২০২৩ আঞ্চলিক · ঢাকা · জুনিয়র ৬/৮ EN

প্রশ্ন ৬

সংখ্যাতত্ত্ব BDMO ২০২৩ আঞ্চলিক · ঢাকা

প্রমি এমন একটি রেস্টুরেন্টে এসেছে যেখানে সে একটি খেলা খেলে আইসক্রিম পাবে। খেলাটা এমন যে, প্রমিকে কাউন্টারে একটি যন্ত্রে একটি সংখ্যা প্রদান করতে হবে। যদি প্রদত্ত সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য হয় তাহলে সে একটি আইসক্রিম পাবে। এরপর যন্ত্রটি ভাগফলটি প্রদান করে যেন প্রমি ভাগফলটিকে আবার ব্যবহার করতে পারে। এভাবে প্রমি যতবার ইচ্ছা ভাগফলটিকে ব্যবহার করতে পারবে। তবে যদি যন্ত্রে 7 দ্বারা বিভাজ্য নয় এমন কোন সংখ্যা প্রদান করা হয় তাহলে যন্ত্রটি থেমে যায়। প্রমি 2023 এর ফ্যাক্টোরিয়াল (2023!2023!) যন্ত্রে প্রদান করলো। সে কতটি আইসক্রিম পাবে?

সমাধান করতে পেরেছ?

এই প্রশ্নপত্রের উত্তর এখনো যোগ হয়নি, তাই নিজেই চিহ্ন দাও।

অগ্রগতি সংরক্ষণ করতে লগ ইন করো।
ভুল জানাতে লগ ইন করো