২০১২

১৪৭টি প্রশ্ন

  1. আঞ্চলিক ১৭টি কেন্দ্র
  2. জাতীয় ১০টি প্রশ্ন

আঞ্চলিক · বরিশাল

১০টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    দশটি গরুর গাড়িতে মোট কয়টি চাকা থাকে?

    পাটিগণিত
  2. ২

    0,1,2,10,11,12,20,…0, 1, 2, 10, 11, 12, 20, \dots ধারাটির 50 তম পদটি কি?

    সংখ্যাতত্ত্ব · বীজগণিত
  3. ৩

    একটি বাক্সে বিভিন্ন মাপের কিছু লাল বল রয়েছে এবং 5টি একই মাপের কালো বল রয়েছে। কালো বলগুলো সবচেয়ে ছোট লাল বলের সমান। যদি দৈবচয়নে একটি বল তোলা হয় তবে সে বলটি লাল হওয়ার সম্ভাবনা এবং সবচেয়ে ছোট হওয়ার সম্ভাবনা একই। বাক্সে মোট কয়টি বল রয়েছে?

    কম্বিনেটরিক্স
  4. ৪

    চারটি উৎপাদক রয়েছে দুই অংকের এমন বৃহত্তম সংখ্যাটি কত?

    সংখ্যাতত্ত্ব
  5. ৫

    ABEDABED চতুর্ভুজের কর্ণদ্বয় 90∘90^\circ কোণে CC তে ছেদ করে। AC=BDAC = BD, DE=2CDDE = 2CD, BD=BEBD = BE. ABEABE কোণের মান নির্ণয় কর।

    জ্যামিতি
  6. ৬

    পরস্পরকে CC বিন্দুতে স্পর্শ করে আছে এমন দুটি বৃত্তের একটির কেন্দ্র AA এবং অপরটির কেন্দ্র EE. BCBC এবং CDCD বৃত্তদুটির একেকটি জ্যা যেখানে B,C,DB, C, D সমরেখ। BB এবং DD বিন্দুতে অংকিত স্পর্শকগুলো CC বিন্দুতে অংকিত বৃত্তদ্বয়ের সাধারণ স্পর্শকের সাথে যথাক্রমে GG এবং FF বিন্দুতে মিলিত হয়। AC=2CEAC = 2CE এবং △CDF\triangle CDF এর ক্ষেত্রফল 4 হলে △GBC\triangle GBC এর ক্ষেত্রফল কত?

    জ্যামিতি
  7. ৭

    সান্তা ক্লজ তোমাকে বারোটি উপহারের বাক্স দিয়েছে। প্রথমে বাক্সে 1টি চকলেট আছে, পরবর্তি প্রতি বাক্সে এই সংখ্যাটি দ্বিগুণ হতে থাকে। সান্তা তোমাকে মোট 2012 টি চকলেট দিবে যদি তুমি এমন কয়েকটি বাক্স খুলতে পারো যাদের ভিতরের মোট চকলেট সংখ্যা 2012। যদি তা করতে না পারো, একটি চকলেটও তোমাকে দেয়া হবে না। তোমাকে কয়টি বাক্স খুলতে হবে?

    সংখ্যাতত্ত্ব
  8. ৮

    চিত্রের ছকটিতে লেখা প্রতি বর্ণ একেকটি পূর্ণসংখ্যা নির্দেশ করে। সংখ্যাগুলি কে এমন ভাবে সাজানো যাতে প্রতিটি সংখ্যার তার বামদিকে সন্নিহিত ঘরের সংখ্যা এবং নিম্নে সন্নিহিত সংখ্যা দ্বারা বিভাজ্য হয়। hh এর সর্বনিম্ন মান কত?

    সংখ্যাতত্ত্ব
  9. ৯

    একটি সারিতে সাজানো 2012 টি ঝুড়িগুলোকে 1,2,3,...20121, 2, 3,...2012 হিসেবে চিহ্নিত করা আছে। একটি খরগোশ ঝুড়িগুলোর পাশ দিয়ে দৌড়ে যেতে যেতে প্রত্যেকটিতে একটি করে গাজর রেখে যায়। দ্বিতীয় খরগোশটি প্রতি দু’নম্বর (একটি বাদ দিয়ে পরেরটি) ঝুড়িতে গাজর রাখতে রাখতে যায়, তৃতীয় খরগোশটি প্রতি তিন নম্বর ঝুড়িতে গাজর রাখতে রাখতে যায় এবং এভাবে 2012 তম খরগোশটি প্রতি 2012 নম্বর ঝুড়িতে গাজর রাখে। সর্বশেষ কততম ঝুড়িতে বিজোড় সংখ্যক গাজর থাকবে?

    সংখ্যাতত্ত্ব
  10. ১০

    দেয়া আছে (f∘g)(x)=f(g(x))(f \circ g)(x) = f(g(x)) এবং fn(x)=(f∘fn−1)(x)f^n(x) = (f \circ f^{n-1})(x) যেখানে f1(x)=f(x)f^1(x) = f(x)। ধরো, f(x)=xf(x) = \sqrt{x} এবং g(x)=x4g(x) = x^4। (f∘g)2012(x)(f \circ g)^{2012}(x) এর মান নির্ণয় করো।

    বীজগণিত
১ নম্বর থেকে শুরু করো

১৭টি কেন্দ্রে ১৩টি আলাদা প্রশ্নপত্র ছিল। একই প্রশ্নপত্রের কেন্দ্রগুলো একসাথে দেখানো হয়েছে।