২০১২

১৪৭টি প্রশ্ন

  1. আঞ্চলিক ১৭টি কেন্দ্র
  2. জাতীয় ১০টি প্রশ্ন

আঞ্চলিক · দিনাজপুর

১০টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    সাত অঙ্কের একটি জোড় সংখ্যা 6 দ্বারা বিভাজ্য। সংখ্যাটির অঙ্কগুলোর যোগফলকে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে ?

    সংখ্যাতত্ত্ব
  2. ২

    একটি বৃত্তের দুটি স্পর্শক যে বিন্দুগুলোতে বৃত্তটিকে স্পর্শ করে তারা পরস্পর থেকে 727\sqrt{2} সেমি দূরে অবস্থিত। বৃত্তটির ব্যাসার্ধ 7 সেমি হলে স্পর্শক দুটির মধ্যবর্তী কোণ কত?

    জ্যামিতি
  3. ৩

    দুটি সংখ্যার গসাগু এদের লসাগু দ্বারা বিভাজ্য। এদের যোগফল 1816 হলে এদের লসাগু কত?

    সংখ্যাতত্ত্ব
  4. ৪

    একটি গুণোত্তর ধারার 2011 টি পদের গুণফল 1। এদের মাঝে 1006 তম পদটি কত?

    বীজগণিত
  5. ৫

    abcd‾\overline{abcd} দ্বারা একটি চার অংকের সংখ্যা নির্দেশ করা হয়, যেখানে a,b,c,da, b, c, d সংখ্যাটির চারটি অংক নির্দেশ করে। abca‾\overline{abca}, cabc‾\overline{cabc} এবং bcab‾\overline{bcab} এর যোগফল একটি পাঁচ অংক বিশিষ্ট সংখ্যা যার সবার বামের অংকটি 1 এবং সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য। এই যোগফলের সর্বনিম্ন মান কত?

    সংখ্যাতত্ত্ব
  6. ৬

    লাইব্রেরি থেকে বই নিয়ে সময় মতো ফেরত না দিলে অতিরিক্ত প্রতিদিনের জন্য 2 টাকা করে জরিমানা দিতে হয়। তবে শুক্রবার আর শনিবারের জন্য কোন জরিমানা দেওয়ার প্রয়োজন হয় না। লাইব্রেরিয়ান তোমাকে বললেন যে ফেব্রুয়ারি মাসের 21 থেকে 26 তারিখের মধ্যে তোমার 10 টাকা জরিমানা হয়েছে। ফেব্রুয়ারি মাসের শেষ দিনটি হলো শনিবার। মাসের শেষ বুধবার কত তারিখে ছিল?

    যুক্তি · পাটিগণিত
  7. ৭

    কোন ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা xx এর জন্য ⌊x+31⌋−⌊x⌋=0\lfloor\sqrt{x + 31}\rfloor - \lfloor\sqrt{x}\rfloor = 0 সমীকরণটি সত্য হবে? এখানে ⌊a⌋\lfloor a \rfloor দ্বারা aa এর সমান বা তার চেয়ে ছোট পূর্ণ সংখ্যা নির্দেশ করা হয়।

    বীজগণিত · সংখ্যাতত্ত্ব
  8. ৮

    NN হলো 2012 অংকবিশিষ্ট একটি সংখ্যা। যদি NN সংখ্যাটির যেকোন অবস্থান থেকে শুরু করে পরপর mm টি অংক (m≤2012)(m \le 2012) বিবেচনা করা হয় তাহলে তাদের যে ক্রমে পাওয়া যাবে, NN সংখ্যাটিতেই আরেকটি জায়গা থেকে শুরু হওয়া পরপর mm টি অংককে ঠিক তার বিপরীত ক্রমে পাওয়া যাবে। NN এর এরকম মান থাকতে পারে মোট a×10ba \times 10^b গুলো, যেখানে aa এবং bb ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং aa, 10 দ্বারা বিভাজ্য নয়। a+ba + b এর মান কত?

    কম্বিনেটরিক্স · সংখ্যাতত্ত্ব
  9. ৯

    চিত্রে, দুটি বৃত্তের ব্যাসার্ধই 3\sqrt{3}। বৃত্তদুটির কেন্দ্র যথাক্রমে BB এবং DD। DADA এবং BCBC রেখাংশ যথাক্রমে এই বৃত্তদুটির স্পর্শক। EFEF বৃত্তদ্বয়ের সাধারণ স্পর্শক। এর দৈর্ঘ্য কত?

    জ্যামিতি
  10. ১০

    1 থেকে 9 পর্যন্ত অংকগুলোকে ঠিক একবার ব্যবহার করে আমরা এমন সংখ্যা তৈরি করতে চাই যেন সংখ্যাটিতে কোন অংকের দুই পাশেই তার চেয়ে বড় অংক না থাকে। যেমন 123456789 সংখ্যাটি এই নিয়ম মেনে চলে, তবে 192837465 সংখ্যাটি সে নিয়ম মানে না। এরকম কতগুলো সংখ্যা গঠন করা সম্ভব?

    কম্বিনেটরিক্স
১ নম্বর থেকে শুরু করো

১৭টি কেন্দ্রে ১৩টি আলাদা প্রশ্নপত্র ছিল। একই প্রশ্নপত্রের কেন্দ্রগুলো একসাথে দেখানো হয়েছে।