২০১২

১৪৭টি প্রশ্ন

  1. আঞ্চলিক ১৭টি কেন্দ্র
  2. জাতীয় ১০টি প্রশ্ন

প্রশ্নগুলো

১০টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    সুব্রত কোরিয়া থেকে রুপন্তিকে প্রতিদিন (24 ঘণ্টা পরপর) একটি চিঠি লেখে। তবে রুপন্তি চিঠিগুলো 25 ঘণ্টা পরপর পায়। রুপন্তি 25 তম দিনে যে চিঠিটি পায় সেটি সুব্রতর পাঠানো কত নম্বর চিঠি?

    পাটিগণিত
  2. ২

    সুপারম্যান একটি হার্ডল দৌড়ে অংশ নিচ্ছে। মোট হার্ডলের সংখ্যা 12। সুপার ম্যান একবারে যে কোন সংখ্যক হার্ডল পাড়ি দিতে পারে। যেমন চাইলে সে প্রথম এক লাফে 7 টি হার্ডল পাড়ি দিবে। তারপর আরেক লাফে 1 টি হার্ডল এবং বাকিগুলো আরেকটি লাফে পাড়ি দিতে পারে। আবার চাইলে সুপারম্যান এক লাফেই সবগুলো হার্ডল পাড়ি দিয়ে দৌড় শেষ করতে পারে। মোট কতভাবে সুপারম্যান দৌড় শেষ করতে পারে?

    কম্বিনেটরিক্স
  3. ৩

    ABCDEABCDE পঞ্চভুজে ত্রিভুজ ABCABC, BCDBCD, CDECDE, DEADEA এবং EABEAB এর ক্ষেত্রফল সমান। ACAC এবং ADAD সরলরেখাদ্বয় BEBE কে যথাক্রমে MM ও NN বিন্দুতে ছেদ করে। প্রমাণ কর যে, BM=ENBM = EN।

    জ্যামিতি
  4. ৪

    অআআইইইঈঈঈঈউউউউউ... অনুক্রমটি বিবেচনা করো যেখানে 11টি ঔ এর পরে 12 টি অ, 13টি আ... এভাবে চলতে থাকে। অনুক্রমটির 2012 তম বর্ণটি কি?

    পাটিগণিত · বীজগণিত
  5. ৫

    ABCABC ত্রিভুজে ADAD এবং CFCF মধ্যমা GG বিন্দুতে পরস্পরকে ছেদ করে। PP, ACAC এর উপর যে কোন বিন্দু। PP থেকে অংকিত ADAD এর সমান্তরাল রেখা BCBC কে QQ বিন্দুতে এবং CFCF এর সমান্তরাল রেখা ABAB কে RR বিন্দুতে ছেদ করে। QRQR যদি ADAD এবং CFCF কে যথাক্রমে MM এবং NN বিন্দুতে ছেদ করে, তাহলে দেখাও যে ত্রিভুজ GMNGMN এর ক্ষেত্রফল =(A)/8= (A)/8, যেখানে (A)=AD(A) = AD, CFCF, PQPQ, PRPR দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল।

    জ্যামিতি
  6. ৬

    দেখাও যে যেকোন মৌলিক সংখ্যা pp জন্য হয় অসীম সংখ্যক ধনাত্মক পূর্ণসংখ্যা aa আছে অথবা একটিও নেই, যেন ap+1a^p + 1, 6p6p দ্বারা নিঃশেষে বিভাজ্য। সেই মৌলিক সংখ্যাগুলোও বের করো যাদের ক্ষেত্রে কোন সমাধান নেই।

    সংখ্যাতত্ত্ব
  7. ৭

    ABCABC সূক্ষ্মকোণী ত্রিভুজে ∠A=60∘\angle A = 60^\circ। দেখাও যে BB ও CC বিন্দু হতে তাদের বিপরীত বাহুর উপর আঁকা লম্বের ছেদবিন্দুতে যে কোণগুলো উৎপন্ন হয় তাদের কোন একটির সমদ্বিখন্ডক ABCABC ত্রিভুজের পরিকেন্দ্রগামী।

    জ্যামিতি
  8. ৮

    2n+12n + 1 সংখ্যক পয়সার টসের মাধ্যমে একটা সিদ্ধান্ত নেওয়া হবে। যদি বেশিরভাগ ক্ষেত্রে হেড আসে তাহলে একটি সিদ্ধান্ত, আর যদি টেল আসে তাহলে অপর সিদ্ধান্তটি নেওয়া হবে। শুরুতে সবগুলো পয়সারই হেড ও টেল পড়ার সম্ভাবনা ছিল সমান সমান। কিন্তু একজন বুদ্ধিমান গণিতবিদ nn জোড়া পয়সাকে পরিবর্তন করে এমন nn জোড়া পয়সা রেখে দিলেন যেগুলোর কোন একটি কয়েনে হেড ও টেল পড়ার সম্ভাবনা সমান নয়, তবে প্রতিটি জোড়ায় একটি পয়সায় হেড আসার সম্ভাবনা জোড়ার অন্য পয়সাটিতে টেল আসার সম্ভাবনার সমান। এই পরিবর্তনের কারণে কি কোন একটি সিদ্ধান্তের প্রতি পক্ষপাতিত্ব সৃষ্টি হবে? যুক্তি সহকারে ব্যাখ্যা কর।

    কম্বিনেটরিক্স · যুক্তি
  9. ৯

    ত্রিমিনো হলো তিনটি বর্গ দিয়ে তৈরি L আকৃতি। একটি 2k×2k2^k \times 2^k দাবাঘর নেওয়া হলো যার একটি বর্গ নাই। প্রমান কর যে বাকি বর্গগুলো দিয়ে ত্রিমিনো তৈরি করা সম্ভব।

    কম্বিনেটরিক্স
  10. ১০

    একটি ফাংশন f:N0→N0f : \text{N}_0 \to \text{N}_0 বিবেচনা করো। এটা নিচের সম্পর্কগুলো মেনে চলে-

    (i) f(0)=0f(0) = 0 ; (ii) f(np)=f(n)f(np) = f(n) ; (iii) f(n)=n+f(⌊np⌋)f(n) = n + f\left(\left\lfloor \frac{n}{p} \right\rfloor\right) যখন pp দ্বারা nn নিঃশেষে বিভাজ্য নয়।

    এখানে p>1p > 1 একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। N0\text{N}_0 সকল অঋণাত্মক পূর্ণসংখ্যার সেট। ⌊x⌋\lfloor x \rfloor দ্বারা xx এর সমান কিংবা তার চেয়ে ছোট সবচেয়ে বড় সংখ্যাটি নির্দেশ করা হচ্ছে। 0≤n≤pk0 \le n \le p^k এর জন্য f(n)f(n) এর বৃহত্তম মানকে aka_k দ্বারা প্রকাশ করা হয়। aka_k নির্ণয় কর।

    সংখ্যাতত্ত্ব · বীজগণিত
১ নম্বর থেকে শুরু করো