প্রশ্ন ১০
কম্বিনেটরিক্স · সংখ্যাতত্ত্ব BDMO ২০১০ জাতীয়
নন্টে আর ফন্টের মাঝে প্রতিযোগিতা হচ্ছে, ওদেরকে কতগুলো সংখ্যা দিয়ে দেওয়া হয়েছে, ওরা সেখান থেকে দুটি করে সংখ্যা নেবে যেন ঐ সংখ্যা দুটির যোগফল 3 দ্বারা বিভাজ্য হয়। নন্টেকে 1 থেকে 40 এর মধ্য থেকে সংখ্যাগুলো দেওয়া হয়েছে, ফন্টেকে 1 থেকে 100 এর মধ্যে বিজোড় সংখ্যাগুলো দেওয়া হয়েছে। যে যত বেশি ভাবে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা বানাতে পারবে সে জিতবে। কে জিতবে এবং কেন?