২০২৪

১১০টি প্রশ্ন · ৩টি ধাপের ২টি পাওয়া গেছে

  1. বাছাই পাওয়া যায়নি
  2. আঞ্চলিক ১৮টি কেন্দ্র
  3. জাতীয় ৮টি প্রশ্ন

বাছাই পর্ব হয়েছিল, কিন্তু এর প্রশ্নপত্র আমরা এখনো খুঁজে পাইনি।

আঞ্চলিক · বরিশাল

৮টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    একটি কেক-কে সরলরৈখিকভাবে 2 বার কেটে সর্বোচ্চ কত ভাগে ভাগ করা যাবে?

    জ্যামিতি · কম্বিনেটরিক্স
  2. ২

    3 টি ক্রমিক পূর্ণসংখ্যার যোগফল 216 হলে, সবচেয়ে বড় সংখ্যাটি কত?

    বীজগণিত
  3. ৩

    একটি ত্রিভুজের বৃহত্তম কোণ 80∘80^\circ হলে, ক্ষুদ্রতম কোণের সর্বনিম্ন সম্ভাব্য মান নির্ণয় কর।

    জ্যামিতি · বীজগণিত
  4. ৪

    একটি ড্রাগন প্রতি 10 তম মিনিটে 5 টা গাছ পুড়িয়ে দেয়। মাজেদ এবং ইমন- দুজন যোদ্ধা বন্দুক হাতে দাঁড়িয়ে আছে। মাজেদ প্রতি 6 মিনিটে এবং ইমন প্রতি 14 মিনিটে গুলি করতে পারে। সমস্যা হচ্ছে, দুজন একই সাথে গুলি না করলে ড্রাগন টি আঘাত প্রাপ্ত হয় না। যদি 3 বার আঘাত প্রাপ্ত হয়ে ড্রাগনটি উড়ে যায়, তাহলে ড্রাগনটি মোট কতগুলো গাছ পুড়িয়ে ফেলেছে?

    সংখ্যাতত্ত্ব · পাটিগণিত
  5. ৫

    2020 সালের, 21 জুলাই, মঙ্গলবার নিলয়ের জন্মদিন ছিল। পরের নিকটতম কোন বছরে তার জন্মদিন শনিবারে হবে?

    সংখ্যাতত্ত্ব · পাটিগণিত
  6. ৬

    মোমার কাছে 32 টা আপেল আছে। আপেলগুলো সে কতভাবে সাদিয়া ও মিথিলার সাথে ভাগাভাগি করতে পারে যেন তিনজনের প্রত্যেকেই কমপক্ষে 5 টি করে আপেল পায়?

    কম্বিনেটরিক্স
  7. ৭

    এখানে একটি নিয়মিত সুষম ষড়ভুজ এর মধ্যে চিত্রের মত করে একটি সমবাহু ত্রিভুজ আছে। গাঢ় অংশের ক্ষেত্রফল 939\sqrt{3} হলে,সমবাহু ত্রিভুজটির পরিসীমা নির্ণয় কর।

    জ্যামিতি
  8. ৮

    n=3!+5!+7!+⋯+2023!n = 3! + 5! + 7! + \dots + 2023!, nn কে 11 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? এখানে, k!k! হলো 1 থেকে kk পর্যন্ত সকল পূর্ণসংখ্যার গুণফল; অর্থাৎ, k!=1×2×3×⋯×(k−1)×kk! = 1 \times 2 \times 3 \times \dots \times (k - 1) \times k

    সংখ্যাতত্ত্ব
১ নম্বর থেকে শুরু করো

১৮টি কেন্দ্রে ১১টি আলাদা প্রশ্নপত্র ছিল। একই প্রশ্নপত্রের কেন্দ্রগুলো একসাথে দেখানো হয়েছে।