২০১০

৮১টি প্রশ্ন

  1. আঞ্চলিক ৯টি কেন্দ্র
  2. জাতীয় ১০টি প্রশ্ন

প্রশ্নগুলো

১০টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    নিচের সংখ্যাগুলোর মধ্য থেকে মৌলিক সংখ্যা এবং যৌগিক বা কৃত্রিম সংখ্যাগুলো পৃথক কর।

    111, 239, 379, 455

    সংখ্যাতত্ত্ব
  2. ২

    কোন স্থানের 6 মাসের মাসিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 28.5 মিলিমিটার। যদি সে সময়ে আরো 36 মিলিমিটার বেশি বৃষ্টি হতো তাহলে মাসিক গড় বৃষ্টিপাতের পরিমাণ কত হতো? মাসিক গড় কত বৃদ্ধি পেতো?

    পাটিগণিত
  3. ৩

    ABCABC একটি সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজের জন্য AC×AC=AB×AB+BC×BCAC \times AC = AB \times AB + BC \times BC, যদি ABAC=35\frac{AB}{AC} = \frac{3}{5}, BCAC=45\frac{BC}{AC} = \frac{4}{5} এবং AB,BC,ACAB, BC, AC এর গ. সা. গু. 1 হয় তাহলে ACAC এর মান কত?

    জ্যামিতি · সংখ্যাতত্ত্ব
  4. ৪

    জেরি ঠিক করলো সে একটি 10.1 মিটার লম্বা এবং 4.2 মিটার চওড়া একটি সবজি বাগান করবে। কিন্তু, টমের আগমন ঠেকানোর জন্য তাকে চারদিকে বেড়া দিতে হবে। জেরী ঠিক করলো সে 11.2 মিটার লম্বা ও 5.0 মিটার চওড়া বেড়া দেবে। বেড়া ও বাগানের মধ্যবর্তী অংশের ক্ষেত্রফল নির্ণয় করো।

    জ্যামিতি · পাটিগণিত
  5. ৫

    জেরি ঠিক করেছে যে, সে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 সংখ্যাগুলোর প্রত্যেকটি মাত্র একবার করে একটি বৃত্তের পারপাশে এমনভাবে বসাবে যাতে পাশাপাশি দুইটি সংখ্যার বিয়োগফল 4 এর চেয়ে কম না হয়। জেরি কী সেটা পারবে। পারলে, সেই বৃত্তটিতে সংখ্যাগুলো বসিয়ে দেখাও।

    কম্বিনেটরিক্স
  6. ৬

    ব্ল্যাকবোর্ডে লেখা ছিল 1, 3, 4, 6, 8, 9, 11, 12, 16। কোথা থেকে হাজির হলো টম আর জেরি। প্রথমে টম একটি নম্বর মুছে ফেললো। তখন জেরিও একটা মুছলো। আবার টম, আবার জেরি। এভাবে প্রত্যেকে 4টি করে নম্বর মুছলো। দেখা গেল টমের মুছে ফেলা নম্বরগুলোর যোগফল জেরির মুছে ফেলা নম্বরগুলোর যোগফলের তিনগুন। প্রশ্ন হলো সব শেষে কোন সংখ্যাটি ব্ল্যাকবোর্ডে রয়ে গেল?

    যুক্তি · সংখ্যাতত্ত্ব
  7. ৭

    পাঁচ জন লোক হয় নীল অথবা লাল টুপি পড়েছে। যদি এদের কেউ কথা বলে তাহলে নীল টুপির লোকেরা সবসময় সত্য কথা বলে এবং লাল টুপির লোকেরা কেবল মিথ্যা কথা বলে। তাদের প্রত্যেকে অন্য চারজনের টুপি দেখতে পায়। A বলল “ আমি 4 টি নীল টুপি দেখছি।” B বলল “ আমি 3 টি নীল টুপি ও 1 টি লাল টুপি দেখছি।” C বলল “ আমি দেখছি 1টি নীল আর 3 টি লাল টুপি ।” D বলল “ আমি 4 টি লাল টুপি দেখছি।” E কিছুই বলল না। ওরা কে কোন রঙ এর টুপি পড়ে আছে।

    যুক্তি
  8. ৮

    একটি সনাতনী ঘড়িতে ঘণ্টার ও মিনিটের কাঁটা আছে। 3 টা ও 4 টার মধ্যে যদি মিনিটের কাঁটা ঘণ্টার কাঁটার ঠিক ওপরে থাকে তখন তাহলে সময় কতো?

    পাটিগণিত
  9. ৯

    এমন ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় কর যেন সেটিকে 4, 5, 6 অথবা 9 দ্বারা ভাগ করলে 1 অবশিষ্ট থাকে এবং সংখ্যাটি 13 দ্বারা বিভাজ্য হয়।

    সংখ্যাতত্ত্ব
  10. ১০

    নন্টে আর ফন্টের মাঝে প্রতিযোগিতা হচ্ছে, ওদেরকে কতগুলো সংখ্যা দিয়ে দেওয়া হয়েছে, ওরা সেখান থেকে দুটি করে সংখ্যা নেবে যেন ঐ সংখ্যা দুটির যোগফল 3 দ্বারা বিভাজ্য হয়। নন্টেকে 1 থেকে 40 এর মধ্য থেকে সংখ্যাগুলো দেওয়া হয়েছে, ফন্টেকে 1 থেকে 100 এর মধ্যে বিজোড় সংখ্যাগুলো দেওয়া হয়েছে। যে যত বেশি ভাবে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা বানাতে পারবে সে জিতবে। কে জিতবে এবং কেন?

    কম্বিনেটরিক্স · সংখ্যাতত্ত্ব
১ নম্বর থেকে শুরু করো