যুক্তি
১১–১২ শ্রেণি ৫৭টি প্রশ্ন
জ্যোতি এবং আজগর বোর্ডে একটি গেম খেলছে এবং জ্যোতি প্রথমে চাল দিবে। শুরুতে বোর্ডটির প্রতিটি ঘর সাদা রঙ করা হয়। জ্যোতি তার চালে, যেকোনো একটি সাদা ঘরকে সবুজ রঙ করবে এবং আজগর তার চালে, যেকোনো একটি সাদা ঘরকে লাল রঙ করবে। বোর্ডের প্রতিটি ঘর রঙ করা শেষ হলে গেম শেষ হয়ে যাবে। বোর্ডের দুইটি ঘরকে সন্নিহিত বলা হবে যদি ঘর দুইটির মাঝে অন্তত একটি সাধারণ শীর্ষবিন্দু থাকে। বোর্ডের দুইটি সবুজ রঙের ঘরকে কানেক্টেড বলা হবে যদি ঐ দুইটি ঘরের মাঝে একটি পথ থাকে যেই পথের সবগুলো ঘরের রঙ সবুজ এবং পরপর দুইটি ঘর সন্নিহিত। গেমটি জ্যোতি জিতবে যদি সবুজ ঘরগুলো কানেক্টেড হয়। অন্যথায় আজগর জিতবে। কার জেতার স্ট্র্যাটেজি আছে নির্ণয় করো।
২০২৪ জাতীয় · প্রশ্ন ১০একটি ফুটবল খেলায় ফাইনাল স্কোর 3-2। খেলার হাফটাইমে স্কোরগুলো কত রকম হতে পারে যেন সর্বদাই গোলের ব্যবধান 1 হয়?
২০২৪ আঞ্চলিক · দিনাজপুর · প্রশ্ন ১ · আরও ১টি প্রশ্নপত্রে আছে8 টি দলের একটি টুর্নামেন্টে, প্রতিটি দল একে অপরের বিপক্ষে 2 বার করে মুখোমুখি হয়। প্রতিটি জয়ের জন্য 2 পয়েন্ট, ড্র এর জন্য 1 পয়েন্ট এবং হারের জন্য 0 পয়েন্ট রয়েছে। টুর্নামেন্ট শেষে পয়েন্ট তালিকার প্রথম 4 টি দল পরের রাউন্ডে উন্নীত হয়। যদি কোন ম্যাচ ড্র না হয়, তাহলে সর্বোচ্চ কত পয়েন্ট পেলে সর্বদাই নিশ্চিতভাবে বলা যাবে একটি দল পরের রাউন্ডে উন্নীত হবে না? (উল্লেখ্য যে একাধিক দলের পয়েন্ট একই হয়ে গেলে পয়েন্ট তালিকায় অবস্থান সমান হবে না, বরং নির্ধারিত কোন মাধ্যমে 1-8 পর্যন্ত পয়েন্ট তালিকায় সকল দলের একক অবস্থান নির্ধারণ করা হবে)
২০২৩ আঞ্চলিক · বরিশাল · প্রশ্ন ২শাকুরের কাছে তিনটি ছক্কা রয়েছে। দুইটি সাদা এবং একটি লাল, এই তিনটা ছক্কা দিয়ে শাকুর একটি খেলা খেলবে। যদি সে সাদা ছক্কা দুইটি নিক্ষেপ করে এবং দুইটি ছক্কাতেই ছয় সংখ্যাটি উঠে তাহলে সে বিজয়ী হবে। অন্যথায় হেরে যাবে। শাকুর লাল ছক্কা নিক্ষেপ করে যদি 1 সংখ্যাটি পায় তাহলে সে মিথ্যা কথা বলবে। অর্থাৎ সে খেলাটিতে জিতেছে নাকি হেরেছে সে ব্যাপারে মিথ্যা কথা বলবে। আর যদি লাল ছক্কা নিক্ষেপ করে অন্য কোনো সংখ্যা পায় তাহলে সে সত্য কথা বলবে। শাকুর তিনটি ছক্কা নিক্ষেপ করে নাফিসকে জানালো যে সে আমি খেলাটিতে জিতেছে। শাকুর আসলেই খেলাটিতে জিতেছে এর সম্ভাবনা যেখানে এবং ও পরস্পর সহমৌলিক। তাহলে এর মান কত?
২০২৩ আঞ্চলিক · বরিশাল · প্রশ্ন ৬ · আরও ১টি প্রশ্নপত্রে আছে8 টি দলের একটি টুর্নামেন্টে, প্রতিটি দল একে অপরের বিপক্ষে 2 বার করে মুখোমুখি হয়। প্রতিটি জয়ের জন্য 2 পয়েন্ট, ড্র এর জন্য 1 পয়েন্ট এবং হারের জন্য 0 পয়েন্ট রয়েছে। টুর্নামেন্ট শেষে পয়েন্ট তালিকার প্রথম 4 টি দল পরের রাউন্ডে উন্নীত হয়। যদি কোন ম্যাচ ড্র না হয়, তাহলে ন্যূনতম কত পয়েন্ট পেলে সর্বদাই নিশ্চিতভাবে বলা যাবে একটি দল পরের রাউন্ডে উন্নীত হয়? (উল্লেখ্য যে একাধিক দলের পয়েন্ট একই হয়ে গেলে পয়েন্ট তালিকায় অবস্থান সমান হবে না, বরং নির্ধারিত কোন মাধ্যমে 1-8 পর্যন্ত পয়েন্ট তালিকায় সকল দলের একক অবস্থান নির্ধারণ করা হবে)
২০২৩ আঞ্চলিক · সিলেট · প্রশ্ন ২সৌধের মা সৌধকে একটি চকলেটের বাক্স গিফট দিয়েছে। বাক্সটিতে টি চকলেট রয়েছে যেখানে । সৌধ প্রতিদিন নিম্নের পদ্ধতিতে চকলেট খায়:
- যদি বাক্সে বাকি চকলেটের সংখ্যা বেজোড় হয় এবং 7 থেকে সমান বা বড় হয়, তবে সে 7টি চকলেট খায়।
- যদি বাক্সে বাকি চকলেটের সংখ্যা জোড় হয় এবং 4 দ্বারা বিভাজ্য হয়, তবে সে বাকি চকলেটের অংশ খেয়ে ফেলে।
- যদি বাক্সে বাকি চকলেটের সংখ্যা জোড় হয় এবং 4 দ্বারা বিভাজ্য না হয়, তবে সে বাকি চকলেটের অর্ধেক অংশ খেয়ে ফেলে।
সৌধ এভাবে সবগুলো চকলেট খেতে চায়। কোন কোন এর জন্য সে সবগুলো চকলেট শেষ করতে পারবে?
২০২২ জাতীয় · প্রশ্ন ৬দুইটি দল ডজবল খেলছে, যেখানে খেলোয়াড়রা অপর দলের খেলোয়াড়দের গায়ে বল ছুঁড়ে মারে। প্রতি দল নির্দিষ্ট সংখ্যক বার বল ছোড়ার সুযোগ পায়। প্রথমে এক দল তাদের সবগুলো বল ছুড়ে দেয় তারপর অন্য দল । কোনো দল অপর দলের যেকোনো একজন খেলোয়াড়ের গায়ে বল লাগাতে পারলে তারা 2 পয়েন্ট পায়। আবার প্রতিটি টানা পর পর লাগানো বলের জন্যে অতিরিক্ত 3 পয়েন্ট পায়। যদি প্রতিটি দলকে 3 বার করে বল ছোড়ার সুযোগ দেয়া হয় তাহলে একটি দল সর্বোচ্চ কত পয়েন্ট অর্জন করতে পারবে?
২০২২ আঞ্চলিক · প্রশ্ন ৮শাকুর আর তিহাম একটা খেলা খেলছে। প্রথমে, শাকুর 1000-এর চেয়ে বড় না এমন একটা ধনাত্মক পূর্ণসংখ্যা বাছাই করে। তারপরে তিহাম তার থেকে ছোট আরেকটা ধনাত্মক পূর্ণসংখ্যা বাছাই করে। তারা এভাবে পালাক্রমে ছোট থেকে ছোটতর পূর্ণসংখ্যা বাছাই করতে থাকে যতক্ষণ পর্যন্ত কেউ 1 বাছাই না করে। কেউ 1 বাছাই করার পর ওই পর্যন্ত বাছাইকৃত সবগুলো সংখ্যা যোগ করা হয়। যে 1 বাছাই করে সে জেতে যদি আর কেবল যদি এই যোগফলটা একটা পূর্ণবর্গ সংখ্যা হয়। যদি যোগফলটা পূর্ণবর্গ না হয়, তাহলে অপরজন জেতে। এমন সম্ভাব্য সব -এর যোগফল কত যেন যদি শাকুর বলে খেলাটা শুরু করে, তাহলে তার একটা জেতার স্ট্র্যাটেজি আছে?
২০২১ জাতীয় · প্রশ্ন ৮তন্ময় আর রাইয়্যান একটা খেলা খেলছে। প্রথমে, তন্ময় একটা ধনাত্মক পূর্ণসংখ্যা বাছাই করে যেন । এরপরে রাইয়্যান একটা ধনাত্মক পূর্ণসংখ্যা বাছাই করে যেন হয়। হলো সবচেয়ে ছোট ধনাত্মক পূর্ণসংখ্যা যার জন্য সংখ্যাটা দিয়ে বিভাজ্য হয়। তন্ময়ের লক্ষ্য হচ্ছে -কে যত বড় সম্ভব বানানো। আর রাইয়্যানের লক্ষ্য হলো -কে যত ছোট সম্ভব বানানো। হিসেবে তন্ময়ের কোন সংখ্যাটা বাছাই করা উচিৎ?
২০২১ আঞ্চলিক · প্রশ্ন ৪সকাল দা ফিফা'19 খেলার সময় গোল দেওয়ার চেষ্টা করছে। প্রথমে তার গোল দেওয়ার সম্ভাবনা 20%. আর প্রতিবার গোল মিস করলে সকাল দার সম্ভাবনা 5% বেড়ে যায়। অর্থাৎ প্রথম বারে যদি সকাল দা গোল মিস করে তাহলে দ্বিতীয় বারে গোল দেবার সম্ভাবনা 25% হয়ে যায়। ন্যূনতম কতবার চেষ্টা করলে সকাল দা নিশ্চিতভাবে ফিফা'19 এ গোল দিতে পারবে?
২০২০ প্রাথমিক · প্রশ্ন ৩মনে কর তোমার কাছে 256 টি ভিন্ন ভিন্ন ওজনের বাক্স আছে। তুমি এদের মধ্য থেকে সবচেয়ে বেশি ওজন এমন প্রথম দুইটি বাক্স বের করতে চাচ্ছ। তুমি একবারে কেবল দুইটি বাক্স তুলনা করতে পারো । প্রথম দুইটি বাক্স বের করার জন্য তোমাকে ন্যূনতম কতবার তুলনা করতে হবে?
২০২০ আঞ্চলিক · প্রশ্ন ১৮সাদমান ও স্বর্গ একটি খেলা খেলছে। যেখানে তারা প্রতি দানে একটি সুষম 2020-ভুজের কর্ণগুলো এমনভাবে আঁকার চেষ্টা করে, যেন কর্ণগুলো একটি অপরটিকে ছেদ না করে। তারা খেলাটি একেবারে শেষ পর্যন্ত খেলতে চায়, যেন আর নতুন কোনো কর্ণ আঁকা না যায়। এই খেলা শেষে 2020-ভুজটিতে মোট কতগুলি কর্ণ থাকবে?
২০২০ আঞ্চলিক · প্রশ্ন ২০নওশাদ বোর্ডে 1 থেকে 3039 এর মধ্যে সংখ্যা লিখলো যাদের মধ্যক হলো 2020 এরপর ফুয়াদ বোর্ডে লেখা সংখ্যাগুলো থেকে চারটি সংখ্যা মুছে দিল, কিন্তু বোর্ডে লেখা অবশিষ্ট সংখ্যাগুলোর মধ্যক অপরিবর্তিত থাকে। চারটি সংখ্যার যোগফল সর্বোচ্চ কত হতে পারে?
২০২০ আঞ্চলিক · প্রশ্ন ২৪ধর একটা কলম এলিনা 10 টাকায় কিনল। কিনে হিমুকে 20 টাকায় বিক্রি করল।এবার হিমু সেটা 40 টাকায় রিফাতকে বিক্রি করল।রিফাত সেটা আবার 80 টাকায় এলিনাকে বিক্রি করল।এলিনার কত লাভ হল?
২০১৯ বাছাই · দিনাজপুর · প্রশ্ন ৬তিনজন ফুটবলার এর মধ্যে নিজেদের জার্সি নাম্বার নিয়ে কথা হচ্ছে
মেসিঃ আমি মাত্র বুঝতে পারলাম যে আমাদের তিনজন জার্সি নাম্বার গুলো সব দুই অঙ্কের মৌলিক সংখ্যা।
রোনাল্ডোঃ তোমাদের দুই জনের জার্সি নাম্বার এর যোগফল আমার জন্মদিনের তারিখ এর সাথে মিলে যায়। আর আমার জন্মদিন গত মাসে ছিল।
নেইমারঃ আরে আজব তো তোমাদের দুই জনের জার্সি নাম্বার এর যোগফল আমার জন্মদিনের তারিখ এর সাথে মিলে যায়। আর আমার জন্মদিন পরের মাসে।
মেসিঃ আর তোমাদের দুই জনের জার্সি নাম্বার এর যোগফল আজকের তারিখ এর সাথে মিলে যায়
তাহলে রোনাল্ডোর জার্সি নাম্বার কত?
২০১৯ আঞ্চলিক · বাগেরহাট · প্রশ্ন ৮ · আরও ৩টি প্রশ্নপত্রে আছেফুয়াদ, স্বর্গ এবং নিশাত নিজেদের মধ্যে তাদের পরিক্ষায় প্রাপ্ত নম্বর নিয়ে আলোচনা করছে। তাদের প্রত্যেকের প্রাপ্ত নম্বর ভিন্ন ভিন্ন এবং একটি এক অঙ্কের বিজোড় মৌলিক সংখ্যা । ফুয়াদ তার নিজের প্রাপ্ত নম্বর বাকিদেরকে জানিয়েছে কিন্তু বাকিরা কেউ কাউকে কিছু বলে নি।
স্বর্গঃ আমাদের তিন জনের মধ্যে আমি সর্বনিম্ন নম্বর পাই নি। নিশাতঃ আমাদের তিন জনের মধ্যে আমি সর্বোচ্চ নম্বর পাই নি। তাহলে নিশাত কত নম্বর পেয়েছে?
২০১৯ আঞ্চলিক · চট্টগ্রাম · প্রশ্ন ৩ · আরও ২টি প্রশ্নপত্রে আছেপিয়াল তার দলের একমাত্র স্ট্রাইকার তাকে দেওয়া প্রতি পাঁচটি পাসের একটি সে ধরতে পারে এবং পাস পেলেই সে শট নেয় তার প্রতি চার শটের একটি গোলপোষ্টের ভিতর ঢুকতে যায়, কিন্তু প্রতিপক্ষ গোলকীপার গোলপোষ্টে ঢুকতে যাওয়ার প্রতি দুটি শটের একটি ঠেকিয়ে দেয়।তাহলে পিয়ালকে ন্যূনতম কতটি পাস দিলে অন্তত একটি গোল হবে?
২০১৯ বাছাই · পঞ্চগড় · প্রশ্ন ৩এ ধারাটির পরবর্তী পদটি কত?
২০১৭ আঞ্চলিক · কক্সবাজার · প্রশ্ন ৬একটি বাক্সে 2017 টি মার্বেল আছে। শান এবং নাফিস এই মার্বেলগুলো নিয়ে একটি খেলা খেলছে। খেলাটির নিয়ম হল একজন যদি বাক্স থেকে জোড় সংখ্যক মার্বেল তুলে তাহলে পরের চালে অন্যজনকে বেজোড়সংখ্যক মার্বেল তুলতে হবে, এবং কেউ 2 টির বেশি মার্বেল তুলতে পারবে না। শান যদি প্রথম মার্বেলটি তুলে তাহলে শেষবার কতটি মার্বেল তোলা হবে?
২০১৭ আঞ্চলিক · যশোর · প্রশ্ন ১ · আরও ১টি প্রশ্নপত্রে আছেকোন এক বছরে জুলাই মাসে বুধবার 5 টি । ঐ বছরে আগস্ট মাসে কোন বারটি নিশ্চিতভাবে 5 বার থাকবে?
২০১৫ আঞ্চলিক · বরগুনা · প্রশ্ন ২ · আরও ২টি প্রশ্নপত্রে আছেপ্যাসকেল সাহেব তার গুণ করার সুবিধার জন্য একটি কম্পিউটার তৈরি করেছেন যার নাম দিয়েছেন রামানুজান । কিন্তু রামানুজান , , এবং কে গুণ করে যথাক্রমে 17, 10, 14 এবং 34 বানায় । রামানুজান কে গুণ করে কত বানাবে ?
২০১৫ আঞ্চলিক · ঝিনাইদহ · প্রশ্ন ৬ · আরও ২টি প্রশ্নপত্রে আছেকোন এক মাসে 5টি শুক্রবার, 4টি মঙ্গলবার এবং 5টি বুধবার। ঐ মাসে বৃহস্পতিবার কয়টি?
২০১৫ আঞ্চলিক · খুলনা · প্রশ্ন ১ · আরও ৩টি প্রশ্নপত্রে আছেকামরুল, অভিক, রুশো, তুষার চার ভাই। এদের কোন প্রশ্ন করা হলে তারা প্রশ্নটির সরাসরি কোন উত্তর দেয় না। আবার উত্তর দেয়ার সময় তিনজন পুরোপুরি সঠিক উত্তর দিলেও বাকি একজন পুরোপুরি ভুল উত্তর দেয়। এদেরকে প্রশ্ন করা হল, বয়সের ভিত্তিতে তাদের ভিতর কে বড় আর কে ছোট। কামরুল বলল যে, সে তুষারের চেয়ে বড়। তুষার আবার বলল, কামরুল যা বলেছে সত্য বলেছে কিন্তু কামরুল সবার চেয়ে বড় নয়, আবার সে নিজেও সবার চেয়ে ছোট নয়। অভিক বলল যে, সে কামরুলের জমজ এবং রুশো বলল, সে কামরুলের চেয়ে ছোট। এখন বয়সের ঊর্ধ্বক্রম অনুসারে এদের নাম লিখ।
২০১৪ আঞ্চলিক · ফরিদপুর · প্রশ্ন ৩কোনো জাদুর দেশের লোকসংখ্যা 100 জনের চাইতে কম। এখানে প্রত্যেকে ঠিক যতগণকে চেনে, আবার ঠিক সমান সংখ্যক জনকেই চেনে না। তুমি যদি আমাকে চেনো, তাহলে আমিও তোমাকে চিনি, কিন্তু তুমি যদি আমাকে না চেনো, আমিও তোমাকে চিনি না। যদি তুমি 10 জনকে চেনো, তাহলে আরো 10 জন আছে, যাদেরকে তুমি চেনো না। জাদুর দেশের সর্বোচ্চ লোকসংখ্যা কত হতে পারে?
২০১৪ আঞ্চলিক · রাজশাহী · প্রশ্ন ৭তোমার সামনে 9টি বাক্সে 20টি করে মোট 180টি বিড়ালছানা প্রতিটি পাশাপাশি বসে আছে। তুমি নিজের বাড়িতে পোষার জন্য এখান থেকে কিছু বিড়ালছানা নিতে চাও। বিড়ালছানাগুলো ভীতু প্রকৃতির। তুমি একটা বাক্স থেকে যে বাচ্চাটাকে পছন্দ করবে সাথে সাথে ঐ বাক্সে ওর বাম পাশের বাচ্চাগুলো ভয় পেয়ে বামের বাক্সে ও ডানপাশের বাচ্চাগুলো ডানের বাক্সে চলে যায়। যেদিকে যাওয়ার কথা সেদিকে কোন বাক্স না থাকলে তারা ভয়ে পালিয়ে যায়। কয়েকটি বাচ্চা নেওয়ার পর তুমি দেখলে সবগুলি বিড়ালছানা পালিয়ে গেছে। তুমি কমপক্ষে কয়টি বিড়ালছানা নিয়েছ?
২০১৪ আঞ্চলিক · রংপুর · প্রশ্ন ১প্রাণন প্রতি তিনটার মধ্যে একটা সত্যি কথা বলে। নাভেদ এদিক থেকে একটু ভাল; সে প্রতি তিনটার মধ্যে দুইটি সত্যি কথা বলে। প্রাণন তোমাকে বলল ও চতুর্থ শ্রেণীতে পড়ে না। নাভেদ আবার ওর কথায় সায় দিল। ওর চতুর্থ শ্রেনীতে পড়ার সম্ভাবনা কত?
২০১৩ আঞ্চলিক · বরিশাল · প্রশ্ন ৪একটি ক্রিকেট লিগে এই 6 টি দল অংশগ্রহন করে। প্রতিটি দল অন্য দলের সাথে মাত্র একবার করে খেলবে। এখন পর্যন্ত, মাত্র একটি ম্যাচ খেলেছে , খেলেছে 2 টি ম্যাচ , খেলেছে 3 টি ম্যাচ , খেলেছে 4 টি ম্যাচ এবং খেলেছে 5 টি ম্যাচ। কতটি ম্যাচ খেলেছে?
২০১৩ আঞ্চলিক · যশোর · প্রশ্ন ৬স্নেহার কাছে কত গুলো চকলেট আছে । সে প্রতি দিন চকলেট গুলো সমান দুই ভাগ করে এবং এক ভাগ সে খেয়ে ফেলে অন্য ভাগ পরের দিনের জন্য রেখে দেয় । যদি সমান দুই ভাগে ভাগ না করতে পারে তাহলে সে একটি চকলেট তার বিড়াল কে দিয়ে দেয় । যদি স্নেহার চকলেট গুলো 11 তম দিনে শেষ হয়ে যায় এবং সে প্রথম দুই দিন এবং 5 তম দিন তার বিড়াল কে চকলেট দিয়ে তাহলে তার কাছে কতগুলো চকলেট ছিল ?
২০১৩ আঞ্চলিক · ময়মনসিংহ · প্রশ্ন ৭একটি গ্রামের লোকেরা কখন সত্যি বা কখন মিথ্যা বলে কোন ঠিক নাই। তুমি কোন একদিন ঐ গ্রামে গিয়ে একজনকে জিজ্ঞেস করলে যে আজ কী বার। সে উত্তর দিল রবিবার। ঐদিন রবিবার হওয়ার সম্ভাবনা কত?
২০১৩ আঞ্চলিক · রাজশাহী · প্রশ্ন ১52 টি তাসের অর্ধেক সোজা করা আরবাকি অর্ধেক উলটা করা। ভালভাবে শাফল করার পর তাসগুলো সমান দুভাগে ভাগ করা হল এবং একভাগের সব তাস ঘুরিয়ে ফেলা হল। এখন এই অর্ধেকে যদি 10 টি তাস সোজা অবস্থায় থাকে তাহলে অপর অর্ধেকে কয়টি তাস উলটানো অবস্থায় আছে?
২০১৩ আঞ্চলিক · রাজশাহী · প্রশ্ন ৭কামরুল একদিন বাসায় একটি ফুলের গাছ নিয়ে আসল এবং তার ভাইদের না দেখে বলতে বলল গাছটি কোন রঙের কোন ফুলের। শিশির বলল সাদা গোলাপ,সকাল বলল লাল জবা,সাকিব বলল কালো গোলাপ। সবাই ফুলের ধরন বা রঙের যেকোনো একটি ঠিক বলেছে। কামরুল তাহলে কি ফুলের গাছ এনেছিল?
২০১৩ আঞ্চলিক · রাঙামাটি · প্রশ্ন ১সংখ্যক পয়সার টসের মাধ্যমে একটা সিদ্ধান্ত নেওয়া হবে। যদি বেশিরভাগ ক্ষেত্রে হেড আসে তাহলে একটি সিদ্ধান্ত, আর যদি টেল আসে তাহলে অপর সিদ্ধান্তটি নেওয়া হবে। শুরুতে সবগুলো পয়সারই হেড ও টেল পড়ার সম্ভাবনা ছিল সমান সমান। কিন্তু একজন বুদ্ধিমান গণিতবিদ জোড়া পয়সাকে পরিবর্তন করে এমন জোড়া পয়সা রেখে দিলেন যেগুলোর কোন একটি কয়েনে হেড ও টেল পড়ার সম্ভাবনা সমান নয়, তবে প্রতিটি জোড়ায় একটি পয়সায় হেড আসার সম্ভাবনা জোড়ার অন্য পয়সাটিতে টেল আসার সম্ভাবনার সমান। এই পরিবর্তনের কারণে কি কোন একটি সিদ্ধান্তের প্রতি পক্ষপাতিত্ব সৃষ্টি হবে? যুক্তি সহকারে ব্যাখ্যা কর।
২০১২ জাতীয় · প্রশ্ন ৮একটি বাক্সে 2012টি চিরকুট আছে। প্রতিটি চিরকুটে একটি সংখ্যা লেখা রয়েছে। যেকোন দুটি চিরকুটে লেখা সংখ্যা দুটির যোগফল 236। ঐ বাক্সে থাকা সবচেয়ে বড় সংখ্যাটি কত?
২০১২ আঞ্চলিক · কুমিল্লা · প্রশ্ন ১কোন এক বছরে ফেব্রুয়ারি মাসের বাইশ তারিখ বুধবার এবং মার্চ মাসের আট তারিখ বৃহস্পতিবার, ঐ বছরে ফেব্রুয়ারি মাসে কত দিন?
২০১২ আঞ্চলিক · ঢাকা ১ · প্রশ্ন ১লাইব্রেরি থেকে বই নিয়ে সময় মতো ফেরত না দিলে অতিরিক্ত প্রতিদিনের জন্য 2 টাকা করে জরিমানা দিতে হয়। তবে শুক্রবার আর শনিবারের জন্য কোন জরিমানা দেওয়ার প্রয়োজন হয় না। লাইব্রেরিয়ান তোমাকে বললেন যে ফেব্রুয়ারি মাসের 21 থেকে 26 তারিখের মধ্যে তোমার 10 টাকা জরিমানা হয়েছে। ফেব্রুয়ারি মাসের শেষ দিনটি হলো শনিবার। মাসের শেষ বুধবার কত তারিখে ছিল?
২০১২ আঞ্চলিক · দিনাজপুর · প্রশ্ন ৬ · আরও ১টি প্রশ্নপত্রে আছেতামিম ইকবাল এক ওভার ব্যাটং করে 42 রান করেছে। ঐ ওভারে বাংলাদেশ দল কমপক্ষে কত রান করেছে?
২০১২ আঞ্চলিক · খাগড়াছড়ি · প্রশ্ন ১একটি ফুটবল দলের তিনজন স্ট্রাইকারই ডান দিকে খেলতে পছন্দ করে। মিডফিল্ডার তিনজন পছন্দ করে বাম দিকে খেলতে আর চারজন ডিফেন্ডারই চায় সেন্টারে খেলতে। কিন্তু একটি পজিশনে কেবল একজনই খেলতে পারে। প্রত্যেককেই তার পছন্দের পজিসনে কমপক্ষে একবার খেলানোর জন্য কতগুলো ম্যাচ খেলতে হবে?
২০১২ আঞ্চলিক · ময়মনসিংহ · প্রশ্ন ৬একটি গোল টেবিলে আটজন লোক সমান দূরত্বে বসে আছে। যেকোন একজন থেকে গোনা শুরু করলে ঠিক তার উলটো দিকের লোকটা কত নম্বর লোক হবে?
২০১২ আঞ্চলিক · ময়মনসিংহ · প্রশ্ন ১একটি ঘরে জুন মাসে জন্ম নেওয়া 31 জন লোক রয়েছে। এদের মাঝে 2 জনের জন্মতারিখ 5 জুন বাকি সবার জন্মতারিখ ভিন্ন ভিন্ন। ঐ ঘরে জুন মাসের 27 তারিখে জন্ম নেওয়া লোকের সংখ্যা কত?
২০১১ আঞ্চলিক · কুমিল্লা · প্রশ্ন ১ডালিমকুমারের কাছে দুটি পাথরের বস্তা আছে। দুটো বস্তাতেই 100 টি করে পাথর আছে। অলস সময়ে সে এক অদ্ভুত খেলা খেলতে লাগল। প্রথমে সে প্রথম বস্তা থেকে 1 টি পাথর নিয়ে সে দ্বিতীয় বস্তায় রাখে, এরপর দ্বিতীয় বস্তা থেকে 2 টি পাথর নিয়ে প্রথম বস্তায় রাখে। এরপর আবার প্রথম বস্তা থকে 3 টি পাথর নিয়ে দ্বিতীয় বস্তায় রাখে, তারপর দ্বিতীয় বস্তা থেকে 4 টি পাথর নিয়ে প্রথম বস্তায় রাখে। এভাবে তার খেলা চলতে থাকে। এভাবে কতবার পাথর আদান প্রদান করার পর খেলাটি চালিয়ে যাওয়া সম্ভব হবে না?
২০১১ আঞ্চলিক · কুমিল্লা · প্রশ্ন ৫