২০১২

১৪৪টি প্রশ্ন

  1. আঞ্চলিক ১৭টি কেন্দ্র
  2. জাতীয় ১০টি প্রশ্ন

প্রশ্নগুলো

১০টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    সুব্রত কোরিয়া থেকে রুপন্তিকে প্রতিদিন (24 ঘণ্টা পরপর) একটি চিঠি লেখে। তবে রুপন্তি চিঠিগুলো 25 ঘণ্টা পরপর পায়। রুপন্তি 25 তম দিনে যে চিঠিটি পায় সেটি সুব্রতর পাঠানো কত নম্বর চিঠি?

    পাটিগণিত · যুক্তি
  2. ২

    তানভীর তাজিংডং পাহাড়ে উঠার সময় মোট 11 দিন বৃষ্টি হতে দেখেছে। বৃষ্টির দিন হয় সকালে না হয় বিকালে বৃষ্টি হয়, তবে একই দিনে সকালে ও বিকালে বৃষ্টি হয় না। তানভীর মোট 16 টি সকাল এবং 13 টি বিকাল বৃষ্টি ছাড়া কাটিয়ে থাকে তাহলে তাজিংডং পাহাড়ে উঠতে তার কতদিন সময় লেগেছে?

    যুক্তি · পাটিগণিত
  3. ৩

    ABCDEABCDE পঞ্চভুজে ত্রিভুজ ABCABC, BCDBCD, CDECDE, DEADEA এবং EABEAB এর ক্ষেত্রফল সমান। ACAC এবং ADAD সরলরেখাদ্বয় BEBE কে যথাক্রমে MM ও NN বিন্দুতে ছেদ করে। প্রমাণ কর যে, BM=ENBM = EN।

    জ্যামিতি
  4. ৪

    সর্বমোট কতগুলো ত্রিভুজ আছে যাদের প্রতিটি বাহুর দৈর্ঘ্যই পূর্ণসংখ্যা এবং সবচেয়ে বড় বাহুটির দৈর্ঘ্য 10। এমন সমদ্বিবাহু ত্রিভুজের সংখ্যাও বের করো।

    কম্বিনেটরিক্স · জ্যামিতি
  5. ৫

    ABCABC ত্রিভুজে ADAD এবং CFCF মধ্যমা GG বিন্দুতে পরস্পরকে ছেদ করে। PP, ACAC এর উপর যে কোন বিন্দু। PP থেকে অংকিত ADAD এর সমান্তরাল রেখা BCBC কে QQ বিন্দুতে এবং CFCF এর সমান্তরাল রেখা ABAB কে RR বিন্দুতে ছেদ করে। QRQR যদি ADAD এবং CFCF কে যথাক্রমে MM এবং NN বিন্দুতে ছেদ করে, তাহলে দেখাও যে ত্রিভুজ GMNGMN এর ক্ষেত্রফল =(A)/8= (A)/8, যেখানে (A)=AD(A) = AD, CFCF, PQPQ, PRPR দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল।

    জ্যামিতি
  6. ৬

    দেখাও যে যেকোন মৌলিক সংখ্যা pp জন্য হয় অসীম সংখ্যক ধনাত্মক পূর্ণসংখ্যা aa আছে অথবা একটিও নেই, যেন ap+1a^p + 1, 6p6p দ্বারা নিঃশেষে বিভাজ্য। সেই মৌলিক সংখ্যাগুলোও বের করো যাদের ক্ষেত্রে কোন সমাধান নেই।

    সংখ্যাতত্ত্ব
  7. ৭

    ABCABC সূক্ষ্মকোণী ত্রিভুজে ∠A=60∘\angle A = 60^\circ। দেখাও যে BB ও CC বিন্দু হতে তাদের বিপরীত বাহুর উপর আঁকা লম্বের ছেদবিন্দুতে যে কোণগুলো উৎপন্ন হয় তাদের কোন একটির সমদ্বিখন্ডক ABCABC ত্রিভুজের পরিকেন্দ্রগামী।

    জ্যামিতি
  8. ৮

    একটি বৃত্তের অন্তঃস্থ সমকোণী ত্রিভুজ ABCABC বৃত্তটিকে তিনটি চাপে বিভক্ত করে। AA কোণটি সমকোণ হওয়ায় BCBC চাপটি অর্ধবৃত্ত। তিনটি চাপেই এমনভাবে তিনটি স্পর্শক আঁকা হল যেন ABAB ও ACAC এর বর্ধিতাংশ দ্বারা কোন স্পর্শকের ছেদকৃত অংশের মধ্যবিন্দু হয় এর স্পর্শবিন্দু। যেমন BCBC অংশের জন্য অঙ্কিত উদ্দিষ্ট স্পর্শকের স্পর্শবিন্দু DD হল ABAB ও ACAC এর বর্ধিতাংশ দ্বারা ওই স্পর্শকের ছেদকৃত অংশ D′D′′D'D'' এর মধ্যবিন্দু। অনুরূপভাবে, EE, ACAC চাপের ওপর এবং FF, ABAB চাপের ওপর। প্রমাণ কর যে, ত্রিভুজ DEFDEF সমবাহু।

    জ্যামিতি
  9. ৯

    n×nn \times n একটি লেখচিত্রের কথা কল্পনা কর। দেখাও যে এখানে তুমি যেকোন 2n−12n - 1 টি বিন্দু দৈবচয়ন করো না কেন, অবশ্যই সেখানে অন্তত এমন তিনটি বিন্দু থাকবে যারা একটি সমকোণী ত্রিভুজ গঠন করে।

    কম্বিনেটরিক্স · জ্যামিতি
  10. ১০

    ত্রিমিনো হলো তিনটি বর্গ দিয়ে তৈরি L আকৃতি। একটি 2k×2k2^k \times 2^k দাবাঘর নেওয়া হলো যার একটি বর্গ নাই। প্রমান কর যে বাকি বর্গগুলো দিয়ে ত্রিমিনো তৈরি করা সম্ভব।

    কম্বিনেটরিক্স
১ নম্বর থেকে শুরু করো