২০২২

৩৯টি প্রশ্ন

  1. বাছাই ১০টি প্রশ্ন
  2. আঞ্চলিক ৮টি প্রশ্ন
  3. বিভাগীয় ১২টি প্রশ্ন
  4. জাতীয় ৯টি প্রশ্ন

প্রশ্নগুলো

৯টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    x,yx, y বাস্তব সংখ্যা হলে এমন সকল (x,y)(x, y) নির্ণয় কর যেন 4x2+5y2+4y=4xy−14x^2 + 5y^2 + 4y = 4xy - 1 হয়।

    বীজগণিত
  2. ২

    △ABC\triangle ABC এ ∠BAC\angle BAC সমকোণ। BPBP এবং CQCQ যথাক্রমে ∠B\angle B এবং ∠C\angle C এর সমদ্বিখন্ডক যা ACAC এবং ABAB কে যথাক্রমে PP এবং QQ বিন্দুতে ছেদ করে। PP এবং QQ থেকে BCBC এর উপর দুইটি লম্ব PMPM এবং QNQN আঁকা হল। ∠MAN\angle MAN এর মান প্রমাণ সহ নির্ণয় কর।

    জ্যামিতি
  3. ৩

    প্রমাণ কর যে 3,4,5,⋯ ,353, 4, 5, \cdots, 3^5 সংখ্যাগুলোকে দুইটি নিশ্ছেদ সেটে ভাগ করা হলে যেকোন একটি সেটে এমন a,b,ca, b, c পাওয়া যাবে যেন ab=cab = c হয়। (a,b,ca, b, c এর সব গুলো ভিন্ন নাও হতে পারে)

    কম্বিনেটরিক্স · সংখ্যাতত্ত্ব
  4. ৪

    f:R→Rf : \mathbb{R} \to \mathbb{R} এমন একটি ফাংশন যেন -

    1. যেকোনো দুইটি সংখ্যা a,ba, b এর জন্য ∣f(a)−f(b)∣≤∣a−b∣|f(a) - f(b)| \le |a - b| হয়।
    2. f(f(f(0)))=0f(f(f(0))) = 0

    f(0)f(0) এর সম্ভাব্য সকল মান নির্ণয় কর।

    বীজগণিত
  5. ৫

    OO কেন্দ্রের বৃত্তে ABAB ক্ষুদ্রতর চাপের উপর CC একটি বিন্দু। CC বিন্দুতে অঙ্কিত স্পর্শক ABAB জ্যা এর A,BA, B বিন্দুতে অঙ্কিত লম্বদ্বয়কে E,FE, F বিন্দুতে ছেদ করে। OCOC রেখাংশ ABAB কে DD বিন্দুতে ছেদ করলে প্রমাণ কর AD��⋅BD=CE⋅CFAD ��\cdot BD = CE \cdot CF.

    জ্যামিতি
  6. ৬

    সৌধের মা সৌধকে একটি চকলেটের বাক্স গিফট দিয়েছে। বাক্সটিতে nnটি চকলেট রয়েছে যেখানে n≤500n \leq 500। সৌধ প্রতিদিন নিম্নের পদ্ধতিতে চকলেট খায়:

    1. যদি বাক্সে বাকি চকলেটের সংখ্যা বেজোড় হয় এবং 7 থেকে সমান বা বড় হয়, তবে সে 7টি চকলেট খায়।
    2. যদি বাক্সে বাকি চকলেটের সংখ্যা জোড় হয় এবং 4 দ্বারা বিভাজ্য হয়, তবে সে বাকি চকলেটের 34\frac{3}{4} অংশ খেয়ে ফেলে।
    3. যদি বাক্সে বাকি চকলেটের সংখ্যা জোড় হয় এবং 4 দ্বারা বিভাজ্য না হয়, তবে সে বাকি চকলেটের অর্ধেক অংশ খেয়ে ফেলে।

    সৌধ এভাবে সবগুলো চকলেট খেতে চায়। কোন কোন nn এর জন্য সে সবগুলো চকলেট শেষ করতে পারবে?

    সংখ্যাতত্ত্ব · যুক্তি
  7. ৭

    3 টি স্কুলের প্রতিটিতে 2022 জন করে শিক্ষার্থী রয়েছে। প্রতিটি শিক্ষার্থীর বাকি দুই স্কুল মিলিয়ে মোট 2023টি করে বন্ধু রয়েছে (ক, খ এর বন্ধু হলে খ-ও ক এর বন্ধু)। প্রমাণ কর যে প্রতি স্কুল থেকে 1 জন করে নিয়ে এমনভাবে 3 জন শিক্ষার্থী নেওয়া যাবে যেন 3 জনই একে অপরের বন্ধু হয়।

    কম্বিনেটরিক্স
  8. ৮

    Each of 3 schools has 2022 students. Every student has exactly 2023 friends among the students of the other two schools (If A is B's friend, then B is also A's friend). Prove that 3 students can be selected by taking 1 student from each school such that the selected 3 students are friends with each other.

    কম্বিনেটরিক্স
  9. ৯

    নিম্নের সমস্যাগুলো সমাধান কর -

    A. এমন যেকোন 158 টি ক্রমিক সংখ্যা নির্ণয় কর যেন সংখ্যাগুলোর কোনটিরই অঙ্কগুলোর যোগফল 17 দ্বারা ভাগ না যায়।

    B. প্রমাণ কর, যেকোন 159 টি ক্রমিক সংখ্যার মধ্যে সর্বদা কমপক্ষে এমন একটি সংখ্যা থাকবে যেন তার অঙ্কগুলোর যোগফল 17 দ্বারা ভাগ যায়।

    সংখ্যাতত্ত্ব
১ নম্বর থেকে শুরু করো