২০২৩

১৩৯টি প্রশ্ন

  1. বাছাই ১৪টি প্রশ্ন
  2. আঞ্চলিক ১৯টি কেন্দ্র
  3. জাতীয় ১০টি প্রশ্ন

আঞ্চলিক · ঢাকা

৮টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    তাহমিদ সাহেবের 48 জন বন্ধু রয়েছে। সেই সকল বন্ধুর মাঝে তাহমিদ সাহেব কয়েকজনকে “বিশেষ” বন্ধু বলেন। আবার বিশেষ বন্ধুদের মাঝে কয়েকজনকে তাহমিদ সাহেব “অতি-বিশেষ” বন্ধু বলেন। তাহমিদ সাহেবের মোট বন্ধুসংখ্যার 4 ভাগের 1 ভাগ হলো “বিশেষ” বন্ধু। অপরদিকে “বিশেষ” বন্ধুদের সংখ্যার 3 ভাগের 1 ভাগ হলো “অতি-বিশেষ” বন্ধু। তাহমিদ সাহেবের “বিশেষ” বন্ধু ও “অতি-বিশেষ” বন্ধু এর সংখ্যার সমষ্টি কত?

    পাটিগণিত
  2. ২

    1 থেকে 2023 পর্যন্ত পূর্ণসংখ্যাগুলি মাঝখানে কোনো ফাকা জায়গা না রেখে একটি দীর্ঘ সারিতে ক্রমানুসারে লেখা হয়েছে। 1234567891011…202220231234567891011\dots20222023 তাহলে এই পুরো সংখ্যাটির ঠিক মাঝখানে কোন অংকটি রয়েছে তার বর্গ কত?

    কম্বিনেটরিক্স · সংখ্যাতত্ত্ব
  3. ৩

    20231+20232+⋯202320232023^1+2023^2+\cdots2023^{2023} এর সর্বডানের অংকটি কত?

    সংখ্যাতত্ত্ব
  4. ৪

    বাংলাদেশে যান্ত্রিক যানবাহনের নম্বর ফলকে সাধারণত 3 টি অংশ থাকে। প্রথম অংশে জেলার নাম, দ্বিতীয় অংশে 1টি বাংলা বর্ণ এবং তৃতীয় অংশে 6 অংকের একটি সংখ্যা থাকে। দ্বিতীয় অংশে বসতে পারে এমন বর্ণের সংখ্যা 31 টি। ধরে নেয়া যাক, তৃতীয় অংশের প্রথম 2 অংকের ঘরে শুধুমাত্র 1-9 বসতে পারে এবং বাকি অংকগুলো 0-9 হতে পারে। ঢাকা থেকে মাওয়া যাওয়ার পথে পায়েল একটি যানের নম্বর ফলকে 161516 নম্বরটি দেখলো। যানটি ঢাকা জেলার ছিল। পায়েল নিলয়ের কাছে জানতে চাইলো শুধুমাত্র ঢাকা জেলার জন্য এরকম আর কতগুলো যানবাহন থাকতে পারে যেন নম্বর ফলকের তৃতীয় অংশ, অর্থাৎ 6 অংকের সংখ্যাটির মাঝের 2 টি অংক নিয়ে গঠিত সংখ্যা এর আগের 2 টি অংক নিয়ে গঠিত সংখ্যা এবং পরের 2 টি অংক নিয়ে গঠিত সংখ্যার চেয়ে 1 কম হয়। নিলয় ভেবে উত্তর দিল 98। সঠিক উত্তর হতে নিলয়ের উত্তরের ধনাত্মক পার্থক্য কত?

    কম্বিনেটরিক্স
  5. ৫

    চিত্রে, A,D,PA, D, P এবং RR যথাক্রমে BM,CN,ASBM, CN, AS এবং DSDS এর মধ্যবিন্দু। MN∥AD∥BCMN \parallel AD \parallel BC, MN=6MN = 6 এবং BP=CR=5BP = CR = 5 । PR=?PR = ?

    জ্যামিতি
  6. ৬

    প্রমি এমন একটি রেস্টুরেন্টে এসেছে যেখানে সে একটি খেলা খেলে আইসক্রিম পাবে। খেলাটা এমন যে, প্রমিকে কাউন্টারে একটি যন্ত্রে একটি সংখ্যা প্রদান করতে হবে। যদি প্রদত্ত সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য হয় তাহলে সে একটি আইসক্রিম পাবে। এরপর যন্ত্রটি ভাগফলটি প্রদান করে যেন প্রমি ভাগফলটিকে আবার ব্যবহার করতে পারে। এভাবে প্রমি যতবার ইচ্ছা ভাগফলটিকে ব্যবহার করতে পারবে। তবে যদি যন্ত্রে 7 দ্বারা বিভাজ্য নয় এমন কোন সংখ্যা প্রদান করা হয় তাহলে যন্ত্রটি থেমে যায়। প্রমি 2023 এর ফ্যাক্টোরিয়াল (2023!2023!) যন্ত্রে প্রদান করলো। সে কতটি আইসক্রিম পাবে?

    সংখ্যাতত্ত্ব
  7. ৭

    তিন অংকের এমন কতগুলো ধনাত্মক পূর্ণসংখ্যা আছে যাদের অংকগুলোর গসাগু 1?

    কম্বিনেটরিক্স · সংখ্যাতত্ত্ব
  8. ৮

    BDMOBDMO একটি বর্গক্ষেত্র। PP ও QQ যথাক্রমে, BOBO এবং DMDM এর উপর দুটি বিন্দু যেন, DP=PQ=QO=50DP = PQ = QO = 50 হয়। BDMOBDMO বর্গের ক্ষেত্রফল কত?

    জ্যামিতি
১ নম্বর থেকে শুরু করো

১৯টি কেন্দ্রে ১৩টি আলাদা প্রশ্নপত্র ছিল। একই প্রশ্নপত্রের কেন্দ্রগুলো একসাথে দেখানো হয়েছে।