২০১৩ আঞ্চলিক · চট্টগ্রাম · জুনিয়র ৩/১০ EN

প্রশ্ন ৩

কম্বিনেটরিক্স · সংখ্যাতত্ত্ব BDMO ২০১৩ আঞ্চলিক · চট্টগ্রাম

মুনির হাসানের একটা জাদুর খাতা আছে। জাদুর খাতায় দুটি অশূন্য সংখ্যা লিখে একবার হাততালি দিলে সংখ্যা দুটি নিজেদের যোগফল আর গুনফলে পাল্টে যায়। ধর, 2 আর 3 লিখে একবার হাততালি দিলে 2 আর 3 এর জায়গায় 5 আর 6 হয়ে যায়। যদি আবার হাততালি দেওয়া হয় তাহলে 5 আর 6 হয়ে যাবে 11 আর 30। তুমি নিজে ওই খাতায় সরাসরি 12 না লিখেও যতবার ইচ্ছা ততবার হাততালি দিয়ে কতভাবে 18 সংখ্যাটি সেখানে আনা সম্ভব? খাতায় 2 আর 3 কিংবা 3 আর 2 লিখা একই ব্যাপার।

সমাধান করতে পেরেছ?

এই প্রশ্নপত্রের উত্তর এখনো যোগ হয়নি, তাই নিজেই চিহ্ন দাও।

অগ্রগতি সংরক্ষণ করতে লগ ইন করো।
ভুল জানাতে লগ ইন করো