সংখ্যাতত্ত্ব

২,০০৪টি প্রশ্ন

  1. সকল মৌলিক সংখ্যা pp ও qq নির্ণয় করো, যেন p3−3q=10p^3 - 3^q = 10 হয়।

    ২০২৪ জাতীয় · প্রশ্ন ১
  2. ধরো a1,a2,…,a11a_1, a_2, \dots, a_{11} কতগুলো পূর্ণসংখ্যা। প্রমাণ করো যে, এমন কিছু পূর্ণসংখ্যা b1,b2,…,b11b_1, b_2, \dots, b_{11} আছে যেন,

    • bib_i এর মান −1,0-1, 0 অথবা 11 যেখানে i∈{1,2,…,11}i \in \{1, 2, \dots, 11\}।
    • সবগুলো সংখ্যা একই সাথে 0 হতে পারবে না।
    • N=a1b1+a2b2+⋯+a11b11N = a_1 b_1 + a_2 b_2 + \dots + a_{11} b_{11} সংখ্যাটি 2024 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে।
    ২০২৪ জাতীয় · প্রশ্ন ৪
  3. ধরো N\mathbb{N} হলো সকল ধনাত্মক পূর্ণসংখ্যার সেট। এমন সকল ফাংশন f:N→Nf : \mathbb{N} \to \mathbb{N} নির্ণয় করো যেন সকল m,n∈Nm, n \in \mathbb{N} এর জন্য f(⌈f(m)n⌉)=⌈mf(n)⌉f\left(\left\lceil \frac{f(m)}{n} \right\rceil\right) = \left\lceil \frac{m}{f(n)} \right\rceil

    বি. দ্র.: ⌈x⌉\lceil x \rceil দিয়ে সবচেয়ে ছোট এমন পূর্ণসংখ্যা বোঝায় যা xx এর চেয়ে বড় অথবা সমান। যেমন: ⌈2.5⌉=3\lceil 2.5 \rceil = 3, ⌈π⌉=4\lceil \pi \rceil = 4, ⌈5⌉=5\lceil 5 \rceil = 5.

    ২০২৪ জাতীয় · প্রশ্ন ৭
  4. দেওয়া আছে, kk একটি ধনাত্মক পূর্ণসংখ্যা। দেখাও যে, এমন অসংখ্য ধনাত্মক পূর্ণসংখ্যা nn আছে যেন nn−1n−1\frac{n^n - 1}{n - 1} এর অন্তত kk সংখ্যক ভিন্ন ভিন্ন মৌলিক গুণনীয়ক থাকে।

    ২০২৪ জাতীয় · প্রশ্ন ৮
  5. xx এর সকল ধনাত্মক পূর্ণসাংখ্যিক মানের জন্য 4x4−8x3+12x2−8x+44x^4 - 8x^3 + 12x^2 - 8x + 4 এর মান একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। গাণিতিকভাবে যাচাই করো।

    ২০২৪ জাতীয় · প্রশ্ন ২
  6. এমন সকল বাস্তবসংখ্যা xx বের করো যেন ⌊x⌊x⌋⌋=2024\lfloor x\lfloor x\rfloor \rfloor = 2024 হয়।

    বি. দ্র.: ⌊x⌋\lfloor x \rfloor দিয়ে সবচেয়ে বড় এমন পূর্ণসংখ্যা বোঝায় যা xx এর চেয়ে ছোট অথবা সমান। যেমন, ⌊2.5⌋=2\lfloor 2.5 \rfloor = 2, ⌊π⌋=3\lfloor \pi \rfloor = 3, ⌊24⌋=24\lfloor 24 \rfloor = 24, ⌊5.73⌋=5\lfloor 5.73 \rfloor = 5 ইত্যাদি।

    ২০২৪ জাতীয় · প্রশ্ন ৫
  7. f(n)=10n−(5+17)n−(5−17)nf(n) = 10^n - (5 + \sqrt{17})^n - (5 - \sqrt{17})^n একটি ফাংশন যা 1 থেকে বড় সকল পূর্ণসংখ্যা nn এর জন্য প্রযোজ্য। প্রমাণ করো যে, f(n)f(n) কে 2n+12^{n+1} দ্বারা ভাগ করলে তা সবসময় নিঃশেষে বিভাজ্য হয়।

    ২০২৪ জাতীয় · প্রশ্ন ৮
  8. দুই-অংকের একটি ধনাত্মক পূর্ণসংখ্যার দুইটি অংকই ভিন্ন। সংখ্যাটির শেষ অংকটি প্রথম অংক থেকে 7 কম। সংখ্যাটির সর্বনিম্ন মান নির্ণয় করো।

    ২০২৪ জাতীয় · প্রশ্ন ১
  9. পায়েল ব্ল্যাকবোর্ডে পর পর বেশ কিছু অংক লিখলো। লেখার পর দেখলো সে একটি 9 অংকের সংখ্যা লিখেছে। সে আরো দেখলো সংখ্যাটি 41 দ্বারা নিঃশেষে বিভাজ্য। কিন্তু পায়েলের এত বড় সংখ্যা পছন্দ না। তাই সে ইচ্ছামতো দুইটি অংক মুছে দিলো। প্রত্যয় একটু পর রুমে এসে দেখলো বোর্ডে পর পর লেখা রয়েছে 30, 032, 99। পায়েলের প্রথমে লেখা সংখ্যাটির সম্ভাব্য সকল মান বের করো।

    ২০২৪ জাতীয় · প্রশ্ন ৩
  10. সর্বোচ্চ যে পূর্ণসংখ্যা দ্বারা দুইটি পূর্নসংখ্যার উভয়কেই ভাগ করা যায়, তাকে আমরা ঐ দুইটি পূর্ণসংখ্যার গসাগু বলি। আবার দুইটি পূর্ণসংখ্যার উভয়ই সর্বনিম্ন যে সংখ্যাকে ভাগ করে, তাকে আমরা বলব ঐ দুইটি পূর্ণসংখ্যার লসাগু। আমরা দুইটি পূর্ণসংখ্যাকে একে অপরের বন্ধু বলব, যদি পূর্ণসংখ্যা দুইটির গসাগু ও লসাগুর যোগফল পূর্ণসংখ্যা দুইটির যোগফলের সমান হয়। তোমার কাছে কিছু পূর্ণসংখ্যা আছে, যারা প্রত্যেকেই 961 এর বন্ধু এবং 961 এর চেয়ে ছোট। তোমার কাছে সর্বোচ্চ কোন পূর্ণসংখ্যাটি থাকতে পারে?

    ২০২৪ জাতীয় · প্রশ্ন ৫
  11. P=29×38×47×56×65P = 2^9 \times 3^8 \times 4^7 \times 5^6 \times 6^5

    a) PP কে কতভাবে দুইটি ধনাত্মক পূর্ণসংখ্যার গুণফল আকারে লেখা যায়? (এখানে a×ba \times b এবং b×ab \times a কে একই জোড়া বিবেচনা করো।) b) PP এর কতগুলো উৎপাদক আছে যারা পূর্ণবর্গ সংখ্যা?

    ২০২৪ জাতীয় · প্রশ্ন ৬
  12. দেখাও যে, যেকোনো ধনাত্মক পূর্ণসংখ্যা nn এর জন্য, 5n5^n কে দুইটি ধনাত্মক পূর্ণসংখ্যার বর্গের যোগফল আকারে লেখা যায়, যেখানে উক্ত সংখ্যা দুইটি 5 এর সাথে সহমৌলিক। (এখানে ana^n বলতে aa কে nn বার গুণ করা বোঝায়। যেমন: 22=2×2=42^2 = 2 \times 2 = 4, 54=5×5×5×5=6255^4 = 5 \times 5 \times 5 \times 5 = 625 ইত্যাদি)

    ২০২৪ জাতীয় · প্রশ্ন ৭
  13. সকল অঋণাত্মক পূর্ণসংখ্যা x,yx, y খুঁজে বের করো যেন x3y+x+y=xy+2xy2x^3 y + x + y = xy + 2xy^2 হয়।

    ২০২৪ জাতীয় · প্রশ্ন ১
  14. ধরো a1,a2,a3a_1, a_2, a_3 কতগুলো পূর্ণসংখ্যা। প্রমান করো যে, এমন কিছু পূর্ণসংখ্যা b1,b2,b3b_1, b_2, b_3 আছে যেন:

    • bib_i এর মান −1,0-1, 0 অথবা 11 যেখানে i∈{1,2,3}i \in \{1, 2, 3\}
    • সবগুলো সংখ্যা একই সাথে 00 হতে পারবে না।
    • N=a1b1+a2b2+a3b3N = a_1 b_1 + a_2 b_2 + a_3 b_3 সংখ্যাটি 7 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে।
    ২০২৪ জাতীয় · প্রশ্ন ৪
  15. সকল ধনাত্মক পূর্ণসংখ্যার জোড়া (k,m)(k, m) নির্ণয় করো, যেন যেকোনো ধনাত্মক পূর্ণসংখ্যা nn এর জন্য (n+m)(n+2m)⋯(n+km)(n + m)(n + 2m) \cdots (n + km) সংখ্যাটি k!k! দ্বারা বিভাজ্য হয়।

    ২০২৪ জাতীয় · প্রশ্ন ৯
  16. ছয় অংকবিশিষ্ট সবচেয়ে বড় প্যালিনড্রোম সংখ্যা কোনটি যা 6 দ্বারা বিভাজ্য?

    ২০২৪ আঞ্চলিক · বরিশাল · প্রশ্ন ১
  17. লিপ ইয়ার হলে সেই বছরে ফেব্রুয়ারি মাস উনত্রিশ দিনে হয়। এরকম কোনো লিপ ইয়ারে 53 টি শুক্রবার থাকার সম্ভাবনাকে ab\frac{a}{b} আকারে লেখা যায়। a+ba + b এর সর্বনিম্ন মান নির্ণয় করো।

    ২০২৪ আঞ্চলিক · বরিশাল · প্রশ্ন ২
  18. 1 থেকে 200 এর মধ্যে যতগুলো পূর্ণসংখ্যা kk আছে, যাদের সব উৎপাদকের গুণফলকে “k92k^{\frac{9}{2}}” আকারে লেখা যায়, তাদের যোগফল কত?

    ২০২৪ আঞ্চলিক · বরিশাল · প্রশ্ন ৪
  19. একটি 8×88 \times 8 দাবা বোর্ডের প্রতিটি ঘরে 1 থেকে 64 পর্যন্ত সংখ্যাগুলি ক্রম না মেনে বসানো হল। এরপর ইশরাক প্রতিটি সংখ্যাকে 32 দ্বারা ভাগ করে ভাগশেষ দ্বারা প্রতিস্থাপন করে। তারপর সে না দেখে এমন একটি বর্গ কেটে নেয় যেন ওই বর্গের সংখ্যাগুলোর মধ্যে কমপক্ষে একটি সংখ্যা দুইবার থাকে। বর্গটির সর্বনিম্ন ক্ষেত্রফল পুরো বোর্ডের ab\frac{a}{b} অংশ, যেখানে aa ও bb সহমৌলিক। a+ba + b এর মান নির্ণয় করো।

    ২০২৪ আঞ্চলিক · বরিশাল · প্রশ্ন ৬
  20. একটি ধনাত্মক পূর্ণবর্গসংখ্যায় nn টি অঙ্ক আছে। সংখ্যাটিকে বর্গ করা হলে সংখ্যাটির অঙ্ক সংখ্যা n+8n + 8 হয়। সংখ্যাটির বর্গমূলে n−kn - k সংখ্যক অঙ্ক থাকলে kk এর মান নির্ণয় করো।

    ২০২৪ আঞ্চলিক · বরিশাল · প্রশ্ন ৮
  21. একটি ড্রাগন প্রতি 10 তম মিনিটে 5 টা গাছ পুড়িয়ে দেয়। মাজেদ এবং ইমন- দুজন যোদ্ধা বন্দুক হাতে দাঁড়িয়ে আছে। মাজেদ প্রতি 6 মিনিটে এবং ইমন প্রতি 14 মিনিটে গুলি করতে পারে। সমস্যা হচ্ছে, দুজন একই সাথে গুলি না করলে ড্রাগন টি আঘাত প্রাপ্ত হয় না। যদি 3 বার আঘাত প্রাপ্ত হয়ে ড্রাগনটি উড়ে যায়, তাহলে ড্রাগনটি মোট কতগুলো গাছ পুড়িয়ে ফেলেছে?

    ২০২৪ আঞ্চলিক · বরিশাল · প্রশ্ন ৪
  22. 2020 সালের, 21 জুলাই, মঙ্গলবার নিলয়ের জন্মদিন ছিল। পরের নিকটতম কোন বছরে তার জন্মদিন শনিবারে হবে?

    ২০২৪ আঞ্চলিক · বরিশাল · প্রশ্ন ৫
  23. n=3!+5!+7!+⋯+2023!n = 3! + 5! + 7! + \dots + 2023!, nn কে 11 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? এখানে, k!k! হলো 1 থেকে kk পর্যন্ত সকল পূর্ণসংখ্যার গুণফল; অর্থাৎ, k!=1×2×3×⋯×(k−1)×kk! = 1 \times 2 \times 3 \times \dots \times (k - 1) \times k

    ২০২৪ আঞ্চলিক · বরিশাল · প্রশ্ন ৮
  24. 3a5b7c8d‾\overline{3a5b7c8d} সংখ্যাটি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য, যেখানে a,b,c,da, b, c, d চারটি ভিন্ন ভিন্ন অংক। a,b,ca, b, c ও dd এর সর্বনিম্ন যোগফল কত? (উপরের দাগ দ্বারা একটি সম্পূর্ণ সংখ্যা বোঝাচ্ছে)

    ২০২৪ আঞ্চলিক · বরিশাল · প্রশ্ন ৪
  25. মঙ্গলবার, 22 জুলাই, 2008 সালে নিলয়ের জন্মদিন ছিল। পরের নিকটতম কোন বছরে তার জন্মদিন শনিবারে হবে?

    ২০২৪ আঞ্চলিক · বরিশাল · প্রশ্ন ৬
  26. একটি ড্রাগন প্রতি 10 তম মিনিটে 5 টা গাছ পুড়িয়ে দেয়। মাজেদ এবং ইমন দুজন যোদ্ধা বন্দুক হাতে দাঁড়িয়ে আছে। মাজেদ প্রতি 3 মিনিটে এবং ইমন প্রতি 13 মিনিটে গুলি করতে পারে। সমস্যা হচ্ছে, দুজন একই সাথে গুলি না করলে ড্রাগন টি আঘাত প্রাপ্ত হয় না। যদি 2 বার আঘাত প্রাপ্ত হয়ে ড্রাগনটি উড়ে যায়, তাহলে ড্রাগনটি মোট কতগুলো গাছ পুড়িয়ে ফেলেছে?

    ২০২৪ আঞ্চলিক · বরিশাল · প্রশ্ন ৮
  27. nn সংখ্যক ক্রমিক পূর্ণসংখ্যার যোগফল nn দ্বারা বিভাজ্য হলে nn কে একটি ম্যাজিক নম্বর বলা হবে। 1 থেকে 2024 এর মধ্যে এরূপ কতটি ম্যাজিক নম্বর রয়েছে?

    ২০২৪ আঞ্চলিক · বরিশাল · প্রশ্ন ১
  28. 4 টি ক্রমিক পূর্ণসংখ্যার যোগফল 634 হলে, সবচেয়ে বড় সংখ্যাটি নির্ণয় করো।

    ২০২৪ আঞ্চলিক · বরিশাল · প্রশ্ন ২
  29. 1 থেকে 100 (1 ও 100 সহ) এর মধ্যে এমন যতগুলো পূর্ণসংখ্যা kk আছে, যাদের সব উৎপাদকের গুণফলকে “k92k^{\frac{9}{2}}” আকারে লেখা যায়, তাদের যোগফল নির্ণয় করো।

    ২০২৪ আঞ্চলিক · বরিশাল · প্রশ্ন ৩
  30. 114+214+314+⋯+2024141^{14} + 2^{14} + 3^{14} + \dots + 2024^{14} এর সাথে সর্বনিম্ন কোন ধনাত্মক পূর্ণসংখ্যা যোগ করলে যোগফল 7 দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে?

    ২০২৪ আঞ্চলিক · বরিশাল · প্রশ্ন ৪
  31. ছয় অংকবিশিষ্ট সবচেয়ে বড় প্যালিনড্রোম সংখ্যা কোনটি যা 8 দ্বারা বিভাজ্য?

    ২০২৪ আঞ্চলিক · বরিশাল · প্রশ্ন ৫
  32. তাহমিদ বোর্ডে একটি ধনাত্মক পূর্ণসংখ্যা লিখলো। যার প্রত্যেকটি অঙ্ক 2 এবং সংখ্যাটি 6666 দ্বারা বিভাজ্য। এমন সব সম্ভাব্য সংখ্যার মধ্যে তাহমিদের লেখা সংখ্যাটি সবচেয়ে ছোট হলে, সংখ্যাটিতে কতগুলো 2 আছে?

    ২০২৪ আঞ্চলিক · বগুড়া · প্রশ্ন ৫ · আরও ২টি প্রশ্নপত্রে আছে
  33. কতগুলো ক্রমিক টাপল (a,b,c,d)(a, b, c, d) পাওয়া সম্ভব যেন 5∣(ad−bc+2024)5 \mid (ad - bc + 2024), যেখানে a,b,c,d∈{0,1,2,3…24}a, b, c, d \in \{0, 1, 2, 3 \dots 24\}?

    ২০২৪ আঞ্চলিক · বগুড়া · প্রশ্ন ৮ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  34. 220×310×582^{20} \times 3^{10} \times 5^8 সংখ্যাটির কতগুলো পূর্ণ ঘন উৎপাদক আছে?

    ২০২৪ আঞ্চলিক · বগুড়া · প্রশ্ন ৩ · আরও ২টি প্রশ্নপত্রে আছে
  35. ইমন একটি কাঁচের গোলকের ভিতর বন্দি। সে গোলকের পৃষ্ঠের সাথে দাঁড়িয়ে একটি লেজার লাইট এমনভাবে ধরলো যেন তা গোলকের ভিতরের পৃষ্ঠে একটি নির্দিষ্ট কোণে বাঁক হয়। যদি α=60∘\alpha = 60^\circ হয়, তাহলে লাইটটি গোলকের পৃষ্ঠে 22 বার বাঁক নিয়ে ইমনের কাছে ফিরে আসে। α=20∘\alpha = 20^\circ হলে, লাইটটি সর্বনিম্ন কতবার বাঁক নিয়ে ইমনের কাছে ফিরে আসবে?

    ২০২৪ আঞ্চলিক · বগুড়া · প্রশ্ন ৫ · আরও ২টি প্রশ্নপত্রে আছে
  36. 350 এর সাথে ন্যূনতম কোন ধনাত্মক পূর্ণসংখ্যা যোগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? (কোনো পূর্ণবর্গ সংখ্যা এমন একটি ধনাত্মক পূর্ণসংখ্যা যাকে কোনো পূর্ণসংখ্যা এবং ঐ একই পূর্ণসংখ্যার গুনফল আকারে প্রকাশ করা যায়। যেমনঃ 25=5×5,36=6×625 = 5 \times 5, 36 = 6 \times 6 ইত্যাদি)

    ২০২৪ আঞ্চলিক · বগুড়া · প্রশ্ন ২ · আরও ২টি প্রশ্নপত্রে আছে
  37. জ্যোতি একটি রেস্টুরেন্টে গিয়েছে, যেখানে ওয়াইফাই সুবিধা আছে। সে ওয়েটারকে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডের ব্যাপারে জিজ্ঞেস করায়, তিনি নিচের চিরকুটটি দিলেন এবং বললেন যে পাসওয়ার্ডটি একটি সংখ্যা। *(স্টার) চিহ্নিত সংখ্যাটি পাসওয়ার্ড হলে এবং প্রতিটি ইংরেজি বর্ণ একটি করে অঙ্ক নির্দেশ করলে, পাসওয়ার্ডের সংখ্যাটি নির্ণয় করো।

    P A+ R Y1 4 9Y P R A+ A R P Y∗ ∗ ∗ ∗ ∗\begin{array}{r} \text{P A} \\ + \text{ R Y} \\ \hline 1\ 4\ 9 \end{array} \qquad \begin{array}{r} \text{Y P R A} \\ + \text{ A R P Y} \\ \hline *\ *\ *\ *\ * \end{array}

    ২০২৪ আঞ্চলিক · বগুড়া · প্রশ্ন ৩ · আরও ২টি প্রশ্নপত্রে আছে
  38. 100 এর চেয়ে ছোট এমন কয়টি মৌলিক সংখ্যাজোড় পাওয়া যাবে, যাদের বিয়োগফল একটি মৌলিক সংখ্যা হবে?

    ২০২৪ আঞ্চলিক · বগুড়া · প্রশ্ন ৪ · আরও ২টি প্রশ্নপত্রে আছে
  39. কতগুলো পূর্ণ সংখ্যার সমাধান (p,q)(p, q) রয়েছে যেন pq+q2+2024=(p−q)2pq + q^2 + 2024 = (p - q)^2 হয়?

    ২০২৪ আঞ্চলিক · বগুড়া · প্রশ্ন ৩ · আরও ২টি প্রশ্নপত্রে আছে
  40. তিন বন্ধু শাহরিয়ার, সাকিব আর সাদিয়া। শাহরিয়ারের কাছে 1 থেকে 10 পর্যন্ত সকল পূর্ণসংখ্যা আছে। সাকিবের কাছে 11 থেকে 20 পর্যন্ত সকল পূর্ণসংখ্যা আছে। সাদিয়ার কাছে 21 থেকে 30 পর্যন্ত সকল পূর্ণসংখ্যা আছে। মিথিলা প্রত্যেক বন্ধুর কাছ থেকে এমনভাবে 1 টি করে সংখ্যা নিতে চায় যেন সংখ্যা তিনটির যোগফল 3 দ্বারা বিভাজ্য হয়। মিথিলা কতভাবে ঐ সংখ্যা তিনটি নিতে পারবে?

    ২০২৪ আঞ্চলিক · চট্টগ্রাম · প্রশ্ন ৩ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  41. জিহান কাগজ ও কলম কিনতে দোকানে গেলো। কাগজের দাম 9 টাকা এবং কলমের দাম 4 টাকা। জিহানের কাছে 97 টাকা থাকলে সে সর্বোচ্চ কতটি কাগজ কিনতে পারবে যেন তার কাছে 12 টাকা বাকি থাকে?

    ২০২৪ আঞ্চলিক · চট্টগ্রাম · প্রশ্ন ১ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  42. n!n! (nn ফ্যাক্টরিয়াল) হলো 1 থেকে nn পর্যন্ত সকল পূর্ণসংখ্যার গুণফল। আরিফ একটি সংখ্যার ফ্যাক্টরিয়ালের সাথে 3 যোগ করে দেখলো সেটি একটি পূর্ণ ঘনসংখ্যা হয়। আরিফের বাছাই করা সংখ্যাটি সর্বোচ্চ কত হতে পারে?

    ২০২৪ আঞ্চলিক · চট্টগ্রাম · প্রশ্ন ৩ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  43. 100 এর চেয়ে ছোট ভিন্ন ভিন্ন মৌলিক সংখ্যার এমন কতগুলো জোড়া আছে যাদের বর্গের বিয়োগফল একটি বর্গসংখ্যা? (এখানে, (a,b)(a,b) এবং (b,a)(b,a) দুটি একই জোড়া হিসেবে বিবেচনা কর।)

    ২০২৪ আঞ্চলিক · চট্টগ্রাম · প্রশ্ন ৬ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  44. পায়েল ও প্রত্যয় একটি সংখ্যার গেম খেলছে। প্রতি চালে পায়েল নিজের ইচ্ছামত একটি ধনাত্মক পূর্ণসংখ্যা নেয়, এবং সেটির বর্গের শেষ অঙ্কটি একটি গোপন খাতায় লিখে রাখে। সর্বনিম্ন কত চাল পর প্রত্যয় নিশ্চিতভাবে বলতে পারবে পায়েলের গোপন খাতায় অন্তত একটি অংক একাধিকবার লেখা হয়েছে?

    ২০২৪ আঞ্চলিক · চট্টগ্রাম · প্রশ্ন ৭ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  45. f(x+1,y)−f(x,y)=x,f(x,y)−f(x,y+1)=y,f(0,0)=0f(x + 1, y) - f(x, y) = x, f(x, y) - f(x, y + 1) = y, f(0, 0) = 0। f(a,b)=101f(a, b) = 101 হলে, a+ba + b এর সর্বনিম্ন মান বের করো।

    ২০২৪ আঞ্চলিক · চট্টগ্রাম · প্রশ্ন ৮ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  46. তোমার কাছে কিছু চকলেট আছে, যা তুমি কয়েকজন বন্ধুর মাঝে সমানভাবে ভাগ করে দিতে চাও। তুমি খেয়াল করলে, দুইজনের মাঝে ভাগ করলে 1 টা চকলেট অতিরিক্ত থাকে, চারজনের মাঝে ভাগ করলে 3 টা চকলেট অতিরিক্ত থাকে, ছয়জনের মাঝে ভাগ করলে 5 টা চকলেট অতিরিক্ত থাকে ও আটজনের মাঝে ভাগ করলে 7 টা চকলেট অতিরিক্ত থাকে। তোমার কাছে সর্বনিম্ন কয়টি চকলেট থাকা সম্ভব?

    ২০২৪ আঞ্চলিক · চট্টগ্রাম · প্রশ্ন ৩ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  47. মনীষা একটি 256 পৃষ্ঠার নোটবুক কিনেছে। তুন্না প্রথমদিন প্রতিটি পৃষ্ঠায় পেন্সিল দিয়ে দাগ দেয়, এবং মনীষা প্রতি দ্বিতীয় পৃষ্ঠার দাগ মুছে দেয়। পরেরদিন তুন্না আবার প্রতি তৃতীয় পৃষ্ঠায় দাগ দেয় এবং মনীষা প্রতি চতুর্থ পৃষ্ঠার দাগ মুছে দেয়। এভাবে 128 দিন ধরে তুন্না আর মনীষার দাগ দেয়া আর মোছা চলতে থাকে। 128 দিন শেষে, নোটবুকের কয়টি পৃষ্ঠায় এখনো দাগ থেকে গিয়েছে?

    ২০২৪ আঞ্চলিক · চট্টগ্রাম · প্রশ্ন ৬ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  48. XX এবং YY দুইটি মৌলিক সংখ্যা। এদের বর্গের পার্থক্য 40 হলে, সংখ্যা দুটির যোগফল কত?

    ২০২৪ আঞ্চলিক · চট্টগ্রাম · প্রশ্ন ১ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  49. নিলয় লাল ও নীল রঙের দুইটি ছক্কা ফেললো যাদের প্রতিটির 6 টি পার্শ্ব আছে এবং পার্শ্বগুলোতে 1-6 পর্যন্ত সংখ্যা লেখা আছে। নিলয় ছক্কা নিক্ষেপের পরে দুইটি ছক্কা থেকে প্রাপ্ত দুটি সংখ্যাকে যোগ করে মৌলিক সংখ্যা পেলে ঐ জোড়াকে “চমৎকার জোড়া” বলে। নিলয় কতটি “চমৎকার জোড়া” পেতে পারে?

    ২০২৪ আঞ্চলিক · চট্টগ্রাম · প্রশ্ন ২ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  50. ইমনের কাছে 6561 একক ব্যাসার্ধের একটি বিশাল নিরেট সিলিন্ডার আছে। সে সিলিন্ডারকে বাইরে থেকে এমনভাবে কাটতে চায় যেন শেষে একটিমাত্র নিরেট সিলিন্ডার থাকে এবং কাটার পর যে কয়েকটি পাইপ পাওয়া যায় তাদের বহিঃব্যাসার্ধ ক্রমান্বয়ে এক-তৃতীয়াংশ হতে থাকে। যদি পাইপ এবং সিলিন্ডারের ব্যাসার্ধ পূর্ণসংখ্যা হয়, তাহলে সর্বোচ্চ কয়টি পাইপ পাওয়া সম্ভব?

    ২০২৪ আঞ্চলিক · চট্টগ্রাম · প্রশ্ন ৩ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  51. f(x)+2f(−x)=2xf(x) + 2f(-x) = 2x ; 2f(x)+f(−x)=x22f(x) + f(-x) = x^2 ; 1 হতে 2024 পর্যন্ত xx এর কয়টি মান আছে, যার জন্য xx এবং f(x)f(x) উভয়ই পূর্ণসংখ্যা হবে?

    ২০২৪ আঞ্চলিক · চট্টগ্রাম · প্রশ্ন ৫ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  52. সর্বনিম্ন কোন বর্গসংখ্যাটি 35, 48 এবং 63 দ্বারা বিভাজ্য?

    ২০২৪ আঞ্চলিক · কুমিল্লা · প্রশ্ন ২ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  53. 1+12+14+18+116+⋯1 + \frac{1}{2} + \frac{1}{4} + \frac{1}{8} + \frac{1}{16} + \cdots ধারাটি একটি গুণোত্তর ধারা। ধারাটির 81 তম পদ থেকে শুরু করে 100 তম পদের যোগফলকে যদি 2x−12y\frac{2^x - 1}{2^y} আকারে লিখা যায়, তবে xx ও yy এর ধনাত্মক পার্থক্য কত?

    ২০২৪ আঞ্চলিক · কুমিল্লা · প্রশ্ন ৩ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  54. তুন্নার কাছে 8n−18n - 1 টা আপেল ও 5n+15n + 1 টা কমলা রয়েছে। সে আপেল ও কমলা সমানভাবে তার কয়েকজন বন্ধুর মাঝে ভাগ করে দিতে চায়, যেন সবার প্রাপ্ত ফলের সংখ্যা পূর্ণসংখ্যা হয়। 100 থেকে ছোট nn এর সকল সম্ভাব্য পূর্ণসাংখ্যিক মানের যোগফল নির্ণয় করো।

    ২০২৪ আঞ্চলিক · কুমিল্লা · প্রশ্ন ৪ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  55. nn একটি ধনাত্মক পূর্ণসংখ্যা। nn ও 80 এর ল.সা.গু 1200 এবং nn ও 80 এর গ.সা.গু 20। nn এর মান নির্ণয় করো।

    ২০২৪ আঞ্চলিক · কুমিল্লা · প্রশ্ন ২ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  56. এমন কতগুলো ধনাত্মক পূর্ণসংখ্যা আছে যারা 121212^{12}, 141214^{12} এবং 18918^9 এর অন্তত যেকোনো একটি সংখ্যার উৎপাদক?

    ২০২৪ আঞ্চলিক · কুমিল্লা · প্রশ্ন ৫ · আরও ৩টি প্রশ্নপত্রে আছে
  57. 13+23+33+⋯+n31^3 + 2^3 + 3^3 + \dots + n^3 যদি n+3n + 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়। nn এর সর্বোচ্চ মান নির্ণয় করো।

    ২০২৪ আঞ্চলিক · কুমিল্লা · প্রশ্ন ৮ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  58. দুইটি ধনাত্মক পূর্ণসংখ্যার গুণফল 15, সংখ্যা দুইটির গ.সা.গু 1 হলে, সংখ্যা দুইটির ল.সা.গু নির্ণয় কর।

    ২০২৪ আঞ্চলিক · কুমিল্লা · প্রশ্ন ১ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  59. একটি বৃত্তাকার পথে, চার বন্ধু - রাইসা, সাদমান, ফারিহা এবং সামিরা - একই স্থান থেকে একই সাথে দৌড়াতে শুরু করে। তাদের প্রত্যেকের দৌড়ানোর গতি ভিন্ন ভিন্ন এবং তারা ছুটতে থাকে যতক্ষণ না তারা সবাই শুরুর বিন্দুতে প্রথমবার মিলিত হয়। বৃত্তাকার পথে একবার ঘুরে আসতে রাইসার 60 সেকেন্ড, সাদমানের 90 সেকেন্ড, ফারিহার 120 সেকেন্ড এবং সামিরার 150 সেকেন্ড সময় লাগে। তাহলে সর্বনিম্ন কত সেকেন্ড পরে তারা সবাই আবার শুরুর স্থানে মিলিত হবে?

    ২০২৪ আঞ্চলিক · কুমিল্লা · প্রশ্ন ৩ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  60. দুইটি ক্রমিক ধনাত্মক পূর্ণসংখ্যার গুণফল 10712 হলে, ছোট সংখ্যাটির উৎপাদক কয়টি?

    ২০২৪ আঞ্চলিক · কুমিল্লা · প্রশ্ন ৪ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  61. মাজেদ শুধুমাত্র 7 ও 8 টাকার বেশ কিছু কয়েন নিয়ে একটি দোকানে চকলেট কিনতে গেল। সেখানে তার এক ধরনের চকলেট পছন্দ হলো যার প্রত্যেকটির মূল্য 9 টাকা। তাহলে মাজেদকে সর্বনিম্ন কয়টি চকলেট কিনতে হবে যেন দোকানদারকে কোনো টাকা ফেরত দিতে না হয়?

    ২০২৪ আঞ্চলিক · কুমিল্লা · প্রশ্ন ৫ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  62. একটি ক্লাসরুমে কিছু শিক্ষার্থী আছে। প্রতিটা শিক্ষার্থীর কাছে সমান সংখ্যক একাধিক চকলেট আছে। ক্লাসরুমে মোট চকলেটের সংখ্যা 300 হতে 400 এর মাঝে। তোমাকে যদি মোট চকলেটের সংখ্যা বলে দেয়া হয়, তাহলে তুমি কতজন শিক্ষার্থী আছে এটা বের করতে পারবে এবং সবার কাছে কতটি করে চকলেট আছে এটাও নিশ্চিতভাবে বলতে পারবে। রুমে কতজন শিক্ষার্থী আছে?

    ২০২৪ আঞ্চলিক · কুমিল্লা · প্রশ্ন ৭ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  63. যেকোনো চারটি মৌলিক সংখ্যার মধ্যে, তিনটি মৌলিক সংখ্যার গুণফল থেকে 2 বিয়োগ করলে অপর মৌলিক সংখ্যাটি পাওয়া যায়, যা 100 এর চেয়ে বড়। প্রথম তিনটি মৌলিক সংখ্যার সর্বনিম্ন যোগফল কত হতে পারে?

    ২০২৪ আঞ্চলিক · কুমিল্লা · প্রশ্ন ৮ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  64. যেকোনো পূর্ণসংখ্যা nn এর জন্য, n4−kn3−n2+2nn^4 - kn^3 - n^2 + 2n রাশিটি 4 দ্বারা বিভাজ্য, যেখানে kk একটি ধনাত্মক পূর্ণসংখ্যা। kk এর সর্বনিম্ন মান কত?

    ২০২৪ আঞ্চলিক · কুমিল্লা · প্রশ্ন ৪ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  65. তুন্নার কাছে 8n−18n - 1 টা আপেল ও 5n+15n + 1 টা কমলা রয়েছে। সে আপেল ও কমলাগুলো সমানভাবে তার কয়েকজন বন্ধুর মাঝে ভাগ করে দিতে চায়, যাতে প্রত্যেকে pp টা করে আপেল ও qq টা করে কমলা পায়। nn এর সর্বনিম্ন মানের জন্য p+qp + q এর মান বের কর।

    ২০২৪ আঞ্চলিক · কুমিল্লা · প্রশ্ন ৫ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  66. 12 ঘন্টা ফরম্যাটের একটি ডিজিটাল ঘড়িতে বর্তমান সময় 11:57 AM11:57\text{ AM}। এখানে ঘন্টার ও মিনিটের অঙ্কগুলোর যোগফলের গুনফল 24; ((1+1)×(5+7))((1 + 1) \times (5 + 7))। দিনের যেকোনো সময় এই গুণফল জোড় সংখ্যা হওয়ার সম্ভাবনা ab\frac{a}{b}, যেখানে aa ও bb পরস্পর সহমৌলিক। a+ba + b এর মান নির্ণয় করো।

    ২০২৪ আঞ্চলিক · ঢাকা · প্রশ্ন ২
  67. nn এর সর্বনিম্ন কোন বিজোড় মানের জন্য 202432024^3 দ্বারা 2025n−2024n−12025^n - 2024n - 1 নিঃশেষে বিভাজ্য হবে? (যেখানে, n>1n > 1)

    ২০২৪ আঞ্চলিক · ঢাকা · প্রশ্ন ৫
  68. এমন কতগুলো ক্রমজোড় (a,b)(a, b) সম্ভব, যেন gcd⁡(a,b)+lcm⁡(a,b)=2023\gcd(a, b) + \operatorname{lcm}(a, b) = 2023 হয়?

    ২০২৪ আঞ্চলিক · ঢাকা · প্রশ্ন ৬
  69. 2024 এর চেয়ে ছোট কতগুলো ধনাত্মক পূর্ণসংখ্যাকে 2x−2y2^x - 2^y আকারে লেখা যায়, যেখানে xx ও yy অঋণাত্মক পূর্ণসংখ্যা? (যেমনঃ 24−21=142^4 - 2^1 = 14; তাই 14 হলো এমন একটি সংখ্যা)

    ২০২৪ আঞ্চলিক · ঢাকা · প্রশ্ন ২
  70. a,ba, b ও cc হলো 1 থেকে 2024 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে তিনটি ভিন্ন পূর্ণসংখ্যা যেন ab+bc+caa^b + b^c + c^a একটি জোড় সংখ্যা হয়। a+b+ca + b + c এর সম্ভাব্য সর্বোচ্চ মান নির্ণয় করো।

    ২০২৪ আঞ্চলিক · ঢাকা · প্রশ্ন ৩
  71. 1 থেকে 2024 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে এমন কয়টি পূর্ণসংখ্যা পাওয়া যাবে, যাদেরকে একই সাথে 4a+194a + 19 এবং 6b+216b + 21 আকারে লেখা যায়, যেখানে a,ba, b পূর্ণসংখ্যা?

    ২০২৪ আঞ্চলিক · ঢাকা · প্রশ্ন ৪
  72. (a+b)+(c+d)=6250\sqrt{(a + b)} + \sqrt{(c + d)} = \sqrt{6250} সমীকরণটিতে a,b,c,da, b, c, d পূর্ণসংখ্যা হলে, a+b+c+da + b + c + d এর সর্বনিম্ন মান নির্ণয় করো।

    ২০২৪ আঞ্চলিক · ঢাকা · প্রশ্ন ৬
  73. সামিন ও স্বর্গ গণনার করার জন্য শুধু 0 আর 1 ব্যবহার করে। অন্য কোনো অঙ্ক তারা চিনে না। সামিনের কাছে 2024 অঙ্কের একটি সংখ্যা আছে, যার সবগুলো অঙ্কই 1। সামিন সে সংখ্যাটিকে বর্গ করে স্বর্গকে দিল এবং স্বর্গ তা থেকে 1 বিয়োগ করে তোমাকে দিল। তোমার কাছে থাকা সংখ্যাটিতে কয়টি 1 আছে?

    ২০২৪ আঞ্চলিক · ঢাকা · প্রশ্ন ৭
  74. একটি বাক্সে 100 টি কার্ড আছে। প্রতিটি কার্ডে যথাক্রমে 1 থেকে 100 পর্যন্ত পূর্ণসংখ্যাগুলোর মধ্যে ঠিক একটি করে ভিন্ন পূর্ণসংখ্যা লেখা আছে। বাক্সটি থেকে যেকোনো দুইটি কার্ড উঠানো হল এবং সংখ্যা দুইটি গুণ করে গুণফল একটি পূর্ণ ঘনসংখ্যা পাওয়া গেল। এরকম কতগুলো ভিন্ন গুণফল পাওয়া সম্ভব? (দুইটি কার্ড তোলার পর আবার বাক্সে রেখে দেওয়া হয়)

    ২০২৪ আঞ্চলিক · ঢাকা · প্রশ্ন ৬
  75. এমন কয়টি ধনাত্মক পূর্ণসংখ্যা রয়েছে যাদের অঙ্কগুলোর যোগফল 12, অঙ্কগুলোর গড় 2 এবং সকল অঙ্ক অশূন্য?

    ২০২৪ আঞ্চলিক · ঢাকা · প্রশ্ন ৭
  76. একটি চার অঙ্কের পূর্ণসংখ্যা 11 দ্বারা নিঃশেষে বিভাজ্য। সংখ্যাটির শেষ দুই অঙ্ক সরিয়ে এর সামনে বসালে তা 4 দ্বারা বিভাজ্য হয়। যেমন, সংখ্যাটি যদি abcd‾\overline{abcd} হয় তাহলে cdab‾\overline{cdab}, 4 দ্বারা বিভাজ্য হবে। এমন সম্ভাব্য সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করো, যাদের প্রথম ও শেষ অঙ্কের পার্থক্য 6।

    (যেমন: এরকম একটি সংখ্যা হলো 7271, যা 11 দিয়ে নিঃশেষে বিভাজ্য। শেষ দুটি অঙ্ককে সরিয়ে এর সামনে বসালে সংখ্যাটি 7172 হয়, যা 4 দ্বারা বিভাজ্য এবং 7271 এর প্রথম ও শেষ অঙ্কদ্বয়ের পার্থক্য 6)

    ২০২৪ আঞ্চলিক · ঢাকা · প্রশ্ন ৮
  77. ধরো f(x)=x67−x67−x67−⋯f(x) = x^{67-x^{67-x^{67-\cdots}}}, যেখানে x≠0x \neq 0। যদি f(n)=64f(n) = 64 হয়, তাহলে nnn^n কে 11 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে?

    ২০২৪ আঞ্চলিক · ঢাকা · প্রশ্ন ২
  78. 2024P1430^{2024}P_{1430} সংখ্যাটিকে k×11xk \times 11^x আকারে লেখা হলো যেখানে xx ও kk উভয়ে অঋণাত্মক পূর্ণসংখ্যা। xx এর মান সর্বোচ্চ কত হওয়া সম্ভব? যেখানে, nPr=n!(n−r)!^nP_r = \frac{n!}{(n-r)!}

    ২০২৪ আঞ্চলিক · ঢাকা · প্রশ্ন ৩
  79. এমন সম্ভাব্য সকল ধনাত্মক পূর্ণসংখ্যা xx এর যোগফল নির্ণয় করো যেন x2−23x+127x^2 - 23x + 127 একটি পূর্ণবর্গ সংখ্যা হয়।

    ২০২৪ আঞ্চলিক · ঢাকা · প্রশ্ন ৪
  80. তিনটি ভিন্ন মৌলিক সংখ্যার গুণফল তিন অংকের সংখ্যা হলে, গুণফলের সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের পার্থক্য নির্ণয় করো।

    ২০২৪ আঞ্চলিক · দিনাজপুর · প্রশ্ন ২ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
আরও দেখাও