২০১২

১৪৪টি প্রশ্ন

  1. আঞ্চলিক ১৭টি কেন্দ্র
  2. জাতীয় ১০টি প্রশ্ন

আঞ্চলিক · যশোর

১০টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    সুদীপ্ত কতগুলো তিন পায়া রোবট কিনেছে। কামরুল কতগুলো চারপায়া রোবট কিনেছে। এই রোবটগুলোর মোট পায়ের সংখ্যা 17। কামরুল কতগুলো রোবট কিনেছে?

    সংখ্যাতত্ত্ব
  2. ২

    যে সংখ্যাকে উলটো করে লিখলেও সেটি একই থাকে তাকে টামটা সংখ্যা বলে। 33, 23432, 191 এগুলো টামটা সংখ্যার উদাহরণ। 3141 এর চেয়ে বড় ক্ষুদ্রতম টামটা সংখ্যাটি কত?

    সংখ্যাতত্ত্ব
  3. ৩

    এ মাসের প্রথম দিন থেকেই পল্টু একটি বাক্সে প্রতিদিন 2 টাকার একটি করে কয়েন জমানো শুরু করেছে। বাক্সটির বৈশিষ্ট্য হলো- এর ভেতরে যদি পঞ্চাশ টাকা বা তার বেশি থাকে তাহলে একটি লাল বাতি জ্বলে থাকবে। নয় তারিখে পল্টুর বাবা পল্টুকে না জানিয়ে 2 টাকার 15টি অতিরিক্ত কয়েন ঐ বাক্সে ফেলে আসেন। এদিকে পল্টু আবার মাঝখানে কয়েকদিন কয়েন ফেলতে ভুলে যায়। 17 তারিখে কয়েন ফেলার পর বাক্সটির লালবাতি জ্বলে ওঠে। যে দিনগুলোতে পল্টু কয়েন ফেলতে ভুলে যায় সেই তারিখগুলোর যোগফল কত?

    পাটিগণিত · যুক্তি
  4. ৪

    △ABC\triangle ABC এর পরিবৃত্তের ব্যাসার্ধ 10, এর বাহুগুলোর মধ্যবিন্দু দিয়ে যায় এমন বৃত্তের ব্যাসার্ধ কত?

    জ্যামিতি
  5. ৫

    1 থেকে 6 পর্যন্ত অংকগুলোর একটি সর্বোচ্চ একবার ব্যবহার করে এমন কতগুলো তিন অংকবিশিষ্ট সংখ্যা তৈরি করা সম্ভব যেন অংকগুলো বাম থেকে ডানে মানের উর্ধক্রমে সাজানো থাকে এবং সংখ্যাটিতে থাকা যেকোন বেজোড় অংকের জন্য সেটির বামে অন্তত একটি জোড় অংক থাকে?

    কম্বিনেটরিক্স
  6. ৬

    53xy1‾\overline{53xy1} সংখ্যাটি 99 দ্বারা বিভাজ্য। x+yx + y এর মান কত?

    সংখ্যাতত্ত্ব
  7. ৭

    একটি দোকানে চকলেট বিক্রি করা হয়। দোকানদার ঘোষণা দিল যে যদি কেউ ছয়টি থেকে শুরু করে দশটি পর্যন্ত চকলেট কেনে তাহলে প্রতিটি চকলেটের দাম সে 1 টাকা কমিয়ে রাখবে। যদি এগারোটি থেকে শুরু করে পনেরোটি পর্যন্ত চকলেট কেনে তাহলে প্রতিটি চকলেটের দাম সে আরো 1 টাকা কমিয়ে রাখবে। তবে দাম কমিয়ে রাখার ফলে কখনোই এমনটা ঘটবে না যে বেশি সংখ্যক চকলেট কিনতে যে পরিমাণ খরচ হচ্ছে, কম পরিমাণ চকলেট কিনতে তার সমান বা তার চেয়ে বেশি টাকা খরচ হচ্ছে। যদি তুমি ঐ দোকান থেকে তিনটি চকলেট কেনো তাহলে তোমাকে সর্বনিম্ন কত টাকা খরচ করতে হবে?

    বীজগণিত · পাটিগণিত
  8. ৮

    ABAB এবং CDCD একটি বৃত্তের দুটি ব্যাস এবং তারা পরস্পরের উপর লম্ব। DFDF জ্যা ABAB কে EE বিন্দুতে ছেদ করে যেন DE=6DE = 6 এবং EF=2EF = 2 হয়। বৃত্তটির ক্ষেত্রফল nπn\pi হলে nn এর মান কত?

    জ্যামিতি
  9. ৯

    △ABC\triangle ABC এর BB শীর্ষ হতে ACAC এর সমান্তরাল করে BEBE রেখাংশ অঙ্কন করা হলো যেন BE=BCBE = BC হয়। CC বিন্দু থেকে ABAB এর সমান্তরাল করে CDCD রেখাংশ অঙ্কন করা হলো যেন CD=ACCD = AC হয়। DD এবং EE, ACAC এর ভিন্ন ভিন্ন পাশে অবস্থান করে। C,D,EC, D, E সমরেখ হলে ∠ADC−14∠ACB\angle ADC - \frac{1}{4}\angle ACB এর মান কত?

    জ্যামিতি
  10. ১০

    1a0=2\frac{1}{a_0} = 2 1an=1an+1+1an+2+1an+3+…\frac{1}{a_n} = \frac{1}{a_{n+1}} + \frac{1}{a_{n+2}} + \frac{1}{a_{n+3}} + \dots

    একটি অসীম ধারা a0,a1,a2,…a_0, a_1, a_2, \dots পাশের বক্সে দেখানো সম্পর্ক মেনে চলে। a2012a_{2012} এর মান কত?

    বীজগণিত
১ নম্বর থেকে শুরু করো

১৭টি কেন্দ্রে ১৩টি আলাদা প্রশ্নপত্র ছিল। একই প্রশ্নপত্রের কেন্দ্রগুলো একসাথে দেখানো হয়েছে।