প্রশ্ন ৬
যুক্তি · সংখ্যাতত্ত্ব BDMO ২০১০ জাতীয়
ব্ল্যাকবোর্ডে লেখা ছিল 1, 3, 4, 6, 8, 9, 11, 12, 16। কোথা থেকে হাজির হলো টম আর জেরি। প্রথমে টম একটি নম্বর মুছে ফেললো। তখন জেরিও একটা মুছলো। আবার টম, আবার জেরি। এভাবে প্রত্যেকে 4টি করে নম্বর মুছলো। দেখা গেল টমের মুছে ফেলা নম্বরগুলোর যোগফল জেরির মুছে ফেলা নম্বরগুলোর যোগফলের তিনগুন। প্রশ্ন হলো সব শেষে কোন সংখ্যাটি ব্ল্যাকবোর্ডে রয়ে গেল?