প্রশ্ন খোঁজো

৯–১০ শ্রেণি ১,৫২১টি প্রশ্ন

  1. সকল অঋণাত্মক পূর্ণসংখ্যা x,yx, y খুঁজে বের করো যেন x3y+x+y=xy+2xy2x^3 y + x + y = xy + 2xy^2 হয়।

    ২০২৪ জাতীয় · প্রশ্ন ১
  2. বৃত্তস্থ চতুর্ভুজ ABCDABCD এর কর্ণদ্বয় পরস্পর EE বিন্দুতে ছেদ করে। FF ও GG যথাক্রমে জ্যা ACAC ও জ্যা BDBD এর উপর এমন দুইটি বিন্দু যেন AF=BEAF = BE এবং DG=CEDG = CE হয়। প্রমাণ করো যে, B,G,F,CB, G, F, C একই বৃত্তের উপরে থাকবে।

    ২০২৪ জাতীয় · প্রশ্ন ২
  3. aa2−5=b5−b2=aba2b2−5\frac{a}{a^2-5} = \frac{b}{5-b^2} = \frac{ab}{a^2b^2-5}, যেখানে a+b≠0a + b \neq 0 এবং a,ba, b বাস্তব সংখ্যা। a4+b4=?a^4 + b^4 = ?

    ২০২৪ জাতীয় · প্রশ্ন ৩
  4. ধরো a1,a2,a3a_1, a_2, a_3 কতগুলো পূর্ণসংখ্যা। প্রমান করো যে, এমন কিছু পূর্ণসংখ্যা b1,b2,b3b_1, b_2, b_3 আছে যেন:

    • bib_i এর মান −1,0-1, 0 অথবা 11 যেখানে i∈{1,2,3}i \in \{1, 2, 3\}
    • সবগুলো সংখ্যা একই সাথে 00 হতে পারবে না।
    • N=a1b1+a2b2+a3b3N = a_1 b_1 + a_2 b_2 + a_3 b_3 সংখ্যাটি 7 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে।
    ২০২৪ জাতীয় · প্রশ্ন ৪
  5. △XPQ\triangle XPQ এবং △YPQ\triangle YPQ দুইটি ত্রিভুজ যেন XX এবং YY বিন্দু PQPQ রেখার বিপরীত পাশে অবস্থিত। △XPQ\triangle XPQ এবং △YPQ\triangle YPQ এর পরিব্যাসার্ধ সমান। II এবং JJ বিন্দু দুইটি যথাক্রমে △XPQ\triangle XPQ এবং △YPQ\triangle YPQ এর অন্তঃকেন্দ্র। PQPQ রেখার মধ্যবিন্দু MM। মনে করো I,MI, M ও JJ সমরৈখিক। প্রমান করো যে, XPYQXPYQ একটি সামান্তরিক।

    ২০২৪ জাতীয় · প্রশ্ন ৫
  6. a1,a2,…,a2024a_1, a_2, \dots, a_{2024} হলো 1 থেকে 2024 পর্যন্ত পূর্ণসংখ্যাগুলোর একটি বিন্যাস। নিম্নোক্ত রাশিটির সর্বনিম্ন মান নির্ণয় করো: ∑i=12023[(ai+ai+1)(1ai+1ai+1)+1aiai+1]\sum_{i=1}^{2023} \left[(a_i + a_{i+1})\left(\frac{1}{a_i} + \frac{1}{a_{i+1}}\right) + \frac{1}{a_i a_{i+1}}\right]

    ২০২৪ জাতীয় · প্রশ্ন ৬
  7. ABCDABCD একটি বর্গ। EE এবং FF বিন্দু যথাক্রমে ABAB ও BCBC এর উপর দুইটি বিন্দু যেন BE=BFBE = BF। BB বিন্দু হতে CECE এর উপর অঙ্কিত লম্ব CECE এবং ADAD কে যথাক্রমে GG ও HH বিন্দুতে ছেদ করে। FHFH ও CECE রেখা PP বিন্দুতে এবং GFGF ও CDCD রেখা QQ বিন্দুতে ছেদ করে। প্রমান করো যে, DPDP ও BQBQ রেখা পরস্পর লম্ব।

    ২০২৪ জাতীয় · প্রশ্ন ৭
  8. কোনো সমতলে nn সংখ্যক বিন্দুর একটি সেটকে “বসন্তি nn-বিন্দু” বলা হবে যদি উক্ত সেটের যেকোনো 3টি বিন্দু একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু হয়। সকল ধনাত্মক পূর্ণসংখ্যা nn নির্ণয় করো, যেন উক্ত nn এর জন্য একটি “বসন্তি nn-বিন্দু”-র সেট পাওয়া যায়।

    ২০২৪ জাতীয় · প্রশ্ন ৮
  9. সকল ধনাত্মক পূর্ণসংখ্যার জোড়া (k,m)(k, m) নির্ণয় করো, যেন যেকোনো ধনাত্মক পূর্ণসংখ্যা nn এর জন্য (n+m)(n+2m)⋯(n+km)(n + m)(n + 2m) \cdots (n + km) সংখ্যাটি k!k! দ্বারা বিভাজ্য হয়।

    ২০২৪ জাতীয় · প্রশ্ন ৯
  10. nn সংখ্যক ক্রমিক পূর্ণসংখ্যার যোগফল nn দ্বারা বিভাজ্য হলে nn কে একটি ম্যাজিক নম্বর বলা হবে। 1 থেকে 2024 এর মধ্যে এরূপ কতটি ম্যাজিক নম্বর রয়েছে?

    ২০২৪ আঞ্চলিক · বরিশাল · প্রশ্ন ১
  11. 4 টি ক্রমিক পূর্ণসংখ্যার যোগফল 634 হলে, সবচেয়ে বড় সংখ্যাটি নির্ণয় করো।

    ২০২৪ আঞ্চলিক · বরিশাল · প্রশ্ন ২
  12. 1 থেকে 100 (1 ও 100 সহ) এর মধ্যে এমন যতগুলো পূর্ণসংখ্যা kk আছে, যাদের সব উৎপাদকের গুণফলকে “k92k^{\frac{9}{2}}” আকারে লেখা যায়, তাদের যোগফল নির্ণয় করো।

    ২০২৪ আঞ্চলিক · বরিশাল · প্রশ্ন ৩
  13. 114+214+314+⋯+2024141^{14} + 2^{14} + 3^{14} + \dots + 2024^{14} এর সাথে সর্বনিম্ন কোন ধনাত্মক পূর্ণসংখ্যা যোগ করলে যোগফল 7 দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে?

    ২০২৪ আঞ্চলিক · বরিশাল · প্রশ্ন ৪
  14. ছয় অংকবিশিষ্ট সবচেয়ে বড় প্যালিনড্রোম সংখ্যা কোনটি যা 8 দ্বারা বিভাজ্য?

    ২০২৪ আঞ্চলিক · বরিশাল · প্রশ্ন ৫
  15. ABCDABCD বর্গক্ষেত্রে, AB=10AB = 10 ও AE:EB=2:3AE : EB = 2 : 3। DEFDEF ত্রিভুজের ক্ষেত্রফলকে ab\frac{a}{b} আকারে লিখা যায়, যেখানে aa ও bb পরস্পর সহমৌলিক। a−ba - b এর মান নির্ণয় কর।

    ২০২৪ আঞ্চলিক · বরিশাল · প্রশ্ন ৬
  16. একটি কাগজে কিছু সরলরেখা আঁকা হলো যাদের কেউই কারোও সমান্তরাল নয় এবং এমন কোনো ছেদবিন্দু নেই যেগুলোতে দুইয়ের অধিক রেখা ছেদ করেছে। সর্বনিম্ন কতটি রেখা আঁকলে নিশ্চিত হওয়া যাবে যে কাগজটি অন্তত 2024 টি ক্ষেত্রে বিভক্ত হয়েছে?

    ২০২৪ আঞ্চলিক · বরিশাল · প্রশ্ন ৭
  17. ABCDEFABCDEF সুষম ষড়ভুজে P,Q,RP, Q, R হলো যথাক্রমে AB,AF,BCAB, AF, BC এর মধ্যবিন্দু। ষড়ভুজটির ক্ষেত্রফল 2024 বর্গএকক হলে EQPRDEQPRD পঞ্চভুজটির ক্ষেত্রফল কত?

    ২০২৪ আঞ্চলিক · বরিশাল · প্রশ্ন ৮
  18. একটি অন্ধকার ঘরের একটি ড্রয়ারে যথাক্রমে 90, 80, 70, 60 এবং 50 টি লাল, গোলাপি, সবুজ, কালো এবং নীল মোজা রয়েছে। জোড়া বলতে যদি একই রঙের দুটি মোজা বোঝানো হয়, তবে এখান থেকে সর্বনিম্ন কয়টি মোজা তুলে নিলে নিশ্চিত হওয়া যাবে যে কমপক্ষে 20 জোড়া মোজা তোলা হয়েছে?

    ২০২৪ আঞ্চলিক · বগুড়া · প্রশ্ন ১ · আরও ২টি প্রশ্নপত্রে আছে
  19. AB=3,BC=3,AC=bAB = 3, BC = \sqrt{3}, AC = b এবং ∠ACD=150∘\angle ACD = 150^\circ হলে, 4b2−6334b^2 - 6\sqrt{33} এর মান নির্ণয় করো।

    ২০২৪ আঞ্চলিক · বগুড়া · প্রশ্ন ২ · আরও ২টি প্রশ্নপত্রে আছে
  20. কতগুলো পূর্ণ সংখ্যার সমাধান (p,q)(p, q) রয়েছে যেন pq+q2+2024=(p−q)2pq + q^2 + 2024 = (p - q)^2 হয়?

    ২০২৪ আঞ্চলিক · বগুড়া · প্রশ্ন ৩ · আরও ২টি প্রশ্নপত্রে আছে
  21. মহাজাগতিক কুইডিচ 26 জন খেলতে পারে, প্রতি দলে 13 জন। এদের অর্ধেক লাল এবং বাকি অর্ধেক কালো। তাদের প্রত্যেকে স্পেসশিপ ব্যবহার করে, যা 1 থেকে 26 পর্যন্ত সংখ্যাযুক্ত। একটি ম্যাচে 3 জন আহত হয়। তাদের স্পেসশিপ নম্বরের যোগফল 39 এবং সবার লাল দলের হওয়ার সম্ভাবনা ab\frac{a}{b} হলে, a+ba + b এর মান নির্ণয় করো। (যেখানে a,ba, b পরস্পর সহমৌলিক)

    ২০২৪ আঞ্চলিক · বগুড়া · প্রশ্ন ৪ · আরও ২টি প্রশ্নপত্রে আছে
  22. চিত্রে ছোট সমবাহু ত্রিভুজটির শীর্ষবিন্দু তিনটি যথাক্রমে তিনটি বৃত্তের কেন্দ্র। ছোট সমবাহু ত্রিভুজটির পরিসীমা 6(3−1)6(\sqrt{3} - 1) হলে, বড় ত্রিভুজটির পরিসীমা নির্ণয় করো।

    ২০২৪ আঞ্চলিক · বগুড়া · প্রশ্ন ৫ · আরও ২টি প্রশ্নপত্রে আছে
  23. পায়েল একটি কাজ 6 বার করলে 3 বার ভুল করে। আবার শাকুর কাজটি 7 বার করলে 3 বার ভুল করে। অন্যদিকে তিহাম কাজটি 8 বার করলে 1 বার ভুল করে। কোনো একটি কাজ তারা একত্রে করলে কাজটি সঠিক হওয়ার সম্ভবনা কত শতাংশ?

    ২০২৪ আঞ্চলিক · বগুড়া · প্রশ্ন ৬ · আরও ২টি প্রশ্নপত্রে আছে
  24. চার বন্ধু প্রত্যয়, পিয়াল, বিন্দু ও ফুয়াদ বনে ক্যাম্পিং করতে গেলো। এখন তাদের কাছে যে তাবু আছে, সেখানে একবারে একজন ঘুমাতে পারে। অন্ধকার হওয়ার পর সিদ্ধান্ত হলো প্রতি ঘন্টায় যেকোনো একজন ঘুমাবে, বাকি তিনজন পাহারা দিবে, যতক্ষণ অন্ধকার থাকে। হিসাব করে দেখা গেলো, প্রত্যয় 7 ঘন্টা পাহারা দিয়েছে, যা বাকি তিনজনের প্রত্যেকের থেকে বেশি। ফুয়াদ 4 ঘন্টা পাহারা দিয়েছে, যা বাকি তিনজনের প্রত্যেকের থেকে কম। যদি প্রত্যেকের পাহারা দেওয়ার সময় পূর্ণসংখ্যা হয়, তাহলে কতক্ষণ অন্ধকার ছিল?

    ২০২৪ আঞ্চলিক · বগুড়া · প্রশ্ন ৭ · আরও ২টি প্রশ্নপত্রে আছে
  25. অঙ্কপুর একটি বিশাল এলাকা। সেখানে পানির ট্যাঙ্কের মাধ্যমে পানি সরবরাহ করা হয়। এলাকার মাঝে একটি বড় ট্যাঙ্ক আছে, বাকিগুলো ছোট। বড় ট্যাঙ্ক থেকে শুরু করে ছোট ট্যাঙ্ক, সেগুলো থেকে অন্য ট্যাঙ্ক – এভাবে ক্রমান্বয়ে পানি সরবরাহ হয়। সিস্টেমটি এমনভাবে সাজানো হয়েছে যেন একটি ট্যাঙ্কে (বড় ট্যাঙ্ক বাদে) শুধু অন্য একটি ট্যাঙ্ক থেকেই পানি আসে; আর একটি ট্যাঙ্ক হয় অন্য 7 টি ট্যাঙ্কে পানি সরবরাহ করে, নাহয় কাউকেই করেনা। এলাকায় মোট 2024 টি ট্যাঙ্ক থাকলে, এমন কয়টি ট্যাঙ্ক আছে যেগুলো পানি সরবরাহ করে না?

    ২০২৪ আঞ্চলিক · বগুড়া · প্রশ্ন ৮ · আরও ২টি প্রশ্নপত্রে আছে
  26. XX এবং YY দুইটি মৌলিক সংখ্যা। এদের বর্গের পার্থক্য 40 হলে, সংখ্যা দুটির যোগফল কত?

    ২০২৪ আঞ্চলিক · চট্টগ্রাম · প্রশ্ন ১ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  27. নিলয় লাল ও নীল রঙের দুইটি ছক্কা ফেললো যাদের প্রতিটির 6 টি পার্শ্ব আছে এবং পার্শ্বগুলোতে 1-6 পর্যন্ত সংখ্যা লেখা আছে। নিলয় ছক্কা নিক্ষেপের পরে দুইটি ছক্কা থেকে প্রাপ্ত দুটি সংখ্যাকে যোগ করে মৌলিক সংখ্যা পেলে ঐ জোড়াকে “চমৎকার জোড়া” বলে। নিলয় কতটি “চমৎকার জোড়া” পেতে পারে?

    ২০২৪ আঞ্চলিক · চট্টগ্রাম · প্রশ্ন ২ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  28. ইমনের কাছে 6561 একক ব্যাসার্ধের একটি বিশাল নিরেট সিলিন্ডার আছে। সে সিলিন্ডারকে বাইরে থেকে এমনভাবে কাটতে চায় যেন শেষে একটিমাত্র নিরেট সিলিন্ডার থাকে এবং কাটার পর যে কয়েকটি পাইপ পাওয়া যায় তাদের বহিঃব্যাসার্ধ ক্রমান্বয়ে এক-তৃতীয়াংশ হতে থাকে। যদি পাইপ এবং সিলিন্ডারের ব্যাসার্ধ পূর্ণসংখ্যা হয়, তাহলে সর্বোচ্চ কয়টি পাইপ পাওয়া সম্ভব?

    ২০২৪ আঞ্চলিক · চট্টগ্রাম · প্রশ্ন ৩ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  29. চিত্রে বর্গটির একটি বাহুর দৈর্ঘ্য 8 একক। কালো অংশটির ক্ষেত্রফলকে a(b−π4)a\left(b - \frac{\pi}{4}\right) বর্গএকক আকারে প্রকাশ করা যায়, a+ba + b এর মান নির্ণয় করো।

    ২০২৪ আঞ্চলিক · চট্টগ্রাম · প্রশ্ন ৪ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  30. f(x)+2f(−x)=2xf(x) + 2f(-x) = 2x ; 2f(x)+f(−x)=x22f(x) + f(-x) = x^2 ; 1 হতে 2024 পর্যন্ত xx এর কয়টি মান আছে, যার জন্য xx এবং f(x)f(x) উভয়ই পূর্ণসংখ্যা হবে?

    ২০২৪ আঞ্চলিক · চট্টগ্রাম · প্রশ্ন ৫ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  31. শাকুর একটি অনুক্রম তৈরী করলো যার nn-তম পদ হচ্ছে প্রথম nn টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি। শাকুরের অনুক্রমের প্রথম 99 টি পদের সমষ্টি কত?

    ২০২৪ আঞ্চলিক · চট্টগ্রাম · প্রশ্ন ৬ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  32. একটি 5×55 \times 5 দাবাবোর্ডে কতভাবে দুইটি হাতি (Bishop) বসানো যাবে যেন তারা একটিমাত্র চালে একে অপরকে আক্রমণ না করে? (উল্লেখ্য, দাবাবোর্ডে হাতি কোণাকুণি পথে যেকোনো সংখ্যক ঘর অতিক্রম করতে পারে।)

    ২০২৪ আঞ্চলিক · চট্টগ্রাম · প্রশ্ন ৭ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  33. মাজেদের স্কুলে বই আদানপ্রদান অনুষ্ঠানে ৪ জন শিক্ষার্থীর প্রত্যেকে একটি করে বই নিয়ে এসেছে। প্রত্যেক শিক্ষার্থী তার নিয়ে আসা বইটি অন্য একজন শিক্ষার্থীকে দিয়ে দিবে এবং কোনো শিক্ষার্থী একটির বেশি বই পাবে না। মোট কতভাবে এই বই আদানপ্রদান সম্পন্ন করা যায়?

    ২০২৪ আঞ্চলিক · চট্টগ্রাম · প্রশ্ন ৮ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  34. এমন কতগুলো ধনাত্মক পূর্ণসংখ্যা আছে যারা 121212^{12}, 141214^{12} এবং 18918^9 এর অন্তত যেকোনো একটি সংখ্যার উৎপাদক?

    ২০২৪ আঞ্চলিক · কুমিল্লা · প্রশ্ন ৩ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  35. 2023 সালের নভেম্বরের 21 তারিখ মঙ্গলবার হলে, 2024 সালের ফেব্রুয়ারি মাসের প্রথম মঙ্গলবার কত তারিখ?

    ২০২৪ আঞ্চলিক · কুমিল্লা · প্রশ্ন ১ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  36. 1,2,3,41,2,3,4 অংকগুলো একবারমাত্র ব্যাবহার করে কতগুলো 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা বানানো যায়?

    ২০২৪ আঞ্চলিক · কুমিল্লা · প্রশ্ন ২ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  37. যেকোনো পূর্ণসংখ্যা nn এর জন্য, n4−kn3−n2+2nn^4 - kn^3 - n^2 + 2n রাশিটি 4 দ্বারা বিভাজ্য, যেখানে kk একটি ধনাত্মক পূর্ণসংখ্যা। kk এর সর্বনিম্ন মান কত?

    ২০২৪ আঞ্চলিক · কুমিল্লা · প্রশ্ন ৪ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  38. তুন্নার কাছে 8n−18n - 1 টা আপেল ও 5n+15n + 1 টা কমলা রয়েছে। সে আপেল ও কমলাগুলো সমানভাবে তার কয়েকজন বন্ধুর মাঝে ভাগ করে দিতে চায়, যাতে প্রত্যেকে pp টা করে আপেল ও qq টা করে কমলা পায়। nn এর সর্বনিম্ন মানের জন্য p+qp + q এর মান বের কর।

    ২০২৪ আঞ্চলিক · কুমিল্লা · প্রশ্ন ৫ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  39. চিত্রে কিছু ফাঁপা আর কিছু নিরেট বৃত্তাকার আকৃতি দেখানো হয়েছে। একটি ফাঁপা আকৃতির বহিঃস্থ পরিসীমা তার আগের ফাঁপা আকৃতির বহিঃস্থ পরিসীমার দ্বিগুণ। ফাঁপা আকৃতিগুলোর অন্তঃব্যাসার্ধ ও বহিঃব্যাসার্ধের অনুপাত 1:21:2। যেকোনো নিরেট আকৃতির পরিসীমা তার দুইপাশের ফাঁপা আকৃতির বহিঃস্থ পরিসীমা এর গড়ের মানের সমান। 2020 তম এবং 2025 তম চিত্রের ক্ষেত্রফলের অনুপাত pqq\frac{p^q}{q} হলে, p+qp + q এর মান নির্ণয় করো।

    ২০২৪ আঞ্চলিক · কুমিল্লা · প্রশ্ন ৬ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
  40. তাহমিদ, জ্যোতি ও নিলয় একটি মজার কার্ড গেম খেলছে যেখানে A−JA - J পর্যন্ত নাম লেখা। প্রতিটি নামের কার্ড 4 টি ভিন্ন রঙের করে মোট 40 টি কার্ড রয়েছে। খেলার নিয়মে প্রত্যেকে 2 টি করে কার্ড নিবে এবং 2 টি কার্ড একই নামের হলে সে পয়েন্ট পাবে। প্রথমে তাহমিদ ও নিলয় 2 টি করে কার্ড নিলো এবং দেখলো 4 টি কার্ডই ভিন্ন ভিন্ন। এখন জ্যোতির পয়েন্ট পাওয়ার সম্ভাবনাকে mn\frac{m}{n} আকারে লেখা যায়, যেখানে mm ও nn পরস্পর সহমৌলিক সংখ্যা। m+nm + n এর মান কত?

    ২০২৪ আঞ্চলিক · কুমিল্লা · প্রশ্ন ৭ · আরও ১টি প্রশ্নপত্রে আছে
আরও দেখাও