ে পড়েছে। স্কোরগুলো হল:
২০১৯ জাতীয় · প্রশ্ন ৪তিহাম 16 points দীপ্ত 4 points সামিউর 7 points সাব্বির 11 points আশরাফুল 21 points - মাহির স্কোর কত?
- 9 পয়েন্ট যে অংশে ছিল সেটিতে কার ডার্ট পড়েছে?
4 টি দলের একটি টুর্নামেন্টে প্রতিটি দল নিজেদের মধ্যে দুবার করে মুখোমুখি হয়। একদিনে সর্বোচ্চ 2 টি খেলা এবং সর্বনিম্ন 0 টি খেলা অনুষ্ঠিত হতে পারে। তবে পরপর দুদিন 0 টি খেলা রয়েছে, এমন ঘটনা ঘটবে না। আবার একটি দল পরপর দুদিন খেলবে না কিন্তু ১ দিনে ২ টা ম্যাচ খেলতে পারবে। টুর্নামেন্টটি শেষ করতে ন্যূনতম কতদিন লাগবে?
২০১৯ আঞ্চলিক · বাগেরহাট · প্রশ্ন ৮ · আরও ৭টি প্রশ্নপত্রে আছেতিনজন ফুটবলার এর মধ্যে নিজেদের জার্সি নাম্বার নিয়ে কথা হচ্ছে
মেসিঃ আমি মাত্র বুঝতে পারলাম যে আমাদের তিনজন জার্সি নাম্বার গুলো সব দুই অঙ্কের মৌলিক সংখ্যা।
রোনাল্ডোঃ তোমাদের দুই জনের জার্সি নাম্বার এর যোগফল আমার জন্মদিনের তারিখ এর সাথে মিলে যায় আর আমার জন্মদিন এই মাসের কয়েকদিন আগে ছিল।
নেইমারঃ আরে আজব তো। তোমাদের দুই জনের জার্সি নাম্বার এর যোগফল আমার জন্মদিনের তারিখ এর সাথে মিলে যায়।আর কয়েকদিন পরে আমার জন্মদিন এই মাসে।
মেসিঃ আর তোমাদের দুই জনের জার্সি নাম্বার এর যোগফল আজকের তারিখ এর সাথে মিলে যায়.
তাহলে মেসির জার্সি নাম্বার কত?
২০১৯ আঞ্চলিক · বাগেরহাট · প্রশ্ন ১০ · আরও ৭টি প্রশ্নপত্রে আছেতিনজন ফুটবলার এর মধ্যে নিজেদের জার্সি নাম্বার নিয়ে কথা হচ্ছে
মেসিঃ আমি মাত্র বুঝতে পারলাম যে আমাদের তিনজন জার্সি নাম্বার গুলো সব দুই অঙ্কের মৌলিক সংখ্যা।
রোনাল্ডোঃ তোমাদের দুই জনের জার্সি নাম্বার এর যোগফল আমার জন্মদিনের তারিখ এর সাথে মিলে যায়। আর আমার জন্মদিন গত মাসে ছিল।
নেইমারঃ আরে আজব তো তোমাদের দুই জনের জার্সি নাম্বার এর যোগফল আমার জন্মদিনের তারিখ এর সাথে মিলে যায়। আর আমার জন্মদিন পরের মাসে।
মেসিঃ আর তোমাদের দুই জনের জার্সি নাম্বার এর যোগফল আজকের তারিখ এর সাথে মিলে যায়
তাহলে রোনাল্ডোর জার্সি নাম্বার কত?
২০১৯ আঞ্চলিক · বাগেরহাট · প্রশ্ন ৯ · আরও ৭টি প্রশ্নপত্রে আছেফুয়াদ, স্বর্গ এবং নিশাত নিজেদের মধ্যে তাদের পরিক্ষায় প্রাপ্ত নম্বর নিয়ে আলোচনা করছে। তাদের প্রত্যেকের প্রাপ্ত নম্বর ভিন্ন ভিন্ন এবং একটি এক অঙ্কের বিজোড় মৌলিক সংখ্যা । ফুয়াদ তার নিজের প্রাপ্ত নম্বর বাকিদেরকে জানিয়েছে কিন্তু বাকিরা কেউ কাউকে কিছু বলে নি।
স্বর্গঃ আমাদের তিন জনের মধ্যে আমি সর্বনিম্ন নম্বর পাই নি। নিশাতঃ আমাদের তিন জনের মধ্যে আমি সর্বোচ্চ নম্বর পাই নি। তাহলে ফুয়াদ কত নম্বর পেয়েছে?
২০১৯ আঞ্চলিক · চট্টগ্রাম · প্রশ্ন ৮ · আরও ৫টি প্রশ্নপত্রে আছেফুয়াদ, স্বর্গ এবং নিশাত নিজেদের মধ্যে তাদের পরিক্ষায় প্রাপ্ত নম্বর নিয়ে আলোচনা করছে। তাদের প্রত্যেকের প্রাপ্ত নম্বর ভিন্ন ভিন্ন এবং একটি এক অঙ্কের বিজোড় মৌলিক সংখ্যা । ফুয়াদ তার নিজের প্রাপ্ত নম্বর বাকিদেরকে জানিয়েছে কিন্তু বাকিরা কেউ কাউকে কিছু বলে নি।
স্বর্গঃ আমাদের তিন জনের মধ্যে আমি সর্বনিম্ন নম্বর পাই নি। নিশাতঃ আমাদের তিন জনের মধ্যে আমি সর্বোচ্চ নম্বর পাই নি। তাহলে নিশাত কত নম্বর পেয়েছে?
২০১৯ আঞ্চলিক · চট্টগ্রাম · প্রশ্ন ২ · আরও ৫টি প্রশ্নপত্রে আছে