২০১৪

৯৮টি প্রশ্ন

  1. আঞ্চলিক ৯টি কেন্দ্র
  2. জাতীয় ৮টি প্রশ্ন

প্রশ্নগুলো

৮টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    কোন সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে প্রাপ্ত গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা। যেমন- 2×2=42 \times 2 = 4 একটি পূর্ণবর্গ সংখ্যা। তিনটি ক্রমিক ধনাত্মক সংখ্যার যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা। এরূপ সর্বনিম্ন পূর্ণবর্গ সংখ্যা কত?

    সংখ্যাতত্ত্ব
  2. ২

    xx কে 10 দিয়ে ভাগ করলে ভাগফল হয় yy এবং অবশিষ্ট থাকে 4। যদি xx ও yy উভয়ই ধনাত্মক পূর্ণসংখ্যা হয়, তাহলে xx কে 5 দিয়ে ভাগ করলে কত অবশিষ্ট থাকবে?

    সংখ্যাতত্ত্ব
  3. ৩

    রুবাই আর বিদুষীর কাছে কিছু মার্বেল আছে। বিদুষী রুবাইকে বলল, “তুমি আমাকে যতগুলো মার্বেল দেবে আমি তোমাকে তার চেয়ে একটা মার্বেল বেশি ফেরত দেব।” রুবাই বলল, “ঠিক আছে আমি তোমাকে প্রথমে 6 টা মার্বেল দেব।” এরপর, রুবাই বিদুষীকে 6 টা মার্বেল দিল এবং, বিদুষী রুবাইকে 7টা মার্বেল ফেরত দিল। এভাবে, 5বার মার্বেল দেওয়া নেওয়ার পর বিদুষীর কাছে আর কোন মার্বেল থাকল না। শুরুতে বিদুষীর কাছে কয়টি মার্বেল ছিল?

    পাটিগণিত · যুক্তি
  4. ৪

    এমন কতটি চার অঙ্কের সংখ্যা আছে যাদের শেষ দুটি অঙ্ক দ্বারা একই ক্রমে গঠিত সংখ্যাকে তিন গুণ করলে প্রথম দুটি অঙ্ক দ্বারা একই ক্রমে গঠিত সংখ্যা পাওয়া যায়? যেমন- 3612, যেখানে শেষ দুটি অঙ্ক দ্বারা একই ক্রমে গঠিত সংখ্যা 12 কে তিন গুণ করলে 36 পাওয়া যায়।

    সংখ্যাতত্ত্ব · কম্বিনেটরিক্স
  5. ৫

    সুব্রত একটি নতুন ধরনের ঘড়ি আবিষ্কার করেছে যেটিতে 15 ঘন্টায় এক দিন এবং 80 মিনিটে এক ঘন্টা। যেমন, সাধারন ঘড়িতে যখন 16:00 বাজে, তখন সুব্রত’র ঘড়িতে বাজে 10:00। যদি সাধারন ঘড়িতে সময় দেখায় 20:36, তখন সুব্রত’র ঘড়িতে সময় কত দেখাবে?

    পাটিগণিত
  6. ৬

    একটা কাজ 18 দিনে সম্পন্ন করা প্রয়োজন। একজন কন্ট্রাক্টর 12 জন লোককে কাজটা করতে নিয়োগ দিল কিন্তু 10 দিন পর দেখা গেল যে শুধু অর্ধেক কাজ সম্পন্ন হয়েছে। কতজন লোককে তার নিয়োগ দেয়া লাগবে যাতে কাজটি পূর্বনির্ধারিত সময়ে সম্পন্ন হয়?

    পাটিগণিত
  7. ৭

    1,2,3,4…,301, 2, 3, 4\dots, 30 এই ধারাটি থেকে কিছু সংখ্যা কেটে দিয়ে নতুন একটি ধারা তৈরি করতে হবে যেন নতুন ধারার যেকোনো সংখ্যার দ্বিগুণ করলে নতুন ধারার অন্য একটি পদ না পাওয়া যায়। নতুন ধারায় সর্বোচ্চ কতটি পদ থাকবে?

    কম্বিনেটরিক্স · সংখ্যাতত্ত্ব
  8. ৮

    একটি 14×1414 \times 14 আকৃতির গ্রিড বা ছককে কি চিত্রের T আকৃতির খণ্ড দ্বারা ঢেকে ফেলা সম্ভব, যেখানে খণ্ডগুলো একটি অপরটির উপর বসবে না? উত্তরের যুক্তি উপস্থাপন করো।

    কম্বিনেটরিক্স
১ নম্বর থেকে শুরু করো