২০২২

৩৯টি প্রশ্ন

  1. বাছাই ১০টি প্রশ্ন
  2. আঞ্চলিক ৮টি প্রশ্ন
  3. বিভাগীয় ১২টি প্রশ্ন
  4. জাতীয় ৯টি প্রশ্ন

প্রশ্নগুলো

১২টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    সাইমুম একটি পিঁপড়া যে একটি 20×2220 \times 22 গ্রিডের মূলবিন্দু (0,0)(0, 0)- তে অবস্থান করছে। সে শুধুমাত্র ডানে এবং উপরের দিকে চলাচল করতে পারে। প্রতিটি পদক্ষেপে সে হয় ডানদিকে 4 একক অথবা উপরের দিকে 3 একক চলাচল করে। সে কতভাবে তার সম্ভাব্য শেষ গন্তব্যে পৌঁছাতে পারবে? উল্লেখ্য, একটি m×nm \times n গ্রিডের আনুভূমিক দৈর্ঘ্য mm একক এবং উল্লম্ব দৈর্ঘ্য nn একক।

    কম্বিনেটরিক্স
  2. ২

    একটি চতুস্তলক এমন একটি ঘনবস্তু যার চারটি তল রয়েছে, যে তলগুলোর প্রতিটিই ত্রিভুজ। চতুস্তলকের ধার বা বাহু সংখ্যা এবং শীর্ষবিন্দু সংখ্যার গুণফল কত?

    জ্যামিতি
  3. ৩

    ABAB একটি বৃত্তের একটি জ্যা (ব্যাস নয়)। MM ছোট ABAB বৃত্তচাপটির মধ্যবিন্দু। P,ABP, AB জ্যা এর উপর এমন একটি বিন্দু যেন AP=72,PB=112.5AP = 72, PB = 112.5। MPMP বৃত্তটিকে QQ বিন্দুতে ছেদ করে। QQ বিন্দুতে MQMQ এর উপর লম্ব ABAB কে TT বিন্দুতে ছেদ করে। TT হতে বৃত্তের উপর স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় কর।

    জ্যামিতি
  4. ৪

    অর্নিতা বাগান করতে পছন্দ করে। তাই সে একটি সারিতে 4টি আমগাছ, 5টি আপেলগাছ এবং 6টি লিচুগাছ রোপণ করে। সে গাছগুলো ইচ্ছেমতো একটা বিন্যাসে রোপণ করে। সকল সম্ভাব্য বিন্যাসের সম্ভাবনা সমান। কোনো দুইটি লিচুগাছই পাশাপাশি না থাকার সম্ভাবনাকে ab\frac{a}{b} আকারে প্রকাশ করা হলো, যেখানে aa এবং bb পরস্পর সহমৌলিক পূর্ণসংখ্যা। a+ba + b এর মান কত?

    কম্বিনেটরিক্স
  5. ৫

    p,q,rp, q, r ধনাত্মক পূর্ণসংখ্যা যেন p+2q+3r=100p + 2q + 3r = 100. prqprq এর সর্বোচ্চ মান কতো?

    বীজগণিত · সংখ্যাতত্ত্ব
  6. ৬

    প্রত্যেক সংখ্যাকে 2 এর ভিন্ন ঘাতের যোগফল আকারে প্রকাশ করা যায়। যেমন: 23=24+22+21+2023 = 2^4 + 2^2 + 2^1 + 2^0। 1 থেকে 113 পর্যন্ত যে কয়টি সংখ্যাকে 3 এর ভিন্ন ঘাতের যোগফল আকারে প্রকাশ করা যায় তাদের যোগফল কত?

    সংখ্যাতত্ত্ব · কম্বিনেটরিক্স
  7. ৭

    SS একটি অসীম ধারার অসীমতক সমষ্টি, যেখানে a1=3a_1 = 3, এবং 3an+1+an=03a_{n+1} + a_n = 0। এখানে ana_n ধারাটির nn-তম পদ। SS কে ab\frac{a}{b} আকারে প্রকাশ করা যায়, যেখানে aa এবং bb পরস্পর সহমৌলিক পূর্ণসংখ্যা। abab এর মান কত?

    বীজগণিত
  8. ৮

    চিত্রে ফুলটিতে আটটি পাপড়ি আছে, যাদের 4টি ছোট এবং 4টি বড়। IDEHIDEH একটি বর্গক্ষেত্র যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 6 একক। IA=AC=CDIA = AC = CD এবং OB=4OB = 4 একক হলে, ছোট পাপড়ি ও বড় পাপড়ির ক্ষেত্রফলের অনুপাতকে pq\frac{p}{q} আকারে লেখা যায় (p,qp, q সহমৌলিক পূর্ণসংখ্যা)। pq=?pq = ?

    জ্যামিতি
  9. ৯

    ABCDABCD একটি রম্বস যেখানে, BE=45BE = 4\sqrt{5}, BF=46BF = 4\sqrt{6} এবং ∠AEB=90∘\angle AEB = 90^\circ। ABCDABCD এর পরিসীমা এর বর্গ কত?

    জ্যামিতি
  10. ১০

    অনন্যা BDMO2022 (OO এবং 00 কে একই বিবেচনা কর) থেকে এক বা একাধিক বর্ণ নিয়ে প্যালিন্ড্রোম শব্দ বানাতে চায়। প্যালিন্ড্রোম শব্দ হলো এমন সব শব্দ যাদেরকে উল্টা করে পড়লেও একই থাকে। যেমন: bg525gb, madam, 31613 ইত্যাদি। এরকম কতগুলো প্যালিন্ড্রোম সে বানাতে পারবে?

    কম্বিনেটরিক্স
  11. ১১

    42(a2+ab+b2)=24164^2(a^2 + ab + b^2) = 2416 হলে a+b=?a + b = ? (এখানে a,ba, b ধনাত্মক পূর্ণসংখ্যা)

    সংখ্যাতত্ত্ব · বীজগণিত
  12. ১২

    f:Z→Rf : Z \to R এমন একটি ফাংশন যেন f(f(n)+1)=nf(f(n) + 1) = n, f(2022)f(2022) এর সকল সম্ভাব্য মানের সমষ্টি SS। 10S10S এর মান কত?

    বীজগণিত · সংখ্যাতত্ত্ব
১ নম্বর থেকে শুরু করো