২০১৪

৯৮টি প্রশ্ন

  1. আঞ্চলিক ৯টি কেন্দ্র
  2. জাতীয় ৮টি প্রশ্ন

আঞ্চলিক · চট্টগ্রাম

১০টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    কোন পূর্ণসংখ্যাকে ওই সংখ্যার সাথেই যোগ করে প্রাপ্ত যোগফলকে দুই দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে?

    সংখ্যাতত্ত্ব
  2. ২

    789231 এর কয়টি জোড় উৎপাদক আছে?

    সংখ্যাতত্ত্ব
  3. ৩

    পাঁচটি ধনাত্মক পূর্ণসংখ্যার মধ্যে প্রথম চারটির গড় 19, শেষ চারটির গড় 23। প্রথম সংখ্যাটি 35 হলে শেষ সংখ্যাটি কত ?

    পাটিগণিত
  4. ৪

    চারটি সর্বসম বর্গ চিত্রের মত করে আছে। যে চারটি অংশে দুইটি বর্গ একটি অপরকে ঢেকে আছে, তাদের ক্ষেত্রফল যথাক্রমে 2, 10, 5 ও 8 বর্গ একক। বাকি অংশসমূহের মোট ক্ষেত্রফল 146 হলে একটি বর্গের পরিসীমা কত?

    জ্যামিতি
  5. ৫

    এক শিয়াল প্রতিদিন 7 টা করে কুমির ধরে একটা গুহার মধ্যে আটকে রাখে। সে প্রতিদিন যেকোনো একটা কুমির কে বের করে বলে, “আমাকে বাকি কুমির গুলোকে সাত ভাগে ভাগ করে দিতে পারলে তোমাকে ছেড়ে দেব এবং বাকিগুলো খেয়ে ফেলব। আর যদি না পারো, তাহলে তোমাকে খেয়ে ফেলবো, বাকিরা বেঁচে থাকবে।” 31 দিনে মাস হলে, একমাস পর গুহার মধ্যে কয়টি কুমির থাকবে?

    সংখ্যাতত্ত্ব · যুক্তি
  6. ৬

    16 টি বিলাই একটি জাদুর বাক্সের সামনে দাঁড়িয়ে । 16টা বিলাইকে 1,2,3,4... এভাবে নাম্বারিং করা হয়েছে। বিলাইরা এক এক করে জাদুর বাক্সে ঢুকবে। জাদুর বাক্সের নিয়ম হল সে যেকোনো দুইটা বিলাই পেলে তাদের একটা বিলাই বানায় দেয় আর নতুন বিলাই এর নাম্বার হয় বিলাই দুইটার নাম্বারের লসাগুর সমান। এভাবে সবচেয়ে যে বড় নাম্বারের বিলাইটা পাওয়া যাবে তার নাম্বার কত হবে?

    সংখ্যাতত্ত্ব
  7. ৭

    প্রতীক ও নিলয় প্রতিদিন সকালে দৌড় অনুশীলন করে। প্রতীক ABCDABCD আয়তাকার পথে এবং নিলয় EFGAEFGA আয়তাকার পথে দৌড়ায়। তাদের পথের একমাত্র সাধারণ বিন্দু AA। তারা উভয়েই AA বিন্দু থেকে দৌড় শুরু করে। প্রতীক নিলয়ের 2 গুণ দ্রুতিতে দৌড়ায়। তারা পুনরায় AA বিন্দুতে মিলিত হলে অনুশীলন শেষ করে। মিলিত হবার আগে প্রতীক aa বার ABCDABCD পথ এবং নিলয় bb বার EFGAEFGA পথ ঘুরে আসে। AB=70AB = 70 একক, BC=55BC = 55 একক, AE=60AE = 60 একক, EF=40EF = 40 একক হলে (a+b)(a+ b) এর মান কত?

    পাটিগণিত · সংখ্যাতত্ত্ব
  8. ৮

    একটি ত্রিভুজের দুইটি কোণের অনুপাত 5:25: 2। তৃতীয় কোণটি বাকি দুইটির চেয়ে ছোট। তিনটি কোণের মান যদি ভগ্নাংশ না হয় তা হলে তৃতীয় কোণটির মান সর্বোচ্চ কত ডিগ্রী হতে পারে?

    জ্যামিতি · সংখ্যাতত্ত্ব
  9. ৯

    একটি পূর্ণসংখ্যার প্রতিটি অঙ্ক 1, 2 অথবা 3 এবং এরা প্রত্যেকে সংখ্যাটিতে কমপক্ষে তিনবার করে আছে। সংখ্যাটি 2 অথবা 3 কোনটি দ্বারাই বিভাজ্য নয়। সংখ্যাটির সর্বনিম্ন মান কত?

    সংখ্যাতত্ত্ব
  10. ১০

    কণার কাছে একটি সংখ্যা আছে, 92514576। কোন সংখ্যা 5 দিয়ে বিভাজ্য হলে কণা তাকে ম্যাজিক সংখ্যা বলে। তার কাছে থাকা সংখ্যাটিকে সে একটি ম্যাজিক সংখ্যায় পরিণত করতে চায়। এজন্য শুধুমাত্র সংখ্যাটি থেকে সে প্রয়োজন মত কিছু অঙ্ককে বাদ দিতে পারে তবে সব অঙ্ককে বাদ দিতে পারবে না। এভাবে তার পক্ষে কতগুলো ম্যাজিক সংখ্যা তৈরি করা সম্ভব?

    কম্বিনেটরিক্স · সংখ্যাতত্ত্ব
১ নম্বর থেকে শুরু করো