প্রশ্ন ৭
কম্বিনেটরিক্স BDMO ২০২২ জাতীয়
3 টি স্কুলের প্রতিটিতে 2022 জন করে শিক্ষার্থী রয়েছে। প্রতিটি শিক্ষার্থীর বাকি দুই স্কুল মিলিয়ে মোট 2023টি করে বন্ধু রয়েছে (ক, খ এর বন্ধু হলে খ-ও ক এর বন্ধু)। প্রমাণ কর যে প্রতি স্কুল থেকে 1 জন করে নিয়ে এমনভাবে 3 জন শিক্ষার্থী নেওয়া যাবে যেন 3 জনই একে অপরের বন্ধু হয়।