২০১৩

১০০টি প্রশ্ন · ২টি ধাপের ১টি পাওয়া গেছে

  1. আঞ্চলিক ১০টি কেন্দ্র
  2. জাতীয় পাওয়া যায়নি

জাতীয় পর্ব হয়েছিল, কিন্তু এর প্রশ্নপত্র আমরা এখনো খুঁজে পাইনি।

আঞ্চলিক · চট্টগ্রাম

১০টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    অপু, তপু, দিপু আর শিপু চার ভাই। তাদের মধ্যে দুজন যমজ। প্রত্যেকের বয়স মৌলিক সংখ্যা। চারজনের বয়সের যোগফল 23। যমজ দুইভাইয়ের বয়সের যোগফল কত?

    সংখ্যাতত্ত্ব · যুক্তি
  2. ২

    লিলি, মিলি আর পলি তিন বোন। এদের মধ্যে লিলি সপ্তাহে 6 দিনই সত্য কথা বলে। পলি সপ্তাহে 1 দিন আর মিলি সপ্তাহে 2 দিন সত্য কথা বলে। তবে পলি সত্য বললে মিলিও সত্য বলে। শুক্রবার লিলি মিলিকে বলল, “আজ পলির সত্য বলার দিন।” কিন্তু মিলি বলল, “না, আগামিকাল পলির সত্য বলার দিন।” তখন পলি বলল, “আসলে লিলিই সত্য বলছে।”

    পলি সপ্তাহে কোনদিন সত্য কথা বলে?

    যুক্তি
  3. ৩

    মুনির হাসানের একটা জাদুর খাতা আছে। জাদুর খাতায় দুটি অশূন্য সংখ্যা লিখে একবার হাততালি দিলে সংখ্যা দুটি নিজেদের যোগফল আর গুনফলে পাল্টে যায়। ধর, 2 আর 3 লিখে একবার হাততালি দিলে 2 আর 3 এর জায়গায় 5 আর 6 হয়ে যায়। যদি আবার হাততালি দেওয়া হয় তাহলে 5 আর 6 হয়ে যাবে 11 আর 30। তুমি নিজে ওই খাতায় সরাসরি 12 না লিখেও যতবার ইচ্ছা ততবার হাততালি দিয়ে কতভাবে 18 সংখ্যাটি সেখানে আনা সম্ভব? খাতায় 2 আর 3 কিংবা 3 আর 2 লিখা একই ব্যাপার।

    কম্বিনেটরিক্স · সংখ্যাতত্ত্ব
  4. ৪

    তিন অঙ্কের যেসব সংখ্যার মাঝের অঙ্কটি অপর দুটি অঙ্কের গুনফলের সমান হয় তাদের অসাধারন সংখ্যা বলে। কতগুল অসাধারন সংখ্যা আছে?

    কম্বিনেটরিক্স · সংখ্যাতত্ত্ব
  5. ৫

    সাকিব, আশরাফুল আর মাশরাফি একই সময়ে ঢাকা থেকে মোটরসাইকেল রেস শুরু করে। মাশরাফি সাকিবের 10 মিনিট পর আর সাকিব আশরাফুলের 20 মিনিট আগে খুলনায় পৌছায় । সাকিবের মোটর সাইকেলের গতিবেগ ঘণ্টায় 60 কিলোমিটার এবং আশরাফুলের ঘণ্টায় 20 কিলোমিটার হলে মাশরাফির মোটরসাইকেলের গতিবেগ ঘণ্টায় কত মিটার?

    পাটিগণিত
  6. ৬

    ABCDABCD একটি সামান্তরিক যার ক্ষেত্রফল 100 বর্গ মিটার। AB,BC,CDAB, BC, CD ও DADA এর উপর যে কোন চারটি বিন্দু যথাক্রমে P,Q,R,SP,Q,R,S নেওয়া হল। AP=DRAP=DR হলে PQRSPQRS চতুর্ভুজের ক্ষেত্রফল কত?

    জ্যামিতি
  7. ৭

    (x+1)3=3x2+37(x+1)^3 = 3x^2 + 37 যেখানে xx একটি পূর্ণসংখ্যা । তাহলে, x3=?x^3 = ?

    বীজগণিত · সংখ্যাতত্ত্ব
  8. ৮

    4000 লিটার আয়তনের একটি পানির ট্যাঙ্কের সাথে তিনটি নল যুক্ত আছে। ১ম ও ২য় নল যথাক্রমে 10 ও 20 মিনিটে ট্যাঙ্কটি পূর্ণ করতে পারে। ৩য় নলটি 5 মিনিটেই ট্যাঙ্কটি খালি করতে পারে। ট্যাঙ্ক খালি থাকা অবস্থায় সকাল 10 টায় ১ম ও ২য় নল একসাথে চালু করা হল। 7 মিনিট পর ৩য় নলটিও চালু করা হল। সকাল 10 টা 26 মিনিটে ট্যাঙ্কে কতটুকু পানি থাকবে?

    পাটিগণিত
  9. ৯

    চিত্রে বৃত্তের কেন্দ্র OO এবং OA=10OA=10, OBOB এর উপর লম্ব। আয়তক্ষেত্র OGFEOGFE এর পরিসীমা 24। AEGBFAEGBF ক্ষেত্রের পরিসীমা n+mπn+m\pi আকারে লেখা যায়। n×mn\times m এর মান বের কর।

    জ্যামিতি
  10. ১০

    ABCDABCD একটি রম্বস। GFGF ও CHCH উভয়েই AHAH এর উপর লম্ব। BF=2DE,AB=2BHBF=2DE, AB=2BH হলে, DECE=?\frac{DE}{CE} = ?

    জ্যামিতি
১ নম্বর থেকে শুরু করো