২০২৩

১৩৯টি প্রশ্ন

  1. বাছাই ১৪টি প্রশ্ন
  2. আঞ্চলিক ১৯টি কেন্দ্র
  3. জাতীয় ১০টি প্রশ্ন

আঞ্চলিক · বগুড়া

৮টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    কোন সংখ্যাকে ভাজক দিয়ে ভাগ করলে যা অবশিষ্ট থাকে তাকে ভাগশেষ বলে। 20012+20022+⋯+20212+202222001^2 + 2002^2 + \dots + 2021^2 + 2022^2 কে 22 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত?

    সংখ্যাতত্ত্ব
  2. ২

    স্বরূপ তিন অংকের সংখ্যা নিয়ে খেলতে ভালোবাসে। কোনো তিন অংকের সংখ্যাকে সে "ম্যাজিকাল" বলে যদি প্রথম অংক বাদে গঠিত দুই অংকের সংখ্যা দ্বারা তিন অংকের সংখ্যাটি ভাগ যায়। এমন কতগুলো "ম্যাজিকাল" সংখ্যা স্বরূপ খুজে পাবে?

    সংখ্যাতত্ত্ব
  3. ৩

    আমরা যদি সূচক ব্যবহার না করে "uu" বীজগাণিতিক রাশিটিকে লিখতে চাই, তাহলে এভাবে লিখতে পারি "uuuuuuuuuu"। তাহলে কতগুলো ভিন্ন উপায়ে "a2b2c3a^2b^2c^3" বীজগাণিতিক রাশিটিকে সূচক ছাড়া লেখা যায়? [একটা সম্ভাব্য উপায় হলো "abbccacabbccac"]

    কম্বিনেটরিক্স
  4. ৪

    nn এর সর্বোচ্চ কত মানের জন্য n3−2023n^3 - 2023 সংখ্যাটি n+14n + 14 দ্বারা বিভাজ্য হবে।

    সংখ্যাতত্ত্ব · বীজগণিত
  5. ৫

    প্রদত্ত চিত্রে AB=BC=CD=DE=EF=FG=GAAB = BC = CD = DE = EF = FG = GA, তাহলে ∠GHC\angle GHC (প্রায়) এর মান বের কর।

    জ্যামিতি
  6. ৬

    ইমন কোনো একদিন লিফটে করে উপরে ওঠার সময় দেখতে পায় যে, লিফটের লাইট 7 সেকেন্ড পরে অফ হয়ে যায়। আবার 8 সেকেন্ড পরে লাইট 7 সেকেন্ডের জন্য অন হয় এবং এভাবেই চলতে থাকে। লিফট কোনো ফ্লোরে থামলে সেখানে 22 সেকেন্ডের জন্য থেমে থাকে। লিফট খুলতে এবং বন্ধ হতে মোট 3 সেকেন্ড সময় লাগে। এক ফ্লোর থেকে তার উপরের ফ্লোরে যেতে সময় লাগে 5 সেকেন্ড। লিফট করে ইমন 1 তলা থেকে 10 তলায় গেলে, লিফট সর্বোচ্চ কতবার থামলেও 10তম তলায় লাইট অন থাকবে?

    পাটিগণিত · সংখ্যাতত্ত্ব
  7. ৭

    চখাম অনুক্রম হচ্ছে এমন অনুক্রম যেখানে প্রতিটি উপাদান হয় 0 অথবা 1. চরম চখাম অনুক্রম হচ্ছে সেইসব চখাম অনুক্রম যেখানে প্রতিটি উপাদানগুলোর মধ্যে কমপক্ষে একটি 1 আছে। যেমন 01100111 হচ্ছে একটি চরম চখাম অনুক্রম। PP যদি nn টি উপাদান দিয়ে সর্বোচ্চ কতগুলো চরম চখাম অনুক্রম বানানো যায় তা নির্দেশ করে, তাহলে nn এর সর্বনিম্ন কোন মানের জন্য P>100P > 100 হবে?

    কম্বিনেটরিক্স
  8. ৮

    ABC=DBC=ABC = DBC = সমবাহু ত্রিভুজ। চিত্রে AA এবং DD হলো দুটি চাপের কেন্দ্র। AB=6AB = 6 । ছায়াঘেরা অংশের ক্ষেত্রফল বের কর। উত্তরটি aπ−bca\pi - b\sqrt{c} এর মতো হলে a+b+ca + b + c এর মাধ্যমে উত্তর দাও।

    জ্যামিতি
১ নম্বর থেকে শুরু করো

১৯টি কেন্দ্রে ১৩টি আলাদা প্রশ্নপত্র ছিল। একই প্রশ্নপত্রের কেন্দ্রগুলো একসাথে দেখানো হয়েছে।