পাটিগণিত
১,০৪০টি প্রশ্ন
একটি রেস্টুরেন্টে 112 টি ডিম এবং 2 জন মানুষ আছে। ডিমগুলো সরাসরি খাওয়া যায় না। এজন্য বিশেষ 2 টি বাটন আছে, বাটন এবং বাটন । বাটন চাপলে, ডিমসংখ্যা কমে পরিমাণ হয়ে যায়। ( হচ্ছে ডিমসংখ্যাকে মানুষের সংখ্যা দিয়ে ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় সেটা। অর্থাৎ, শুরুতে বাটনটি চাপলে এর মান হবে । খেয়াল রাখতে হবে, ভাগফল দশমিক এ আসলে শুধুমাত্র পূর্ণসংখ্যাটি নিতে হবে। যেমন: হলে, এর মান হবে 2)
আবার, বাটন চাপলে মানুষ এর সংখ্যা 1 জন বৃদ্ধি পায়। তুমি অথবা বাটন ইচ্ছামতো যতবার খুশি চাপতে পারো। তুমি চাইলে এবং দুইটি বাটন ও ব্যবহার করতে পারো বা যেকোনো একটি বাটন ও ব্যবহার করতে পারো। সর্বনিম্ন কতবার এই বাটন চাপার মাধ্যমে ডিমসংখ্যা শূন্য (0) করা যাবে?
২০২৪ জাতীয় · প্রশ্ন ১দুইটি বুক ক্লাব এবং । ক্লাবে 9 জন সদস্য আছে এবং তাদের প্রত্যেকের কাছে থাকা বইয়ের সংখ্যা ভিন্ন, যা প্রথম 9 টি মৌলিক সংখ্যা। ক্লাবে থাকা সদস্যদের প্রত্যেকের বইয়ের সংখ্যাও ভিন্ন এবং তা 123 থেকে 231 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো। একদিন যেকোনো ক্লাবের যেকোনো একজন সদস্য অপর ক্লাবে চলে যায়। যার ফলে উভয় ক্লাবের গড় বইয়ের সংখ্যা বৃদ্ধি পায়। কতভাবে যেকোনো ক্লাবের যেকোনো একজন সদস্য অপর ক্লাবে চলে যেতে পারে?
২০২৪ জাতীয় · প্রশ্ন ৪একটি ড্রাগন প্রতি 10 তম মিনিটে 5 টা গাছ পুড়িয়ে দেয়। মাজেদ এবং ইমন- দুজন যোদ্ধা বন্দুক হাতে দাঁড়িয়ে আছে। মাজেদ প্রতি 6 মিনিটে এবং ইমন প্রতি 14 মিনিটে গুলি করতে পারে। সমস্যা হচ্ছে, দুজন একই সাথে গুলি না করলে ড্রাগন টি আঘাত প্রাপ্ত হয় না। যদি 3 বার আঘাত প্রাপ্ত হয়ে ড্রাগনটি উড়ে যায়, তাহলে ড্রাগনটি মোট কতগুলো গাছ পুড়িয়ে ফেলেছে?
২০২৪ আঞ্চলিক · বরিশাল · প্রশ্ন ৪2020 সালের, 21 জুলাই, মঙ্গলবার নিলয়ের জন্মদিন ছিল। পরের নিকটতম কোন বছরে তার জন্মদিন শনিবারে হবে?
২০২৪ আঞ্চলিক · বরিশাল · প্রশ্ন ৫দুই ভাইয়ের বয়সের পার্থক্য 5 বছর। বর্তমানে বড় ভাইয়ের বয়স 24 বছর হলে, 10 বছর পর ছোট ভাইয়ের বয়স কত হবে?
২০২৪ আঞ্চলিক · বরিশাল · প্রশ্ন ১মঙ্গলবার, 22 জুলাই, 2008 সালে নিলয়ের জন্মদিন ছিল। পরের নিকটতম কোন বছরে তার জন্মদিন শনিবারে হবে?
২০২৪ আঞ্চলিক · বরিশাল · প্রশ্ন ৬একটি ড্রাগন প্রতি 10 তম মিনিটে 5 টা গাছ পুড়িয়ে দেয়। মাজেদ এবং ইমন দুজন যোদ্ধা বন্দুক হাতে দাঁড়িয়ে আছে। মাজেদ প্রতি 3 মিনিটে এবং ইমন প্রতি 13 মিনিটে গুলি করতে পারে। সমস্যা হচ্ছে, দুজন একই সাথে গুলি না করলে ড্রাগন টি আঘাত প্রাপ্ত হয় না। যদি 2 বার আঘাত প্রাপ্ত হয়ে ড্রাগনটি উড়ে যায়, তাহলে ড্রাগনটি মোট কতগুলো গাছ পুড়িয়ে ফেলেছে?
২০২৪ আঞ্চলিক · বরিশাল · প্রশ্ন ৮মাজেদের হাতে দুইটি জাদুর পাথর আছে। এদেরকে একবার ঘষা দিলে প্রত্যেকটি পাথর থেকে একটি করে পাথর বের হয়। পাথর সংখ্যা 100 হওয়ার জন্য কতবার পাথর ঘষতে হয়েছিল?
২০২৪ আঞ্চলিক · বগুড়া · প্রশ্ন ১ · আরও ২টি প্রশ্নপত্রে আছেশুধুমাত্র 16 সংখ্যাটি ব্যবহার করে 61 বানাতে হবে। সহায়ক হিসেবে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং বর্গমূল ব্যবহার করা যাবে। এটা করতে সর্বনিম্ন কয়টি 16 প্রয়োজন হবে? (ঋণাত্মক সংখ্যা উপেক্ষা করো)
২০২৪ আঞ্চলিক · বগুড়া · প্রশ্ন ২ · আরও ২টি প্রশ্নপত্রে আছে5 থেকে 15 পর্যন্ত সকল জোড় সংখ্যার যোগফল নির্ণয় করো।
২০২৪ আঞ্চলিক · বগুড়া · প্রশ্ন ১ · আরও ২টি প্রশ্নপত্রে আছেজ্যোতি একটি রেস্টুরেন্টে গিয়েছে, যেখানে ওয়াইফাই সুবিধা আছে। সে ওয়েটারকে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডের ব্যাপারে জিজ্ঞেস করায়, তিনি নিচের চিরকুটটি দিলেন এবং বললেন যে পাসওয়ার্ডটি একটি সংখ্যা। *(স্টার) চিহ্নিত সংখ্যাটি পাসওয়ার্ড হলে এবং প্রতিটি ইংরেজি বর্ণ একটি করে অঙ্ক নির্দেশ করলে, পাসওয়ার্ডের সংখ্যাটি নির্ণয় করো।
২০২৪ আঞ্চলিক · বগুড়া · প্রশ্ন ৩ · আরও ২টি প্রশ্নপত্রে আছে
পায়েল একটি কাজ 6 বার করলে 3 বার ভুল করে। আবার শাকুর কাজটি 7 বার করলে 3 বার ভুল করে। অন্যদিকে তিহাম কাজটি 8 বার করলে 1 বার ভুল করে। কোনো একটি কাজ তারা একত্রে করলে কাজটি সঠিক হওয়ার সম্ভবনা কত শতাংশ?
২০২৪ আঞ্চলিক · বগুড়া · প্রশ্ন ৬ · আরও ২টি প্রশ্নপত্রে আছেমনে করো, একটি ডিজিটাল ঘড়িতে ঘণ্টা, মিনিট আর সেকেন্ডের সময় দেখায়। এটি চব্বিশ ঘণ্টায় সেট করা আছে, অর্থাৎ দুপুর এ ঐ ঘড়িতে দেখা যায়। ঐ ঘড়িতে সারাদিনে মোট কতোগুলো ভিন্ন ভিন্ন সময় দেখা যায়?
২০২৪ আঞ্চলিক · চট্টগ্রাম · প্রশ্ন ২ · আরও ১টি প্রশ্নপত্রে আছেজিহান কাগজ ও কলম কিনতে দোকানে গেলো। কাগজের দাম 9 টাকা এবং কলমের দাম 4 টাকা। জিহানের কাছে 97 টাকা থাকলে সে সর্বোচ্চ কতটি কাগজ কিনতে পারবে যেন তার কাছে 12 টাকা বাকি থাকে?
২০২৪ আঞ্চলিক · চট্টগ্রাম · প্রশ্ন ১ · আরও ১টি প্রশ্নপত্রে আছেহলো এর , হলো এর , হলো এর । তাহলে , এর কত শতাংশ?
২০২৪ আঞ্চলিক · চট্টগ্রাম · প্রশ্ন ২ · আরও ১টি প্রশ্নপত্রে আছেইমনের কাছে 512 একক ব্যাসার্ধের একটি বিশাল নিরেট সিলিন্ডার আছে। সে সিলিন্ডারকে বাইরে থেকে এমনভাবে কাটতে চায় যেন শেষে একটিমাত্র নিরেট সিলিন্ডার থাকে, এবং কাটার পর যে কয়েকটি পাইপ পাওয়া যায় তাদের বহিঃব্যাসার্ধ ক্রমান্বয়ে অর্ধেক হতে থাকে। যদি পাইপ এবং সিলিন্ডারের ব্যাসার্ধ পূর্ণসংখ্যা হয়, তাহলে সর্বোচ্চ কয়টি পাইপ পাওয়া সম্ভব?
২০২৪ আঞ্চলিক · চট্টগ্রাম · প্রশ্ন ৪ · আরও ১টি প্রশ্নপত্রে আছেএকটি ভগ্নাংশের 4 গুণ হলো । তাহলে ভগ্নাংশটির 3 গুণ কত হবে?
২০২৪ আঞ্চলিক · চট্টগ্রাম · প্রশ্ন ১ · আরও ১টি প্রশ্নপত্রে আছেতোমার কাছে 5 টি ধনাত্মক পূর্ণসংখ্যা আছে যাদের গড় 7। তুমি এর মাঝে 3 টি সংখ্যা তোমার প্রথম বন্ধুকে দিলে এবং এই সংখ্যা তিনটির গড় 5। বাকি দুইটি সংখ্যা দ্বিতীয় বন্ধুকে দিলে। দ্বিতীয় বন্ধুর কাছে থাকা সংখ্যা দুইটির গড় কত?
২০২৪ আঞ্চলিক · চট্টগ্রাম · প্রশ্ন ২ · আরও ১টি প্রশ্নপত্রে আছেএকদিন তোমার মনে হল, তুমি খেজুরের রস খেতে চাও। কিন্তু তা খাওয়ার জন্য তোমাকে গ্রামে যেতে হবে। তোমার বাসা হতে গ্রামে আসা-যাওয়ার একমাত্র মাধ্যম হলো বাস। একদিন তুমি বেরিয়ে পড়লে এবং সেখানে 4 গ্লাস রস খেয়ে বাসায় ফিরে এসে দেখলে তোমার 132 টাকা খরচ হল। আরেকদিন তুমি তোমার বন্ধুর সাথে গিয়ে দুইজন মিলে 10 গ্লাস রস খেলে এবং ফিরে এসে দেখলে তোমাদের মোট 294 টাকা খরচ হয়েছে। তোমার বাসা হতে গ্রামে যাওয়ার বাসভাড়া কত?
২০২৪ আঞ্চলিক · চট্টগ্রাম · প্রশ্ন ৫ · আরও ১টি প্রশ্নপত্রে আছেএকটি বইয়ের একটি অধ্যায়ের পৃষ্ঠা সংখ্যার যোগফল 75। অধ্যায়-এ 5 টি পৃষ্ঠা থাকলে, অধ্যায়টি কোন পৃষ্ঠায় শেষ হয়?
২০২৪ আঞ্চলিক · কুমিল্লা · প্রশ্ন ১ · আরও ১টি প্রশ্নপত্রে আছেপায়েল ও প্রত্যয়ের বাসার দূরত্ব 21 কি.মি.। তারা চাইলো তারা একসঙ্গে দেখা করবে। সেজন্য পায়েল তার বাসা থেকে বেরিয়ে পড়ার কিছু সময় পর প্রত্যয়ও তার বাসা থেকে বেরিয়ে পড়লো। পায়েল তাদের বাসার মধ্যবর্তী মোট দূরত্বের অংশ যাবার পর প্রত্যয়ের সঙ্গে দেখা হলো। প্রত্যয় তার বাসা থেকে কত কি.মি. দূরত্ব অতিক্রম করেছে?
২০২৪ আঞ্চলিক · কুমিল্লা · প্রশ্ন ২ · আরও ১টি প্রশ্নপত্রে আছেএকটি বৃত্তাকার পথে, চার বন্ধু - রাইসা, সাদমান, ফারিহা এবং সামিরা - একই স্থান থেকে একই সাথে দৌড়াতে শুরু করে। তাদের প্রত্যেকের দৌড়ানোর গতি ভিন্ন ভিন্ন এবং তারা ছুটতে থাকে যতক্ষণ না তারা সবাই শুরুর বিন্দুতে প্রথমবার মিলিত হয়। বৃত্তাকার পথে একবার ঘুরে আসতে রাইসার 60 সেকেন্ড, সাদমানের 90 সেকেন্ড, ফারিহার 120 সেকেন্ড এবং সামিরার 150 সেকেন্ড সময় লাগে। তাহলে সর্বনিম্ন কত সেকেন্ড পরে তারা সবাই আবার শুরুর স্থানে মিলিত হবে?
২০২৪ আঞ্চলিক · কুমিল্লা · প্রশ্ন ৩ · আরও ১টি প্রশ্নপত্রে আছে2023 সালের নভেম্বরের 21 তারিখ মঙ্গলবার হলে, 2024 সালের ফেব্রুয়ারি মাসের প্রথম মঙ্গলবার কত তারিখ?
২০২৪ আঞ্চলিক · কুমিল্লা · প্রশ্ন ১ · আরও ১টি প্রশ্নপত্রে আছেকোনো শ্রেণির অংশ শিক্ষার্থী সংখ্যাতত্ত্ব এবং অংশ শিক্ষার্থী জ্যামিতি পছন্দ করে। উভয়ই পছন্দ করে এমন শিক্ষার্থীর সর্বনিম্ন সংখ্যা কত?
২০২৪ আঞ্চলিক · ঢাকা · প্রশ্ন ১তাহমিদ দুপুর 12 টায় একটি আপেল খেয়ে ফেলে। এরপর সে 10 মিনিট বিরতি নিয়ে পরবর্তী আপেলটি খায়। তারপর প্রতিটি আপেল খাওয়ার পূর্বে সে আগের বারের দ্বিগুণ সময় বিরতি নেয়। রাত 12 টার মধ্যে সে কয়টি আপেল খেতে পারবে?
২০২৪ আঞ্চলিক · ঢাকা · প্রশ্ন ৩পায়েল তার ক্ষমতা বৃদ্ধির জন্যে একটি পায়েলরোবট তৈরি করে, যা পায়েলের একদিনের কাজ দিনে করতে পারে। পায়েলরোবট আবার নিজে পায়েলরোবট-2 তৈরি করে যা পায়েলরোবটের একদিনের কাজ দিনে করতে পারে। এভাবে প্রত্যেক পায়েলরোবট তার কপি তৈরি করে। পায়েল কখনই চাইবে না পায়েলরোবটরা একত্রিত হয়ে তার চেয়ে দক্ষ হয়ে তার বিরুদ্ধে বিদ্রোহ করে। এর মান সর্বনিম্ন কত রাখলে তার পরিকল্পনা সফল হবে?
২০২৪ আঞ্চলিক · ঢাকা · প্রশ্ন ৫একটি 20 ওভারের ক্রিকেট ম্যাচে বাংলাদেশের মোট রান 160। সেই ম্যাচে প্রতি ওভারে গড়ে কত রান করা হয়েছিল?
২০২৪ আঞ্চলিক · দিনাজপুর · প্রশ্ন ১ · আরও ১টি প্রশ্নপত্রে আছেশিথিল জুস খুব পছন্দ করে। সে তিনটি গ্লাসে আলাদাভাবে আমের জুস, কমলার জুস এবং লিচুর জুস নিয়ে বসেছে। সে 600 মিলি আমের জুস, 320 মিলি কমলার জুস, 300 মিলি লিচুর জুস নিয়ে একটি মিশ্রণ তৈরি করলো। এখানে মিশ্রণে আমের জুস, কমলার জুস ও লিচুর জুসের অনুপাত করতে চাইলে কত মিলি অতিরিক্ত কমলার জুস যোগ করতে হবে?
২০২৪ আঞ্চলিক · দিনাজপুর · প্রশ্ন ২ · আরও ১টি প্রশ্নপত্রে আছেপায়েল ছুটিতে দিনাজপুরে বেড়াতে গেল। সেখানে সে 2 সপ্তাহ 3 দিন অবস্থান করে। তাহলে সে মোট কত দিন দিনাজপুরে অবস্থান করে?
২০২৪ আঞ্চলিক · দিনাজপুর · প্রশ্ন ১ · আরও ১টি প্রশ্নপত্রে আছেতাহমিদের কাছে 295 টাকা আছে। সে 30 টাকা দিয়ে একটি জুস এবং 10 টাকা দিয়ে একটি বিস্কুটের প্যাকেট কিনে। এক প্যাকেট চিপসের দাম 15 টাকা হলে সে বাকি টাকা দিয়ে মোট কত প্যাকেট চিপস কিনতে পারবে?
২০২৪ আঞ্চলিক · দিনাজপুর · প্রশ্ন ২ · আরও ১টি প্রশ্নপত্রে আছেতোমাকে এক জাদুকর প্রথমদিন কিছু সংখ্যক কলম দিলো। এরপর থেকে জাদুকর প্রতিদিন তোমাকে আগের দিন দেওয়া কলম সংখ্যার দ্বিগুণ সংখ্যক কলম দেয়। তুমি চতুর্থ দিন দেখলে যে তোমার কাছে 60 টি কলম আছে, তাহলে প্রথম দিন তোমাকে জাদুকর কতগুলো কলম দিয়েছিল?
২০২৪ আঞ্চলিক · দিনাজপুর · প্রশ্ন ৩ · আরও ১টি প্রশ্নপত্রে আছেশিথিল জুস খুব পছন্দ করে। সে তিনটি গ্লাসে আলাদাভাবে আমের জুস, কমলার জুস এবং লিচুর জুস নিয়ে বসেছে। সে 600 মিলি আমের জুস, 360 মিলি কমলার জুস, 200 মিলি লিচুর জুস নিয়ে একটি মিশ্রণ তৈরি করলো। এখানে মিশ্রণে আমের জুস, কমলার জুস ও লিচুর জুসের অনুপাত করতে চাইলে কত মিলি অতিরিক্ত লিচুর জুস যোগ করতে হবে?
২০২৪ আঞ্চলিক · দিনাজপুর · প্রশ্ন ৫ · আরও ১টি প্রশ্নপত্রে আছেইমনের কাছে 5 টি গল্পের বই আছে যাদের গড় পৃষ্ঠা সংখ্যা 485। সে আরো দুইটি বই কিনলো যাদের পৃষ্ঠা সংখ্যা যথাক্রমে 380 ও 665। সে একদিনে সর্বোচ্চ 25 টি পৃষ্ঠা পড়তে পারলে, সবগুলো বই পড়ে শেষ করতে তার সর্বনিম্ন কতদিন সময় লাগবে?
২০২৪ আঞ্চলিক · দিনাজপুর · প্রশ্ন ৭ · আরও ১টি প্রশ্নপত্রে আছেএকটি বইয়ের মূল্য 76 টাকা। তুমি বইটি ছাড়ে কিনলে। ছাড় দেওয়ার পর তুমি কত টাকা দিয়ে বইটি কিনেছিলে?
২০২৪ আঞ্চলিক · দিনাজপুর · প্রশ্ন ১ · আরও ১টি প্রশ্নপত্রে আছেএকটি পরীক্ষায় 12 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরের গড় 57। একজন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরের কিছু সংশোধন হওয়ায় শিক্ষার্থীদের গড় নম্বর 1 কমে গেলো। ঐ শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর কতটুকু কমেছিলো?
২০২৪ আঞ্চলিক · যশোর · প্রশ্ন ১ · আরও ১টি প্রশ্নপত্রে আছেতুমি কিছু সংখ্যক চকলেট ও আইসক্রিম কিনলে, যেখানে প্রতিটি চকলেটের দাম 270 টাকা এবং প্রতিটি আইসক্রিমের দাম 180 টাকা। চকলেট আর আইসক্রিমের পেছনে তোমার খরচ পরস্পর সমান। গড়ে প্রতিটি আইটেমের পেছনে তোমাকে কত টাকা খরচ করতে হয়েছে?
২০২৪ আঞ্চলিক · যশোর · প্রশ্ন ৫ · আরও ১টি প্রশ্নপত্রে আছেএক হাজার সাতাত্তর এর সাথে তেত্রিশ যোগ করলে যোগফল কত হবে?
২০২৪ আঞ্চলিক · যশোর · প্রশ্ন ১ · আরও ১টি প্রশ্নপত্রে আছে6789 কে 43 দ্বারা ভাগ করলে ভাগফলে দশমিকের চতুর্থ ঘরের অংকটি কত?
২০২৪ আঞ্চলিক · যশোর · প্রশ্ন ২ · আরও ১টি প্রশ্নপত্রে আছেএকটি পরীক্ষায় 12 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরের গড় 90। একজন শিক্ষার্থীর নম্বরের সংশোধন হওয়ায় গড় 2 নম্বর বৃদ্ধি পেলো । ঐ শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর কতটুকু বেড়েছিলো?
২০২৪ আঞ্চলিক · যশোর · প্রশ্ন ৪ · আরও ১টি প্রশ্নপত্রে আছেএকটি পরিবারে 8 (আট) জন সদস্যের জন্য 9 দিনে 6 কেজি চালের ভাত রান্না করা হয়। যদি ঐ বাড়িতে 4 জন অতিথি 15 দিন থাকে, তাহলে 15 দিনের জন্য মোট কত কেজি চালের প্রয়োজন হবে?
২০২৪ আঞ্চলিক · যশোর · প্রশ্ন ৫ · আরও ১টি প্রশ্নপত্রে আছেএমোল্যান্ডে এক নতুন জীবাণুর সংক্রমণ দেখা দিয়েছে। জীবাণুগুলোর সংখ্যা 100 বা তার কম হলে প্রতিদিন সংখ্যায় দ্বিগুণ হয়। আবার তাদের সংখ্যা এর মধ্যে হলে প্রতিদিন সংখ্যা 170 টি করে বৃদ্ধি পায় এবং 1000 এর বেশি হলে প্রতিদিন সংখ্যা 130 টি করে বৃদ্ধি পায়। বিজ্ঞানীরা একটি জীবাণু নাশক আবিস্কার করেছে যা প্রতি দিনের শেষে 210 টি করে জীবাণু ধ্বংস করতে পারে, জীবাণুর সংখ্যা বৃদ্ধির পর। আজকে জীবাণুর সংখ্যা 4048 টি। এমোল্যান্ডকে জীবাণুমুক্ত করতে মোট কতদিন লাগবে?
২০২৪ আঞ্চলিক · যশোর · প্রশ্ন ৭ · আরও ১টি প্রশ্নপত্রে আছেজেবার একটা রহস্য সংখ্যা আছে। যখন সে এটিকে 5 দ্বারা গুণ করে এবং তারপর 3 যোগ করে, তখন সে 18 পায়। জেবার রহস্য সংখ্যাটি কত?
২০২৪ আঞ্চলিক · কুষ্টিয়া · প্রশ্ন ১ · আরও ১টি প্রশ্নপত্রে আছেসাইফ গণিত নিয়ে নতুন নতুন আবিস্কার করতে খুব পছন্দ করে। সে যোগ, বিয়োগ, গুণ, ভাগের মতো নতুন একটি অপারেটর আবিস্কার করলো। এই অপারেটরটির সে নাম দিল ডায়মন্ড অপারেটর ()। ডায়মন্ড অপারেটরের কাজ হলো দুইটি সংখ্যার মাঝখানে ডায়মন্ড অপারেটর দিলে, সংখ্যা দুইটির যোগফল ও বিয়োগফলের গুণফল পাওয়া যাবে। যেমনঃ . তাহলে একইভাবে সাইফ এর মান বের করলে কত পাবে?
২০২৪ আঞ্চলিক · কুষ্টিয়া · প্রশ্ন ৩ · আরও ১টি প্রশ্নপত্রে আছেতাহমিদের কাছে তিনটি হজম ক্যান্ডির জার আছে। প্রথম জারে 12 টি হজম ক্যান্ডি, দ্বিতীয় জারে 18 টি হজম ক্যান্ডি এবং তৃতীয় জারে 24 টি হজম ক্যান্ডি রয়েছে। সে তার বন্ধুদের মধ্যে সবগুলো হজম ক্যান্ডি সমানভাবে বিতরণ করতে চায়। তাহলে তাহমিদের সর্বোচ্চ কতজন বন্ধু থাকতে পারে?
২০২৪ আঞ্চলিক · কুষ্টিয়া · প্রশ্ন ২ · আরও ১টি প্রশ্নপত্রে আছেসুবাহ 3 অঙ্কের এমন সংখ্যা নির্বাচন করল যাদের প্রতিটি অংকই ভিন্ন ভিন্ন মৌলিক সংখ্যা। সে এমন বৈশিষ্ট্যের সংখ্যাগুলোর নাম দিল 'চমৎকার সংখ্যা'। দুটি ভিন্ন চমৎকার সংখ্যার সর্বনিম্ন পার্থক্য কত?
২০২৪ আঞ্চলিক · কুষ্টিয়া · প্রশ্ন ৩ · আরও ১টি প্রশ্নপত্রে আছেএকটি গণিত ক্লাব একটি গণিত উৎসবের আয়োজন করছে। গণিত উৎসবে 15 টি স্কুলের প্রতিটি স্কুল থেকে 16 জন করে শিক্ষার্থীকে আমন্ত্রণ জানানো হয়। গণিত ক্লাব পর্যাপ্ত পিৎজা অর্ডার করতে চায় যাতে প্রত্যেক ছাত্রের জন্য 2 টি করে স্লাইস থাকে। যদি একটি পিৎজায় 12 টি স্লাইস থাকে, তাহলে গণিত ক্লাবকে অবশ্যই কতগুলো পিৎজা অর্ডার করতে হবে?
২০২৪ আঞ্চলিক · কুষ্টিয়া · প্রশ্ন ৫ · আরও ১টি প্রশ্নপত্রে আছেমাজেদ গণিত নিয়ে নতুন নতুন আবিষ্কার করতে খুব পছন্দ করে। সে যোগ, বিয়োগ, গুণ, ভাগের মতো নতুন একটি অপারেটর আবিষ্কার করলো। এই অপারেটরটির সে নাম দিল ডায়মন্ড অপারেটর ()। ডায়মন্ড অপারেটরের কাজ হলো দুইটি সংখ্যার মাঝখানে ডায়মন্ড অপারেটর দিলে, সংখ্যা দুইটির যোগফল ও বিয়োগফলের গুণফল পাওয়া যাবে। যেমনঃ . তাহলে একইভাবে মাজেদ এর মান বের করলে কত পাবে?
২০২৪ আঞ্চলিক · কুষ্টিয়া · প্রশ্ন ৬ · আরও ১টি প্রশ্নপত্রে আছেতিনটি ভিন্ন ভিন্ন ধনাত্মক পূর্ণসংখ্যার গড় 5। সংখ্যা তিনটির মধ্যে সম্ভাব্য সর্বোচ্চ সংখ্যাটি কত?
২০২৪ আঞ্চলিক · ময়মনসিংহ · প্রশ্ন ১নিলয় তার ব্যাগে 100 টি পেন্সিল অথবা 120 টি কলম অথবা 150 টি রাবার রাখতে পারে। সে তার ব্যাগে 25 টি পেন্সিল এবং 30 টি কলম রাখার পর সর্বোচ্চ কতটি রাবার রাখতে পারবে?
২০২৪ আঞ্চলিক · ময়মনসিংহ · প্রশ্ন ২4 টি কলার দাম 32 টাকা হলে, 1 ডজন কলার দাম নির্ণয় করো।
২০২৪ আঞ্চলিক · ময়মনসিংহ · প্রশ্ন ১30 টি ধনাত্মক পূর্ণসংখ্যার গড় 40 এবং অপর 40 টি ধনাত্মক পূর্ণসংখ্যার গড় 12। তাহলে মোট 70 টি পূর্ণসংখ্যার গড় নির্ণয় করো।
২০২৪ আঞ্চলিক · ময়মনসিংহ · প্রশ্ন ২নিলয় তার ব্যাগে 100 টি পেন্সিল অথবা 120 টি কলম রাখতে পারে। সে তার ব্যাগে 60 টি কলম রাখার পর সর্বোচ্চ কতটি পেন্সিল রাখতে পারবে?
২০২৪ আঞ্চলিক · ময়মনসিংহ · প্রশ্ন ৩কোনো এক দেশে 80 মিটারের ছক্কায় 10 রান এবং 100 মিটারের ছক্কায় 12 রান দেওয়া হয়। একটি ওভারের প্রত্যেকটি বল বৈধ হলে ঐ ওভারে 3 ছক্কা মেরে সর্বোচ্চ কত রান নেওয়া যাবে যদি সব রান শুধু চার ও ছয় থেকেই হয়?
২০২৪ আঞ্চলিক · নারায়ণগঞ্জ · প্রশ্ন ১2023 বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত সর্বমোট 213 রান করেন। অন্যদিকে তাওহিদ হৃদয় সর্বমোট 115 রান করেন। তানজিদ হাসান তামিম সর্বমোট 97 রান করেন। শান্ত 9 ম্যাচ, হৃদয় 5 ম্যাচ এবং তানজিদ 9 ম্যাচ খেলেন। বিশ্বকাপে বাংলাদেশ দল সর্বমোট 2125 রান করে। শান্ত, হৃদয় এবং তানজিদ মিলে দলের মোট রানের অংশ করলে, এর মান কত হবে?
২০২৪ আঞ্চলিক · নারায়ণগঞ্জ · প্রশ্ন ৪একটা ঘড়ি অদ্ভুতভাবে নষ্ট হয়ে গেল। রাত এগারোটা বাজার পর প্রতিবার ঘন্টার কাঁটা একবার সম্পূর্ণ ঘুরে আসলে ঘড়ির গতি অর্ধেক হয়ে যায়। ঠিক যেই মুহূর্তে ঘড়িটার অবস্থা এমন হবে, যে এক মিনিট অতিবাহিত হতে 2024 মিনিটের বেশি সময় লাগবে, তখন ঘড়িতে কয়টা বাজবে?
২০২৪ আঞ্চলিক · নারায়ণগঞ্জ · প্রশ্ন ৫একটা ঘড়ি অদ্ভুতভাবে নষ্ট হয়ে গেল। রাত নয়টা বাজার পর প্রতিবার ঘন্টার কাঁটা একবার সম্পূর্ণ ঘুরে আসলে ঘড়ির গতি অর্ধেক হয়ে যায়। ঠিক যেই মুহূর্তে ঘড়িটার অবস্থা এমন হবে, যে এক মিনিট অতিবাহিত হতে 2024 মিনিটের বেশি সময় লাগবে, তখন ঘড়িতে কয়টা বাজবে?
২০২৪ আঞ্চলিক · নারায়ণগঞ্জ · প্রশ্ন ৭তাহমিদ, নিলয়, মাজেদ তিন ভাই নদীতে মাছ ধরতে অনেক পছন্দ করে। কিন্তু নদী অনেক দূরে থাকায় তাদের মধ্য থেকে যেকোনো একজন, শুধু মঙ্গলবার মাছ ধরতে যায়। তারা তাহমিদ, মাজেদ, নিলয়, তারপর আবার তাহমিদ এই ক্রমে মাছ ধরে। 2024 সালের 2 জানুয়ারি মঙ্গলবার এবং ঐ দিন নিলয় মাছ ধরতে গেলে ঐ বছর তাহমিদ কতবার মাছ ধরতে যাবে?
২০২৪ আঞ্চলিক · নারায়ণগঞ্জ · প্রশ্ন ৮পায়েল তার বাড়ির সামনের উঠানের কিছু অংশ রং করবে ঠিক করলো। সে দরজা থেকে বের হয়ে সোজা 12 মিটার গেলো, তারপর 6 মিটার ডান দিকে গেলো। অতঃপর সোজা দরজার কাছে ফিরে আসলো। এতে যে ক্ষেত্রটি তৈরি হলো, তার পুরোটা রং করা হবে। প্রতি 6 বর্গমিটার ক্ষেত্রফল রং করতে 1 টি রঙের বাক্স প্রয়োজন হলে, সম্পূর্ণ ক্ষেত্রটি রং করতে কয়টি রঙের বাক্স প্রয়োজন?
২০২৪ আঞ্চলিক · সিলেট · প্রশ্ন ২সাদিয়া ও মোমা ক্যাফেতে নাস্তা করতে এসেছে। এখানে অর্ডার করলে প্রতি বক্সে 9 টি করে চকলেট পরিবেশন করা হয়। সাদিয়াকে মোমা চ্যালেঞ্জ দিলো যে, “তুমি যদি 15 টির বেশি চকলেট খেতে পারো, 15 টির পর প্রতিটির জন্য আমি তোমাকে 30 টাকা করে দিবো”। সাদিয়া চ্যালেঞ্জ পূরণ করায় মোমার কাছ থেকে 120 টাকা পেল। চ্যালেঞ্জ পূরণ করতে সাদিয়াকে সর্বনিম্ন কত বক্স চকলেট অর্ডার করতে হয়েছে?
২০২৪ আঞ্চলিক · সিলেট · প্রশ্ন ৩নিলয় তোমাকে একটি টাকা উৎপাদনকারী মেশিন দিলো। যদি তুমি এই মেশিনে কিছু টাকা জমা দাও তাহলে এই মেশিনও তোমাকে কিছু টাকা ফেরত দিবে। তুমি যদি এই মেশিনে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দাও এবং তার সাথে আরো 7 টাকা দাও তাহলে এই মেশিন ঐ নির্দিষ্ট পরিমাণ টাকা দ্বিগুণ করে ফেরত দিবে। তোমার কাছে যদি 2023 টাকা থাকে তাহলে এই মেশিন থেকে তুমি সর্বোচ্চ কতো টাকা ফেরত পেতে পারো?
২০২৩ জাতীয় · প্রশ্ন ১