পাটিগণিত
৬–৮ শ্রেণি ২৯৭টি প্রশ্ন
একটি রেস্টুরেন্টে 112 টি ডিম এবং 2 জন মানুষ আছে। ডিমগুলো সরাসরি খাওয়া যায় না। এজন্য বিশেষ 2 টি বাটন আছে, বাটন এবং বাটন । বাটন চাপলে, ডিমসংখ্যা কমে পরিমাণ হয়ে যায়। ( হচ্ছে ডিমসংখ্যাকে মানুষের সংখ্যা দিয়ে ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় সেটা। অর্থাৎ, শুরুতে বাটনটি চাপলে এর মান হবে । খেয়াল রাখতে হবে, ভাগফল দশমিক এ আসলে শুধুমাত্র পূর্ণসংখ্যাটি নিতে হবে। যেমন: হলে, এর মান হবে 2)
আবার, বাটন চাপলে মানুষ এর সংখ্যা 1 জন বৃদ্ধি পায়। তুমি অথবা বাটন ইচ্ছামতো যতবার খুশি চাপতে পারো। তুমি চাইলে এবং দুইটি বাটন ও ব্যবহার করতে পারো বা যেকোনো একটি বাটন ও ব্যবহার করতে পারো। সর্বনিম্ন কতবার এই বাটন চাপার মাধ্যমে ডিমসংখ্যা শূন্য (0) করা যাবে?
২০২৪ জাতীয় · প্রশ্ন ১দুইটি বুক ক্লাব এবং । ক্লাবে 9 জন সদস্য আছে এবং তাদের প্রত্যেকের কাছে থাকা বইয়ের সংখ্যা ভিন্ন, যা প্রথম 9 টি মৌলিক সংখ্যা। ক্লাবে থাকা সদস্যদের প্রত্যেকের বইয়ের সংখ্যাও ভিন্ন এবং তা 123 থেকে 231 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো। একদিন যেকোনো ক্লাবের যেকোনো একজন সদস্য অপর ক্লাবে চলে যায়। যার ফলে উভয় ক্লাবের গড় বইয়ের সংখ্যা বৃদ্ধি পায়। কতভাবে যেকোনো ক্লাবের যেকোনো একজন সদস্য অপর ক্লাবে চলে যেতে পারে?
২০২৪ জাতীয় · প্রশ্ন ৪একটি ড্রাগন প্রতি 10 তম মিনিটে 5 টা গাছ পুড়িয়ে দেয়। মাজেদ এবং ইমন- দুজন যোদ্ধা বন্দুক হাতে দাঁড়িয়ে আছে। মাজেদ প্রতি 6 মিনিটে এবং ইমন প্রতি 14 মিনিটে গুলি করতে পারে। সমস্যা হচ্ছে, দুজন একই সাথে গুলি না করলে ড্রাগন টি আঘাত প্রাপ্ত হয় না। যদি 3 বার আঘাত প্রাপ্ত হয়ে ড্রাগনটি উড়ে যায়, তাহলে ড্রাগনটি মোট কতগুলো গাছ পুড়িয়ে ফেলেছে?
২০২৪ আঞ্চলিক · বরিশাল · প্রশ্ন ৪2020 সালের, 21 জুলাই, মঙ্গলবার নিলয়ের জন্মদিন ছিল। পরের নিকটতম কোন বছরে তার জন্মদিন শনিবারে হবে?
২০২৪ আঞ্চলিক · বরিশাল · প্রশ্ন ৫মাজেদের হাতে দুইটি জাদুর পাথর আছে। এদেরকে একবার ঘষা দিলে প্রত্যেকটি পাথর থেকে একটি করে পাথর বের হয়। পাথর সংখ্যা 100 হওয়ার জন্য কতবার পাথর ঘষতে হয়েছিল?
২০২৪ আঞ্চলিক · বগুড়া · প্রশ্ন ১ · আরও ২টি প্রশ্নপত্রে আছেশুধুমাত্র 16 সংখ্যাটি ব্যবহার করে 61 বানাতে হবে। সহায়ক হিসেবে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং বর্গমূল ব্যবহার করা যাবে। এটা করতে সর্বনিম্ন কয়টি 16 প্রয়োজন হবে? (ঋণাত্মক সংখ্যা উপেক্ষা করো)
২০২৪ আঞ্চলিক · বগুড়া · প্রশ্ন ২ · আরও ২টি প্রশ্নপত্রে আছেজিহান কাগজ ও কলম কিনতে দোকানে গেলো। কাগজের দাম 9 টাকা এবং কলমের দাম 4 টাকা। জিহানের কাছে 97 টাকা থাকলে সে সর্বোচ্চ কতটি কাগজ কিনতে পারবে যেন তার কাছে 12 টাকা বাকি থাকে?
২০২৪ আঞ্চলিক · চট্টগ্রাম · প্রশ্ন ১ · আরও ১টি প্রশ্নপত্রে আছেহলো এর , হলো এর , হলো এর । তাহলে , এর কত শতাংশ?
২০২৪ আঞ্চলিক · চট্টগ্রাম · প্রশ্ন ২ · আরও ১টি প্রশ্নপত্রে আছেইমনের কাছে 512 একক ব্যাসার্ধের একটি বিশাল নিরেট সিলিন্ডার আছে। সে সিলিন্ডারকে বাইরে থেকে এমনভাবে কাটতে চায় যেন শেষে একটিমাত্র নিরেট সিলিন্ডার থাকে, এবং কাটার পর যে কয়েকটি পাইপ পাওয়া যায় তাদের বহিঃব্যাসার্ধ ক্রমান্বয়ে অর্ধেক হতে থাকে। যদি পাইপ এবং সিলিন্ডারের ব্যাসার্ধ পূর্ণসংখ্যা হয়, তাহলে সর্বোচ্চ কয়টি পাইপ পাওয়া সম্ভব?
২০২৪ আঞ্চলিক · চট্টগ্রাম · প্রশ্ন ৪ · আরও ১টি প্রশ্নপত্রে আছেকোনো শ্রেণির অংশ শিক্ষার্থী সংখ্যাতত্ত্ব এবং অংশ শিক্ষার্থী জ্যামিতি পছন্দ করে। উভয়ই পছন্দ করে এমন শিক্ষার্থীর সর্বনিম্ন সংখ্যা কত?
২০২৪ আঞ্চলিক · ঢাকা · প্রশ্ন ১একটি 20 ওভারের ক্রিকেট ম্যাচে বাংলাদেশের মোট রান 160। সেই ম্যাচে প্রতি ওভারে গড়ে কত রান করা হয়েছিল?
২০২৪ আঞ্চলিক · দিনাজপুর · প্রশ্ন ১ · আরও ১টি প্রশ্নপত্রে আছেশিথিল জুস খুব পছন্দ করে। সে তিনটি গ্লাসে আলাদাভাবে আমের জুস, কমলার জুস এবং লিচুর জুস নিয়ে বসেছে। সে 600 মিলি আমের জুস, 320 মিলি কমলার জুস, 300 মিলি লিচুর জুস নিয়ে একটি মিশ্রণ তৈরি করলো। এখানে মিশ্রণে আমের জুস, কমলার জুস ও লিচুর জুসের অনুপাত করতে চাইলে কত মিলি অতিরিক্ত কমলার জুস যোগ করতে হবে?
২০২৪ আঞ্চলিক · দিনাজপুর · প্রশ্ন ২ · আরও ১টি প্রশ্নপত্রে আছেএকটি পরীক্ষায় 12 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরের গড় 57। একজন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরের কিছু সংশোধন হওয়ায় শিক্ষার্থীদের গড় নম্বর 1 কমে গেলো। ঐ শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর কতটুকু কমেছিলো?
২০২৪ আঞ্চলিক · যশোর · প্রশ্ন ১ · আরও ১টি প্রশ্নপত্রে আছেতুমি কিছু সংখ্যক চকলেট ও আইসক্রিম কিনলে, যেখানে প্রতিটি চকলেটের দাম 270 টাকা এবং প্রতিটি আইসক্রিমের দাম 180 টাকা। চকলেট আর আইসক্রিমের পেছনে তোমার খরচ পরস্পর সমান। গড়ে প্রতিটি আইটেমের পেছনে তোমাকে কত টাকা খরচ করতে হয়েছে?
২০২৪ আঞ্চলিক · যশোর · প্রশ্ন ৫ · আরও ১টি প্রশ্নপত্রে আছেজেবার একটা রহস্য সংখ্যা আছে। যখন সে এটিকে 5 দ্বারা গুণ করে এবং তারপর 3 যোগ করে, তখন সে 18 পায়। জেবার রহস্য সংখ্যাটি কত?
২০২৪ আঞ্চলিক · কুষ্টিয়া · প্রশ্ন ১ · আরও ১টি প্রশ্নপত্রে আছেসাইফ গণিত নিয়ে নতুন নতুন আবিস্কার করতে খুব পছন্দ করে। সে যোগ, বিয়োগ, গুণ, ভাগের মতো নতুন একটি অপারেটর আবিস্কার করলো। এই অপারেটরটির সে নাম দিল ডায়মন্ড অপারেটর ()। ডায়মন্ড অপারেটরের কাজ হলো দুইটি সংখ্যার মাঝখানে ডায়মন্ড অপারেটর দিলে, সংখ্যা দুইটির যোগফল ও বিয়োগফলের গুণফল পাওয়া যাবে। যেমনঃ . তাহলে একইভাবে সাইফ এর মান বের করলে কত পাবে?
২০২৪ আঞ্চলিক · কুষ্টিয়া · প্রশ্ন ৩ · আরও ১টি প্রশ্নপত্রে আছেতিনটি ভিন্ন ভিন্ন ধনাত্মক পূর্ণসংখ্যার গড় 5। সংখ্যা তিনটির মধ্যে সম্ভাব্য সর্বোচ্চ সংখ্যাটি কত?
২০২৪ আঞ্চলিক · ময়মনসিংহ · প্রশ্ন ১নিলয় তার ব্যাগে 100 টি পেন্সিল অথবা 120 টি কলম অথবা 150 টি রাবার রাখতে পারে। সে তার ব্যাগে 25 টি পেন্সিল এবং 30 টি কলম রাখার পর সর্বোচ্চ কতটি রাবার রাখতে পারবে?
২০২৪ আঞ্চলিক · ময়মনসিংহ · প্রশ্ন ২2023 বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত সর্বমোট 213 রান করেন। অন্যদিকে তাওহিদ হৃদয় সর্বমোট 115 রান করেন। তানজিদ হাসান তামিম সর্বমোট 97 রান করেন। শান্ত 9 ম্যাচ, হৃদয় 5 ম্যাচ এবং তানজিদ 9 ম্যাচ খেলেন। বিশ্বকাপে বাংলাদেশ দল সর্বমোট 2125 রান করে। শান্ত, হৃদয় এবং তানজিদ মিলে দলের মোট রানের অংশ করলে, এর মান কত হবে?
২০২৪ আঞ্চলিক · নারায়ণগঞ্জ · প্রশ্ন ৪একটা ঘড়ি অদ্ভুতভাবে নষ্ট হয়ে গেল। রাত এগারোটা বাজার পর প্রতিবার ঘন্টার কাঁটা একবার সম্পূর্ণ ঘুরে আসলে ঘড়ির গতি অর্ধেক হয়ে যায়। ঠিক যেই মুহূর্তে ঘড়িটার অবস্থা এমন হবে, যে এক মিনিট অতিবাহিত হতে 2024 মিনিটের বেশি সময় লাগবে, তখন ঘড়িতে কয়টা বাজবে?
২০২৪ আঞ্চলিক · নারায়ণগঞ্জ · প্রশ্ন ৫নিলয় তোমাকে একটি টাকা উৎপাদনকারী মেশিন দিলো। যদি তুমি এই মেশিনে কিছু টাকা জমা দাও তাহলে এই মেশিনও তোমাকে কিছু টাকা ফেরত দিবে। তুমি যদি এই মেশিনে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দাও এবং তার সাথে আরো 7 টাকা দাও তাহলে এই মেশিন ঐ নির্দিষ্ট পরিমাণ টাকা দ্বিগুণ করে ফেরত দিবে। তোমার কাছে যদি 2023 টাকা থাকে তাহলে এই মেশিন থেকে তুমি সর্বোচ্চ কতো টাকা ফেরত পেতে পারো?
২০২৩ জাতীয় · প্রশ্ন ১আকাশ পিকনিকে গিয়ে দুটি ক্রিকেট খেলায় অংশ নেয়। সে খেলা দুটিতে যা রান করে তাদের গসাগু 2 এবং লসাগু 480। তার গড় রান সর্বনিম্ন কত হতে পারে?
২০২৩ আঞ্চলিক · বরিশাল · প্রশ্ন ৩ · আরও ১টি প্রশ্নপত্রে আছেপায়েল গণিত অলিম্পিয়াডের আঞ্চলিক পর্বে অংশ নেবে। তখন তার বড় ভাই পিয়াল তাকে বললেন, যদি পায়েল গণিত অলিম্পিয়াডের জাতীয় পর্বের জন্য উত্তীর্ণ হয়, তাহলে তিনি প্রতিদিন তাঁকে চকলেট উপহার দেবেন। তবে তাঁর চকলেট প্রদানের নিয়মটি একটু অদ্ভূত। তিনি পায়েলকে প্রথমদিন 1 টি চকলেট দেবেন। পরবর্তী দিন তিনি 3 টি চকলেট দেবেন, পরবর্তী দিন 5 টি চকলেট দেবেন। এভাবে মোট 10 দিন চকলেট দেবেন। তাহলে পায়েল তার ভাইয়ের কাছ থেকে মোট কতটি চকলেট পেতে পারে?
২০২৩ আঞ্চলিক · ব্রাহ্মণবাড়িয়া · প্রশ্ন ১শাকুর এর অনেকগুলো গরু, মহিষ, ভেড়া এবং ছাগল আছে । সে একদিন 2 টি ভেড়া এবং 5 টি মহিষ নিয়ে মাঠে যাওয়ার সময় খেয়াল করে তার মোট মহিষের পা সংখ্যা তার মোট গরুর পায়ের দিগুণের চেয়ে 20 টি কম । ভেড়া ও ছাগলের মোট পা সংখ্যা 44 টি । তার কাছে একই সংখ্যক ছাগল ও মহিষ আছে। শাকুর যখন পাল নিয়ে বের হয়েছে সেখানে মোট কয়টি পা আছে?
২০২৩ আঞ্চলিক · ব্রাহ্মণবাড়িয়া · প্রশ্ন ২একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে যদি এর বাহুর দৈর্ঘ্য 21 গুণ করা হয়?
২০২৩ আঞ্চলিক · ব্রাহ্মণবাড়িয়া · প্রশ্ন ৩44 জন মানুষের একটি লাইন আছে। ফুয়াদ সেই লাইনে এমনভাবে দাঁড়াতে চা্ন যেন তার পেছনে 20 জন মানুষের কম না দাঁড়ায় এবং সামনে 15 জন মানুষের বেশি না দাঁড়ায়। তিনি কতভাবে দাঁড়াতে পারেন?
২০২৩ আঞ্চলিক · ব্রাহ্মণবাড়িয়া · প্রশ্ন ৫আন্তর্জাতিক সময় হল সময় প্রকাশের এমন একটি মাধ্যম যে সময় ব্যবস্থায় AM বা PM এর কোন উপস্থিতি নেই। বরং দুপুর 12 টার পরবর্তী ঘণ্টাগুলো, এই ক্রমে যায়। রাত 12 টার ঘণ্টাকে 0 হিসেবে ধরা হয় তার পরবর্তী ঘণ্টাগুলো আবার স্বাভাবিক সংখ্যার ক্রমে বাড়ে এবং এভাবে প্রতিদিন চক্র সম্পন্ন হয়। 11:11 হতে 22:22 এর মধ্যকার সময় পার্থক্য ঘণ্টা মিনিট হলে, এর মান কত?
২০২৩ আঞ্চলিক · কুমিল্লা · প্রশ্ন ৩তাহমিদ সাহেবের 48 জন বন্ধু রয়েছে। সেই সকল বন্ধুর মাঝে তাহমিদ সাহেব কয়েকজনকে “বিশেষ” বন্ধু বলেন। আবার বিশেষ বন্ধুদের মাঝে কয়েকজনকে তাহমিদ সাহেব “অতি-বিশেষ” বন্ধু বলেন। তাহমিদ সাহেবের মোট বন্ধুসংখ্যার 4 ভাগের 1 ভাগ হলো “বিশেষ” বন্ধু। অপরদিকে “বিশেষ” বন্ধুদের সংখ্যার 3 ভাগের 1 ভাগ হলো “অতি-বিশেষ” বন্ধু। তাহমিদ সাহেবের “বিশেষ” বন্ধু ও “অতি-বিশেষ” বন্ধু এর সংখ্যার সমষ্টি কত?
২০২৩ আঞ্চলিক · ঢাকা · প্রশ্ন ১ইকড়ি, হালুম আর শিকু কিছু বল কিনলো। তারা বলগুলো এমনভাবে ভাগ করলো যেখানে –
- হালুমের কাছে শিকুর চাইতে 6 টি বল বেশি আছে;
- শিকুর কাছে ইকড়ির চাইতে 16 টি বল বেশি আছে;
- ইকড়ির কাছে হালুমের চাইতে দ্বিগুণ বল আছে;
তারা কতগুলো বল কিনেছিলো?
২০২৩ আঞ্চলিক · কক্সবাজার · প্রশ্ন ৪ · আরও ১টি প্রশ্নপত্রে আছেআকিব, সাকিব এবং রাকিবের বয়স সমান। তাদের বয়সের গুণফল 343 হলে, তাদের বয়সের যোগফল কতো?
২০২৩ আঞ্চলিক · ফরিদপুর · প্রশ্ন ১ · আরও ১টি প্রশ্নপত্রে আছেএকটি বইয়ে মলাট বাদে 677 টি পৃষ্ঠা আছে। পৃষ্ঠা নম্বর লিখতে সব মিলিয়ে কতগুলি অংকে ব্যবহৃত হয়েছে?
২০২৩ আঞ্চলিক · ফরিদপুর · প্রশ্ন ৮ · আরও ১টি প্রশ্নপত্রে আছে২০২৩ আঞ্চলিক · ফেনী · প্রশ্ন ১
একটি গণিতবিদ ব্যাঙ গণিতের ভিত্তিতে লাফ দেয়। প্রথম সেকেন্ড থেকে সে প্রতি বিজোড় সেকেন্ডে 1 টি লাফ দেয় এবং জোড় সেকেন্ডে 2 টি লাফ দেয়। এভাবে সে এগিয়ে যায়। আবার একটি লাফে সে 2 ফুট করে যায়। তবে 1 মিনিট সম্পন্ন হওয়ার পরবর্তী সেকেন্ড থেকে সে উলটো কাজ করে। সে তখন প্রতি বিজোড় সেকেন্ডে 2 টি লাফ দেয় এবং জোড় সেকেন্ডে 1 টি লাফ দেয়। এভাবে 100 তম সেকেন্ড সম্পন্ন হওয়ার পর তার দম শেষ হয়ে যায় এবং সে বসে পড়ে। ব্যাঙটির অতিক্রান্ত মোট দুরত্ব কত?
২০২৩ আঞ্চলিক · গাজীপুর · প্রশ্ন ২3 টি ভিন্ন ধনাত্মক পূর্ণসংখ্যার গড় 2 হলে, এদের মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটি কত?
২০২৩ আঞ্চলিক · যশোর · প্রশ্ন ১আদিয়ান এর নিকট থাকা 815 টি মার্বেল বক্সে ঢুকিয়ে রাখছিল। তার কাছে 10,25,50 অথবা 100 মার্বেল ধারণ করতে পারে এমন বক্স রয়েছে। যদি আদিয়ান প্রতিটি আকারের সর্বোচ্চ 5 টি বক্স ব্যবহার করতে পারে এবং তার ব্যবহার করা প্রতিটি বক্সই মার্বেল দ্বারা পূর্ণ করতে হয়, তাহলে সর্বনিম্ন কতটি বক্স ব্যবহার করে আদিয়ান তার কাছে থাকা মার্বেল বক্সে রাখতে পারবে?
২০২৩ আঞ্চলিক · যশোর · প্রশ্ন ৬একটি টুর্নামেন্টে 18 টি খেলা শেষে দেখা গেল, ব্রাজিল ফুটবল দল প্রতি খেলায় গড়ে 2 টি করে গোল করেছে। ওই টুর্নামেন্টে ব্রাজিল দল মোট কতটি গোল করেছে?
২০২৩ আঞ্চলিক · নারায়ণগঞ্জ · প্রশ্ন ১এমন 9 টি ধনাত্মক পূর্ণ সংখ্যা যেন এদের প্রথম 6 টি সংখ্যার গড় 55 এবং শেষ 6 টি সংখ্যার গড় 69 তাহলে
২০২৩ আঞ্চলিক · নারায়ণগঞ্জ · প্রশ্ন ৫মায়িশা এমন একটি ক্যালকুলেটর বানালো যেটি শুধু যোগ ও যোগের সাহায্যে গুণের কাজ করতে পারে। যেমন করতে দেওয়া হলে ক্যালকুলেটরটি প্রথমে কে এ রূপান্তর করে এবং পরবর্তীতে 6 উত্তর প্রকাশ করে। প্রতিটি রূপান্তরে 0.2 সেকেন্ড সময় এবং প্রতি দুটি সংখ্যার যোগে 0.1 সেকেন্ড সময় দরকার হয়। ক্যালকুলেটরটিতে হিসাব করতে দিলে উত্তর প্রকাশ করতে কত সময় লাগবে?
২০২৩ আঞ্চলিক · চট্টগ্রাম · প্রশ্ন ১ · আরও ১টি প্রশ্নপত্রে আছেকোন এক সালের ফেব্রুয়ারী মাসে 5টি বৃহস্পতিবার ও 4টি শনিবার আছে। ঐ বছরের মার্চ মাসের প্রথম সোমবার কত তারিখ হবে?
২০২৩ বাছাই · প্রশ্ন ১২অংকগুলো একবার ব্যবহার করে তিন অংকের সবচেয়ে বড় ও সবচেয়ে ছোট সংখ্যার পার্থক্য কত?
২০২৩ বাছাই · প্রশ্ন ৫