২০২২

৩৮টি প্রশ্ন

  1. বাছাই ১০টি প্রশ্ন
  2. আঞ্চলিক ৮টি প্রশ্ন
  3. বিভাগীয় ১২টি প্রশ্ন
  4. জাতীয় ৮টি প্রশ্ন

প্রশ্নগুলো

১০টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    202272022^7 এর শেষ অংকটি কত?

    সংখ্যাতত্ত্ব
  2. ২

    একটি রম্বসের ক্ষেত্রফল 54। কর্ণদ্বয়ের দৈর্ঘ্য পূর্ণসংখ্যা হলে কতগুলো ভিন্ন রম্বস আঁকা সম্ভব? দুইটি রম্বস সর্বসম হলে ভিন্ন গণনা করা হবে না।

    জ্যামিতি · সংখ্যাতত্ত্ব
  3. ৩

    △ABC\triangle ABC একটি সমকোণী ত্রিভুজ। AB=BCAB = BC, DD এবং FF যথাক্রমে ABAB এবং BCBC এর মধ্যবিন্দু। DE∥BCDE \parallel BC, MM এবং NN হল যথাক্রমে DEDE এবং BFBF -এর মধ্যবিন্দু। AB=32AB = 32। △DMO\triangle DMO এর ক্ষেত্রফল নির্ণয় কর।

    জ্যামিতি
  4. ৪

    সকাল দশটায় ভূমির সাথে লম্ব একটি কাঠির ছায়ার দৈর্ঘ্য লাঠির সমান 46cm হয়। দুপুর একটায় ছায়ার দৈর্ঘ্য কত হবে? সকাল দশটা এবং দুপুর একটায় সূর্যের অবস্থানের পার্থক্য 75∘75^\circ।

    জ্যামিতি
  5. ৫

    ঢাকাগ্রাম শহরে এখন বাসের সংখ্যা 30 টি এবং গড়ে প্রতি বাস দৈনিক 400 জন যাত্রী পরিবহন করে। জনগণের ভোগান্তি কমানোর জন্য সরকার বাসের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিল। কিন্তু পরিসংখ্যান অনুযায়ী বাসের সংখ্যা একটি বাড়ালে বাসপ্রতি গড়ে দৈনিক 10 জন করে যাত্রী কমে যায়। ঠিক কতটি অতিরিক্ত বাস নামালে দৈনিক সর্বোচ্চ পরিমাণ যাত্রী বহন করা যাবে?

    বীজগণিত · পাটিগণিত
  6. ৬

    SS হলো ab\frac{a}{b} আকারে গঠিত সকল ভগ্নাংশের যোগফল যেখানে a,ba, b হলো 35 এর সম্ভাব্য সকল উৎপাদকসমূহ (a,ba, b সমান হতে পারে) । S=mnS = \frac{m}{n} হলে, m+n=?m + n = ? (m,nm, n পরস্পর সহমৌলিক)

    সংখ্যাতত্ত্ব
  7. ৭

    যদি f(x+3)=f(x+1)+4x+12f(x + 3) = f(x + 1) + 4x + 12 এবং f(0)=2f(0) = 2 হয়, তাহলে f(500)f(500) এর মান কত হবে?

    বীজগণিত
  8. ৮

    একটি ছক্কা তিনবার নিক্ষেপ করা হলো। প্রতিবার ছক্কার পৃষ্ঠে আগেরবারের তুলনায় কম সংখ্যা ওঠার সম্ভাবনা m:nm : n । যেখানে m,nm, n পরস্পর সহমৌলিক। তাহলে m+n=?m + n = ?

    কম্বিনেটরিক্স
  9. ৯

    কতগুলা ক্রমিক ধনাত্বক বর্গ সংখ্যার জোড়া বানানো সম্ভব যাদের অন্তরফল 3022 থেকে কম?

    সংখ্যাতত্ত্ব · বীজগণিত
  10. ১০

    তিনটি ব্যাঙ A,B,CA, B, C একটি পাথর হতে অন্য পাথরে লাফ দিচ্ছে এমনভাবে যেন AA 2টি, BB 3টি এবং CC 5টি পাথর পরপর লাফ দেয়। AA 1 নং পাথর হতে এবং BB ও CC 2 নং পাথর হতে লাফ দেয়া শুরু করে। উদাহরণস্বরূপ, AA 1 নং পাথর হতে 3 নং পাথরে, BB 2 নং পাথর হতে 5 নং পাথরে এবং CC 2 নং পাথর হতে 7 নং পাথরে লাফ দিচ্ছে। কততম পাথরে A,BA, B এবং CC আবার একত্রিত হবে?

    সংখ্যাতত্ত্ব
১ নম্বর থেকে শুরু করো