কম্বিনেটরিক্স
১১–১২ শ্রেণি ৩৭২টি প্রশ্ন
জ্যোতি এবং আজগর বোর্ডে একটি গেম খেলছে এবং জ্যোতি প্রথমে চাল দিবে। শুরুতে বোর্ডটির প্রতিটি ঘর সাদা রঙ করা হয়। জ্যোতি তার চালে, যেকোনো একটি সাদা ঘরকে সবুজ রঙ করবে এবং আজগর তার চালে, যেকোনো একটি সাদা ঘরকে লাল রঙ করবে। বোর্ডের প্রতিটি ঘর রঙ করা শেষ হলে গেম শেষ হয়ে যাবে। বোর্ডের দুইটি ঘরকে সন্নিহিত বলা হবে যদি ঘর দুইটির মাঝে অন্তত একটি সাধারণ শীর্ষবিন্দু থাকে। বোর্ডের দুইটি সবুজ রঙের ঘরকে কানেক্টেড বলা হবে যদি ঐ দুইটি ঘরের মাঝে একটি পথ থাকে যেই পথের সবগুলো ঘরের রঙ সবুজ এবং পরপর দুইটি ঘর সন্নিহিত। গেমটি জ্যোতি জিতবে যদি সবুজ ঘরগুলো কানেক্টেড হয়। অন্যথায় আজগর জিতবে। কার জেতার স্ট্র্যাটেজি আছে নির্ণয় করো।
২০২৪ জাতীয় · প্রশ্ন ১০ধরো কতগুলো পূর্ণসংখ্যা। প্রমাণ করো যে, এমন কিছু পূর্ণসংখ্যা আছে যেন,
- এর মান অথবা যেখানে ।
- সবগুলো সংখ্যা একই সাথে 0 হতে পারবে না।
- সংখ্যাটি 2024 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে।
হলো 1 থেকে 2024 পর্যন্ত পূর্ণসংখ্যাগুলোর একটি বিন্যাস। নিম্নোক্ত রাশিটির সর্বনিম্ন মান নির্ণয় করো:
২০২৪ জাতীয় · প্রশ্ন ৩লিপ ইয়ার হলে সেই বছরে ফেব্রুয়ারি মাস উনত্রিশ দিনে হয়। এরকম কোনো লিপ ইয়ারে 53 টি শুক্রবার থাকার সম্ভাবনাকে আকারে লেখা যায়। এর সর্বনিম্ন মান নির্ণয় করো।
২০২৪ আঞ্চলিক · বরিশাল · প্রশ্ন ২জ্যোতির কাছে একটি বহুভুজ আছে যার বাহু সংখ্যা 2024। সে বহুভুজটির প্রতিটি শীর্ষু হতে বাকি সকল শীর্ষ পর্যন্ত সরলরেখা আঁকতে চায়, তাকে কতটি সরলরেখা আঁকতে হবে?
২০২৪ আঞ্চলিক · বরিশাল · প্রশ্ন ৩একটি দাবা বোর্ডের প্রতিটি ঘরে 1 থেকে 64 পর্যন্ত সংখ্যাগুলি ক্রম না মেনে বসানো হল। এরপর ইশরাক প্রতিটি সংখ্যাকে 32 দ্বারা ভাগ করে ভাগশেষ দ্বারা প্রতিস্থাপন করে। তারপর সে না দেখে এমন একটি বর্গ কেটে নেয় যেন ওই বর্গের সংখ্যাগুলোর মধ্যে কমপক্ষে একটি সংখ্যা দুইবার থাকে। বর্গটির সর্বনিম্ন ক্ষেত্রফল পুরো বোর্ডের অংশ, যেখানে ও সহমৌলিক। এর মান নির্ণয় করো।
২০২৪ আঞ্চলিক · বরিশাল · প্রশ্ন ৬অঙ্কপুর একটি বিশাল এলাকা। সেখানে পানির ট্যাঙ্কের মাধ্যমে পানি সরবরাহ করা হয়। এলাকার মাঝে একটি বড় ট্যাঙ্ক আছে, বাকিগুলো ছোট। বড় ট্যাঙ্ক থেকে শুরু করে ছোট ট্যাঙ্ক, সেগুলো থেকে অন্য ট্যাঙ্ক– এভাবে ক্রমান্বয়ে পানি সরবরাহ হয়। সিস্টেমটি এমনভাবে সাজানো হয়েছে যেন একটি ট্যাঙ্কে (বড় ট্যাঙ্ক বাদে) শুধু অন্য একটা ট্যাঙ্ক থেকেই পানি আসে; আর একটি ট্যাঙ্ক হয় অন্য 7 টি ট্যাঙ্কে পানি সরবরাহ করে, নাহয় কাউকেই করেনা। এলাকায় মোট 2024 টি ট্যাঙ্ক থাকলে, পানি সরবরাহ করে এমন কয়টি ট্যাঙ্ক আছে?
২০২৪ আঞ্চলিক · বগুড়া · প্রশ্ন ৬ · আরও ২টি প্রশ্নপত্রে আছেকতগুলো ক্রমিক টাপল পাওয়া সম্ভব যেন , যেখানে ?
২০২৪ আঞ্চলিক · বগুড়া · প্রশ্ন ৮ · আরও ১টি প্রশ্নপত্রে আছেতিন বন্ধু শাহরিয়ার, সাকিব আর সাদিয়া। শাহরিয়ারের কাছে 1 থেকে 10 পর্যন্ত সকল পূর্ণসংখ্যা আছে। সাকিবের কাছে 11 থেকে 20 পর্যন্ত সকল পূর্ণসংখ্যা আছে। সাদিয়ার কাছে 21 থেকে 30 পর্যন্ত সকল পূর্ণসংখ্যা আছে। মিথিলা প্রত্যেক বন্ধুর কাছ থেকে এমনভাবে 1 টি করে সংখ্যা নিতে চায় যেন সংখ্যা তিনটির যোগফল 3 দ্বারা বিভাজ্য হয়। মিথিলা কতভাবে ঐ সংখ্যা তিনটি নিতে পারবে?
২০২৪ আঞ্চলিক · চট্টগ্রাম · প্রশ্ন ৩ · আরও ১টি প্রশ্নপত্রে আছেসাদা রঙের একটি গ্রিড থেকে দৈবভাবে দুইটি ঘর কালো রঙ করা হলো। দুইটি পাশাপাশি ঘর একক দূরত্বে আছে। দুইটি ঘরের মধ্যবর্তী দূরত্ব বলতে বর্গের ভরকেন্দ্র দুইটির মধ্যবর্তী দূরত্বকে বোঝায়। কালো ঘরদুইটি পরস্পর থেকে একক বা তার বেশি দূরত্বে থাকার সম্ভাবনা , যেখানে ও পরস্পর সহমৌলিক সংখ্যা। এর মান নির্ণয় করো।
২০২৪ আঞ্চলিক · চট্টগ্রাম · প্রশ্ন ৫ · আরও ১টি প্রশ্নপত্রে আছেজ্যোতির পরীক্ষায় টি প্রশ্ন এসেছে এবং তার কাছে টি প্রশ্নেরই উত্তর আছে কিন্তু সে জানে না, কোন প্রশ্নের উত্তর কোনটা। প্রতিটি প্রশ্নের পাশে তার কাছে থাকা টি উত্তরের মধ্যে সঠিক উত্তরটি লিখলে সে নম্বর করে পাবে। ঐ পরীক্ষায় তার পাবার সম্ভাবনাকে আকারে প্রকাশ করা যায়, যেখানে সহমৌলিক। এর মান বের কর।
২০২৪ আঞ্চলিক · চট্টগ্রাম · প্রশ্ন ৬ · আরও ১টি প্রশ্নপত্রে আছেচারটি এলাচ দিয়ে এক ডিশ কাচ্চি বিরিয়ানি রান্না করে সেটা ইমন, মোমা ও সাদিয়ার মাঝে সমানভাবে ভাগ করে দেয়া হলো। মোমার প্লেটে তিনটি এলাচ পড়ার সম্ভাবনা হলে, এর সর্বনিম্ন মান নির্ণয় করো।
২০২৪ আঞ্চলিক · কুমিল্লা · প্রশ্ন ৭ · আরও ১টি প্রশ্নপত্রে আছে12 ঘন্টা ফরম্যাটের একটি ডিজিটাল ঘড়িতে বর্তমান সময় । এখানে ঘন্টার ও মিনিটের অঙ্কগুলোর যোগফলের গুনফল 24; । দিনের যেকোনো সময় এই গুণফল জোড় সংখ্যা হওয়ার সম্ভাবনা , যেখানে ও পরস্পর সহমৌলিক। এর মান নির্ণয় করো।
২০২৪ আঞ্চলিক · ঢাকা · প্রশ্ন ২একটি ফুটবল খেলায় ফাইনাল স্কোর 3-2। খেলার হাফটাইমে স্কোরগুলো কত রকম হতে পারে যেন সর্বদাই গোলের ব্যবধান 1 হয়?
২০২৪ আঞ্চলিক · দিনাজপুর · প্রশ্ন ১ · আরও ১টি প্রশ্নপত্রে আছেকোনো ধনাত্মক পূর্ণসংখ্যা এর অংকগুলোকে উল্টিয়ে লিখলে যে সংখ্যা পাওয়া যায়, সেটাকে আমরা বলি। অর্থাৎ, ; দুটো ভিন্ন ধনাত্মক পূর্ণসংখ্যা ও এর জন্য হলে, আমরা বলবো, তাদের মধ্যে বন্ধুত্ব রয়েছে। দুই অঙ্কের সংখ্যাগুলোর মধ্যে সর্বোচ্চ কতগুলো বন্ধুত্ব সম্ভব? (এখানে ও কে একই জোড়া হিসেবে বিবেচনা করো)
২০২৪ আঞ্চলিক · দিনাজপুর · প্রশ্ন ৪কোনো ধনাত্মক পূর্ণসংখ্যা এর অংকগুলোকে উল্টিয়ে লিখলে যে সংখ্যা পাওয়া যায়, সেটাকে আমরা বলি। অর্থাৎ, ; দুটো ভিন্ন ধনাত্মক পূর্ণসংখ্যা ও এর জন্য হলে, আমরা বলবো, তাদের মধ্যে বন্ধুত্ব রয়েছে। দুই অঙ্কের সংখ্যাগুলোর মধ্যে সর্বোচ্চ কতগুলো বন্ধুত্ব সম্ভব? (এখানে ও কে একই জোড়া হিসেবে বিবেচনা করো)
২০২৪ আঞ্চলিক · গাজীপুর · প্রশ্ন ৪এর দুই অংক বিশিষ্ট সবচেয়ে বড় মৌলিক উৎপাদক নির্ণয় করো।
২০২৪ আঞ্চলিক · যশোর · প্রশ্ন ৩ · আরও ১টি প্রশ্নপত্রে আছে"Dream" নামে 16 পর্বের একটি মজাদার নন-লিনিয়ার ওয়েব সিরিজ বের হয়েছে যেটি দেখার নিয়ম হলো দ্বিতীয় পর্ব দিয়ে শুরু করে বাকি পর্বগুলো যেকোনো অর্ডার/সিরিয়ালে দেখে শেষ পর্বটি দেখতে হয়। কিন্তু শর্ত হলো মৌলিক সাংখ্যিক পর্বগুলো সব একসাথে দেখতে হবে এবং জোড় সাংখ্যিক পর্বগুলো সব একসাথে দেখতে হবে ( এর পরে যেকোনো পর্ব দেখা যাবে)। এইভাবে যতভাবে সিরিজটি দেখা সম্ভব সেটিকে আকারে লেখা গেলে এর সর্বনিম্ন সম্ভাব্য মান কত, যেখানে ও পূর্ণসংখ্যা?
২০২৪ আঞ্চলিক · যশোর · প্রশ্ন ৭ · আরও ১টি প্রশ্নপত্রে আছেচিত্রের মত করে কত উপায়ে 1 থেকে 7 চিহ্নিত সাতটি বল-কে সাজানো যায়?
২০২৪ আঞ্চলিক · কুষ্টিয়া · প্রশ্ন ২ · আরও ১টি প্রশ্নপত্রে আছে, এর 4 টি করে উপাদান নিয়ে গঠিত সকল সাবসেটের তালিকা করা হলো। তালিকার প্রতিটি সাবসেটের সর্বোচ্চ সংখ্যাগুলোর যোগফল কত হবে?
২০২৪ আঞ্চলিক · কুষ্টিয়া · প্রশ্ন ৪ · আরও ১টি প্রশ্নপত্রে আছেচিংকু একটা মেশিন বানিয়েছে, যেখানে একটা ইংরেজি শব্দ (অর্থপূর্ণ হওয়া জরুরি না) ইনপুট দিলে প্রতিটা অক্ষর ধারাবাহিকভাবে অক্ষরের ক্রমের যেই সংখ্যা নির্দেশ করে সেই সংখ্যাগুলো পাশাপাশি লিখে আউটপুট হিসেবে দেখায়। যেমন, “abc” ইনপুট দিলে আউটপুট আসে 123, ইনপুট “dydx” হলে আউটপুট হয় 425424। চিংকুর পক্ষে মোট কতগুলো শব্দ ইনপুট দেয়া সম্ভব যেন আউটপুট 21121221 আসে?
২০২৪ আঞ্চলিক · কুষ্টিয়া · প্রশ্ন ৫ · আরও ১টি প্রশ্নপত্রে আছে12 টি সরলরেখা সর্বোচ্চ কতটি বিন্দুতে ছেদ করবে যেখানে 4 টি সরলরেখা পরস্পর সমান্তরাল?
২০২৪ আঞ্চলিক · ময়মনসিংহ · প্রশ্ন ২পূর্ণসংখ্যাটি কতগুলো আকারের পূর্ণসংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য, যেখানে একটি ধনাত্মক পূর্ণসংখ্যা?
২০২৪ আঞ্চলিক · ময়মনসিংহ · প্রশ্ন ৫1 থেকে 200 পর্যন্ত যেকোনো দুটি মৌলিক সংখ্যা ও দিয়ে আকারে কতটি সংখ্যা বানানো সম্ভব, যাদের মান 1 এর চেয়ে ছোট হয়?
২০২৪ আঞ্চলিক · নারায়ণগঞ্জ · প্রশ্ন ৪একটি বর্গের কর্ণের দুইটি প্রান্তবিন্দুর স্থানাঙ্ক ও । সরলরেখার উপর কতগুলো বিন্দু আছে যাদের স্থানাঙ্ক পূর্ণসংখ্যা এবং বিন্দুগুলো বর্গের ভিতরে অথবা উপরে অবস্থিত।
২০২৪ আঞ্চলিক · নারায়ণগঞ্জ · প্রশ্ন ৭কতগুলো ক্রমিক টাপল পাওয়া সম্ভব যেন , যেখানে ?
২০২৪ আঞ্চলিক · রাজশাহী · প্রশ্ন ৮মাহতাব ও শুভ ক্রমের “Tic-Tac-Toe” খেলতে চায়, যেখানে ঘরগুলো নাম্বারিং করা। টসে জিতে মাহতাব ক্রসের মাধ্যমে খেলা শুরু করার সিদ্ধান্ত নিলো। এক্ষেত্রে গ্রিডটিতে মোট কয়টি বিন্যাস থাকা সম্ভব যেখানে মাহতাব 3 টি বা 4 টি ক্রস দিয়ে জিততে পারবে?
২০২৪ আঞ্চলিক · সিলেট · প্রশ্ন ৪24-hour format এর একটি ডিজিটাল ঘড়ির 6 টি ঘর 6 টি পরস্পর অনির্ভরশীল আউটপুট দেয়, যেখানে ও -তম ঘরে যথাক্রমে , , এবং ফাংশন অনুযায়ী আউটপুট আসে। এবং প্রত্যেকে পূর্ণসংখ্যা হলে, এই ঘড়িতে কতগুলো ভিন্ন যথাযথ সময় পাওয়া যাবে?
২০২৪ আঞ্চলিক · সিলেট · প্রশ্ন ৫কিবরিয়া একটি আকারের বর্গাকৃতির বোর্ড আছে। প্রতি ধাপে সে বোর্ডের একটি ঘর রং করে। সে একটি ঘর একবারের বেশি রং করতে পারেনা। এছাড়াও, সে রঙ করার সময় পয়েন্ট গোনে। প্রথমে তার 0 পয়েন্ট থাকে। প্রতি ধাপে সে একটি ঘর কে রং করে। এরপর সে সবচেয়ে বড় সেট নেয়, যাতে ঘরটি সেই সেটে থাকে, আর সবচেয়ে বড় পরপর রং করা সেট যাতে প্রতিটি ঘর যেই সারিতে আছে সেই সারি অথবা যেই কলামে আছে সেই কলামে থাকে। এই সেটটি সবচেয়ে বড় সেট যেটি '' আকৃতির, যাতে ঘরটি এর কেন্দ্রে থাকে। তারপর, সে সেটের উপাদান সংখ্যা কে পয়েন্ট হিসেবে পায়। পুরো বোর্ডটি রং করার পর, সবচেয়ে বেশি কত পয়েন্ট পাওয়া সম্ভব?
২০২৩ জাতীয় · প্রশ্ন ৮সংখ্যারেখার উপর টি ব্যবধি দেয়া আছে: । ব্যবধিগুলোকে আমরা দুইটি সেট এ ভাগ করতে পারি যেন একই সেট এর কোনও দুইটি ব্যবধির মাঝে সাধারণ কোন অংশ না থাকে। প্রমাণ কর যে সর্বোচ্চ সংখ্যক জোড়া ব্যবধি আছে যাদের মাঝে সাধারণ অংশ বিদ্যমান।
২০২৩ জাতীয় · প্রশ্ন ৬8 টি দলের একটি টুর্নামেন্টে, প্রতিটি দল একে অপরের বিপক্ষে 2 বার করে মুখোমুখি হয়। প্রতিটি জয়ের জন্য 2 পয়েন্ট, ড্র এর জন্য 1 পয়েন্ট এবং হারের জন্য 0 পয়েন্ট রয়েছে। টুর্নামেন্ট শেষে পয়েন্ট তালিকার প্রথম 4 টি দল পরের রাউন্ডে উন্নীত হয়। যদি কোন ম্যাচ ড্র না হয়, তাহলে সর্বোচ্চ কত পয়েন্ট পেলে সর্বদাই নিশ্চিতভাবে বলা যাবে একটি দল পরের রাউন্ডে উন্নীত হবে না? (উল্লেখ্য যে একাধিক দলের পয়েন্ট একই হয়ে গেলে পয়েন্ট তালিকায় অবস্থান সমান হবে না, বরং নির্ধারিত কোন মাধ্যমে 1-8 পর্যন্ত পয়েন্ট তালিকায় সকল দলের একক অবস্থান নির্ধারণ করা হবে)
২০২৩ আঞ্চলিক · বরিশাল · প্রশ্ন ২শাকুরের কাছে তিনটি ছক্কা রয়েছে। দুইটি সাদা এবং একটি লাল, এই তিনটা ছক্কা দিয়ে শাকুর একটি খেলা খেলবে। যদি সে সাদা ছক্কা দুইটি নিক্ষেপ করে এবং দুইটি ছক্কাতেই ছয় সংখ্যাটি উঠে তাহলে সে বিজয়ী হবে। অন্যথায় হেরে যাবে। শাকুর লাল ছক্কা নিক্ষেপ করে যদি 1 সংখ্যাটি পায় তাহলে সে মিথ্যা কথা বলবে। অর্থাৎ সে খেলাটিতে জিতেছে নাকি হেরেছে সে ব্যাপারে মিথ্যা কথা বলবে। আর যদি লাল ছক্কা নিক্ষেপ করে অন্য কোনো সংখ্যা পায় তাহলে সে সত্য কথা বলবে। শাকুর তিনটি ছক্কা নিক্ষেপ করে নাফিসকে জানালো যে সে আমি খেলাটিতে জিতেছে। শাকুর আসলেই খেলাটিতে জিতেছে এর সম্ভাবনা যেখানে এবং ও পরস্পর সহমৌলিক। তাহলে এর মান কত?
২০২৩ আঞ্চলিক · বরিশাল · প্রশ্ন ৬ · আরও ১টি প্রশ্নপত্রে আছেযেখানে সেটের উপাদানগুলো ধনাত্মক পূর্ণসংখ্যা। এভাবে ক্রামান্বয়ে সেট গঠন করা হলো যার উপাদান একটি। এর মান কত? সেটের সর্বোচ্চ সংখ্যা কত হতে পারে যাতে সেট এর একমাত্র উপাদান এর মান 2022 অতিক্রম না করে।
২০২৩ আঞ্চলিক · বগুড়া · প্রশ্ন ৮444 জন মানুষের একটি লাইন আছে। স্বর্গ সেই লাইনে এমনভাবে দাঁড়াতে চায় যেন তার পেছনে 200 জন মানুষের কম না দাঁড়ায় এবং সামনে 150 জন মানুষের বেশি না দাঁড়ায়। তিনি কতভাবে দাঁড়াতে পারেন?
২০২৩ আঞ্চলিক · ব্রাহ্মণবাড়িয়া · প্রশ্ন ৪মিটার উচ্চতার 8 টি দৈত্য একটি বৃত্ত বানিয়ে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলো। তারা এমনভাবে দাঁড়াতে চায় যেন একটি লম্বা দৈত্যের উভয়পাশে তুলনামূলকভাবে খাটো 2 জন দৈত্য দাঁড়ায়, এবং একটি খাটো দৈত্যের উভয়পাশে তুলনামূলকভাবে লম্বা 2 জন দৈত্য দাঁড়ায়। তারা মোট কতভাবে দাঁড়াতে পারে?
২০২৩ আঞ্চলিক · ব্রাহ্মণবাড়িয়া · প্রশ্ন ৭তোমার কাছে একটি বৃত্তের উপর 2023টি দৈব বিন্দু আছে। দৈবভাবে দুইটি জ্যা নির্বাচন করো যাদের বৃত্তের উপর কোন সাধারণ বিন্দু নেই জ্যা দুটির পরস্পরকে বৃত্তের ভেতরে ছেদ না করার সম্ভাবনা হলে, এর মান কত?
২০২৩ আঞ্চলিক · কুমিল্লা · প্রশ্ন ৪ · আরও ১টি প্রশ্নপত্রে আছেনাম্বার দেয়া 2023 টি লাইট বালব শুরুতে বন্ধ অবস্থায় আছে। জাহিন 2 দিয়ে ভাগ যায় এমন লাইট বালব গুলা অন করে দেয়। পরের ধাপে, 4 দিয়ে ভাগ যায় এমন লাইট বালব গুলা অফ থাকলে অন করে, অন থাকলে অফ করে দেয়। সে এই কাজটি ততক্ষণ করতে থাকে যতক্ষণ অফ/অন করার মত লাইট বালব থাকে। ( তম ধাপে, যেসব বালব দিয়ে ভাগ যায়, সেগুলা শুধু অফ/অন করে)। জাহিন এর কাজ শেষে, কতটি লাইট বালব অন অবস্থায় থাকবে?
২০২৩ আঞ্চলিক · ঢাকা · প্রশ্ন ৬মিরাজের কাছে 16 ক্ষেত্রফলবিশিষ্ট বড় বর্গক্ষেত্র আছে। সে চায় বর্গক্ষেত্রটি কিছু ছোট বর্গক্ষেত্র দিয়ে পূরণ করতে। ছোট বর্গক্ষেত্রগুলোর মোট ক্ষেত্রফল, বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। সে কতভাবে সেটা করতে পারবে? (এখানে, ছোট বর্গক্ষেত্রগুলো কিভাবে বা কি ক্রমে সাজানো আছে সেটা বিবেচ্য নয়)
২০২৩ আঞ্চলিক · কক্সবাজার · প্রশ্ন ৫ · আরও ১টি প্রশ্নপত্রে আছেকামাল একটি নিশানা লক্ষ্য করে গুলি করছে। 14 টি ভিন্ন নিশানা বরাবর গুলি করার পর দেখলো গুলির চিহ্নগুলো দ্বারা একটি ডিম্বাকৃতি তৈরি হয়েছে। সবগুলো নিশানা একটা থেকে আরেকটা ভিন্ন। গুলির চিহ্নগুলো যোগ করে কয়টি বহুভুজ গঠন করা যাবে?
২০২৩ আঞ্চলিক · কক্সবাজার · প্রশ্ন ৭ · আরও ১টি প্রশ্নপত্রে আছেদুই অংকের কতগুলো ধনাত্মক পূর্ণসংখ্যা আছে যাদের অংকগুলোর গড় একটি মৌলিক সংখ্যা? যেমন, 51 এর অংকগুলোর গড় 3, যা একটি মৌলিক সংখ্যা।
২০২৩ আঞ্চলিক · কক্সবাজার · প্রশ্ন ২ · আরও ১টি প্রশ্নপত্রে আছে